সর্বশেষ সংবাদ-
দেবহাটায় দুর্গাপূজার নবমীতে বিভিন্ন মণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার আশরাফুল আলমআশাশুনিতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক কাউসার আজিজসাতক্ষীরায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করলেন সাবেক মেয়র চিশতিউপকূল পুনরুদ্ধারে ১০ লক্ষ বীজ রোপণ: চারা রক্ষায় ঐক্যবদ্ধ উদ্যোগের অঙ্গীকারপ্রধানমন্ত্রীর সিদ্ধান্ত মানতে পারছেন না শ্যামনগরের বিএনপি নেতা আদম আলীএখানে সকল ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে– এড.সৈয়দ ইফতেখার আলীসাতক্ষীরায় মিষ্টি পানির ছোঁয়া: শ্যামনগরে ঘুচল হাজারো মানুষের পানিকষ্টসাতক্ষীরায় শহরে দুর্গা মন্দির পরিদর্শনে প্রশাসক হাবিবদেবহাটার আলোচিত শামীম হত্যা: দুই আসামি গ্রেপ্তারআশাশুনিতে দুর্গাপূজার নিরাপত্তায় আনসারদের সতর্ক থাকার নির্দেশ ওসি শাহিদুরের

আজ-কালের মধ্যে রেজা কিবরিয়া ও নুরের দল ঘোষণা

রাজনীতির খবর : গণফোরামের সাবেক সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুরের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল বুধবার অথবা পরশু বৃহস্পতিবার আত্মপ্রকাশ করতে পারে। মধ্যপন্থার এই দলে আহ্বায়ক হিসেবে থাকছেন ড. রেজা কিবরিয়া। আর নুরুল হক নুর থাকছেন সদস্য সচিব। নতুন দলের নাম হতে পারে ‘গণঅধিকার পরিষদ’ অথবা ‘বাংলাদেশ অধিকার পার্টি’।

এই দলে উপদেষ্টা হিসেবে থাকতে পারেন গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ড. জাফরুল্লাহ চৌধুরী। দলটির মূল স্লোগান হবে ‘জনতার অধিকার, আমাদের অঙ্গীকার’। দলের সঙ্গে যুক্ত একাধিক ব্যক্তি জানিয়েছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে তারা ৩০০ আসনেই প্রার্থী দেওয়ার কথা ভাবছেন।

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে একটি বড় সমাবেশের মাধ্যমে নতুন দল ঘোষণা করার কথা রয়েছে। অনুমতি না পেলে জাতীয় প্রেসক্লাব বা রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে অনুষ্ঠান করে দলের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হতে পারে। সর্বোচ্চ ২০০ সদস্যের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি ঘোষণা করা হবে দলটির। পরামর্শ দেবেন গণফোরামের প্রতিষ্ঠাতা ড. কামাল হোসেন, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুলসহ বেশ কয়েকজন শিক্ষাবিদ ও অর্থনীতিবিদ। কোনো পদপদবি না থাকলেও তারা শুভাকাক্সক্ষী হিসেবে পরামর্শ দেবেন। সূত্র জানায়, ছাত্র অধিকার পরিষদকে কেন্দ্রীভূত করে এরই মধ্যে বিভিন্ন শ্রেণি ও পেশাজীবীকে নিয়ে পাঁচটি পরিষদ করা হয়েছে। সেগুলো হলো- ছাত্র অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ, শ্রমিক অধিকার পরিষদ, প্রবাসী অধিকার পরিষদ ও পেশাজীবী অধিকার পরিষদ। শিগগির গঠন করা হবে নারী অধিকার পরিষদ। এগুলোকে দলের অঙ্গ ও সহযোগী সংগঠন হিসেবে অন্তর্ভুক্ত করা হবে।

সংশ্লিষ্টরা জানান, দল ঘোষণার পর আহ্বায়ক কমিটির শীর্ষ নেতারা প্রথমেই সিলেটে হযরত শাহজালাল (রহ) ও শাহপরাণ (রহ)-এর মাজার জিয়ারত করে দলীয় কর্মকাণ্ড শুরু করবেন। এ ছাড়া মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান ও জেনারেল ওসমানীর মাজার জিয়ারত করবেন। পরে জেলা কমিটি ও অন্যান্য ইউনিট কমিটি গঠন করবে। পাশাপাশি সব জেলা সফর করার কথা রয়েছে।

দল গঠনের বিষয়ে ড. রেজা কিবরিয়া জানান, ‘স্বাধীনতার ৫০ বছরে মোটামুটি সব দল এক সময় না এক সময় ক্ষমতার ভাগ পেয়েছে। আমরা নতুন দল। আমরা মনে করি, এই ৫০ বছরে রাজনীতির পলিসিতে অনেক ভুলত্রুটি আছে। সেগুলো সংশোধন করার জন্য নতুন কিছু দরকার। পুরনো যারা ভুল করেছে, তাদের ওপর এখন ভরসা করা যাচ্ছে না। যারা এখন কাজ করছে, তারা সব শিক্ষিত ছেলেমেয়ে, সোশ্যাল মিডিয়া-ইন্টারনেটের যুগের মানুষ, তারা অনেক কিছু বোঝে। তাদের ভুল তথ্য দিয়ে ভোলানো যাবে না। তারা বুঝতে পারছে রাষ্ট্রে পুরো অবকাঠামোর মধ্যে অনেক ত্রুটি ছিল; এগুলো ঠিক করতে হবে। সেগুলো করার জন্যই নতুন দল।’

রেজা কিবরিয়া আরো বলেন, ‘আমরা ৩০০ আসনে প্রার্থী দেব। প্রথম কথা হচ্ছে নির্বাচনটা সুষ্ঠু হতে হবে। আমরা আওয়ামী লীগের গত নির্বাচনের মতো প্রতারণার কোনো নির্বাচনে অংশ নেব না।’

ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেন, ‘আমরা আগামী ২০ ও ২১ অক্টোবর নতুন দল ঘোষণার চিন্তাভাবনা করছি। দুটি নাম ঠিক করা হয়েছে, একটি চূড়ান্ত করা হবে। গঠনতন্ত্র ওইভাবে এখন হবে না। একটা ঘোষণাপত্র থাকবে। কেন স্বাধীনতার ৫০ বছরে একটি রাজনৈতিক দল করার প্রয়োজনীতা বোধ করলাম, বর্তমান সংকটকে কেন্দ্র করে কিছু রাজনৈতিক কর্মসূচি, আহ্বায়ক কমিটি কীভাবে পরিচালনা করা হবে এসবের দিকনির্দেশনা থাকবে সেই ঘোষণাপত্রে। দল গোছানোর পর আমাদের চিন্তা আছে জেলা কমিটিগুলো দেওয়া। নির্বাচন কমিশনের শর্ত পূরণ করে নিবন্ধনের আবেদন করব। সেটির জন্য কেন্দ্রীয় কমিটি ও দলের ঘোষণা নিয়ে কাজ করছি। একইভাবে জেলা-উপজেলা কমিটির কাজ চলছে। আমাদের অনেক কাজ হয়েও আছে।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
হিন্দু মহাজোট নেতা গোবিন্দকে গ্রেপ্তারের দাবি কৃমিল্লার এমপি বাহারের

দেশের খবর : কুমিল্লা-৬ (সদর) আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার ও মেয়র মনিরুল হক সাক্কুর দ্বন্দ্বের জেরে কুমিল্লায় পূজামণ্ডপে হামলার ঘটনা ঘটতে পারে বলে বাংলাদেশ হিন্দু মহাজোটের মহাসচিব গোবিন্দ প্রামাণিকের তোলা অভিযোগের পরিপ্রেক্ষিতে তীব্র প্রতিক্রিয়া দিয়েছেন এমপি বাহার। মুসলিম মৌলবাদীদের পাশাপাশি হিন্দু মৌলবাদীরাও দেশে সংঘাত ছড়াচ্ছে অভিযোগ তুলে গোবিন্দ প্রামাণিককে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তিনি।

সোমবার (১৮ অক্টোবর) বিকেলে কুমিল্লার টাউন হল মাঠে মহানগর আওয়ামী লীগ আয়োজিত ‘সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে সম্প্রীতির পক্ষে গণ জমায়েত’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এই দাবি জানান।

আ ক ম বাহাউদ্দিন বাহার বলেন, গোবিন্দ প্রামাণিককে গ্রেপ্তার করতে হবে। তাকে গ্রেপ্তার করলেই কারা পূজামণ্ডপে হামলা করেছে, তা বেরিয়ে আসবে। তিনি সারা দেশের মানুষকে উসকে দিচ্ছেন।

কুমিল্লায় সব ধর্মের মানুষের একসঙ্গে বসবাস উল্লেখ করে এমপি বলেন, ‘এখানে সবার মধ্যে সম্প্রীতি আছে। যারা চক্রান্ত করেছেন, তাদের কঠোর হস্তে দমন করা হবে। এই ক্ষেত্রে প্রশাসনের দায়বদ্ধতা আছে। আমরাও তাদের সঙ্গে কাজ করবো। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।’

বাংলাদেশ হিন্দু মহাজোটের মহাসচিব গোবিন্দ প্রামাণিক শনিবার অনলাইনভিত্তিক একটি টক শোতে দাবি করেন, কুমিল্লার স্থানীয় লোকজন ও হিন্দু সম্প্রদায়ের নেতারা তাকে বলেছেন, এমপি আ ক ম বাহাউদ্দিন বাহার ও মেয়র মনিরুল হক সাক্কুর রাজনৈতিক দ্বন্দ্বের জেরে কুমিল্লা নগরীর নানুয়ার দিঘিরপাড়ে পূজামণ্ডপে হামলার ঘটনা ঘটেছে।

গোবিন্দ প্রামাণিকের ওই বক্তব্য ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। বিষয়টি নিয়ে কুমিল্লায়ও চলছে আলোচনা। তবে বিএনপি থেকে নির্বাচিত মেয়র মনিরুল হক সাক্কু এরই মধ্যে অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। আর স্থানীয় হিন্দু নেতারা বলছেন, এ ধরনের কোনো বক্তব্য তারা গোবিন্দর কাছে দেননি।

কুমিল্লা মহানগর আওয়ামী লীগের উদ্যোগে সোমবার বিকেলে কান্দিরপাড়ে আয়োজিত গণজমায়েতে বিষয়টি নিয়ে কথা বলেন এমপি আ ক ম বাহাউদ্দিন বাহার।

তিনি বলেন, ‘এর আগেও কুমিল্লায় নানাভাবে সম্প্রীতি বিনষ্টের চেষ্টা চালিয়েছে ষড়যন্ত্রকারীরা। আমরা তাদের প্রতিহত করেছি। এবার আবার কুমিল্লায় ষড়যন্ত্রের বীজ বোনা হয়েছে, তবে এখানকার হিন্দু-মুসলমান ভাই ও প্রশাসনের দৃঢ়তায় প্রাণহানির ঘটনা ঘটেনি।’

এমপি বাহার বলেন, ‘অর্থ-বিত্ত, টাকা-পয়সার লোভে সারা দেশে মুসলিম মৌলবাদীরা যেমন সংঘাত ছড়াচ্ছে, হিন্দু মৌলবাদীরাও সংঘাত ছড়াচ্ছে। তেমনই একজন গোবিন্দ প্রামাণিক। তিনি বিভিন্ন জায়গায় উসকানিমূলক বক্তব্য দিচ্ছেন। তিনি বলেন এই দ্বন্দ্ব ওমুকে করেছে, তমুকে করেছে। অমুকের কারণে হইছে, তমুকের কারণে হইছে। তাকে গ্রেপ্তার করা হোক, নিশ্চয়ই তার কাছে তথ্য আছে।’

গোবিন্দ প্রামাণিককে উদ্দেশ করে এমপি বাহার বলেন, ‘আপনি কোন ফাঁকে এলেন, কোন ফাঁকে গেলেন? আপনার যদি শক্তি থাকে তাহলে আবার কুমিল্লায় আসেন। আপনাকে হিন্দুরাই মোকাবিলা করবে।’

কুমিল্লার ঘটনার রেশ ধরে রংপুরে হিন্দু ভাইদের ঘরবাড়ি পুড়িয়ে দেয়া হয়েছে উল্লেখ করে হামলাকারীদের উদ্দেশে তিনি বলেন, ‘একটু সাবধান থাকবেন মিয়া ভাইয়েরা। আপনাদের কাউকে ছাড় দেয়া হবে না। আপনারা যেমন মানুষের ঘরবাড়ি জ্বালিয়ে দিচ্ছেন, পেট্রল ঢেলে আপনাদের ঘরবাড়িও জ্বালিয়ে দেওয়া হবে।’

এ প্রসঙ্গে জানতে চাইলে সাংসদ আ ক ম বাহাউদ্দিন বলেন, গোবিন্দ প্রামাণিক পূজামণ্ডপে হামলার পর কুমিল্লায় এসেছেন। কে কে এই কাজ করেছেন, তা তিনি বিভিন্ন মন্দির ও মণ্ডপে গিয়ে বলেছেন। তিনি সারা দেশের এজেন্ট। তাকে ধরলে সব বেরিয়ে আসবে। আমি ইউটিউবে দেখেছি, গোবিন্দ প্রামাণিক কুমিল্লা নিয়ে কথা বলেছেন। তাই আমি আজকের টাউন হলের গণজমায়েত অনুষ্ঠানে তাঁকে গ্রেপ্তারের দাবি জানিয়েছি।

যোগাযোগ করা হলে গোবিন্দ প্রামাণিক বলেন, উনি এলাকার এসপি, ওই এলাকার জনগণকে রক্ষা করার দায়িত্ব তার। এলাকার লোকজন বলেছেন, এমপি এতটাই প্রভাবশালী যে বিএনপি-জামায়াত মানববন্ধন করতে পারে না। এই অবস্থায় উনার অবহেলা ছাড়া এ ঘটনা ঘটতে পারে না।

প্রসঙ্গত, কুমিল্লায় পবিত্র কোরআন অবমাননার ঘটনাকে কেন্দ্র করে কুমিল্লার বিভিন্ন মন্দির ও পূজামণ্ডপে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এসব ঘটনায় এখন পর্যন্ত ৫টি মামলায় ৬২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৫০০ জনকে আসামি করা হয়। এসব মামলায় পুলিশ এ পর্যন্ত ৪০ জনকে গ্রেপ্তার করেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আগামিকাল সারাদেশে আ. লীগের ‘সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা’

রাজনীতির খবর : সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে সারাদেশে ‘সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা’ কর্মসূচি পালন করবে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এই কর্মসূচির আওতায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো দেশের সকল জেলা, মহানগর, উপজেলায় ‘সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা’ কর্মসূচির আয়োজন করবে। এছাড়াও আওয়ামী লীগের জাতীয় নেতৃবৃন্দ সাম্প্রদায়িক হামলায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শন করবেন।

ষোঘিত কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার সকাল ১১টায় ২৩ বঙ্গবন্ধু এভিনিউস্থ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ‘সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা’ কর্মসূচি পালন করবে দলটি।

সোমবার সন্ধ্যায় দলীয় সভাপতির ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত জরুরি সভা শেষে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এই কর্মসূচি ঘোষণা করেন। সভায় আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংযুক্ত হন। এ সময় তিনি আওয়ামী লীগের সকল নেতাকর্মীকে দেশে সাম্প্রদায়িক অপশক্তির তৎপরতা প্রতিরোধ করার নির্দেশনা প্রদান করেন এবং যে কোনো মূল্যে বাংলাদেশের হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য সমুন্নত রাখার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, বাংলাদেশ যখন বিশ্বসভায় একটি মর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে ঠিক সে সময়ে একটি চিহ্নিত মহল পরিকল্পিতভাবে দেশে সাম্প্রদায়িক হানাহানি সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে। সরকার ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করেছে। ইতোমধ্যে অনেকেই গ্রেফতার হয়েছে এবং বাকিদেরও আইনের আওতায় আনার প্রক্রিয়া চলমান রয়েছে। সরকার পরিস্থিতির ওপর সতর্ক দৃষ্টি রাখছে এবং এই ধরনের সন্ত্রাসী ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।

এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, আ. ফ. ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বি. এম মোজাম্মেল হক, এস. এম কামাল হোসেন, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন, উপ-দপ্তর সম্পাদক সায়েম খান, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য আনোয়ার হোসেন, সাহাবুদ্দিন ফরাজী, সৈয়দ আবদুল আউয়াল শামীম প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

দেশের খবর : সাম্প্রতিক সময়ে দেশে বিদ্যমান সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে কতিপয় ব্যক্তি/গোষ্ঠী উদ্দেশ্যপ্রণোদিতভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব/বিভ্রান্তি ছড়িয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা করছে। আবার, অনেক ক্ষেত্রে চক্রান্তকারীরা সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্ট কিংবা বিভিন্ন তথ্য বিকৃত বা অপব্যাখ্যা করে তা বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে সংঘাতমূলক পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত রয়েছে।

বাংলাদেশ পুলিশের সংশ্লিষ্ট ইউনিটসমূহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব/বিভ্রান্তি সৃষ্টিকারীদের মনিটর করছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত রয়েছে।

সোমবার পুলিশ দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমসহ যে কোনো মাধ্যমে গুজব/বিভ্রান্তি না ছড়াতে এবং অযাচাইকৃত সংবাদ বিশ্বাস না করতে সবার প্রতি বিশেষভাবে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ পুলিশ। যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় জনগণের সার্বিক সহযোগিতাও প্রত্যাশা করছে বাংলাদেশ পুলিশ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জাতিসংঘের

দেশের খবর : সম্প্রতি পূজামণ্ডপে কোরআন অবমাননার অভিযোগ তুলে দেশের কয়েকটি এলাকায় হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার যে ঘটনা ঘটেছে তার স্বাধীন তদন্তের দাবি জানিয়েছে জাতিসংঘ। পাশাপাশি দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানিয়েছে সংস্থাটি।

সোমবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী মিয়া সেপ্পো তার টুইটে এই আহ্বান জানান। সম্প্রতি ওই হামলার পর বিদেশি কূটনীতিকদের মধ্যে তিনি প্রথম প্রতিক্রিয়া জানালেন।

মিয়া সেপ্পো লিখেছেন, বাংলাদেশে হিন্দুদের ওপর সাম্প্রতিক হামলা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিদ্বেষমূলক বক্তব্যের ফল যা সংবিধানের মূল্যবোধের পরিপন্থী। এটা থামানো উচিত। আমরা সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানানোর পাশাপাশি একটি নিরপেক্ষ তদন্তের জন্য সরকারের প্রতি আহ্বান জানাই।

জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী আরও লিখেছেন, বাংলাদেশ অংশগ্রহণমূলক ও সহনশীল সমাজ প্রতিষ্ঠা জোরদারের প্রয়াসে যুক্ত হতে আমরা সবার প্রতি আহ্বান জানাচ্ছি।

গত বুধবার কুমিল্লার একটি পূজামণ্ডপে পবিত্র কোরআন পাওয়া যাওয়ার ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এই ঘটনার জেরে চাঁদপুরের হাজীগঞ্জে পুলিশের সঙ্গে স্থানীয় জনতার সংঘর্ষে চারজন মারা যান। এ সময় হিন্দুদের বাড়িঘরে হামলার ঘটনা ঘটে। এছাড়া গত শুক্রবার নোয়াখালীর বেগমগঞ্জেও হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনা ঘটে। এ সময় একজন নিহত হন।

এছাড়া রোববার রাতে রংপুরের পীরগঞ্জে হিন্দু পল্লীতে আগুন দেয় দুর্বৃত্তরা। এসব ঘটনায় সারাদেশে হিন্দু ধর্মাবলম্বীরা অনিরপত্তা বোধ করছেন। তবে সরকারের পক্ষ সংখ্যালঘুদের নিরাপত্তায় সবধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ডিবি হাইস্কুলে শেখ রাসেলের জন্মদিনে কেক কাটা ও দোয়া

নিজস্ব প্রতিনিধি
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৮তম জন্মদিন উপলক্ষে সাতক্ষীরায় কেক কাটা, আলোচনাসভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

সাতক্ষীরা ডি.বি. ইউনাইটেড হাইস্কুলের সভাপতি স.ম শহিদুল ইসলামের সভাপতিত্বে সোমবার সকালে মোহাম্মদ হোসেন মিলনায়তনে অনুষ্ঠিত কেক কাটা ও আলোচনাসভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কাটেন সাতক্ষীরা জেলার পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।

এসময় তিনি তার বক্তব্যে বলেন, শেখ রাসেল ছিল একজন মেধাবি, তীক্ষè বুদ্ধি সম্পন্ন, নেতৃতদানকারী ও প্রতিবাদি একজন শিশু। তার স্বল্প জীবনের এই সুপ্ত প্রতিভা এখনও প্রতিটি মানুষের কাছে অনুপ্রেরণা। তাই আমি আজ এই শেখ রাসেল দিবসে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলতে চাই শিশু রাসেলকে অনুকরণ করে প্রতিটি শিক্ষার্থীকে তার লক্ষ্যে এগিয়ে যেতে হবে।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের জীবনের একমাত্র হাতিয়ার শিক্ষা আর জীবনে প্রতিষ্ঠিত হতে হলে শিক্ষার কোন বিকল্প নেই। তাই শিক্ষাকে হাতিয়ার হিসাবে গ্রহন করে জীবনের সকল বাধা বিপত্তি উপেক্ষা করে নিজেকে প্রতিষ্ঠিত করা এবং এখন থেকেই মুক্তিযোদ্ধার চেতনায় নিজেকে গড়ে তুলাই তোমাদের জীবনের লক্ষ হওয়া উচিত।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা শিক্ষা অফিসার এসএম আব্দুল্লাহ আল-মামুন, সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলয়ার হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মমিনুর রহমান। এসময় উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের বিদ্যুৎসাহী সদস্য আব্দুল আহাদ, অভিভাবক সদস্য তনুপ কুমার সাহাসহ স্থানীয় শিক্ষানুরাগী ও বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।

পরে অনুষ্ঠান শেষে প্রধান মন্ত্রী ও তার পরিবারের সকল সদস্যের মঙ্গল কামনা ও মৃত সকলের আত্মরা শান্তি কামনা করে দোয়া পরিচালনা করেন বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা মোঃ মোহসিন উদ্দিন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ !

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় এক গৃহবধুকে নির্যাতনের পর শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। রবিবার রাত ১০টার দিকে সাতক্ষীরা শহরের মুন্সিপাড়ায় এ ঘটনা ঘটে। নিহতের স্বামী বর্তমানে পলাতক রয়েছে। মৃতের নাম খাদিজা খাতুন (২৯)।

তিনি সাতক্ষীরা শহরের মুন্সিপাড়া নুর ইসলামের ছেলে আবুল কালাম আজাদ (৩৫) এর স্ত্রী ও সাতক্ষীরা সদর উপজেলার কুশখালী ইউনিয়ানের গোলাম মোস্তফা মেয়ে।

নিহত খাদিজার ছোট্ট ভাই ফারুক হোসেন সোহাগ বলেন, রবিবার রাতে ফোন করে আমাকে জানানো হয়েছে যে খাদিজা অসুস্থ সদর হাসতালে ভর্তি করা হয়েছে। তবে এখানে এসে দেখি আমার বোন লাশ হয়ে শুয়ে আছে। ডাক্তার বলছে আরো ১ঘন্টা আগেই মারা গেছে। আমি আশার পর দুলাভাই লাশ রেখে পালিয়ে যায় এবং সেখান থেকে ফোনও বন্ধ করে রেখেছে।

তার পরিবারের কেউ খোজ-খবরও নেইনি। থানায় অভিযোগ করেছি। আমার বোনের কান দিয়ে রক্ত পড়তে দেখা যায় এবং গলার দাগ দেখে আমাদের সন্দেহ হয় যে স্বামী-স্ত্রীর মধ্যে দ্বন্দ্বের কারণে স্বামীসহ অন্যরা শ্বাসরোধ করে তাকে হত্যা করা করেছে।

স্থানীয়রা জানান বিয়ের পর থেকে নির্যাতন করতো আবুল কালাম আজাদ শাশুড়ি সুফিয়া খাতুন হত্যার আগেও তাকে মারধরসহ বিভিন্ন ভাবে নির্যাতন করে আসছিল। শ্বাসরোধ করে তাকে হত্যা করা করেছে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হুসেন নিহতের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, মৃত্যুর সঠিক কারণ উদঘাটনে মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেল এর জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া

নিজস্ব প্রতিনিধি : বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেল এর জন্মদিন উপলক্ষে আলোচনা সভা, দোয়া অনুষ্ঠান ও দুস্থদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮অক্টোবর ) বিকাল ৫টায় শহরের পুরাতন আইনজীবী ভবনে বাংলাদেশ আওয়ামী যুবলীগ সাতক্ষীরা সদর উপজেলা শাখার আয়োজনে সদর উপজেলা যুবলীগের সভাপতি মো. মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তানভীর হুসাইন সুজন,

সাবেক ছাত্রলীগ নেতা শেখ মুজিবুর রহমান, সদর উপজেলা যুবলীগের সহ-সভাপতি জাহিদ হাসান, গোলাম কিবরিয়া বাবু, জেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি জাহিদ হোসেন বাপ্পী, হোসেন, বাঁশদহ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক খোরশেদ আলম প্রমুখ। এ সময় জেলা উপজেলা পৌর ও ইউনিয়ন যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক প্রভাষক মইনুল ইসলাম। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ বেলাল হোসেন। অনুষ্ঠান শেষে দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest