সর্বশেষ সংবাদ-
দেবহাটায় দুর্গাপূজার নবমীতে বিভিন্ন মণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার আশরাফুল আলমআশাশুনিতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক কাউসার আজিজসাতক্ষীরায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করলেন সাবেক মেয়র চিশতিউপকূল পুনরুদ্ধারে ১০ লক্ষ বীজ রোপণ: চারা রক্ষায় ঐক্যবদ্ধ উদ্যোগের অঙ্গীকারপ্রধানমন্ত্রীর সিদ্ধান্ত মানতে পারছেন না শ্যামনগরের বিএনপি নেতা আদম আলীএখানে সকল ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে– এড.সৈয়দ ইফতেখার আলীসাতক্ষীরায় মিষ্টি পানির ছোঁয়া: শ্যামনগরে ঘুচল হাজারো মানুষের পানিকষ্টসাতক্ষীরায় শহরে দুর্গা মন্দির পরিদর্শনে প্রশাসক হাবিবদেবহাটার আলোচিত শামীম হত্যা: দুই আসামি গ্রেপ্তারআশাশুনিতে দুর্গাপূজার নিরাপত্তায় আনসারদের সতর্ক থাকার নির্দেশ ওসি শাহিদুরের

সাতক্ষীরায় জাতীয় শ্রমিক লীগের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিনিধি : আন্দোলন-সংগ্রাম ও সফলতার ঐতিহ্যবাহী সংগঠন জাতীয় শ্রমিক লীগ সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) বেলা সাড়ে ১১ টায় জাতীয় শ্রমিক লীগ সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে জাতীয় শ্রমিক লীগের ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকীর শুভ সূচনা করা হয়।

সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে জেলা শ্রমিক লীগের সভাপতি সাইফুল করিম সাবু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুৃক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, “জননেত্রী শেখ হাসিনা বঙ্গ ভবনে থাকলেও কখন কোথায় দুর্যোগে অসহায় মানুষ কষ্ট পাচ্ছে তাদের কথা ভেবে প্রত্যন্ত অঞ্চলে সহায়তা পৌছে দিচ্ছেন।

তিনি আরো বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতিতে শ্রমিকদের অনেক অবদান রয়েছে। জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে ৪০ হাজার কোটি টাকা ব্যয়ে দেশের নিজস্ব অর্থায়ণে পদ্মাসেতু তৈরী করেছেন এবং জননেত্রী শেখ হাসিনাই বাংলাদেশকে উন্নয়নের শিখরে পৌছাতে পেরেছেন। এসময় উপস্থিত সকলের কাছে জননেত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন বীর মুক্তিযোদ্ধা এমপি রবি।’

উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক সংসদ বীরমুক্তিযোদ্ধা এ.কে ফজলুল হক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. নজরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. আসাদুজ্জামান বাবু।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এম এ খালেক।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা শ্রমিক লীগের সহ-সভাপতি বিকাশ চন্দ্র দাস, যুগ্মসাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ সরদার, জেলা ছাত্রলীগের সভাপতি এস এম আশিকুর রহমান আশিক, পৌর শ্রমিকলীগের সভাপতি মো. জোহর আলী, সাধারণ সম্পাদক মো. রমজান আলী, সদর উপজেলা শ্রমিক লীগের সদস্য সচিব জাহিদ খান, ভোমরা স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের (রেজিঃ ১১৫৯) এর সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ডা. মুনছুর আহমেদ, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ আব্দুর রশিদ, সাংগঠনিক সম্পাদক শেখ শফি উদ্দিন শফি, পৌর আওয়ামীলীগের সাবেক সহ দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, পৌর শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক মো. শহিদুল ইসলাম প্রমুখ। এ সময় জাতীয় শ্রমিক লীগের অন্তর্ভুক্ত বিভিন্ন বেসিক সংগঠনের ট্রেড ইউনিয়নের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ শাহাঙ্গীর হোসেন শাহীন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় দূর্যোগ প্রশমন দিবস অনুষ্ঠিত

আসাদুজ্জামান ঃ আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২১ উপলক্ষে সাতক্ষীরায় দূর্যোগ মহড়া অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১২ অক্টোবর) দুপুরে সাতক্ষীরা তালা উপজেলা প্রশাসনের আয়োজনে তালা উপজেলা প্রাঙ্গণে এ দূর্যোগ প্রশমন মহড়া অনুষ্ঠিত হয়। মহড়ায় অংশ নেয় সাতক্ষীরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা

এ সময় সেখানে উপস্থিত ছিলেন, তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, সাতক্ষীরা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক, মো. তারেক হাসান ভুইয়া, সাতক্ষীরা সদর উপজেলা ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার অর্ঘ্য দেব নাথ, খলিলনগর চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলু, জেলা পরিষদের সদস্য মীর জাকির হোসেন প্রমুখ।

এ সময় সেখানে অগ্নিকান্ড, ভূমিকম্পসহ প্রাকৃতিক দূর্যোগ থেকে মানুষকে প্রাথমিক ভাবে কিভাবে উদ্ধার করতে হয় সেগুলো প্রদশর্নীর মাধ্যমে তুলে ধরা হয়।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্যামনগরে শান্তি দিবস ও অহিংস দিবসে পক্ষকাল ব্যাপী প্রচারাভিযানের সমাপনী
শ্যামনগর প্রতিনিধি:   ২১ শে সেপ্টেম্বর আন্তর্জাতিক শান্তি দিবস ও ২ অক্টোবর অহিংস দিবস উপলক্ষে পক্ষকাল ব্যাপী প্রচারাভিযানের সমাপনী ও পুরুস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১২ অক্টোবর) সকাল ১১টায় শ্যামনগর উপজেলা কৃষি অফিসের মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। রূপান্তর কর্তৃক বাস্তবায়িত পিস কনসোর্টিয়াম প্রকল্পের আওতায় অনুষ্ঠিত সমাপনী ও পুরুস্কার বিতরনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক সাইদ-উজ-জামান সাঈদ।
রূপান্তর কর্মী আব্দুল হান্নান ও তৌহিদ হাসানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা চেয়ারম্যান এসএম আতাউল হক দোলন।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আরিফুজ্জামান, যুব উন্নয়ন কর্মকর্তা আজিজুল হক, কৃষি সম্প্রাসারণ কর্মকর্তা লতিফুল হাসান, সুন্দরবন এ্যাপোলো হাসপাতালের পরিচালক ডাঃ সাহজাহান সিরাজ, সাংবাদিক শেখ ফারুক হোসেন, কাশিমাড়ী পিসক্লাবের সভাপতি সাংবাদিক রবিউল ইসলাম সহ উপজেলার ১২টি ইউনিয়নের পিসক্লাবের সভাপতি/ সাধারণ সম্পাদক সহ বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ।
এতে সেরা ফটোগ্রাফি প্রতিযোগিতায় জান্নাতুল নাঈম ও কবিরুল ইসলাম পুরুস্কৃত হন।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পাটকেলঘাটায় সমবায় সমিতির ৪৩ লক্ষ টাকা আত্মসাতকারী সুমনের শাস্তির দাবিতে মানববন্ধন

আসাদুজ্জামান : সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটার একটি সমবায় সমিতি থেকে ৪৩ লক্ষ টাকা আত্মসাতকারী সাবেক ছাত্রলীগ নেতা মশিউর আলম সুমনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন

কর্মসুচি পালিত হয়েছে। পাটকেলঘাটা সচেতন এলাকাবাসীর আয়োজনে মঙ্গলবার দুপুরে পাটকেলঘাটা পাঁচ রাস্তার মোড়ে উক্ত মানববন্ধন কর্মসুচি পালিত হয়।

লাল-সবুজ সমবায় সমিতির সাধারণ সম্পাদক শংকর কুমার দাশের সভাপতিত্বে ও সদস্য বাশুদেব বিশ^াস এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আকবার আলী,

বিশিষ্ট ব্যবসায়ী আবির হোসেন, ছাত্রলীগ নেতা রেজাউল ইসলাম রেজা, ব্যবসায়ী ভবতোষ তরফদার, বাবলু সাধু, যুবলীগ নেতা আবু সাঈদ, সদস্য বাবলু ঘোষ, অমিত দাস প্রমূখ।

বক্তারা বলেন, মশিউর আলম সুমন লাল-সবুজ সমবায় সমিতির হিসাবরক্ষক থাকাকালিন সমিতির ৪৩ লক্ষ টাকা আত্মসাৎ করে পালিয়ে বেড়াচ্ছেন। এর আগে তালা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক থাকাকালিন প্রতিটি ইউনিয়ানের কমিটি বাণিজ্য, এক দোকান একাধিক ব্যক্তির কাছে বিক্রয়, চাঁদাবাজী, ঘের দখল, দালালী, সন্ত্রাস, মাদক ও জুয়ার প্রশ্রয়দাতাসহ একাধিক মামলার আসামী ও বিভিন্ন অনৈতিক কাজের জড়িত থাকায় তাকে ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়। বক্তারা এ সময় মশিউর আলম সুমনকে দৃষ্টান্ত মূলক শাস্তির জোরদাবী জানান।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
গণ সাংস্কৃতিক মৈত্রীর সাতক্ষীরা জেলা কমিটি গঠিত

প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরায় গণ সাংস্কৃতিক মৈত্রীর জেলা কমিটি গঠিত হয়েছে।

১১ অক্টোবর বিকাল ৫ টায় সংগঠনের অস্থায়ী জেলা কার্যালয়ে এক কর্মিসভার মাধ্যমে আসিফ নেওয়াজ কে আহ্বায়ক এবং প্রীতিলতা ইসলাম কে প্রথম এবং অনিন্দ্য বিশ্বাস কে দ্বিতীয় যুগ্ম আহ্বায়ক করে ১৭ সদস্য বিশিষ্ট জেলা আহ্বায়ক কমিটি গঠিত হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোট সাতক্ষীরা জেলা শাখার সভাপতি এবং বিশিষ্ট সংগীত শিল্পী ও সাবেক ছাত্র নেতা আবু আফফান রোজ বাবু এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণ সাংস্কৃতিক মৈত্রীর কেন্দ্রীয় আহ্বায়ক সুমাইয়া পারভীন ঝরা এবং উপদেষ্টা অদিতি আদৃতা সৃষ্টি।

কর্মিসভা শেষে নবনির্বাচিত জেলা নেতৃবৃন্দের পরিবেশনায় সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়।
পুর্ণাঙ্গ কমিটির তালিকা —

উপদেষ্টা
সুমাইয়া পারভীন ঝরা
সাকিব মোড়ল
অর্পণ সাম্য

আহ্বায়ক-আসিফ নেওয়াজ

যুগ্ন-আহ্বায়ক

১.প্রীতিলতা ইসলাম
২.অনিন্দ্য বিশ্বাস
৩.সম্পদ শীল
৪.তানজিদ প্রিতম
৫.ইথিকা আদৃতা নিহা
৬.রাহিন কবির অরণ্য

সদস্য
১.সানভি সংগ্রাম
২.অতশী রিনি
৩.রুবিনা পারভীন রুমি
৪.ইতি চৌধুরী
৫.ফারহান রহমান
৬.ফায়সাল রহমান
৭.ফয়সাল

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আ.লীগ প্রার্থীর বিরুদ্ধে অভিযোগের সত্যতা পেলে মনোনয়ন বাতিল

দেশের খবর: ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিদ্রোহী ও বিতর্কিতদের দলীয় মনোনয়ন না দেওয়ার সিদ্ধান্তে অটল রয়েছে আওয়ামী লীগ। পাশাপাশি দলীয় মনোনয়ন পাওয়া কোনো প্রার্থীর বিরুদ্ধে অভিযোগের সত্যতার প্রমাণ পাওয়া গেলে তার মনোনয়ন পরিবর্তন করবে দলটি।

সোমবার গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় এ বিষয়ে আলোচনা হয়েছে। ইতোমধ্যে কয়েকটি ইউনিয়নে মনোনীত প্রার্থী সংশোধনও করা হয়েছে। বৃহস্পতিবার থেকে টানা সভা চলছে।

সোমবার পঞ্চম দিনের সভায় ময়মনসিংহ বিভাগের জেলাগুলোর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়। পাশাপাশি এদিন খুলনা বিভাগের নড়াইল জেলা সদরের বিছালী ইউনিয়ন পরিষদে প্রার্থী পরিবর্তন করে এস এম আনিসুল ইসলামকে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়া হয়েছে।

আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সভায় মনোনয়ন বোর্ডের সদস্যদের মধ্যে আমির হোসেন আমু, শেখ আবুল হাসানাত আবদুল্লাহ, ওবায়দুল কাদের, শেখ ফজলুল করিম সেলিম, কাজী জাফর উল্লাহ, ড. মো. আব্দুর রাজ্জাক, লে. কর্নেল (অব.) ফারুক খান, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, রশিদুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

বৈঠক সূত্র জানায়, আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা লম্বা সময় ধরে খুব পুঙ্খানুপুঙ্খভাবে মনোনয়ন চূড়ান্ত করছেন। অনেক সময় বিভিন্ন রিপোর্টে একেক রকম নাম থাকে। তা আবার খুঁজে বের করতে হয়। সেক্ষেত্রে দলীয় রিপোর্টসহ আরও দুটি রিপোর্টের সঙ্গে মিলিয়ে যাচাই-বাছাই করে প্রার্থী চূড়ান্ত করছেন। কিছু অভিযোগের সত্যতা থাকলেও জমা পড়া বেশিরভাগ অভিযোগের পক্ষেই তেমন কোনো প্রমাণ নেই বলে জানায় বৈঠকে উপস্থিত একটি সূত্র।

সভার অপর একটি সূত্র জানায়, যারা অন্তত দশ-বারো বছর আগে বিএনপি থেকে আওয়ামী লীগে যোগ দিয়েছেন এমন যোগ্য প্রার্থীদের ইউনিয়ন পরিষদে মনোনয়নের বিষয়টি বিবেচনা করা হচ্ছে। এছাড়া অনেক যোগ্য প্রার্থী থাকায় গোপালগঞ্জ ও মাদারীপুরের শিবচরের কিছু ইউনিয়নে নির্বাচন উন্মুক্ত রাখা হয়েছে।

জানতে চাইলে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলী সদস্য কাজী জাফর উল্লাহ বলেন, অভিযোগ করলেই হবে না। অভিযোগের সত্যতাও থাকতে হবে। অভিযোগের সত্যতা পেলে মনোনয়ন বাতিল করা হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরার ভোমরা বন্দরে পুলিশ-বিএসএফ শারদীয় শুভেচ্ছা বিনিময়

নিজস্ব প্রতিবেদক : ফুল আর মিষ্টি দিয়ে শারদীয় শুভেচ্ছা বিনিময় করলেন বাংলাদেশ পুলিশ ও ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা। তারা পূজার নিমন্ত্রণও দিলেন পরস্পরকে।

সোমবার দুপুরে এমনই এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়েছিল সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর এলাকায়। দুই ভ্রাতৃপ্রতীম দেশের কর্মকর্তারা সীমান্তের জিরো পয়েন্টে দাঁড়িয়ে স্বাস্থ্যবিধি মেনে পরস্পরে উষ্ণ আলিঙ্গন বিনিময় করেন।

এ সময় বাংলাদেশের পক্ষে সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের পাঠানো ফুল ও মিষ্টি ভারতীয় কর্মকর্তাদের হাতে তুলে দেন পুলিশ পরিদর্শক ইয়াসিন আলম চৌধুরী। তার সঙ্গে ছিলেন ভোমরা ইমিগ্রেশন অফিসার ইনচার্জ জাহাঙ্গির হোসেন, ভোমরা সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের কাজী নওশাদ দিলওয়ার রাজু, রামকৃষ্ণ চক্রবর্তী, দীপঙ্কর ঘোষসহ কর্মকর্তারা।

অপরদিকে ভারতের পক্ষে উপস্থিত ছিলেন ঘোজাডাঙ্গা কাস্টমস সুপার ভাস্কর দে, বিএসএফের ঘোজাডাঙ্গা ক্যাম্প কর্মকর্তা গৌরী প্রসাদ রায়, সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি ভোলা নাথ ঘোষ, সাধারণ সম্পাদক সঞ্জীব মণ্ডল, ঘোজাডাঙ্গা ইমিগ্রেশন ওসি ভবতোষ দাস প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বিএনপি ও ছাত্রদলের সাবেক নেতাদের অনেকে পেলেন নৌকা

রাজনীতির খবর : আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিতব্য ৮৪৮টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের চেয়ারম্যান পদে প্রার্থী চূড়ান্ত করেছে দলটি। ৭ অক্টোবর থেকে শুরু করে ১১ অক্টোবর পর্যন্ত বিরতি দিয়ে চলে এ মনোনয়ন দেওয়ার প্রক্রিয়া। দলীয় মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে তৃণমূল থেকে ত্যাগী নেতাকর্মীদের নাম পাঠাতে বলে কেন্দ্রীয় আওয়ামী লীগ।

তবে প্রার্থীর তালিকা প্রকাশের পর আওয়ামী লীগের সভানেত্রীর ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে অনেক প্রার্থীর বিরুদ্ধে অভিযোগের পাহাড় জমেছে।

লিখিত এসব অভিযোগের মধ্যে রয়েছে বিএনপি-জামায়াতে ইসলামী, রাজাকারের সন্তান-নাতি, ইয়াবা ব্যবসায়ী, হত্যা মামলার আসামিসহ বিতর্কিত বিত্তশালীদের মনোনয়ন দেওয়া হয়েছে অর্থের বিনিময়ে। রয়েছেন বিএনপি ও ছাত্রদলের সাবেক নেতারা। এতে বঞ্চিত হয়েছেন যোগ্য নিবেদিত ও ত্যাগী নেতারা।

বহিষ্কৃত বিএনপি নেতা পেয়েছেন নৌকা :

নারায়ণগঞ্জের ফতুল্লা থানা বিএনপির বহিষ্কৃত সাবেক সহসভাপতি মো. মনিরুল আলম সেন্টু পেয়েছেন কুতুবপুর ইউপিতে নৌকার টিকিট।

নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, মনিরুল আলম সেন্টু বিএনপির তৃণমূল থেকে ওঠে আসা একজন কর্মী। তিনি এক সময় ইউনিয়ন যুবদলের সভাপতি ছিলেন। এরপর ফতুল্লা থানা বিএনপির সভাপতি ও জেলা কমিটির সদস্য হন। সংগঠন বিরোধী কর্মকাণ্ডের জন্য তিন বছর আগে তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়। তাঁর বিরুদ্ধে সাত-আটটি নাশকতার মামলার কথাও জানান স্থানীয় নেতাকর্মীরা।

বিএনপি থেকে বহিষ্কারের পর সেন্টু আওয়ামী লীগে যোগ দেন। এবার ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে তিনি ক্ষমতাসীন দলটির মনোনয়ন পেয়েছেন।

এ বিষয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাই বলেন, মনিরুল আলম আওয়ামী লীগের কেউ নন। তিনি তারেক রহমান ও মির্জা ফখরুলের লোক। তাঁর নাম কীভাবে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে প্রস্তাব করা হয়?

মনোনয়ন প্রস্তাবে এ কারণে তিনি সই করেননি উল্লেখ করে বলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত এককভাবে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সই করলেও তিনি আপত্তি জানিয়ে সই করেননি। তাঁর সাক্ষর ছাড়াই মনিরুলের নাম কেন্দ্রে পাঠানো হয়েছে।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মো. শহীদের সঙ্গে কথা বলার জন্য তাঁর মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি তা ধরেননি।

এ বিষয়ে মো. মনিরুল আলম সেন্টু এবলেন, ‘আমি এক সময় বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম। সেখানে আমার পদ-পদবি ছিল। তবে তিন বছর আগে আমি বিএনপি থেকে বহিষ্কার হই। শামীম ওসমানের হাত ধরে আওয়ামী লীগের রাজনীতিতে আসি।’

বিএনপি থেকে কেনো বহিষ্কার হয়েছেন বা আওয়ামী লীগে যোগ দেওয়ার কারণ জানতে চাইলে সেন্টু বলেন, ‘সে এক বড় ইতিহাস। এখন মিটিংয়ে আছি। পরে কথা বলব এ বিষয়ে।’

সাবেক ছাত্রদল নেতা এখন নৌকার মাঝি :

নরসিংদীর রায়পুরা উপজেলার বাঁশগাড়ী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সদস্য সচিব মো. আশরাফুল হক এবারের ইউপি নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন। এ নিয়ে স্থানীয় আওয়ামী লীগের নেতারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন। অবিলম্বে বাঁশগাড়ী ইউপি নির্বাচনে নৌকার প্রার্থী পরিবর্তন করারও দাবি জানিয়েছেন তারা।

আশরাফুল হক বর্তমানে বাঁশগাড়ী ইউপি চেয়ারম্যান। এর আগে তাঁর বাবা ও উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মো. সিরাজুল হক ছিলেন ইউপি চেয়ারম্যান। সিরাজুল হকের মৃত্যুর পর আশরাফুল চেয়ারম্যান হন। পরে তিনি আওয়ামী লীগে যোগ দেন।

নরসিংদী জেলা ছাত্রদলের সদ্য সাবেক সভাপতি নজরুল ইসলাম বলেন, আশরাফুল হক ২০১২ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত বাঁশগাড়ী ইউনিয়ন ছাত্রদলের সদস্য সচিবের দায়িত্ব পালন করেছেন। তাঁর বাবাও এক সময় বিএনপি করতেন। পরে আওয়ামী লীগের মামলা-মোকদ্দমা থেকে রেহাই পেতে আশরাফুল হক দলটিতে যোগ দেন।

বাঁশগাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল মিয়া বলেন, গত ৫ অক্টোবর লিখিতভাবে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর আবেদন করা হয়েছিল যেন আশরাফুল হককে নৌকার মনোনয়ন দেওয়া না হয়। সেখানে তার দলীয় পরিচয়ের সঙ্গে প্রমাণপত্রও দেওয়া হয়।

এ ব্যাপারে আশরাফুল হকের বক্তব্য জানতে তাঁর একাধিক ফোনে যোগাযোগের চেষ্টা করলেও বন্ধ পাওয়া গেছে।

‘বিএনপির হাতে নৌকা কেন’ স্লোগানে বিক্ষোভ :

পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ মো. কাজী আলমগীর ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান যৌথ স্বাক্ষরে ৯ অক্টোবর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে একটি চিঠি জমা দিয়েছেন। চিঠিতে বলা হয়েছে, আসন্ন ইউপি নির্বাচনে মো. আসাদুল ইসলাম আসাদ পটুয়াখালী সদর উপজেলাধীন মরিচবুনিয়া ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী। তার আপন বড় ভাই মো. রফিকুল ইসলাম মুন্সি মরিচবুনিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক। এ ছাড়া আসাদের আপন মামা শ্বশুর মরিচবুনিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক। আসাদের পরিবার ও আত্মীয়স্বজন সবাই বিএনপির মতাদর্শে বিশ্বাসী। তাকে আওয়ামী লীগ মনোনয়ন দিলে নৌকার বিজয় অনিশ্চিত।

কিন্তু ৯ অক্টোবর রাতেই কেন্দ্রীয় আওয়ামী লীগ ঘোষিত দল মনোনীত একক প্রার্থীর তালিকায় ছিল মো. আসাদুল ইসলাম আসাদের নাম। এতে জেলা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতারা হতাশ। এরপর রোববার সকালে ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ের সামনে পটুয়াখালী জেলা আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের একটি পক্ষ বিক্ষোভ মিছিল করে। এ সময় তারা প্রতিবাদের অংশ হিসেবে ‘বিএনপির হাতে নৌকা কেন’ স্লোগান দিতে থাকে।

তথ্য জালিয়াতির মাধ্যমে মনোনয়ন!

নাটোরে তথ্য জালিয়াতির মাধ্যমে নাটোরের বড়াইগ্রাম উপজেলার চান্দাই ইউপি চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন নেওয়ার অভিযোগ এনে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। গত শনিবার দুপুরে চান্দাই ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করে বাজারের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। পরে চান্দাই মোড়ে প্রধান সড়ক অবরোধ করে প্রতিবাদ সভা করে নেতাকর্মীরা।

এ সময় বক্তারা অভিযোগ করেন, ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি শাহনাজ বেগমের সঙ্গে নামের মিল থাকায় ওইসব পদ-পদবি ও স্বামীর ভুয়া মুক্তিযোদ্ধার পরিচয় ব্যবহার করে দলীয় মনোনয়ন পান শাহনাজ পারভীন। অবিলম্বে সঠিক তথ্যের ভিত্তিতে দলীয় প্রার্থী নির্বাচনের দাবি জানানো হয়।

এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘অনিয়ম করে যারা প্রার্থীদের নাম কেন্দ্রে পাঠিয়েছে বা পাঠাবে, তাদের বিরুদ্ধে খোঁজ-খবর নেওয়া হচ্ছে। প্রমাণ পাওয়া মাত্রই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।’

ওবায়দুল কাদের বলেন, ‘কোনো বিদ্রোহী প্রার্থীকে আওয়ামী লীগ থেকে মনোনয়ন দেওয়া হবে না। এবং এবারও যাঁরা বিদ্রোহী প্রার্থী হবেন, তাঁদের ভবিষ্যতে কোনো পদ-পদবি ও মনোনয়ন দেওয়া হবে না।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest