আসাদুজ্জামান : সাতক্ষীরায় লবনাক্ত জমিতে সার ব্যবস্থাপনার মাধ্যমে জমির উৎপাদনশীল বৃদ্ধিতে কৃষককে উদ্বুদ্ধকরনে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
গাজীপুর মৃত্তিকা বিজ্ঞান বিভাগের আয়োজনে ও ব্রি আঞ্চলিক কার্যালয় সাতক্ষীরার সহযোগিতায় শুক্রবার সকালে সদর উপজেলার লাবসায় উক্ত মাঠ দিবস অনুুষ্ঠিত হয়। মাঠ দিবসে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ব্রি আঞ্চলিক কার্যালয় সাতক্ষীরার প্রধান ও সিনিয়র সাইন্টিফিক অফিসার ড. এস.এম মফিজুল ইসলাম।
উপকুলীয় এলাকা খুলনা ও বরিশাল অঞ্চলে পানি সম্পদ ও মাটির লবনাক্ততা ব্যবস্থাপনার মাধ্যমে ফসলে নীবিড়তা বৃদ্ধিকরন কর্মসুচির আওতায় ব্রি আঞ্চলিক কার্যালয় সাতক্ষীরার সাইন্টিফিক অফিসার আসিফ রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রফিকুল ইসলাম, ব্রি আঞ্চলিক কার্যালয় সাতক্ষীরার সাইন্টিফিক অফিসার ড. আমানত উল্লাহ রাজু।
এ সময় আরো উপস্থিত ছিলেন, ব্রি আঞ্চলিক কার্যালয় সাতক্ষীরার সাইন্টিফিক অ্যাসিসষ্টেন্ড শফিউল ইসলাম ও সদর উপজেলা উপসহকারী কুষিকর্মকর্তা আনিসুর রহমান।
বক্তারা এ সময় সাতক্ষীরার লবনাক্ত জমিতে সার ব্যবস্থাপনার মাধ্যমে কিভাবে জমির উৎপাদনশীল বৃদ্ধি করা যায় তা নিয়ে কৃষকদের সাথে বিস্তারিত আলোচনা করেন।##
নিজস্ব প্রতিনিধি :
“জাত গেল জাত গেল বলে, এটি আজব কারখানা, সত্য কাজে কেউ নয় রাজি, সবি দেখি তা না-না-না–গোপনে যে বেশ্যার ভাত খায়, তাতে ধর্মের কি ক্ষতি হয়” গানের মাধ্যমে কুমিল্লার ঘটনার প্রতিবাদ জানিয়েছে গণ সাংস্কৃতিক মৈত্রী।
শুক্রবার বেলা ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত এ প্রতিবাদ কর্মসূচিতে চোখে কালো কাপড় বেধে অংশগ্রহণ করেন, সংগঠনের কেন্দ্রীয় উপদেষ্টা অদিতি আদৃতা সৃষ্টি, জেলা কমিটির উপদেষ্টা সুমাইয়া পারভীন ঝরা, অর্পণ সাম্য, আহ্বায়ক-আসিফ নেওয়াজ, যুগ্ন-আহ্বায়ক, অনিন্দ্য বিশ্বাস, তানজিদ প্রিতম, ইথিকা আদৃতা নিহা,রাহিন কবির অরণ্য, সদস্য অতশী রিনি, রুবিনা পারভীন রুমি, ইতি চৌধুরী, ফারহান রহমান, ফায়সাল প্রমুখ।
এসময় সংগঠনের কেন্দ্রীয় নেতা সংগঠনের কেন্দ্রীয় উপদেষ্টা অদিতি আদৃতা সৃষ্টি বলেন, অসাম্প্রদায়িক চেতনায় আমরা বাংলাদেশ স্বাধীন করেছিলাম। এদেশে কোন সাম্প্রদায়িকতা থাকবে না। ধর্মের নামে কোন হানাহানি চলতে পারে না। আমাদের বাংলাদেশ হবে অসাম্প্রদায়িক সোনার বাংলা।
কর্মসূচিতে অসাম্প্রদায়িক বাংলাদেশে সাম্প্রদায়িকতা রূখে দিতে সমন্বিত কণ্ঠে বিভিন্ন গান পরিবেশিত হয় । পরে সাতক্ষীরা কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে জাতীয় সংগীত এবং অসাম্প্রদায়িক চেতনা ছড়িয়ে দিতে সংগীত পরিবেশন করা হয় ।
নিজস্ব প্রতিনিধিঃ
পাটকেলঘাটা থানার দলুয়া ঠান্ডা নদীতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ শারদীয় দূর্গা পুজা উপলক্ষে বৃহস্পতিবার দুপুর ৪টায় অনুষ্টিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে খলিষখালী ইউঃ নব নির্বাচিত চেয়ারম্যান অধ্যাপক সাবীর হোসেনের সভাপতিত্বে ও অজিত বৈদ্য কৃষ্ঞ মন্ডল নারান মন্ডল পরিতোষ মন্ডল ওজাহাঙ্গীর হোসেনের সার্কিক তত্বাবধানে উক্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত নৌকা বাইচ প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তালা কলারোয়ার মাননীয় সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ আলহাজ্ব নাজমুল হুদা ওসি তদন্ত বাবলুর রহমান, মিনিস্টার গ্রুপের ডিভিশনাল ম্যানেজার ও আনন্দ টিভির সাতক্ষীরা জেলা প্রতিনিধি হাসানুর রহমান হাসান, সাংবাদিক সানজিদুল ইসলাম ইমন, মেহেদী হাসান, ইকবাল হাসান, আব্দুর রউফ, সাংবাদিক জাকির হোসেন মিঠু,খলিষখালী পুলিশ ক্যাম্পের ইনচার্জ নুর হোসেন এ এস আই কুতুব উদ্দীন সাংবাদিক শাহিন আলম সহ স্হানীয় নেতৃবৃন্দ।
নৌকা বাইচ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে কুলপোতা গ্রামের জয় মা কালি, দ্বিতীয় স্হান অধিকার করেছে খাসের আবাদ জয় মা দূর্গা, তৃতীয় স্হান অধিকার করেছে পুইজালা সোনার তরী।
সার্বিকভাবে সহযোগিতা করেন সুফল আইচ, সভপতি খলিষখালী ইউনিয়ন ওয়ার্কাস পার্টি, অজিত বেদ্য,কৃষ্ণপদ মন্ডল,সুজিত হোড়,সুলতান সরদার, খলিলুর রহমান, ৯নং ওয়ার্ডের মেম্বার বাবু উত্তম কুমার দে, যুগ্ন সাধারণ সম্পাদক সরদার শরিফুল ইসলাম, ৪নং ওয়ার্ডের মেম্বার তপন বাছাড়,৫,৬,৭নং ওয়ার্ডের মহিলা মেম্বার চায়না রানী,সাংগঠনিক সম্পাদক আজিজ মোড়ল, বাবু নারায়ণ মন্ডল, সভাপতি দলুয়া পূজা উদযাপন কমিটি,সঞ্চয় সরকার মাইক প্রমুখ।
গ্রাম বাংলার নৌকা বাইচ প্রতিযোগিতা দেখার জন্য দলুয়া ঠান্ডা নদীর দুধারে হাজার হাজার নারী পুরুষ প্রতিযোগিতা টি উপভোগ করেন।
কালিগঞ্জ প্রতিনিধিঃ
কালিগঞ্জে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও কৃষ্ণনগর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী সাফিয়া পারভীন।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪ টায় দিকে ৫ শতাধিক মটরসাইকেলসহ শোভাযাত্রার মাধ্যমে কর্মী সমর্থকদের নিয়ে পূজামন্ডপ পরিদর্শন করেন। সনাতন ধর্মাবলম্বী ব্যাক্তিদের সাথে শারদীয় দুর্গা উৎসবে বিভিন্ন মন্দিরে গিয়ে মতবিনিময় করেন।
এসময় তিনি পূজা মন্ডপগুলোতে ব্যক্তিগতভাবে প্রণামী প্রদান করেন। তার সফরসঙ্গী হিসাবে ছিলেন ইউপি সদস্য নজরুল ইসলাম, সাইফুল ইসলাম, জবেদ আলী, আফসার আলীসহ শিক্ষক, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। বিকেলে বিষ্ণপুর ইউনিয়নের কোমরপুর সার্বজনীন পূজামন্ডপ পরিদর্শন করেন।
এসময় উপস্থিত ছিলেন কোমরপুর সার্বজনীন পূজামন্ডপ কমিটির সভাপতি বিধান দত্ত ও সাধারণ সম্পাদক তাপস কর্মকারসহ পূজা মন্ডপ কমিটির সদস্যবৃন্দ।
সন্ধ্যা ৬ টায় কৃষ্ণনগর ইউনিয়নের নেঙ্গী সার্বজনীন দুর্গা পূজামন্ডপ পরিদর্শন করে নেঙ্গী পূজা মন্ডপ কমিটির সভাপতি সরোজ কুমার সরকার ও সাধারণ সম্পাদক সুধীর কৃষ্ণ মন্ডলসহ পূজা মন্ডপ কমিটির সাথে মতবিনিময় করেন। পরে কৃষ্ণনগর সার্বজনীন দুর্গা পূজামন্ডপ পরিদর্শন করেন।
এসময় উপস্থিত ছিলেন কৃষ্ণনগর পূজামন্ডপ কমিটির সভাপতি দীপক কুমার হালদার ও সাধারণ সম্পাদক ডাঃ সুশান্ত কুমার ঘোষসহ পূজা মন্ডপ কমিটির সদস্যদের সাথে মতবিনিময় করেন। উল্লেখ্য করোনা ভাইরাসের প্রভাব কিছুটা শিথীল হলেও শারদীয় দুর্গা উৎসবে আনন্দের কমতি নেই হিন্দু ধর্মাবলম্বীদের মাঝে। সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্য বিধি মেনে কোনরুপ বাঁধা বিপত্তি ছাড়াই শারদীয় দুর্গা পূজা উৎসবমূখর পরিবেশে সকল মন্ডপ গুলোতে অনুষ্ঠিত হচ্ছে।
মহানবমীতে গাবুরার বিভিন্ন পূজা ম-প পরিদর্শন করেছেন গাবুরা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও চেয়ারম্যান প্রার্থী এস এম মিজানুর রহমান।
বৃহস্পতিবার দিনভর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের কালিবাড়ি পূজাম-প, ৩নং ওয়ার্ডের কালিবাড়ি পূজাম-পসহ বিভিন্ন ম-প পরিদর্শন করেন।
পরিদর্শনকালে ৩ নং ওয়ার্ডের পীযূষ কান্তি মৃধা, আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ইউনিয়ন ছাত্রলীগ সেক্রেটারি আমিরুল ইসলাম ও কৃষক লীগের ৫ নম্বর ওয়ার্ডের সভাপতি ফারুক ইসলাম কৃষকলীগের ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক এস এম জিয়াউর রহমান। যুবলীগের নেতারা ছাত্রলীগের নেতারা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি
নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরা জেলা মহিলা দলের প্রয়াত আহবায়ক হোসনে আরা আহমেদের মৃত্যুতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকালে শহরের কামালনগরস্থ একটি কনফারেন্স রুমে অনুষ্ঠিত দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন, জেলা মহিলা দলের যুগ্ম আহবায়ক এড. ফেরদৌসী আরা লুসি।
সাতক্ষীরা জেলা মহিলা দলের আয়োজনে দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় মহিলা দলের সহ-সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও পুণর্বাসন সম্পাদিকা এড. নেওয়াজ হালিমা আরলি।
বিশেষ অতিথি ছিলেন, সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক সৈয়দ ইফতেখার আলী, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হাবিব, সদস্য পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতী, সদস্য শের আলী।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা নেত্রী ছালেকা হক কেয়া, শ্যামনগর মহিলা দলের সভানেত্রী নুর জাহান বেগম ঝর্না, নাসিমা পারভীন, ফতেমা খাতুন, জোহরা খাতুন, আর্জিনা খাতুন, হাসিনাসহ বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন কেন্দ্রীয় মহিলা দলের সদস্য ও জেলা মহিলা দলের যুগ্ম আহবায়ক ফরিদা আক্তার বিউটি। পরে প্রয়াত নেত্রী হোসনে আরা আহমেদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে আসন্ন শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপন নিশ্চিত করতে আনসার সদস্যদের সঙ্গে ব্রিফিং…
প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরা সদর উপজেলার আগরদাড়ী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আমিরুল ইসলাম অসুস্থ হয়ে সাতক্ষীরা মেডিকেল…
অনলাইন ডেস্ক : পুলিশের তথ্য অনুযায়ী, বুধবার ভোতেকোশি নদীতে সৃষ্ট ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৪৬৯-এ দাঁড়িয়েছে। নিখোঁজ রয়েছেন…