সর্বশেষ সংবাদ-
দেবহাটায় দুর্গাপূজার নবমীতে বিভিন্ন মণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার আশরাফুল আলমআশাশুনিতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক কাউসার আজিজসাতক্ষীরায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করলেন সাবেক মেয়র চিশতিউপকূল পুনরুদ্ধারে ১০ লক্ষ বীজ রোপণ: চারা রক্ষায় ঐক্যবদ্ধ উদ্যোগের অঙ্গীকারপ্রধানমন্ত্রীর সিদ্ধান্ত মানতে পারছেন না শ্যামনগরের বিএনপি নেতা আদম আলীএখানে সকল ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে– এড.সৈয়দ ইফতেখার আলীসাতক্ষীরায় মিষ্টি পানির ছোঁয়া: শ্যামনগরে ঘুচল হাজারো মানুষের পানিকষ্টসাতক্ষীরায় শহরে দুর্গা মন্দির পরিদর্শনে প্রশাসক হাবিবদেবহাটার আলোচিত শামীম হত্যা: দুই আসামি গ্রেপ্তারআশাশুনিতে দুর্গাপূজার নিরাপত্তায় আনসারদের সতর্ক থাকার নির্দেশ ওসি শাহিদুরের

ভারতীয় ট্যুরিস্ট ভিসা ১৫ অক্টোবর থেকে চালু হচ্ছে

বিদেশ ডেস্ক : বিদেশি পর্যটকদের জন্য সীমান্ত খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত। আগামী ১৫ অক্টোবর থেকে দেশটিতে প্রবেশ করতে পারবেন পর্যটকরা। করোনা মহামারির কারণে দেড় বছর বন্ধ থাকার পর আবার তারা চালু করছে পর্যটন ভিসা।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আগামী ১৫ নভেম্বর থেকে বিদেশিদের নতুন করে পর্যটন ভিসা দেওয়া শুরু হবে। তবে যারা চার্টার্ড ফ্লাইটে করে ভারতে যাবেন তাদের আগামী ১৫ অক্টোবর থেকেই ভিসা দেওয়া হবে।

গত বছরের মার্চে দেশজুড়ে লকডাউন ঘোষণার পর থেকে কোভিড-১৯ মহামারিতে ক্ষতিগ্রস্ত পর্যটন, আতিথেয়তা এবং বিমান পরিবহন খাতকে পুনরুজ্জীবিত করার প্রচেষ্টা হিসেবে ভারতের সরকার এই পদক্ষেপ নিয়েছে। এ জন্য প্রথম পাঁচ লাখ বিদেশি পর্যটককে বিনামূল্যে ভিসা দেওয়ার একটা ঘোষণাও কিছুদিন আগে (১৯ সেপ্টেম্বর) এসেছে নয়াদিল্লি থেকে।

দেড় বছর ধরে বন্ধ থাকা ট্যুরিস্ট ভিসা চালুর বিষয়ে দেশটির কল্যাণবিষয়ক মন্ত্রণালয় বলেছে, ভারতের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয়, পর্যটন মন্ত্রণালয় এবং রাজ্য সরকারের মতো অংশীদারদের সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের জ্যেষ্ঠ একজন কর্মকর্তা বলেছেন, বিদেশি পর্যটকদের ভারতে আসার অনুমতি দেওয়ার জন্য বিভিন্ন রাজ্য সরকারের পাশাপাশি পর্যটন খাতের বিভিন্ন অংশীদারদের কাছ থেকে মন্ত্রণালয়ে আবেদন আসছে। আমরা আলোচনার পর ভ্রমণ বিধি-নিষেধ শিথিল করার সিদ্ধান্ত নিয়েছি।

সেপ্টেম্বরের শেষের দিকে ভারতে ভ্রমণকারী ৫ লাখ পর্যটককে বিনামূল্যে ভিসা দেওয়া হতে পারে বলে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, এই ভিসার মেয়াদ আগামী বছরের ১ মার্চ পর্যন্ত করা হতে পারে। প্রথম দফায় প্রায় পাঁচ লাখ ভিসা ইস্যু করতে ভারত সরকারের মোট ১০০ কোটি রুপি ব্যয় হতে পারে বলে জানান তিনি।

ওই কর্মকর্তা বলেন, বিনামূল্যে ভিসা দেওয়ার এই পদক্ষেপ স্বল্পসময়ের জন্য ভারত সফরে আসা পর্যটকদের উৎসাহিত করবে বলে আশা করা হচ্ছে। ভারতের এক মাস মেয়াদের ই-ট্যুরিস্ট ভিসার খরচ প্রায় ২৫ মার্কিন ডলার (বাংলাদেশি প্রায় ২ হাজার ১৩৩ টাকা)। এছাড়া এক বছর মেয়াদের মাল্টিপল এন্ট্রি ই-ট্যুরিস্ট ভিসার খরচ প্রায় ৪০ ডলার (বাংলাদেশি প্রায় ৩ হাজার ৪১৩ টাকা)।

সূত্র: এনডিটিভি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বাজারে মুরগির মাংসে আগুন: হতাশ নিম্নবিত্তরা !

অনলাইন ডেস্ক :

দফায় দফায় বাড়তে থাকা ব্রয়লার ও পাকিস্তানি কক বা সোনালি মুরগির দাম নতুন করে আরও বেড়েছে। সপ্তাহের ব্যবধানে রাজধানীর বাজারগুলোতে কেজিতে ব্রয়লার মুরগির দাম বেড়েছে ১০ টাকা পর্যন্ত। আর সোনালি মুরগির দাম কেজিতে বেড়েছে ২০ টাকা। এর সঙ্গে চড়াদামে বিক্রি হচ্ছে সব ধরনের সবজি। পেঁয়াজের দামও ক্রেতাদের ভোগাচ্ছে। সপ্তাহের ব্যবধানে প্রায় দ্বিগুণ হয়েছে পেঁয়াজের দাম।

শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজারে খোঁজ নিয়ে দেখা গেছে, ব্যবসায়ীরা ব্রয়লার মুরগির কেজি বিক্রি করছেন ১৭৫ থেকে ১৮০ টাকা, যা এক সপ্তাহ আগে ছিল ১৬৫ থেকে ১৭০ টাকা। আর সেপ্টেম্বর মাসের শুরুর দিকে ছিল ১২০ থেকে ১৩০ টাকার মধ্যে। এ হিসাবে মাসের ব্যবধানে ব্রয়লার মুরগির দাম কেজিতে ৬০ টাকা বেড়েছে।

ব্রয়লার মুরগির মতো পাকিস্তানি কক বা সোনালি মুরগির দামও দফায় দফায় বেড়েছে। সেপ্টেম্বর মাসের শুরুর দিকে ২১০ থেকে ২৩০ টাকা কেজি বিক্রি হওয়া সোনালি মুরগির দাম কয়েক দফা বেড়ে এখন ৩২০ থেকে ৩৪০ টাকা কেজি বিক্রি হচ্ছে। এক সপ্তাহ আগে এই মুরগির কেজি বিক্রি হয় ৩০০ থেকে ৩২০ টাকা। এ হিসাবে সপ্তাহের ব্যবধানে সোনালি মুরগির দাম কেজিতে বেড়েছে ২০ টাকা।

মুরগির দামের বিষয়ে কাপ্তান বাজারের ব্যবসায়ী মো. ইদ্রিস আলী বলেন, মাসখানেক আগেও ব্রয়লার ও সোনালি মুরগির দাম বেশ কম ছিল। এ কারণে ফার্ম মালিকরা মুরগির উৎপাদন কমিয়ে দেন। তাই এখন বাজারে মুরগি সরবরাহ কম। অন্যদিকে হোটেল-রেস্টুরেন্টসহ সবকিছু খুলে দেওয়া হয়েছে। আবার বিয়েসহ বিভিন্ন অনুষ্ঠান হচ্ছে। ফলে মুরগির চাহিদা বেড়েছে। সবমিলিয়ে মুরগির দাম বেড়ে গেছে।

তিনি আরও বলেন, সামনে বিয়েসহ বিভিন্ন অনুষ্ঠান বাড়বে। ফলে মুরগির চাহিদাও আরও বাড়বে। তাই আমাদের ধারণা সামনে মুরগির দাম আরও বাড়তে পারে। একমাসের মধ্যে ব্রয়লার মুরগির কেজি ২০০-২৫০ টাকা এবং সোনালি মুরগির কেজি ৪০০ টাকা হয়ে গেলেও অবাক হবো না।

খিলগাঁওয়ের ব্যবসায়ী শরিফুল ইসলাম বলেন, আমরা যে মুরগি বিক্রি করি তার বড় অংশ নিয়ে যায় বিভিন্ন হোটেল ও রেস্টুরেন্ট। মাস দুয়েক আগে মুরগির যে চাহিদা ছিল, এখন তা বেড়ে দ্বিগুণ হয়ে গেছে। কিন্তু বাজারে মুরগির সরবরাহ বাড়েনি। এ কারণেই মুরগির দাম বেড়েছে।

রামপুরা বাজারে ব্রয়লার মুরগি কিনতে আসা রহিম মিয়া বলেন, আমরা গরিব মানুষ। আমাদের কপাল থেকে গরু, খাসির মাংস অনেক আগেই উঠে গেছে। মাসে এক-দুদিন পরিবার নিয়ে মাংস-ভাত খাবো এখন তার উপায়ও নেই। ব্রয়লার মুরগির কেজি ১৮০ টাকা হয়ে গেছে। এতদাম দিয়ে মুরগি কিনে খাওয়া আমাদের পক্ষে সম্ভব না।

এদিকে গত সপ্তাহে ৪৫ থেকে ৫০ টাকা কেজি বিক্রি হওয়া পেঁয়াজের দাম বেড়ে এখন ৭৫ থেকে ৮০ টাকা বিক্রি হচ্ছে। এ হিসাবে সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে ৩০ টাকা।

হঠাৎ পেঁয়াজের এমন দাম বাড়ার কারণ হিসেবে কারওয়ানবাজারের ব্যবসায়ী হাবিবুর রহমান বলেন, পূজার কারণে কয়েকদিন ধরে ভারত থেকে পেঁয়াজ কম আসছে। আবার ভারতের বাজারে পেঁয়াজের দাম বাড়ছে। এছাড়া বাজারে দেশি পেঁয়াজের সরবরাহও কিছুটা কমেছে। সবমিলে পেঁয়াজের দাম বেড়ে গেছে।

সবজির বাজার ঘুরে দেখা গেছে, ব্যবসায়ীরা এখন সব থেকে বেশি দামে বিক্রি করছেন গাজর। মানভেদে এক কেজি গাজর ১০০ থেকে ১৬০ টাকা বিক্রি হচ্ছে। টমেটোর কেজি বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ টাকা। সপ্তাহের ব্যবধানে এই সবজি দুটির দাম অপরিবর্তিত রয়েছে।

তবে শীতের আগাম সবজি শিমের দাম সপ্তাহের ব্যবধানে কিছুটা কমেছে। এখন শিমের কেজি বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকা, যা এক সপ্তাহ আগে ছিল ১০০ থেকে ১২০ টাকা। এর সঙ্গে কমেছে ঝিঙের দাম। এক সপ্তাহ আগে ৬০ থেকে ৭০ টাকা কেজি বিক্রি হওয়া ঝিঙের দাম কমে এখন ৪০ থেকে ৫০ টাকা বিক্রি হচ্ছে।

বাজারে আসা শীতের অন্য আগাম সবজির মধ্যে ছোট ফুলকপি ও বাঁধাকপির পিস বিক্রি হচ্ছে ৩০ থেকে ৫০ টাকা। মুলার কেজি বিক্রি হচ্ছে ৫০ থেকে ৭০ টাকা। এ সবজিগুলোর দাম সপ্তাহের ব্যবধানে খুব একটা হেরফের হয়নি।

এছাড়া চিচিঙ্গা, বরবটি, ঢেঁড়শ, পটল, করলার দাম সপ্তাহের ব্যবধানে অপরিবর্তিত রয়েছে। করলা বিক্রি হচ্ছে ৬০ থেকে ৮০ টাকা, চিচিঙ্গা বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা কেজি, পটলের কেজি বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা, ঢেঁড়শের কেজি পাওয়া যাচ্ছে ৪০ থেকে ৬০ টাকার মধ্যে, বরবটির কেজি পাওয়া যাচ্ছে ৭০ থেকে ৮০ টাকা।

এছাড়া কাঁচকলার হালি ৩০ থেকে ৩৫ টাকা, লাল শাকের আঁটি ১০ থেকে ২০ টাকা, মুলা শাকের আঁটি ১৫ থেকে ২০ টাক, কলমি শাকের আঁটি ৫ থেকে ১০ টাকা বিক্রি হচ্ছে। এগুলোর দাম সপ্তাহের ব্যবধানে অপরিবর্তিত রয়েছে।

সবজির দামের বিষয়ে কারওয়ানবাজারের ব্যবসায়ী সাইদুর বলেন, বন্যা ও বৃষ্টির কারণে মাঝে সবজির ক্ষেতের অনেক ক্ষতি হয়েছে। তবে এখন সবজির সরবরাহ বেড়েছে। পাশাপাশি শীতের আগাম সবজির সরবরাহ বাজারে বাড়ছে। তাই আশা করা যায় কয়েকদিনের মধ্যে সবজির দাম কিছুটা কমে আসবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরার কুশলিয়া ইউপিতে নৌকার প্রার্থী বাছাইয়ে তৃণমূলের ভোট অনুষ্ঠিত

কালিগঞ্জ প্রতিনিধি :

আগামী ইউপি নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরার কালিগঞ্জের কুশুলিয়া ইউপিতে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভায় ভোটের মাধ্যমে কুশুলিয়া ইউপি’র চেয়ারম্যান পদে আওয়ামীলীগের তৃর্ণমূল কাউন্সিলরা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

৬৫ জনের মধ্যে ৫২ জন কাউন্সিল তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

ভোটে প্রয়াত আলহাজ্জ্ব শেখ ওয়াহেদুজ্জামান ছোট ছেলে শেখ আবুল কাশেম মোহাম্মদ আব্দুল্লাহ্ ৩৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। বাকী প্রার্থীদের মধ্যে কাজী সজল পেয়েছেন ১৫ ভোট, নুরুজ্জামান জামু -০১, মোজাহার হোসেন কান্টু- পেয়েছেন ১ ভোট এবং সিরাজুল ইসলাম কোন ভোট পাননি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আবারো বিসিবি সভাপতি হলেন পাপন

অনলাইন ডেস্ক : তিনিই অটো চয়েজ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক পর্ষদ নির্বাচনের পর এবার তৃতীয় মেয়াদে বোর্ড সভাপতি হবেন নাজমুল হাসান পাপন- এটা জানাই ছিল। হয়েছেও তাই। আবারও চার বছরের জন্য বিসিবি সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন পাপন।

নির্বাচন করে আসা ২৩ ও জাতীয় ক্রীড়া পরিষদের মনোনীত দুজন- যে ২৫ জন এবার বোর্ড পরিচালক হয়েছেন, তাদের মধ্যে সর্বজন গ্রহণযোগ্যতা পাপনেরই অনেক বেশি। তাই তিনি যে আবারও বোর্ড প্রধান হচ্ছেন- সেটা একরকম নিশ্চিতই ছিল।

কারণ পাপনের নেতৃত্ব ক্ষমতা, ব্যক্তিত্ব, বয়সে বড় ও ছোটদের সঙ্গে মানিয়ে নিয়ে বোর্ডের কার্যক্রম পরিচালনা এবং সর্বোপরি রাষ্ট্র ও সরকারের উচ্চ পর্যায়ের সঙ্গে যোগাযোগ রক্ষা, সেখানে ব্যক্তিগত ইমেজ তৈরি এবং গ্রহণযোগ্যতা বাকি বোর্ড পচিালকদের চেয়ে অনেক বেশি।

বুধবার রাতে নির্বাচনের প্রাথমিক ফল ঘোষণার পর ব্যক্তিগত আলাপচারিতায় কয়েকজন পরিচালক বলেও ফেলেছিলেন যে, আবারও বোর্ড প্রধান হবেন পাপন। নাজমুল হাসান পাপনকে আবারও সভাপতি করার ব্যাপারে এই বোর্ডের সব পরিচালকই ছিলেন একমত। হয়েছেও তাই।

৭ অক্টোবর দুপুর আড়াইটার পরে শুরু হওয়া বোর্ড পরিচালক পর্ষদের সভায় আগামী ৪ বছরের জন্য বোর্ড সভাপতি নির্বাচিত হয়েছেন পাপন।

২০১২ সালে আ হ ম মুস্তফা কামালের মেয়াদকাল শেষ হওয়ার পর প্রথমে ৮ মাসের জন্য খণ্ডকালীন বিসিবি সভাপতি হয়েছিলেন নাজমুল হাসান পাপন। এরপর এবার নিয়ে নির্বাচনের পর তৃতীয়বারের মত বোর্ড সভাপতির দায়িত্ব পেলেন পাপন।

বেশ কয়েকজন পরিচালক নিশ্চিত করেছেন, চট্টগ্রাম বিভাগ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে আসা আ জ ম নাসির পরবর্তী ৪ বছরের জন্য বোর্ডপ্রধান হিসেবে নাজমুল হাসান পাপনের নাম প্রস্তাব করেন।

এই পরিচালক পর্ষদের সবচেয়ে সিনিয়র সদস্য এনায়েত হোসেন সিরাজ এবং গাজী গোলাম মুর্তজা পাপ্পা আনুষ্ঠানিকভাবে সে প্রস্তাব সমর্থন করেন। একই সঙ্গে বোর্ডের সকল সদস্যই পাপনের নাম উচ্চারণ করেন। আর তারই সাথে পুনরায় বিসিবির নতুন সভাপতি নির্বাচিত হন পাপন।

জানা গেছে, নতুন সভাপতি হওয়ার পর তিনি পরিচালকদের উদ্দেশ্যে একটি নাতীদীর্ঘ বক্তৃতা প্রদান করেন। সেখানে আগামী ৪ বছরের লক্ষ্য পরিকল্পনার কথাও জানান নতুন বিসিবি বিগ বস।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আগামী ২০ অক্টোবর পবিত্র ঈদে মিলাদুন্নবী

দেশের খবর : বাংলাদেশের আকাশে কোথাও ১৪৪৩ হিজরি সনের পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি। শুক্রবার পবিত্র সফর মাস ৩০ দিন পূর্ণ হবে এবং আগামী শনিবার থেকে পবিত্র রবিউল আউয়াল মাস গণনা করা হবে। ফলে, আগামী ২০ অক্টোবর ১২ রবিউল আউয়াল পবিত্র ইদে মিলাদুন্নবী (সা) পালিত হবে।

রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে বৃহস্পতিবার (৭ অক্টোবর) সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।

সভায় প্রতিমন্ত্রী জানান, সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, আবহাওয়া অধিদপ্তর, মহাকাশ গবেষণা কেন্দ্র ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে ১৪৪৩ হিজরির রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি। এজন্য শুক্রবার (৮ অক্টোবর) সফর মাসের ৩০ দিন পূর্ণ হচ্ছে। শনিবার (৯ অক্টোবর) থেকে রবিউল আউয়াল মাস গণনা শুরু হবে। আগামী ২০ অক্টোবর (১২ রবিউল আউয়াল) দেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হবে।

আরবি ‘ঈদে মিলাদুন্নবী’র শাব্দিক অর্থ- মহানবির (সা.) জন্মদিনের আনন্দোৎসব। মুসলমানরা ১২ রবিউল আউয়াল মহানবি হজরত মুহম্মদ (সা.) এর জন্ম ও মৃত্যু (ওফাত) দিবস হিসেবে পালন করে। কারণ এ দিনেই রাসুলে করীম (সা.) ইন্তেকালও করেন। সেই হিসাবে আগামী ৩০ অক্টোবর হবে ১২ রবিউল আউয়াল। বাংলাদেশে ঈদে মিলাদুন্নবীর (সা.) দিন সাধারণ ছুটি।

মহানবি হজরত মুহম্মদ (সা.) ৫৭০ খ্রিষ্টাব্দের হিজরি রবিউল আউয়াল মাসের ১২ তারিখ মক্কার কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন। আরবের মরু প্রান্তরে শান্তির ধর্ম ইসলামের প্রচার শুরু করেন তিনি। তার আবির্ভাব এবং ইসলাম ধর্মের প্রচার সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছিল।

দীর্ঘ ২৩ বছর ইসলাম ধর্ম প্রচার করে ৬৩ বছর বয়সে ১২ রবিউল আউয়ালই মহানবি (সা.) মৃত্যুবরণ করেন। দিনটি ঈদে মিলাদুন্নবী (সা.) হিসেবে পৃথিবীর মুসলমানরা পালন করে।

ঈদে মিলাদুন্নবীর (সা.) দিনে মসজিদ ও বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে মিলাদ মাহফিল ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তালায় স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক আটক

তালা প্রতিনিধি :
সাতক্ষীরা তালায় স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ফরাদ সরদার (৩৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। বুধবার (৬ অক্টোবর) রাত ৮টার সময় উপজেলায় খেশরা ইউনিয়নের মুড়াগাছা এলাকা থেকে তাকে আটক করা হয়। সে মুড়াগাছা গ্রামের আলী সরদারে ছেলে।

জানা গেছে, ওই ছাত্রী নবম শ্রেণিতে পড়ে। ফরাদ তাকে প্রায়ই উত্ত্যক্ত করত। সম্প্রতি কু-প্রস্তাবে রাজি না হওয়ায় তাকে ফরাদ সরদার বিভিন্ন ভয়ভীতি দেখায়।

বুধবার দুপুরে ওই ছাত্রীকে বাড়ীতে একা পেয়ে ফরাদ সরদার ছাত্রীর গলা-মুখ চেপে ধরে ধর্ষণের চেষ্টা করে। তবে ছাত্রীর চিৎকারে আশপাশের লোকজন জড়ো হলে পালিয়ে যায় ফরাদ ।

এ ঘটনায় তালা থানায় একটি অভিযোগ দায়ের করেন ছাত্রীর মা। বুধবার রাতে ফরাদ সরদারকে আটক করে পুলিশ।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্র্তা (ওসি ) আবু জিহাদ ফকরুল আলম খান জানান, স্কুল ছাত্রীর মা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। যা মামলা নং ২, তারিখ-০৬-১০-২০২১ ইং। বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরার প্রতাপনগরে ভাসমান মসজিদে নামাজ আদায় করছেন মুসল্লিরা

আসাদুজ্জামান : সাতক্ষীরার আশাশুনির বন্যাকবলিত প্রতাপনগরের হাওলাদার বাড়ি সাঁতার কেটে নামাজ আদায় করা সেই মসজিদটি মূল ভূখন্ড থেকে অনেকটা দূরে চলে যাওয়ায় সেখানে নির্মান করা হয়েছে একটি ভাসমান মসজিদ। মসজিদটি নির্মান হওয়ায় দূর্গত এলাকার মুসল্লিদের কিছুটা হলেও কষ্ট লাঘব হয়েছে। সেখানে তারা প্রতিদিন ৫ ওয়াক্ত নামাজ আদায় করছেন।

স্থানীয়রা জানান, ঘূর্ণিঝড় আম্ফান ও ইয়াসের সময় খোলপেটুয়া নদীর কয়েকটি পয়েন্টে বেঁড়িবাধ ভেঙে প্রতাপ নগর ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। জনবসতি এলাকায় চলে জোয়ারভাটা। এরই মধ্যে গত ১০ আগষ্ট থেকে সেখানকার একটি রিংবাধ ভেঙে হাওলাদার বাড়ি বায়তুন নাজাদ জামে মসজিদের ভিতরে প্রবেশ করে পানি। এরফলে মসজিদটি মূল ভূখন্ড থেকে অনেকটা দূরে চলে যাওয়ায় প্রায় সময়ই পানিতে ডুবে থাকে। যেকোন সময় মসজিদটি ভেঙে পড়তে পারে, তলিয়ে যেতে পারে নদীতে।

তবু মসজিদটির ইমাম হাফেজ মইনুর রহমান প্রতিদিনই সাঁতার কেটে ডুবন্ত ওই মসজিদেই আজান ও পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতেন। এমনকি রাতেও ঘুমাতেন মসজিদটির ছাদেই।

ইমামের এই খবর পত্রপত্রিকা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হওয়ার পর ইমামকে একটি নৌকা প্রদান করেন একটি বেসরকারী সংগঠন। এক পর্যায়ে ইমাম ও মুসল্লিদের অসুবিধার কথা বিবেচনা করে সেখানে সম্প্রতি নির্মান করা হয়েছে একটি ভাসমান মসজিদ। চট্টগ্রামের আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন প্রায় পাঁচ লক্ষ ব্যয়ে এই মসজিদটি নির্মান করেছেন। মসজিদটির নামকরন করা হয়েছে “আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন মসজিদে নুহ (আঃ)।” ৫০ ফুট লম্বা (দৈর্ঘ্য) ও ১৬ ফুট চওড়া (প্রস্থ) নৌকার তৈরী এই ভাসমান মসজিদে একসাথে ৫০-৬০ জন মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। মসজিদের সাথে রয়েছে মিনি অজুখানা, টয়লেট, সোলার লাইট, সাউন্ড সিস্টেম, কোরআন শরীফসহ বুক শেলফ। এ ছাড়া ভাসমান মসজিদে মুসল্লিদের যাতায়াতের জন্য রয়েছে একটি ছোট নৌকা।

আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন চেয়ারম্যান নাসির উদ্দিন জানান, ভাসমান মসজিদটি পেয়ে সেখানকার মুসল্লিরা খুব খুশী।
মসজিদটির ইমাম হাফেজ মইনুর রহমান বন্যা প্লাবিত হাওলাদারবাড়ি মসজিদটি টিকিয়ে রাখার জন্য সকলের সহযোগিতা কামনা করে বলেন, সরকারি ও বেসরকারি ভাবে মসজিদ রক্ষার্থে এখনো কোন উদ্যোগ নেওয়া হয়নি। মসজিদের পাশের শতাধিক ঘরবাড়ি পানিতেব ভেসে গেছে। মসজিদের ৩ পাশের মাটি ধ্বসে গেছে। মসজিদের বারান্দায়ও ফাটল লেগেছে। ভীতের নীচের মাটিও অনেকটা ভেসে গেছে। দ্রুত মসজিদ রক্ষার্থে কার্যকর পদক্ষেপ না নিলে যে কোন সময় এটি ভেঙ্গে পানিতে প্লাবিত হতে পারে। ধর্মপ্রাণ মানুষসহ উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন ও জন প্রতিনিধিসহ সকলে সহযোগিতা করলে মসজিদটি রক্ষা সম্ভব হতে পারে বলে তিনি জানান।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটার মরহুম ওয়াহেদ মেম্বরের স্ত্রী’র দাফন সম্পন্ন
 কে এম রেজাউল করিম দেবহাটা ঃ দেবহাটা উপজেলার পারুলিয়া ইউপির সাবেক মেম্বর, কোমরপুর গ্রামের বাসিন্দা মরহুম গোলাম ওয়াহেদ সরদারের স্ত্রী, ধোপাডাঙ্গা গ্রামের বাসিন্দা ভাষা সৈনিক ও বীর মুক্তিযোদ্ধা মরহুম লুৎফর রহমান সরদার এর মেজ বোন, প্রভাষক ও সংবাদকর্মী মো: মনিরুজ্জামান (মহসিন)  এর আপন খালা, কোমরপুর গ্রামের বর্তমান মেম্বর ফরহাদ হোসেন হিরার আপন চাচী, প্রাক্তন মেম্বর লোকমান কবীর এর নানী মাহফুজান নেছা (৮৫) আর নেই। তিনি বাড়ীতে বেশকিছুদিন যাবৎ অসুস্থ থাকার পর ৭ অক্টোবর বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন ( ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তিনি জামান ও রোকন নামক ২ পুত্র, রেখা, হাফিজা, ছালমা নামক ৩ কন্যা, বেবী ও বকুল নামক ২ বোন, ওয়াজনবী ও আব্দুল্লাহেল বাকী নামক ২ ভাই সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।  বাদ আছর কোমরপুর সরদার পাড়া জামে মসজিদ প্রাঙ্গণে নামাজে জানাযা শেষে মরহুমাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
নামাজে জানাযা পরিচালনা করেন মরহুমার পৌত্র বর্তমান ২৪ পারার হাফেজ মো: মোস্তফা সাইফ।
জানাযার পূর্বে সংক্ষিপ্ত আলোচনা রাখেন কোমরপুর সরদার পাড়া জামে মসজিদের পেশ ইমাম ক্বারী মফিজউদ্দিন, ক্বারী ফজলুল হক ও মরহুমার কনিষ্ঠ পুত্র মো: রোকনুজ্জামান।
 উক্ত নামাজে জানাযায় মরহুমার ২ সন্তান, পারুলিয়া ইউপি চেয়ারম্যান মো: সাইফুল ইসলাম,  সাবেক চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, মরহুমার একমাত্র ভগ্নিপতি মো: আজিজুল হক সরদার, সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজের সিনিয়র প্রভাষক মো: মনিরুজ্জামান (মহসিন), তৌফিকুল আলম, সহকারী অধ্যাপক তানবীর হোসেন, গাজী ইয়াছিন,শিক্ষক সিরাজুল ইসলাম, শিক্ষক আমিরুল ইসলাম, শিক্ষক আলিমুজ্জামান শাহীন,
আবু রায়হান, মেম্বর ফরহাদ হোসেন হিরা, মুক্ত, ব্যবসায়ী আবু হাসান,প্রাক্তন মেম্বর লোকমান কবীর, হোসেন, মনিরুল ইসলাম, পরাগ, মামুন, মোমিনুর, লিয়াকত, লিটুন সরদার,মিঠু সরদার, কবীর হোসেন সহ অন্যান্য আত্মীয়-স্বজন, প্রতিবেশী তথা বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest