সর্বশেষ সংবাদ-
দেবহাটায় দুর্গাপূজার নবমীতে বিভিন্ন মণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার আশরাফুল আলমআশাশুনিতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক কাউসার আজিজসাতক্ষীরায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করলেন সাবেক মেয়র চিশতিউপকূল পুনরুদ্ধারে ১০ লক্ষ বীজ রোপণ: চারা রক্ষায় ঐক্যবদ্ধ উদ্যোগের অঙ্গীকারপ্রধানমন্ত্রীর সিদ্ধান্ত মানতে পারছেন না শ্যামনগরের বিএনপি নেতা আদম আলীএখানে সকল ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে– এড.সৈয়দ ইফতেখার আলীসাতক্ষীরায় মিষ্টি পানির ছোঁয়া: শ্যামনগরে ঘুচল হাজারো মানুষের পানিকষ্টসাতক্ষীরায় শহরে দুর্গা মন্দির পরিদর্শনে প্রশাসক হাবিবদেবহাটার আলোচিত শামীম হত্যা: দুই আসামি গ্রেপ্তারআশাশুনিতে দুর্গাপূজার নিরাপত্তায় আনসারদের সতর্ক থাকার নির্দেশ ওসি শাহিদুরের

শেখ রাসেল দিবসে সাতক্ষীরায় শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের নানা আয়োজন

নিজস্ব প্রতিনিধি : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের জন্মদিন ও শেখ রাসেল দিবস উদযাপন উপলক্ষে সাতক্ষীরায় শিশু-কিশোর সমাবেশ, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১০টায় শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে সাতক্ষীরা শিশু একাডেমীতে শিশু-কিশোর সমাবেশ, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি রাশেদুজ্জামান রাশির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক লালয়া পারভিন সেঁজুতি, সদস্য নাজমুন আসিফ মুন্নি, শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ পৌর শাখার সভাপতি মো: নুরুল হক। স্বাগত বক্তব্য রাখেন গাবুরা ইউপি সদস্য আবিয়ার রহমান।

এসময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সভাপতি এস এম আশিকুর রহমান, সাধারণ সম্পাদক মো: সুমন হোসেন, শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সহ-সভাপতি আব্দুল আলিম সরদার, সবুর খান, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন, পৌর কমিটির সাধারণ সম্পাদক কবীর হোসেন, সাংগঠনিক সম্পাদক মাসুদ আলী, পৌর ৫নং ওয়ার্ডের সভাপতি হারুণ উর রশিদ, ৯নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মনজুরুল আলম, যুগ্ম সম্পাদক মো: আলম, সহ-সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসানসহ বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ প্রমুখ।

অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মুফতি কামরুজ্জামান। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের জেলা শাখার সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শেখ রাসেল শিশু-কিশোর পরিষদ পৌর শাখার আয়োজনে শেখ রাসেলের জন্মদিন পালন

নিজস্ব প্রতিনিধি : ১৮ অক্টোবর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের  কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন ও শেখ রাসেল দিবস উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে।

শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ সাতক্ষীরা পৌর শাখার আয়োজনে সোমবার সন্ধায় চালতে তলায় আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়। শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ সাতক্ষীরা পৌর শাখার সভাপতি ও এমআর
পরিবহনের চেয়ারম্যান  নুরুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কবীর হোসেনের সঞ্চালনায়
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ সাতক্ষীরা জেলার সভাপতি রাশেদুজ্জামান রাশি।

এসময় উপস্থিত ছিলেন শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ সাতক্ষীরা সদর  উপজেলা শাখার সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন, পৌর ৫নং ওয়ার্ডের সভাপতি হারুণ উর রশিদ, সিনিয়র সহ-সভাপতি আরমান আলী, পৌর কাউন্সিলর আনোয়ার হোসেন
মিলন, গাবুরা ইউপি সদস্য আবিয়ার রহমান। এছাড়া উপস্থিত ছিলেন আজিজুল ইসলাম শফিকুল ইসলাম, সুমন, চায়না খাতুন, তামান্না প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মর্নিং সান প্রি ক্যাডেট স্কুলে শেখ রাসেলের জন্মদিন পালন

শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে সাতক্ষীরা মর্নিং সান প্রি ক্যাডেট স্কুলের পক্ষ থেকে কেককাটা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ১৮ অক্টোবর সকালে মর্নিং সান প্রি ক্যাডেট স্কুলের ক্যাম্পাসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কাটেন সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ আসাদুজ্জামান বাবু।

এসময় উপস্থিত ছিলেন, সাবেক ছাত্রনেতা ফারুকুজ্জামান ডেবিট, মর্নিং সান প্রি ক্যাডেট স্কুলের অধ্যক্ষ শেখ আমিনুর রহমান কাজলসহ স্কুলের শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষকবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্যামনগরে শেখ রাসেল দিবস পালিত সহ সেমিনার ও পুরস্কার বিতরণী 

বিশেষ প্রতিনিধিঃ“শেখ রাসেল দীপ্ত জয়োল্লাস অদম্য আত্মবিশ্বাস” এই স্লোগানে শ্যামনগরে বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৫৮ তম জন্মদিন এবং “শেখ রাসেল দিবস” উপলক্ষ্যে শ্যামনগর উপজেলা পরিষদ চত্বরে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্টান অনুষ্ঠিত হয়েছে।

১৮ অক্টোবর সোমবার সকাল ৯ টায় পুষ্পস্তবক অর্পণ পরবর্তীতে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার আ.ন.ম আবুজর গিফারী এর সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা ৪ আসনের জাতীয় সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস এম জগলুল হায়দার এমপি ।

এসময় তিনি তার বক্তব্যে বলেন, যেদিন বঙ্গবন্ধু সহ তার পরিবার কে হত্যা করা হয়েছিল সেদিন রাসেল বলেছিল আমাকে আমার মায়ের কাছে নিয়ে যাও।তারা তাকে মায়ের কাছে না নিয়ে যেয়ে শহীদ শিশু রাসেলকে বুলেটের আঘাতে নির্মমভাবে হত্যা করা হয়েছিল, যা অত্যন্ত অমানবিক ছিলো। এসময় তিনি শেখ রাসেল সম্পর্কে শিশুদের মধ্যে ধারনা দিতে হবে বলে সকলের প্রতি আহবান জানান।

শেখ রাসেল দিবস ঘোষনা করায় প্রধান অতিথি সংসদ সদস্য তার বক্তব্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শহিদুল্লাহ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শাহিনুল ইসলাম,উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক সাইদ উজ জামান সাইদ, ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি,বীর মুক্তিযোদ্ধা বাবু দেবীরঞ্জন,গাজী আবুল হোসেন সহ শিক্ষক সুশীল সমাজের

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা সদর আ’লীগের সভায় নৌকার বিজয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান

নিজস্ব প্রতিনিধি সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৮ অক্টোবর) বেলা ১১ টায় সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক পার্কস্থ বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারে সদর উপজেলা আওয়ামী লীগের আহ্বানের সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আব্দুর রশিদ’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. শাহজাহান আলী’র সঞ্চালনায় কার্যনির্বাহী কমিটির সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. নজরুল ইসলাম।

এসময় বক্তারা বলেন,,“ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলের স্বার্থে নৌকা প্রতিকের জয়লাভের জন্য যারা দলের বিরুদ্ধে গিয়ে বিদ্রোহী প্রার্থী হয়েছেন তাদের অতিদ্রুত প্রার্থীতা প্রত্যাহার করতে হবে।

দলের স্বার্থে ও দেশের উন্নয়নের স্বার্থে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমাদের দলীয় নৌকার প্রার্থীদের বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার বিকল্প নেই। আচরণ ও ব্যবহার ভাল করতে। জনগণের সুখ-দুঃখে পাশে থেকে ভালবাসা নিয়ে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীদের জয়লাভ করতে হবে।

এসময় আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মো. আসাদুজ্জামান বাবু, নির্বাহী সদস্য এস এম শওকত হোসেন, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, জেলা আওয়ামীলীগের নির্বাহী সদস্য নাজমুন নাহার মুন্নি, সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. গোলাম মোর্শেদ, সরদার নজরুল ইসলাম, মো.কামরুল ইসলাম, মো. আসাদুজ্জামান আসলে, অধ্যক্ষ ফজলুর রহমান, ফারুক আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক এনছান বাহার বুলবুল,

গনেশ চন্দ্র মন্ডল, সাংগঠনিক সম্পাদক শেখ শফি উদ্দিন শফি, অধ্যক্ষ মিজানুর রহমান, বৈকারী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. কওছার আলি, বাঁশদহ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাস্টার মফিজুর রহমান, কুশাখালী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তাজউল ইসলাম, শিবপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. শওকাত আলী,

সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান মানি, ভোমরা আওয়ামীলীগের সভাপতি গাজী, আবুল গফুর, আলিপুর আওয়ামীলীগের সভাপতি মো. মসিউর রহমান (ময়ুর ডাক্তার) ধুলিহর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান বাবু সানা, ব্রহ্মরাজপুর ইউপি চেয়ারম্যান প্রার্থী মো. আলাউদ্দিন, আগরদাঁড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. হাবিবুর রহমান হবি, ঝাউডাঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অমরেন্দ্র নাথ ঘোষ, ফিংড়ী ইউপি চেয়ারম্যান মো. শামছুর রহমান, বল্লী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. বজলুর রহমান, সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান লাল্টু,

লাবসা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এ্যাড. শেখ মুস্তাফিজুর রহমান শাহনওয়াজ, আগরদাঁড়ি ইউপি চেয়ারম্যান প্রার্থী প্রভাষক মঈনুল ইসলাম, ঝাউডাঙ্গা ইউপি চেয়ারম্যান মো. আজমল উদ্দিন প্রমুখ।

বর্ধিত সভার আলোচনা সভার শুরুতে শেখ রাসেল দিবস ২০২১ উপলক্ষে শেখ রাসেলের জন্মদিনের কেক কাটা হয়। অনুষ্ঠানে আলোচ্য সুচির মধ্যে ছিল বিগত সভার কার্যবিবরণী পাঠ ও অনুমোদন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন, সাংগঠনিক ও বিবিধ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এসময় নির্বাহী কমিটির সদস্যবৃন্দসহ ১৪টি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি/সম্পাদক এবং দলীয় চেয়ারম্যান প্রার্থীরা উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় শেখ রাসেলের জন্মদিনে দোয়া ও খাবার বিতরণ

শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে সাতক্ষীরায় যুবলীগের আয়োজনে দোয়া ও খাবার বিতরণ করা হয়েছে।

সোমবার দুপুরে সাতক্ষীরা শহরের বকচরা দারুস সালাম জামে মসজিদ ও হাফিজিয়া মাদ্রাসায় অনুষ্ঠিত দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিজান, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তানভীর হুসাইন সুজন,

জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি জাবিদ হাসান জনি,

শ্রীউলা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শাহীনুর রহমান শাহীন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর ভাংচুরও অগ্নিসংযোগের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন

আসাদুজ্জামান : কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে প্রতিমা ভাঙচুরসহ হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রাধা শ্যামসুন্দর মন্দির (ইস্কন) সাতক্ষীরা শাখার আয়োজনে সোমবার বেলা ১১টায় বৃষ্টি উপেক্ষা করে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে তারা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করেন।

ইস্কন মন্দিরের সাতক্ষীরা শাখার অধ্যক্ষ কৃষ্ণ দাস ব্রহ্মচারির সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তব্য দেন, জেলা মন্দির সমিতির সভাপতি বিশ্বনাথ ঘোষ, জয়মহাপ্রভু সেবক সংঘের সাতক্ষীরা শাখার সভাপতি গোষ্ঠ বিহারী মন্ডল, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক স্বপন কুমার শীল, বিশিষ্ট চিকিৎসক ডা: সুশান্ত ঘোষ প্রমুখ।
বক্তারা বলেন, শারদীয় দূর্গাপুজা চলাকালিন কুমিল্লার নানুয়ার দীঘির পাড় মন্দিরে পরিকল্পিতভাবে রেখে দেওয়া পবিত্র কোরআন শরীফকে নিয়ে কুমিল্লা, চট্টগ্রাম, চাঁদপুর, নোয়াখালি, সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে প্রতিমা ভাঙচুসহ হিন্দুদের বাড়িঘর ভাঙচুর ও লুটপাট শেষে অগ্নিসংযোগ করা হয়েছে।

লুটপাট ও অগ্নিসংযোগে বাধা দেওয়ায় হিন্দু সম্প্রদায়ের শতাধিক মানুষকে পিটিয়ে জখম করা হয়েছে। হত্যা করা হয়েছে কমপক্ষে পাঁচজনকে। বক্তারা এ সময় মন্দিরে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারসহ দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবী জানান। পরে তারা সাতক্ষীরা জেলা প্রশাসক হুমায়ুন কবিরের মাধ্যমে প্রধানমন্ত্রি বরাবর স্বারকলিপি পেশ করেন।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নানা কর্মসুচির মধ্যদিয়ে সাতক্ষীরায় শেখ রাসেলের জন্মদিন পালিত

আসাদুজ্জামান : “শেখ রাসেল দীপ্ত জয়োল্লাস অদম্য আতœবিশ^াস” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় নানা কর্মসুচির মধ্যদিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ট পুত্র শেখ রাসেলের ৫৮ তম জন্মদিন পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে শেখ রাসেলের প্রতিকৃতিতে ফুলেল মাল্য অর্পনের মাধ্যমে দিবসটির শুভ সুচনা করেন, সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ন কবির। এরপর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে একে একে অনুষ্ঠিত হয় আলোচনা সভা, দোয়া ও বিভিন্ন বিষয়ে প্রতিযোগিদের মাঝে পুরস্কার বিতরনসহ নানা কর্মসুচি।

জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচানা সভা ও পুরষ্কার বিতরন অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ন কবির ছাড়াও এ সময় আরো উপস্থিত ছিলেন, সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত জেলা প্রসাশক আরিফুজ্জমানসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা।

এদিকে, দিবসটি উপলক্ষে ডি.বি. ইউনাইটেড হাইস্কুলে কেককাটা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সময় কেক কাটেন, সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।

বিদ্যালয়টির পরিচালনা পরিষদের সভাপতি স.ম শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এসএম আব্দুল্লাহ আল-মামুন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমিনুর রহমান প্রমুখ।

এ ছাড়াও জেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে নানা আয়োজনে শেখ রাসেল দিবস-২০২১ পালিত হয়েছে।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest