সর্বশেষ সংবাদ-
দেবহাটায় দুর্গাপূজার নবমীতে বিভিন্ন মণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার আশরাফুল আলমআশাশুনিতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক কাউসার আজিজসাতক্ষীরায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করলেন সাবেক মেয়র চিশতিউপকূল পুনরুদ্ধারে ১০ লক্ষ বীজ রোপণ: চারা রক্ষায় ঐক্যবদ্ধ উদ্যোগের অঙ্গীকারপ্রধানমন্ত্রীর সিদ্ধান্ত মানতে পারছেন না শ্যামনগরের বিএনপি নেতা আদম আলীএখানে সকল ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে– এড.সৈয়দ ইফতেখার আলীসাতক্ষীরায় মিষ্টি পানির ছোঁয়া: শ্যামনগরে ঘুচল হাজারো মানুষের পানিকষ্টসাতক্ষীরায় শহরে দুর্গা মন্দির পরিদর্শনে প্রশাসক হাবিবদেবহাটার আলোচিত শামীম হত্যা: দুই আসামি গ্রেপ্তারআশাশুনিতে দুর্গাপূজার নিরাপত্তায় আনসারদের সতর্ক থাকার নির্দেশ ওসি শাহিদুরের

সাতক্ষীরা পৌর কৃষক দলের আহবায়ক কমিটি বিলুপ্তি

সাতক্ষীরা পৌর কৃষক দলের আহবায়ক কমিটি বিলুপ্তি ঘোষণা করা হয়েছে। সাথে সাথে শামীম কবীর সুমন কে আহবায়ক এবং আব্দুর রহিমকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট পৌর কৃষক দলের কমিটি অনুমোদন দেওয়া হয়।

১০ অক্টোবর ২০২১ সাতক্ষীরা জেলা কৃষক দলের আহবায়ক মো: আহসানুল কাদির স্বপন স্বাক্ষরিত একপত্রে উক্ত আহবায়ক কমিটি বিলুপ্তি ঘোষণা করা হয়।

উক্ত পত্রে উল্লেখ করা হয়েছে, গত ২৪ আগস্ট ২০২০ সাতক্ষীরা পৌর কৃষকদলের ৪৪ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়। কিন্তু অদ্যবধি উক্ত কমিটির কোন কার্যক্রম দৃশ্যমান না হওয়ায় উক্ত কমিটি বিলুপ্তি ঘোষণা করে নতুন কমিটি গঠন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় শিশু অধিকার সপ্তাহ’র সমাপনীতে পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিনিধি : “শিশু জন্য বিনিয়োগ করি সমৃদ্ধ বিশ্ব গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০২১ এর সমাপনী উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০টায় সাতক্ষীরা জেলা প্রশাসন ও শিশু একাডেমী’র আয়োজনে শিশু একাডেমি মিলনায়তনে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমরেশ কুমার দাশের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কোমলমতি শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী আরিফুর রহমান।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিশু একাডেমী পরিচালনা পর্ষদের সদস্য শেখ ফারুকুজ্জামান ডেভিড ও অধ্যাপক মোশতাক আহমেদ শুভ্র। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জেলা শিশু একাডেমীর লাইব্রেরিয়ান শেখ রফিকুল ইসলাম।

বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০২১ উপলক্ষে আয়োজিত সপ্তাহ ব্যাপি অনুষ্ঠিত বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ৩০ জন কোমলমতি শিশুকে পুরস্কৃত করা হয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন শিশু শিক্ষার্থী মিফতাউল জান্নাত।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় র‌্যাবের অভিযানে ৪ হাজার ৬’শ পিস ইয়াবাসহ চোরাচালানী আটক

আসাদুজ্জামান : র‌্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে ৪ হাজার ৬’শ পিস ইয়াবাসহ এক চোরাচালানীকে আটক করেছে। সাতক্ষীরা শহরের সঙ্গীতা মোড়স্থ প্রাইম ব্যাংকের সামনে থেকে শনিবার রাতে উক্ত চোরাচালানীকে আটক করা হয়।
আটক চোরাচালানীর নাম শহিদুল ইসলাম (৫৪)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের মৃত সিরাজ উদ্দীন সরদারের ছেলে।

র‌্যাব জানায়, সাতক্ষীরা শহরের সঙ্গীতা মোড়স্থ প্রাইম ব্যাংকের সামনে রাতে কয়েকজন চোরাচালানী মাদক দ্রব্য ক্রয় বিক্রয় করা জন্য অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সাতক্ষীরা ক্যাম্পের একটি আভিযানিক দল সেখানে অভিযান চালায়। এ সময় সেখান ৪ হাজার ৬’শ পিস ইয়াবাসহ উক্ত চোরাচালানীকে হাতে নাতে আটক করা হয়। এ সময় তার কাছ দুটি মোবাইল ফোন, একটি সিম কাডর্, নগদ চার হাজার টাকা ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

র‌্যাব সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার মোঃ ইশতিয়াক হোসাইন বিষয়টি নিশ্চিত করে জানান, আটক চোরাচালানীর বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দিয়ে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় সাড়ে ৪লক্ষ টাকা ছিনতাই!

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা বাইপাস সড়ক থেকে লস্কর ফিলিং স্টেশনের সাড়ে ৪লক্ষ টাকা ছিনতাই করেছে অজ্ঞাত ছিনতাইকারীরা। রবিবার (১০ অক্টোবর) বেলা আড়াইটার দিকে সাতক্ষীরা বাইপাস সড়কের বালিয়াডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে।

তবে অভিযোগকারী বক্তব্য অসংলগ্ন হওয়ায় বিষয়টি সন্দেহের চোখে দেখছেন আইন শৃংঙ্খলা বাহিনী।

লস্কর ফিলিং স্টেশন সূত্রে জানা গেছে, সাতক্ষীরা সদর উপজেলার আগরদাঁড়ি ইউনিয়নের বেতলা-বাশঘাটা এলাকার যশোর-সাতক্ষীরা সড়ক সংলগ্ন লস্কর ফিলিং স্টেশন-২ থেকে ৪লক্ষ ৪৫ হাজার ৫শত ২০টাকা নিয়ে ব্যাংকে জমা দেওয়ার উদ্দেশ্যে বের হন পাম্পের নজেলম্যান উত্তম সরকার।

সাতক্ষীরা বাইপাস (বিনেরপোতা টু সাতক্ষীরা মেডিকেল কলেজ) সড়কের বালিয়াডঙ্গা নামক স্থানে পৌছালে পেছন দিক থেকে একটি মোটরসাইকেলে অজ্ঞাত তিনজন ব্যক্তি তার গতিরোধ করে গলায় ছুরি ধরে তার কাছে থাকা ৪লক্ষ ৪৫হাজার ৫শত ২০টাকা ছিনিয়ে নেয়।

টাকা ছিনিয়ে নিয়ে চলে যাওয়ার পূর্বে ছিনতাইকারীরা উত্তম সরকারের কাছে থাকা হিরো স্পেলেন্ডার মোটরসাইকেলের চাবি কেড়ে নিয়ে সড়কের ধারে ফেলে দিয়ে পালিয়ে যায়।

এ ঘটনায় সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলওয়ার হোসেন ও জেলা গোয়েন্দা পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলওয়ার হোসেন বলেন, ছিনতাই কিনা সেটি এই মুহুর্তে বলা যাবে না। তবে এমন খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। যার কাছ থেকে টাকা ছিনতাই হয়েছে তার কথাবার্তা অসংলগ্ন। সুতরাং বিষয়টি সন্দেহ জনক। বিষয়টি নিয়ে তদন্তটিম কাজ করছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালীগঞ্জের কুশুলিয়ায় হতদরিদ্রের আইডি কার্ড ও ছবি ব্যবহার করে অন্য ব্যক্তিকে চাউল দিলেন চেয়ারম্যান !

সাতক্ষীরার কালীগঞ্জের কুশুলিয়া ইউনিয়নে হতদরিদ্রের আইডি কার্ড ও ছবি ব্যবহার করে অন্য ব্যক্তিকে শিশুকার্ডের চাউল দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। রবিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে এ ঘটনার প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন, উপজেলার গোবিন্দপুর গাজী পাড়া এলাকার নুর ইসলামের স্ত্রী রাশিদা খাতুন।

তিনি তার লিখিত বক্তব্যে বলেন, আমি কুশুলিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বাসিন্দা। আমরা হতদরিদ্র পরিবারের মানুষ। আমার স্বামী দীন মজুর দিয়ে সংসার পরিচালনা করেন। কিন্তু বর্তমানে আমার স্বামী মারাত্মক অসুস্থ্য হওয়ায় ঠিকমত কাজ করতে পারেন না। ফলে আমি নিজেই মাঠে জনমজুরির কাজ করে জীবিকা নির্বাহ করি। সরকারের শিশু কার্ডের চাউল পাওয়ার আমাদের ন্যায্য অধিকার থাকলেও কুশুলিয়া ইউপি চেয়ারম্যান শেখ এবাদুল ইসলাম ও মেম্বর শেখ আজিবার রহমান আমাদেরকে শিশু কার্ডের চাউল থেকে বঞ্চিত করেছেন। আমরা খবর নিয়ে জেনেছি শিশু কার্ডের তালিকায় ৯ মাস যাবত আমার ভোটার আইডি কার্ড, আমার ছবি সম্বলিত কার্ডের চাউল উত্তোলন করে যাচ্ছেন জনৈক এক ব্যক্তি। এবিষয়ে চেয়ারম্যানের কাছে গেলে তিনি বলেন, তোমাদের কার্ড হবে না।

আমি দ্বীন মজুর হলেও আমাকে কেন বঞ্চিত করা হয়েছে এমন প্রশ্নের জবাবে চেয়ারম্যান বলেন, মেম্বরের কাছে যান। আর মেম্বর বলেন, চেয়ারম্যানের কাছে যান। একপর্যায়ে মেম্বর আমার কাছে ৫’শ টাকা দাবি করেন এবং চেয়ারম্যান অনলাইন করার অজুহাতে ৫ হাজার টাকা দাবি করেন। তাদের দাবিকৃত টাকা দিতে না পারায় আমার কার্ডে চাউল উত্তোলন করে তারা অন্য আর একজনকে দিচ্ছেন। শুধু মাত্র টাকা দিতে না পারায় আমার মত হতদরিদ্রকে বঞ্চিত করছেন চেয়ারম্যান শেখ এবাদুল ইসলাম। এমনকি তার কার্যালয় থেকে আমাদের তাড়িয়েও দিয়েছেন।

তিনি আরো বলেন, শুধু আমাকে বঞ্চিত করেননি। আমার মত ইউনিয়নের বহু মানুষের ভোটার আইডি ও ছবি ব্যবহার করে শিশু কার্ডের চাউল উত্তোলন করে চেয়ারম্যান ও মেম্বররা তা আত্মসাৎ করছেন। অথচ আমি হতদরিদ হয়েও প্রাপ্য শিশু কার্ডের চাউল না পেয়ে অত্যান্ত মানবেতর জীবন যাপন করছি। সংবাদ সরেম্মলন থেকে তিনি এ সময় একজন হতদরিদ্র হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীর বরাদ্দ শিশু কার্ডের চাউল যাতে তিনি পেতে পারেন তার যথাযথ ব্যবস্থা এবং ওই চেয়ারম্যান ও মেম্বরদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবী জানিয়েছেন।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় করোনার উপসর্গ নিয়ে এক নারীসহ ৩ জনের মৃত্যু

আসাদুজ্জামান :
সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় করোনার উপসর্গ নিয়ে এক নারীসহ ৩ জনের মৃত্যু হয়েছে। করোনা ডেডিকেটেড সামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে তারা মারা যান।

উপসর্গে মৃতরা হলেন, তালা উপজেলার রেউই গ্রামের হালিমা খাতুন (৪৫), সাতক্ষীরা সদর উপজেলার বাঁশদাহ গ্রামের আব্দুল জলিল (৭০) ও দেবহাটা উপজেলার ধোপাডাঙ্গা গ্রামের রিয়াদ গাজী (১২) ।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টসহ করোনার নানা উপসর্গ নিয়ে সম্প্রতি তারা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তারা মারা যান। এ নিয়ে জেলায় আজ পর্যন্ত করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন মোট ৭১৫ জন। আর ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন আরো ৮৮ জন।

সাতক্ষীরার সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়াত বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি এ সময় সকলকে মাস্ক পরার ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান।।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় নোংরা পরিবেশে খাদ্য তৈরি : র‌্যাবের অভিযানে ১০ লক্ষ টাকা জরিমানা

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরায় র‌্যাব এর অভিযানে তিনটি প্রতিষ্ঠানকে ১০ লক্ষ টাকা জরিমানা করেছে র‌্যাব এর ভ্রাম্যমান আদালত।

রোববার সকাল ১১ টায় শুরু হওয়া র‌্যাব এর অভিযানে নেতৃত্বে দেন র‌্যাব-৬, সিপিসি-১ সাতক্ষীরার কাম্পানি কমান্ডার ইশতিয়াক হোসাইন। অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন র‌্যাব সদর দপ্তরের এস্কিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাদির শাহ। ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন জেলা সেনেটারি ইনস্পেকটর রবিন্দ্র নাথ সরকার। আরও উপস্থিত ছিলেন বি এস টি আই এর প্রতিনিধি সাফায়েত হোসেনসহ র‌্যাবের সদস্যরা ।

অভিযানের শুরুতে পাটকেলঘাটা বলফিল্ড মোড়ে অবস্থিত ভাগ্যকুল মিষ্টান্ন ভান্ডারের মিষ্টি তৈরি ও কারখানায় নোংরা স্যাঁত সেতে পরিবেশে মিষ্টান্ন সামগ্রী তৈরি, লাইসেন্স নবায়ন না থাকায় ও কারখানার শ্রমিকরা স্বাস্থ্য বিধি না মানার দ্বায়ে নিরাপদ খাদ্য আইন ২০১৫ এর ৩৩ ধারা ও বি এস টি আই আইন ২০১৮ এর ১৫ ধারায় ৪ লক্ষ টাকা জরিমানা করা হয়।

পরবর্তীতে বিনেরপোতা বেসিক শিল্পনগরীতে অবস্থিত চায়না বাংলা ফুডস্ এর কারখানাকে নোংরা পরিবেশে খাদ্য সামগ্রী তৈরি, পণ্যের মান ঠিক না থাকা, লাইসেন্স না থাকা ও কারখানার শ্রমিকরা স্বাস্থ্য বিধি না মানার দ্বায়ে বি এস টি আই আইন ২০১৮ এর ১৫ ধারা ও নিরাপদ খাদ্য আইন ২০১৫ এর ৩৩ ধারায় ৫ লক্ষ টাকা জরিমানা করা হয়।

এছাড়া সাতক্ষীরা সদর থানার সামনে অবস্থিত হোটেল রাজ’এ নোংরা স্যাঁত সেতে পরিবেশে খাবার তৈরি, দই তৈরির লাইসেন্স নবায়ন না থাকায় ও কারখানার শ্রমিকরা স্বাস্থ্য বিধি না মানার দ্বায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫২ ধারায় ও বি এস টি আই আইন ২০১৮ এর ৩০ ধারায় ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

র‌্যাব-৬, সিপিসি-১ সাতক্ষীরার কাম্পানি কমান্ডার ইশতিয়াক হোসাইন বলেন, আমাদের এমন অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা সদরের ১৩ টি ইউনিয়নে নৌকার মাঝি হলেন যারা

দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত সাতক্ষীরা সদরের ১৩ টি ইউনিয়নে প্রার্থীদের নামের তালিকা

বাশদহঃ মফিজুর রহমান,  কুশখালী: তাজুল ইসলাম, বৈকারি: আসাদুজ্জামান অসলে , ঘোনা: ফজলুর রহমান,  শিবপুর: শওকত আলী , ভোমরা: শহিদুল ইসলাম, ধুলিহর: মিজানুর রহমান

ব্রম্মরাজপুর: আলাউদ্দিন , আগরদাড়ি: মইনুল ইসলাম

ঝাউডাঙ্গা: আজমল হোসেন ,   বল্লী: বজলুর রহমান

ফিংড়ি: শামসুর রহমান , লাবসা: নজরুল ইসলাম

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest