সর্বশেষ সংবাদ-
ইছামতীতে নেই সেই মিলনমেলা : শান্তিতেই শেষ দেবহাটার বিজয়া দশমীদেবহাটায় দুর্গাপূজার নবমীতে বিভিন্ন মণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার আশরাফুল আলমআশাশুনিতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক কাউসার আজিজসাতক্ষীরায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করলেন সাবেক মেয়র চিশতিউপকূল পুনরুদ্ধারে ১০ লক্ষ বীজ রোপণ: চারা রক্ষায় ঐক্যবদ্ধ উদ্যোগের অঙ্গীকারপ্রধানমন্ত্রীর সিদ্ধান্ত মানতে পারছেন না শ্যামনগরের বিএনপি নেতা আদম আলীএখানে সকল ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে– এড.সৈয়দ ইফতেখার আলীসাতক্ষীরায় মিষ্টি পানির ছোঁয়া: শ্যামনগরে ঘুচল হাজারো মানুষের পানিকষ্টসাতক্ষীরায় শহরে দুর্গা মন্দির পরিদর্শনে প্রশাসক হাবিবদেবহাটার আলোচিত শামীম হত্যা: দুই আসামি গ্রেপ্তার

তিন কলেজছাত্রী বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেনি

দেশের খবর : কলেজে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয়েছিলেন রাজধানীর মিরপুরের পল্লবীর তিন ছাত্রী। তবে দুইদিনেও বাসায় ফেরেনি তারা। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) সকালে তারা কলেজে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয়ে যান।

নিখোঁজরা হলো- কাজী দিলখুশ জান্নাত নিসা, কানিজ ফাতেমা ও স্নেহা আক্তার। তারা সবাই এইচএসসি পরীক্ষার্থী।

তাদের পরিবারের দাবি, বাসা থেকে বের হওয়ার সময় তারা নগদ টাকা, স্বর্ণের গহনা, সার্টিফিকেট ও মূল্যবান সামগ্রী নিয়ে গেছে। তাদের মধ্যে এক ছাত্রী ছয় লাখ টাকা, আরেকজন আড়াই ভরি স্বর্ণ নিয়ে বাসা থেকে বেরিয়েছেন। অপরজন নগদ ৭৫ হাজার টাকা নিয়ে বাড়ি থেকে বেরিয়েছে।

এছাড়া তারা নিজেদের এসএসসির সনদপত্রও নিয়ে গেছেন। তাদের প্রত্যেকের কাছে দামি মোবাইল ফোনও রয়েছে।

এদিকে, এ ঘটনায় পল্লবী থানা পুলিশ দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানা হেফাজতে নিয়েছে। তারা হলেন, তরিকুল ও তনয়।

ভুক্তভোগীদের পরিবারের দাবি, বিদেশে পাঠানোর প্রলোভোন দেখিয়ে ওই তিন ছাত্রীকে প্রলোভিত করেছে একটি নারী পাচারকারী চক্র। এজন্য তারা বাসা থেকে নগদ টাকা মূল্যবান জিনিস চুরি করে পালিয়েছে।

এ ঘটনায় শুক্রবার (১ অক্টোবর) নিখোঁজ কাজী দিলখুশ জান্নাত নিসার মা মাহমুদা আক্তার পল্লবী থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগে তিনজনের নাম উল্লেখ করা হয়। তারা হলেন- তরিকুল, রকিবুল ও জিনিয়া। এরমধ্যে জিনিয়া টিকটকে পরিচিত মুখ। আর তরিকুল ও রকিবুল সহোদর।

অভিযোগে মাহমুদা আক্তার জানান, দিলখুশ জান্নাত নিসা ও তার দুই বান্ধবী কানিজ ফাতেমা এবং স্নেহাকে বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে ঘরছাড়া করেছে একটি নারী পাচারকারী চক্র। পরিবারের কাউকে কিছু না বলে বৃহস্পতিবার সকাল ৯টায় সবাই নিজ নিজ বাসা থেকে একসঙ্গে বের হয়। বের হওয়ার সময় প্রত্যেকে বাসা থেকে কয়েক নগদ টাকা, গহনা, সার্টিফিকেট ও মোবাইল নিয়ে গেছে।

দিলখুশ জান্নাত নিসার বড় বোন অ্যাডভোকেট কাজী রওশন দিল আফরোজ বলেন, ‘আমার ছোট বোন ও তার বান্ধবীদের বিদেশে পাঠানোর প্রলোভন দেখানো হয়েছে। এ জন্য তারা বাড়ি ছেড়ে পালিয়েছে।’

তিনি বলেন, ‘বৃহস্পতিবার সকালে সবাই কলেজ ড্রেস পরে ব্যাগ সঙ্গে নিয়ে বের হয়। আমাদের মহল্লার প্রতিবেশী তরিকুল, রকিবুল ও জিনিয়া এ ঘটনার সঙ্গে জড়িত। এরমধ্যে তরিকুল আমার বোনের সঙ্গে প্রায়ই কথা বলতেন। তরিকুল তাকে (নিসা) বলতেন, সে অনেক বড় হ্যাকার ও বড় কোম্পানির মালিক। হরহামেশা আমেরিকায় লোকজনকে পাঠান। আমার বোন নিসা বাসায় এসে আমাকে বলেছিল, আপু তরিকুল তোমাকে তার কোম্পানির লিগ্যাল অ্যাডভাইজার পদে চাকরি দিতে পারবে।’

কাজী রওশন দিল আফরোজ আরও বলেন, চক্রের সদস্য জিনিয়া নামের একজন তরিকুলের বান্ধবী। জিনিয়া আমার ছোট বোন ও তার বান্ধবীদেরও পরিচিত। জিনিয়ার বাসায়ও গিয়েছিলাম ওদের ব্যাপারে খোঁজ-খবর নিতে। কিন্তু জিনিয়া দেখা করেনি। তার পরিবারের সদস্যরা আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করেছে। আমরা মনে করছি, তরিকুল ও জিনিয়ার পরিবার এ ঘটনার সঙ্গে জড়িত। তারা জানেন, আমার বোন ও তার বান্ধবীরা কোথায় আছে।

জানতে চাইলে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম বলেন, ‘ভুক্তভোগী পরিবার থানার অভিযোগ করেছেন। আমরা এ বিষয়ে তদন্ত করছি। এখন পর্যন্ত দুজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাফ চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কাকে হারিয়ে বাংলাদেশের উড়ন্ত সূচনা

খেলার খবর : জয় দিয়ে সাফ চ্যাম্পিয়নশিপে উড়ন্ত সূচনা করেছে বাংলাদেশ ফুটবল দল। শ্রীলঙ্কার বিপক্ষে আক্রমণ ও লড়াইয়ে আধিপত্য দেখিয়ে প্রথম ম্যাচে জয় নিয়ে মাঠ ছেড়েছে জামাল ভূঁইয়ার দল। আসরে নিজেদের প্রথম ম্যাচে লঙ্কানদের বিপক্ষে ১-০ গোলের জয় তুলে নিয়েছে লাল-সবুজের দল। একই সঙ্গে জয় দিয়ে নিজের কোচিং মিশন শুরু করলেন অন্তর্বর্তীকালীন কোচ অস্কার ব্রুসন।

বাংলাদেশের প্রথম ও সবশেষ সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ের পর কেটে গেছে দেড় যুগ। মাঝের সাত আসরে সাফল্যের পাল্লায় কিছু ছিল না। এবারের মিশনে তাই সাফল্য পেতে মরিয়া বাংলাদেশ দল।ডাগআউটে আজ অভিষেক হওয়া কোচ অস্কার ব্রুসনও শিষ্যদের বার্তা দিয়েছেন আত্মবিশ্বাস নিয়ে খেলার। কোচের আস্থা রেখেছেন শিষ্যরা। নতুন কোচের অধীনে প্রথম ম্যাচ জয়ে রাঙিয়েছে বাংলাদেশ।

মালদ্বীপের রাজধানী মালে জাতীয় স্টেডিয়াম এদিন ‘বাংলাদেশ,বাংলাদেশ’ শব্দে মুখরিত ছিল। বলা চলে, অনেকটা ঘরোয়া পরিবেশেই খেলেছে বাংলাদেশ। পুরো ৫৮ ভাগ সময় বল দখলে রেখে ২০টি আক্রমণ করে বাংলাদেশ। যার মধ্যে ৪টি ছিল অনটার্গেটে যাওয়ার মতো শট। বিপরীতে ৯ শট নেয় লঙ্কানরা। যার একটিও লক্ষ্যে যাওয়ার মতো ছিল না।

শুরুর দিকে লম্বা পাসে খেলা শ্রীলঙ্কা কিছুটা চাপ তৈরি করলেও বাংলাদেশের রক্ষণের তেমন কোনো পরীক্ষা নিতে পারেনি। ইয়াসিন, তপু, বিশ্বনাথ ঘোষ ও কাজী তারিক রায়হানে সাজানো ডিফেন্স লাইন ছিল শক্ত। ধীরে ধীরে নিজেদের গুছিয়ে নেয় বাংলাদেশ।

ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য থেকেছে বাংলাদেশ-শ্রীলঙ্কা দুদলই। বাংলাদেশ সাফল্য পায় বিরতির পর। পেনাল্টির সুবাদে দলকে এগিয়ে নেন তপু বর্মন।

৫৬ মিনিটে বাংলাদেশের আক্রমণ ঠেকাতে গেলে হাতে বল লাগে লঙ্কান এক ডিফেন্ডারের। সঙ্গে সঙ্গে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। পেনাল্টির সুযোগ হাতছাড়া করেনি বাংলাদেশও। সফল স্পট কিকে স্কোরলাইন ১-০ করেন তপু বর্মন। ম্যাচের প্রথমার্ধের শেষ দিকেও দারুণ সুযোগ পেয়েছিলেন তপু। প্রথমার্ধের শেষ দিকে আরাফাতের লম্বা ক্রসে হেড করেন তপু। বলের লাইন থেকে ফিরিয়ে দেন গোলরক্ষক সুজন পেরেরা ফেরান। তবে প্রথমার্ধে সুযোগ হাতছাড়া করা তপু দ্বিতীয়ার্ধে পেনাল্টি পেয়ে সুযোগ হাতছাড়া করলেন না। ঠিক গোল তুলে নিয়ে দলকে জয় উপহার দিলেন।

এগিয়ে যাওয়ার পর ম্যাচের বাকি অংশ রক্ষণ সামলে খেলেছে বাংলাদেশ। নিজেরা কয়েকবার আক্রমণ গেলেও গোলের দেখা পায়নি। শেষ পর্যন্ত ওই ১-০ গোলের স্বস্তির জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ।

বাংলাদেশের পরের ম্যাচ ভারতের বিপক্ষে। আগামী ৪ অক্টোবর একই মাঠে ভারতের বিপক্ষে লড়বেন জামাল-তপুরা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৫টায়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ফিতা কেটে রাস্তা উদ্বোধন করলেন রিকশাচালকের স্ত্রী

ভিন্নরকম খবর : যশোরের মণিরাপুরের জলকর রোহিতায় দুই লাখ টাকা ব্যয়ে সংস্কার হওয়া ৫০০ ফুটের একটি ইটের রাস্তা উদ্বোধন করেছেন স্বপ্না খাতুন নামে এক গৃহিণী। তিনি রিকশাচালক রবিউল ইসলামের স্ত্রী।

শুক্রবার (১ অক্টোবর) বিকালে মণিরামপুর উপজেলা চেয়ারম্যান নাজমা খানমের উপস্থিতিতে ফিতা কেটে রাস্তা উদ্বোধন করেন তিনি। এ সময় উপজেলার রোহিতা ইউনিয়নের চেয়ারম্যান আবু আনছার সরদার, আওয়ামী লীগ নেতা হাসেম আলী, আলতাফ হোসেন, শেখ রাশেদ আলী, ইউপি সদস্য মহিতুল হোসেন, মাস্টার দেবাশীষ বিশ্বাস প্রমুখ উপস্থিতি ছিলেন।

এর আগে, ৯ আগস্ট কর্দমাক্ত রাস্তায় এক নারীর রিকশা ঠেলার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। ছবিতে দেখা যায়, কাদার মধ্য দিয়ে রিকশা টেনে নিচ্ছেন চালক রবিউল ইসলাম। পেছন থেকে ঠেলছেন তার স্ত্রী স্বপ্না খাতুন। ভাইরাল ছবিটি দেখে মণিরামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা খানম রাস্তাটি পরিদর্শনে যান। তখন তিনি রাস্তাটি সলিং করার উদ্যোগ নেন। শুক্রবার নিজে উপস্থিত থেকে সেই রিকশাচালকের স্ত্রীকে দিয়ে ফিতা কাটিয়ে রাস্তাটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করান।

উপজেলা চেয়ারম্যান নাজমা খানম বলেন, ‘ফেসবুকে ছবিটি দেখে খুব খারাপ লেগেছিল। একজন নারী তার স্বামীর রিকশা ঠেলে মূল রাস্তায় তুলে দেয় নিয়মিত। বিষয়টি আমাকে নাড়া দেয়। এরপরই এডিবির অর্থায়নে উপজেলা পরিষদের তত্ত্বাবধানে রাস্তাটি করে দিয়েছি। ভেবেছিলাম, প্রধানমন্ত্রীর জন্মদিনে সড়কটির উদ্বোধন করবো। কিন্তু অনেক প্রোগ্রাম থাকায় সেদিন সম্ভব হয়নি।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘রাস্তাটি উদ্বোধন ওই নারীই করেছেন। কেননা এটি সংস্কারে তার ভূমিকাই সবচেয়ে বেশি।’

উল্লেখ্য, জলকর রোহিতা দক্ষিণপাড়ায় পাকা সড়কের পাশে একটি কাদার রাস্তা ছিল। বর্ষায় রাস্তাটিতে হাঁটু পরিমাণ কাদা হতো। ওই রাস্তার ধারে ২০-৩০টি বাড়ি রয়েছে। এগুলোর বাসিন্দারা অধিকাংশই রিকশা বা ভ্যানচালক। কাদায় ভ্যান-রিকশা নিয়ে যাতায়াতে তাদের চরম ভোগান্তিতে পড়তে হতো। ওই কাদা মাড়িয়ে নিয়মিত রিকশা আনা-নেওয়া করতে হতো রবিউল ইসলামকে। তিনি হার্টের রোগী হওয়ায় কাদায় রিকশা টানতে কষ্ট হতো। তখন স্বপ্না বেগম রিকশা ঠেলে স্বামীকে সাহায্য করতেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় করোনা উপসর্গ নিয়ে দুই নারীসহ ৫ জনের মৃত্যু

আসাদুজ্জামান ঃ সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় করোনার উপসর্গ নিয়ে দুই নারীসহ ৫ জনের মৃত্যু হয়েছে। করোনা ডেডিকেটেড সামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে তারা মারা যান।

উপসর্গে মৃতরা হলেন, শ্যামনগর উপজেলার কলবাড়ি গ্রামের গোবিন্দ মন্ডল (৬৫), কালিগঞ্জ উপজেলার নলতা গ্রামের রফিকুল ইসলাম (৫৭), তালা উপজেলার মাটিয়াডাঙ্গা গ্রামের রেবেকা খাতুন (৪৫), আশাশুনি উপজেলার শোভনালী গ্রামের অহম্মদ আলী গাজী (৯০) ও কলারোয়া উপজেলার কেরালকাতা গ্রামের সাহারিনা খাতুন ( ৫৫)।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টসহ করোনার নানা উপসর্গ নিয়ে গত এক সপ্তাহ আগে তারা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তারা মারা যান। এ নিয়ে জেলায় আজ পর্যন্ত করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন মোট ৬৯২ জন। আর ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন আরো ৮৮ জন।
সাতক্ষীরার সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়াত সকলকে মাস্ক পরার ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান।।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পিকে ইউনিয়ন ক্লাবের ৪-০ গোলে জয়লাভ

শুক্রবার বিকাল সাড়ে ৩টায় সাতক্ষীরা স্টেডিয়ামে সাতক্ষীরা জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের আয়োজনে বঙ্গবন্ধু সাতক্ষীরা জেলা প্রথম বিভাগ ফুটবললীগ ২০২১ এর তৃতীয় খেলায় পিকে ইউনিয়ন ক্লাব বনাম জোড়দিয়া মডার্ন স্পোটিং ক্লাবকে ৪-০ গোলে পরাজিত করে। পিকে ইউনিয়নের পক্ষে উজ্জ্বল দুটি গোল করেন। বেল্লাল একটি ও সাব্বির একটি।

খেলাটি উপভোগ করেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা বদরুল ইসলাম খান, মাহমুদ হাসান মুক্তি, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি শেখ নাছেরুল হক, বীর মুক্তিযোদ্ধা রফিকুজ্জামান খোকন, বীর মুক্তিযোদ্ধা এড. মোসলেম উদ্দীন, ইমাদুল হক খান, ফারহা দিবা খান সাথী, শেখ মাসুদ আলী, ইকবাল কবির খান বাপ্পি, মীর তাজুল ইসলাম রিপন, খন্দকার আরিফ হাসান প্রিন্স, বাংলাদেশ জাতীয় মহিলা ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন, আফঈদা খন্দকার প্রান্তি, ফয়জুল্লাহসহ সাবেক কৃতি ফুটবলাররা উপস্থিত থেকে খেলাটি উপভোগ করেন।
শনিবার সুলতানপুর ক্লাব বনাম পার্ক একাদশের মধ্যকার খেলাটি অনুষ্ঠিত হবে।
বিগত জুন মাসে খেলা শুরু হলেও করোনা পরিস্থিতির ভয়াবহতার কারণে স্থগিত ছিলো। করোনা পরিস্থিতি শিথিল হলে পুনরায় চালু হয় খেলাটি। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা

আসাদুজ্জামান : “সকল বয়সের জন্য ডিজিটাল সমতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২১ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে শুক্রবার সকাল ১০টায় সাতক্ষীরা স্টেডিয়ামস্থ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার এসোসিয়েশনের কার্যালয়ে উক্ত আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি ডা. সুশান্ত ঘোষ’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

এসময় আরো বক্তব্য রাখেন, সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার এসোসিয়েশনের কোষাধ্যক্ষ ভূধর সরকার, সদস্য এ্যাড. এস.এম হায়দার, অধ্যক্ষ আব্দুল হামিদ, মো. ফজলুর রহমান, জেলা আওয়ামীলীগের উপদেষ্টা ও রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস চেয়ারম্যান শেখ নুরুল হক, জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ও সাপ্তাহিক ইচ্ছেনদী’র সম্পাদক মকসুমুল হাকিম, সহ-সভাপতি প্রকৌশলী শেখ তহিদুর রহমান ডাবলু, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কাজী হাশিম উদ্দিন হিমেল প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন,“বিগত সময়ে বাংলাদেশে রাস্তা, ব্রিজ, কালভাটসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করতে বিশ^ ব্যাংকের মুখাপেক্ষী হয়ে থাকতে হতো আমাদের। আর এখন মহান আল্লাহর রহমতে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ তার নিজস্ব অর্থায়ণে পদ্মাসেতুর মত মেঘা প্রকল্প বাস্তবায়ণ হতে চলেছে। দেশে সকল সেক্টরে ব্যাপক উন্নয়ন হয়েছে।

আলোচনা সভা শেষে সংগঠনের সদস্যদের মাঝে গেঞ্জি, মাস্ক ও খাবার বিতরণ করা হয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সদস্য সিনিয়র শিক্ষক ইয়াহিয়া ইকবাল।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বাংলাদেশে বিদেশি সব চ্যানেলের সম্প্রচার বন্ধ: কোয়াব

বিনোদন সংবাদ : বাংলাদেশে সব বিদেশি চ্যানেলের সম্প্রচার বন্ধ করা হয়েছে। তথ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় এই কাজটি বাস্তবায়ন করছে ক্যাবল অপারেটররা। ক্যাবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)-এর সভাপতি এস এম আনোয়ার পারভেজ বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত ১৩ সেপ্টেম্বর তথ্য মন্ত্রণালয় থেকে একটি পরিপত্র জারি হয়েছে। তাতে বলা হয়েছে, ১ অক্টোবর থেকে বিদেশি যেসব চ্যানেল বিজ্ঞাপন প্রদর্শন করে সেগুলো প্রচার করা যাবে না। তারই পরিপ্রেক্ষিতে ১ অক্টোবর থেকে বাংলাদেশি চ্যানেল ছাড়া সব বিদেশি চ্যানেল বন্ধ করা হয়েছে।

এক প্রশ্নের জবাবে এস এম আনোয়ার পারভেজ বলেন, বিদেশি সব চ্যানেলই বিজ্ঞাপন প্রচার করে। যেহেতু সরকার বিজ্ঞাপনমুক্ত বিদেশি চ্যানেল চাইছে, সেহেতু বিজ্ঞাপন প্রচার করে এমন চ্যানেল তো আমরা প্রচার করতে পারি না। তাই বিদেশি সব চ্যানেল বন্ধ রয়েছে।

এর আগে গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ জানান, আইন অনুযায়ী দেশে বিদেশি চ্যানেলগুলোর বিজ্ঞাপনমুক্ত (ক্লিনফিড) সম্প্রচার বাস্তবায়নে ১ অক্টোবর থেকে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। মন্ত্রণালয়ের পূর্বঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী আইন প্রয়োগে এ ব্যবস্থার কথা জানান মন্ত্রী।

তিনি বলেন, ‘১ অক্টোবর থেকে আমরা সারাদেশে মোবাইল কোর্ট পরিচালনা করবো। কোনও বিদেশি চ্যানেলে ক্লিনফিড দেখানো না হলে এবং মন্ত্রণালয়, টেলিভিশন ওনার্স অ্যাসোসিয়েশন ও ক্যাবল অপারেটর ত্রিপক্ষীয় বৈঠকের মাধ্যমে ক্যাবল লাইনে সম্প্রচারের জন্য টেলিভিশনগুলোর নির্ধারিত ক্রমের ব্যত্যয় হলে বা কোনও ক্যাবল অপারেটর আইন ভঙ্গ করে নিজেরা বিজ্ঞাপন, অনুষ্ঠান প্রদর্শন করলে বা আইনের অন্য কোনও ব্যত্যয় ঘটালে সংশ্লিষ্ট চ্যানেল ডাউনলিংকের অনুমতিপ্রাপ্ত ডিস্ট্রিবিউটর এবং ক্যাবল অপারেটরদের ওপরই আইন ভঙ্গের দায় বর্তাবে এবং আগামীকাল (আজ শুক্রবার) থেকে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তালা ভেঙে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে প্রবেশ করল শিক্ষার্থীরা

শিক্ষা ডেস্ক : তালা ভেঙে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলে শিক্ষার্থীরা প্রবেশ করেছে। আগামী ৫ অক্টোবর আবাসিক হল খোলার সিদ্ধান্ত থাকলেও তার আগেই শুক্রবার দুপুরে তারা আবাসিক হলে প্রবেশ করেন। হল প্রশাসনের পক্ষ থেকে তাদের হল ত্যাগ করার অনুরোধ জানালেও তাতে তারা কর্ণপাত করেননি।

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নিজামুল হক ভূইয়া যুগান্তরকে বলেন, অমর একুশে হলের প্রাধ্যক্ষ ড. ইসতিয়াক এম সৈয়দ আমাকে অনুরোধ করলে আমি শিক্ষর্থীদের সঙ্গে কথা বলতে যাই। তাদেরকে পাঁচ তারিখের আগে হলে না উঠার জন্য অনুরোধ জানাই। কিন্তু তারা হল থেকে চলে যেতে অস্বীকৃতি জানিয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest