সর্বশেষ সংবাদ-
তালা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার ফেসবুক পোস্ট ঘিরে বিতর্ক, নিন্দা সাংবাদিকদেরইছামতীতে নেই সেই মিলনমেলা : শান্তিতেই শেষ দেবহাটার বিজয়া দশমীদেবহাটায় দুর্গাপূজার নবমীতে বিভিন্ন মণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার আশরাফুল আলমআশাশুনিতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক কাউসার আজিজসাতক্ষীরায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করলেন সাবেক মেয়র চিশতিউপকূল পুনরুদ্ধারে ১০ লক্ষ বীজ রোপণ: চারা রক্ষায় ঐক্যবদ্ধ উদ্যোগের অঙ্গীকারপ্রধানমন্ত্রীর সিদ্ধান্ত মানতে পারছেন না শ্যামনগরের বিএনপি নেতা আদম আলীএখানে সকল ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে– এড.সৈয়দ ইফতেখার আলীসাতক্ষীরায় মিষ্টি পানির ছোঁয়া: শ্যামনগরে ঘুচল হাজারো মানুষের পানিকষ্টসাতক্ষীরায় শহরে দুর্গা মন্দির পরিদর্শনে প্রশাসক হাবিব

কালিগঞ্জে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন উপলক্ষে র‌্যা‌লি

কা‌লিগঞ্জ প্রতি‌নি‌ধিঃ “আমরা কন্যাশিশু-প্রযুক্তিতে সমৃদ্ধ হবো, ডিজিটাল বাংলাদেশ গড়বো” প্রতিপাদ‌্যকে সামনে রেখে কালিগঞ্জে জাতীয় কন্যা শিশু দিবস উপল‌ক্ষে র‌্যা‌লি, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে বৃহস্পতিবার বেলা সা‌ড়ে ১০টায় উপজেলা চেয়ারম‌্যা‌নের কার্যাল‌য়ের সাম‌নে নারী ও শিশু‌দের অংশগ্রহণে মানববন্ধন ও র‌্যা‌লি অনুষ্ঠিত হয়।

প‌রে উপজেলা ল্যাবরেটরী স্কুলের দ্বিতীয় তলায় মহিলা বিষয়ক কর্মকর্তা অর্ণা চক্রবর্তীর সভাপতিত্বে কন‌্যা শিশুর তাৎপর্য তুলে ধরে অা‌লোচনা সভায় প্রধান অ‌তি‌থির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তার সহধর্মিনী ও লে‌ডিসক্লা‌বের সভাপ‌তি সামিরা খন্দকার। শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চুর সঞ্চালনায় অা‌লোচনা সভায় ‌বি‌শেষ অ‌তি‌থির বক্তব‌্য রা‌খেন ম‌হিলা ভাইস চেয়ারম‌্যান দিপালী রানী ঘোষ, প্রেসক্লা‌বের সহ-সভাপ‌তি শেখ অা‌নোয়ার হো‌সেন, তথ‌্য ও সাংস্কৃ‌তিক সম্পাদক এসএম, অাহম্মাদ উল‌্যাহ বাচ্চু, লে‌ডিসক্লা‌বের সম্পা‌দিকা ইলা‌দেবী ম‌ল্লিক প্রমুখ। অনুষ্ঠান শে‌ষে মহিলা কল্যাণ পরিষদ থেকে প্রাপ্ত সাধারণ অনুদান হি‌সে‌বে উপজেলা লেডিস ক্লাব ৪০ হাজার, মিশন মহিলা উন্নয়ন সংস্থা ৩০ হাজার, আমার কু‌ঠির মহিলা উন্নয়ন সংস্থা ৩০ হাজার, দুর্জয় নারী উন্নয়ন সমিতি ২৫ হাজার, উষা ম‌হিলা উন্নয়ন সংস্থা ২৫ হাজার টাকার চেক প্রদান করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বাংলাদেশ দলিত পরিষদ শ্যামনগর শাখার দায়িত্ব হস্তান্তর

বাংলাদেশ দলিত পরিষদ শ্যামনগর শাখার দায়িত্ব হস্তান্তর এবং পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার শ্যামনগর উপজেলার সোনার মোড় এলাকায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ দলিত পরিষদ শ্যামনগর শাখার আহবায়ক কমিটির আহবায়ক আলতাফ হোসেন। সদস্য সচিব লহ্মীপদ ঘোষের সঞ্চালনায় শ্যামনগর উপজেলার আহবায়ক কমিটির ১১ জন সদস্য উপস্থিত ছিলেন।
এসময় আহবায়ক কমিটির নেতৃবৃন্দ নবগঠিত শ্যামনগর উপজেলা কমিটির সভাপতি কাশিনাথ দাশ ও সাধারণ সম্পাদক সঞ্চয় সরকারের হাতে কমিটির দায়িত্ব হস্তান্তর করেন।
এসময় আলতাফ হোসেন বলেন, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রতি মাননীয় প্রধানমন্ত্রী যে ভাবে লক্ষ করেছেন আমিও সেভাবেই তাদের জন্য কাজ করে যাবো। পাশাপাশি সমাজের অবহেলিত জনগোষ্ঠীর জন্য সকলকে কাজ করার আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সামেকে রোগীকল্যাণ সমিতির কার্যক্রমের উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে সমাজসেবা অধিদফতরের আওতায় রোগীকল্যাণ সমিতির কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টায় মেডিকেল কলেজ হাসপাতালে
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের তত্বাবধায়ক ডা. শেখ কুদরত ই- খুদা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে ও অসহায় রোগীদের মাঝে ঔষধ বিতরনের মধ্য দিয়ে রোগীকল্যাণ সমিতির কার্যক্রমের উদ্বোধন করেন সাতক্ষীরা- ২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন.“সাতক্ষীরা
মেডিকেল কলেজ হাসপাতালে রোগীকল্যাণ সমিতির কার্যক্রম চালু হলেই দুঃস্থ্য রোগীরা নাগরিক সুবিধা ভোগ করবে। সেবা সমূহ হল-আর্থিক সেবা, সামাজিক সেবা ও মানসিক সেবা। সমাজসেবা অধিদফতরের আওতায় রোগীকল্যাণ সমিতির পক্ষ থেকে
দুঃস্থ্য রোগীরা এসকল নাগরিক সেবা পাবে।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক সন্তোষ কুমার নাথ, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী সুজন, মেডিকেল কলেজের মেডিসিন বিভাগীয় প্রধান ডা. কাজী আরিফ আহমেদ,
সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস চেয়ারম্যান শেখ নুরুল হক, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগের কনস্যালটেন্ট ডা. সুমন কুমার দাস, জেলা বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি প্রকৌশলী শেখ তহিদুর রহমান ডাবলু, সদর উপজেলা সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান, সাতক্ষীরা পৌর আওয়ামীলীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, শহর
সমাজসেবা অফিসার মো. মিজানুর রহমান,

সমাজসেবা অধিদফতরের রোগীকল্যাণ সমিতির সমাজসেবা অফিসার মো. তরিকুল ইসলাম ও জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কাজী হাশিম উদ্দিন হিমেল প্রমুখ। এসময় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের
চিকিৎসক ও জেলা সমাজসেবা অধিদফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা সমাজসেবা অধিদফতরের সহকারি পরিচালক মো. রোকনুজ্জামান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

দেশের খবর : নিবন্ধিত মোবাইল ফোনের সংযোগ শুক্রবার (১ অক্টোবর) থেকে বিচ্ছিন্ন ও অনিবন্ধিত মোবাইল উৎপাদন বা আমদানি বা ক্রয়/বিক্রয় করলে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, বিটিআরসি কর্তৃক জাতীয় পরিচয়পত্র ও নিবন্ধিত সিম কার্ডের সঙ্গে ট্যাগিং করে প্রতিটি মোবাইল ফোন নিবন্ধনের মাধ্যমে বিভিন্ন সরকারি সেবা গ্রহণ/প্রদান নিশ্চিত করা, অবৈধভাবে উৎপাদিত বা আমদানি করা মোবাইল ব্যবহার বন্ধের মাধ্যমে সরকারের রাজস্ব আহরণ নিশ্চিত, ব্যবহৃত মোবাইল চুরি ও অবৈধ ব্যবহার রোধ এবং জাতীয় নিরাপত্তার স্বার্থে আইন প্রয়োগকারী সংস্থাসমূহকে সহায়তার জন্য গত ১ জুলাই ন্যাশনাল ইক্যুপমেন্ট আইডেন্টিটি রেজিস্টাারের (এনইআইআর) কার্যক্রম শুরু করা হয়েছে। আগামীকাল ১ অক্টোবর থেকে সব অবৈধ হ্যান্ডসেটের সংযোগ বিচ্ছিন্ন করা হবে।

বিজ্ঞাপ্তিতে বলা হয়, মোবাইল ক্রয়ের আগে মেসেজ অপশন থেকে KYD ও ১৫ ডিজিটের IMEI নম্বর লিখে (উদাহরণ- KYD 123456789012345) ১৬০০২ নম্বরে পাঠিয়ে বৈধতা যাচাই করে নেওয়ার অনুরোধ জানানো হচ্ছে। এছাড়া বৈধভাবে বিদেশ থেকে ব্যক্তিগতভাবে আনীত অথবা ক্রয়কৃত অথবা উপহারপ্রাপ্ত অনুমোদিত মোবাইল ব্যবহারের আগে ওয়েবসাইটের মাধ্যমে নিবন্ধন সম্পন্ন করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে।

একই সঙ্গে কোনো আমদানিকারক/স্থানীয়ভাবে মোবাইল সংযোজন ও উৎপাদনকারী প্রতিষ্ঠান কর্তৃক অনিবন্ধিত মোবাইল উৎপাদন/আমদানি এবং কোনো বিক্রেতা কর্তৃক অনিবন্ধিত মোবাইল বিক্রি না করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে। কোনো বিক্রেতা অবৈধ কোনো মোবাইল বিক্রি করলে ক্রেতার দাবি অনুযায়ী মোবাইলের মূল্য ফেরত দিতে হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটায়  দূর্গা পূজা বিষয়ক মতবিনিময় সভা
দেবহাটা ব্যুরো:
দেবহাটা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার এসএম জামিল আহমেদ বলেছেন, ‘সরকারি বিধি-নিষেধ ও কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের নির্দেশনা মেনে দেবহাটা উপজেলার ২১টি পূজা মন্ডপে শারদীয় দূর্গা পূজা সম্পন্ন করতে হবে।

করোনা সংক্রমন এড়াতে মন্ডপ গুলোতে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি যাতে মানা হয়, সেদিকে বিশেষ দৃষ্টি রাখতে হবে। গাজীরহাট, সখিপুর পালপাড়া, দক্ষিন পারুলিয়া জেলিয়াপাড়া, সন্যাসখোলা, সুবর্ণাবাদ সহ ঝুকিপূর্ন পূজা মন্ডপ গুলোতে পুলিশের পাশাপাশি অতিরিক্ত আনসার সদস্য ও স্বেচ্ছাসেবক টিমের সদস্যরা দায়িত্বরত থাকবেন।

প্রতিটি মন্ডপে সুষ্ঠভাবে যাতায়াতের ব্যবস্থা নিশ্চিত করতে হবে এবং নারী ও পুরুষদের জন্য পৃথক প্রবেশপথ ও বসার স্থান নির্ধারণ করতে হবে। সড়ক দূর্ঘটনা ও যানযট নিরসণে গাজীরহাট ও পারুলিয়াতে ট্রাফিক পুলিশ নিযুক্ত করা হবে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সৌহাদ্যপূর্ন সম্প্রীতি বজায় রাখতে প্রতিবার আজান ও নামাজের সময় মন্ডপের উচ্চ শব্দপূর্ন মাইক বন্ধ রাখতে হবে। দূর্গা পূজা ঘিরে যাতে করে চুরি, ডাকাতি, ছিনতাই, ইভটিজিং সহ প্রত্যেকটি মন্ডপের নিরাপত্তায় কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে।

পূজা চলাকালীন সময়ে ধর্মীয় গান ব্যাতীত কোন প্রকার ডিজে বা অশালীন গান মন্ডপে বাজানো যাবেনা। একইসাথে কোন ব্যাক্তি বা গোষ্ঠী পূজাকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলেও হুশিয়ারি করেন তিনি।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় দেবহাটা থানা হলরুমে আয়োজিত শারদীয় দূর্গা পূজা সুষ্ঠভাবে বাস্তবায়নে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতাকালে সিনিয়র সহকারী পুলিশ সুপার এসএম জামিল আহমেদ এসব কথা বলেন।

সভাপতির বক্তব্যে নবাগত অফিসার ইনচার্জ (ওসি) শেখ ওবায়দুল্লাহ বলেন, পূজা মন্ডপ গুলোর নিরাপত্তায় পুলিশ মোতায়েন করার পাশাপাশি পুলিশের একাধিক টিম টহলরত থাকবে।

মাদকসেবীদের উদ্দেশ্যে তিনি বলেন, পূজার সময় যদি কারোও মদ খাওয়ার অভ্যাস থাকে তাহলে ঘরে বসে দরজা লাগিয়ে খেয়ে শুয়ে পড়বেন। কিন্তু পূজা মন্ডপে গিয়ে মদ্যপান বা মাতলামি করলে তাকে ছাড় দেয়া হবেনা। একইসাথে অধিক ঝুঁকিপূর্ন মন্ডপ গুলোর বাড়তি নিরাপত্তার স্বার্থে সিসি ক্যামেরা স্থাপনের পরামর্শ দেন ওসি।

দেবহাটা থানার সেকেন্ড অফিসার এসআই মোবাশ্বের’র সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পুলিশ পরিদর্শক (তদন্ত) ফরিদ আহমেদ, জেলা পুজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি সুভাস চন্দ্র ঘোষ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ, প্রেসক্লাব সভাপতি আব্দুর রব লিটু, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আবু বকর গাজী, সখিপুর ইউপি চেয়ারম্যান ফারুক হোসেন রতন, পারুলিয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, কুলিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আসাদুল ইসলাম, নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবুল কাশেম, দেবহাটা উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাবু নির্মল কুমার মন্ডল প্রমুখ।

এসময় উপজেলার প্রত্যেকটি দূর্গা পূজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদক, দেবহাটা থানার সকল পুলিশ সদস্য এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সহায়া এর আয়োজনে সহযোগী সংগঠন ও নেতৃত্বদানকারি যুবকদের সাথে সমন্বয় সভা

প্রেস বিজ্ঞপ্তি: “সহায়া” এর আয়োজনে চন্দনপুর ইউনিয়ন পরিষদের হলরুমে বেলা ১০টায় সহযোগী সংগঠন ও নেতৃত্বদানকারি যুবকদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। ইউ.এন.ডি.পি এর সহযোগিতায় সহায়া এর বাস্তবায়নে দলিত মানুষদের টেকসই মানবাধিকার সচেতনতামুলক প্রকল্পের অধীন উক্ত সমন্বয় কার্যক্রম অনুষ্ঠিত হয়।

বর্ণ বৈষম্য, লিঙ্গ বৈষম্য, বাল্যবিবাহ প্রতিরোধ এবং মানবাধিকার সচেতনতামুলক বিষয়ে উক্ত সমন্বয় কার্যক্রম অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছিন্নমুকুল সংস্থার নিবাহী পরিচালক পংকোজ ঘোষ, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ০৭ নং চন্দরপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচীত চেয়ারম্যান জনাব ডালিম হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ০৭ নং চন্দনপুর ইউনিয়ন পরিষদের সুযোগ্য সচিব জনাব মো: আমিনুর ইসলাম। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সহায়ার নির্বাহী পরিচালক মো: মুক্তাবিউর বায়হান, সহায় নারী কল্যান সমিতির নির্বাহী পরিচালক মো: রতœা খাতুন, সিমান্ত উন্নয়ন ফাউন্ডেশন এর প্রতিনিধি মোছ: মিনা আক্তার, সূর্যমূখীর প্রতিনিধি মো: নাছির উদ্দীন।

অত্র অনুষ্ঠান পরিচালনা করেন উক্ত প্রকল্পের সমন্বয়কারী এবং যুব নেতৃত্বা চম্পুক লতা। বিশেষ অতিথি তাদের সমাপনী বক্তবে ছাত্র-ছাত্রী, শিক্ষকবৃন্দসহ উপস্থিত গন্যমান্য ব্যক্তিদের কাছে মানবাধিকার, বর্ণ বৈষম্য, লিঙ্গ বৈষম্য, বাল্যবিবাহ প্রতিরোধ সম্পর্কে আলোচনা করেন। প্রধান অতিথি তার বক্তব্যে দলিত ও সাধারন মানুষদের উদ্দেশ্য বলেন মানবাধিকার প্রতিষ্ঠা করতে হবে এবং বর্ণ বৈষম্য, লিঙ্গ বৈষম্য, বাল্যবিবাহ প্রতিরোধ করতে হবে এবং সাম্য ও ন্যায্য সমাজ প্রতিষ্ঠা করতে হবে। এলক্ষ্যে আমাদের সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। অত্র অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অত্র প্রকল্পের একাউন্টস এন্ড এডমিন অফিসার তানিয়া খাতুন এবং ফিল্ড ওয়ার্কার মো: মনিরুজ্জামান ও মো: বিলাল হোসেন।

0 মন্তব্য
1 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটায় ছাত্রীকে ধর্ষনের পর হত্যার ঘটনায় পার্থ মন্ডলের ফাঁসির দাবীতে মানববন্ধন

আসাদুজ্জামান : সাতক্ষীরার দেবহাটা উপজেলার এ.কে.এম আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির স্কুল ছাত্রী পূর্ণিমা রানী দাশকে ধর্ষনের পর শ^াসরোধ করে হত্যার ঘটনায় জড়িত ধর্ষক পার্থ মন্ডলের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবীতে মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে। বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠি অধিকার আন্দোলন সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে এবং নাগরিক উদ্যোগের সহযোগিতায় বৃহস্পতিবার দুপুর ১২ টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে উক্ত মানববন্ধন কর্মসুচি পালিত হয়।

বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠীর অধিকার আন্দোলন (বিডিইআরএম) কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি বিভোতোষ রায়ের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠীর অধিকার আন্দোলন (বিডিইআরএম)সাতক্ষীরা জেলা শাখার সাধারন সম্পাদক দুলাল চন্দ্র দাশ, নিহতের বাবা শান্তি রঞ্জন দাশ, মা চায়না দাশ, বোন প্রতিমা রানী দাশ, বান্ধবী সুধা রানী, সুন্দবন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শেখ আফজাল হোসেন, কালিগঞ্জ মিডা সংস্থার সহ-সভাপতি পার্বতী রানী দাশ, প্রভা সংস্থার নির্বাহি পরিচালক শাম্মি আক্তার কুমকুম প্রমুখ। মানববন্ধনটি পরিচালনা করেন, আশাশুনি মৌমাছি’র নির্বাহী পরিচালক সুশান্ত মল্লিক।

বক্তারা বলেন, দেবহাটা উপজেলার টিকেট গ্রামের স্কুল ছাত্রী পূর্ণিমা দাসকে গত বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ি থেকে ডেকে নিয়ে ধর্ষণ শেষে গলায় ক্যাবল পেঁচিয়ে হত্যা তার প্রেমিক একই গ্রামের একই গ্রামের শিবপদ মন্ডলের ছেলে প্যারা মেডিক্যালে অধ্যয়নরত ছাত্র পার্থ মন্ডল। পরদিন শুক্রবার সকালে বাড়ির পাশের একটি পরিত্যক্ত বাড়ির সবজি বাগান থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। ওইদিন রাতে পূর্ণিমার বাবা শান্তি রঞ্জন দাস দেবহাটা থানায় পার্থকে আসামী করে একটি মামলা করেন। পুলিশ এ মামলায় শনিবার রাতে ভারতে পালিয়ে যাওয়ার সময় পার্থকে সদর উপজেলার বৈকারী সীমান্ত এলাকা থেকে গ্রেপ্তার করে। বক্তারা এ সময় স্কুল ছাত্রী পূর্ণিমা রানী দাশকে ধর্ষনের পর শ^াসরোধ করে হত্যার ঘটনায় জড়িত পার্থ মন্ডলের ফাঁসির দাবী জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

দেশের খবর : দেশে নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ২৭ হাজার ৫১০ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া দেশে নতুন করে ৮৬০ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট ১৫ লাখ ৫৫ হাজার ৯১১ জন করোনায় আক্রান্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ৯৭৯ জন। এ নিয়ে দেশে মোট ১৫ লাখ ১৫ হাজার ৯৪১ জন করোনা থেকে সুস্থ হলো।

আজ বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৮২১টি ল্যাবে ২৬ হাজার ৫৬৯টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা সংগ্রহ করা হয় ২৬ হাজার ৭৪৪টি। করোনা শনাক্তের হার তিন দশমিক ২৪ শতাংশ। এই পর্যন্ত গড় শনাক্তের হার ১৫ দশমিক ৯৯ শতাংশ।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন ২৩ জন মৃত্যুবরণকারীর মধ্যে পুরুষ ১১ জন ও নারী ১২ জন। এ পর্যন্ত পুরুষ মৃত্যুবরণ করেছে ১৭ হাজার ৬৫৬ জন ও নারী নয় হাজার ৮৫৪ জন। মৃত্যুবরণকারীদের মধ্যে ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে দুজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে পাঁচজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে তিনজন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে আটজন ও ৭১ থেকে ৮০ বছরের মধ্যে চারজন।

২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ছয়জন, চট্টগ্রাম বিভাগে সাতজন, বরিশাল বিভাগে একজন, সিলেট বিভাগে চারজন, রংপুর বিভাগে একজন এবং ময়মনসিংহ চারজন। এ ছাড়া সরকারি হাসপাতালে ২০ জন ও বেসরকারি হাসপাতালে তিনজন মৃত্যুবরণ করেছে।

দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ। ওই বছরের ১৮ জুন তিন হাজার ৮০৩ জন নতুন করে করোনায় আক্রান্ত হওয়ার মধ্য দিয়ে লাখ ছাড়িয়েছিল করোনার রোগী। সেদিন পর্যন্ত মোট শনাক্ত ছিল এক লাখ দুই হাজার ২৯২ জন। এ ছাড়া দেশে করোনাভাইরাসে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে গত বছরের ১৮ মার্চ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest