সর্বশেষ সংবাদ-
দেবহাটায় দুর্গাপূজার নবমীতে বিভিন্ন মণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার আশরাফুল আলমআশাশুনিতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক কাউসার আজিজসাতক্ষীরায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করলেন সাবেক মেয়র চিশতিউপকূল পুনরুদ্ধারে ১০ লক্ষ বীজ রোপণ: চারা রক্ষায় ঐক্যবদ্ধ উদ্যোগের অঙ্গীকারপ্রধানমন্ত্রীর সিদ্ধান্ত মানতে পারছেন না শ্যামনগরের বিএনপি নেতা আদম আলীএখানে সকল ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে– এড.সৈয়দ ইফতেখার আলীসাতক্ষীরায় মিষ্টি পানির ছোঁয়া: শ্যামনগরে ঘুচল হাজারো মানুষের পানিকষ্টসাতক্ষীরায় শহরে দুর্গা মন্দির পরিদর্শনে প্রশাসক হাবিবদেবহাটার আলোচিত শামীম হত্যা: দুই আসামি গ্রেপ্তারআশাশুনিতে দুর্গাপূজার নিরাপত্তায় আনসারদের সতর্ক থাকার নির্দেশ ওসি শাহিদুরের

সাতক্ষীরায় “মা” ফাউন্ডেশনের পক্ষ থেকে শিক্ষকদের সম্মাননা

প্রেস বিজ্ঞপ্তি : ৫ই অক্টোবর বিশ^ শিক্ষক দিবস উপলক্ষে সাতক্ষীরা ডি.বি. ইউনাইটেড হাইস্কুলে আলোচনাসভা ও শিক্ষকদের সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১টায় ডি.বি. ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষকের অফিস কক্ষে ‘মা’ ফাউন্ডেশনের আয়োজনে এই আলোচনাসভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানটির সহকারি প্রধান শিক্ষক কঙ্কন কুমার দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও “মা” ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ মমিনুর রহমান।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ব্রহ্মরাজপুর সরকারি প্রথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনিরুল ইসলাম, ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক রুহুল আমিন বাবলু, ডি.বি. ইউনাইটেড হাইস্কুলে সিনিয়র শিক্ষক মো: মোস্তাফিজুর রহমান।

আলোচনা শেষে বিশ^ শিক্ষক দিবস উপলক্ষে ডি.বি. ইউনাইটেড হাইস্কুসহ পাশ^পর্তি দুইটা স্কুলের মোট তিনজন শিক্ষক কে কাজের স্বীকৃতি স্বরূপ সম্মাননা হিসাবে পুরস্কার তুলে দেওয়া হয়। এসময় ডি.বি. ইউনাইটেড হাইস্কুলের সিনিয়র শিক্ষক মাওলানা মো: মোহসিন উদ্দিন, ব্রহ্মরাপুর সরকারি প্রধান শিক্ষক মো: মনিুরুল ইসলাম ও ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো: রুহুল আমিন বাবলুকে শিক্ষক দিবসের এই সম্মাননা দেওয়া হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বিশ^ শোভন কর্মদিবস উপলক্ষে সাতক্ষীরায় মানববন্ধন

আসাদুজ্জামান ঃ “জাষ্ট জবস ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ^ শোভন কর্মদিবস-২০২১ উপলক্ষে সাতক্ষীরায় মানববন্ধন ও র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে একশন এইড বাংলাদেশ এর সহযোগিতায় ও হিউম্যান রাইটস এন্ড এনভায়রনমেন্টাল এ্যাকশন ডেভেলপমেন্ট হেড এর বাস্তবায়নে ওয়ার্কার্স গিল্ড ও যুব সমাজ উক্ত অনুষ্ঠানের আয়োজন করে।
বেসরকারী উন্নয়ন সংস্থার হেড এর নির্বাহি কমিটির সভাপতি জি.এম মনিরুজ্জামানের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহি অফিসার ফাতেমা তুজ জোহরা।
মানববন্ধনে আরো বক্তব্য রাখেন, হেড সংস্থার পরিচালক লুইস রানা গাইন, যুব প্রতিনিধি তরিকুল ইসলাম অন্তর, এ্যাকশন এইড প্রতিনিধি আমির শাহারিয়ার প্রমুখ।

বক্তারা এ সময় অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকদের উন্নয়ন শোভন কর্ম বাস্তবায়নে যুবদের জন্য পর্যাপ্ত কর্মসংস্থান, শ্রমিকের নিয়োগ ও চাকুরি সংক্রান্ত অধিকার, ন্যায্য মজুরি, পরিমিত কর্মঘণ্টা, কর্মক্ষেত্রে সবার প্রতি সমান সুযোগ প্রদান, কর্মক্ষেত্রে স্বাস্থ্য সুরক্ষা, কল্যাণমূলক ব্যবস্থা এবং নিরাপদ কর্ম পরিবেশ, শ্রমিক হিসেবে আইনি স্বীকৃতি, সুনির্দিষ্ট নীতিমালা প্রনয়ন, অধিকার আদায়ে ট্রেড ইউনিয়ন জোরদারসহ ১১ দফা দাবী তুলে ধরেন। বক্তারা এ সময় তাদের এই ১১ দফা দাবী বাস্তবায়নে সরকারের সর্বাতœক সহযোগিতা কামনা করেন।
পরে একটি র‌্যালি সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক ও কালেক্টরেট চত্ত্বর প্রদক্ষিণ করে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে গিয়ে শেষ হয়।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কলারোয়ার চাঞ্চল্যকর আলফাজ হত্যা মামলার তিন আসামী কারাগারে

নিজস্ব প্রতিনিধি :
কলারোয়ার চাঞ্চল্যকর আলফাজ হত্যা মামলার তিন আসামীকে কারাগারে পাঠিয়ে আদালত। নিহত আলফাজ দক্ষিণ সোনাবাড়িয়া গ্রামের সাহাদ আলীর পুত্র।

বৃহস্পতিবার দুপুরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতের বিচারক মো: রাকিবুল ইসলাম তাদের কে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

আসামীরা হলেন, কলারোয়ার দক্ষিণসোনাবাড়িয়া গ্রামের গোলাপ রহমানের পুত্র ছলেমান, ইসমাল রহমান এবং চাঁদ আলী মোল্ল্যার পুত্র আব্দুর রহমান।

জানা গেছে, জমি জমা সংক্রান্ত বিষয়ে দক্ষিণ সোনাবাড়িয়া গ্রামের গোলাপ রহমানের পুত্র ছলেমান গংয়ের সাথে আলফাজের পরিবারের বিরোধ চলে আসছিল। এর জের ধরে আসামীরা গত ৩০ জুলাই ২০১৯ আলফাজ(২০) বাড়িতে এক অবস্থান কালিন সময়ে আনুমানিক রাত ৯টার দিকে বাড়িতে হামলা করে। এসময় ছলেমানের নেতৃত্বে তার ভাই ইসমাইল, আব্দুল গণি, স্ত্রী খালেদা, পুত্র নাজমুল ও আব্দুর রহমান গাছ কাটা দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে আলফাজকে। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে ওই রাতেই আলফাজ মারা যান।

এঘটনায় আলফাজের বড় ভাই আলতাফ হোসেন বাদী হয়ে কলারোয়া থানায় ৬ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন। ১৯৩/১৬ নং মামলাটি বর্তমানে আদালতে চলমান রয়েছে। ইতোমধ্যে থানা পুলিশ আসামীদের বিরুদ্ধে চার্জশীটও দিয়েছেন।
মামলার আসামীরা দীর্ঘদিন পলাতক ছিলো। ৭ অক্টোবর গোপনে ৬ আসামীর মধ্যে ৩ আসামী হাজির হয়ে আত্মসমর্পন করলে আদালত তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। বাকী তিন আসামী নাজমুল ও গণি পলাতক রয়েছে এবং খালেদা জামিনে মুক্তি লাভ করেন।
মামলার বাদী নিহতের বড় ভাই আলতাফ হোসেনের হত্যাকারীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়েছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সাতক্ষীরা টিটিসিতে ক্লিনার পদে কর্মী বাছাই

নিজস্ব প্রতিনিধি :
নিরাপদ অভিবাসন এবং মধ্যসত্বভোগী ছাড়াই বিদেশ গমন নিশ্চিত করতে সরাসরি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে থেকে কর্মী বাছাই অনুষ্ঠিত হয়েছে।

সরকার অনুমোদিত রিক্রুটিং সংস্থা ম্যাক্স ম্যানেজমেন্ট এন্ড সার্ভিসেস এর কর্মকর্তার উপস্থিত বৃহস্পতিবার সকাল ১০ থেকে দুপুর ১টা পর্যন্ত সাতক্ষীরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে কর্মী বাছাই করেন।

এবার তাদের সাতক্ষীরা জেলা থেকে ক্লিনার পদে ১ হাজার কর্মী সৌদী আরব নিয়ে যাওয়ার সুযোগ রয়েছে। কর্মীদের বয়স হতে হবে ২২ থেকে ৩৫ বছর। বেতন হবে ৯ শ রিয়াল। মাত্র ১লক্ষ ৬৫ হাজার টাকায় কর্মীদের সৌদী পাঠানোর সুযোগ আছে। এছাড়া ইকামা, থাকা, মেডিকেল, ইন্সুরেন্স ও যাতায়াত খরচ বহন করবে কোম্পানি। চুক্তি মেয়াদ দুই বছর পূর্ণ হওয়ার পর কোম্পানী রিটার্ণ এয়ার টিকেট প্রদান করবে এবং চুক্তির মেয়াদ বৃদ্ধি করবে।

এবিষয়ে রিক্রুটিং সংস্থা ম্যাক্স ম্যানেজমেন্ট এন্ড সার্ভিসেস ম্যানেজার এম কে বাসার জানান, বিদেশ গমনকারী যাতে হয়রানি না হয়। সেটি নিশ্চিত করতে বর্তমান সরকার এই পদ্ধতি চালু করেছে। যে কারনে বিভিন্ন জেলার টিটিসি থেকে সরাসরি কর্মী বাছাই কার্যক্রম শুরু করেছি। আমরা সাতক্ষীরা থেকে ১ হাজার কর্মী নিতে পারবো।

সাতক্ষীরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র(টিটিসি) এর অধ্যক্ষ কে এম মিজানুর রহমান বলেন, বর্তমান সরকার নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে যে উদ্যোগ গ্রহণ করেছে। তা প্রশংসনীয়। আগে সৌদী যেতে মধ্যসত্ত্বভোগী ৩/৪ লক্ষ টাকা নিয়েছেন। কিন্তু এই কোম্পানি মাত্র ১লক্ষ ৬৫ হাজার টাকায় কর্মীদের সৌদী নিয়ে যাবে। বিদেশগামীদের হয়রানি এবং মধ্যসত্ত্বভোগীদের খপ্পড়ে পড়ে যাবে নি:শ^ না হয় সেটি নিশ্চিত করতে সরকারের ১৫টি রিক্রুটিং সংস্থা গুলো বিভিন্ন জেলা শহরের এ বাছাই কার্যক্রম শুরু করেছে। এতে কর্মীদের হয়রানি অনেক কমবে বলে মনে করেন তিনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরার  ভয়ংকর প্রতারক মাহফুজ  আটক

অনলাইন ডেস্ক : ভয়ংকর প্রতারক মাহফুজ (৩৫) কে আটক করেছে পুলিশ। বুধবার গভীর রাতে শহরের মেসেরডাঙ্গি (শহর আালীর কবিরাজ মোড়) একটি বাসা থেকে তাকে আটক করা হয়। আল মাহফুজ সাতক্ষীরা শহরের মুনজিত গ্রামের মৃত শওকত আলীর ছেলে।

সাতক্ষীরা সদর থানার এসআই দেব কুমার দাশ জানান, প্রতারক মাহফুজের সাথে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে পরিচয় হয় সদরের মাহমুদ ভাড়ুখালি গ্রামরে কুয়েত প্রবাসি মেহেদী হাসানের স্ত্রী ফতেমা খাতুনের। পরিচয়ের সুত্র ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। মাহফুজ ফতেমাকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে তার স্বামীকে তালাক দেওয়ায় এবং শহরের একটি ভাড়া বাড়িতে তাকে রেখে দেয়। প্রতারক মাহফুজ সেখানে গোপনে যাতোয়াত করতো।

এ ঘটনায় ভুক্তভুগির শ্বাশুড়ি তার বউমাকে খুজতে থাকে। এক পর্যায়ে সে সন্ধান পায়। তার ছেলের বিদেশ থেকে পাঠানো ৮/১০ ভরি সোনার গহনা ও নগদ টাকা নিয়ে সে বাড়ি থেকে পালিয়ে এসে মাহফুজের সাথে অবৈধ সম্পর্ক করে শহরের সুলতানপুরে একটি ভাড়া বাড়িতে থাকে। এ ঘটনায় ফতেমার শ্বশুড়ি মাহমুদ ভাড়ুখালি গ্রামের মনোয়ারা খাতুন বাদি হয়ে তাদের বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় ব্যাভিচার ও চুরি মামলা দায়ের করে। মামলা নং ১৯। মামলার পর সদর থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করে।এদিকে প্রতারক মাহফুজ গ্রেপ্তারের খবর পাওয়ার পর তার নিজ এলাকা মুনজিতপুরে মানুষের মধ্যে স্বস্তির নিশ্বাস পড়েছে।

সে এলাকায় সাধরন মানুষকে জিম্মি করে ভয়ভীতি দেখিয়ে ও টাকা আদায় করতো। তার দাপটে এলাকার মানুষ অসহায় হয়ে পড়েছিল। নিজে এমন ভাবে চলাফেরা করতো যেন সে সাতক্ষীরা কিং। অবশেষে পুলিশের খাচায় বন্দি বহু অপকর্মের হোতা প্রতারক মাহফুজের দৃষ্টান্তমুলক শাস্তি দাবী করেছেন এলাকাবাসি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সংসার ভাঙছে নোবেলের, তালাকনামা পাঠিয়েছেন স্ত্রী

বিনোদন ডেস্ক : বিতর্কিত গায়ক মাইনুল আহসান নোবেলের সংসার ভাঙনের পথে। ‘সারেগামাপা’ থেকে উঠে আসা আলোচিত-সমালোচিত এ গায়কের সঙ্গে আর সংসার না করার ঘোষণা দিয়েছেন তিনি৷

বুধবার (৬ অক্টোবর) ফেসবুকে এই ঘোষণা দেন নোবেল। তবে ডিভোর্সের কারণ নিয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি।

এদিকে নোবেলের স্ত্রী মেহরুবা সালসাবিল মাহমুদ জাগো নিউজকে নিশ্চিত করেছেন, গত ১১ সেপ্টেম্বর তালাকনামা নোবেলের ঠিকানায় পাঠানো হয়েছে।

এ প্রসঙ্গে সালসাবিল বলেন, ‘নোবেল মানসিকভাবে চরম অসুস্থ। চরম মাদকাসক্ত, নারীনেশাসহ আমাকে নানাভাবে নির্যাতন করত; এসবের প্রমাণ আমার কাছে আছে। এসব কারণে তাঁকে ডিভোর্সের সিদ্ধাান্ত নিয়েছি।’

গত ২০১৯ সালের ১৫ নভেম্বর মেহরুবা সালসাবিলের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন মঈনুল আহসান নোবেল। দুই বছর পূর্তির আগেই তাদের বিচ্ছেদের হতে চললো।

ক্যারিয়ারের শুরু থেকে নানা রকম বিতর্কিত মন্তব্য করে সমালোচনায় পড়েন ২০১৯ সালে ভারতের জি বাংলা টেলিভিশনের রিয়েলিটি শো ‘সা রে গা মা পা’-তে অংশ নিয়ে আলোচনায় আসা নোবেল।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
অনুমোদনহীন সুদের কারবারিদের বিরুদ্ধে মামলার নির্দেশ হাইকোর্টের

অর্থনীতির খবর : মাইক্রোক্রেডিটের (ক্ষুদ্রঋণ) নামে সারা দেশে অনিবন্ধিত সুদের ব্যবসা পরিচালনাকারী (সমবায় সমিতি ও এনজিও) প্রতিষ্ঠান ও ব্যক্তির বিরুদ্ধে মামলা করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষকে আদালতের এ নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।

গত ২৭ সেপ্টেম্বর হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চ থেকে দেওয়া মৌখিক আদেশের পর বুধবার বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি মো. জাকির হোসেনের লিখিত আদেশ প্রকাশ পায়। লিখিত আদেশের বিষয়টি নিশ্চিত করেন রিটকারী আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।

আইনজীবী সুমন বলেন, আজ (বুধবার) আমরা তিন পৃষ্ঠার লিখিত আদেশ হাতে পেয়েছি। দেশজুড়ে যেসব সুদকারবারি ব্যক্তি ও প্রতিষ্ঠানের সুদ নেওয়ার অনুমোদন নেই, তাদের বিরুদ্ধে মামলা করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষকে এ নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।

এর আগে গত ২৭ সেপ্টেম্বর মাইক্রোক্রেডিটের (ক্ষুদ্রঋণ) নামে সারা দেশে অনিবন্ধিত সুদের ব্যবসা পরিচালনাকারী (সমবায় সমিতি ও এনজিও) প্রতিষ্ঠানের তালিকা প্রণয়নের নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। একইসঙ্গে তালিকা করতে গিয়ে ওই সব প্রতিষ্ঠান ও ব্যক্তির বিরুদ্ধে কোনো অনিয়ম ধরা পড়লে ব্যবস্থা নিয়ে তাদের কার্যক্রমও বন্ধের নির্দেশ দেন আদালত।

সেই সঙ্গে অননুমোদিত আর্থিক প্রতিষ্ঠান, ক্ষুদ্রঋণদানকারী প্রতিষ্ঠানের কার্যক্রমের বিষয়ে তদন্ত করতে একটি বিশেষ কমিটি গঠনের জন্য বাংলাদেশ ব্যাংকের প্রতি নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট। এ ছাড়া ঋণদানকারী স্থানীয় সুদকারবারিদের তালিকা দিতে মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটিকে নির্দেশ দেওয়া হয়েছে। আদালতের আদেশ প্রতিপালন করে আগামী ৪৫ দিনের মধ্যে এসব বিষয়ে অগ্রগতি প্রতিবেদন দাখিল করতে সংশ্লিষ্টদের বলেছেন আদালত।

এ ছাড়া রুল জারি করেছেন আদালত। অর্থসচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান ও সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালককে রুলের জবাব দিতে বলা হয়েছে। এ বিষয়ে পরবর্তী শুনানি ও আদেশের জন্য আগামী ৩০ নভেম্বর দিন নির্ধারণ করেন আদালত।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কলারোয়ার বি.আর.ডি.বি’র ত্রি-বার্ষিক নির্বাচনে আব্দুল গফুর বিজয়ী

কলারোয়া প্রতিনিধি :

৬ অক্টোবর বুধবার সকাল ১০ টা থেকে ভোটগ্রহণ কার্যক্রম শুরু হয় বিরতিহীন ভাবে ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।২৩১ ভোটার ভোট দেওয়ার সুযোগ ছিল এবারের নির্বাচনে। উক্ত নির্বাচনের ২২০ জন ভোটার তাদের ভোট প্রয়োগ করেছেন জন ভোটার তাদের ভোট প্রয়োগ করেছেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে ৮১ভোট পেয়ে উত্তীর্ণ হয়েছেন চেয়ার প্রতীক নিয়ে আব্দুল গফুর অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকের মশিউর রহমান বাবু পেয়েছেন ৭৪ ভোট নিয়ে । অন্য একজন প্রতিবন্ধী তৃতীয় স্থান পেয়েছেন ছাতা প্রতীকে ৬৪ ভোট পেয়ে। ১ ভোট পচা হয়েছে বলে নির্বাচন কমিশন জানিয়েছে।

 

সকাল থেকে সুন্দর পরিবেশে ভোট দেন ভোটারেরা। উৎসবমুখর পরিবেশে ভোট সম্পন্ন হয়েছে। ভোট চলাকালীন সময়ে কলারোয়া আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা গিয়েছে। ভোট চলমান সময় প্রা্র্থীরা সুস্থ-সুন্দর ভোট হচ্ছে বলে সাংবাদিকদের জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest