সর্বশেষ সংবাদ-
দেবহাটায় দুর্গাপূজার নবমীতে বিভিন্ন মণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার আশরাফুল আলমআশাশুনিতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক কাউসার আজিজসাতক্ষীরায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করলেন সাবেক মেয়র চিশতিউপকূল পুনরুদ্ধারে ১০ লক্ষ বীজ রোপণ: চারা রক্ষায় ঐক্যবদ্ধ উদ্যোগের অঙ্গীকারপ্রধানমন্ত্রীর সিদ্ধান্ত মানতে পারছেন না শ্যামনগরের বিএনপি নেতা আদম আলীএখানে সকল ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে– এড.সৈয়দ ইফতেখার আলীসাতক্ষীরায় মিষ্টি পানির ছোঁয়া: শ্যামনগরে ঘুচল হাজারো মানুষের পানিকষ্টসাতক্ষীরায় শহরে দুর্গা মন্দির পরিদর্শনে প্রশাসক হাবিবদেবহাটার আলোচিত শামীম হত্যা: দুই আসামি গ্রেপ্তারআশাশুনিতে দুর্গাপূজার নিরাপত্তায় আনসারদের সতর্ক থাকার নির্দেশ ওসি শাহিদুরের

ফিলিস্তিন নামে কোনো স্বাধীন রাষ্ট্র হতে দেবে না ইসরাইল

বিদেশের খবর : ইসরাইলের স্বরাষ্ট্রমন্ত্রী আইলেদ সাকেদ বলেছেন, ফিলিস্তিন নামে কোনো রাষ্ট্রই হতে দেবো না আমরা।

সম্প্রতি সংযুক্ত আরব আমিরাত সফরে গিয়ে এ মন্তব্য করেছেন ইহুদিবাদী দেশটির এ মন্ত্রী। খবর আরব নিউজের।

আমিরাতে অনুষ্ঠিত দুবাই এক্সপো-২০২০ এর অনুষ্ঠানে সোমবার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী শেখ সাইফ বিন জায়েদ আল-নাহিয়ানের সঙ্গে সাক্ষাৎ করেন ইসরাইলের স্বরাষ্ট্রমন্ত্রী আইলেদ সাকেদ।

বুধবার সকালে তিনি ফিলিস্তিন নিয়ে তার সরকারের দৃষ্টিভঙ্গি আমিরাত সরকারের কাছে তুলে ধরেন।

এ সময় তিনি বলেন, ইসরাইলের বর্তমান প্রধানমন্ত্রী স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রের ঘোর বিরোধী।

বিশেষ করে প্রধানমন্ত্রী নাফতালি বেনেত এবং পররাষ্ট্রমন্ত্রী ইয়াইর ল্যাপিদ তাদের শাসনামলে কোনো ভাবেই ফিলিস্তিনি রাষ্ট্র গঠন করতে দেবেন না বলে ঘোষণা দিয়েছেন।

উল্লেখ্য, গত বছর আরব দেশগুলোর সমালোচনা উপেক্ষা করে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ইহুদিবাদী দেশ ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে সংযুক্ত আরব আমিরাত।

ফিলিস্তিনিরা এ ঘটনাকে মুসলিম উম্মাহর সঙ্গে আমিরাতের বিশ্বাসঘাতকতা বলে উল্লেখ করে নিন্দা জানিয়েছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাংবাদিক ময়নার ছোট ভায়ের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

অনলাইন ডেস্ক : সাতক্ষীরা প্রেসক্লাবের সদস্য ও চ্যানেল টোয়েন্টিফোরের সাতক্ষীরা প্রতিনিধি আমিনা বিলকিস ময়না’র ছোটভাই ও সাতক্ষীরা প্রেসক্লাবের সদস্য ও বিডিনিউজ’র সাতক্ষীরা প্রতিনিধি শরীফুল্লাহ কায়সার সুমনের ছোট শ্যালক রুহুল কুদ্দুস খোকন (৩৪) মুকওবার সকালে স্ট্রোকে মারা গেছেন।

(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি এক সন্তান, স্ত্রীসহ অসংখ্য আত্মীয় স্বজন গুণগ্রাহী রেখে গিয়েছেন।

তার মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপী, সহ-সভাপতি হাবিবুর রহমান, সাধারণ
সম্পাদক মোহাম্মাদ আলী সুজন, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল জলিল, সাহিত্য, সাংগঠনিক সম্পাদক ঈদুজ্জামান ইদ্রিস, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক শহিদুল ইসলাম, অর্থসম্পাদক শেখ মাসুদ হোসেন, দপ্তর সম্পাদক শেখ ফরিদ আহমেদ ময়না, নির্বাহী সদস্য মকসুমুল হাকিম, সেলিম রেজা মুকুল, আব্দুল গফুর সরদার, মাছুদুর জামান সুমন, এম শাহীন গোলদারসহ প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরার নাট্য ব্যক্তিত্ব সাইদার রহমান ও রঞ্জন সরকারে মৃত্যুতে শোক সভা

বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব ও প্রধান শিক্ষক জি এম সাইদার রহমানের মৃত্যুতে এক নাগরিক শোক সভা অনুষ্ঠিত হয়। বন্ধন টেলিমিডিয়ার ও শিল্পী সংসদের আয়োজনে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পল্লী মঙ্গল স্কুল এ্যান্ড কলেজের সম্মেলন কক্ষে শিল্পী সংসদের সহ-সভাপতি সহকারী অধ্যাপক ফরিদ উদ্দীন মাসউদ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা দুর্নীতি দমন কমিটির সেক্রেটারী ও চলচিত্র অভিনেতা অধ্যাপক মোজাম্মেল হক।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন বেতার ও টিভিনাট্যকার আ: ওহাব আজাদ, প্রভাষক সিরাজুল ইসলাম, বন্ধন টেলিমিডিয়ার সভাপতি ও কৃষি কর্মকর্তা মো: জিয়াউল হক, জাতীয় নৃত্যু ও নাট্য শিল্পী মাস্টার শাহিন, আবেগময় বক্তব্য রাখেন, মি. এম সাইদার রহমানের মেজো ভাই কাস্টম অফিসার শফিউর রহমান, রঞ্জন সরকারের স্ত্রী ডেইজি সরকার, মরহুমের সাথীরা ওয়াদুদ শাহী, নাট্যকর বায়জীত হাসান, হযরত আলী, শহিদুল ইসলাম, ইকবাল হোসেন, বিশু কুমার সাধু, রিদয়,প্রভাষক ছন্দা মন্ডল, আ: রহিম প্রমুখ।

বক্তারা মরহুমের জীবনী স্মৃতিচারন করেন। তাদের মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন সুপারেন্টটেন্ট মাও: আ: সবুর। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও টিভিনাট্য পরিচালক মো: মুছা করিম। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জুমার নামাজের সময় আফগানিস্তানে মসজিদে বিস্ফোরণ, নিহত ৫০

বিদেশের খবর : আফগানিস্তানে উত্তরাঞ্চলীয় কুন্দুজ প্রদেশে শুক্রবার জুমার নামাজের সময় একটি মসজিদে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ৫০ জন নিহত হয়েছেন বলে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে।

কুন্দুজ সেন্ট্রাল হাসপাতালের একজন চিকিৎসক নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, এ পর্যন্ত ৩৫ জনের লাশ ওই হাসপাতালে এসেছে। এছাড়া ৫০ জন আহত ব্যক্তিকে চিকিৎসা দিয়েছেন তারা।

ডক্টর উইদআউট বর্ডার (এমএসএফ) পরিচালিত আরেকটি হাসপাতালের আরেকজন চিকিৎসক জানান, তাদের হাসাপাতালে ১৫ জনের লাশ নিয়ে আসা হয়েছে।

তালেবানে তথ্য ও সংস্কৃতিবিষয়ক উপমন্ত্রী জাবিহুল্লাহ মুজাহিদ বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ কুন্দুজের রাজধানীর খানাবাদ বানদার এলাকার একটি মসজিদে বোমা হামলার ঘটনা ঘটেছে। মসজিদটি শিয়া মতাবলম্বীদের। বিস্ফোরণে বেশ কয়েকজন হতাহত হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নির্দলীয় সরকার ছাড়া জাতীয় নির্বাচন হবে না : বিএনপি

রাজনীতির খবর : বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের একদিন আগে বলেছেন, আগামী নির্বাচনে বর্তমান সরকারের কোনো হস্তক্ষেপ থাকবে না। দেশে নির্বাচন কমিশন নিরপেক্ষ হলেই কেবল নিরপেক্ষ নির্বাচন সম্ভব হবে। এই লক্ষ্যে রাষ্ট্রপতি সবাইকে নিয়ে সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন গঠন করবেন। নিরপেক্ষ নির্বাচন নিয়ে সংশয়ের কোনো সুযোগ নেই। অর্থাৎ ওবায়দুল কাদের তাঁর বক্তব্যে স্বীকার করে নিলেন, তাদের অধীনে অতীতের সব নির্বাচনে সরকার হস্তক্ষেপ করেছে।’

রিজভী আরও বলেন, ‘বাংলাদেশে ভোট ডাকাতির জনক হলো আওয়ামী লীগ। গণতন্ত্র হত্যাকারী হলো আওয়ামী লীগ। আওয়ামী লীগের অধীনে যত নির্বাচন হয়েছে সব নির্বাচন হয়েছে ফেনী স্টাইলে। কেন্দ্র দখল করে জালভোটের উৎসব করে আওয়ামী লীগ, দিনের ভোট রাতে করে আওয়ামী লীগ, বিনা ভোটে নির্বাচন করে আওয়ামী লীগ। আওয়ামী লীগ, তারই ধারাবাহিকতা আজও বহমান। এখন বাংলাদেশ থেকে সুষ্ঠু নির্বাচন নির্বাসনে পাঠাতে সক্ষম হয়েছে তারা।’

আজ শুক্রবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রিজভী এ মন্তব্য করেন।

এ সময় বিএনপিনেতা আরও বলেন, ‘তাই বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ ফিরিয়ে আনতে হলে নির্দলীয় নিরপেক্ষ সরকার লাগবে। আইন করে নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করতে হবে। ভোটারদের আস্থা ফেরাতে হলে, নির্বাচনের পরিবেশ তৈরি করতে হলে আওয়ামী লীগ সরকারকে বিতাড়িত করতে হবে। পরিষ্কার করে বলতে চাই, নির্দলীয় নিরপেক্ষ সরকার ছাড়া আগামীতে কোনো জাতীয় নির্বাচন হবে না, জনগণ হতে দিবে না। মানুষের অধিকার প্রতিষ্ঠায় রাজপথে নেমে এ সরকারকে হটিয়ে ভোটের অধিকার প্রতিষ্ঠা করবেই। দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তি এবং গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সরকার যদি কোনো কথা না শোনে তাহলে রাজপথেই হবে চূড়ান্ত ফয়সালা।’

মন্ত্রী-এমপিদের ‘বাক্যদূষণ’ প্রায় মহামারির পর্যায়ে পৌঁছেছে বলেও মন্তব্য করেন রিজভী। তিনি বলেন, ‘সরকার বেপরোয়া দুর্নীতি-দু:শাসন-গুম-খুন-লুটপাট আর অর্থপাচার করতে করতে হিতাহিত জ্ঞানশুন্য হয়ে পড়েছে।’

এ সময় ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য রাজিব আহসান, বর্তমান সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলসহ সবার মিথ্যা মামলা প্রত্যাহার ও তাদের নিঃশর্ত মুক্তির জোর দাবি জানান রিজভী।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কেন্দ্রে বিদ্রোহী প্রার্থীদের নাম পাঠালে শাস্তি দেবে আ. লীগ

রাজনীতির খবর : আসন্ন ৮৪৮টি ইউনিয়ন ও ১০টি পৌরসভা নির্বাচন উপলক্ষে নিয়ম ভেঙ্গে বিদ্রোহী প্রার্থীদের নাম কেন্দ্রে পাঠানোর দায়ে তৃণমূলের নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে আওয়ামী লীগ।

শুক্রবার (৮ অক্টোবর) সকালে নিজ বাসভবনে ব্রিফিংয়ের সময় এ কথা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, অনিয়ম করে যারা প্রার্থীদের নাম কেন্দ্রে পাঠিয়েছে বা পাঠাবে তাদের বিরুদ্ধে খোজ- খবর নেওয়া হচ্ছে, প্রমাণ পাওয়া মাত্রই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। কোনো বিদ্রোহী প্রার্থীকে আওয়ামী লীগ থেকে মনোনয়ন দেওয়া হবে না এবং এবারও যারা বিদ্রোহী প্রার্থী হবেন তাদের ভবিষ্যতে কোনো পদ-পদবী ও মনোনয়ন দেওয়া হবে না।

বাংলাদেশকে নতজানু রাষ্ট্র বানানোর পরিকল্পনা চলছে, বিএনপি মহাসচিবের এমন বক্তব্য প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, দেশের মানুষ জানে কারা বাংলাদেশকে নতজানু রাষ্ট্র হিসেবে দেখতে চায়। কথায় কথায় যারা দেশের বিরুদ্ধে বিদেশিদের কাছে নালিশ করে, যারা বিদেশি দূতাবাসের বন্ধ দরজায় ফুল আর মিষ্টি নিয়ে অপেক্ষা করে, দেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশিদের হস্তক্ষেপ করার অনুরোধ করে, তারাই বাংলাদেশকে নতজানু রাষ্ট্র হিসেবে দেখতে চায়।

বিএনপির সমালোচনায় তিনি বলেন, বিএনপিই ক্ষমতায় যাওয়ার জন্য দেশ ও জাতির স্বার্থ বিসর্জন দেয় এবং বাংলাদেশকে নতজানু রাষ্ট্রে পরিণত করার অপচেষ্টা করে।’ বিএনপির গণ-আন্দোলন প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘জনগণ এখন তাদের এ গণ-আন্দোলনের আহ্বানের ডাক শুনলে হাসে। কারণ ১৩ বছর বিএনপি বহুবার আন্দোলনের ডাক দিয়েছে কিন্তু জনগণ তো দূরের কথা তাদের নেতাকর্মীরাই সাড়া দেয়নি।

বিএনপি মহাসচিবের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, দেশে এই মূহুর্তে গণ-আন্দোলনের বস্তগত কোন উপাদান নাই,অতীতের মতো এবারো জনগণ আপনাদের ডাকে সাড়া দিবে না।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় করোনা উপসর্গ নিয়ে এক জনের মৃত্যু

আসাদুজ্জামান ঃ সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় করোনার উপসর্গ নিয়ে এক জনের মৃত্যু হয়েছে। করোনা ডেডিকেটেড সামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে তিনি মারা যান।

উপসর্গে মৃত ওই ব্যক্তি হলেন, তালা উপজেলার আটারই গ্রামের মৃত আক্কাজ আলীর ছেলে আব্দুর রহমান (৭০)।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টসহ করোনার নানা উপসর্গ নিয়ে গত এক সপ্তাহ আগে তিনি মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তিনি মারা যান।

এ নিয়ে জেলায় আজ পর্যন্ত করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন মোট ৭১০ জন। আর ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন আরো ৮৮ জন।
সাতক্ষীরার সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়াত সকলকে মাস্ক পরার ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান।।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরার প্রতাপনগরে হাওলাদার বাড়ি জামে মসজিদটি অবশেষে নদীগর্ভে বিলীন

আসাদুজ্জামান : সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর গ্রামের সেই হাওলাদার বাড়ি বায়তুন নাজাত জামে মসজিদটি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। শুক্রবার সকালে মসজিদটি খোলপেটুয়া নদীর ভাটার টানে ভেঙে পড়ে। এর আগে গত ১০ আগষ্ট থেকে উপকূলীয় রিং বাঁধ ভেঙে উক্ত মসজিদসহ লোকালয়ে পানি প্রবেশ শুরু করে। এরপর থেকেই ঝুঁকিপূর্ণ ছিল মসজিদটি।

প্লাবিত এলাকায় পানি সাঁতরে মসজিদটিতে আযান ও নামাজ আদায় করতেন মসজিদের ঈমাম ও খতিব হাফেজ মঈনুর রহমান। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর মানুষের হৃদয় আকৃষ্ট হয়। এলাকার মুসল্লিদের নামাজ আদায়ের জন্য নৌকার উপর বিশেষভাবে নির্মিত একটি ভাসমান মসজিদ সম্প্রতি উপহার দেন চট্টগ্রামের আলহাজ¦ শামসুল হক ফাউন্ডেশন। সেখানে আজ শুক্রবার জুম্মার নামাজ আদায় করলেন স্থানীয় মুসল্লিরা। মসজিদটিতে একত্রে ৫০-৬০ জন মুসল্লি নামাজ আদায় করতে পারবেন।

স্থানীয় মুসল্লিরা জানান, পাশর্^বর্তী বন্যতলা এলাকায় খোলপেটুয়া নদীর বেড়িবাঁধ ভেঙে বিস্তির্ণ এলাকা প্লাবিত হয়। লোকালয়ের মধ্য দিয়ে নদীর জোয়ার ভাটা শুরু হয়। ভাঙনের কবলে পড়ে অসংখ্য ঘর বাড়ি ভেঙে পানিতে বিলিন হয়ে যায়। তবে, গত দুই মাস যাবত মুল ভুখন্ড থেকে মসজিদটি আলাদা হয়ে যাওয়ায় সেখানে নামাজ আদায় করতে পারেননি মুসল্লিরা। আজ একেবারেই বিলীন হয়ে গেল মুসলমানদের ইবাদতের ঘর এই মসজিদটি। ফজরের নামাজের পর যখন নদীতে ভাটা শুরু হয় সেই পানির টানে মসজিদটি ভেঙে পড়ে।
প্রতাপনগর হাওলাদার বাড়ি বায়তুন নাজাত জামে মসজিদের ঈমাম ও খতিব হাফেজ মঈনুর রহমান বলেন, ফজরের নামাজের পর মসজিদটি ভেঙে পড়েছে। অবকাঠামো একেবারেই বিলীন হয়ে গেছে। ধ্বংস স্তুপ হয়ে পড়ে রয়েছে। সেই থেকেই আমি এখানে বসে আছি, কি কিরবো ?

প্রতাপনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন বলেন, ঘূর্ণিঝড় ইয়াসের সময় বন্যতলা ভেঁড়িবাঁধটি ভেঙে যায়। এরপর থেকেই মানুষ পানিতে ভাসছে। বাঁধটি বাঁধার জন্য আমি চেষ্টা করেছি কিন্তু পারিনি। পানি উন্নয়ন বোর্ড কোন সহযোগিতাই করে না। পানি উন্নয়ন বোর্ডের কারণেই প্রতাপনগর ইউনিয়নটি ধ্বংস হয়ে যাচ্ছে। আজ জুম্মার দিন মসজিদটিও ভেঙে নদীতে চলে গেল। মুসলমান হিসেবে আমাদের জন্য এর থেকে কষ্ট আর হতে পারে না।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest