সর্বশেষ সংবাদ-
দেবহাটায় দুর্গাপূজার নবমীতে বিভিন্ন মণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার আশরাফুল আলমআশাশুনিতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক কাউসার আজিজসাতক্ষীরায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করলেন সাবেক মেয়র চিশতিউপকূল পুনরুদ্ধারে ১০ লক্ষ বীজ রোপণ: চারা রক্ষায় ঐক্যবদ্ধ উদ্যোগের অঙ্গীকারপ্রধানমন্ত্রীর সিদ্ধান্ত মানতে পারছেন না শ্যামনগরের বিএনপি নেতা আদম আলীএখানে সকল ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে– এড.সৈয়দ ইফতেখার আলীসাতক্ষীরায় মিষ্টি পানির ছোঁয়া: শ্যামনগরে ঘুচল হাজারো মানুষের পানিকষ্টসাতক্ষীরায় শহরে দুর্গা মন্দির পরিদর্শনে প্রশাসক হাবিবদেবহাটার আলোচিত শামীম হত্যা: দুই আসামি গ্রেপ্তারআশাশুনিতে দুর্গাপূজার নিরাপত্তায় আনসারদের সতর্ক থাকার নির্দেশ ওসি শাহিদুরের

সদর উপজেলা জাতীয় পার্টির শোক

জাতীয় পার্টির মহাসচিব, সাবেক ডাকসুর জি এস , সাবেক সফল মন্ত্রী জিয়াউদ্দিন আহমেদ বাবলুর মৃত্যুতে গভীর শোক জানিয়ে বিবৃতি দিয়েছেন, সাতক্ষীরা সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি আনোয়ার জাহিদ তপন, সহ-সভাপতি আব্দুল মালেক, আব্দার রহমান ঢালী, সামছুর রহমান সোনা, ইব্রাহিম হোসেন, মফিজুল ইসলাম,সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান বিপুল, যুগ্ম সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম, শাহজাহান আলী, আব্দুর রউফ, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর কবির, যুগ্ম সাংগঠনিক সম্পাদক আবেদার রহমান, শামীম কবির, অর্থ সম্পাদক শেখ নাঈম হোসেন,

যুগ্ম অর্থ সম্পাদক এরশাদ আলী, প্রচার সম্পাদক আব্দুস সবুর সরদার, যুগ্ম প্রচার সম্পাদক কানাই লাল সাহা কানু, দপ্তর সম্পাদক বদরুজ্জামান, যুগ্ম দপ্তর সম্পাদক ডা: আমিনুর রহমান, কৃষি বিষয়ক সম্পাদক ইফতেখার হোসেন, যুগ্ম কৃষি বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম, সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক মারুফ হোসেন, যুগ্ম সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক রুহুল আমিন, এনজিও সম্পাদক মারুফ হোসেন, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক কাজী হাবিবুর রশিদ, আব্দুস সবুর, ধর্ম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান টিটু, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আমিনুর রহমান ও জাহাঙ্গীর হোসেন। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ভারতে কৃষক আন্দোলন : হরিয়ানার মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে সংঘর্ষ

বিদেশের খবর : ভারতের বিতর্কিত কৃষি আইনের প্রতিবাদে বিক্ষোভ অব্যাহত রয়েছে। শনিবার হরিয়ানার মুখ্যমন্ত্রী এমএল খট্টরের বাসভবনের বাইরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়েছেন কৃষকরা। কৃষক আন্দোলনের অন্যতম আয়োজক সংগঠন কৃষক মোর্চার ডাকা আন্দোলনে জড়ো হন হাজারো মানুষ।

কৃষি আইন বাতিলের দাবি জানিয়ে মুখ্যমন্ত্রীর বাসভবনের বাইরে স্লোগান দেন বিক্ষুব্ধরা। ঘটনাস্থলে আগে থেকেই উপস্থিত ছিল নিরাপত্তা বাহিনীর সদস্যরা। তাদের ছত্রভঙ্গ করতে জলকামান এবং কাঁদানে গ্যাস ছুড়ে। এসময় সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে আন্দোলনকারী পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে দুই পক্ষের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। এতে বেশ কয়েজন আহত হন।

মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টরের বাড়ির সামনে আধা-সামরিক বাহিনী মোতায়েন হয়েছে। তার বাড়িমুখী সব রাস্তায় বসেছে হরিয়ানা পুলিশের ব্যারিকেড।

মিছিল প্রসঙ্গে হরিয়ানা পুলিশের এক কর্মকর্তা বলেন, ‘শান্তিপূর্ণ প্রতিবাদে আমাদের কোনও আপত্তি নেই। কিন্তু সহিংসতার পথ বেছে নিয়ে জাতীয় সড়ক অবরোধ করলে ছাড় দেব না। আমরা পরিস্থিতি নজর রাখছি’।

আগামী ১১ অক্টোবর পর্যন্ত হরিয়ানাজুড়ে চলবে এই বিক্ষোভ এবং ঘেরাও কর্মসূচি। গত বছরে নরেন্দ্র মোদি সরকার প্রণিত নতুন কৃষি আইন বাতিলের দাবিতে ভারতজুড়ে কৃষক বিক্ষোভ চলছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্যামনগরে সবজির বাজার রক্ষার দাবীতে মানববন্ধন

আসাদুজ্জামান : সাতক্ষীরার শ্যামনগরে সবজির বাজার রক্ষার দাবীতে মাথায় কাফনের কাপড় বেঁধে মানববন্ধন পালন করেছে ক্ষুদ্র ব্যবসায়ীরা। শনিবার বেলা ১১টায় শ্যামনগর উপজেলার নকিপুর বাজারে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

বীর মুক্তিযোদ্ধা হারুনার রশিদের সভাপতিত্বে মানবন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক আবু সাঈদ, সমাজ কর্মী মাহবুব এলাহী, ব্যবসাহী আব্দুর রহমান, আক্তার হোসেন, মঙ্গল মন্ডল, রাইসুল ইসলাম প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, হাইকোর্টের নির্দেশকে অপব্যাখা করে উপজেলা প্রসাশনের কতিপয় কর্মকর্তা মোটা অংকের অর্থের বিনিময়ে সবজির বাজারের চাঁদনি উচ্ছেদ করে তা অব্যবসায়ীদের ইজারা দিয়ে ক্ষুদ্র সবজি ব্যবসায়িদের পেটে লাথি মেরেছেন। ঘন্টা ব্যাপী মানববন্ধনে মাথা ও সশরীরে সাদা কাফনের কাপড় পরে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তারা। বক্তারা এ সময় সবজির বাজার রক্ষার জোর দাবী জানান। ##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির শোক

প্রেস বিজ্ঞপ্তি :
জাতীয় পার্টির মহাসচিব, সাবেক ডাকসুর জি এস , সাবেক সফল মন্ত্রী জিয়াউদ্দিন আহমেদ বাবলু শনিবার সকাল ৯.২০ মিনিটে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেছেন।

(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

তার মৃত্যুতে গভীর শোক জানিয়ে বিবৃতি দিয়েছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী সৈয়দ দিদার বখত, সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব শেখ আজহার হোসেন, সাধারণ সম্পাদক মোঃ আশরাফুজ্জামান আশু , সহ সভাপতি নুরুল ইসলাম,নজরুল ইসলাম, মাহবুবুর রহমান,এস এম আলাউদ্দীন, মোঃ আবুল ফজল, সাংগঠনিক সম্পাদক মাঈনুর রশিদ,যুগ্ম সাংগঠনিক সম্পাদক এম কামরুজ্জামান,কোষাধাক্ষ ঠিকাদার আশরাফ আলি  সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি আনোয়ার জাহিদ তপন, সাধারণ সম্পাদক শরিফুজ্জামান বিপুল ,

পৌর জাতীয় পার্টির সভাপতি কাউন্সিলর সৈয়দ মাহমুদ পাপা, সাধারণ সম্পাদক আব্দুস সাদেক,সাংগঠনিক সম্পাদক শেখ শাখাওআতুল করিম পিটুল, জেলা জাতীয় যুব সংহতির সভাপতি আশিকুর রহমান বাপ্পী, সাধারণ সম্পাদক আবু তাহের,সাংগঠনিক সম্পাদক এম বি এম রাজিবুল্লাহ রাজু , জেলা জাতীয় ছাত্রসমাজ এর সভাপতি কাউন্সিলর কায়ছারুজ্জামান হিমেল, সাধারণ সম্পাদক মোঃ আকরামুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রোকনুজ্জামান সুমন, জেলা জাতীয় সেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক কাজী আমিনুল হক ফিরোজ, সদস্য সচিব কমল বিশ্বাস, জেলা কৃষক পার্টির আহ্বায়ক মফিজুল ইসলাম, সদস্য সচিব আবেদার ঢালী, জেলা ওলামা পার্টির আহ্বায়ক আলহাজ্ব ইব্রাহিম হোসেন, সদস্য সচিব এস এম কামরুল ইসলাম,

শ্রমিক পার্টির আহ্বায়ক রজব আলী সদস্য সচিব তৌহিদুল ইসলাম মনু সহ জাতীয় পার্টি ও এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

দেশের খবর : পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, ‘রোহিঙ্গানেতা মুহিবুল্লাহকে হত্যাকারীদের অবশ্যই বিচারের সম্মুখীন করা হবে। মুহিবুল্লাহ নিজ দেশ মিয়ানমারে ফেরত যেতে চেয়েছিলেন। সে কারণে কিছু স্বার্থান্বেষী মহল তাঁকে হত্যা করেছে। এ হত্যাকাণ্ডে যে বা যারা জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে সরকার। এ ব্যাপারে কাউকে ছাড় দেওয়া হবে না।’

রোহিঙ্গাদের নেতা মুহিবুল্লাহর হত্যার ঘটনায় প্রতিক্রিয়া ব্যক্ত করে আজ শনিবার পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন।

মুহিবুল্লাহ হত্যাকাণ্ডের পর জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এবং যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ প্রতিক্রিয়া জানিয়েছে। তারা এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানায় এবং সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করে। এ পরিপ্রেক্ষিতে পররাষ্ট্র মন্ত্রী আজ আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানান।

গত বুধবার রাত সাড়ে ৮টার দিকে অজ্ঞাত বন্দুকধারীরা উখিয়ার কুতুপালং ক্যাম্প-১ ইস্ট-এর ব্লক-ডি ৮-এ মুহিবুল্লাহর নিজ অফিসে পাঁচটি গুলি করে। এ সময় তিনটি গুলি তাঁর বুকে লাগে। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। খবর পেয়ে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যেরা তাঁকে উদ্ধার করে ‘এমএসএফ’ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরে উখিয়া থানা পুলিশ রাত ১টার দিকে তাঁর মৃতদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে নিয়ে আসেন।

ময়নাতদন্তের পর মুহিবুল্লাহর মরদেহ বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে পরিবারের কাছে হস্তান্তর করা হলে বিকেলেই কুতুপালং লম্বাশিয়া ক্যাম্পে জানাজার পর তাঁর দাফন সম্পন্ন হয়। এ সময় সেখানে হাজার হাজার রোহিঙ্গার ঢল নামে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দৈনিক এক হাজার কোটি টাকা আয় তার

বিদেশের খবর : এশিয়ার সেরা ধনীদের তালিকায় এবার মুকেশ আম্বানির পরই গৌতম আদানির নাম উঠে এসেছে। সম্প্রতি ‘আইআইএফএল ওয়েলথ হুরুন ইন্ডিয়া ধনী তালিকা’ অনুযায়ী প্রকাশ পেয়েছে এমনই তথ্য।

শুক্রবার (১ অক্টোবর) এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ‘এই সময়’।

ওই সংস্থার সমীক্ষায় জানা গেছে, আদানির সম্পত্তিও বৃদ্ধি পেয়েছে কয়েকগুণ। গত বছরের তুলনায় প্রায় পাঁচগুণ সম্পত্তি বৃদ্ধি পাওয়ার পর বর্তমানে এ তালিকায় দুই নম্বরে উঠে এসেছে তার নাম। তার দৈনিক আয় ১ হাজার ২ কোটি টাকা। চীনের বিশিষ্ট ব্যবসায়ী ঝং শানশানকে পেছনে ফেলে তিনি এ অবস্থানে এসেছেন।

এদিকে আদানির ওপরে থাকা দেশের সবচেয়ে বড় শিল্পপতি মুকেশ আম্বানির আয় ৭ লাখ ১৮ হাজার কোটি টাকা।

এই প্রথমবার গৌতম আদানি ও তার ভাই বিনোদ শান্তিলালা আদানি একসঙ্গে প্রথম দশের তালিকায় এলেন। বিনোদ শান্তিলালা আদানি আছেন তালিকার আট নম্বরে। তার মোট সম্পত্তির পরিমাণ ১ লাখ, ৩১ হাজার কোটি টাকা।

ভারতীয় শিল্পপতিদের জন্য সুখবরের শেষ এখানেই হচ্ছে না। তালিকায় তিন নম্বরে আছেন এইচসিএল গ্রুপের অন্যতম কর্ণধার শিব নাদার। তিনি ও তার পরিবারের যৌথ আয় ২ লাখ ৩৬ হাজার ৬০০ কোটি টাকা। চতুর্থ স্থানে আছেন এসপি হিন্দুজা। তার আয় ২ লাখ ২০ হাজার কোটি টাকা। পঞ্চম লক্ষ্মী মিত্তল, তার আয় ১ লাখ ৭৪ হাজার ৪শ’ কোটি টাকা। এছাড়া তালিকায় আছেন সাইরাস এস পুনাওয়াল, রাধাকৃষ্ণন ধামানি প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন বাবলুর মৃত্যু

রাজনীতির খবর : জাতীয় পার্টি মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু আর নেই (ইন্না…রাজিউন)। শনিবার (২ অক্টোবর) সকাল ৯টা ১২ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন। তার বয়স হয়েছিল ৬৬ বছর।

জাপা চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি ২ খন্দকার দেলোয়ার জালালী এ কথা জানান।

গত ৬ সেপ্টেম্বর সাবেক মন্ত্রী জিয়াউদ্দিন বাবলুর করোনা সংক্রমণ ধরা পড়ে। এরপর তাকে ধানমণ্ডির ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে একদিন পর তাকে শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন বাবলু।

খন্দকার দেলোয়ার জালালী জানান, ডাকসুর সাবেক এই জিএস আগে থেকে অ্যাজমা ও হার্টের জটিলতাসহ নানা সমস্যায় ভুগছিলেন। করোনা শনাক্তের পর তার ফুসফুস মারাত্মকভাবে আক্রান্ত হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তিন কলেজছাত্রী বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেনি

দেশের খবর : কলেজে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয়েছিলেন রাজধানীর মিরপুরের পল্লবীর তিন ছাত্রী। তবে দুইদিনেও বাসায় ফেরেনি তারা। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) সকালে তারা কলেজে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয়ে যান।

নিখোঁজরা হলো- কাজী দিলখুশ জান্নাত নিসা, কানিজ ফাতেমা ও স্নেহা আক্তার। তারা সবাই এইচএসসি পরীক্ষার্থী।

তাদের পরিবারের দাবি, বাসা থেকে বের হওয়ার সময় তারা নগদ টাকা, স্বর্ণের গহনা, সার্টিফিকেট ও মূল্যবান সামগ্রী নিয়ে গেছে। তাদের মধ্যে এক ছাত্রী ছয় লাখ টাকা, আরেকজন আড়াই ভরি স্বর্ণ নিয়ে বাসা থেকে বেরিয়েছেন। অপরজন নগদ ৭৫ হাজার টাকা নিয়ে বাড়ি থেকে বেরিয়েছে।

এছাড়া তারা নিজেদের এসএসসির সনদপত্রও নিয়ে গেছেন। তাদের প্রত্যেকের কাছে দামি মোবাইল ফোনও রয়েছে।

এদিকে, এ ঘটনায় পল্লবী থানা পুলিশ দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানা হেফাজতে নিয়েছে। তারা হলেন, তরিকুল ও তনয়।

ভুক্তভোগীদের পরিবারের দাবি, বিদেশে পাঠানোর প্রলোভোন দেখিয়ে ওই তিন ছাত্রীকে প্রলোভিত করেছে একটি নারী পাচারকারী চক্র। এজন্য তারা বাসা থেকে নগদ টাকা মূল্যবান জিনিস চুরি করে পালিয়েছে।

এ ঘটনায় শুক্রবার (১ অক্টোবর) নিখোঁজ কাজী দিলখুশ জান্নাত নিসার মা মাহমুদা আক্তার পল্লবী থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগে তিনজনের নাম উল্লেখ করা হয়। তারা হলেন- তরিকুল, রকিবুল ও জিনিয়া। এরমধ্যে জিনিয়া টিকটকে পরিচিত মুখ। আর তরিকুল ও রকিবুল সহোদর।

অভিযোগে মাহমুদা আক্তার জানান, দিলখুশ জান্নাত নিসা ও তার দুই বান্ধবী কানিজ ফাতেমা এবং স্নেহাকে বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে ঘরছাড়া করেছে একটি নারী পাচারকারী চক্র। পরিবারের কাউকে কিছু না বলে বৃহস্পতিবার সকাল ৯টায় সবাই নিজ নিজ বাসা থেকে একসঙ্গে বের হয়। বের হওয়ার সময় প্রত্যেকে বাসা থেকে কয়েক নগদ টাকা, গহনা, সার্টিফিকেট ও মোবাইল নিয়ে গেছে।

দিলখুশ জান্নাত নিসার বড় বোন অ্যাডভোকেট কাজী রওশন দিল আফরোজ বলেন, ‘আমার ছোট বোন ও তার বান্ধবীদের বিদেশে পাঠানোর প্রলোভন দেখানো হয়েছে। এ জন্য তারা বাড়ি ছেড়ে পালিয়েছে।’

তিনি বলেন, ‘বৃহস্পতিবার সকালে সবাই কলেজ ড্রেস পরে ব্যাগ সঙ্গে নিয়ে বের হয়। আমাদের মহল্লার প্রতিবেশী তরিকুল, রকিবুল ও জিনিয়া এ ঘটনার সঙ্গে জড়িত। এরমধ্যে তরিকুল আমার বোনের সঙ্গে প্রায়ই কথা বলতেন। তরিকুল তাকে (নিসা) বলতেন, সে অনেক বড় হ্যাকার ও বড় কোম্পানির মালিক। হরহামেশা আমেরিকায় লোকজনকে পাঠান। আমার বোন নিসা বাসায় এসে আমাকে বলেছিল, আপু তরিকুল তোমাকে তার কোম্পানির লিগ্যাল অ্যাডভাইজার পদে চাকরি দিতে পারবে।’

কাজী রওশন দিল আফরোজ আরও বলেন, চক্রের সদস্য জিনিয়া নামের একজন তরিকুলের বান্ধবী। জিনিয়া আমার ছোট বোন ও তার বান্ধবীদেরও পরিচিত। জিনিয়ার বাসায়ও গিয়েছিলাম ওদের ব্যাপারে খোঁজ-খবর নিতে। কিন্তু জিনিয়া দেখা করেনি। তার পরিবারের সদস্যরা আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করেছে। আমরা মনে করছি, তরিকুল ও জিনিয়ার পরিবার এ ঘটনার সঙ্গে জড়িত। তারা জানেন, আমার বোন ও তার বান্ধবীরা কোথায় আছে।

জানতে চাইলে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম বলেন, ‘ভুক্তভোগী পরিবার থানার অভিযোগ করেছেন। আমরা এ বিষয়ে তদন্ত করছি। এখন পর্যন্ত দুজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest