সর্বশেষ সংবাদ-
দেবহাটায় দুর্গাপূজার নবমীতে বিভিন্ন মণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার আশরাফুল আলমআশাশুনিতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক কাউসার আজিজসাতক্ষীরায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করলেন সাবেক মেয়র চিশতিউপকূল পুনরুদ্ধারে ১০ লক্ষ বীজ রোপণ: চারা রক্ষায় ঐক্যবদ্ধ উদ্যোগের অঙ্গীকারপ্রধানমন্ত্রীর সিদ্ধান্ত মানতে পারছেন না শ্যামনগরের বিএনপি নেতা আদম আলীএখানে সকল ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে– এড.সৈয়দ ইফতেখার আলীসাতক্ষীরায় মিষ্টি পানির ছোঁয়া: শ্যামনগরে ঘুচল হাজারো মানুষের পানিকষ্টসাতক্ষীরায় শহরে দুর্গা মন্দির পরিদর্শনে প্রশাসক হাবিবদেবহাটার আলোচিত শামীম হত্যা: দুই আসামি গ্রেপ্তারআশাশুনিতে দুর্গাপূজার নিরাপত্তায় আনসারদের সতর্ক থাকার নির্দেশ ওসি শাহিদুরের

দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগর থানা পুলিশের বিশেষ অভিযান

শ্যামনগর প্রতিনিধি :
শারদীয়া দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগর উপজেলার গাবুরা, পদ্মপুকুর, বুড়িগোয়ালিনি ও মুন্সিগঞ্জ ইউনিয়নের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেছেন শ্যামনগর থানা পুলিশ।

রোববার রাতে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মুর্শেদ এর নেতৃত্বে দুর্গাপূজা উপলক্ষে অপ্রীতিকর ঘটনা এড়াতে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে অংশগ্রহণ করেন, শ্যামনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কাজী মোঃ শহিদুল ইসলাম সহ থানার অফিসারবৃন্দ।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী ওয়াহিদ মুর্শেদ বলেন, সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, এর দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার, কালিগঞ্জ সার্কেল এম, এম মোহাইমেনুর রশিদ এর তত্ত্বাবধায়নে হিন্দু ধর্মলাম্বীদের ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পূজা উপলক্ষে এলাকার কোন অপশক্তি মুর্তি ভাংচুরের মত ঘটনা এবং আইন শৃংখলার পরিপন্থি কোন কর্মকান্ড ঘটাইতে না পারে সে লক্ষ্যে

সাতক্ষীরা জেলার বৃহত্তর শ্যামনগর থানার বিভিন্ন এলাকা সহ গাবুরা, পদ্মপুকুর, বুড়িগোয়ালীনি, মুন্সিগঞ্জ ইউপি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। শ্যামনগরে সকল ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বদা প্রস্তুত থাকবে পুলিশ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় চিফ জুডিশিয়াল ও জজ আদালতে চলাচলে সৌহার্দ্য করিডোরের উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরা জেলা জজ আদালত হতে চীফ জুডিশিয়াল আদালতে চলাচলের জন্য নির্মিত সৌহার্দ্য করিডোরের শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার সকাল ১০টায় সাতক্ষীরা সিনিয়র জেলা জজ শেখ মফিজুর রহমান ফিতা কেটে সৌহার্দ্য করিডোর গেটের শুভ উদ্বোধন করেন।

এসময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির, সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, চীফজুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হুমায়ুন কবির, সাতক্ষীরা গণপূর্ত বিভাগের নির্বাহী পরিচালক আবু হায়াত মো: শাফিউল আজম, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক রেজওয়ার উল্লাহ সবুজ প্রমুখ। এসময় উদ্বোধক সাতক্ষীরা সিনিয়র জেলা জজ শেখ মফিজুর রহমান বলেন, বর্তমান সরকারের আন্তরিকতা প্রচেষ্টার কারনেই গেইটি দ্রুত নির্মাণ করা সম্ভব হয়েছে। এতে প্রত্যন্ত অঞ্চল থেকে আগত বিচারপ্রার্থীদের দুর্ভোগই শুধু কমবে না। বিচারবিভাগ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী এবং আইনজীবীদেরও দুর্ভোগ কমবে।

উল্লেখ্য: চীফজুডিশিয়াল আদালত নির্মিত হওয়ার পর অনেক রাস্তা ঘুরে বিচার প্রার্থী এবং আইনজীবীদের জেলা জজ আদালত থেকে চীফজুডিশিয়াল আদালত যাওয়াত করতে হতো। ফলে অনেক ভোগান্তির মধ্যে পড়তে হত সকলকেই।

এনিয়ে আইনজীবীরা মানববন্ধন কর্মসূচি আন্দোলন সংগ্রহ করেছেন। কিন্তু কোন ভাবেই ডিসি অফিসের সামনে দিয়ে রাস্তা তৈরি করা সম্ভব হয়নি। পরবর্তীতে সাতক্ষীরা সিনিয়র জেলা ও দায়রা শেখ মফিজুর রহমান নিজে থেকে সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে যোগাযোগ করে এবং বিভিন্ন উর্দ্ধতন মহলের সুপারিশের মাধ্যমে দ্রুত করিডোর রাস্তা নির্মানের ব্যবস্থা করেন।

এছাড়া করিডোরটি জন্য একটি দৃষ্টি নন্দন গেইট নির্মাণ করেন এবং সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান গেইটটির নামকরণ করেছেন সৌদার্হ্য করিডোর। যা সাতক্ষীরাবাসী আজীবন স্মরণ করবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দুই বছর পর আজ থেকে ড্রাইভিং লাইসেন্স বিতরণের কাজ শুরু

দেশের খবর : আজ সোমবার থেকে আবারও ড্রাইভিং লাইসেন্স বিতরণের কাজ শুরু করেছে বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ (বিআরটিএ)। দুই বছরের বেশি সময় বন্ধ থাকার পর আজ থেকে নতুন করে শুরু হয়েছে এ কার্যক্রম।

জানা গেছে, আজ লাইসেন্স বিতরণের কাজ শুরু হলেও তা পেতে একজন চালককে আরও কয়েকদিন অপেক্ষা করতে হবে। এরই মধ্যে লাইসেন্স ছাপানোর কাজ শুরু হয়ে গেছে বলে জানিয়েছেন সংস্থাটির পরিচালক এবং মুখপাত্র শেখ মোহাম্মদ মাহবুব-ই-রব্বানী।

মাহবুব-ই-রব্বানী আরও জানান, সেনাবাহিনীর অধীন মেশিন টুলস ফ্যাক্টরি (বিএমটিএফ) এ উদ্যোগ নিয়েছে। স্মার্টকার্ড ড্রাইভিং লাইসেন্স ছাপানোর কাজ শুরুর ছয় মাসের মধ্যে আটকে থাকা ১২ লাখ ৪৫ হাজার ড্রাইভিং লাইসেন্স সরবরাহের কাজ শেষ করবে প্রতিষ্ঠানটি।

এ কর্মসূচিতে প্রথমে আটকে থাকা ১২ লাখ ৪৫ হাজার ড্রাইভিং লাইসেন্স দেওয়া হবে। প্রায় দুই বছর ধরে লিখিত, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েও যারা ড্রাইভিং লাইসেন্স পাননি, তাঁদের দেওয়া হবে।

যেভাবে লাইসেন্স মিলবে :

বিআরটিএ’র পরিচালক মাহবুব-ই-রব্বানী জানান, লাইসেন্স ছাপা হলে আবেদনকারী চালককে এসএমএস বা মোবাইল বার্তার মাধ্যমে সংগ্রহের তারিখ জানিয়ে দেওয়া হবে।

একইসঙ্গে প্রিন্ট হওয়া লাইসেন্স কার্ড প্যাকেজিং করে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সংশ্লিষ্ট জেলা সার্কেল অফিসে পাঠিয়ে দেওয়া হবে। যিনি যে অফিসে লাইসেন্সের জন্য আবেদন করেছেন, তিনি সেই অফিস থেকে লাইসেন্স পাবেন। কিন্তু আজ সোমবার থেকেই লাইসেন্স হাতে পাচ্ছেন না কোনো আবেদনকারী।

মাহবুব-ই-রব্বানী বলেন, ‘এগুলো প্রস্তুত হয়ে বিভিন্ন জেলায় সার্ভিস ডেলিভারি আউটলেটে পৌঁছাতে এবং আবেদনকারীদের হাতে দিতে তিন-চার দিন সময় লাগবে। আগামী ছয় মাসের মধ্যে পেন্ডিং সব লাইসেন্স দেওয়া শেষ করা যাবে।’

বাংলাদেশে বিআরটিএ’র ৫৪টি মাঠ পর্যায়ের অফিস রয়েছে, যার অধীনে মোট ৭০টি সার্ভিস ডেলিভারি আউটলেট রয়েছে। এসব সার্ভিস ডেলিভারি আউটলেট থেকেই ড্রাইভিং লাইসেন্স সরবরাহ করা হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সংসার চালানোই এখন দায়, ঘরে ঘরে বোবা কান্না : রিজভী

রাজনীতির খবর : আয়ের তুলনায় দ্রব্যমূল্যের লাগামহীন উল্লম্ফন ঘটায় মধ্য ও নিম্ন আয়ের মানুষ নীরবে আর্তনাদ করছে। ঘরে ঘরে চলছে বোবা কান্না। সংসার চালানোই এখন দায় হয়ে পড়েছে এমন অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

সোমবার (১১ অক্টোবর) রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রিজভী এসব কথা বলেন।

তিনি বলেন, নিশিরাতের ভোট ডাকাত সরকার নির্লিপ্ত। ভোটে নির্বাচিত না হওয়ায় জনগণের প্রতি এই সরকারের কোনো রকম যে দায়িত্ব আছে সেটি তারা মনে করে না। জনগণের প্রতি তাদের কোনো দয়ামায়া নেই। তাই আজকে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের ক্ষেত্রে এই সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে না।

বিএনপির এ নেতা বলেন, দ্রব্যমূল্য বৃদ্ধির ফলে মধ্যস্বত্বভোগীরা যারা লাভবান হচ্ছে, তারা সবাই আওয়ামী লীগার বা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের সঙ্গে জড়িত। বাজারে সরকারের কোনো নজরদারি নেই। তাদের নজর লুটপাটে।

তিনি বলেন, বর্তমানে এক শাসরুদ্ধকর দুঃসহ পরিস্থিতির মধ্য দিয়ে অতিবাহিত হচ্ছে দেশের মানুষের জীবন। রাষ্ট্রীয় লুটেরা দস্যুদের পায়ের তলে অশ্রুপাত করছে মানবতা

রিজভী বলেন, করোনার অভিঘাতে মানুষের আয় রোজগারে যখন টানাপড়েন অবস্থা তখন হু হু করে বাড়ছে নিত্যপণ্যের বাজারদর। খাদ্যদ্রব্য, চাল, ডাল, তেল, লবণ, কাঁচামরিচ, পেঁয়াজ, তরিতরকারি, মাছ-মাংস, পোলট্রি মুরগি, ডিম, চিনি, দুধ থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় ও অপরিহার্য দ্রব্যগুলোর মূল্যবৃদ্ধি পাচ্ছে প্রতিদিন এবং ক্রমে এসব পণ্য সংগ্রহ অসম্ভব হচ্ছে দরিদ্র ও মধ্যবিত্ত মানুষগুলোর জন্য।

‘পাশাপাশি গ্যাস, বিদ্যুৎ ও পানির বিলও বৃদ্ধি করা হয়েছে পাল্লা দিয়ে। গতকালও এলপিজি গ্যাসের দাম বাড়ানো হয়েছে। এর পেছনে রয়েছে সরকারের প্রচ্ছন্ন মদতে আওয়ামী লীগের কালোবাজারি, মুনাফাখোর, মজুতদার সিন্ডিকেট।’

তিনি আরো বলেন, বর্গীরা যেমন আগে বাংলাদেশে আসত, লুট করত আর চলে যেত। এরাও ঠিক একইভাবে লুট করছে। বিদেশে তাদের বিত্ত তৈরি করছে এবং সেখানে দেশের সম্পদের পাহাড় গড়ছে। বাণিজ্যমন্ত্রী, খাদ্যমন্ত্রী নিজেরাই ব্যবসায়ী এবং এই সিন্ডিকেটের সঙ্গে জড়িত।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পূজা উপলক্ষ্যে টানা ৫ দিনের ছুটির কবলে ভোমরা বন্দর

আসাদুজ্জামান : সনাতন ধর্ম্বাবলম্বীদের বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা ও কর্মচারী অ্যাসোসিয়েশনের নির্বাচন উপলক্ষ্যে টানা ৫ দিন বন্ধ থাকবে সাতক্ষীরার ভোমরা স্থল বন্দরের আমাদানী-রপ্তানী কার্যক্রম। এ উপলক্ষ্যে মঙ্গলবার ১২ অক্টোবর থেকে আগামী ১৬ অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে বন্দরের আমদানী-রপ্তানী কার্যক্রম। তবে, এই সময়ে পাসপোর্টধারী যাত্রীরা যথারীতি যাতায়াত করতে পারবেন। আগামী ১৭ অক্টোবর রবিবার থেকে আবারও শুরু হবে বন্দরের আমাদানী-রপ্তানীকার্যক্রম।

ভোমরা স্থল বন্দর সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম জানান, শারদীয় দূর্গা পূজা উপলক্ষ্যে ১২ অক্টোবর থেকে আগামী ১৫ অক্টোবর পর্যন্ত টানা ৪ দিন আমদানী-রপ্তানী কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়ে আমাদের একটি পত্রের মাধ্যমে জানিয়েছেন ভারতের ঘোজাডাঙ্গা সিএন্ডএফ এজেন্ট কার্গো ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। সে দেশের সিএন্ডএফ অ্যাসোসিয়েশন আমদানী-রপ্তানী কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিলে কার্যত ভোমরা বন্দরেরও আমাদানী-রপ্তানী কার্যক্রম বন্ধ হয়ে যায়। এছাড়া আগামী ১৬ অক্টোবর শনিবার ভোমরা স্থলবন্দর কর্মচারী অ্যাসোসিয়েশনের নির্বাচনের কারনে সে দিনও বন্দরের আমদানী-রপ্তানী কার্যক্রম বন্ধ থাকবে বলে তিনি আরো জানান। তবে, আগামী ১৭ অক্টোবর রবিবার থেকে যথারীতি আমাদানি-রপ্তানীকার্যক্রম শুরু হবে।

ভোমরা ইমিগ্রেশন পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর হোসেন জানান, ভোমরা স্থল বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও এই সময়ে বন্দর দিয়ে পাসপোর্টধারী যাত্রীরা স্বাভাবিকভাবে যাতায়াত করতে পারবেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় করোনার উপসর্গে ২ জনের মৃত্যু

আসাদুজ্জামান : সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় করোনার উপসর্গ নিয়ে দুই জনের মৃত্যু হয়েছে। করোনা ডেডিকেটেড সামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার রাতে তারা মারা যান।
উপসর্গে মৃতরা হলেন, শ্যামনগর উপজেলার জয়নগর গ্রামের আব্দুস সাত্তার সানা (৫৭), একই উপজেলার ইশ^রীপুর শ্রীফলকাটি গ্রামের আব্দুল রয়েল (৭০)।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টসহ করোনার নানা উপসর্গ নিয়ে সম্প্রতি তারা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তারা মারা যান। এ নিয়ে জেলায় আজ পর্যন্ত করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন মোট ৭১৭ জন। আর ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন আরো ৮৮ জন।
সাতক্ষীরার সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়াত বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি এ সময় সকলকে মাস্ক পরার ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
যুব স্বপ্নের বাংলাদেশ সংগঠনের চেয়ারম্যানের দায়িত্ব পেলেন রুহুল মমিন 

প্রেস বিজ্ঞপ্তি :”
হাঁটি হাঁটি পা পা করে একঝাঁক তরুন – তরুণী কে সাথে নিয়ে ২০১৯ সালে প্রতিষ্ঠিত হয় সামাজিক সেচ্ছাসেবী সংগঠন যুব স্বপ্নের বাংলাদেশ। সংগঠনটি সম্পূর্ণ রাজনীতি বিবর্জিত মানব কল্যাণমূলক প্রতিষ্ঠান যেটা সাতক্ষীরাবাসি তথা সমগ্র দেশ ও গণমানুষের

কল্যাণের প্রত্যয়ে প্রতিষ্ঠিত । মূলত এতিম অসহায় পথশিশু ও সমাজের দারিদ্র্য পীড়িত , বঞ্চিত মানুষের পাশে থাকায় এই প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য।দেশ ও জাতির দুর্যোগময় মুহূর্তে প্রশাসনের সাথে এক হয়ে কাজ করবে এই প্রতিষ্ঠান টি ।

তারই ধারাবাহিকতায় ০৯ ই অক্টোবর (শনিবার) যুব স্বপ্নের বাংলাদেশের সংগঠনের পরিচালনা পর্ষদ কর্তৃক সাক্ষরিত চিঠির মাধ্যামে সাতক্ষীরা কৃতি সন্তান শেখ রুহুল মমিন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। এবং উল্লেখিত চিঠিতে বলা হয়

“যুব স্বপ্নের বাংলাদেশ’ সংগঠনের “সন্মানিত সদস্য বৃন্দ”, “কার্যকরী সদস্য বৃন্দ “, “খুলনা শাখার সদস্য বৃন্দ ” এবং “সাধারণ সদস্য বৃন্দ” সকল কে জানানো যাচ্ছে যে “যুব স্বপ্নের বাংলাদেশ” সংগঠন কর্তৃক সম্মানিত সদস্য “শেখ রুহুল মমিন ” কে ৮ই অক্টোবর, ২০২১ তারিখ থেকে আগামী ৩ বছরের জন্য সংগঠন এর চেয়ারম্যান এর দায়িত্বভার অর্পণ করা হলো। এখন থেকে তিনি কেন্দ্রীয় কমিটি অনুমোদন দেওয়ার ক্ষমতা রাখিবেন এবং সংগঠন এর সার্বিক বিষয়ে অভিভাবকের ন্যায় দায়িত্ব পালন করিবেন। যুব স্বপ্নের বাংলাদেশ সংগঠনের সকল সদস্য তার সুস্বাস্থ্য কামনা করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরার আগরদাড়ি তে ৮ দলীয় দাড়িয়াবাধা খেলা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক ঃ
সাতক্ষীরা সদর উপজেলার আগরদাঁড়ি ইউনিয়নের বালিয়াডাঙ্গা মাঝের পাড়ায় ৮ দলীয় দাড়িয়াবাধা খেলা অনুষ্ঠিত হয়েছে।
মোঃ শামসুর রহমানের সভাপতিত্বে খেলাটি উদ্বোধন করেন হাবিবুর রহমান খোকন, চেয়ারম্যান প্রার্থী।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মজনুর রহমান চেয়ারম্যান ১০ নং আদরদাড়ী ইউনিয়ন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনতার মিছিল পত্রিকার সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন, লুৎফর রহমান , চেয়ারম্যান প্রার্থী, কবির হোসেন মিলন, চেয়ারম্যান প্রার্থী, নূরুল ইসলাম, আলমগীর হোসেন, মহিবুল্লাহ সরদার, সাইদুল ইসলাম, মেম্বর পদপ্রার্থী, আব্দুস ছাদেক, আবু বক্কর সিদ্দিক, মেম্বর পদপ্রার্থী। খেলায় প্রতিদন্ডিতা করেন নিলি খালী বনাম কাসেমপুর, ঝাপাঘাট বনাম বালিথা উত্তর পাড়া, বালিথা পশ্চিমপাড়া বনাম মেল্লেকপাড়া, তলুইগাছা বনাম জর্দিয়া।

খেলাটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বিল্লাল হোসেন, মনিরুল ইসলাম যে শহিদুল ইসলাম, ফজলুর রহমান, জামাল ও জাকির সহ আরো অনেকে। ধারাভাষ্যে ছিলেন পলাশ । বৃষ্টির কারণে খেলাটি অমিমাংসিত অবস্থায় শেষ হয় । খেলাটি পরিচালনার দায়িত্বে ছিলেন সাংবাদিক শহিদুল ইসলাম।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest