সর্বশেষ সংবাদ-
দেবহাটায় দুর্গাপূজার নবমীতে বিভিন্ন মণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার আশরাফুল আলমআশাশুনিতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক কাউসার আজিজসাতক্ষীরায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করলেন সাবেক মেয়র চিশতিউপকূল পুনরুদ্ধারে ১০ লক্ষ বীজ রোপণ: চারা রক্ষায় ঐক্যবদ্ধ উদ্যোগের অঙ্গীকারপ্রধানমন্ত্রীর সিদ্ধান্ত মানতে পারছেন না শ্যামনগরের বিএনপি নেতা আদম আলীএখানে সকল ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে– এড.সৈয়দ ইফতেখার আলীসাতক্ষীরায় মিষ্টি পানির ছোঁয়া: শ্যামনগরে ঘুচল হাজারো মানুষের পানিকষ্টসাতক্ষীরায় শহরে দুর্গা মন্দির পরিদর্শনে প্রশাসক হাবিবদেবহাটার আলোচিত শামীম হত্যা: দুই আসামি গ্রেপ্তারআশাশুনিতে দুর্গাপূজার নিরাপত্তায় আনসারদের সতর্ক থাকার নির্দেশ ওসি শাহিদুরের

জনতা ব্যাংকের স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের সভাপতি রহিমকে সংবর্ধনা

জনতা ব্যাংকের স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের সাতক্ষীরা এরিয়া কমিটির সভাপতি ও সাতক্ষীরা সদর উপজেলা ক্যাম্পাস শাখার ব্যবস্থাপক মোঃ আব্দুর রহিম প্রিন্সিপাল অফিসার পদে পদোন্নতি পাওয়ায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।

১১ অক্টোবর সন্ধ্যায় সাতক্ষীরা সদর উপজেলায় ক্যাম্পাস শাখায় জনতা ব্যাংকের স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের উদ্যোগে সংবর্ধনা প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন
ব্যাংকার্স পরিষদের সিনিয়র সহ-সভাপতি মিন্টু কুমার সরখেল, পরিষদের সেক্রেটারি মোঃ কামরুজ্জামান, সহ-সভাপতি উজ্জ্বল কান্তি মন্ডল, মোঃ শাহিদুুজ্জামান, বিপ্রদেব কুমার বিশ^াস,

সাংগঠনিক সম্পাদক গোপাল চন্দ্র গাইন, যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বনাথ দেবনাথ, ক্রীড়া সম্পাদক জে এম বাহারুল ইসলাম, দপ্তর সম্পাদক অমিতাপ পাল, কার্যকরী সদস্য, জয়নাল আবেদনী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় বেবিলন -২ ও বেবিলন-৩ হাইব্রীড আমন ধানের মাঠ দিবস

নিজস্ব প্রতিনিধি ঃ বেবিলন-২ ও বেবিলন-৩ “কৃষকের পাশে কৃষেকের সাথে” এ প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা সদরের ঝাউডাঙা ইউনিয়নের রাজবাড়ি আরএইচআর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সোমবার বিকেল ৫টায় পালিত হয়েছে মাঠ দিবস।

কৃষক ও সাংবাদিক মনিরুল ইসলাম মনির সভাপতিত্বে মাঠ দিবসে বক্তব্য রাখেন বেবিলন এগ্রো সাইন্স লিমিটেড এর সেলস ম্যানেজার মোঃ জহুরুল ইসলাম, সহকারি ম্যানেজার মিন্টু কুমার ঘোষ,

মার্কেটিং কর্মকর্তা মোঃ আবু হাসান, সাতক্ষীরার সদর উপজেলার সহকারি কৃষি কর্মকর্তা কিরণ কুমার সরকার, সাংবাদিক রঘুনাথ খাঁ, শিক্ষক পরিমল কুমার ঘোষ, ঝাউডাঙা বাজারের বেবিলন-২,৩ বীজ ডিলার তাপস কুমার রায় প্রমুখ।

মোঃ জহুরুল ইসলাম বলেন, বেবিলন -২ হাইব্রীড আমন বীজ অপেক্ষাকৃত কম লবন সহিষ্ণুতায় ভাল ফলন দেয়। কারেন্ট পোকার আক্রমণ থেকে রক্ষার জন্য বেবিলন এগ্রো লিমিটেড পেটা কিং কিং প্রতিষেধক বাজারে এনেছে।

এর ব্যাবহারে কৃষকদের সফলতা এসেছে। ফলে বিঘা প্রতি ৩০ মণ ফলন হচ্ছে। সর্বমোট ১২০ থেকে ১২৫ দিনে এ ধান উৎপাদিত হওয়ায় কৃষকরা লাভবান হচ্ছে বেশি। তবে বেবিলন-৩ চাষ করে ১৪০ থেকে ১৪৫ দিনে ধান কাটা যাচ্ছে। অন্য জাতের ধানের চেয়ে বেবিলন-২, বেবিলন-৩ চাষ লাভজনক হওয়ায় সাতক্ষীরায় এ ধানের চষে ক্রমশঃ বাড়ছে।

এর আগে অতিথিরা বিকেলে মনিরুল ইসলাম মনির ধাক কাটা ঘুরে দেখেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তালায় দোকান ভেঙ্গে নগদ টাকা ও মালামাল চুরি

তালা অফিস : তালা বাজারে সোমবার ভোরে শ্যামলী কসমেটিক্স ও মীরা চশমা এন্ড ইলেকট্রনিক্স দোকান চুরি হয়েছে । চোরেরা দোকানের শাটার ভেঙ্গে নগদ টাকাসহ প্রায় ২লক্ষ ৫০ হাজার টাকার মালামাল নিয়ে গেছে ।

শ্যামলী কসমেটিক্সর মালিক অমল দত্ত জানান, দোকানের ভেতর ৪৭ হাজার টাকা রেখে রবিবার রাতে বাড়িতে যাই। সোমবার সকালে বাজারে দোকান খুলতে এসে দেখি দোকানের এক পাশে একটি সাটার ভাঙ্গা। দোকান খুলে দেখি নগদ ৪৭ হাজার টাকা ও ৬০ হাজার টাকার মালামাল চোরেরা নিয়ে গেছে।

মীরা চশমা এন্ড ইলেকট্রনিক্স দোকানের মালিক শেখ মনিরুল ইসলাম মনি জানান, তার দোকান থাকা ১ লক্ষ ৫০হাজার টাকা ও দুটি মোবাইল সোমবার ভোরে চোরেরা দোকানের সাটার ভেঙ্গে নিয়ে গেছে। তার দোকানের সিসি ক্যামেরায় ধারণ করা ফুটেজে দেখা যায়, ভোর ৫ টা ৩০ থেকে ৪০ মিনিটের মধ্যে দোকানের সার্টার ভেঙ্গে চোর ভিতরে প্রবেশ করে নগদ টাকা ও মোবাইল চুরি করে।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফখরুল আলম খান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সিসি ক্যামেরার ফুটেজ হাতে পেয়েছি, তদন্ত করে চোরদের সনাক্ত করে অতিদ্রুত আইনের আওতায় আনা হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা জেলা পরিষদের মাসিক সভা

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা জেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে জেলা পরিষদের সম্মেলন কক্ষে জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. নজরুল ইসলামের সভাপতিত্বে মাসিক সভায় বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এম.এম মাহমুদুর রহমান,

জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সৈয়দ আমিনুর রহমান বাবু, ডালিম কুমার ঘরামী, জেলা পরিষদের সদস্য আলহাজ্ব মো. আল-ফেরদাউস আলফা, এ্যাড. শাহনওয়াজ পারভীন মিলি, মাহফুজা সুলতানা রুবি, শেখ আমজাদ হোসেন, মো. মতিয়ার রহমান গাজী, মো. ওবায়দুর রহমান লাল্টু, মো. মনিরুল ইসলাম, এস.এম আসাদুর রহমান সেলিম, মাকসুদুর রহমান মুকুল,

মো. মহিতুর রহমান, মো. নুরুজ্জামান, এম.এ হাকিম, রোকেয়া মোসলেম উদ্দিন, শিল্পী রাণী মহলদার, রোজিনা পারভীন, মীর জাকির হোসেন, কাজী নজরুল ইসলাম, সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এস.এম খলিলুর রহমান ও জেলা পরিষদের সহকারি প্রকৌশলী আসিফ এহসান প্রমুখ।

সাতক্ষীরা জেলা পরিষদের মাসিক সভার আলোচ্য সূচির মধ্যে ছিল – ২০২১-২০২২ অর্থ বছরে এডিপি তহবিলের আওতায় জেলা ব্যাপি ০৫ কোটি টাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্প গ্রহণ সংক্রান্ত, ২০২১-২০২২ অর্থ বছরে রাজস্ব তহবিলের আওতায় চলমান প্রকল্পের (অফিস কম্পাউন্ডে) বিপরীতে ৮২ লক্ষ টাকার প্রস্তাব প্রেরণ, ২০১৯ -২০২০ এবং ২০২০-২০২১ অর্থ বছরে বাস্তবায়নধীন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা,

রাজস্ব তহবিলের আওতায় ০২টি গৃহ নির্মাণের প্রাক্কলন সংশোধন, খেয়াঘাট ইজারা প্রদান সংক্রান্ত ও বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। এসময় সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পাটকেলঘাটায় সাবেক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে সন্ত্রাসী কার্যকলাপের অভিযোগ

প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরার পাটকেলঘাটায় লাল সবুজ সমিতির টাকা আত্মসাতকারী সাবেক ছাত্রলীগ নেতা কর্তৃক এক দোকানঘর একাধিক ব্যক্তির কাছে বিক্রয় করে ক্রেতাদের বিরুদ্ধে খুন জখমের হুমকি, মিথ্যাচার এবং সন্ত্রাসী কার্যকলাপের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে উক্ত সংবাদ সম্মেলনের আয়োজন করেন, তালা উপজেলার পাটকেলঘাটা থানার পারকুমিরা গ্রামের সুশান্ত বিশ^াসের ছেলে ভুক্তভোগী বাসুদেব বিশ^াস।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, তালা উপজেলা পুটিয়াখালী মৌজায় এস এ ১২৩২ দাগে ৬ শতক সম্পত্তির মালিক পাটকেলঘাটার বড়বিলা গ্রামের নজরুল ইসলামের পুত্র মশিউর আলম সুমন। সুমন উক্ত সম্পত্তিসহ সেখানে নির্মিত দোকারঘরটি বিক্রয়ের জন্য ইচ্ছা প্রকাশ করলে আমি ও আকবর আলী বাজারদর অনুযায়ী ৪০লক্ষ টাকায় চুক্তি বদ্ধ হই।

দোকানঘরসহ উক্ত সম্পত্তি ক্রয়ের জন্য বিগত ২৪/০৬/২০২০ ইং তারিখে ১৩ জন সাক্ষীর স্বাক্ষরসহ ৩৫ লক্ষ টাকায় বায়নাপত্র সম্পাদন করা হয়।

এরপর থেকে উক্ত দোকানঘরসহ উক্ত সম্পত্তি আমাদের দখলে রয়েছে। এরই মধ্যে সুচতুর সুমন তার নামীয় উক্ত সম্পত্তি গোপনে তার মা ফজিলা খাতুনের নামে একটি হেবানামা দলিল করে দেন। এরপর তার মাকে দিয়ে উক্ত বিক্রিত সম্পত্তি পুনরায় পাটকেলঘাটা বাজারস্থ ভাগ্যকুল মিষ্টান্ন ভান্ডারের মালিক শীবপদ ঘোষের নিকট চলতি বছরের ৬ অক্টোবর তারিখে ৪৮ লক্ষ টাকায় বিক্রি করেন।

তিনি বলেন, আমাদের দখলে থাকা উক্ত সম্পত্তিতে নির্মিত দোকানঘরটি গত ১০অক্টোবর তারিখে সংস্কার কাজ শুরু করলে উল্লেখিত মশিউল আলম সুমন, আকবর খান, জুয়েলসহ কতিপয় ব্যক্তিরা লাটি সোটা ও লোহার রড নিয়ে সেখানে এসে জখম ও হত্যাসহ বিভিন্ন হুমকি ধামকি প্রদর্শন করতে থাকেন এবং দোকানঘর অন্যত্র বিক্রয় করেছে মর্মে আমাদেরকে জানান।

অথচ সুমন যখন আমাদের কাছে সম্পত্তি বিক্রয় করে তখন উক্ত সম্পত্তি তার নিজ নামেই ছিলো।
তিনি আরো বলেন, সমিতির কোষাধ্যক্ষের দায়িত্ব রেজুলেশনের মাধ্যমে সুমনের উপর অর্পন করা হয়।

সুমনের এক সময় কিছু না থাকলেও লাল সবুজ সমবায় সমিতিতে বিগত ১৮/০৭/১৭ সালে যোগদানের পর থেকে সম্পদের পাহাড় গড়তে থাকেন। সমিতির টাকা হাতিয়ে নিয়ে বর্তমানে তিনি কোটিপতি বনে গেছেন। সমিতির ফান্ড থেকে ৪৩ লক্ষ টাকা হাতিয়ে নেয়ার খবর ছড়িয়ে পড়লে রাতের আধারে সমিতির প্রয়োজনীয় খাতাপত্র অফিসের আলমারী থেকে চুরি করে সুমন বাড়িতে নিয়ে যান।

সুমন তালা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক থাকাকালীন সময়ে বড়বিলা গ্রামের আবির, রেজাউল ও আক্তারের ডিডকৃত ২শ বিঘার ঘের জোরপূর্বক দখল করে নেন। এছাড়াও সুমন এলাকায় একটি ক্যাডার বাহিনী গড়ে তুলে মাদক, জুয়া, দালালী, মিথ্যা মামলাসহ বিভিন্নভাবে হয়রানী করছেন সাধারন নীরিহ মানুষকে।

তিনি ধানদিয়া, সরুলিয়া, মাগুরা, খলিষখালী, জালালপুরসহ অধিকাংশ ইউনিয়ন থেকে ছাত্রলীগের সাধারণ সম্পাদক থাকাকালীন কমিটি দেওয়ার নাম করে ছাত্রলীগ কর্মীদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন। তার বিরুদ্ধে অর্থ আত্মসাত, সন্ত্রাসী, চাঁদাবাজীর কারনে চলতি বছরের ১৮জুলাই সাতক্ষীরা প্রেসক্লাবে এলাকাবাসী সংবাদ সম্মেলন ও ১৮ জুলাই তারিখে মানবন্ধন করেন। এসব ঘটনায় তার বিরুদ্ধে পাটকেলঘাটা থানায় একাধিক সাধারণ ডায়েরি, মামলা ও অভিযোগ রয়েছে।

এছাড়া তিনি প্রকাশ্যে আমার ও আমার লোকজনদের খুন জখম, গুম ও ৩ লক্ষ টাকা চাঁদা দাবীসহ বিভিন্ন হুমকি ধামকি প্রদর্শন করে যাচ্ছেন। এসব অপকর্ম ঢাকতে এবং বিক্রিত সম্পত্তি পুনরায় বিক্রয় করে তা বৈধ করার উদ্দেশ্যে একটি মিথ্যা কাল্পনিক নাটক সাজিয়ে সাতক্ষীরা প্রেসক্লাবে ১০ অক্টোবর একটি মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ সম্মেলন করে সুমনের মা ফজিলা খাতুন। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সংবাদ সম্মেলন থেকে তিনি এ সময় বায়নাকৃত দোকানঘরসহ উক্ত সম্পত্তি দ্রুত রেজিস্ট্রি করে দেওয়া এবং সন্ত্রাসী সুমনসহ তার সহযোগীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিস্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্যামনগরে নদী পুণঃখনন ও স্লুইস গেইট নির্মাণের লক্ষ্যে এমপি’র পরিদর্শন

শ্যামনগর প্রতিনিধিঃ
শ্যামনগরে জলাবদ্ধতা নিরসনে মাদার নদী পুণঃখনন এবং কল্যাণপুর স্লুইস গেইট নির্মাণের লক্ষ্যে এমপি এস,এম,জগলুল হায়দার ও সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডে ১ এর নির্বাহী প্রকৌশলী আবুল খায়ের এলাকা পরিদর্শন করেছেন।গত ইং ১১ অক্টোবর বিকাল ৪টায় শ্যামনগরের কল্যাণপুর বাজারে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এস, এম, জগলুল হায়দার এমপি বলেন-অত্র এলাকায় কালিগঞ্জ ও শ্যামনগর ২টি উপজেলার হাজার হাজার বিঘা মৎস্য ঘের ও ফসলী জমি পানি সরবরাহের তেমন ব্যবস্থা না থাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়ে অপুরণীয় ক্ষতি হয়। মাদার নদীর প্রায় ১০কিঃমিঃ ও কল্যাণপুর খাল প্রায় ৫ কিঃমিঃ পুনঃখনন করা হলে মূলস্রোতধারা নদীর সাথে একাকার হবে। কল্যাণপুর খালে পৃথক ২টি স্লুইস গেইট নির্মাণ করে মাদার নদীর সাথে পানি সরবরাহ করা হলে হাজার হাজার মানুষের জলাবদ্ধতা নিরসন হবে।

 

ফলে ফসলী ক্ষেত ও মৎস্য ঘেরের কোটি কোটি টাকার ক্ষতি থেকে রেহাই পাবে। শ্যামনগর সদর ও নূরনগর ইউনিয়নটির সংযোগ স্থলে এ দূর্দশা। চিংড়াখালীর আইয়ুব আলি ও সাবেক ইউপি সদস্য আব্দুল খালেক, সোয়ালিয়ার আব্দুর রাজ্জাক ও যাদবপুরের আজিবর রহমান জানান,

শ্যামনগর ও কালিগঞ্জ ২টি উপজেলার চিংড়াখালী, যাদবপুর, সোয়ালিয়া, মঠবাড়িয়া, মাহমুদপুর, কল্যাণপুর, সৈদালীপুর, মানিকপুর, নুরনগর, কালমেঘা, হাজীপুর, রুদ্রপুর, গৌরীপুর, কদমতলা, রতনপুর সহ প্রায় ২০টি গ্রামের জলাবদ্ধতা প্রতিবছর লেগেই আছে। তাছাড়া সম্প্রতি অতিবর্ষণে ঐ এলাকাগুলোর হাজার হাজার বিঘা ফসলী জমির ফসল সম্পূর্ন বিনষ্ট ও মৎস্য ঘের তলিয়ে যাওয়ায় ব্যাপক ক্ষতির সম্মুখিন হয়। ব্যাংক ,সমিতি ও মহাজনদেন কাছ থেকে চড়া লাভে টাকা নিয়ে জমির ও ঘের মালিকরা পড়েছেন চরম আর্থিক সংকটে।মানুষের এ ধরণের দর্দশা জানতে পেরে সাতক্ষীরা ৪ আসনের এমপি এস, এম, জগলুল হায়দার, সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড-১ এর নির্বাহী প্রকৌশলী আবুল খায়ের,

পানি উন্নয়ন বোর্ড শ্যামনগরের উপ-বিভাগীয় প্রকৌশলী জাকির হোসেন, উপ-সহকারী মাসুদ রানা,উপ-সহকারী সাজ্জাদুল হক প্রমূখ সরেজমিনে এলাকা পরিদর্শনে এর সত্যতা পান। পরিদর্শন শেষে চরম জলাবদ্ধতা নিরসে এলাকাবাসীর যৌক্তিক দাবী মাদার নদীর প্রায় ১০কিঃমিঃ, কল্যাণপুর খাল প্রায় ৫ কিঃমিঃ পুনঃখনন ও ২টি স্লুইস গেইটের প্রয়োজনীয়তা সরকারের উর্ধতন কর্তৃপক্ষকে অবগত করার আশ্বাস ব্যক্ত করা হয়। এ সময় উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক প্রভাষক মোশারফ হোসেন, শ্যামনগর সদর আওয়ামীলীগের সভাপতি জি,এম,আকবর কবীর, নুরনগর আওয়ামীলীগের সভাপতি হাবিবুর রহমান, সেক্রেটারি সোহেল রানা সহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মী সহ হাজার হাজার এলাকাবাসী উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
যৌতুক লোভী স্বামীর বিরুদ্ধে মামলা করায় স্ত্রীকে খুন জখমের হুমকির অভিযোগ

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার শ্যামনগরের যৌতুকের দাবীতে স্ত্রীকে মারপিট ও হত্যা চেষ্টার পর স্বামীর বিরুদ্ধে স্ত্রী আদালতে মামলা দায়ের করায় স্বামী রফিকুল ইসলাম ভাড়াটিয়া লোকজন নিয়ে স্ত্রীকে মারপিট ও খুন জখমের হুমকি দিয়েছে বলে অভিযোগ উঠেছে। সোমবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন, শ্যামনগর উপজেলার পূর্বকৈখালী গ্রামের রুহুল আমিনের কন্যা মোছা: নুর বানু। বর্তমানে তিনি সাতক্ষীরা শহরের পলাশপোল এলাকার ভাড়াবাড়িতে বসবাস করছেন।

তিনি তার লিখিত বক্তব্যে বলেন, বিগত ২৪/৫/২০০৯ তারিখে ২০ হাজার টাকা দেন মোহর ধার্যে সাতক্ষীরা সদর উপজেলার দক্ষিণ আলীপুর সড়কখালী গ্রামের মোহাম্মাদ আলী গাজীর পুত্র রফিকুল ইসলামের সাথে ইসলামি শরিয়ত মোতাবেক আমার বিয়ে হয়।

বিয়ের পর তার ঔরশে আমার গর্ভে একটি কন্যা সন্তান জন্ম গ্রহণ করে। বিয়ের কয়েকবছর পর থেকে আমার স্বামী রফিকুল ইসলাম বিভিন্ন সময়ে আমার পিতার কাছে যৌতুক দাবি করতে থাকে। আমার পিতা একটি বেসরকারি প্রতিষ্ঠানের নৈশপ্রহরীর কাজ করেন। যে কারণে স্বামীর দাবিকৃত যৌতুকের টাকা আমার পিতার পক্ষে দেওয়া অসম্ভব হয়ে পড়ে।

তারপরও বিভিন্ন সময়ে তার দাবি মেটানোর চেষ্টা করেছেন আমার পিতা। তিনি আরো বলেন, গত ১২/৯/২০২১ তারিখে স্বামী রফিকুল আমার বাবার কাছ থেকে ১লক্ষ টাকা যৌতুক আনার আমাকে চাপ সৃষ্টি করে।

আমি পিতার কাছ টাকা আনতে রাজি না হওয়ায় আমার স্বামী আমাকে বেধড়ক মারপিট করে গুরুতর আহত করে। এসময় আমার স্বামী আমাকে শ^াসরোধ করে হত্যার চেষ্টা করে এবং ঘরে তালা লাগিয়ে আমাকে বাড়ি থেকে বের করে দেয়। কোন উপায় না পেয়ে আমি পিতার বাড়িতে চলে আসি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের পরামর্শে আদালতে একটি মামলা দায়ের করি।

মামলার বিষয়ে অবগত হয়ে স্বামী রফিকুল ইসলাম ভাড়াটিয়া লোকজন নিয়ে আমাকে মারপিট করে। মামলা তুলে নিতে বর্তমানে খুন জখমসহ বিভিন্ন হুমকি ধামকি প্রদর্শন করে যাচ্ছে। মামলা তুলে না নিলে আমার ছোট ছোট ভাইদের মিথ্যা মামলা জড়িয়ে হয়রানি করবে মর্মেও হুমকি ধামকি প্রদর্শন করে যাচ্ছে।

বর্তমানে তার হুমকিতে আমি এবং আমার পিতার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভূগছি। সংবাদ সম্মেলন থেকে তিনি এ সময় একজন অসহায় নারী হিসেবে যৌতুকলোভী স্বামী রফিকুল ইসলামের হাত থেকে রক্ষা পেতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন। সংবাদ সম্মেলনে এ সময় আরো উপস্থিত ছিলেন, ভুক্তভোগীর পিতা রুহুল আমিন, মাতা মঞ্জুয়ারা বেগম, একমাত্র শিশু সন্তান লামিয়া সুলতানা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় নিখোঁজ ৫ শ্রেণির শিক্ষার্থী মুনের সন্ধান চান পরিবার

সাতক্ষীরায় দুই দিন ধরে নিখোঁজ ৫ শ্রেণির শিক্ষার্থী ইয়াছিন মুনের সন্ধান চান পরিবার। সে সাতক্ষীরা শহরের পলাশপোল সবুজবাগ এলাকার নাসির উদ্দীন ও তহমিনা খাতুনের একমাত্র।

ইতোমধ্যে তহমিনা খাতুন সাতক্ষীরা সদর থানায় একটি সাধারণ ডায়েরিও করেছেন। যার নং- ৫৭৬, তাং- ১০/১০/২১।
তহমিনা খাতুন জানান, তার পুত্র ইয়াছিন মুন(১৩) সাতক্ষীরা শহরের জুবলি প্রাইমারী স্কুলের ৫ শ্রেণির ছাত্র। মুন ১০ অক্টোবর বিকাল ৩টার দিকে বাড়ি থেকে বের হয়ে বাড়ি ফেরেনি। দীর্ঘ সময় বাড়িতে না ফেরায় সম্ভাব্য সকল আতœীয়-স্বজনের বাড়িতে খোজ খবর নিয়েও তার কোন সন্ধান পাওয়া যায়নি। ১১ অক্টোবর তার সন্ধানের জন্য সাতক্ষীরা শহরে মাইকিং ও করা হয়েছে।

কিন্তু তার কোন সন্ধান না পেয়ে আমিসহ পরিবারের সদস্যরা চরম হতাশাগ্রস্থ হয়ে পড়েছি। বাড়ি থেকে বের হওয়ার সময় তার পরনে সবুজ রংয়ে গেঞ্জি ও বিস্কুট রংয়ের থ্রিকোয়াটার প্যান্ট পরাছিল। তার গায়ের রং শ্যামলা। যদি কেউ তার সন্ধান পেয়ে থাকেন তাহলে সাতক্ষীরা সদর থানাকে অবগত বা তার পিতার ব্যবহৃত ০১৭০৯ ৬২০৮২৪ নাম্বারে যোগাযোগ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানিয়েছেন নিখোঁজের মাতা। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest