সর্বশেষ সংবাদ-
দেবহাটায় দুর্গাপূজার নবমীতে বিভিন্ন মণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার আশরাফুল আলমআশাশুনিতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক কাউসার আজিজসাতক্ষীরায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করলেন সাবেক মেয়র চিশতিউপকূল পুনরুদ্ধারে ১০ লক্ষ বীজ রোপণ: চারা রক্ষায় ঐক্যবদ্ধ উদ্যোগের অঙ্গীকারপ্রধানমন্ত্রীর সিদ্ধান্ত মানতে পারছেন না শ্যামনগরের বিএনপি নেতা আদম আলীএখানে সকল ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে– এড.সৈয়দ ইফতেখার আলীসাতক্ষীরায় মিষ্টি পানির ছোঁয়া: শ্যামনগরে ঘুচল হাজারো মানুষের পানিকষ্টসাতক্ষীরায় শহরে দুর্গা মন্দির পরিদর্শনে প্রশাসক হাবিবদেবহাটার আলোচিত শামীম হত্যা: দুই আসামি গ্রেপ্তারআশাশুনিতে দুর্গাপূজার নিরাপত্তায় আনসারদের সতর্ক থাকার নির্দেশ ওসি শাহিদুরের

হেরে গেল মেসি-নেইমারের পিএসজি

খেলার খবর : এক ঝাঁক তারকা নিয়েও হারের তেতো স্বাদ নিল প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)।

খেললেন লিওনেল মেসি, নেইমার ও এমবাপ্পে। এমন তীক্ষ্ণ ও শক্তিশালী আক্রমণভাগ নিয়েও গোল দিতে পারল না পিএসজি।

প্রতিপক্ষ রেনের মাঠে রোববার ফ্রেঞ্চ লিগ ওয়ানে ২-০ গোলে হেরেছে শক্তিতে অনেক এগিয়ে থাকা পিএসজি। গেইতাঁ লেবর্দি রেনকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন ফ্লেভিয়াঁ।

একটি গোলও শোধ করতে পারেননি মেসি-নেইমারদের কেউ। ৬৮ মিনিটে অবশ্য রেনের জালে বল জড়িয়েছিলেন এমবাপ্পে। তবে অফসাইডে তা বাতিল হয়ে যায়।

চ্যাম্পিয়ন্স লিগে ম্যানসিটির বিপক্ষে সবশেষ ম্যাচে পিএসজির জার্সিতে প্রথম গোলের দেখা পেয়েছেন লিওনেল মেসি। তার রেশ কাটতে না কাটকেই মুদ্রার উলটো পিঠ দেখলেন আর্জেন্টাইন ফরোয়ার্ড।

লিগে টানা আট জয়ের পর হারল পিএসজি। অর্থাৎ মেসি যোগ দেওয়ার পর সব প্রতিযোগিতা মিলিয়েই এটি তাদের প্রথম হার।

এমন হারের প্রধান কারণ ফিনিশিংয়ে পিএসজির দুর্বলতা। এমবাপ্পে-নেইমার-মেসিতে গড়া পিএসজির আক্রমণভাগ রেনের গোলমুখে বারংবার হতাশ করেছে।

প্রায় দুই-তৃতীয়াংশের বেশি সময় বল দখলে রেখে গোলের উদ্দেশ্যে ১৩টি শট নেয় প্যারিসের দলটি; কিন্তু একটি শটও লক্ষ্যে রাখতে পারেনি তারা। অপরদিকে রেনের ১২ শটের চারটি ছিল লক্ষ্যে।

প্রথম ১৫ মিনিটে মাঝমাঠের কাছ থেকে ক্ষিপ্র গতিতে ছুটে ডি-বক্সে ঢুকে পড়েন এমবাপ্পে। তবে প্রতিপক্ষের ডি-বক্সে ঢুকেই ভারসাম্য হারিয়ে পড়ে যান তিনি।

২৩তম মিনিটে প্রতিপক্ষের ভুলে ডি-বক্সে ফাঁকায় বল পেয়ে জালের ওপর দিয়ে অজানার উদ্দেশ্যে উড়িয়ে মারেন নেইমার।

২৫তম মিনিটে মেসির এক দারুণ পাসে ডি-বক্সে রেনের গোলরক্ষককে একা পেয়ে যান এমবাপ্পে। কিন্তু কোনাকুনি শটে ক্রসবারের ওপর দিয়ে উড়িয়ে মারেন তিনিও।

৩১তম মিনিটে প্রায় ২৫ গজ দূর থেকে নেওয়া মেসির দারুণ ফ্রি কিক গোলরক্ষককে পরাস্ত করলেও ক্রসবারে বাধা পায়।

৪৪তম মিনিটে রেনের রক্ষণ ভেঙে ডি-বক্সে ঢুকে পড়া আনহেল ডি মারিয়ার একটি প্রচেষ্টা ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন রেনের গোলরক্ষক।

কিন্তু এর এক মিনিট পরেই কামালদিন সুলেমানার বাঁদিক থেকে বাড়ানো ক্রসে ডিফেন্ডার নুনো মেন্দেসের বাধা এড়িয়ে নিখুঁত শটে গোল করেন রেনের লেবর্দি।

রেফারির বাঁশিতে ১-০ গোলে এগিয়ে বিরতিতে যায় রেনে।

দ্বিতীয়ার্ধে নেমেই ব্যবধান দ্বিগুণ করেন রাসি মিডফিল্ডার ফ্লেভিয়াঁ। ডান দিক থেকে দারুণ পাসিং ফুটবলে গড়া আক্রমণে সতীর্থের কাটব্যাক পেনাল্টি স্পটের কাছে পেয়ে জোরালো শট নেন ফ্লেভিয়াঁ। স্কোরলাইন ২-০ হয়।

৬৮তম মিনিটে পাল্টা আক্রমণে এমবাপ্পে বল জালে পাঠালেও অফসাইডে ব্যবধান ২-০ থাকে।

শেষ পর্যন্ত রেনের জালমুখ খুলতে পারেনি পিএসজি। রেফারির শেষ বাঁশিতে হারের হতাশা নিয়েই মাঠ ছাড়েন মেসি-নেইমার-এমবাপ্পেরা।

এ ফলাফলের পর ৯ ম্যাচে ৮ জয়ে ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে পিএসজি। ১৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে লঁস।
আর দারুণ এই জয়ে ১২ পয়েন্ট নিয়ে সাত নম্বরে উঠেছে রেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পৌরসভায় বসবে প্রশাসক, সংশোধন হচ্ছে আইন

দেশের খবর : পৌরসভা আইনে পরিবর্তন আনতে যাচ্ছে সরকার। প্রস্তাবিত আইনের সংশোধনে প্রশাসক নিয়োগ সুযোগ রাখা হচ্ছে। পরিবর্তন আনা হচ্ছে সচিব পদের নামে।

সেইসঙ্গে যেসব পৌরসভা ঠিকমতো বেতন-ভাতা পরিশোধ করতে পারবে না সেগুলোর পরিষদ বাতিলের বিষয়েও প্রস্তাব করা হয়েছে। বিদ্যমান আইন অনুযায়ী মেয়রদের মেয়াদ শেষ হয়ে গেলেও সেখানে প্রশাসক নিয়োগের কোনো সুযোগ নেই।

আজ মন্ত্রিসভা বৈঠকে পৌরসভা আইনের সংশোধন প্রস্তাব উঠতে যাচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

আরও জানা গেছে, বিদ্যমান ‘স্থানীয় সরকার (পৌরসভা) আইন-২০০৯’ এ পৌরসভা গঠন হওয়ার পর নির্বাচনের আগ পর্যন্ত প্রশাসক নিয়োগের সুযোগ আছে। তবে মেয়াদ শেষ হওয়ার পরও নির্বাচন না হলে আগের মেয়র ও কাউন্সিলররা দায়িত্বে থাকেন।

আইন সংশোধনে মন্ত্রিসভার সায় পাওয়া গেলে নতুন বা পুরনো যে কোনো পৌরসভায় নির্বাচনসংক্রান্ত জটিলতা তৈরি হলে প্রশাসক নিয়োগের সুযোগ তৈরি হবে। তবে মন্ত্রিসভা বৈঠকে যদি এ বিষয়ে ভিন্ন কোনো পর্যবেক্ষণ দেওয়া হয় তাহলে এ প্রস্তাবের ব্যতিক্রমও হতে পারে।

বিদ্যমান আইনের সুযোগ নিয়ে অনেক এলাকার পৌর মেয়ররা নির্বাচিত মেয়াদ শেষ হওয়ার পর নিজেদের লোকজন দিয়ে বিভিন্ন উপলক্ষ্যে আদালতে মামলা ঠুকে দেন। এতে মামলা নিষ্পত্তির আগে পৌরসভার নির্বাচন অনুষ্ঠানের সুযোগ থাকে না।

আর মামলা বছরের পর বছর চলার সুযোগে আগের মেয়রই দায়িত্ব পালন করেন। এমন সমস্যা থেকে উত্তরণে পৌরসভায় প্রশাসক নিয়োগের প্রস্তাব করা হয়েছে বলে জানা গেছে। আইনটি পাশ হলে পৌরসভায় প্রশাসক নিয়োগের সুযোগ তৈরি হবে।

উল্লিখিত জটিলতার কারণে হবিগঞ্জের আজমেরীগঞ্জ পৌরসভায় প্রায় দেড়যুগ নির্বাচন হচ্ছে না। ২০০৪ সালের ২১ জানুয়ারি আজমেরীগঞ্জকে পৌরসভা ঘোষণা করে সরকার।

এর পরপরই প্রাথমিকভাবে প্রশাসকের দায়িত্ব পান স্থানীয় বিএনপি নেতা গোলাম ফারুক। তার নেতৃত্বে পৌরসভার সীমানা নির্ধারণ সম্পর্কিত ঘটনায় আদালতে মামলা হলে সীমানা নির্ধারণে স্থগিতাদেশ দেন আদালত।

এরপর টানা ১৪ বছরের বেশি প্রশাসক হিসাবে দায়িত্ব পালন করেন গোলাম ফারুক। বছর দেড়েক আগে আদালতের অপর এক আদেশের প্রেক্ষিতে গোলাম ফারুককে ওই দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।

এখন অভিভাবকহীন এ পৌরসভায় দেখভালের দায়িত্বে আছেন স্থানীয় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)। নীলফামারীর পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ তার নির্বাচিত মেয়াদ পার হয়ে আরেক মেয়াদ পার করতে যাচ্ছেন।

কিন্তু সীমানা সংক্রান্ত আইনি জটিলতায় সেখানেও নির্বাচন হচ্ছে না। স্থানীয় সরকার মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এসব কারণে স্থানীয় সরকারমন্ত্রী সংশ্লিষ্ট পৌরসভাগুলোর ওপর বিরক্ত। তাই সমস্যার সমাধানে আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে।

নতুন পৌরসভা গঠন ও বিদ্যমান পৌরসভা টিকিয়ে রাখতেও সংশ্লিষ্টদের কঠিন চ্যালেঞ্জে পড়তে হবে। দুই ক্ষেত্রেই প্রস্তাবিত সংশোধনের খসড়ায় কিছু কঠোর শর্ত দেওয়ার কথা বলা হয়েছে।

প্রস্তাবিত আইনের খসড়ায় যেসব পৌরসভা ১২ মাস অর্থাৎ এক বছরের বেশি বেতন-ভাতা বকেয়া রাখবে সেসব পৌরসভা বাতিল করার ক্ষমতা থাকবে সরকারের হাতে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, স্থানীয় সরকার প্রতিষ্ঠান হিসাবে পৌরসভার অন্যতম শর্ত নিজেদের আয় দিয়ে প্রতিষ্ঠান চালানো। কিন্তু দেশের বেশিরভাগ পৌরসভা নিজেদের আয় দিয়ে চলতে পারে না।

করোনার মধ্যেও অনেক পৌরসভার কর্মচারীরা জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান ধর্মঘট করে বেতন-ভাতার দাবি করেন। এসব ঘটনায় সরকারকে বিব্রত হতে হয়।

কারণ অনেক পৌরসভা নিজেদের সংস্থানের বাইরে অনেক লোক নিয়োগ দিয়ে দেয়। আর সাধারণ মানুষ পৌরসভাকে সরকারি প্রতিষ্ঠান ভেবে ঘুস দিয়েও কাজ নেন। এ ব্যবস্থা বন্ধ করতে উল্লিখিত কঠোর শর্ত আরোপ করা হচ্ছে।

বিদ্যমান পৌরসভা আইনে পুরোনো কিছু নিয়ম-কানুন ও শর্ত রয়ে গেছে উল্লেখ করে সংশ্লিষ্ট সূত্র জানায়, বর্তমান পৌরসভাগুলোর প্রায় সবই প্রতি বর্গ কিলোমিটারে দুই হাজারের বেশি মানুষ বাস করেন।

কিন্তু আইনে পৌরসভা হওয়ার শর্ত আছে প্রতি বর্গকিলোমিটারে ১৫শ মানুষের। আইনের প্রস্তাবিত সংশোধনে সেটা দুই হাজার জনের কথা বলা হয়েছে।

অন্যদিকে পৌরসভায় ‘সচিব’ পদটির নাম পরিবর্তনেরও প্রস্তাব করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, সচিব পদটি দেশের প্রশাসনের সর্বোচ্চ পদ। একই নামে স্থানীয় প্রশাসনসহ বিভিন্ন জায়গায় পদের নাম রাখা হয়েছে।

পদের নামের মিল থাকায় অনেকে ‘সচিব’ শব্দটি ব্যবহার করে নানা প্রতারণার কৌশল নেয়। এ কারণে মন্ত্রিপরিষদ বিভাগের আইন ও বিধি অনুবিভাগ থেকে মন্ত্রণালয় ও বিভাগের বাইরে আর কোনো প্রতিষ্ঠানে ‘সচিব’ পদ নাম ব্যবহার না করতে নির্দেশ দিয়েছিল।

তারই আলোকে পৌরসভা আইনে সচিবের বদলে পৌর নির্বাহী কর্মকর্তা করার প্রস্তাব করা হয়েছে।

এ বিষয়ে নেত্রকোনা পৌরসভার মেয়র নজরুল ইসলাম রোববার বলেন, এটা করা হলে আমলাতান্ত্রিক হাত শক্তিশালী হবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যেসব পৌরসভায় নির্বাচন আটকে রাখা হয় সেটা তো অপকৌশল।

এ অপকৌশল কীভাবে সমাধান করা যায় সেই চেষ্টা করতে হবে। কিন্তু কয়েকটি জায়গার সমস্যার কারণে সবার ওপরে এমন নিয়ম করে দেওয়াটা যৌক্তিক হবে বলে মনে করি না।

এদিকে, আজকের মন্ত্রিসভায় চট্টগ্রাম বিভাগ উন্নয়ন বোর্ড অর্ডিন্যান্স, অত্যাবশ্যক পরিষেবা আইনের খসড়া ওঠার কথা রয়েছে।

এছাড়া ‘জবরদস্তি শ্রম সম্পর্কিত আইএলও কনভেনশন ১৯৩০’-এর প্রটোকল-২৯ অনুসমর্থনের প্রস্তাব উঠতে যাচ্ছে।

এর বাইরে পররাষ্ট্রমন্ত্রীর দক্ষিণ সুদান, দক্ষিণ আফ্রিকা এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ইরান ও কাতার সফর সম্পর্কে অবহিতকরণের প্রস্তাব উঠবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্যামনগরের কাঁচা বাজার ব্যবসায়ীদের উচ্ছেদ না করার ‌দাবিতে সংবাদ সম্মেলন

আসাদুজ্জামান ঃ সাতক্ষীরার শ্যামনগরের নকিপুর তোহা কাঁচা বাজার ব্যবসায়ীদের উচ্ছেদ না করার দাবীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে তোহা কাঁচা বাজার ব্যবসায়ীরা এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন। এ সময় তাদের পক্ষে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, কাঁচা বাজার ব্যবসায়ী মফিজুর রহমান।
তিনি তার লিখিত বক্তব্যে বলেন, আমরা দীর্ঘ ২৬ বছর ধরে সরকারী নিয়মনীতি মেনে সেখানে সবজি বিক্রি করে পরিবার পরিজন নিয়ে জীবিকা নির্বাহ করে আসছি। অথচ শ্যামনগরের দূর্নীতিবাজ সহকারী কমিশনার (ভুমি) প্রকৃত ব্যবসয়ীদের ডিসিআর না দিয়ে ১৪৫ জন অসাধু ব্যক্তিদের কাছ থেকে মোটা অংকের টাকা নিয়ে সেখানে দোকান ঘরের ডিসিআর দিয়ে তিনি নিজেই সাইন বোর্ড ঝুলিয়ে কাঁচা বাজারটি উচ্ছেদ করার চেষ্টা চালাচ্ছেন।

তিনি বলেন, শ্যামনগর উপজেলার হায়বাতপুর মৌজার এসএ ২ নং দাগে বর্তমান ৩৮ নং দাগের সম্পত্তিতে সাবেক সদর ইউপি চেয়ারম্যান সামছুর রহমান নিজ সম্পত্তিতে জনসাধারনের সুবিধার্তে সপ্তাহে দুই দিন কাঁচা বাজার করে দেন। প্রশাসনের কিছু অসাধু ব্যক্তি উক্ত সম্পত্তিতে তোহা কাঁচা বাজারটি নাম মাত্র কিছু অসাধু ব্যক্তিদের দোকান ঘর বরাদ্দ দেন। বরাদ্দকৃত ব্যক্তিরা হাইকোর্টের একটি রিট পিটিশন করেন। যার নং-৫৯৯৬/২১। হাইকোর্ট উক্ত সম্পত্তিতে কোন প্রকার পাকা দোকানঘর তৈরীর কোন আদেশ প্রদান করে নাই। চলতি বছরের ৮ মার্চ উপজেলা পরিষদের এক সভায় উপজেলা চেয়ারম্যান আতাউল হক দোলন ও উপজেলা নির্বাহি অফিসার আনম আবুজর গিফারী স্বাক্ষরিত সভায় বলেন, উপজেলার নকিপুর বাজারে তোহা কাঁচাবাজারে উপজেলার বিভিন্ন গ্রাম হতে কৃষকগন তাদের উৎপাদিত বিভিন্ন প্রকার সবজি প্রতি সপ্তাহের শনিবার ও মঙ্গলবার সেখানে কেনাবেচা করে থাকেন। অথচ কিছু অসাধু ব্যক্তি তাদের নিজ লাভের জন্য উক্ত বাজারে স্থায়ী দোকান নির্মানের পায়তারা করছেন। জনস্বর্থে প্রান্তিক চাষীদের কথা বিবেচনা করে উক্ত বাজারে কোন স্থায়ী দোকানঘর যাতে বরাদ্দ না দেয়া হয় সেজন্য উপজেলা নির্বাহি অফিসারকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য সভা থেকে বলা হয়।

তিনি আরো বলেন, হাইকোর্টের নির্দেশকে অপব্যাখা দিয়ে দূর্নীতিবাজ সহকারী কমিশনার (ভুমি)সহ কয়েকজন কর্মকর্তা মোটা অংকের অর্থের বিনিময়ে সবজির বাজারের চাঁদনি উচ্ছেদ করে তা অব্যবসায়ীদের ইজারা দিয়ে ক্ষুদ্র সবজি ব্যবসায়িদের পেটে লাথি মারার পায়তারা চালাচ্ছেন। সংবাদ সম্মেলন থেকে তিনি এ সময় উক্ত তোহা কাঁচা বাজার থেকে ব্যবসায়ীদের উচ্ছেদ না করার এবং সেখানে কোন স্থায়ী দোকান ঘর বরাদ্দ না দেয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহি অফিসার ও প্রধান মন্ত্রীর কাছে জোর দাবী জানান। ##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটায় শান্তিপূর্নভাবে দুর্গাপূজা সম্পন্নে ওসির বিভিন্ন মণ্ডপ পরিদর্শন
কে এম রেজাউল করিম দেবহাটা :দেবহাটায় শান্তিপূর্নভাবে দুর্গাপূজা  সম্পন্নে দেবহাটা থানার নবনিযুক্ত ওসি শেখ ওবায়দুল্লাহ উপজেলার বিভিন্ন মন্ডপ পরিদর্শন করেছেন।
রবিবার (৩ অক্টোবর, ২১ ইং) সকাল সাড়ে ১০ টায় দেবহাটা থানার অফিসার ইনচার্জ শেখ ওবায়দুল্লাহ দেবহাটা উপজেলার ৫টি ইউনিয়নের ২১টি র্দর্গা পূজা মন্ডপের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও প্রতিমা তৈরীর কাজ সরেজমিনে পরিদর্শনে যান। আগামী কয়েকদির পরেই সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দূর্গাপূজা অনুষ্ঠিত হবে।
ইতিমধ্যে অধিকাংশ মন্দিরের প্রতিমা কাজ প্রায় শেষ পর্যায়ে। গত ৩০ সেপ্টেম্বর দেবহাটা থানার আয়োজনে উপজেলার সকল মন্দিরের সভাপতি ও সম্পাদকদের উপস্থিতিতে আসন্ন দূর্গাপূজায় সরকার নির্দেশিত সকল কর্মকান্ড মেনে চলে শান্তিপূর্নভাবে পূজা উদযাপন করার পরামর্শ দেয়া হয়। ওসি শেখ ওবায়দুল্লাহ যোগদান পরবর্তী থানা এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তৎপরতা শুরু করেন।  যার কারনে তিনি শারদীয় দূর্গাপূজা যাতে শান্তিপূর্নভাবে সম্পন্ন হয় সেজন্য সকলকে সতর্কতার সাথে থাকার আহবান জানান। পরিদর্শনকালে পল্লী বিদ্যুতের দেবহাটা এজিএম জহুরুল ইসলাম, দেবহাটা থানার ওসি (তদন্ত) ফরিদ আহমেদ, এসআই হাফিজ মাহবুব, দেবহাটা উপজেলা ঠিকাদার কল্যান সমিতির সভাপতি শেখ মারুফ হোসেন, সাধারন সম্পাদক ও নওয়াপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাহমুদুল হক লাভলু বিশ^াস, সিনিয়র সাংবাদিক আর.কে.বাপ্পা, কে এম রেজাউল করিম  সহ মন্দির কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এবছর উপজেলার ৫টি ইউনিয়নের ২১টি দূর্গা পূজা মন্ডপে পূজা উদযাপন করা হবে। ওসি শেখ ওবায়দুল্লাহ বলেন, দূর্গা পূজা হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব। এই উৎসব সার্বজনীনভাবে উদযাপন করা হয়। সকল ধর্মের মানুষেরা একসাথে এই উৎসব উদযাপন করে। তবে এবছর সরকারী নির্দেশনা মেনে সকলকে দূর্গা পূজা উদযাপন করার আহবান তিনি।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্যামনগর উপজেলার সবজি বাজার রক্ষার দাবিতে প্রতিবাদ সমাবেশ

শ্যামনগর প্রতিনিধি :

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সবজি বাজার রক্ষার দাবিতে প্রতিবাদ সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

৩ অক্টোবর রবিবার বিকাল ৫ টায় শ্যামনগর উপজেলার সকল ব্যবসায়ি ও সবজি ব্যবসায়িদের সমন্বয়ে শ্যামনগর সদর ইউনিয়ন পরিষদ চত্বরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সাতক্ষীরা নারী শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিজ্ঞ পিপি ও সদর চেয়ারম্যান এ্যাডভোকেট জহুরুল হায়দার বাবু সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন, নওয়াবেঁকী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ জুলফিকার আল মেহেদী লিটন, হিন্দু পরিষদের শ্যামনগর উপজেলা শাখার উপদেষ্টা রনজীৎ দেবনাথ, শ্যামনগর উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আল মামুন লিটন, বাজার কমিটির সাধারণ সম্পাদক ফিরোজ হোসেন, ইউপি সদস্য মলয় কুমার গায়েন ঝন্টু প্রমুখ।

সদর চেয়ারম্যান এ্যাডভোকেট জহুরুল হায়দার বাবু তার বক্তব্যে ২৪ ঘন্টার আলটিমেটাম বেঁধে দেন। ২৪ ঘন্টার মধ্যে এর সমাধান না হলে আমরা মাঠে নেমে পড়বো। তাই বলো সবজি বাজার দখল হতে দেব না।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা সদর হাসপাতালের প্লাষ্টার ধ্বসে এক নারী আহত

আসাদুজ্জামান : নিউমোনিয়ায় আক্রান্ত শিশুকে চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে এসে প্লাষ্টার ধ্বসে মাথায় পড়ে দাদী আয়েশা খাতুন মারাত্মক আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে তিনি সেখানের মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। সদর হাসপাতালের জরুরী বিভাগের সামনের কার্ণিশের প্লাষ্টার ধ্বসে তার মাথায় পড়লে তাৎক্ষণিক ভর্তি করে ২৮টি সেলাই দেয়া হয়েছে বলে পরিবারের সদস্যরা জানায়। আয়েশা খাতুন সদর উপজেলার মাছখোলা গ্রামের আব্দুল জব্বারের স্ত্রী।
শনিবার দুপুরে এঘটনার পর অনেকটাই গোপনে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসকরা তাকে

চিকিৎসা দিচ্ছেন বলে জানা গেছে।
তবে সিভিল সার্জন ডা. মো: হুসাইন সাফায়েত এঘটনা সত্যতা স্বীকার করে হাসপাতালের দূর্বল ছাদ সংস্কারের জন্য আজই সরকারের উচ্চ পর্যায়ে চিঠি পাঠাবেন বলে জানিয়েছেন। তিনি আরও বলেন, আহত বৃদ্ধার চিকিৎসার সকল ব্যবস্থা নেয়া হয়েছে।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্যামনগরে পিতার উপর অভিমান করে মেয়ের আত্মহত্যা !

আসাদুজ্জামান : সাতক্ষীরার শ্যামনগরে পিতার উপর অভিমান করে ৬ষ্ট শ্রেণির মাদ্রাসা ছাত্রী মুনিরা খাতুন (১৩) গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছে। রোববার দুপুরের দিকে আত্মহত্যার ঘটনা ঘটে বলে জানান তার পরিবারের সদস্যরা।

মুনিরা খাতুন ঈশ্বারীপুর ইউনিয়নের ধুমঘাট গ্রামের জি এম আবু মুসার মেয়ে ও হেতালখালি নাসিরাবাদ মাদ্রাসার ৬ষ্ট শ্রেণীর ছাত্রী।
তার পিতা ওই মাদ্রাসার শিক্ষক আবু মুসা জানান, বাড়ি থেকে আমি মাদ্রাসায় যাওয়ার সময় মেয়েকে মাদ্রাসায় যেতে বলি। কিন্তু সে যেতে না চাওয়ার কারণে তাকে একটু বকা ঝকা দিয়ে আমি মাদ্রাসা চলে যাই। দুপুরের দিকে খবর পাই যে মনিরা গলায় ওড়না দিয়ে আত্মহত্যা করেছে।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ওয়াহিদ মুর্শেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রেকর্ড ভেঙে জয়ের হ্যাটট্রিক করলেন মমতা

বিদেশের খবর : দক্ষিণ কলকাতার ভবানীপুর আসনে উপনির্বাচনে জয়লাভ করেছেন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৫৮ হাজার ৮৩২ ভোটে বিজেপিকে হারিয়ে ভবানীপুরে জয়ের হ্যাটট্রিক করলেন তিনি।

রোববার সকাল থেকে শুরু হয় ভোটগণনা। বেলা যতই বাড়তে থাকে, মমতার সঙ্গে অন্যদের ভোটের ব্যবধানও বাড়তে থাকে। মমতার বিপরীতে বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল ও সিপিএম প্রার্থী শ্রীজীব বিশ্বাস নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।

ভবানীপুর বিধানসভা আসনের উপনির্বাচনে প্রার্থী হয়েছিলেন মমতা ব্যনার্জী। ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার (৩০সেপ্টেম্বর)। রোববার (৩ অক্টোবর) ভোট গণনা শেষে ফলাফল প্রকাশ করা হলো।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদে মমতা আর থাকতে পারছেন কিনা এনিয়ে বেশ কিছুদিন ধরেই শোরগোল চলছিল। সেই ভাবনার অবসান ঘটলো আজ।

ভবানীপুর উপনির্বাচনে ভোট পড়েছে ৫৭ শতাংশের বেশি। গত ২৬ এপ্রিলের বিধানসভা ভোটে এই কেন্দ্রে ভোট পড়েছিল প্রায় ৬২ শতাংশ। তৃণমূলের প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায় জয়ী হন ২৮ হাজার ৭১৯ ভোটের ব্যবধানে।

২০১১ সালেও মুখ্যমন্ত্রী হওয়ার পর এই কেন্দ্রেই উপনির্বাচনে জিতে আসেন মমতা। ভোট পড়েছিল ৪৫ শতাংশেরও কম। মমতা জিতেছিলেন ৫৪ হাজারের কিছু বেশি ভোটে। ভবানীপুরে এবার মোট প্রার্থীর সংখ্যা ১২। নির্বাচনে মুখ্যমন্ত্রীর প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী ছিলেন আইনজীবী প্রিয়ঙ্কা টিবরেওয়াল। সূত্র: আনন্দবাজার।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest