সর্বশেষ সংবাদ-
তালা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার ফেসবুক পোস্ট ঘিরে বিতর্ক, নিন্দা সাংবাদিকদেরইছামতীতে নেই সেই মিলনমেলা : শান্তিতেই শেষ দেবহাটার বিজয়া দশমীদেবহাটায় দুর্গাপূজার নবমীতে বিভিন্ন মণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার আশরাফুল আলমআশাশুনিতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক কাউসার আজিজসাতক্ষীরায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করলেন সাবেক মেয়র চিশতিউপকূল পুনরুদ্ধারে ১০ লক্ষ বীজ রোপণ: চারা রক্ষায় ঐক্যবদ্ধ উদ্যোগের অঙ্গীকারপ্রধানমন্ত্রীর সিদ্ধান্ত মানতে পারছেন না শ্যামনগরের বিএনপি নেতা আদম আলীএখানে সকল ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে– এড.সৈয়দ ইফতেখার আলীসাতক্ষীরায় মিষ্টি পানির ছোঁয়া: শ্যামনগরে ঘুচল হাজারো মানুষের পানিকষ্টসাতক্ষীরায় শহরে দুর্গা মন্দির পরিদর্শনে প্রশাসক হাবিব

বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থীর চুল কাটার ঘটনায় হাইকোর্টের রুল

ভিন্নরকম খবর : সিরাজগঞ্জের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থীর চুল কেটে যে শাস্তি দেওয়া হয়েছে তা কেন অবৈধ হবে না, জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একইসঙ্গে এ ঘটনা তদন্তে গঠিত কমিটিকে এক মাসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

বুধবার ল অ্যান্ড লাইফ ফাউন্ডেশনের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ হুমায়ুন কবির পল্লব ও মোহাম্মদ কাউছার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় একটি রিট আবেদন করেছিলেন। বৃহস্পতিবার এই আবেদনের শুনানি হয়েছে।

এদিকে মঙ্গলবার রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ১৪ ছাত্রের চুল কেটে দেওয়ার ঘটনায় অভিযুক্ত শিক্ষক ফারহানা ইয়াসমিন বাতেন পদত্যাগ করেছেন।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সোহরাব আলী জানান, ‘এ ঘটনায় যেহেতু তদন্ত চলছে, তাই তদন্তের স্বার্থে ফারহানা ইয়াসমিন বাতেন বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক ঐতিহ্য ও বাংলাদেশ অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান পদ, সহকারী প্রক্টর পদ ও প্রক্টরিয়াল বোর্ডের সদস্য পদ থেকে লিখিতভাবে পদত্যাগ করেছেন।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান লায়লা ফেরদৌস হিমেলকে প্রধান করে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ইতোমধ্যে কমিটি কাজ শুরু করেছে বলে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে। এদিকে অভিযুক্ত শিক্ষক ফারহানা ইয়াসমিন বাতেনের স্থায়ী পদত্যাগের জন্য ক্যাম্পাসে আমরণ অনশন শুরু করেছেন ভুক্তভোগী শিক্ষার্থীরা।

উল্লেখ্য, গত ২৬ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস সংস্কৃতি ও বাংলাদেশ স্টাডিজ বিভাগের ১৪ জন শিক্ষার্থীর মাথার চুল কেটে দেওয়ার ঘটনায় রাতে বিভাগের প্রথম বর্ষের ছাত্র নাজমুল হোসেন তুহিন (২৫) ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। বিষয়টি গণমাধ্যমে প্রকাশ পেলে দেশজুড়ে তীব্র সমালোচনা তৈরি হয়। এরই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) রাতে অভিযুক্ত শিক্ষক ফারহানা ইয়াসমিন বাতেন দায়িত্বে থাকা ৩টি পদ থেকে পদত্যাগ করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নাসির-তামিমার বিয়ে অবৈধ, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন বাদির

অনলাইন ডেস্ক : ক্রিকেটার নাসির হোসেন ও এয়ারলাইন্স কেবিন ক্রু তামিমা সুলতানা তাম্মীসহ তিনজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছে। দুজনের বিয়ে অবৈধ বলে আদালতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) প্রতিবেদন জমা দেওয়ার পর আবেদনটি করেন এ সংক্রান্ত মামলার বাদী ও তামিমার প্রথম স্বামী ব্যবসায়ী মো. রাকিব হাসান।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসীমের আদালতে রাকিবের পক্ষে এ আবেদন করেন তার আইনজীবী ইশরাত জাহান। আদালত নথি পর্যালোচনা করে আদেশ দেবেন বলে জানিয়েছেন।

এর আগে ওই আদালতে মামলার তদন্ত প্রতিবেদন জমা দেন পিবিআইয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা মিজানুর রহমান।

তদন্ত প্রতিবেদনে বলা হয়, তামিমা রাকিবকে তালাক দেননি। আইনগতভাবে রাকিব তালাকের কোনো নোটিশও পাননি। তামিমা উল্টো জালিয়াতি করে তালাকের নোটিশ তৈরি করে তা বিভিন্ন মাধ্যমে প্রকাশ করেছেন। যথাযথ প্রক্রিয়ায় তালাক না দেওয়ার ফলে তামিমা তাম্মী এখনও রাকিবের স্ত্রী হিসেবে বহাল রয়েছেন। দেশের ধর্মীয় বিধিবিধান ও আইন অনুযায়ী এক স্বামীকে তালাক না দিয়ে অন্য কাউকে বিয়ে করা অবৈধ ও শাস্তিযোগ্য অপরাধ। এমন পরিস্থিতিতে ক্রিকেটার নাসির হোসেন ও তামিমা তাম্মীর বিয়ে অবৈধ।

এ দুজনের পাশাপাশি অবৈধ বিয়েটিতে তামিমার মা সুমি আক্তারকেও দোষী বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।

পিবিআই সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার (লিগ্যাল অ্যান্ড মিডিয়া) আবু ইউসুফ বলেন, রাকিবের মামলায় আজ সকালে তিনজনকে অভিযুক্ত করে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে পিবিআই। প্রতিবেদনে মোটাদাগে উল্লেখ করা হয়েছে- ডাকযোগে তালাকের যে পত্র পাঠানো হয়েছিল সেটির রিসিট সঠিক নয়। তালাক যথাযথভাবে হয়নি জেনেও বিয়ে করেছেন নাসির। এ কারণে তার বিরুদ্ধেও অভিযোগ দেওয়া হয়েছে। এছাড়া তালাক হয়নি জানা সত্ত্বেও তালাকের তথ্য প্রচার করায় মানহানির ধারাও রয়েছে নাসির হোসেন, তামিমা সুলতানা তাম্মী ও তার মা সুমি আক্তারের বিরুদ্ধে।

এর আগে, গত ২৪ ফেব্রুয়ারি তামিমার প্রথম স্বামী রাকিব হাসান বাদী হয়ে এ মামলা করেন। ওই দিনই আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করেন। এরপর শুনানি শেষে মামলার অভিযোগের বিষয়ে তদন্ত করে পিবিআইকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

মামলার অভিযোগে বলা হয়, ২০১১ সালের ২৬ ফেব্রুয়ারি তামিমা ও রাকিবের বিয়ে হয়। তাদের আট বছরের একটি মেয়েও রয়েছে। তামিমা পেশায় একজন কেবিন ক্রু। চলতি বছরের (২০২১) ১৪ ফেব্রুয়ারি তামিমা ও নাসির হোসেনের বিয়ের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা রাকিবের নজরে আসে। পরে পত্রপত্রিকায় তিনি ঘটনার বিষয়ে বিস্তারিত জানতে পারেন।

এরপর ডিভোর্স পেপার ছাড়াই বিয়ে করার অভিযোগে ক্রিকেটার নাসির হোসেন ও তামিমা সুলতানার বিরুদ্ধে মামলাটি করেন রাকিব।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, রাকিবের সঙ্গে বৈবাহিক সম্পর্ক থাকাবস্থায় নাসিরকে বিয়ে করেছেন তামিমা, যা ধর্মীয় ও রাষ্ট্রীয় আইন অনুযায়ী সম্পূর্ণ অবৈধ। তামিমাকে প্রলুব্ধ করে নাসির নিজের কাছে নিয়ে গেছেন। তামিমা ও নাসিরের এমন অনৈতিক ও অবৈধ সম্পর্কের কারণে রাকিব ও তার আট বছর বয়সী শিশুকন্যা মানসিকভাবে বিপর্যস্ত হয়েছেন। আসামিদের এ ধরনের কার্যকলাপে রাকিবের চরম মানহানি হয়েছে, যা তার জন্য অপূরণীয় ক্ষতি।

গত ৩১ আগস্ট ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসীমের আদালতে মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। এদিন মামলার তদন্ত সংস্থা পিবিআই প্রতিবেদন দাখিল করেনি। পরে বিচারক প্রতিবেদন দাখিলের জন্য ৩০ সেপ্টেম্বর দিন ধার্য করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জয়ার সঙ্গে অভিনয়ের খবর গুজব -বললেন নওয়াজউদ্দিন

বিনোদন ডেস্ক : ভারত স্বাধীনতা-পরবর্তী সময়ে নকশাল বাড়ি নামে গ্রামে পুলিশের গুলিতে নিহত হয়েছিলেন ১১ জন সাধারণ মানুষ। সেই ঘটনাকে কেন্দ্র করেই তৈরি হয় সশস্ত্র আন্দোলন। এটি নকশাল আন্দোলন নামে পরিচিত।

সেই নকশাল আন্দোলন নিয়েই ওয়েব সিরিজ তৈরি করছেন পরিচালক সায়ন্তন মুখোপাধ্যায়। এখানে নকশাল আন্দোলনের নেতা চারু মজুমদারের ভূমিকায় অভিনয় করবেন নওয়াজউদ্দিন সিদ্দিকি। তার বিপরীতে দেখা যাবে বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসানকে।

কলকাতার দৈনিক আনন্দবাজারসহ বেশকিছু গণমাধ্যমের বরাতে এমন খবরই কিছুদিন আগে প্রচার হয়। তবে খবরটিকে গুজব বলছেন স্বয়ং নওয়াজউদ্দিন সিদ্দিকি।

ভারতীয় সংবাদমাধ্যম নিউজ ১৮-কে দেওয়া এক সাক্ষাৎকারে নওয়াজউদ্দিন সিদ্দিকি জানিয়েছেন, ‘আমি কোনো নতুন ওয়েব সিরিজ করছি না। তাই ওই বিষয়টি (জয়ার সঙ্গে ওয়েব সিরিজ) পুরোটাই গুজব।

আপাতত তত দিন আর ওয়েব সিরিজ করব না, যত দিন না গল্প ও চরিত্র নিয়ে নিজে রোমাঞ্চিত হচ্ছি।’

যদিও নওয়াজউদ্দিন সিদ্দিকির এমন বক্তব্যের পরে নতুন করে কোনো মন্তব্য করেননি পরিচালক সায়ন্তন মুখোপাধ্যায়।

সে সময় প্রতিবেদনে জানানো হয়, তৎকালীন বিতর্কিত পুলিশ অফিসার রুণু গুহ নিয়োগীর ‘সাদা আমি কালো আমি’ উপন্যাস অবলম্বনে তিনটি পর্বে বাংলা, হিন্দি, ইংরেজি, তিনটি ভাষায় নির্মাণ হবে রাজনৈতিক এ সিরিজ। যেখানে চারু মজুমদার চরিত্রে অভিনয় করবেন নওয়াজউদ্দিন সিদ্দিকি আর তার স্ত্রী লীলা মজুমদারের চরিত্রে অভিনয় করবেন জয়া আহসান।

সিরিজের তিনটি সিজনে তুলে ধরা হবে ১৯৪৭ থেকে ২০১০ অবধি বিশ্বজুড়ে বামপন্থি আন্দোলনের কাহিনি।

এটি বাংলার পাশাপাশি হিন্দি, ইংরেজি ভাষাতেও মুক্তি দেবেন পরিচালক।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মুখ্যমন্ত্রী মমতার ভাগ্য নির্ধারণে ভোট চলছে আজ

বিদেশের খবর : ভারতের পশ্চিমবঙ্গের ভবানীপুরের সব বুথে ভোট শুরু হয়েছে বলে জানানো হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে।

সকাল ৭টা থেকে শুরু হয় এ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা এ তথ্য জানায়।

খবরে বলা হয়, সব বুথে রয়েছে সিসিটিভি ক্যামেরা এবং মাইক্রো অবজারভার। প্রায় সাড়ে তিন হাজার কেন্দ্রীয় বাহিনীও রয়েছে ভবানীপুরের বুথে বুথে। ভোট নির্বিঘ্নে শেষ করতে তৎপর রয়েছে প্রশাসন।

বিকাল ৪টার পর মিত্র ইনস্টিটিউশনে ভোট দিতে আসার কথা রয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।

মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রিত্বের ভবিষ্যৎ ঠিক করে দেবে দক্ষিণ কলকাতার এই কেন্দ্রই।

১০ বছর আগে প্রথম বার মুখ্যমন্ত্রী পদে বসার পর এই ভবানীপুরে জিতে প্রথম বার বিধানসভায় গিয়েছিলেন মমতা।

মমতার বিরুদ্ধে ভবানীপুরের এ উপনির্বাচনে বিজেপির প্রার্থী আইনজীবী প্রিয়াঙ্কা টিবরেওয়াল, সিপিএম প্রার্থী শ্রীজীব বিশ্বাসসহ সব মিলিয়ে ১২ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রোহিঙ্গা শীর্ষ নেতা মুহিবুল্লাহকে উখিয়ায় গুলি করে হত্যা

দেশের খবর : সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন রোহিঙ্গা শীর্ষ নেতা মুহিবুউল্লাহ। বুধবার রাতে উখিয়ার লম্বাশিয়া ক্যাম্পে সশস্ত্র একদল সন্ত্রাসী তাকে এলোপাতাড়ি গুলি করে পালিয়ে যায়। এরপর তাকে উদ্ধার করে ক্যাম্পের একটি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন রোহিঙ্গা ক্যাম্পে দায়িত্বরত ১৪ নম্বর ‘এপিবিএন’র পুলিশ সুপার নাইমুল হক।

তিনি জানান, রাত সাড়ে ৮টার দিকে উখিয়া কুতুপালং লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্প এলাকায় ইস্ট-ওয়েস্ট ১ নম্বর ব্লকে তার অফিসে তাকে গুলি করে সন্ত্রাসীরা। খবর পেয়ে এপিবিএন সদস্যরা তাকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে ক্যাম্পের ‘এমএসএফ’ হাসপাতালে নিয়ে যায়। রাত সাড়ে ৯টার দিকে সদর হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ঘুষ না দেওয়ায় প্রতিমন্ত্রীর জমি রেজিস্ট্রি হয়নি!

ভিন্নরকম খবর : ঘুষ না দেওয়ায় জমি রেজিস্ট্রি করতে পারেননি বলে জানিয়েছেন স্থানীয় সরকার ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য।

তিনি বলেন, সরকারি প্রতিষ্ঠানে লেখা ‘আমি ও আমার অফিস দুর্নীতি মুক্ত’, এ কথা কেউ বিশ্বাস করলেও আমি করি না। এক সপ্তাহ আগে আমি আমার ছেলেকে জমি রেজিস্ট্রি করতে পাঠিয়েছিলাম। কিন্তু ঘুষের টাকা না দেওয়ায় আমার কাজ হয়নি। আমি লজ্জায় তা কাউকে বলতেও পারিনি। ফলে এ ধরনের সাইনবোর্ড দিয়ে মানুষকে বিভ্রান্ত করা যাবে না।

বুধবার বেলা সাড়ে ১১টায় যশোরের মণিরামপুর উপজেলা পরিষদ চত্বরে জনপ্রতিনিধি, সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত জনসচেতনতা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্বপন ভট্টাচার্য্য।

তিনি বলেন, দেশে জনকল্যাণে যত আইন হয়েছে তা আওয়ামী লীগের আমলেই হয়েছে। বঙ্গবন্ধু স্বাধীনতাত্তোর যে সংবিধান দিয়েছেন সেটিও বৈষম্যহীন একটি রাষ্ট্র ব্যবস্থার রূপরেখা। তার কন্যাও দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। তারই অংশ হিসেবে ২০০৯ সালে জনগণকে তথ্য অধিকার আইন নামক ব্রহ্মাস্ত্র উপহার দেন এবং এর দ্বারা মানুষ উপকৃত হচ্ছে।

সংগঠনের খুলনা অঞ্চলের সমন্বয়ক মবিনুল ইসলাম মবিনের সভাপতিত্বে সংগঠনের নির্বাহী পরিচালক হাসিবুর রহমান মুকুর, মণিরামপুর পৌরসভার মেয়র অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ জাকির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে সামেক চত্বরে বৃক্ষ রোপন

নিজস্ব প্রতিনিধি ঃ বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে বৃক্ষ রোপন করা হয়েছে। বুধবার (২৯ সেপ্টেম্বর) বেলা ১১টায় সাতক্ষীরা মেডিকেল কলেজ চত্বরে গ্রীন এনভায়রণমেন্ট মুভমেন্ট সাতক্ষীরা জেলা শাখার ব্যবস্থাপনায় সংগঠনের সভাপতি ও জেলা আওয়ামীলীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শেখ এজাজ আহমেদ স্বপন’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বৃক্ষ রোপন করেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. রুহুল কুদ্দুস, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে কার্ডিওলজি বিভাগের কনস্যালটেন্ট ডা. সুমন কুমার দাস, সাতক্ষীরা পৌর আওয়ামীলীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, সাতক্ষীরা মেডিকেল কলেজের ডা. আব্দুল আলিম, ডা. মাকসুদুল আনাম, ডা. জাহিদ, মেডিকেল কলেজ ছাত্রলীগের সভাপতি ডা. মো. আজমল হোসেন, মেডিকেল কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাঈম ইসলাম সজীব, নয়ন চন্দ্র হালদার, ইন্টার্ন চিকিৎসক পরিষদের ডা. সুমন কুমার শীল, সাধারণ সম্পাদক ডা. রসিফুর রহমান দীপ, যুগ্ম সাধারণ সম্পাদক পল্লব রায়, রিফাত হোসেন প্রমুখ। এসময় গ্রীন এনভায়রণমেন্ট মুভমেন্ট „সাতক্ষীরা জেলা শাখার ব্যবস্থাপনায় মেডিকেল কলেজ চত্বরে ফলজ, বণজ ও ঔষধী গাছের চারা রোপন করেন অতিথিবৃন্দ। এসময় সাতক্ষীরা মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসক, মেডিকেল কলেজ ছাত্রলীগ ও ইন্টার্ন চিকিৎসক পরিষদের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পৌর আ’লীগের আয়োজনে শেখ হাসিনার জন্মদিন উদযাপন

সাতক্ষীরায় শেখ হাসিনা এঁর ৭৫ তম শুভ জন্মদিন উদযাপন করা হয়েছে। সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের আয়োজনে মঙ্গলবার সন্ধায় শহরের পুরাতন জনতা ব্যাংক ৩য় তলায় আলোচনা সভা, দোয়া মাহফিল ও কেক কাটার মধ্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উদযাপন করা হয়।

সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেনের সভাপতিত্বে ও আওয়ামীলীগ নেতা খন্দকার আরিফ হাসান প্রিন্সের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো. নজরুল ইসলাম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আকতার হোসেন, দপ্তর সম্পাদক শেখ হারুণ উর রশিদ, সদর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রশিদ, শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ সাতক্ষীরা জেলার সভাপতি রাশেদুজ্জামান রাশি, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সুজন।

এছাড়া বক্তব্য রাখেন ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক পৌর কাউন্সিলর শেখ আব্দুস সেলিম, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মোশফিকুর রহমান মিল্টন, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি পৌর কাউন্সিলর শেখ জাহাঙ্গীর হোসেন কালু, ৮নং ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক আনারুল ইসলাম রনি, ৯নং ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক লিটন মির্জা, আওয়ামীলীগ নেতা কামরুল ইসলাম প্রমুখ।

এসময় পৌর আওয়ামীলীগের ৯টি ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক বৃন্দ উপস্থিত ছিলেন।

প্রেস বিজ্ঞপ্তি :

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest