সর্বশেষ সংবাদ-
ইছামতীতে নেই সেই মিলনমেলা : শান্তিতেই শেষ দেবহাটার বিজয়া দশমীদেবহাটায় দুর্গাপূজার নবমীতে বিভিন্ন মণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার আশরাফুল আলমআশাশুনিতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক কাউসার আজিজসাতক্ষীরায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করলেন সাবেক মেয়র চিশতিউপকূল পুনরুদ্ধারে ১০ লক্ষ বীজ রোপণ: চারা রক্ষায় ঐক্যবদ্ধ উদ্যোগের অঙ্গীকারপ্রধানমন্ত্রীর সিদ্ধান্ত মানতে পারছেন না শ্যামনগরের বিএনপি নেতা আদম আলীএখানে সকল ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে– এড.সৈয়দ ইফতেখার আলীসাতক্ষীরায় মিষ্টি পানির ছোঁয়া: শ্যামনগরে ঘুচল হাজারো মানুষের পানিকষ্টসাতক্ষীরায় শহরে দুর্গা মন্দির পরিদর্শনে প্রশাসক হাবিবদেবহাটার আলোচিত শামীম হত্যা: দুই আসামি গ্রেপ্তার

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সেই শিক্ষক বরখাস্ত

শিক্ষা ডেস্ক : ১৪ শিক্ষার্থীর চুল কেটে দেওয়ার ঘটনায় সিরাজগঞ্জের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক ঐতিহ্য ও বাংলাদেশ অধ্যায়ন বিভাগের শিক্ষক ফারহানা ইয়াসমিন বাতেনকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য আব্দুল লতিফ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রাত ৮টায় সিন্ডিকেটের সদস্যরা জরুরি বৈঠকে বসেন। সেখানে ফারহানা ইয়াসমিন বাতেনকে সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়। তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর তাঁকে চূড়ান্তভাবে বরখাস্ত করা হবে কিনা সেই সিদ্ধান্ত নেওয়া হবে।

এর আগে চুল কেটে দেওয়ার ঘটনায় শিক্ষার্থীদের আন্দোলনে মুখে তিন পদ থেকে পদত্যাগ করেন ফারহানা ইয়াসমিন বাতেন। তিনি সাংস্কৃতিক ঐতিহ্য ও বাংলাদেশ বিভাগের চেয়ারম্যানের পদ, সিন্ডিকেটের সদস্য ও প্রক্টর কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেন। তবে তাঁর স্থায়ী পদত্যাগের দাবিতে এখনও আন্দোলন চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য আব্দুল লতিফের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন ফারহানা ইয়াসমিন বাতেন। মঙ্গলবার রাতে তিনি এ পদত্যাগপত্র জমা দেন।

এদিকে ফারহানা ইয়াসমিন বাতেনের স্থায়ী পদত্যাগের দাবিতে অনশন করছেন শিক্ষার্থীরা। বুধবার সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে এই অনশন পালন করেন শিক্ষার্থীরা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে তাঁরা।

আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি, ছাত্রী হলের দায়িত্বে থাকা সহকারী প্রক্টর ফারহানা ইয়াসমিন বাতেন ছাত্রীদের নিয়মিত মানসিকভাবে নির্যাতন করতেন। তিনি শিক্ষার্থীদের চুল কেটে দেওয়ায় এক শিক্ষার্থী লজ্জায় আত্মহত্যার চেষ্টাও করেছিলেন। এ ঘটনায় সহকারী প্রক্টরের স্থায়ী পদত্যাগের দাবিতে তাদের এই আন্দোলন কর্মসূচি।

তদন্ত কমিটি গঠন :

ছাত্রদের চুল কেটে দেওয়ার ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রবীন্দ্র অধ্যায়ন বিভাগের বিভাগীয় প্রধান লায়লা ফেরদৌস হিমেলকে প্রধান করে এই তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। দ্রুত সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

এ বিষয়ে তদন্ত কমিটির প্রধান লাইলা ফেরদৌস হিমেল বলেন, ‘আমাকে প্রধান করে পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে।’

এ বিষয়ে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সোহরাব আলী বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পাঁচ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

এর আগে গত রোববার পরীক্ষার হলের দরজায় দাঁড়িয়ে ১৪ শিক্ষার্থীর চুল কাঁচি দিয়ে কেটে দেন ফারহানা ইয়াসমিন বাতেন। এর প্রতিবাদে মঙ্গলবার সব পরীক্ষা ও ক্লাস বর্জন করে শিক্ষার্থীরা। এ ছাড়াও একাডেমিক ও প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেন শিক্ষার্থীরা। এ অপমানে নাজমুল হাসান তুহিন নামের এক শিক্ষার্থী অতিমাত্রার ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
স্বাস্থ্যের সাবেক ডিজি ও সাহেদসহ ৬ জনের নামে দুদকের চার্জশিট

দেশের খবর : দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় স্বাস্থ্য অধিদফতরের সাবেক মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. মোহাম্মদ আবুল কালাম আজাদসহ ৬ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে। সম্প্রতি মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপ-পরিচালক ফরিদ আহমেদ পাটোয়ারী আদালতে এ চার্জশিট দাখিল করেন।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) দুদকের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা মো. জুলফিকার বিষয়টি জানান। তিনি বলেন, বুধবার ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ কেএম ইমরুল কায়েশ চার্জশিটে ‘দেখিলাম’ লিখে স্বাক্ষর করেন।

চার্জশিটভুক্ত অপর ৫ আসামি হলেন- রিজেন্ট গ্রুপ ও রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ ওরফে সাহেদ করিম, স্বাস্থ্য অধিদফতরের সাবেক পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) ডা. আমিনুল হাসান, উপ-পরিচালক (হাসপাতাল-১) ডা. মো. ইউনুস আলী, সহকারী পরিচালক (হাসপাতাল-১) ডা. মো. শফিউর রহমান এবং গবেষণা কর্মকর্তা ডা. মো. দিদারুল ইসলাম।

চার্জশিটে আসামিদের বিরুদ্ধে পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে লাইসেন্স নবায়নবিহীন বন্ধ রিজেন্ট হাসপাতালকে ডেডিকেটেড কোভিড হাসপাতালে রূপান্তর, সমঝোতা স্মারক স্বাক্ষর ও সরকারি প্রতিষ্ঠান নিপসমের ল্যাবে ৩ হাজার ৯৩৯ জন কোভিড রোগীর নমুনা বিনামূল্যে পরীক্ষা করার অভিযোগ আনা হয়েছে। যেখান থেকে তারা অবৈধ পারিতোষিক বাবদ রোগী প্রতি ৩,৫০০ টাকা হিসেবে মোট এক কোটি ৩৭ লাখ ৮৬ হাজার ৫০০ টাকা গ্রহণ করেন।

এছাড়া চার্জশিটে রিজেন্ট হাসপাতালের মিরপুর ও উত্তরা শাখার চিকিৎসক, নার্স, ওয়ার্ডবয় ও অন্যান্য কর্মকর্তাদের খাবার খরচ বরাদ্দের বিষয়ে ১ কোটি ৯৬ লাখ ২০ হাজার টাকার মাসিক চাহিদা তুলে ধরাসহ সমঝোতা স্মরকের খসড়া স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে পাঠানোর উদ্যোগ নেওয়ার অভিযোগ আনা হয়েছে। আসামিদের বিরুদ্ধে সর্বমোট ৩ কোটি ৩৪ লাখ ৬ হাজার ৫০০ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। তাদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯/৪২০/১০৯ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭ এর ৫ (২) ধারায় অভিযোগ আনা হয়েছে।

গত বছর ২৩ সেপ্টেম্বর দুদক সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ ৫ জনের বিরুদ্ধে মামলাটি করেন ফরিদ আহমেদ পাটোয়ারী। সেখানে আবুল কালাম আজাদকে আসামি করা হয়নি। তবে তদন্তে নাম আসায় চার্জশিটে তার নাম অন্তর্ভুক্ত করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ধলবাড়িয়া ইউপিতে মৃত্যু ব্যক্তিদের নামে ভাতা উত্তোলন: তদন্তে দুদক

নিজস্ব প্রতিনিধি :
কালিগঞ্জের ধলবাড়িয়া ইউনিয়নে ৩ থেকে ১০ বছর পূর্বে মৃত্যু ব্যক্তিদের নামে প্রতিবন্ধী, বয়স্ক এবং বিধবা ভাতার টাকা উত্তোলনের অভিযোগে তদন্ত সম্পন্ন করেছে দুদক।
বৃহস্পতিবার দুপুরে দুদক ধলবাড়িয়া ইউনিয়ন পরিষদে যান। সেখানে এলাকাবাসীর সাক্ষ্য গ্রহণ করেন।
জানাগেছে, ধলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী শওকত হোসেন, ব্যাংক কর্মকর্তা দেবেশ কুমার ও সমাজসেবা অফিসার আল মামুন যৌথভাবে ইউনিয়নে ৩ থেকে ১০ বছর আগে মৃত্যু ব্যক্তিদের নামে প্রতিবন্ধী, বয়ষ্ক এবং বিধবা ভাতাসহ বিভিন্ন ভাতার কার্ড থেকে অর্থ উত্তোলন করে আত্মসাথ করে। এঘটনায় উপজেলা নির্বাহী অফিসারসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের করা হয়। এছাড়া আদালতে দুটি মামলাও চলমান রয়েছে। এঘটনায় দুদক দীর্ঘ দুই বছর পর বৃহস্পতিবার তদন্তে যান।
এবিষয়ে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় ধলবাড়িয়া ইউপি চেয়ারম্যান গাজী শওকত হোসেনের ব্যহৃত মোবাইল নাম্বারে বার বার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
অতিবৃষ্টিতে তালার খেশরা ইউনিয়নের বিভিন্ন গ্রাম প্লাবিত
তালা প্রতিনিধি :

গত কয়েক দিনে ভারী বৃষ্টি হওয়ার কারণে অতিবৃষ্টিতে তালা উপজেলার খেশরা ইউনিয়নের বিভিন্ন গ্রাম প্লাবিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে বেলা ৪টা পর্যন্ত তালা উপজেলার খেশরা ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান শেখ কামরুল ইসলাম লাল্টু এর নেতৃত্বে পানিতে তলিয়ে যাওয়া জায়গা গুলোর মধ্যে শাহাপুর দয়ানি শরীগাতী খাল দিয়ে ট্রলারে করে মেষের ডাঙ্গা, সোনাবাধাল, হরিনখোলা বাতুয়াডাঙ্গা, বিশ্বাসের চক, কুলপোতা, কলাগাছি, দরমুড়াগাছা, শালিখা, বালিয়া, খেশরা, ডুমুরিয়া ও শাহাজাতপুর সহ বিভিন্ন স্থান পরিদর্শন করেন।

খেশরা ইউনিয়ন এর ১-৫ নং ওয়ার্ডের ক্ষতিগ্রস্ত আট গ্রামের মানুষের মাছের ঘের অতিবৃষ্টির কারনে পানিতে তলিয়ে নদী ও খালের সাথে একাকার হয়ে গেছে। এছাড়া জলাবদ্ধতার কারণে আবাদি ফসল, বসতবাড়ি পানিতে তলিয়ে গেছে। স্থানীয় নব নির্বাচিত চেয়ারম্যান, মেম্বার ও সাংবাদিকদের সহযোগিতায় ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজ খবর নেন। ক্ষতিগ্রস্ত এলাকাবাসী প্রধানমন্ত্রী সহ এমপি, জেলা, উপজেলা প্রশাসন ও উপজেলা চেয়ারম্যান এর কাছে ক্ষতি পূরণ সহ আর্থিক সহযোগিতা দাবী করেন।
পরিদর্শন কালে উপস্থিত ছিলেন ১০ নং খেশরা ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান শেখ কামরুল ইসলাম লাল্টু ও বর্তমান ও সাবেক ইউপি সদস্য শামসুর রহমান, শামসুল হুদা পল্টু, মঙ্গল চন্দ্র মন্ডল, মনোতোষ বৈরাগী, ইন্দ্রজিত, সিদ্দিকুর রহমান, বিল্লাল হোসাইন, মনোতোষ, মিঠু জোয়াদ্দার, আনিছুর রহমান, এছাড়াও সংরক্ষিত মহিলা ইউপি সদস্য তাসমিন সুলতানা, গীতা রানী, মনিষা বেগম।
এছাড়াও উপস্থিত ছিলেন মিনিস্টার গ্রুপের ডিভিশনাল ম্যানেজার ও আনন্দ টিভির সাতক্ষীরা জেলা প্রতিনিধি সাংবাদিক হাসানুর রহমান হাসান, সাংবাদিক মোঃ আরিফুল ইসলাম, আব্দুর রউফ, সাংবাদিক রায়হান ও বিশিষ্ট সমাজ সেবক তবিবুর রহমান, মিলন শেখ ও বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। খেশরা ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান শেখ কামরুল ইসলাম লাল্টু সহ প্রত্যেকের একটাই দাবী ওই অবহেলিত ১০ নং খেশরা ইউনিয়নের যে গ্রামগুলো ক্ষতিগ্রস্থ হয়েছে তাদের কে সরকারি ভাবে সহায়তা করা হোক তাহা না হলে ক্ষতিগ্রস্ত পরিবার আরও বিপন্ন হয়ে যাবে।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
প্রয়াত সুরঞ্জিত সেন’র অসুস্থ্য স্ত্রীকে দেখতে হাসপাতালে ডা: রুহুল হক

নিজস্ব প্রতিনিধি :

সাবেক মন্ত্রী প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্তের অসুস্থ্য সহধর্মিনী ড. জয়া সেন গুপ্তাকে দেখতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) তে গেলেন সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী প্রফেসর ডা. আ ফ ম রুহুল হক এমপি।

দীর্ঘদিন যাবৎ প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্তের অসুস্থ্য সহধর্মিনী ড. জয়া সেন গুপ্তের পায়ের সমস্যা জনিত কারণে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন আছেন।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১ টায় প্রফেসর রুহুল হক এমপি বিএসএমএমই’তে উপস্থিত হয়ে তার চিকিৎসার সার্বিক খোঁজ খবর নেন।

এসময় তার সুচিকিৎসার জন্য প্রফেসর ডা. আ ফ ম রুহুল হকের নেতৃত্বে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি ও বিশিষ্ট চিকিৎসকদের সমন্বয়ে জরুরি মেডিকেল বোর্ড গঠন করা হয়। এবং মেডিকেল বোর্ডের সদস্যবৃন্দ স্ব-শরীরে গিয়ে রোগীর বিভিন্ন বিষয়ে খোঁজ খবর নেন। একইসময় তিনি বিভিন্ন কেবিন/ওয়ার্ডে থাকা রোগীদের চিকিৎসার খোঁজ খবর নেন এবং সুপরামর্শ দেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পারস্পরিক শিখন প্রাতিষ্ঠানিকীকরণে  অভিজ্ঞতা বিনিময় সফর
জি.এম আবুল হোসাইন : স্থানীয় সরকার বিভাগের ‘বাংলাদেশে পারস্পরিক শিখন কর্মসূচির (এইচএলপি) প্রাতিষ্ঠানিকীকরণে অভিজ্ঞতা বিনিময় সফর অনুষ্ঠিত হয়েছে।
৩০ সেপ্টেম্বর ২০২১ তারিখ বৃহস্পতিবার দিনব্যাপী স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) এবং সদর উপজেলা প্রশাসনের আয়োজনে সুইচ এজেন্সি ফর ডেভেলপমেন্ট কো-অপারেশন (এসডিসি) ও ব্রেকিং দ্য সাইলেন্স’র সহযোগিতায় উক্ত অভিজ্ঞতা বিনিময় সফর অনুষ্ঠিত হয়।
স্থানীয় সরকার বিভাগের ‘বাংলাদেশে পারস্পরিক শিখন কর্মসূচি (এইচএলপি) প্রাতিষ্ঠানিকীকরণ প্রকল্প’এর আওতায় পারস্পরিক শিখন কর্মসূচির প্রাতিষ্ঠানিকীকরণে সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলা থেকে সাতক্ষীরা সদর উপজেলার ইউনিয়ন ভিত্তিক ভালো শিখন পরিদর্শনের জন্য অভিজ্ঞতা বিনিময় সফর আজ ৩০ সেপ্টেম্বর ২০২১ তারিখে সম্পন্ন হয়েছে।
সফরে দেবহাটা উপজেলা থেকে উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মো. নাজমুল হুসেইন খাঁন, উপজেলা পর্যায়ের দুই জন কর্মকর্তা, দেবহাটা উপজেলার ৪ টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সচিব সমন্বয়ে অভিজ্ঞতা বিনিময় সফর সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ও আলিপুর ইউনিয়ন পরিষদে সম্পন্ন হয়। অভিজ্ঞতা বিনিময় সফরের উদ্দেশ্য হল স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহকে ভালো কাজ চিহ্নিতকরণে সহায়তা করা; চিহ্নিত ভাল কাজ সমূহকে প্রতিষ্ঠান থেকে প্রতিষ্ঠানে ছড়িয়ে দেয়া; এইচএলপি বাস্তবায়নের প্রক্রিয়াকে প্রাতিষ্ঠানিকিকরণ করায় সহায়তা দেয়া; স্থানীয় সরকার বিভাগের কাছ থেকে স্থানীয় সরকার প্রতিষ্ঠান সমূহকে পুরষ্কৃত করা।
অভিজ্ঞতা বিনিময় সফরে ব্রহ্মরাজপুর ও আলিপুর ইউনিয়ন পরিষদের মাধ্যমে বাস্তবায়িত ’শিশুদের অংশগ্রহণ ও মতামতের ভিত্তিতে শিশুবান্ধব বাজেট প্রক্রিয়া কার্যক্রম এবং অভিযোগ গ্রহণ ও সাড়া দান প্রক্রিয়া” সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় সাতক্ষীরা সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ফতেমা তুজ জোহরা পরিদর্শনে টিমের সাথে যুক্ত হন এবং ইউনিয়ন পর্যায়ে বাস্তবায়িত ভালো কাজ গুলো কিভাবে, কখন, কিভাবে বাস্তবায়ন হচ্ছে এবং বর্তমানে কিভাবে কাজ করে যাচ্ছে সেই বিষয়ে আলোচনা করেন। সরেজমিনে পরিদর্শন শেষে সফরকারীদের দেবহাটা উপজেলার ইউনিয়নের স্থানীয় সরকার জনপ্রতিনিধিগণ তারা একটি পরিকল্পনা প্রণয়ন করেন। পরিকল্পনায় নিজ নিজ ইউনিয়নে আগামী অর্থবছরে এই কাজগুলো কিভাবে রেপ্লিকেট করবেন তা নির্ধারণ করেন। সফরে নেতৃত্ব দেন দেবহাটার উপজেলা নির্বাহী অফিসার। তিনি বলেন, পারস্পরিক শিখন প্রাতিষ্ঠানিকীকরণ কর্মসূচি দেবহাটা উপজেলাতে বাস্তবায়নে উপজেলার পক্ষ থেকে সবধরনের সহযোগিতা অব্যহত থাকবে।
ব্রেকিং দ্য সাইলেন্স’র অফিস ইনচার্জ ও ডেপুটি ম্যানেজার মো: শরিফুল ইসলাম এবং প্রজেক্ট কো-অর্ডিনেটর মো: মনিরুজ্জামান স্থানীয় সরকার বিভাগের এনআইএলজি মাধ্যমে বাস্তবায়িত অভিজ্ঞতা বিনিময়ের সফরে অংশগ্রহণকারীদেরকে সহযোগিতা করেন।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ব্রহ্মরাজপুর বাজার কমিটির দায়িত্ব হস্তান্তর

নবগঠিত ব্রহ্মরাজপুর বাজার কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ডিবি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক মোমিনুর রহমান মুকুল। প্রধান অতিথি ছিলেন, ব্রহ্মরাজপুর ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম।

উপস্থিত ছিলেন ব্রহ্মরাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দিলীপ কুমার মল্লিক ও নবনির্বাচিত কমিটির সকল সদস্যবৃন্দ নবনির্বাচিত সভাপতি আব্দুর রশিদ সরদার, সাধারণ সম্পাদক মোঃ নাজমুল হোসেন। এসময় নব নির্বাচিত নেতৃবৃন্দের কাছে ব্রহ্মরাজপুর বাজার কমিটির দায়িত্বভার তুলে দেন। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন উপলক্ষে র‌্যা‌লি

কা‌লিগঞ্জ প্রতি‌নি‌ধিঃ “আমরা কন্যাশিশু-প্রযুক্তিতে সমৃদ্ধ হবো, ডিজিটাল বাংলাদেশ গড়বো” প্রতিপাদ‌্যকে সামনে রেখে কালিগঞ্জে জাতীয় কন্যা শিশু দিবস উপল‌ক্ষে র‌্যা‌লি, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে বৃহস্পতিবার বেলা সা‌ড়ে ১০টায় উপজেলা চেয়ারম‌্যা‌নের কার্যাল‌য়ের সাম‌নে নারী ও শিশু‌দের অংশগ্রহণে মানববন্ধন ও র‌্যা‌লি অনুষ্ঠিত হয়।

প‌রে উপজেলা ল্যাবরেটরী স্কুলের দ্বিতীয় তলায় মহিলা বিষয়ক কর্মকর্তা অর্ণা চক্রবর্তীর সভাপতিত্বে কন‌্যা শিশুর তাৎপর্য তুলে ধরে অা‌লোচনা সভায় প্রধান অ‌তি‌থির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তার সহধর্মিনী ও লে‌ডিসক্লা‌বের সভাপ‌তি সামিরা খন্দকার। শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চুর সঞ্চালনায় অা‌লোচনা সভায় ‌বি‌শেষ অ‌তি‌থির বক্তব‌্য রা‌খেন ম‌হিলা ভাইস চেয়ারম‌্যান দিপালী রানী ঘোষ, প্রেসক্লা‌বের সহ-সভাপ‌তি শেখ অা‌নোয়ার হো‌সেন, তথ‌্য ও সাংস্কৃ‌তিক সম্পাদক এসএম, অাহম্মাদ উল‌্যাহ বাচ্চু, লে‌ডিসক্লা‌বের সম্পা‌দিকা ইলা‌দেবী ম‌ল্লিক প্রমুখ। অনুষ্ঠান শে‌ষে মহিলা কল্যাণ পরিষদ থেকে প্রাপ্ত সাধারণ অনুদান হি‌সে‌বে উপজেলা লেডিস ক্লাব ৪০ হাজার, মিশন মহিলা উন্নয়ন সংস্থা ৩০ হাজার, আমার কু‌ঠির মহিলা উন্নয়ন সংস্থা ৩০ হাজার, দুর্জয় নারী উন্নয়ন সমিতি ২৫ হাজার, উষা ম‌হিলা উন্নয়ন সংস্থা ২৫ হাজার টাকার চেক প্রদান করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest