সর্বশেষ সংবাদ-
দেবহাটায় দুর্গাপূজার নবমীতে বিভিন্ন মণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার আশরাফুল আলমআশাশুনিতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক কাউসার আজিজসাতক্ষীরায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করলেন সাবেক মেয়র চিশতিউপকূল পুনরুদ্ধারে ১০ লক্ষ বীজ রোপণ: চারা রক্ষায় ঐক্যবদ্ধ উদ্যোগের অঙ্গীকারপ্রধানমন্ত্রীর সিদ্ধান্ত মানতে পারছেন না শ্যামনগরের বিএনপি নেতা আদম আলীএখানে সকল ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে– এড.সৈয়দ ইফতেখার আলীসাতক্ষীরায় মিষ্টি পানির ছোঁয়া: শ্যামনগরে ঘুচল হাজারো মানুষের পানিকষ্টসাতক্ষীরায় শহরে দুর্গা মন্দির পরিদর্শনে প্রশাসক হাবিবদেবহাটার আলোচিত শামীম হত্যা: দুই আসামি গ্রেপ্তারআশাশুনিতে দুর্গাপূজার নিরাপত্তায় আনসারদের সতর্ক থাকার নির্দেশ ওসি শাহিদুরের

মৌসুমি বায়ু বিদায় নিচ্ছে, দমকা হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা

দেশের খবর : মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল অবস্থায় বিরাজ করছে। এ কারণে আগামী তিন দিনে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বাংলাদেশের উত্তরাঞ্চল থেকে বিদায় হতে পারে।

মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। খবর বাসসের।

আবহাওয়া অফিস জানিয়েছে, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও ঢাকা বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

গত ২৪ ঘণ্টায় কুতুবদিয়ায় সর্বোচ্চ ৫২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এ ছাড়া কুমিল্লায় ২৫, টেকনাফে ৫ ও চট্টগ্রামে এক মিলিমিটার বৃষ্টি হয়েছে। এ সময় ঢাকাসহ সারা দেশে কোনো বৃষ্টি হয়নি। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

মঙ্গলবার তেঁতুলিয়ায় সর্বনিম্ন ২২ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ২৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।

গত সোমবার সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
হাসপাতালে ভর্তি খালেদা জিয়া, কমছে না জ্বর

রাজনীতির খবর : বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জ্বর কমছে না বলে জানিয়েছেন তাঁর চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের একজন সদস্য। তিনি জানান, জ্বরের মাত্রা ১০২ ডিগ্রির মধ্যে ওঠানামা করছে। জ্বর না কমার কারণ খুঁজছে মেডিকেল বোর্ড।

এর আগে মঙ্গলবার বিকেলে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। বিকেলে গুলশানের বাসভবন ফিরোজা থেকে বের হয়ে হাসপাতালে পৌঁছান তিনি। কিছুদিন ধরে অসুস্থ বোধ করছেন সাবেক এই প্রধানমন্ত্রী। গত সপ্তাহে জ্বরে আক্রান্ত হন তিনি। বেশ কিছু শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করাতেই মূলত তাঁকে হাসপাতালে নেওয়া হয়। এভারকেয়ার হাসপাতালে হৃদরোগ বিশেষজ্ঞ ডা. শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে মেডিক্যাল বোর্ড পরীক্ষার ফলাফল পর্যালোচনা করে সিদ্ধান্ত নেবেন।

খালেদা জিয়ার একজন চিকিৎসক জানিয়েছেন, খালেদা জিয়া হাসপাতালে পৌঁছানোর পর গাড়ি থেকে হুইল চেয়ারে করে তাঁকে নির্দিষ্ট কক্ষে নেওয়া হয়। সেখানে মেডিকেল বোর্ডের চিকিৎসকরা তাঁর সঙ্গে কথা বলেন এবং স্বাস্থ্যের সবশেষ পরিস্থিতি নিয়ে এক দফা বৈঠকও করেন বোর্ড সদস্যরা। তবে খালেদা জিয়া হাসপাতালে থেকে চিকিৎসা নিতে চান না। তাঁকে কয়েকটি স্বাস্থ্য পরীক্ষার গুরুত্ব বুঝিয়ে হাসপাতালে রাখেন চিকিৎসকেরা।

সূত্র জানায়, খালেদা জিয়ার সিটিস্ক্যান ও ইকো পরীক্ষা করা হয়েছে। আজই সে রিপোর্ট বের হবে। এ ছাড়া আরো কয়েকটি পরীক্ষা করা হয়েছে। সবগুলোর রিপোর্ট চিকিৎসকরা পর্যালোচনা করবেন। বুধবার আরো বেশ কয়েকটি পরীক্ষা করার কথা রয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, খালেদা জিয়ার লিভার ও কিডনির ফাংশন সঠিকভাবে কাজ করছে না। এগুলো আসলে জটিল বিষয়। মাল্টিপল ডিজিস।

ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন বলেন, চিকিৎসকদের পরামর্শেই বিএনপি চেয়ারপারসনকে ভর্তি করা হয়েছে। বেশ কিছু দিন ধরেই খালেদা জিয়া অসুস্থ। শরীরের তাপমাত্রা কিছুটা বেশি।

খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়ার সময় তাঁর সঙ্গে ছিলেন ডা. এ জেড এম জাহিদ হোসেন, ডা. আল মামুন ও তাঁর বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস। হাসপাতালে নেওয়া হচ্ছে এমন খবরে তাঁকে এক নজর দেখতে দুপুর থেকেই বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা হাসপাতালে ভিড় করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
‘টাকা নিয়ে কমিটি’, ছাত্রলীগে তোলপাড়

রাজনীতির খবর : সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগের ঘোষিত কমিটি প্রত্যাখ্যান করে নগরীতে বিক্ষোভ মিছিল করেছে একটি পক্ষ। তাদের দাবি টাকার বিনিময়ে কমিটি দেওয়া হয়েছে। এই মিছিলের নেতৃত্বে ছিলেন সিলেট ছাত্রলীগের সাবেক সভাপতি শাহরিয়ার আলম সামাদ।

মঙ্গলবার (১২ অক্টোবর) বিকেল সোয়া ৪টার দিকে নগরীর তালতলার তেলিহাওর এলাকা থেকে মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কোর্ট পয়েন্টে গিয়ে শেষ হয়।

চার বছর পর মঙ্গলবার (১২ অক্টোবর) ঘোষণা করা হয় সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগের কমিটি। জেলা ছাত্রলীগের সভাপতি হিসেবে নাজমুল হোসেন ও সাধারণ সম্পাদক হিসেবে রাহেল সিরাজ নেতৃত্বে আসেন।

সিলেট মহানগর ছাত্রলীগের নতুন কমিটির সভাপতি হন কিশওয়ার জাহান সৌরভ ও সাধারণ সম্পাদক নাইম আহমদ। পাশাপাশি বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত ছাত্রলীগের প্যাডে সিলেট মহানগর ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে হোসাইন মোহাম্মদ সাগর ও সঞ্জয় পাশী জয়ের নাম উল্লেখ করা হয়।

জেলা কমিটির সঙ্গে সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে জাওয়াদ ইবনে জাহিদ খান, বিপ্লব কান্তি দাস, মুহিবুর রহমান মুহিব, কনক পাল অরূপের নাম ঘোষণা করা হয়।

কমিটি ঘোষণার পরপরই ছাত্রলীগের কর্মীদের মধ্যে প্রতিক্রিয়া দেখা দেয়। তাৎক্ষণিক কেন্দ্রীয় সদস্যদের মধ্যে মুহিবুর রহমান ও জাওয়াদ ইবনে জাহিদ খান পদত্যাগের ঘোষণা দেন। নগরীর তেলিহাওর গ্রুপ বিক্ষোভ মিছিল বের করে। সেখানে তারা অর্থের বিনিময়ে কমিটি দেওয়ার অভিযোগ করেন। এ সময় টায়ার জ্বালিয় বিক্ষোভ করেন মিছিলকারীরা।

অন্যদিকে নতুন কমিটিকে স্বাগত জানিয়েও মিছিল করেছে একটি পক্ষ। এ সময় উভয়পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগের কমিটি ঘোষণার আগে বরাবরই বিবদমান কয়েকটি গ্রুপের মধ্যে পদ ভাগাভাগি হয়। এসব গ্রুপের নেপথ্যে রয়েছেন সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের বর্তামন প্রভাবশালী কয়েক নেতা। যারা অতীতে ছাত্রলীগের নেতৃত্বে ছিলেন। কমিটি ঘোষণার আগে ভাগভাটোয়ারা হয় এবারো। তবে তালতলার তেলিহাওর গ্রুপ কাঙ্ক্ষিত নেতৃত্ব পায়নি। ঐ গ্রুপের নেতৃত্বে রয়েছেন সাবেক জেলা ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার আলম সামাদ। কমিটি ঘোষণার পরপরই তিনি বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে কমিটি প্রত্যাখ্যান করে নগরীতে বিক্ষোভ মিছিল করেন।

মিছিলে নেতৃত্বদানকারী সাবেক জেলা ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার আলম সামাদ বলেন, ‘জেলা ও মহানগর কমিটির শীর্ষ চারটি পদ ৩০ লাখ করে ১ কোটি ২০ লাখ টাকায় বিক্রি হয়েছে। যাদের পদ দেয়া হয়েছে তারা কোনো ছোট গাড়িস্ট্যান্ডের কমিটি পরিচালনারও যোগ্যতা রাখেন না। এ ছাড়া তারা অছাত্র।’

কমিটিতে যোগ্যদের মূল্যায়ন করা হয়নি এবং জেষ্ঠ্যতা লঙ্ঘন করা হয়েছে বলেও অভিযোগ তার।

এ ব্যাপারে কেন্দ্রীয় কমিটির সদস্য পদ প্রত্যাখ্যান করা জাওয়াদ ইবনে জাহিদ খান বলেন, ছাত্রলীগের যে কমিটি ঘোষণা করা হয়েছে এর মধ্যে পদ পেয়েছেন অনেক চাঞ্চল্যকর মামলার আসামি, ব্যবসায়ী, ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত নন এমন মানুষও পদ পেয়েছেন। তাই আমার কাছে মনে হয়েছে সিলেটে রাজনীতি থেকে এখন অপ-রাজনীতি শক্তিশালী হয়ে উঠেছে। তাই আমার মতো কর্মীদের মূল্যায়ন থাকে না। সঠিক মূল্যায়ন না পেলে প্রত্যাখ্যান করার ছাড়া বিকল্প কোন উপায় থাকে না। ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানতে পারি আমাকে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য মনোনীত করা হয়েছে। কিন্তু আমি জেলার রাজনীতির সাথে জড়িত। কেন্দ্রীয় রাজনীতির কিছুতে আমার অংশগ্রহণ নেই। তাই আমি সে কমিটির সদস্য পদ প্রত্যাখ্যান করি। পদ প্রত্যাখ্যান করলেও সুষ্ঠু রাজনীতি যেহেতু করবো সহযোদ্ধাদের সাথে দেখা হবে রাজপথে।

সিলেট জেলা ছাত্রলীগের সবশেষ কমিটি গঠন করা হয় ২০১৪ সালে। নানা বিতর্ক ও অভিযোগের পরিপ্রেক্ষিতে ২০১৭ সালের অক্টোবরে এ কমিটি বিলুপ্ত করে কেন্দ্রীয় নেতৃত্ব। একইভাবে কমিটিহীন অবস্থায় ছিলো সিলেট মহানগর ছাত্রলীগও। সংগঠনের সর্বশেষ কমিটি গঠন করা হয় ২০১৫ সালে। জেলা কমিটির মতোই মহানগর কমিটিও নানা অভিযোগে ২০১৮ সালের অক্টোবরে বিলুপ্ত করা হয়। এরপর তিন বছরে একাধিকবার উদ্যোগ নিয়েও গঠিত হয়নি নতুন কমিটি। দীর্ঘ প্রতীক্ষার শেষে ৪ বছর পর মঙ্গলবার নতুন কমিটি ঘোষণা করা হয়। সেই কমিটি নিয়ে এখন মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পূজার আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশি টহলে আতঙ্কিত আ. লীগ নেতা লেনিন!

নিজস্ব প্রতিনিধি : পুলিশ সম্পর্কে আ’লীগ নেতা লেলিনের ফেসবুক পোস্ট নিয়ে জেলাব্যাপি চলছে সমালোচনার ঝড়। পুলিশের অভিযান নিয়ে কেন তিনি আতংক গ্রস্ত তা নিয়েও চলছে নানা জল্পনা কল্পনা। কেনই বা তিনি পুলিশকে ভয় পাচ্ছেন। এনিয়ে ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমেও অনেকেই মন্তব্য করতে দেখা গেছে।

তবে শ্যামনগর থানা পুলিশ বলছে দুর্গাপূজায় আইন শৃঙ্খলা বজায় রাখতে গাবুরাসহ বিভিন্ন এলাকায় পুলিশের মহড়ার অংশ হিসেবে ১০ অক্টোবর রাতে গাবুরাতে পুলিশ যান। সেখানে কাউকে আতংকগ্রস্ত করা বা আটকের বিষয় ছিলো না।


শ্যামনগর থানা পুলিশ সূত্রে জানা গেছে, দুর্গাপূজায় আইন শৃঙ্খলা বজায় রাখতে শ্যামনগরের বিভিন্ন এলাকায় পুলিশ বিশেষ মহড়া অব্যহাত আছে। এরই অংশ হিসেবে ১০ অক্টোবর রাতে পুলিশের একটি টিম গাবুরা যান। গাবুরাতে পুলিশের উপস্থিত দেখেই আতংকে পালিয়ে যান আওয়ামীলীগ নেতা শফিউল আযম লেলিন। কিছুক্ষনপর একটি তার ফেসবুক পেজে একটি স্ট্যাটার্স দিয়ে প্রধানমন্ত্রীর কাছে নিরাপত্তা দাবি করেন।

সেদিন আওয়ামীলীগ নেতা লেলিন লেখেন “আমি সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের ১নং সাংগঠনিক সম্পাদক জি এম শফিউল আযম লেলিন। আমি অদ্য সন্ধ্যায় আমার নিজ ইউনিয়ন গাবুরা ইউনিয়ন আওয়ামীলীগের কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের সাথে স্থানীয় নির্বাচন সংক্রান্ত মতবিনিময় কালে পুলিশের পোশাকধারী ২৫/৩০ আগ্নেয়াস্ত্রধারী ব্যক্তি মটরসাইকেল থেকে নেমে আকর্ষিক ভাবে কমান্ড স্টাইলে আমাকে খুজতে থাকে। আমি তৎপরতা থেকে তাৎক্ষনিক আত্মরক্ষার জন্য লুকিয়ে পড়ি। পরিকল্পিতভাবে আমাকে হত্যার জন্য এ অভিযাগ বলে আমার দৃঢ় বিশ্বাস, আমি আমার জীবনের নিরাপত্তা নিয়ে ভীষণভাবে শংকিত। আমি আমার জীবনের নিরাপত্তার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর সদয় দৃষ্টি আকর্ষন করছি।”

এবিষয়ে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ কাজী ওয়াহেদ মুর্শিদ বলেন, লেলিন সাহেব কেন এধরনের পোস্ট করেছেন তা আমাদের জানা নেই। তার বিরুদ্ধে থানায় কোন মামলাও পেন্ডিং নাই। তাকে আটক করা বা গাবুরাতে গিয়ে তার নাম ধরে খোঁজা খুজিও করা হয়নি। তিনি হয়ত জনপ্রিয়তা পাওয়ার জন্য এটি করতে পারে। আমাদের নিয়মিত মহড়ার অংশ ছিলো। এছাড়া আর কিছুই না। আমাদের উপস্থিতি দেখে যদি কেউ সভা ফেলে পালিয়ে যান তাতে তো আমাদের কিছু করার নেই।
সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে গাবুরা এলাকায় থানা থেকে নিয়মিত টহল গিয়েছিল। এটাকে সে তার বিরুদ্ধে অভিযান হিসেবে দেখিয়ে বিভিন্ন জায়গায় উল্টা পাল্টা বলছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরার ঘোনায় দুই আওয়ামী লীগ কর্মীর ওপর হামলা

নিজস্ব প্রতিনিধি :
ইউপি নির্বাচনকে সামনে রেখে সন্ত্রাসীদের ধারালো দায়ের কোপে এক আওয়ামী কর্মীর একটি হাত দেহ থেকে প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে । অপরজনের পায়ের রগ কেটে দিয়েছে তারা।

আজ মঙ্গলবার সন্ধ্যায় সাতক্ষীরা সদর উপজেলার ঘোনা ইউনিয়নের ঘোনা গাজিপাড়ায় এ ঘটনা ঘটে। আওয়ামী লীগ নেতা রুহিলউদ্দিন ও আবদুল কাদের গ্রুপের কর্মী সবুজ ও সোহাগ মোটর সাইকেলে যাচ্ছিলেন। এ সময় আগামি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান ফজলুর রহমান মোশার বাড়ির কাছে এলে তার দুই ভাই বজলুর ও জিল্লুর তাদের ওপর ধারালো দা নিয়ে হামলা করে।

এতে সবুজের একটি হাত প্রায় বিচ্ছিন্ন হয়ে যায়। তারা শাহিনের পায়ের রগ কেটে দেয়। তারা সাতক্ষীরা সদর হাসপপপাতালে চিকিৎসাধীন। চেয়ারম্যান পদে রুহিলউদ্দিন ও আবদুল কাদের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হবেন বলে ঘোষনা দিয়েছেন। এরই জের হিসেবে এই হামলার করা হয়েছে বলে জানা গেছে।

জানতে চাইলে অসুস্থ হয়ে শয্যাশায়ী চেয়ারম্যান ফজলুর রহমান মোশা বলেন আমি চিকিৎসা নিয়ে তিনদিন আগে ভারত থেকে বাড়ি ফিরেছি। আমার প্রতিপক্ষের লোকজন আজ কিছু উসকানিমূলক কথা বললে আমার দুই ভাইয়ের সাথে মারামারি হয়েছে জেনেছি। আমি নিজেই পুলিশে খবরও দিয়েছিলাম। তবে এ ব্যাপারে কোনো মামলা হয়নি বলে জানিয়েছে পুলিশ।–

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটায় ভারতীয় মদসহ গ্রেফতার-১
কে এম রেজাউল করিম দেবহাটা  : দেবহাটায় পুলিশের অভিযানে ভারতীয় মদসহ ১ জন মাদক ব্যবসায়ী আটক হয়েছে। আটককৃতের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে দেবহাটা থানায় একটি মামলা দায়ের করেছে।
জানা গেছে, পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার) এর দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) সজীব খান ও সিনিয়র সহকারী পুলিশ সুপার (দেবহাটা সার্কেল) এসএম জামিল আহমেদ এর সার্বিক তত্ত্বাবধানে এবং দেবহাটা থানার অফিসার ইনচার্জ শেখ ওবায়দুল্লাহর নেতৃত্বে দেবহাটা থানা এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা,
গ্রেফতারী পরোয়ানা তামিল ও বিশেষ অভিযান পরিচালনাকালে ইং ১১/১০/২০২১ তারিখ রাতে এসআই(নিঃ)/  হাফিজুর রহমান সঙ্গীয় ফোর্সের সহায়তায় উপজেলার চররহিমপুর  এলাকা থেকে ০৩ (তিন) বোতল ROYEL STAG ভারতীয় মদসহ আসামী সেলিমr
হোসেন(৩৩), পিতা- আঃ সবুর গাজী, সাং- চর মরহিমপুর , থানা-দেবহাটা, জেলা- সাতক্ষীরাকে গ্রেফতার করেন। ইং ১২/১০/২০২১ তারিখ আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটায় মসজিদের টাকা আতœসাতকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের দাবি

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার দেবহাটা চারকুনি বাজার জামে মসজিদের ২০ লক্ষ টাকা আতœসাতকারী সাবেক পরিচালনা কমিটির সভাপতি নওয়াব আলী ও সাধারন সম্পাদক মওলানা লুৎফর রহমানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের দাবীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলাবার সকালে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে উক্ত সংবাদ সম্মেলনের আয়োজন করেন, চারকুনি গ্রামের ইসমাইল গাজী, দাউদ মোল্লা ও নুরুজ্জামান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তাদের পক্ষে নুরুজ্জামান বলেন, চারকুনি বাজার জামে মসজিদের সাবেক সভাপতি নওয়াব আলী, সাধারণ সম্পাদক মাওঃ লুৎফর রহমান বিগত ২২ বছর ধরে মসজিদের দায়িত্বে থেকে আনুমানিক ২০ লক্ষ টাকা নিজেরা আত্মসাৎ করেছেন। তারা মসজিদের সাবেক ক্যাশিয়ার আবুল কাশেম মোড়লের কাছে কোন টাকার হিসাব দেননি। টাকা আতœসাতের পর বিগত ২ জুলাই‘২০২১ তারিখে এলাকার সকল মুসল্লি ও গ্রামবাসীদের উপস্থিতিতে নতুন কমিটি গঠিন করা হয়। এই কমিটি গঠনের পর নওয়াব ও একাধিক নাশকতা মামলার আসামী লুৎফরসহ কয়েকজন নানা রকম ষড়যন্ত্র শুরু করেন। তারা বর্তমানে নওয়াব আলী ও মাওঃ লুৎফরের সাথে জোট বেঁধে শান্ত ভূমিহীন জনপদকে অশান্ত করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তারা আরো বলেন, গত ইং ১২ অক্টোবর সাতক্ষীরা থেকে প্রকাশিত একটি দৈনিক পত্রিকায় মুসল্লিদের প্রতিবাদসভা, ভূমিহীন জনপদে মসজিদ নিয়ে ষড়যন্ত্র শিরোনামে ইসমাইলের বিরুদ্ধে মাঠও ঘের দখলের একটি সংবাদ প্রকাশিত হয়েছে। যা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট।

ইসমাইল ভূমিহীন জনপদের মানুষের অধিকার আদায়ের সবসময় কাজ করে থাকেন। স্থানীয় ইয়াদ আলী ও সাইফুল ওই মাঠটি লীজ নিয়ে নিজেরা ভোগ দখল করে আসছিল। এলাকাবাসী ইসমাইলের নেতৃত্বে ওই মাঠটি অবৈধ দখল থেকে অবমুক্ত করেন।  এক ব্যক্তি  ওই মাঠ থেকে ২ বিঘা জমি তার নামে দিতে বলেন। কিন্তু ইসমাইল না দিলে তার নামে মিথ্যা ও বানোয়াট সংবাদ পরিবেশন করেন। ওই মাঠটি অবমুক্ত’র পর ইসমাইলের প্রচেষ্টায় সরকারিভাবে সেখানে ৩ লক্ষ টাকা বরাদ্দ পাওয়া যায় এবং সেখানে উন্নয়ন কাজ চলমান রয়েছে। এই চক্রটি এখন একত্রিত হয়ে ইসমাইলসহ আমাদের লোকজনকে মিথ্যা মামলায় জড়ানোর ও বিভিন্নভাবে আমাদেরকে জীবন নাশের হুমকি দিচ্ছেন।

অথচ গত কয়েক মাস আগে আমাদের আর জীবন নাশের হুমকি দেবেননা মর্মে তারা দেবহাটা থানায় ৩০০ টাকার নন জুডিসিয়াল ষ্ট্যাম্পে লিখিত মোচলেকা দিয়ে আসেন। সংবাদ সম্মেলন থেকে তারা এ সময় শান্ত ভূমিহীন জনপদকে যারা অশান্ত করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে তাদের বিরুদ্ধে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য সাতক্ষীরার জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ব্রহ্মরাজপুর ইউনিয়নে নৌকার পক্ষে মতবিনিময়

প্রেস বিজ্ঞপ্তি :
সাতক্ষীরা সদরের ৯নং ব্রহ্মরাজপুর ইউনিয়নের ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আলাউদ্দীন এর সমর্থনে ইউনিয়নের ৩নং ওয়াডের মাছখোলায় কর্মী সমার্থকদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বিকালে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান বাবু।

এ সময় তিনি বলেন উন্নয়ন অগ্রগতি ও জন মানুষের কল্যানে নৌকা প্রতিকে আপনার মূল্যবান ভোটটি প্রদান করুন। উন্নয়নের স্বার্থে নৌকার বিজয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। নৌকার বিজয় নিশ্চিত করতে হবে।

এ সময়ে আরও বক্তব্য রাখেন মফিজুল ইসলাম (মফিজ),মোঃ রফিকুল ইসলাম, আবু সালেক,আলহাজ্ব নাজির আহমেদ মাষ্টার, মফিজুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest