সর্বশেষ সংবাদ-
তালা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার ফেসবুক পোস্ট ঘিরে বিতর্ক, নিন্দা সাংবাদিকদেরইছামতীতে নেই সেই মিলনমেলা : শান্তিতেই শেষ দেবহাটার বিজয়া দশমীদেবহাটায় দুর্গাপূজার নবমীতে বিভিন্ন মণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার আশরাফুল আলমআশাশুনিতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক কাউসার আজিজসাতক্ষীরায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করলেন সাবেক মেয়র চিশতিউপকূল পুনরুদ্ধারে ১০ লক্ষ বীজ রোপণ: চারা রক্ষায় ঐক্যবদ্ধ উদ্যোগের অঙ্গীকারপ্রধানমন্ত্রীর সিদ্ধান্ত মানতে পারছেন না শ্যামনগরের বিএনপি নেতা আদম আলীএখানে সকল ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে– এড.সৈয়দ ইফতেখার আলীসাতক্ষীরায় মিষ্টি পানির ছোঁয়া: শ্যামনগরে ঘুচল হাজারো মানুষের পানিকষ্টসাতক্ষীরায় শহরে দুর্গা মন্দির পরিদর্শনে প্রশাসক হাবিব

সাতক্ষীরা সদরের ১৩ টি ইউপিতে ১১ নভেম্বর নির্বাচন

নিজস্ব প্রতিনিধি :

আগামী ১১ নভেম্বর দ্বিতীয় ধাপে ৮৪৮টি ইউপিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
ঘোষিত তফসিল অনুযায়ী সাতক্ষীরা সদরের ১৩ টি ইউনিয়নের ভোট অনুষ্ঠিত হবে।
ইউনিয়নগুলো হলো: বাঁশদহা, কুশখালী, বৈকারি, ঘোনা, শিবপুর, ভোমরা, ধুলিহর, „ব্রহ্মরাজপুর, আগরদাড়ী, ঝাউডাঙ্গা, বল্লী, লাবসা ও ফিংড়ী ইউনিয়ন।

বুধবার (২৯ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনের (ইসি) কমিশন সভা শেষে ইসি সচিব হুমায়ুন কবির খোন্দকার নির্বাচনের তফসিল ঘোষণা করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শেখ হাসিনার জন্মদিনে পৌর ৪নং ওয়ার্ড আ’লীগের দোয়া

প্রেস বিজ্ঞপ্তি :
জননেত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে পৌর ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের আয়োজনে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সুলতানপুর সাংস্কৃতিক ও নাট্য গোষ্ঠীর সহযোগিতায় অনুষ্ঠানে ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি শেখ কামরুল হক চঞ্চলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ মো: নজরুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন, সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শেখ শাফি আহমেদ, শেখ সাহিদ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ আসাদুজ্জামান বাবু, সাংগঠনিক সম্পাদক কাজী আকতার হোসেন, সাংস্কৃতিক সম্পাদক শামীমা পারভীন রতœা, শিক্ষা ও মানব সম্পাদক বিষয়ক সম্পাদক লায়লা পারভীন সেজুতি, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা: সুব্রত ঘোষ, দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এজাজ আহমেদ স্বপন, মহিলা বিষয়ক সম্পাদক শিমুন সামস্, সদস্য ইসমত আরা, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন,

জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মীর মোস্তাক আলী, আলহাজ¦ কাজী ফিরোজ হাসান, রাশেদুজ্জামান রাশি, খন্দকার আরিফ হাসান প্রিন্স, আলহাজ¦ শেখ আব্দুর রশিদ, সুলতানপুর সাংষ্কৃতিক ও নাট্য গোষ্ঠীর সভাপতি শেখ আনছার আলী, পৌর ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মিলন, আনারুল ইসলাম রনি, আবুল বাসার পিয়ার, শফিকুজ্জামান পারভেজ, তুহিন প্রমুখ। দোয়া পরিচালনা করেন সুলতানপুর জামে মসজিদের মোয়াজ্জিম মেহেদী হাসান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ধুলিহরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উদযাপন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে ধুলিহর ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে ধুলিহর ইউনিয়ন আওয়ামীলীগ ও ছাত্রলীগের আয়োজনে ইউনিয়ন আওয়ামীলীগের নিজস্ব কার্যালয়ে আলোচনাসভায় সভাপতিত্ব করেন, ধুলিহর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বোরহান উদ্দিন। প্রধান অতিথি ছিলেন, সদর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ আব্দুর রশিদ।

বিশেষ অতিথি ছিলেন, থানা আওয়ামীলীগের সদস্য জালাল। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি এনামুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক আরশাদ আলী, আনিছুর রহমান, ওয়ার্ডের সভাপতি ভৈরব, সাধারণ সম্পাদক কবির, ভবসিন্দু,অলক, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক হাসানুজ্জামান প্রমুখ।

একই দিনে সন্ধ্যায় ধুলিহর ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামীলীগের আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মেহের আলী। প্রধান অতিথি ছিলেন, সদর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ আব্দুর রশিদ। বিশেষ অতিথি ছিলেন, ধুলিহর ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি এনামুল হক খোকন। এছাড়া আরশাদ আলী, আনিছুর, আব্দুল্লাহ, আশরাফুলসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
লাবসা ইউপিতে জনসম্পৃক্ত প্রার্থীকেই নৌকার মনোনয়ন দেওয়ার দাবি তৃণমূল কর্মীদের

নিজস্ব প্রতিনিধি :
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে নড়ে চড়ে বসেছেন লাবসা ইউনিয়ন আওয়ামীলীগের তৃণমুলের কর্মীরা। কে পাবেন দলীয় মনোয়ন এটি নিয়ে রয়েছে সংশয়। সরেজমিনে তৃণমুলের মতামত নিয়েই প্রার্থী নির্বাচনের জন্য উর্দ্ধতন নেতৃবৃন্দের হস্তক্ষেপ কামনা করছেন নেতাকর্মীরা।
দীর্ঘ ৩৩ বছর বিএনপি নেতার দখলে থাকা ইউনিয়নটি শহরের উপকণ্ঠে হলেও উন্নয়ন বঞ্চিত। আওয়ামীলীগের যোগ্য নেতৃত্ব গড়ে না ওঠায় বার বার ইউনিয়নটিতে জেলা বিএনপির সদস্য সচিব আব্দুল আলিম চেয়ারম্যান হন। আওয়ামী লীগের দলীয় প্রার্থী মনোনয়নেও রয়েছে জটিলতা। এ পর্যন্ত যে সব প্রার্থীরা নৌকার মনোনয়ন পেয়েছেন তারা কেউ জনসম্পৃক্ত নন। দীর্ঘদিন আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত থাকলেও এসব প্রার্থীরা মানুষের দু:খে পাশে দাড়ানো তো দুরের কথা খোঁজ খবরও রাখেন না। যে কারণে জনগণ তাদের কে সমর্থন করেন না বলে জানিয়েছেন লাবসা ইউনিয়নের প্রবীণ আওয়ামীলীগ নেতাকর্মীরা।

তবে ত্যাগী জনবান্ধব প্রার্থী বাছাই করতে পারলে লাবসা ইউনিয়নে আওয়ামীলীগের প্রার্থীকে বিজয়ী করা সম্ভব হবে বলে মনে করে অনেকে।
ইউনিয়নের একাধিক নেতাকর্মীদের সাথে কথা বলে জানা গেছে, বিএনপির সদস্য সচিব আব্দুল আলিমের বিরুদ্ধে ভূমিদস্যুতা, হাট বাজারের টাকা আত্মসাথ, প্রকল্পের অর্থ তছরুপ করাসহ হাজারো অভিযোগ রয়েছে। সারা বছর ইউনিয়নের মানুষ প্রকাশ্যে তাকে গালমন্দ করলেও ভোটের সময় তাকেই ভোট দেন। এর কারণ হিসেবে ইউনিয়নবাসী মনে করেন, এ ইউনিয়নের অধিকাংশ মানুষ জামায়াত-বিএনপির রাজনীতির সাথে জড়িত থাকার পাশাপাশি দীর্ঘদিনেও এখানে আওয়ামীলীগের কোন যোগ্য নেতৃত্ব গড়ে উঠেনি। যোগ্য, জনসম্পৃক্ত ও কর্মী বান্ধব নেতৃত্ব এখানে চরম সংকট। যে কারণেই মানুষ আলিম কে বেছে নেন।
এদিকে, জেলা বিএনপির সদস্য সচিব আব্দুল আলিমের বিরুদ্ধে প্রকল্পের অর্থ আত্মসাথের অভিযোগে দুদকে মামলা চলমান রয়েছে। এছাড়াও ৮টি নাশকতা মামলার আসামী আব্দুল আলিম। কিন্তু তারপরও বিভিন্ন কৌশল অবলম্বন করে বহাল তবিয়তে রাজনীতি করে যাচ্ছেন তিনি।
বিগত সময়ে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করেছেন সরদার নজরুল ইসলাম, সাইফুল হাসান খোকন ও লাবসা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এড.মোস্তাফিজুর রহমান শাহনেওয়াজ। কিন্তু তিনজনই আলিমের কাছে পরাজিত হয়েছেন। বিশেষ করে গত নির্বাচনে এড.মোস্তাফিজুর রহমান শাহনেওয়াজ নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেও বিপুল ভোটে পরাজিত হন।
নির্বাচনী পরিসংখ্যান অনুযায়ী আলিমের বিরুদ্ধে আওয়ামীলীগের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহন করে সরদার নজরুল মাত্র ১ হাজার ৩শ ভোট পান। অথচ সরদার নজরুলও এবার নৌকার মনোনয়ন প্রত্যাশা করছেন। এছাড়া গত নির্বাচনে নৌকার প্রার্থী এড. মোস্তাফিজুর রহমান শাহনেওয়াজ প্রায় ১০ হাজার ভোটের ব্যবধানে পরাজিত হন। কিন্তু এড. মোস্তাফিজুর রহমান শাহনেওয়াজও পুনরায় নৌকার মনোনয়ন প্রত্যাশা করছেন। মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে এড. মোস্তাফিজুর রহমান শাহনেওয়াজ, সরদার নজরুল সহ মাঠে রয়েছে যুবলীগ নেতা গোলাম কিবরিয়া বাবু। তিন প্রার্থীর মধ্যে তৃণমুলে এড. শাহনেওয়াজ ও সরদার নজরুলের কোন গ্রহণ যোগ্যতা নেই মর্মে ইউনিয়নের একাধিক নেতৃবৃন্দ জানিয়েছেন।

তরুণ নেতৃত্বই পারবে বিজয় নিশ্চিত করতে। আলিমের দীর্ঘদিনের মসনদ ভাঙ্গতে। তবে যদি এবারও প্রার্থী বাছাইয়ে সামান্য ভুল হয় তা হলে হয়ত এবারও আওয়ামীলীগের হাত ছাড়া হতে পারে ইউনিয়নটি।

ইউনিয়নবাসী জানিয়েছেন, তিন প্রার্থীর মধ্যে তরুণ নেতৃত্ব যুবলীগ নেতা গোলাম কিবরিয়া বাবু একজন সৎ,যোগ্য এবং জন ও কর্মী বান্ধব হওয়ায় তাকে মনোনয়ন দিলে ইউনিয়নটি নৌকার দখলে আনা সম্ভব হবে। আলিম চেয়ারম্যানের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে ইউনিয়নটি উদ্ধার করার মত একমাত্র প্রার্থী গোলাম কিবরিয়া বাবু।

গত নির্বাচনে বিপুল ভোটে মেম্বর নির্বাচিত হয়ে জনগনের ভালোবাসা অর্জন করেছেন। বর্তমানে তিনি প্যানেল চেয়ারম্যানের দায়িত্বও পালন করছেন। এবারের নির্বাচনে লাবসা ইউনিয়নে আলিম কে রুখতে করতে গোলাম কিবরিয়া বাবু বিকল্প নেই।

লাবসা ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন বলেন, আমি দীর্ঘদিন আওয়ামীলীগ করি। কিন্তু বিএনপি নেতা নির্বাচিত হয়। এর একমাত্র কারণ ইউনিয়নের আওয়ামীলীগের প্রার্থী বাছাই করা হয় না। ভালো প্রার্থী ছাড়া আলিমের কবল থেকে ইউনিয়নটি উদ্ধার করা সম্ভব না। এটি শুধু মাত্র আমার একার কথা না। পুরো ৩নং ওয়ার্ডবাসীর কথা। তবে এবার যদি গোলাম কিবরিয়া বাবুকে নৌকার মনোনয়ন দেওয়া হয়। তাহলেই আলিমকে পরাজিত করা সম্ভব হবে। অন্যথায় আবারও হাতছাড়া হবে। আমাদের দাবি একটাই যাচাই-বাছাই করে ভালো প্রার্থীকে যেন উর্দ্ধতন নেতৃবৃন্দ নৌকার প্রার্থী মনোনীত করেন।

লাবসা ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম সম্পাদক রহমত আলী বলেন, আমাদের ইউনিয়নটি দীর্ঘদিন বিএনপির চেয়ারম্যান থাকায় উন্নয়ন বঞ্চিত। সারা দেশে উন্নয়নের ছোয়া লাগলেও পৌরসভার একেবারে পাশের ইউনিয়ন হওয়ার শর্তেও উন্নয়নের কোন ছোঁয়া লাগেনি। আমরা আওয়ামীলীগের রাজনীতি করলেও এখানে নেতৃত্ব সংকট চরম। বিশেষ করে ভোটের সময় যোগ্য প্রার্থী দিতে না পারায় বার বার ইউনিয়নটি বিএনপির দখলে চলে যায়। এবার তিনজন মনোনয়ন প্রত্যাশীর মধ্যে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শাহনেওয়াজ একজন ভদ্র মানুষ হলেও জন সমর্থন নেই এবং থানা আওয়ামীলীগ নেতা নজরুল ইসলাম দীর্ঘদিন আওয়ামীলীগ করলেও জন সমর্থন না থাকায় তারা মনোনয়ন পেলে আবারো পরাজয়ের সম্ভাবনা রয়েছে। তবে যুবলীগ নেতা গোলাম কিবরিয়া বাবু ইতোমধ্যে ইউনিয়নের সাধারণ মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন। তাকে মনোনয়ন দিলে আলিমকে খুব সহজেই পরাজিত করা সম্ভব হবে।
৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল কালাম বলেন, আলিম বার বার নির্বাচিত হওয়ার একমাত্র কারন আমাদের প্রার্থী বাছাই করা হয় না। যোগ্য প্রার্থী বাছাই করতে পারলে নৌকার বিজয় সম্ভব হবে। পূর্বে যারা দাড়িয়েছেন তাদের দিয়ে আলিমকে হারানো অসম্ভব। তবে গোলাম কিবরিয়া বাবু যদি নৌকার মনোনয়ন পান তাহলেই ইউনিয়ন আলিমের কবল থেকে উদ্ধার করা সম্ভব হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দ্বিতীয় দফায় ৮৪৮ ইউনিয়নে ভোট ১১ নভেম্বর

দেশের খবর : দেশে দ্বিতীয় দফার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। এই দফায় ৮৪৮টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে ১১ নভেম্বর।

বুধবার নির্বাচন ভবনে কমিশনের ৮৬তম সভা শেষে ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার এ ঘোষণা দেন। এছাড়া জাতীয় সংসদের শূন্য ঘোষিত সিরাজগঞ্জ-৬ আসনেরও তারিখ ঘোষণা করা হয়। সিরাজগঞ্জ-৬ আসনে ভোট হবে ২ নভেম্বর।

ঘোষিত তফসিল অনুযায়ী, দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৭ অক্টোবর। এছাড়া মনোনয়নপত্র বাছাই ২০ অক্টোবর, বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ২১ থেকে ২৩ অক্টোবর, আপিল নিষ্পত্তি ২৪ ও ২৫ অক্টোবর, প্রার্থিতা প্রত্যাহার ২৬ অক্টোবর, প্রতীক বরাদ্দ ২৭ অক্টোবর ও ১১ নভেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

৮৪৮টি ইউপির মধ্যে ২০টিতে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ করা হবে বলেও ইসি সচিব জানান।

আগামী সপ্তাহে তৃতীয় ধাপের ইউপি নির্বাচনের সিদ্ধান্ত হতে পারে বলে জানা গেছে।

প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার সভাপতিত্বে বৈঠকে অন্যান্য কমিশনারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় ২৪ লাখ ৬০ হাজার টাকা মূল্যের ২০ কেজি রুপার গহনা জব্দ

আসাদুজ্জামান : সাতক্ষীরার ছয়ঘরিয়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ২০ কেজি রুপার গহনা জব্দ করেছে বিজিবি। জব্দকৃত রুপার গহনার মূল্য ২৪ লাখ ৬০ হাজার টাকা। মঙ্গলবার রাতে সদর উপজেলার ছয়ঘরিয়া এলাকা থেকে উক্ত রুপা গহনা গুলো জব্দ করা হয়। তবে, এ সময় বিজিবি কোন চোচালানীকে আটক করতে সক্ষম হয়নি।

সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ আল-মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে কালিয়ানী বিওপির টহল কমান্ডার হাবিলদার সৈয়দ রবিউল ইসলামের নেতৃত্বে একটি টহলদল সীমান্ত পিলার ৮/৬-এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ছয়ঘরিয়া মাঠের মধ্যে অভিযান চালায়। এ সময় সেখান থেকে মালিকবিহীন অবস্থায় ২৪ লাখ ৬০ হাজার টাকা মূল্যের ২০ কেজি রুপার গহনা জব্দ করা হয়। তবে, এ সময় বিজিবি কোন চোচালানীকে আটক করতে সক্ষম হননি।
তিনি আরো জানান, এ ঘটনায় সদর থানায় একটি জিডি করা হয়েছে। জব্দকৃত রুপার গহনা সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা রাখা হয়েছে।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
প্রধানমন্ত্রী’র জন্মদিন উপলক্ষে সাতক্ষীরা জেলা ছাত্রলীগের আনন্দ মিছিল ও কেক কাটা

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে সাতক্ষীরা জেলা ছাত্রলীগের পক্ষ থেকে আনন্দ মিছিল ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুমন হোসেনের নেতৃত্বে জেলা ছাত্রলীগ কার্যালয় থেকে আনন্দ মিছিল শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়।

পরে সন্ধ্যায় জেলা ছাত্রলীগ কার্যালয়ে কেক কাটেন নেতৃবৃন্দ। এসময় জেলা ছাত্রলীগের সভাপতি এস এম আশিকুর রহমান, সাধারণ সম্পাদক সুমন হোসেনসহ পৌর, সদর, কলেজছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তুচ্ছ ঘটনায় সাংবাদিক ইয়ারব হোসেনে এর নামে মামলা ও তাকে গ্রেপ্তারের প্রতিবাদ

প্রেস বিজ্ঞপ্তি : তুচ্ছ ঘটনায় সাতক্ষীর প্রেসক্লাবের সদস্য সাংবাদিক ইয়ারব হোসেনে এর নামে মামলা ও তাকে গ্রেফতার করায় প্রেসক্লাবের পক্ষ থেকে নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। একাইসাথে প্রেসক্লাব নেতৃবৃন্দ তার মুক্তির দাবী জানিয়ে বিবৃতি দিয়েছেন। বিবৃতিদাতার হলেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপী, সহ-সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী সুজন, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল জলিল, সাংগঠনিক সম্পাদক এম ঈদুজ্জামান ইদ্রিস, সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক শহিদুল ইসলাম, অর্থসম্পাদক শেখ মাসুদ হোসেন, দপ্তর সম্পাদক শেখ ফরিদ আহমেদ ময়না, নির্বাহী সদস্য মকসুমুল হাকিম, সেলিম রেজা মুকুল, আব্দুল গফুর সরদার, মাছুদুর জামান সুমন, এম শাহীন গোলদারসহ প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest