সর্বশেষ সংবাদ-
দেবহাটায় দুর্গাপূজার নবমীতে বিভিন্ন মণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার আশরাফুল আলমআশাশুনিতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক কাউসার আজিজসাতক্ষীরায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করলেন সাবেক মেয়র চিশতিউপকূল পুনরুদ্ধারে ১০ লক্ষ বীজ রোপণ: চারা রক্ষায় ঐক্যবদ্ধ উদ্যোগের অঙ্গীকারপ্রধানমন্ত্রীর সিদ্ধান্ত মানতে পারছেন না শ্যামনগরের বিএনপি নেতা আদম আলীএখানে সকল ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে– এড.সৈয়দ ইফতেখার আলীসাতক্ষীরায় মিষ্টি পানির ছোঁয়া: শ্যামনগরে ঘুচল হাজারো মানুষের পানিকষ্টসাতক্ষীরায় শহরে দুর্গা মন্দির পরিদর্শনে প্রশাসক হাবিবদেবহাটার আলোচিত শামীম হত্যা: দুই আসামি গ্রেপ্তারআশাশুনিতে দুর্গাপূজার নিরাপত্তায় আনসারদের সতর্ক থাকার নির্দেশ ওসি শাহিদুরের

সাতক্ষীরায় জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদানের দাবিতে মানববন্ধন

আসাদুজ্জামান : সাতক্ষীরায় জলাবদ্ধ নিরসনে বেতনা ও মরিচ্চাপ অববাহিকায় টিআরএম বাস্তবায়ন এবং ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে মানবিক সহায়তা প্রদানের দাবিতে হাটু পানিতে দাঁড়ি মানববন্ধন পালন করেছে ভুক্তভোগী এলাকাবাসী। সাতক্ষীরার বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরন পরিচালিত পানি কমিটির আয়োজনে বুধবার দুপুর সাড়ে ১২ টায় বেড়াডাঙ্গি শতদল সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন বেতনা তীরে উক্ত মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

সাতক্ষীরা সদর উপজেলা পানি কমিটির সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, হরিরিভার বেসিন পানি কামটির সভাপতি অ্যাড. কামরুজ্জামানান, সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, কেন্দ্রীয় পানি কমিটির সদস্য আব্দুর রাজ্জাক মলঙ্গী, শেখ সেলিম আকতার স্বপন, দিলিপ সানা, কপোতাক্ষ বেসিন পানি কমিটির সভাপতি ময়নুল ইসলাম, ভুক্তভোগী এলাকাবাসী গৌরি রানী প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, বেতনা ও মরিচ্চাপ অববাহিকার ৪৭টি গ্রামের ৮ হাজার পরিবারের প্রায় ৫০ হাজার মানুষ ভয়াবহ জলাবদ্ধতার শিকার হয়ে আছে গত ৩ মাস যাবত। প্রায় তিন দশক ধরে এই অঞ্চলের ২০ লাখ মানুষ একই সমস্যায় ভুগছেন এমনটি উল্লেখ করে বেতনা তীরের বিস্তীর্ন জলাবদ্ধ জমিতে দাড়িয়ে ভুক্তভোগীরা বলেন, আমরা পানিতে ডুবছি। আমাদের ফসল নষ্ট হয়ে গেছে। বাড়িঘর ধ্বসে পড়েছে। যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়েছে। সুপেয় পানির অভাবে নানা ধরনের পীড়ার সাথে আক্রান্ত হয়েছি চর্মরোগে। এই দুরবস্থা থেকে আমাদের রক্ষা করুন বলে জোর দাবি তোলেন তারা।

বক্তারা আরও বলেন, আমাদের এলাকা কর্মহীন হয়ে পড়ায় পুরুষশূন্য হয়ে পড়েছে। নারীরা সংসারের দায়ভার নিয়ে অচল অবস্থায় পড়েছেন। পয়ঃনিষ্কাশনের ব্যবস্থা নেই, পানি অপসারনের কোন পথ নেই। ফসল শেষ হওয়ার সাথে সাথে ছোট ছোট মাছের ঘেরগুলিও তলিয়ে গেছে। গবাদিপশু, হাসমুরগি পালনও বন্ধ হয়ে গেছে। বেতনা নদীর তলদেশ উঁচু হয়ে পড়ায় এ বছরে প্রয়োজনের তুলনায় ৭০০ মিলিমিটার গড় বৃষ্টিপাত কম হলেও জলাবদ্ধতা বৃদ্ধি পেয়েছে।
মানববন্ধন শেষে সেখানে এক সংবাদ সম্মেলনে জলাবদ্ধ নিরসনে টিআরএম বাস্তবায়ন এবং ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে মানবিক সহায়তার দাবীতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনিতে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস-২০২১ উদযাপন উপলক্ষে সভা
আশাশুনি প্রতিনিধি:
আশাশুনিতে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস-২০২১ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল হুসেইন খাঁনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন সুলতানা, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, মহিলা ভাইস চেয়ারম্যান মোসলেমা খাতুন মিলি, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাক্তার সুদেষ্ণা সরকার, সমাজসেবা কর্মকর্তা রফিকুল ইসলাম,
প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গাজী সাইফুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা আজিজুল ইসলাম সরকারি কর্মকর্তা সহ ইউপি চেয়ারম্যান প্রভাষক ম. মোনায়েম হোসেন, আব্দুল আলিম মোল‍্যা, শেখ জাকির হোসেন, আশাশুনি প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মজিবর রহমান, রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক বি এম আলাউদ্দীন প্রমুখ। আলোচনা সভায় সিদ্ধান্ত হয় কারও আইডি কার্ডের জন্ম তারিখের কমবেশি থাকলে এসএসসি পরীক্ষার সার্টিফিকেট এবং টিকা কার্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সত্যায়িত করতে হবে।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটায় প্রথম বারের মতো পালিত হলো ‘জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস’

দেবহাটা প্রতিনিধি :দেবহাটা উপজেলায় বুধবার সকালে হলরুমে সাধারণ মানুষকে জন্ম ও মৃত্যু নিবন্ধনে উৎসাহী করার লক্ষ্য নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রসঙ্গত, এসডিজির একটা লক্ষ্যমাত্রা রয়েছে, ২০৩০ সালের মধ্যে আমাদের ৮০ শতাংশ জন্ম এবং মৃত্যু নিবন্ধন সম্পূর্ণ করতে হবে।জন্ম-মৃত্যু নিবন্ধন আইন, ২০০৪ এর ৮ ধারা অনুযায়ী শিশু জন্মের ৪৫ দিনের মধ্যে নিবন্ধন, কোনো ব্যক্তির মৃত্যুর ৪৫ দিনের মধ্যে মৃত্যু নিবন্ধন করতে হবে।

 

এটাকে আরও কার্যকরী করার জন্য দিবসটি পালিত হয়। ইউনিয়ন পরিষদের দায়িত্ব হলো জন্ম ও মৃত্যু নিবন্ধন করা। ইউনিয়ন পরিষদে নিবন্ধন জন্ম মৃত্যু রেজিস্ট্রার আছে। দিবসটি পালিত হয়  বুধবার বেলা সাড়ে ১১টায় উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। উক্ত দিবসে সভাপতিত্বে করেন উপজেলা নির্বাহী অফিসার  এবিএম খালিদ হোসেন সিদ্দিকী, প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মুজিবর রহমান।

 

বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা আওয়ামী লীগের আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ ফারুক হোসেন রতন, উপজেলা ভাইস চেয়ারম্যান জি এম স্পর্শসহ সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তা বৃন্দ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটায় আসন্ন দূর্গাপূজা উপলক্ষ্যে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা
 কে এম রেজাউল করিম দেবহাটা  : দেবহাটা উপজেলা প্রশাসনের আয়োজনে আসন্ন দূর্গাপূজা উপলক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে (৬ অক্টোবর, ২১) বুধবার সকাল সাড়ে ১০ টার সময় অনুষ্ঠিত উক্ত সভায় সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলার নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকী।
প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ মুজিবর রহমান। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে দেবহাটা থানার ওসি শেখ ওবায়দুল্লাহ, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, মহিলা ভাইস চেয়ারম্যান জি.এম স্পর্শ।
এসময় দেবহাটা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র ঘোষ, দেবহাটা বাজার দূর্গাপূজা মন্দিরের সভাপতি ঝন্টু দে, দেবহাটা ফুটবল মাঠ মন্দিরের সভাপতি জয়দেব বিশ^াসসহ উপজেলার ২১টি দূর্গাপূজা মন্দিরের সভাপতি ও সম্পাদকবৃন্দ এবং বিজিবির কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় শারদীয় দূর্গাপূজা শান্তিপূর্নভাবে সম্পন্নে বিভিন্ন আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আ’লীগের মনোনয়ন ফরম জমা দিলেন যুবলীগ নেতা বাবু

নিজস্ব প্রতিনিধি :

আওয়ামীলীগের মনোনয়ন ফরম জমা দিয়েছেন যুবলীগ নেতা গোলাম কিবরিয়া বাবু। বুধবার দুপুরে বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমন্ডি (৩/এ) কার্যালয়ে মনোনয়ন বোর্ডের দায়িত্বশীলদের হাতে দলীয় ফরম জমা দেন তিনি।

এবিষয়ে নৌকা প্রত্যাশী যুবলীগ নেতা গোলাম কিবরিয়া বাবু বলেন, আসন্ন ইউপি নির্বাচনে লাবসা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে নৌকা প্রতীকের প্রত্যাশায় মনোনয়ন ফরম জমা দিয়েছি। আশা করি জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী আমাকে মনোনয়ন দিবেন।

তিনি আরো বলেন, দীর্ঘদিন লাবসা ইউনিয়নটি উন্নয়ন বঞ্চিত। অবহেলিত ইউনিয়নের মানুষ। প্রায় প্রতি বছরের ৬ থেকে ৮ মাস ইউনিয়নের মানুষ পানি বন্দী অবস্থায় থাকে।

মনোনয়ন পেলে সর্ব প্রথমেই এ ইউনিয়নের মানুষকে জলাবদ্ধতার কবল থেকে মুক্ত করার জন্য কাজ করবো। তিনি লাবসা ইউনিয়নের সর্বস্তরের মানুষের কাছে দোয়া ও আর্শীবাদ কামনা এবং সকলের সম্মিলিত সহযোগিতা কামনা করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শতভাগ পদোন্নতির দাবিতে সাতক্ষীরার পিটিআই ইন্সট্রাক্টরদের স্মারকলিপি পেশ

আসাদুজ্জামান : প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ‘গেজেটেড অফিসার ও নন গেজেটেড কর্মচারীদের নিয়োগ বিধিমালা-২০২১ (প্রস্তাবিত)’ এর যৌক্তিক সংশোধনসহ পিটিআই’তে প্রকল্পে নিয়োগপ্রাপ্ত ইউআরসি ইন্সট্রাক্টরদের অনুপ্রবেশ বন্ধ করে পিটিআই ইন্সট্রাক্টরদের সহকারী সুপারিনটেনডেন্ট পদে শতভাগ পদোন্নতির দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করা হয়েছে।

এছাড়া স্মারকলিপিতে একাডেমিক অচলাবস্থা নিরসনের জন্য সকল শূন্যপদে ইন্সট্রাক্টর নিয়োগ প্রদান ও ড.কুদরত-ই-খুদা কমিশনের সুপারিশের আলোকে পিটিআই’কে কলেজের মর্যাদা প্রদানসহ যথাযোগ্য প্রশিক্ষণ প্রতিষ্ঠানে পরিণত করার দাবি পেশ করা হয়।
বুধবার সকাল ১০টায় বাংলাদেশ পিটিআই ইন্সট্রাক্টর পরিষদ সাতক্ষীরা ইউনিটের নেতৃবৃন্দ জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবীরের মাধ্যমে এই স্মারকলিপি পেশ করেন ।

স্মারকলিপিতে বলা হয়েছে, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও তার আওতাধীন মাঠ পর্যায়ে কর্মরত কর্মচারীদের জন্য দুইটি নিয়োগ বিধিমালা প্রচলিত আছে। একটি হলো: ক) বাংলাদেশ সিভিল সার্ভিস নিয়োগ বিধিমালা, ১৯৮১ (সংশোধিত ১৯৮৯) যা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারভুক্ত কর্মচারীদের জন্য প্রযোজ্য। অপরটি হলো:- খ) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের গেজেটেড অফিসার ও নন গেজেটেড কর্মচারীদের নিয়োগ বিধিমালা-১৯৮৫, যা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নন ক্যাডার কর্মচারীদের জন্য প্রযোজ্য।

বাংলাদেশ সিভিল সার্ভিস নিয়োগ বিধিমালা, ১৯৮১ (সংশোধিত ১৯৮৯) বাতিল না করেই ক্যাডার ও ননক্যাডার নিয়োগ বিধিমালা একত্রিত করে ক্যাডার পদকে নন ক্যাডার হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। তাছাড়া, বাংলাদেশ সিভিল সার্ভিস নিয়োগ বিধিমালা, ১৯৮১ (সংশোধিত ১৯৮৯) এর বিভিন্ন জায়গায় পরিবর্তন করা হয়েছে যা আইনের সাথে সাংঘর্ষিক এবং এতে বিদ্যমান অনেক সুযোগ সুবিধা পেতে জটিলতা সৃষ্টি করবে। স্মারকলিপিতে আরো বলা হয় যে, প্রস্তাবিত নিয়োগ বিধিমালা ২০২১ এ প্রশাসনিক উইং (শিক্ষা অফিস) এ ১৭৩ টি এডিপিইও পদ সৃজনের প্রস্তাব করা হয়েছে যেখানে থানা শিক্ষা অফিসার (ফিডার পদ ৫০৪) হতে এডিপিইও পদে ১০০% পদোন্নতির প্রস্তাব করা হয়েছে। অথচ পিটি আই ইন্সট্রাক্টরদের ক্ষেত্রে ১৩৪ টি পদের বিপরীতে ৮০% সরাসরি পদোন্নতির বিধান রাখা হয়েছে এবং বাকি ২০% পদে পিটিআই বহির্ভুত ইউআরসি ইন্সট্রাক্টরদের অনুপ্রবেশের ব্যবস্থা করা হয়েছে।

নতুন নিয়োগবিধিমালা প্রণয়ন করে ইউআরসি ইন্সট্রাক্টরদেরকে অন্তর্ভুক্ত করে উক্ত পদে পদোন্নতি প্রদানের অভিপ্রায় থেকে এমনটি করা হচ্ছে বলে পিটিআই ইন্সট্রাক্টরগণ মনে করছেন এবং তাঁরা হতাশায় ভুগছেন। যা চরম বৈষম্যমূলক। প্রস্তাবিত এ নিয়োগ বিধিমালা কার্যকর হলে পিটিআইতে ১৯৯৫ সালে পিটিআই ইন্সট্রাক্টর হিসেবে রাজস্ব খাতে সরাসরি নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাগণকে ২০১২ সালে রাজস্ব খাতে নিয়মিতকরণকৃত ১৭ বছরের জুনিয়র ইউআরসি ইন্সট্রাক্টরদের অধীনে চাকুরী করতে হবে; যা অত্যান্ত দুঃখজনক ও অনাকাংিখত বলে তারা মনে করেন।

তাছাড়া ২০০৬-২০০৭ সালে পিএসসি’র সুপারিশে নিয়োগকৃত পিটিআই ইন্সট্রাক্টরগণও বঞ্চনার শিকার হবেন যা ‘নন ক্যাডার কর্মকর্তা ও কর্মচারী (জ্যেষ্ঠতা ও পদোন্নতি) বিধিমালা-২০১১’ এর অনুচ্ছেদ ৪(২) এর সুস্পষ্ট লঙ্ঘন। ফলে পিটিআই পরিবারে ইন্সট্রাক্টরবৃন্দের ২৭-২৮ বছরেও পদোন্নতি হবে না। এর ফলে তাঁদের মধ্যে হতাশার কারণে বিশৃঙ্খল কর্ম পরিবেশ তৈরী হতে পারে যা শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করবে। স্মারকলিপি পেশকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ পিটিআই ইন্সট্রাক্টর পরিষদ সাতক্ষীরা ইউনিটের নেতা শুভেন্দু কুমার দাশ, মো: মাহবুব মোস্তফাসহ সদস্যবৃন্দ।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষে র‌্যা‌লি

কা‌লিগঞ্জ প্রতি‌নি‌ধিঃ “সবার জন্য প্রয়োজন জন্ম ও মৃত্যুর পর পরেই নিবন্ধন” প্রতিপাদ‌্যকে সামনে রেখে কালিগ‌ঞ্জে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস ২০২১ উপলক্ষে র‌্যা‌লি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চুর সঞ্চালনায় অা‌লোচনা সভায় বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ, প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, তথ্য আপা মিরানা অাক্তার, মৌতলা ইউপি সচিব মহসীন ক‌বির, রতনপুর ইউ‌পি স‌চিব শেখ অাহাদুর রহমান, ভাড়াশিমলা ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা শাহিন আলম প্রমুখ। অা‌লোচনা সভায় বক্তারা ব‌লেন, জন্ম ও মৃত্যু নিবন্ধন ইউনিয়ন পরিষদে করা হয়। যারা অনলাইনে জন্ম নিবন্ধন করেনি তারা দ্রুত সম‌য়ের ম‌ধ্যে ইউনিয়ন পরিষদের উদ্যোক্তাদের মাধ‌্যমে জম্ম নিবন্ধন করবেন। জন্ম নিবন্ধন একটি গুরুত্বপূর্ণ বিষয়। বাচ্চা জন্মের ৪৫ দিনের ম‌ধ্যে অবশ্যই নিবন্ধন করা‌তে হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় মোসলেমা হত্যায় স্বামীসহ জড়িতদের গ্রেপ্তার ও ফাঁসির দাবীতে মানববন্ধন

আসাদুজ্জামান ঃ সাতক্ষীরায় গৃহবধু মোসলেমা খাতুনকে ছয় টুকরো করে নৃশংসভাবে হত্যার ঘটনায় নিহতের স্বামী রফিকুল ইসলামসহ এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও ফাঁসির দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী। বুধবার সকাল ১০ টায় সাতক্ষীরা শহরের নিউমার্কেট চত্ত্বরে উক্ত মানববন্ধন কর্মসূচী পালিত হয়।

আলীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল করিম, আলীপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুর রহমান মন্টু, ইউপি সদস্য আশরাফুল ইসলাম লাকী, সোহাগ হোসেন, নিহতের বাবা জমির উদ্দীন সরদার, মা শাহিদা খাতুন প্রমূখ।

বক্তারা বলেন, চলতি বছরের গত ২৮ জুন সদর উপজেলার আলীপুর গ্রামের জমির উদ্দীনের মেয়ে মোসলেমা খাতুনকে খুন করে ৬ টুকরো করে ইছামতি নদীতে ফেলে দেয় তার স্বামী রফিকুল ইসলাম ও তার সহযোগীরা। পরে সেই মরদেহ সীমান্ত নদী ইছামতি থেকে উদ্ধার করে দেবহাটা থানা পুলিশ। এ ঘটনার পর নিহতের স্বামী রফিকুল ইসলামসহ ৬ জনকে আসামী করে মামলা করে নিহতের মা শাহিদা খাতুন। অথচ হত্যার ৩ মাস অতিবাহিত হলেও এখনও গ্রেপ্তার হয়নি এ মামলার প্রধান আসামী নিহতের স্বামী রফিকুল ইসলামসহ আরো ৪ আসামী। বক্তারা মানববন্ধন থেকে এ সময় ঘাতক স্বামী রফিকুলসহ এ খুনের সাথে জড়িত অন্যান্য আসামীদের দ্রুত গ্রেপ্তারসহ ফাঁসির জোর দাবী জানান। ##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest