সর্বশেষ সংবাদ-
তালা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার ফেসবুক পোস্ট ঘিরে বিতর্ক, নিন্দা সাংবাদিকদেরইছামতীতে নেই সেই মিলনমেলা : শান্তিতেই শেষ দেবহাটার বিজয়া দশমীদেবহাটায় দুর্গাপূজার নবমীতে বিভিন্ন মণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার আশরাফুল আলমআশাশুনিতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক কাউসার আজিজসাতক্ষীরায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করলেন সাবেক মেয়র চিশতিউপকূল পুনরুদ্ধারে ১০ লক্ষ বীজ রোপণ: চারা রক্ষায় ঐক্যবদ্ধ উদ্যোগের অঙ্গীকারপ্রধানমন্ত্রীর সিদ্ধান্ত মানতে পারছেন না শ্যামনগরের বিএনপি নেতা আদম আলীএখানে সকল ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে– এড.সৈয়দ ইফতেখার আলীসাতক্ষীরায় মিষ্টি পানির ছোঁয়া: শ্যামনগরে ঘুচল হাজারো মানুষের পানিকষ্টসাতক্ষীরায় শহরে দুর্গা মন্দির পরিদর্শনে প্রশাসক হাবিব

শ্যামনগরে ব্যবসা পরিকল্পনা ও বাজার সম্প্রসারন পরিকল্পনা বিষয়ক প্রশিক্ষণ

শ্যামনগর প্রতিনিধি: অক্সফ্যামের কারিগরি ও আর্থিক সহযোগীতায় ও সুশীলন রিকল-২০২১ প্রকল্পের বাস্তবায়নে আটুলিয়া ইউনিয়নের সুন্দরবন হাইজিন কর্নার ও বুড়িগোয়ালিনী ইউনিয়নের প্রত্যাশা স্যনিটেশন সেন্টার, বনবিবি সুপেয় পানি সরবরাহ প্লান্ট, কলবাড়ী পিএসএফ, বুড়িগোয়ালী পিএসএফ এর সাথে প্রত্যাক্ষ ভাবে জড়িত সদস্যদের নিয়ে গত সোমবার ও মঙ্গলবার (২৭ ও ২৮ সেপ্টেম্বর) দুই দিন ব্যাপী ব্যবসা পরিকল্পনা ও বাজার সম্প্রসারন পরিকল্পনা বিষয়ক প্রশিক্ষন বুড়িগোয়ালিনী ইউনিয়নের আড়পাংগাশিয়া পিএন মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

উক্ত প্রশিক্ষণ  এ ব্যবসা পরিকল্পনা, বিক্রয় খরচ পরিকল্পনা ও ধরন, খরচের খাত বের করা, বাজার ব্যবস্থাপনা, উৎপাদের লক্ষমাত্রা নির্ধারন, অর্থ পরিকল্পনা, বিনিয়োগ, মুলধন, আর্থিক ব্যবস্থাপনা, হিসাব রাখার নিয়ম, বিভিন্ন রেজিষ্টার সম্পর্কে আলোচনা করা হয় এবং ব্যবসায়ের ঝুকি, উৎপাদন ও বাজার সম্প্রসারন পরিকল্পনা সহ ব্যবসায়ের সার্বিক পরিকল্পনা প্রস্তুত করা হয়। রিকল-২০২১ প্রকল্পের আওতাধীন এন্টারপ্রাইজ গুলো পরিকল্পনা অনুযায়ী বাজার সম্প্রসারন করতে পারলে এলাকার অবহেলিত অসচ্ছল নারীরা তাদের সংসার জীবনে সচ্ছলতা আনতে পারবে। প্রশিক্ষনে সুশীলন এর পক্ষে উপস্থিত ছিলেন প্রকল্প সমন্বয়কারী এসএম জাকির হোসেন, এ্যাকাউন্টস অফিসার রাজু আহম্মেদ, এফএফ শহীদুল ইসলাম, দিবাকর ঘোষ, মীর হাছিব উল্লাহ প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
চলছে বৃষ্টিবলয়, ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত

দেশের খবর : উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদে-পশ্চিবঙ্গ উপকুলীয় এলাকায় একটি লঘুচাপ তৈরি হয়েছে। ক্ষয়ক্ষতি এড়াতে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা এবং পায়রা সমুদ্রবন্দর সমূহকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, বাংলাদেশের উপকূলীয় এলাকা, উত্তর বঙ্গোপসাগর এবং সমুদ্রবন্দর সমূহের ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এ কারণে উত্তাল বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, এটি পশ্চিম-উত্তর-পশ্চিম দিকের দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, নিম্নচাপের প্রভাবে মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে আগামী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পাররে। সেইসাথে দেশের দক্ষিণাঞ্চলে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।

সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক বলেন, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও কাছাকাছি বাংলাদেশ-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয় এবং এটি ঘণীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপ আকারে একই এলাকায় অবস্থান করছে। এটি পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। অন্যদিকে উড়িষ্যা ও কাছাকাছি ছত্রিশগড়ে অবস্থানরত গভীর নিম্নচাপটি (ঘূর্ণিঝড় গুলাব দুর্বল হওয়ার পর) পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে ও দুর্বল হয়ে মহারাষ্ট্র এলাকায় সুস্পষ্ট লঘুচাপ আকারে অবস্থান করছে। এটি আরও পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে পারে।

মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারি থেকে প্রবল অবস্থায় বিরাজ করছে বলেও জানান এ আবহাওয়াবিদ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

দেশের খবর : অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের প্রক্রিয়া স্থগিত করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। বিটিআরসির কর্মকর্তারা বলছেন, এ সংক্রান্ত তালিকা চেয়েও তথ্য মন্ত্রণালয় থেকে না পেয়ে তা স্থগিত করা হয়।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) রাতে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বারের নির্দেশে বন্ধের প্রক্রিয়া শুরুর ঘণ্টা দেড়েকের মধ্যে তা স্থগিত করা হয়।

মোস্তাফা জব্বার গণমাধ্যমকে বলেন, খোঁজ নিয়ে দেখি বিটিআরসি কী করছে। মন্ত্রীর এ বক্তব্যের কিছুক্ষণ পরই বন্ধ হওয়া নিউজ পোর্টালগুলো আবার চালু করা হয়।

পরে মন্ত্রী জানান, অনিবন্ধিত নিউজ পোর্টালগুলো বন্ধের প্রক্রিয়া স্থগিত করা হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে তালিকা পেলে পরে সেই অনুযায়ী অনিবন্ধিত সাইটগুলো বন্ধ করা হবে।

মোস্তাফা জব্বার জানান, বিটিআরসি তালিকা ধরে নিউজ পোর্টালগুলো বন্ধের প্রক্রিয়া শুরু করেছিল। ওই তালিকায় বেশকিছু ত্রুটি আছে। ফলে আপাতত অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের প্রক্রিয়া স্থগিত করা হয়েছে।

বিটিআরসি এক কর্মকর্তা বলেন, তথ্য মন্ত্রণালয় থেকে নিবন্ধিত নিউজ ওয়েবসাইটের তালিকা চাওয়া হয়েছিল। কিন্তু তারা দেয়নি। তবে এ বিষয়ে তথ্য মন্ত্রণালয়ের কেউ মন্তব্য করতে রাজি হননি।

অন্যদিকে, দেশের সব অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল বন্ধে হাইকোর্টের আদেশ প্রতিপালনে আরো দুই সপ্তাহ সময় পেয়েছে বিটিআরসি। এ বিষয়ে শুনানি ও আদেশের জন্য আগামী ২৫ অক্টোবর দিন ঠিক করেছেন আদালত।

বিটিআরসির পক্ষে সময় চেয়ে করা আবেদন শুনানি নিয়ে মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে গত ১৪ সেপ্টেম্বর সাতদিনের মধ্যে অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল বন্ধের নির্দেশ দেন হাইকোর্ট। এ সংক্রান্ত এক রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দিয়েছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সখিপুরে প্রধানমন্ত্রীর জন্মদিনের কেক কাটা ও আলোচনা

দেবহাটা ব্যুরো :
দেবহাটা সখিপুরে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধায় উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতনের আয়োজনে ঈদগাহ বাজারস্থ অফিস কক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সখিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুল হান্নানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন।

এসময় উপস্থিত ছিলেন দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শেখ শরিফুল ইসলাম পলাশ, সদস্য আব্দুল খালেক ভোলা, আকবার আলী (ইউপি সদস্য), সখিপুর ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক ইউপি সদস্য মোনাজাত আলী, ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি হারুন অর রশীদ, সাধারন সম্পাদক মাসুদ আনোয়ার মিলন চৌধুরী, ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক আরশাদ আলী, উপজেলা যুবলীগের অর্থ সম্পাদক সাইফুল ইসলাম, সখিপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রুহুল আমি খোকন সহ বিভিন্ন পর্যায়ের নের্তৃবৃন্দ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে সাতক্ষীরায় শেখ রাসেল শিশু কিশোর পরিষদের দোয়া

নিজস্ব প্রতিনিধি :
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উদযাপন উপলক্ষে শেখ রাসেল জাতীয় শিশুকিশোর পরিষদ সাতক্ষীরা পৌর শাখার আয়োজনে আলোচনাসভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যা ৭টায় খুলনারোড মোড়স্থ সংগঠনের পৌর শাখার কার্যালয়ে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, শেখ রাসেল শিশুকিশোর পরিষদ সাতক্ষীরা পৌর শাখার সভাপতি মো: নূরুল হক।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কাটেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ মো: নজরুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, সদর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ হারুন উর রশিদ, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী সুজন, শেখ রাসেল জাতীয় শিশুকিশোর পরিষদ জেলা শাখার সভাপতি রাশেদুজ্জামান রাশি,সহ-সভাপতি আব্দুল আলিম সরদার, সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি শেখ রবিউল ইসলাম রবি, সাবেক সাধারণ সম্পাদক আকতারুজ্জামান মহব্বত। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সদর উপজেলার সাধারণ সম্পাদক শেখ ইলিয়াস হোসেন রুবেল, পৌর শাখার সাংগঠনিক সম্পাদক মাসুদ আলী, অধ্যক্ষ আনোয়ারুল হক, আব্দুল জলিল পেশকার, গোলাম মোস্তফা, মঞ্জুরুল আলম, মো: আলম, তৈয়েবুর, আফসার, মেহেদী, সোহেল, আলমগীর, রাজু,বাবুসহ সংগঠনের বিভিন্ন ওয়ার্ড শাখার নেতৃবৃন্দ।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন, সংগঠনের পৌর শাখার সাধারণ সম্পাদক মো: কবির হোসেন।
দোয়া পরিচালনা করেন, সদর হাসপাতাল মসজিদের পেশ ইমাম মুফতি সাইফুল্লাহ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কাশিমাড়ীতে আ’লীগের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন পালন
কাশিমাড়ী শ্যামনগর প্রতিনিধিঃ শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে বঙ্গবন্ধু কন্যা মানবতার মা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন যথাযথ উৎসব ও আমেজের মধ্য দিয়ে পালন করা হয়েছে।
 এ উপলক্ষে মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) বিকাল ৫টায় কাশিমাড়ী ইউনিয়ন দলীয় কার্যালয়ে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব সমশের আলী ঢালী। সাবেক ছাত্রলীগ নেতা আরাফাত হোসেনের সঞ্চালনায় এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন মহিলা আওয়ামীলীগের সভানেত্রী সুফিয়া খাতুন, ইউনিয়ন আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক ক্বারী মাওলানা সোহরাব হোসেন, মোঃ ওমর আলী গাজী, ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক ডিএম আমিনুর রহমান, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক গাজী আরাফাত হোসাইন, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ সহ অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।
কেক কাটা ও আলোচনা সভা শেষে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সফলতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করেন গোবিন্দপুর পাক পান্জেতন জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আব্দুর রাজ্জাক।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় শিশুদের যৌন নির্যাতন প্রতিরোধে অনুসন্ধানী প্রতিবেদন তৈরির কর্মশালা

নিজস্ব প্রতিনিধি ;
সাতক্ষীরায় শিশুদের যৌন নির্যাতন প্রতিরোধে অনুসন্ধানী প্রতিবেদন তৈরির জন্য সাংবাদিকদের সাথে প্রস্তুতি মূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা ১২টায় সাতক্ষীরা অগ্রগতি রিসোর্টের অনুষ্ঠিত প্রস্তুতি মূলক কর্মশালায় সভাপতিত্ব করেন, অগ্রগতির নির্বাহী পরিচালক আব্দুস সবুর।
আইন ও সালিম কেন্দ্র(আসক) এর বাস্তবায়নের অগ্রগতি সংস্থা ও এবং রুরাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের সহযোগিতায় কর্মশালায় উপস্থিত ছিলেন, সাংবাদিক শরিফুল্লাহ কায়সার সুমন, শহিদুল ইসলাম, আমিনা বিলকিস ময়না, মাসুদুরজামান সুমন, খন্দকার আনিসুর রহমান, মেহেদীআলী সুজয়, কৃষ্ণ মোহন ব্যানার্জি, এম. বেলাল হোসাইন, আসাদুজ্জামান মধু প্রমুখ।
কর্মশালায় প্রকল্প বিষয়ে ধারনাপত্র উপস্থাপন করেন, প্রকল্প সমন্বয়কারী মাসুম বিল্লাহ সোহাগ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
টীকাকেন্দ্রে স্বাস্থ্যকর্মীকে মারপিটের অভিযোগে ইয়ারব হোসেন গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি: প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে বিশেষ গণটিকা কার্যক্রম চলাকালে এক স্বাস্থ্য কর্মীকে পিটিয়ে জখম করার অভিযোগে ইয়ারব হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে তাকে তার নিজ বাড়ি সাতক্ষীরা সদরের ঝাউডাঙা ইউনিয়নের তুজুলপুর গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়। ইয়ারাব হোসেন ওই গ্রামের ইছহাক আলী মোড়লের ছেলে এবং দৈনিক মানবজমিন পত্রিকার সাতক্ষীরা প্রতিনিধি।

সাতক্ষীরা সদর উপজেলার বলাডাঙা গ্রামের গোলাম সানার ছেলে ঝাউডাঙা ইউনিয়ন স্বাস্থ্য সহকারি মনিরুজ্জামান কে মারপিটের ঘটনায় তিনি বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলার অভিযোগে বলা হয়েছে, একটি এম্পুলে সিনোফার্মা কোম্পানীর পাঁচটি করে টিকা থাকে। সেকারণে স্বাস্থ্যবিধি মেনেই পাঁচজনকে একই সারিতে বসিয়ে টিকা দেওয়া হচ্ছিল। সকাল ১০টার দিকে তুজুলপুর গ্রামের তাদের টিকাদান কেন্দ্রে ঢুকে একটি ভয়েল থেকে একজনকে টিকা না দিয়ে পাঁজনকে টিকা দেওয়া হচ্ছে কেন জানতে চান ইয়ারব হোসেন। একটি এম্পুলে পাঁচটি টিকা থাকে বলা হলে তিনি ক্ষুব্ধ হয়ে তাকেসহ স্বাস্থ্য কর্মীদের উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। প্রতিবাদ করায় তাকে এলোপাতাড়ি কিল, চড় ও ঘুষি মেরে মেঝেতে ফেলে লাথি মারতে থাকে। ভাংচুর করা হয় আসবাবপত্র। একপর্যায়ে অন্য স্বাস্থ্য কর্মীরা তাকে রক্ষায় এগিয়ে এলে ইয়ারব আস্ফোলন করতে করতে চলে যায়।
তবে ইয়ারব হোসেন বলেন, টিকা প্রদান নিয়ে স্বাস্থ্য বিধি না মানায় মনিরুজ্জামানের সঙ্গে বচসা হয়েছে। মারপিট ও ভাঙচুরের ঘটনা ঠিক নয়।

সাতক্ষীরা সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়েত বলেন, স্বাস্থ্য সহকারি মনিরুজ্জামানকে মারপিটের অভিযোগ পাওয়ার বিষয়টি সদর পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহাবুবর রহমান তাকে জানালে তিনি বিষয়টি জেলা প্রশাসক মহোদয়কে অবহিত করেন।
সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বাবুল আক্তার জানান, ঝাউডাঙা অস্থায়ী টীকাকেন্দ্রে স্বাস্থ্যকর্মী মনিরুল ইসলামকে সরকারী কাজে বাধাদান ও মারপিটের অভিযোগে ইয়ারব হোনেকে গ্রেফতার করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলা নং-৮৩, তারিখ-২৮.০৯.২১। তিনি আরো জানান, তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest