সর্বশেষ সংবাদ-
দেবহাটায় দুর্গাপূজার নবমীতে বিভিন্ন মণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার আশরাফুল আলমআশাশুনিতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক কাউসার আজিজসাতক্ষীরায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করলেন সাবেক মেয়র চিশতিউপকূল পুনরুদ্ধারে ১০ লক্ষ বীজ রোপণ: চারা রক্ষায় ঐক্যবদ্ধ উদ্যোগের অঙ্গীকারপ্রধানমন্ত্রীর সিদ্ধান্ত মানতে পারছেন না শ্যামনগরের বিএনপি নেতা আদম আলীএখানে সকল ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে– এড.সৈয়দ ইফতেখার আলীসাতক্ষীরায় মিষ্টি পানির ছোঁয়া: শ্যামনগরে ঘুচল হাজারো মানুষের পানিকষ্টসাতক্ষীরায় শহরে দুর্গা মন্দির পরিদর্শনে প্রশাসক হাবিবদেবহাটার আলোচিত শামীম হত্যা: দুই আসামি গ্রেপ্তারআশাশুনিতে দুর্গাপূজার নিরাপত্তায় আনসারদের সতর্ক থাকার নির্দেশ ওসি শাহিদুরের

সাতক্ষীরা টাউন স্পোর্টিং ক্লাব ১-০ গোলে জয়ী

বঙ্গবন্ধু গোল্ডকাপ সাতক্ষীরা জেলা প্রথম বিভাগ ফুটবল লিগে বৃহস্পতিবারের খেলায় টাউন স্পোর্টিং ক্লাব ১-০ গোলে পার্ক একাদশকে পরাজিত করে। টাউন স্পোর্টিং ক্লাবের পক্ষে একমাত্র গোলটি করেন সবুজ।

খেলায় আক্রমণ পাল্টা আক্রমণ উত্তেজনার মধ্য দিয়ে
খেলায় টাউন স্পোর্টিং ক্লাব ব্যাপক আক্রমণ ও পাল্টা আক্রমণ করে উভয় দলই গোলের নিশ্চিত সুযোগ তৈরি করেও প্রথমার্ধে গোল করতে ব্যর্থ হয়। দ্বিতীয়ার্ধে টাউন স্পোর্টিং ক্লাব একটি গোল করে দলকে এগিয়ে নেন সবুজ। মধ্যকার খেলাটি দর্শক আনন্দ উপভোগ করেছেন খেলাটি দেখে।

খেলা উপভোগ করেন ফুটবল লিগ কমিটির সম্পাদক ইমদাদুল হক খান, শেখ আসলাম হোসেন হেলাল, করুনাময় ঘোষ, ফিরোজ হাসান,আসরাফুল হক দোলন, শেখ হাফিজুর রহমান, আ ম আক্তারুজ্জামান মুকুল, শেখ মাসুদ আলী,

ইকবাল কবীর খান বাপ্পি, খন্দকার আরিফ হাসান প্রিন্স, হারুন খান, আসাদুর রহমান, আবুল কাশেম বাবর আলী, আব্দুল গাফফার,অজিয়ার রহমান,আব্দুস সামাদ, ওয়াসিউদ্দীন খান টিপুর,

অলিউল রহমান আতাউর রহমান আতিক,সহ সাতক্ষীরা জেলা ফুটবল অ্যাসোসিয়েশন ও সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থা সকল কর্মকর্তাবৃন্দ উপস্থিত থেকে খেলাটি উপভোগ করেন।

আজকের খেলা ইউনিয়ন ক্লাব বনাম সপ্তগ্রাম রিক্রিয়েশন ক্লাব এর মধ্যকার খেলাটি উপভোগ করার জন্য সাতক্ষীরা জেলা ফুটবল এসোসিয়েশনের পক্ষ থেকে অগ্রিম আমন্ত্রন জানানো হয়েছে।
আজকের খেলা পি কে ইউনিয়ন ক্লাব বনাম সপ্তগ্রাম রিক্রিয়েশন ক্লাব। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় শেখ রাসেল দিবস উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতা

বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে চারুকলা বিভাগের ব্যবস্থাপনায় জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমি সাতক্ষীরার সহযোগিতায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

এর কনিষ্ঠ পুত্র শেখ রাসেল এর জন্মদিন বিষয় ও শিরোনাম- শেখ রাসেল: দীপ্ত জয়োল্লাস অদম্য আত্মবিশ^াস। ক বিভাগ- ৫ বছর থেকে ৮ বছর। খ বিভাগ-৯ বছর থেকে ১২ বছর। গ বিভাগ-১৩ বছর থেকে ১৮ বছর।

আগামী ১৭ অক্টেবর ২০২১ বিকাল সাড়ে ৩টায় সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমি হলরুমে অনুষ্ঠিত হবে। ১৬/১১ ইঞ্চি মাপের কাগজে, মাধ্যম উন্মুক্ত।

অংকিত সকল চিত্রকর্ম নিয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমি ঢাকায় প্রদর্শনী হবে এবং স্থানীয় পর্যায়ে বিজয়ীদের পুরস্কার ও সনদ ১৮ অক্টোবর সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রদান করা হবে বলে জানিয়েছেন জেলা শিল্পকলা একাডেমির সদস্য সচিব শেখ মোসফিকুর রহমান মিলটন। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরার আশাশুনিতে মোটর সাইকেল নছিমনের সংঘর্ষে প্রাণ গেল দুই বন্ধুর

আসাদুজ্জামান : সাতক্ষীরার আশাশুনি উপজেলার কালিবাড়ি মোড়ে মোটর সাইকেলের সঙ্গে নছিমনের সংঘর্ষে দুই বন্ধু নিহত হয়েছে। বৃহস্পতিবার বিকালে এ দূর্ঘটনা ঘটে। আহত হয়েছে আরও এক বন্ধু। মুমূর্ষ অবস্থায় তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়া হয়েছে।

নিহতরা হলো, আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের নড়েরাবাদ গ্রামের গণেশ চন্দ্র মন্ডলের ছেলে হিরমান মন্ডল (২৫) ও একই গ্রামের পবিত্র মন্ডলের ছেলে সজীব মন্ডল (২১)। আশংকাজনক অবস্থায় রয়েছেন একই গ্রামের রিপন মন্ডল (২৪)।

স্থানীয়রা জানান, একটি মোটরসাইকেল যোগে তিনবন্ধু একত্রে বিভিন্ন মন্ডপে পূজা দেখার জন্য ঘুরছিল। দুপুরের দিকে আশাশুনি থেকে কালিগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে কালিবাড়ি মোড়ে বিকালে একটি নছিমনের পাশ কাঁটাতে গিয়ে দূর্ঘটনার কবলে পড়ে। ঘটনাস্থলেই হিরামন মন্ডলের মৃত্যু হয়। এরপর হাসপাতালে নেওয়ার পর সজীব মন্ডলও মারা গেছে।

আশাশুনি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা বেলায়েত হোসেন জানান, তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে হিরামন মন্ডলের মরদেহটি উদ্ধার করা হয়। গুরুতর অবস্থায় সজীব মন্ডলকে আশাশুনি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষনা করেন। আশংকাজনক অবস্থায় রিপন মন্ডলকে সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তারা তিনজনই বন্ধু বলে জানা গেছে। পূজা দেখার জন্য তারা বিভিন্ন মন্ডপে ঘুরছিল।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বিশ্বের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত বাংলাদেশ–সাতক্ষীরা প্রেসক্লাবে বক্তারা

আসাদুজ্জামান : বিশ্বের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত বাংলাদেশ। আর তাই সকল ধর্মের মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ জাগরণে সাতক্ষীরা প্রেসক্লাবের ‘সম্প্রীতির সেতুবন্ধন’ নামক এই আয়োজন অবশ্যই প্রশংসার দাবীদার।

বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে শারদীয়া দুর্গোৎসব উপলক্ষ্যে আয়োজিত ‘সম্প্রীতির সেতুবন্ধন’ অনুষ্ঠানে এক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন বক্তারা।

প্রেসক্লাব সভাপতি মমতাজ আহমেদ বাপীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সাতক্ষীরা-২ (সদর) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, সাতক্ষীরা-১ (তালা+কলারোয়া) আসনের সংসদ সদস্য অ্যাড. মোস্তফা লুৎফুল্লাহ, সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ন কবির,

জেলা জজ শেখ মফিজুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল আল মাহমুদ, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি একে ফজলুল হক, সাধারন সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম, জেলা বিএনপির আহবায়ক অ্যাড. সৈয়দ ইফতেখার আলী,

জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেন, সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, জাতীয় গোয়েন্দা সংস্থা সাতক্ষীরার উপ-পরিচালক আব্দুল আজিজ, জেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি বিশ^জিত সাধু, পূজা উদযাপন কমিটির সভাপতি সুভাষ ঘোষ, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক জোছনা আরা প্রমুখ।

সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি বলেন , হাজার বছর ধরে বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রয়েছে। হিন্দু-মুসলিম সবাই একই বৃৃন্তে দুটি ফুলের মত বসবাস করে আসছে। মাঝে মাঝে কিছু সন্ত্রাসীরা দেশে বিশৃংখলা সৃষ্টির জন্য দু একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটিয়ে থাকে। আমরা উৎসবে আনন্দে এক সাথে মিলে মিশে থাকি। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সাতক্ষীরা প্রেসক্লাবের আয়োজনে সম্প্রীতির যে সেতু বন্ধন তৈরি করেছে। তা সমাজের ছড়িয়ে দিতে হবে। আমাদের সম্প্রীতি এক ধর্মের সাথে অন্য ধর্মের না, সম্প্রীতি মানুষের সাথে মানুষের। সাতক্ষীরায় সকল ধর্মের মানুষ শান্তিতে স্ব-স্ব ধর্ম পালন করবে। ধর্ম যার যার উৎসব হোক সবার।

সাতক্ষীরা তালা-কলারোয়া-১আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ বলেন, যুগ যুগ ধরে আমরা হিন্দু মুসলিম একই বৃত্তের দুটি ফুল হিসেবে মিলে মিশে সকল উৎসব পালন করে আসছি। তবে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটে। আন্তর্জাতিক চক্রান্তকারীরা আমাদের দেশকে উত্তেজিত করতে চক্রান্ত চালিয়ে যাচ্ছে। তারাই এসব বিচ্ছিন্ন ঘটনা ঘটিয়ে থাকে। সে বিষয়ে আমাদের সজাগ থাকতে হবে।

সাতক্ষীরা সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান বলেন, আজ থেকে হাজার হাজার বছর আগে সনাতন ধর্মাবলম্বীরা দেবী দুর্গার পূজা করেন। স্বরসতীকে আমরা তুলনা করতে পারি শিক্ষা মন্ত্রণালয়ের সাথে, কালিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, লক্ষ্মীকে অর্থ মন্ত্রণালয় এবং দেবী দুর্গাকে প্রধানমন্ত্রীর সাথে তুলনা করতে পারি। যিনি দশভূজা হয়ে সমস্ত কর্ম সম্পাদন করেন, দুষ্টের দমন এবং শিষ্টের পালন করেন।
আজ বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের নেতৃত্ব দিয়ে বিশে^ বাংলাদেশ কে মাথা উঁচু করে দাড়াবার সুযোগ সৃষ্টি করেছেন। তার নেতৃত্বে আমরা অসাম্প্রদায়িক উন্নত বাংলাদেশে বসবাস করছি। কিছু সন্ত্রাসীরা উত্তেজনা ছড়ানোর চেষ্টা করবে। তাদের কে রুখে দিতে হবে।
তিনি আরো বলেন, রাজধানী ঢাকা থেকে ৩শ কিলোমিটার দুরে সাতক্ষীরার অবস্থান। এই ছোট্ট একটি শহরে সাতক্ষীরা প্রেসক্লাব যে সম্প্রীতির সেতু বন্ধন তৈরি করে উৎসবের আয়োজন করেছেন তা দৃষ্টান্ত হয়ে থাকবে। আমাদের সম্প্রীতি হোক মানুষের সাথে মানুষের। ধর্মের সাথে যেন না হয়। ধর্ম ধর্মের জায়গায় থাকবে। এটা নিয়ে কেউ যেন বাড়াবাড়ি না করেন। ইসলাম ধর্মে বলা আছে সব সময় মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। সুতরাং আমরা সবাই মধ্যম পন্থা অবলম্বন করবো।

সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ মো: নজরুল ইসলাম বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে মিলে মিশে হিন্দু-খ্রীষ্টান-মুসলমান তাদের স্ব স্ব ধর্ম পালন করে। কোথাও কোথাও কিছু সমস্যা হয়। আইন শৃংখলা বাহিনী তাদের শাস্তিও নিশ্চিত করেছে। আমরা বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশে বসবাস করছি। আমরা ঐক্যবদ্ধভাবে দেশে সম্প্রদায়িক সম্প্রীতির সুরক্ষা করবো।

 

সম্প্রীতির এই সেতুবন্ধন অনুষ্ঠান এ সময় মিলন মেলায় পরিণত হয়। আলোচনা সভা শেষে অতিথিরা সেখানে আয়োজিত মধ্যাহ্ন ভোজে অংশ নেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন, প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোহাম্মদ আলী সুজন।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় বিশ্ব খাদ্য দিবসে জীবিকা, খাদ্য ও পুষ্টি নিশ্চিত করতে’খাদ্য অধিকার আইন’ প্রণয়ণের দাবি

নিজস্ব প্রতিনিধি : সকল মানুষের জীবিকা, খাদ্য এবং পুষ্টি নিরাপত্তায় খাদ্য অধিকার আইন প্রণয়ন করার দাবিতে মাসব্যাপী খাদ্য অধিকার প্রচারাভিযান ২০২১ এর অংশ হিসাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) বেলা ১১টায় বেসরকারি এনজিও প্রগতির আয়োজনে এবং খাদ্য নিরাপত্তা নেটওয়ার্ক (খানি) বাংলাদেশর’র সহযোগিতায় সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরীর পাঠ কক্ষে ক্যাব সাতক্ষীরা’র উপদেষ্টা প্রফেসর আব্দুল হামিদ’র সভাপতিত্বে উন্নয়ন সংগঠন প্রগতি’র পরিচালক অধ্যক্ষ আশেক-ই-এলাহীর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

সভায় বিশেষ অতিথি বক্তব্য রাখেন সাতক্ষীরা নাগরিক কমিটির আহবায়ক অধ্যক্ষ মো. আনিসুর রহিম, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি সুভাষ চৌধুরী, সনাক সভাপতি অধ্যক্ষ পবিত্র মোহন দাশ, জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা চেয়ারম্যান ও জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জ্যোৎ¯œা আরা, সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. আবেদুর রহমান সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরীর সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান রাসেল, জেলা বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি প্রকৌশলী শেখ তহিদুর রহমান ডাবলু, ক্রিসেন্টের নির্বাহী পরিচালক মো, আবু জাফর সিদ্দিকী, বরসা’র সহকারী পরিচালক মো. নাজমুল আলম মুন্না, হেড সংস্থার নির্বাহী পরিচালক লুইস রানা গাইন, কবি জহুরুল কবির প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে খাদ্যকে জীবন ধারণের মৌলিক চাহিদা হিসাবে চিহ্নিত করা হলেও ২০২০সালের বিশ্ব খাদ্য নিরাপত্তাসূচকে ১১৩টি দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম অবস্থানে রয়েছে।

অন্য দিকে গবেষক করা বলছে, করোনা মহামারী লকডাউন সময়ে দেশের প্রায় ৯৮.৩ শতাংশ দরিদ্র মানুষের জীবন যাত্রা মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং প্রায় ৮৭ শতাংশ দরিদ্র মানুষ পর্যাপ্ত ও পুষ্টিকর খাদ্য সঙ্কটে ভুগেছে। এছাড়া বাংলাদেশ পরিসংখ্যান বলছে, দেশের পরিবার গুলোর আয় ২০.২৪ শতাংশ কমেছে। তাই দেশের সকল মানুষের জীবিকা, সংস্কৃতি ভেদে নিরাপদ ও পুষ্টিকর খাদ্য নিশ্চিত করার জন্য এখনই জাতিসংঘ কৃষি ও খাদ্য সংস্থার ভলেন্টারি গাইড লাইনের আলোকে দেশে খাদ্য অধিকার আইন প্রণয়ন করা জরুরি।
তিনি আরো বলেন, সাতক্ষীরার স্থানীয় সমস্যা পর্যবেক্ষন করা হয়েছে। সে বিষয়ে আনুষ্ঠানিক পর্যালোচনা করা হবে। নানা প্রকার প্রাকৃতিক দুর্যোগে ভাঙ্গা গড়ার মধ্য দিয়ে আমরা চলেছি। ইতোমধ্যে জলাবদ্ধতার নিরসনে ৪৭৬ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। আমরা এমন কোন সমস্যার সৃষ্টি করবো না যাতে আমাদের উন্নয়ন বাধা গ্রস্থ হয়। সাতক্ষীরায় কৃষি বিশ^বিদ্যালয় হবে, রেল লাইন হবে, আশাশুনি থেকে বিনেরপোতা পর্যন্ত বিকল্প রাস্তা তৈরি হবে।

সরকারের বরাদ্দকৃত ব্যবস্থা বাস্তবায়নের আমলাতান্ত্রিক গড়িমসি রয়েছে। আমাদের একতাবদ্ধভাবে এর প্রতিবাদ করতে হবে। তাহলে উন্নত সাতক্ষীরা গঠিত হবে। যা দেশবাসীর দৃষ্টি আকর্ষন করবে।

বক্তারা আরো বলেন, আমাদের দেশে পুষ্টি অধিকারের লিঙ্গ ভিত্তিক বিবেচনায় নারী ও শিশুরা সবচেয়ে বেশি পিছিয়ে আছে। বাংলাদেশের ৬০ শতাংশ নারীই কোননা কোন অপুষ্টি জনিত জটিলতায় ভুগছেন। ১৯৯৭ সালে দেশের ৬০ শতাংশ শিশু খর্বাকৃতির ছিল, ২০১৮ সালে তা নেমে আসে ৩১ শতাংশে। তারপরও বৈশ্বিক প্রেক্ষাপটে খর্বাকৃতির শিশু জন্মের হার এখনও বাংলাদেশে বেশি। এর মূলকারণ শিশুর মায়ের জন্য পুষ্টিকর খাবার নিশ্চিত করা সম্ভব হচ্ছেনা। তাই সকল মানুষের খাদ্য এবং পুষ্টি নিশ্চিত করার জন্য খাদ্য অধিকার আইন প্রণয়ন করতে হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

স্বাস্থ্য ডেস্ক : মানবদেহের জন্য অন্যতম একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হলো কিডনি। শরীর থেকে বর্জ্য এবং অতিরিক্ত তরল অপসারণ করতে সহায়তা করে এই অঙ্গটি। কিডনি মানুষের শরীরের লবণ এবং খনিজের ভারসাম্যতা বজায় রাখে। শরীর থেকে অ্যাসিড অপসারণ করে। শরীরকে সুস্থ রাখতেও অত্যন্ত সহায়ক। তাই কিডনির যথাযথ যত্ন নেওয়া অত্যন্ত প্রয়োজনীয়।

যে ৮ অভ্যাস কিডনির জন্য মারাত্মক ক্ষতি :

আমাদের দৈনন্দিন কিছু অভ্যাস কিডনির জন্য মারাত্মক ক্ষতিকর। তাই এখন থেকেই সাবধানতা অবলম্বন করুন।

চলুন জেনে নেওয়া যাক, দৈনন্দিন কোন কোন অভ্যাস কিডনির ক্ষতি হওয়ার মূল কারণ।

১) ব্যথানাশক ওষুধের অতিরিক্ত ব্যবহার বাজারে ননস্টেরয়েডাল অ্যান্টি-ইনফ্ল্যামেটরি ড্রাগস খুব সহজেই কিনতে পাওয়া যায়। এগুলো হলো ব্যথানাশক ওষুধ। তবে এই ওষুধের অতিরিক্ত ব্যবহার কিডনির ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। বিশেষ করে যাদের ইতিমধ্যেই কিডনির সমস্যা রয়েছে, তাদের ক্ষেত্রে কিডনির মারাত্মক ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে।

২) উচ্চ লবণযুক্ত খাবার রক্তচাপ বৃদ্ধির অন্যতম প্রধান কারণ। ফলে, কিডনির বিভিন্ন রোগের ঝুঁকিও বৃদ্ধি পায়। তাই খাবারের স্বাদ বাড়াতে, কেবল লবণ ব্যবহারের পরিবর্তে, বিভিন্ন ভেষজ এবং মশলার ব্যবহার করুন।

৩) প্রক্রিয়াজাত খাবারে সোডিয়াম এবং ফসফরাসের মাত্রা বেশি থাকে। তাই কিডনির সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের, প্যাকেজড খাবার খাওয়া এড়িয়ে চলা উচিত। উচ্চ ফসফরাসযুক্ত প্রক্রিয়াজাত খাবারের সেবন, কিডনি এবং হাড়ের ক্ষেত্রে অত্যন্ত ক্ষতিকর।

৪) সুস্বাস্থ্য বজায় রাখতে, পর্যাপ্ত পরিমাণে পানি পান করা অত্যন্ত প্রয়োজনীয়। পর্যাপ্ত পরিমাণে জল পান, শরীর থেকে সোডিয়াম এবং টক্সিন বের করে দিতে সহায়তা করে। তাছাড়া এটি কিডনি স্টোন হওয়ার ঝুঁকিও হ্রাস করে। যারা ইতিমধ্যেই কিডনির সমস্যায় আক্রান্ত, তাদের কম তরল পান করা প্রয়োজন। তবে সুস্থ কিডনিযুক্ত ব্যক্তিদের, প্রতিদিন ৩-৪ লিটার জল পান করা উচিত।

৫) রাতের ভালো ঘুম, শরীরের সামগ্রিক সুস্থতার ক্ষেত্রে অত্যন্ত প্রয়োজনীয়। কিডনির কার্যকারিতা অনেকটাই রাতের ঘুমের ওপর নিয়ন্ত্রিত হয়।

৬) খুব বেশি মাংস খেলে সুস্বাস্থ্যের জন্য প্রোটিনের প্রয়োজন হয়, এটা আমরা সবাই জানি। আর এই প্রোটিনের ভালো উৎস হল মাংস। তবে অতিরিক্ত প্রাণীজ প্রোটিন থেকে রক্তে উচ্চমাত্রায় অ্যাসিড উৎপন্ন হতে পারে, যা কিডনির ক্ষেত্রে অত্যন্ত ক্ষতিকর, এটি অ্যাসিডোসিসের কারণ পর্যন্ত হতে পারে। অ্যাসিডোসিস এমন একটি অবস্থা যেখানে কিডনি দ্রুত অ্যাসিড নির্মূল করতে পারে না।

৭) ধূমপান কেবল ফুসফুস এবং হৃদয়ের স্বাস্থ্যের ক্ষেত্রেই ক্ষতিকারক নয়, এটি কিডনির ক্ষেত্রেও অত্যন্ত ক্ষতিকর। বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে, যারা ধূমপান করেন তাদের প্রস্রাবে প্রোটিন থাকার সম্ভাবনা বেশি, যা কিডনি ক্ষতিগ্রস্ত হওয়ার অন্যতম লক্ষণ।

৮) অতিরিক্ত মাত্রায় মদ্যপান করা নিয়মিত উচ্চমাত্রায় মদ্যপান কিডনির সমস্যা হওয়ার ঝুঁকি দ্বিগুণ মাত্রায় বাড়িয়ে তোলে। দীর্ঘস্থায়ী কিডনি রোগের ঝুঁকিও দ্বিগুণ হতে দেখা যায়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আয়ারল্যান্ডের বিপক্ষে হেরে বিশ্বকাপের প্রস্তুতি শেষ করল বাংলাদেশ

খেলার খবর : বাজে বোলিং এবং দায়িত্বহীন ব্যাটিংয়ে প্রস্তুতি পর্ব শেষ করল টিম বাংলাদেশ। শেষ প্রস্তুতি ম্যাচেও জিততে পারল না টাইগাররা। আয়ারল্যান্ডের বিপক্ষে ৩৩ রানে হেরেছে লিটন দাসরা।

আবুধাবিতে আগে ব্যাটিং করে ৩ উইকেট হারিয়ে ১৭৭ রানের বড় সংগ্রহ দাঁড় করায় আয়ারল্যান্ড। জবাবে ব্যাটসম্যানদের ব্যর্থতায় বাংলাদেশ অলআউট হয়েছে ১৪৪ রানে।

১৭৮ রানের লক্ষ্যে খেলতে নেমে দলীয় ১৫ রানের মধ্যে ৩ উইকেট হারায় টাইগাররা। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ২৪ বলে ৩৮ রান করেন নুরুল হাসান সোহান। এছাড়া সৌম সরকারের ব্যাট থেকে আসে ৩৭ রান। শেষদিকে তাসকিন আহমেদ করেন ১৪ রান। নির্ধারিত ২০ ওভারে বাংলাদেশের ইনিংস থেমে যায় ১৪৪ রানে।

এর আগে প্রথমে ব্যাট করতে নেমে আয়ারল্যান্ড শুরু থেকেই দ্রুত গতিতে রান তুলতে থাকে। টাইগারদের হয়ে প্রথম ব্রেক থ্রু এনে দেন নাসুম আহমেদ। এরপর তাসকিন আহমেদ হানেন জোড়া আঘাত। ৯ ওভারের মধ্যে ৭৮ রান তুলতেই ৩ উইকেট হারায় আইরিশরা।

তবে গ্যারেথ ডিলানি দলের বিপর্যয় সামাল দেন। দলের হয়ে করেন অর্ধশতক। তার ব্যাটেই ভর করে বড় সংগ্রহ পায় আইরিশরা। ৫০ বলের মোকাবিলায় ৮৮ রানে অপরাজিত ছিলেন ২৪ বছর বয়সী এই ডানহাতি ব্যাটার।

এছাড়া হ্যারি টেক্টর ২৩ বলে ২৩ রান করে অপরাজিত থাকেন। পল স্টার্লিং করেন ১৬ বলে ২২ রান। এ ছাড়া অ্যান্ড্রু বালবির্নি ২২ বলে ২৫ ও জর্জ ডকরেল করেন ৯ বলে ৯ রান। শেষ পর্যন্ত ২০ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে আয়ারল্যান্ডের সংগ্রহ দাঁড়ায় ১৭৭ রান।

বাংলাদেশের হয়ে তাসকিন আহমেদ ২টি ও নাসুম আহমেদ ১টি উইকেট নেন। এদিন নিয়ন্ত্রিত বোলিং করেন তাসকিন, সৌম্য সরকার ও মেহেদী হাসান মিরাজ। তবে খরুচে ছিলেন মুস্তাফিজুর রহমান, নাসুম, শরিফুল ইসলাম।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কুমিল্লায় কোরআন অবমাননা ও প্রতিমা ভাঙচুর : আটক ৪৩

দেশের খবর : কুমিল্লায় পবিত্র কোরআন অবমাননা ও প্রতিমা ভাংচুরের ঘটনায় ৪৩ জনকে আটক করা হয়েছে। এছাড়া ঘটনাস্থল থেকে একটি ভিডিও ভাইরাল হয়েছে। যে এ ভিডিও ধারণ ও ভাইরাল করেছে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মামলা প্রক্রিয়াধীন। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। যে সব এলাকায় ঘটনা হয়েছে প্রত্যকটি ঘটনার আলোকে মামলা হবে।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) বেলা ১২টায় কুমিল্লা নগরীর নানুয়ার দীঘির পাড় পূজামণ্ডপ ও ঘটনাস্থল পরিদর্শন শেষে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন সংবাদিকদের উদ্দেশ্য এ কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি জাকির হোসেনসহ পুলিশের উর্ধতন কর্মকর্তারা।

ডিআইজি আনোয়ার হোসেন আরও বলেন, এ ঘটনার পরই দেশের বিভিন্ন এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ভিডিও দেখলে বুঝা যায় একটা স্পষ্ট উদ্দেশ্য নিয়ে এ ঘটনা ঘটিয়েছে দূর্বৃত্তরা। আর বিশেষভাবে ঘটনাস্থল থেকে যে লোক ভিডিও করে ছড়িয়ে দিয়েছে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার নাম ফয়েজ উদ্দীন।

এছাড়াও বুধবারের ঘটনায় আজ বৃহস্পতিবার (১৪ অক্টোবর) ঘটনাস্থল পরিদর্শন করেন জাতীয় সংসদের হুইপ ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাইদ আল মাহমুদ স্বপন এমপি।

আবু সাইদ আল মাহমুদ স্বপন বলেন, বিভিন্ন ধর্মের মানুষ তাদের স্বীয় ধর্ম পালন করছিলো। হঠাৎ করে দেশকে অস্থিতিশীল করার জন্য দেশ বিরোধী কোন একটি নির্দিষ্ট পক্ষ পবিত্র কোরান কে সামনে এনে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে দেশকে পিছিয়ে দিচ্ছে। আমরা ঢাকা থেকে বাংলাদেশ আওয়ামী লীগের টিম এসেছি। চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি এসেছেন। বিষয়টি আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছি। ইতোমধ্যে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে।

ঘটনাস্থল পরিদর্শনে আরও আসেন কেন্দ্রীয় আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ডা. সেলিম মাহমুদ ও অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ওয়াসিকা আশা খান এমপি।

এর আগে বেলা পৌনে ১১টায় কুমিল্লা সার্কিট হাউজে প্রবেশ করেন আবু সাইদ আল মাহমুদ স্বপন । এ সময় দলীয় নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest