সর্বশেষ সংবাদ-
দেবহাটায় দুর্গাপূজার নবমীতে বিভিন্ন মণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার আশরাফুল আলমআশাশুনিতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক কাউসার আজিজসাতক্ষীরায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করলেন সাবেক মেয়র চিশতিউপকূল পুনরুদ্ধারে ১০ লক্ষ বীজ রোপণ: চারা রক্ষায় ঐক্যবদ্ধ উদ্যোগের অঙ্গীকারপ্রধানমন্ত্রীর সিদ্ধান্ত মানতে পারছেন না শ্যামনগরের বিএনপি নেতা আদম আলীএখানে সকল ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে– এড.সৈয়দ ইফতেখার আলীসাতক্ষীরায় মিষ্টি পানির ছোঁয়া: শ্যামনগরে ঘুচল হাজারো মানুষের পানিকষ্টসাতক্ষীরায় শহরে দুর্গা মন্দির পরিদর্শনে প্রশাসক হাবিবদেবহাটার আলোচিত শামীম হত্যা: দুই আসামি গ্রেপ্তারআশাশুনিতে দুর্গাপূজার নিরাপত্তায় আনসারদের সতর্ক থাকার নির্দেশ ওসি শাহিদুরের

জমিন নামঞ্জুর, আরও ৩ দিন হেফাজতে শাহরুখপুত্র আরিয়ান

বিনোদন ডেস্ক : মাদক মামলায় গ্রেপ্তার বলিউড সুপারস্টার শাহরুখ খানের পুত্র আরিয়ান খানকে ফের জামিন না দিয়ে আগামী ৭ অক্টোবর পর্যন্ত ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) হেফাজতে রাখার সিদ্ধান্ত চূড়ান্ত করেছেন আদালত।

মাদককাণ্ডে দীর্ঘ ১৬ ঘণ্টা জেরার পর রোববার বিকেলে আরিয়ান খানকে গ্রেপ্তার দেখায় এনসিবি। সেদিন সন্ধ্যায় মেডিকেল চেকআপের পর আদালতে তোলা হলে ম্যাজিস্ট্রেটের নির্দেশে তাঁকে এক দিনের হেফাজতে রাখার সিদ্ধান্ত চূড়ান্ত হয়।

টাইমস অব ইন্ডিয়ার খবর, আজ আরও সাত দিন অর্থাৎ ১১ অক্টোবর পর্যন্ত নিজেদের হেফাজতে রাখার আবেদন জানিয়ে এনসিবি আদালতকে বলেন, ‘যদি আমরা তদন্ত না করি, তবে যাঁরা মাদক ব্যবহার করেছেন, তাঁদের মাদকের উৎস, মাদক সরবরাহকারীদের অর্থ জোগানদাতাদের সম্পর্কে কীভাবে জানব।’

তবে আরিয়ানের আইনজীবী সতীশ মানশিন্ডে আদালতকে বলেন, ‘চ্যাটে (হোয়াটসঅ্যাপ) যা-ই থাকুক, প্রমাণের জন্য দুদিন সময় পেয়েছে এনসিবি। তারা কি কিছু পেয়েছে? এটা পুনরায় হেফাজতে নেওয়ার মতো মামলা নয়।’

আরিয়ান খানের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি এনডিপিএসের ৮সি, ২০, ২৭ ও ৩৫ ধারায় মামলা করা হয়েছে।

মুম্বাইয়ের উপকূলে একটি প্রমোদতরীতে চলমান মাদক পার্টি থেকে শনিবার রাতে আরিয়ান খানসহ মোট আট জনকে আটক করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। জেরার পর সেখান থেকে তিন জনকে গ্রেপ্তার দেখানো হয়। যাত্রীর ছদ্মবেশে কর্ডেলিয়া নামে বিলাসবহুল ওই প্রমোদতরীতে চেপে বসেছিলেন এনসিবির গোয়েন্দারা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ভারতকে রুখে দিয়েছে ১০ জনের বাংলাদেশ

খেলার খবর : সাফ চ্যাম্পিয়নশিপে নিজেদের দ্বিতীয় ম্যাচে প্রথমার্ধেই গোল খেয়ে পিছিয়ে পড়ে বাংলাদেশ। দ্বিতীয়ার্ধের শুরুতে লালকার্ড খেয়ে মাঠ ছাড়েন বিশ্বনাথ ঘোষ। এরপরও হার মেনে নেয়নি অস্কার ব্রুজেনের শিষ্যরা। শেষ পর্যন্ত ইয়াসিনের গোলের সুবাদে ১-১ গোল ব্যবধানে ড্র করেই মাঠ ঠেড়েছে লাল-সবুজের প্রতিনিধিত্বকারীরা।

মালের জাতীয় স্টেডিয়ামে একাদশে দুটি পরিবর্তন নিয়ে নামে বাংলাদেশ। জুয়েল রানার জায়গায় সাদ উদ্দিন ও সুমন রেজার বদলে মতিন মিয়া খেলেছেন। ম্যাচের শুরুর দিকে ভারত বল দখলে এগিয়ে থাকলেও অনেক সুযোগ পেয়েছে বাংলাদেশ।

ম্যাচের প্রথম সুযোগটা এসেছিলো বাংলাদেশের সামনেই। ষষ্ঠ মিনিটে জামালের পাস থেকে বাম পায়ের লং রেঞ্জ শট নিয়েছিলেন ইয়াসিন আরাফাত। কিন্তু সেটি পোস্টের বাম পাস দিয়ে চলে যায় বাইরে। ম্যাচের ২১ মিনিটে কর্নার থেকেও কিছু করতে পারেনি বাংলাদেশ।

ম্যাচের ২৬ মিনিটে ডান দিক থেকে প্রিতম কোতাল বল পাঠান উদন্ত সিংয়ের কাছে। বল পেয়েই কাট ব্যাক পাসে ছেত্রীকে দেন উদন্ত; বাংলাদেশের গোলরক্ষক আনিসুর রহমান জিকোকে ফাঁকি দিয়ে জালে বল পাঠাতে ভুল করেননি ছেত্রী। এরপর প্রথমার্ধে আর কোনো গোল না হলে ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় ভারত।

দ্বিতীয়ার্ধের খেলায় সমতায় ফেরার লক্ষ্যে মরিয়া হয়ে উঠে বাংলাদেশ। কিন্তু গোল হজমের পর দ্বিতীয়ার্ধে মাত্র নয় মিনিটের মাথায় ১০ জনের দলে পরিণত হয় বাংলাদেশ। লালকার্ড দেখে মাঠ ছাড়েন বিশ্বনাথ।

এরপরও একের পর এক আক্রমণ চালিয়ে যায় জামাল ভূঁইয়ারা। কিন্তু মিলছিল না গোলের দেখা। অতপর ইয়াসিন আরাফাতের দারুণ হেডে ৭৩ মিনিটে ভারতের জালে লক্ষ্যভেদ করে বাংলাদেশ। ম্যাচের শেষদিকে দুদলই জয়সূচক নিজেদের দ্বিতীয় গোলের সন্ধানে একের পর এক আক্রমণ চালিয়েছে। তবে শেষ পর্যন্ত আর গোলের দেখা মিলেনি। ফলে ১-০ গোল ব্যবধানেই শেষ হয়ে ম্যাচ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সচল হয়েছে ফেসবুক-হোয়াটসঅ্যাপ-ইনস্টাগ্রাম

বিশেষ ডেস্ক : টানা ছয় ঘণ্টা ডাউন থাকার পর সচল হয়েছে বিশ্বব্যাপী জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্ম ফেসবুক-হোয়াটসঅ্যাপ-ইনস্টাগ্রাম। মঙ্গলবার (৫ অক্টোবর) বাংলাদেশ সময় ভোর পৌনে ৪টার দিকে এগুলো সচল হয়। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিশ্বের বিভিন্ন দেশের পাশাপাশি সোমবার (৪ অক্টোবর) রাত সাড়ে ৯টার পর থেকে বাংলাদেশেও ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম অচল হয়ে পড়ে। এর সবগুলো পরিষেবাই ফেসবুক মালিকানাধীন।

ডাউন ডিটেকটরের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, সারাবিশ্ব থেকে এসময়ের মধ্যে ১০.৬ মিলিয়ন রিপোর্ট করা হয়েছে।এটাই সাম্প্রতিককালে ফেসবুকের মতো প্ল্যাটফর্মের জন্য সবচেয়ে বড় ঘটনা। সর্বশেষ ২০১৯ সালে এমন সমস্যার সম্মুখীন হয়েছিল ফেসবুক, তখন প্রায় ১৪ ঘণ্টা বন্ধ ছিল ফেসবুক।

ডাউন ডিটেকটর হচ্ছে একটি অনলাইন সাইট, যারা বিভিন্ন সাইট বা অনলাইন সেবা বিপর্যস্ত হলে তা নিয়ে তথ্য প্রকাশ করে থাকে।

বিবিসির খবরে বলা হয়েছে, অনলাইন নেটওয়ার্ক বিশেষজ্ঞরা ধারণা করছেন, ডিএনএস বা ডোমেনের কোনো ত্রুটির কারণে এমনটি হতে পারে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত করলেন ইউএনও

কালিগঞ্জ প্রতিনিধিঃ

কালিগঞ্জ উপ‌জেলার মথুরেশপুর ইউনিয়‌নের চেয়ারম্যান মিজানুর রহমান গাইনের বিরুদ্ধে উন্নয়ন প্রকল্পের অনিয়ম ও দুর্নীতির অভিযোগের তদন্ত করলেন উপ‌জেলা নির্বাহী কর্মজর্তা খন্দকার রবিউল ইসলাম। মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিমের লিখিত অভিযোগের প্রেক্ষিতে জেলা প্রশাসক হুমায়ন কবী‌রের নির্দেশে সোমবার বেলা ১১টা হতে ইউনিয়নের র্পোট বসন্তপুর, হাড়দ্দাহ, দেয়াসহ বিভিন্ন এলাকায় অভিযুক্ত প্রকল্প গুলো সরেজমিনে তদন্ত কাজ শুরু করেন তিনি।

খোজ নি‌য়ে জানা যায়, বিগত ৫টি বছরে মিজানুর রহমান গাইন চেয়ারম্যান হি‌সে‌বে দা‌য়িত্ব গ্রহ‌নের পর থে‌কে কাগজে কলমে উন্নয়ন প্রকল্পের কাজ দেখিয়ে লাখ লাখ টাকা আত্মসাৎ করে সরকারের উন্নয়নের ধারাকে প্রশ্নবিদ্ধ ক‌রে‌ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থে‌কে প্রকল্পের কাগজপত্র তুলে ও সরেজমিন ঘু‌রে দেখা যায় কাজ হ‌য়ে‌ছে কাগজ কল‌মে। বাস্ত‌বে কোন মিল খুঁজে পাওয়া যায়নি। ২০১৭-১৮-১৯ ও ২০ অর্থ বছরের উল্লেখিত উন্নয়ন প্রকল্পের অর্থ লোপাট করা হ‌য়ে‌ছে।

ইউপি চেয়ারম্যান মসজিদ, মন্দির, মাদ্রাসা, পানি নিস্কাশনের ড্রেনসহ জনগুরুত্বপুর্ণ উন্নয়ন প্রকল্পের কাজ না করে লাখ লাখ টাকা নি‌জের প‌কে‌টে ভ‌রে‌ছেন। তদন্তকারী কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম মথুরেশপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডে বসন্তপুর গ্রামের পোর্ট প্রাইমারী স্কুলের সামনে হতে মুনজুর গাজীর বাড়ী পর্যন্ত নতুন ইটের রাস্তা (৬০ হাজার টাকা), হবি মোল্লার বাড়ীর মুখ হতে সাইফুল মেম্বরের বাড়ি অভিমুখে পানি নিস্কাশনের আউট ড্রেন নির্মান (২ লক্ষ টাকা), ২ নং ওয়ার্ডে হাড়দ্দহা কলগেট হতে ঘূর্নিঝড় আয়লার পানি প্লাবন হতে রক্ষা পাওয়ার জন্য রমিচ পুটের বাড়ি অভিমুখে মাটির রাস্তা নির্মান (২ লক্ষ টাকা), ৫ নং ওয়ার্ডের মনোরঞ্জন ঘোষের বাড়ী হতে নিলকমল ঘোষের বাড়ী অভিমুখে ইটসোলিং (১ লক্ষ টাকা), বজলু সরদারের বাড়ীর মুখ থেকে কোমলের বাড়ী অভিমুখে নতুন ইটসোলিং (৪১ হাজার টাকা), ৭ নং ওয়ার্ডে উজয়মারী জয়দেবের বাড়ীর মুখ হইতে উজয়মারী প্রাইমারী স্কুল পর্যন্ত রাস্তা সংস্কার (৮০ হাজার টাকা) উন্নয়ন প্রকল্পের কা‌জের তদন্ত করেন। তদন্তকালে অ‌ভিযুক্ত ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান গাইন, অভিযোগকারী বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, মথুরেশপুর ইউপির সদস্য ও সদস্যাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এ বিষয়ে ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান গাইনের ব‌্যব‌হ্নিত ০১৭৩০৯৮৬৯২৩ ফো‌নে ‌রিং দি‌লে রি‌সিভ না করায় বক্তব‌্য নেওয়া যায়‌নি।

তদন্ত কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলামের কা‌ছে দূর্নী‌তির তদ‌ন্তের সত‌্যতা জান‌তে মু‌ঠো ফো‌নে একা‌ধিকবার ফোন দি‌লেও রি‌সিভ না করায় কথা বলা সম্ভব হয়‌নি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জ থানা পরিদর্শনে খুলনা রেঞ্জ পু‌লি‌শের ডিআইজি

কা‌লিগঞ্জ প্রতি‌নি‌ধিঃ কালিগঞ্জ থানা পরিদর্শন করে‌ছেন খুলনা রেঞ্জের ডিআইজি ড.খ: মহিদ উদ্দিন (বিপিএম বার)। সোমবার বিকালে তি‌নি কালিগঞ্জ থানা পরিদর্শনে অা‌সেন। এসময় জেলা পুলিশ সুপার তাকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ গোলাম মোস্তফার নেতৃত্বে থানা পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার ও সালাম প্রদর্শন শে‌ষে ফুলেল শুভেচ্ছা জানায়। পরে তিনি থানার বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন।

এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মাদ মোস্তাফিজুর রহমান (পিপিএম বার) কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মহায়মিনুর রশিদ, খুলনা ডিসি অফিসের সিনিয়র এএসপি সৌমিত্র, সাতক্ষীরা সদর থানার ওসি মোহাম্মাদ দেলোয়ার হুসেন প্রমুখ। খুলনা রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) ড. খ. মহিদ উদ্দিন বিপিএম (বার) বলেছেন, শতভাগ সততা ও নিষ্ঠার সাথে পু‌লিশ সদস‌্যদের আন্তরিকভাবে পেশাগত দায়িত্ব পালন করতে হবে। প্রত্যেক থানাকে কর‌তে হবে সাধারণ মানু‌ষের জন‌্য সেবাকেন্দ্র। থানায় গেলে মানুষকে কাঙ্ক্ষিত সেবা প্রদান করতে হবে। কোনো নিরীহ ব‌্যা‌ক্তি যেন হয়রানি শিকার না হয়। এসময় তিনি থানা ক্যাম্পাসে একটি লিচু গাছের চারা রোপণ করে শে‌ষে সকল কার্যক্রম দেখে সন্তোষ প্রকাশ করেন। পরে তিনি কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারের কার্যালয় পরিদর্শন করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নির্মাণ শ্রমিক ফেডারেশন’র কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাতক্ষীরায় আগমনে সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি :
বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশন (রেজি: নং-বি-২২০৯) এর কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাতক্ষীরায় আগমন উপলক্ষে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশন এর সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে শহরের পাকাপুল মোড়স্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে আগত অতিথি কেন্দ্রীয় নেতৃবৃন্দকে ফুল দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়।

এসময় সাতক্ষীরা জেলা কমিটির সভাপতি জুম্মান আলী সরদারের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কমিটি ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ মো: বাহার মোল্যা ও দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক শেখ আব্দুল কুদ্দুস।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশন এর কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মো: ফারুকুজ্জামান ফারুক, সংগঠনের জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মহিদুল ইসলাম, ক্যাশিয়ার বাবুল আক্তার হাওলাদার, সদর উপজেলা শাখার সহ-সভাপতি মো: রেজাউল করিম, সাধারণ সম্পাদক মো: মনিরুজ্জামান মনি, সাংগঠনিক সম্পাদক মফিজুল ইসলাম, সদস্য মিজানুর রহমানসহ জেলা ও উপজেলা শাখার নেতৃবৃন্দ।

এসময় নেতৃবৃন্দ সংগঠনকে সুসংগঠিত করার জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় ছেলে হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার দাবীতে বাবার সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার শ্যামনগরের রতন শেখকে বাড়ি থেকে তুলে নিয়ে হত্যার পর বাঘে ধরেছে প্রচার দেয়া হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবীতে এবং হত্যা মামলার স্বাক্ষীদের কুপিয়ে জখম ও মামলা তুলে নিতে হুমকি দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

 

 

সোমবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে উক্ত সংবাদ সম্মেলনের আয়োজন করেন, উপজেলার পশ্চিম কৈখালী গ্রামের মৃত কেয়াম উদ্দীনের ছেলে ও নিহত রতন শেখের বাবা কফিল উদ্দীন।

তিনি তার লিখিত বক্তব্যে বলেন, শ্যামনগর উপজেলার সাহেবখালী এলাকার জাহান আলী কয়ালের পুত্র মামুন কয়াল, রুহুল আমি গাজীর পুত্র আজিজুল গাজী, নওশাদ কয়ালের পুত্র রফিকুল কয়াল, কৈখালী গ্রামের মৃত মতিয়ার গাজীর পুত্র সোহরাব গাজী, জয়াখালী গ্রামের মৃত আব্দুস সাত্তারের পুত্র আবু মুসা ও মৃত ইউসুফ গাজীর পুত্র রুহুল আমিন গাজী এলাকার চিহিন্ত মাদক ব্যবসায়ী।

তারা চোরাইপথে সীমান্ত নদী অতিক্রম করে মাদক, অস্ত্রসহ মালামাল পাচার করেন। আমার পরিবারের একমাত্র উপার্জনকারী আমার একমাত্র পুত্র রতন শেখ। সে নদীতে মাছ ও কাকড়া ধরে আমাদের সংসার পরিচালনা করে।

 

চলতি বছরের ২০ জানুয়ারী উল্লেখিত সন্ত্রাসীরা আমার পুত্র রতন শেখকে অবৈধ পথে ভারতে পাঠানোর কথা বললে সে রাজি না হওয়ায় তারা তাকে বিভিন্ন হুমকি ধামকি প্রদর্শন করতে থাকেন। একপর্যায়ে তারা আমার পুত্রকে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায়। অপহরনের কয়েকদিন পর ওই চক্রের সদস্য আবু মুসা বাড়ি ফিরে এসে আমার পুত্র রতন শেখ বাঘের আক্রমণে নিহত হয়েছে মর্মে প্রচার দিতে থাকেন এবং এ বিষয়ে থানা পুলিশ করলে স্ব পরিবারে হত্যার হুমকিও প্রদর্শন করেন। r

আমারা আমাদের একমাত্র পুত্র সন্তানকে হারিয়ে এ সময় শোকে হতবিহব্বল হয়ে পড়ি। পরে সন্তান হত্যার বিচারের দাবিতে বিজ্ঞ আমলী ৫নং আদালতে একটি মামলা দায়ের করি। মামলা দায়েরের পর উল্লেখিত ব্যক্তিরা মামলার স্বাক্ষীদের খুন জখমসহ বিভিন্ন হুমকি ধামকি প্রদর্শন করতে থাকেন। এ বিষয়ে মামলার স্বাক্ষীরা গত ২১ আগষ্ট থানায় একটি সাধারণ ডায়েরি করেন। যার নং-১১১১। একপর্যায়ে গত ৩০ সেপ্টেম্বর এ মামলার স্বাক্ষীদের তারা কুপিয়ে হত্যার চেষ্টা করেন। আহতদের হাসপাতাল ভর্তি করলে সেখান থেকেও তারা তাদের তুলে নিয়ে যাওয়ার হুমকি ধামকি প্রদর্শন করে যাচ্ছেন। এছাড়া এই মামলা তুলে নিতে আসামীরা আমাদেরকে খুন জখমসহ বিভিন্ন হুমকি ধামকি প্রদর্শন করে যাচ্ছেন। তিনি এ ভরাক্রান্ত মনে আরো বলেন, আমাদের এই মামলায় কোন আসামী এখনও পর্যন্ত আটক হয়নি। অথচ আসামীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন। সংবাদ সম্মেলনথেকে তিনি এ সময় তার সন্তান হত্যাকারী চোরাকারবারিদের দ্রুত গ্রেপ্তার পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সাতক্ষীরার পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় ১ দিনের নবজাতকের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি:  সাতক্ষীরায় পানির মধ্যে থেকে একদিনের নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে লাবসা ইউনিয়নের গোপীনাথপুর এলাকা থেকে ওই ১ দিন বয়সী নবজাতকের লাশ উদ্ধার করা হয়।

কাটিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মিজানুর রহমান জানান, গোপীনাথপুর হারান মাস্টারের বাড়ির পাশে পানিতে একটি নবজাতকের লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ নবজাতকের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে বলে জানান তিনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest