সর্বশেষ সংবাদ-
তালা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার ফেসবুক পোস্ট ঘিরে বিতর্ক, নিন্দা সাংবাদিকদেরইছামতীতে নেই সেই মিলনমেলা : শান্তিতেই শেষ দেবহাটার বিজয়া দশমীদেবহাটায় দুর্গাপূজার নবমীতে বিভিন্ন মণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার আশরাফুল আলমআশাশুনিতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক কাউসার আজিজসাতক্ষীরায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করলেন সাবেক মেয়র চিশতিউপকূল পুনরুদ্ধারে ১০ লক্ষ বীজ রোপণ: চারা রক্ষায় ঐক্যবদ্ধ উদ্যোগের অঙ্গীকারপ্রধানমন্ত্রীর সিদ্ধান্ত মানতে পারছেন না শ্যামনগরের বিএনপি নেতা আদম আলীএখানে সকল ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে– এড.সৈয়দ ইফতেখার আলীসাতক্ষীরায় মিষ্টি পানির ছোঁয়া: শ্যামনগরে ঘুচল হাজারো মানুষের পানিকষ্টসাতক্ষীরায় শহরে দুর্গা মন্দির পরিদর্শনে প্রশাসক হাবিব

কালিগঞ্জে গলায় ফাঁস দিয়ে দিনমজুরের আত্মহত্যা !

কা‌লিগঞ্জ প্রতি‌নি‌ধিঃ
কালিগঞ্জে গলায় ফাঁস লাগিয়ে সাইদুর রহমান (৫৫) নামের এক  দিনমজুর আত্মহত্যা করেছে। মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে চাকদহা এলাকায় আত্মহত্যার ঘটনা ঘটে।

সে উপজেলার মথুরেশপুর ইউনিয়নের চরদহা গ্রামের মৃত সৈয়দ আলীর ছেলে। স্থানীয় গ্রাম পুলিশ আব্দুল কাদের জানান, মঙ্গলবার ভোরে পরিবারের অজান্তে বাড়ির পাশের একটি নিম গাছের ডালে রশি দিয়ে আত্মহত্যা করেন সাইদুর। তিনি আরো ব‌লেন, প্রায় ৭/৮ মাস যাবত সে মানসিক ভারসাম্যহীন ‌রো‌গে ভূগ‌ছি‌লেন।

এর আগেও কয়েকবার আত্নহত্যা করার চেষ্টাও করেছে সে। তাছাড়া সে দীর্ঘদিন যাবত মানসিক ভারসাম্যহীন ছি‌লেন দাবি করেন পরিবারের সদস্যরা। খবর পেয়ে থানার উপ-পরিদর্শক মনির হোসেন ঘটনাস্থলে যেয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করেন। থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কোনো অভিযোগ না থাকায় মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কা‌লিগ‌ঞ্জে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা

কা‌লিগঞ্জ প্রতি‌নি‌ধিঃ
“তথ্য আমার অধিকার জানা আছে কি সবার! তথ্য আমার অধিকার জানতে হবে সবার” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কালিগঞ্জে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার সকাল ১০টায় অ‌ডি‌টো‌রিয়া‌মে তথ‌্য অ‌ধিকার দিবস পালন উপল‌ক্ষে অা‌লোচনা সভা অনু‌ষ্ঠিত হয়। উপ‌জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদের সভাপতিত্বে অা‌লোচনা সভায় প্রধান অতিথির বক্তব‌্য রা‌খেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম। এসময় তি‌নি ব‌লেন সরকারের সকল উন্নয়নের তথ্য জানার অধিকার সবার রয়েছে।

এ জন‌্য তথ্য অধিকার আইনে আবেদন করলে প্রত্যেক সরকারি দপ্তরের কর্মকর্তারা তথ্য দিতে বাধ্য থাকবে।  প্রেসক্লা‌বের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্ছু সঞ্চালনায় অা‌লোচনা সভায় বক্তব‌্য রা‌খেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অর্ণা চক্রবর্তী, প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, অগ্রগতি সংস্থার প্রোগ্রাম অফিসার আব্দুস সালাম, প্রোগ্রাম ফ্যাসিলিটেটর স্মৃতি কণা রায় প্রমুখ। বেসরকারি উন্নয়ন সংস্থা অগ্রগতির সা‌র্বিক সহযোগিতায় অনুষ্ঠা‌নে বি‌ভিন্ন এলাকার  দুই শতা‌ধিক নারী পুরুষ উপ‌স্থিত ছি‌লেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিচার বিভাগ সাতক্ষীরার আলোচনাসভা ও দোয়া

নিজস্ব প্রতিনিধি : প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে বিচার বিভাগ সাতক্ষীরার আয়োজনে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বাদ জোহর জজ কোর্ট মসজিদে ওই আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরার সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ হুমায়ূন কবীর সহ বিচারকবৃন্দ।

প্রধান অতিথি শেখ মফিজুর রহমান তাঁর বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করেন এবং তিনি যেন সুস্থ্য থেকে দেশ ও জনগনের সেবা করতে পারেন সেই কামনা করেন। আলোচনা সভা শেষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া পরিচালনা করেন, হাফেজ ইয়াছিন আরাফাত।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্যামনগরে এমপি জগলুল হায়দারের উদ্যোগে শেখ হাসিনার জন্মদিনে দোয়া

শ্যামনগর প্রতিনিধিঃ
সাতক্ষীরার শ্যামনগরে এমপি এস এম জগলুল হায়দারের উদ্যোগে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৮সেপ্টেম্বর বিকাল ৫টায় শ্যামনগর থানা মাদ্রাসায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে এমপি জগলুল হায়দার এ সময় বঙ্গবন্ধু কণ্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে তার কর্মময় জীবনের উপর আলোচনা করেন।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিতি ছিলেন-শ্যামনগর থানা ওসি(তদন্ত)কাজী শহিদুল ইসলাম, এসআই মনির, দোয়া মাহফিল পরিচালনা করেন মাদ্রাসা মহাতামিম মুফতী আব্দুল খালেক। এসময় বিভিন্ন প্রতিষ্ঠান প্রধান, শিক্ষক ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে তবারক বিতরণ করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মানবসভ্যতার ইতিহাসের নৃশংসতম দিন ১৫ আগস্ট- সিনিয়র জেলা জজ শেখ মফিজুর রহমান

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরা সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান বলেন, জাতির জনক বঙ্গবন্ধু বাংলাদেশে স্বাধীন সার্বভৌমত্ব এনে দিয়েছিল। ১৯৭৫ সালে সেই মহান ব্যক্তিকে স্ব পরিবারে হত্যা করা হয়। মানবসভ্যতার ইতিহাসের নৃশংসতম দিন ৭৫ সালের ১৫ আগস্ট।

মঙ্গলবার সন্ধ্যায় পারুলিয়ার ক্যাফে লুৎফি তে বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম খানের এর গ্রন্থ প্রত্যক্ষদর্শীর বর্ণনায় নৃশংস পনের-ই আগস্ট বই এর প্রকাশনা উৎসব অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

তিনি আরো বলেন, বঙ্গবন্ধু হত্যা মামলার একমাত্র জীবিত প্রত্যক্ষদর্শী সাক্ষী তৎকালীন প্রধানমন্ত্রীর বাড়তি নিরাপত্তার দায়িত্বে থাকা ডেপুটি সুপারিন্টেন্ড অব পুলিশ (পরবর্তীতে এসপি) বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম খানের লেখা বই। ১৯৭৫ সালের ১৫ আগস্টের নৃশংস ঘটনায় লেখক নিজেও পায়ে গুলিবিদ্ধ হয়ে আহত হন। পরবর্তীতে মামলার সাক্ষী হওয়ার কারণে তাকে হত্যার চেষ্টা করা হয়। বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম খান লিখিত বইটিতে যে সব তথ্য রয়েছে আইন পেশার জড়িতদের খুবই প্রয়োজন হবে। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বসহ অনেক গুরুত্বপূর্ণ তথ্য বইটি থেকে নিতে পারবে।

মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিনে তার মহান পিতাকে নিয়ে লেখা বইটির প্রকাশনা উৎসবে অংশ নিতে পেরে আমি লেখকের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি।

অনুষ্ঠিত প্রকাশনা উৎসবে সভাপতিত্ব করেন, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সাতক্ষীরা রাজাপাল শাখার আহ্বায়ক আবু রায়হান তীতু।
প্রধান অতিথি ছিলেন, সাতক্ষীরা সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান।
বিশেষ অতিথি সাতক্ষীরার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হুমায়ুন কবির। হাফিজুর রহমান মাসুমের সঞ্চালনায় অনুষ্ঠানের বিচার বিভাগের বিচারকবৃন্দ উপস্থিত ছিলেন।


অনুষ্ঠান শেষে সাতক্ষীরার কৃতি সন্তান ভাষাসৈনিক বীর মুক্তিযাদ্ধা লুৎফর রহমান সরদারের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ এ কবর জিয়ারাত করেন সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান। এসময় সাতক্ষীরার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হুমায়ুন কবিরসহ সাতক্ষীরা জেলা জজশিপের বিচারকবৃন্দ উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কুল্যায় সড়ক দূর্ঘটনায় নিহত-১ :  আহত-১

আশাশুনি প্রতিনিধি: সাতক্ষীরা টু আশাশুনি সড়কে সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত হয়েছে ও এক যুবক মারাত্মক আহত হয়েছে।
মঙ্গলবার বিকাল ৩:২০ মিনিটে সাতক্ষীরা-আশাশুনি সড়কের কুল্যা সিনেমা হল সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।

সরেজমিন গিয়ে প্রত্যক্ষদর্শীরা জানায় নিহত নারীর নাম জাহানারা খাতুন (৬০)। তিনি দেবহাটা উপজেলার বিল শিমুলবাড়িয়া আবুল সরকারের স্ত্রী। তিনি সাতক্ষীরা সদর উপজেলার সুকদেবপুর মেয়ে জামাইয়ের বাড়ি থেকে তার নাতি মাসুদ রানার ইঞ্জিনভ্যানে দেবহাটা উপজেলার বিল সিমুলবাড়িয়া গ্রামের উদ্দেশ্য রওনা হয়েছিলেন। ঘটনাস্থলে পৌঁছানো মাত্রই সাতক্ষীরা থেকে ছেড়ে আসা ঢাকা মেট্রো জ-০৪-০০০২ মিনি বাসের সাথে মুখোমুখি ধাক্কা লাগে। এ ঘটনায় জাহানারা খাতুন (৬০) নামের এক বৃদ্ধা ঘটনাস্থলেই মারা যান। এছাড়া ভ্যানচলক মাসুদ রানা গুরুতর আহত হলে তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘাতক বাসচালক আশাশুনি উপজেলার পুরোহিতপুর গ্রামের হযরত আলী বাস নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। সাতক্ষীরা ফায়ার সার্ভিসের একটি ও আশাশুনি ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌছান। আশাশুনি থানা অফিসার ইনচার্জ মোহাম্মাদ গোলাম কবিরের নেতৃত্বে থানা পুলিশ উপস্থিত হয়ে লাশ থানা হেফাজতে নিয়ে যায়।
আশাশুনি থানা অফিসার ইনচার্জ মোহাম্মাদ গোলাম কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন লাশ থানা হেফাজতে নেয়া হয়েছে। ঘাতক বাসকে আমরা আটক করেছি। পরবর্তীতে প্রক্রিয়া অনুযায়ী লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দক্ষিণ পশ্চিম উপকূলীয় অঞ্চলের পরিবেশ সংকট নিরসনে টেকসই বাঁধ সমস্যা ও সম্ভাবনা বিষয়ক মতবিনিময়

দক্ষিণ পশ্চিম উপকূলীয় অঞ্চলের পরিবেশ সংকট নিরসনে টেকসই বাঁধ সমস্যা ও সম্ভাবনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টায় সাতক্ষীরা শহরের একটি কনফারেন্স রুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় জলবায়ু অধিপরামর্শ ফোরামের আহবায়ক প্রফেসর আব্দুল হামিদের সভাপতিত্বে এবং জেলা নাগরিক কমিটির সদস্য সচিব আবুল কালাম আজাদের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন,সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ আসাদুজ্জামান বাবু।

বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) এর আয়োজনে সুন্দরবন ফাউন্ডেশন ও লিডার্স’র সহযোগিতায় মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন, জেলা নাগরিক কমিটির আহবায়ক আনিছুর রহিম, প্রগতির নির্বাহী পরিচালক আশেক-ই-এলাহী, সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য এড. শাহনাজ পারভীন মিলি, সাতক্ষীরা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মোস্তাফিজুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে প্রেজেন্টেশন উপস্থাপন করেন, লিডার্স এর নির্বাহী পরিচালক মোহন কুমার মন্ডল ও ধন্যবাদ জ্ঞাপন করেন সুন্দরবন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শেখ আফজাল হোসেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি(বেলা) এর বিভাগীয় সমন্বয়কারী মাহফুজুর রহমান মুকুল। নাগরিক নেতা সুধাংশু শেখর সরকার।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মরিয়ম মান্নান, মাধব চন্দ্র দত্ত, আবু জাফর সিদ্দিকী, মহুয়া মঞ্জুরি, খুরশিদ জাহান শীলা।
বক্তারা বলেন, টেকসই বেড়ীবাঁধ এ অঞ্চলের মানুষের প্রাণের দাবি। প্রতি বছর বাঁধ নির্মাণ হয়। আবার প্রতিবছর বাঁধ ভেঙে প্লাবিত হয়। প্রতিবছর সরকার কোটি কোটি বাঁধ নির্মাণে ব্যয় করেন। কিন্তু দক্ষিণ অঞ্চলের মানুষের দাবি পূরণ হয় না। টেকসই বেড়ীবাঁধ নির্মাণ ছাড়া এ অঞ্চলের মানুষকে রক্ষা করা সম্ভব না। বক্তারা টেকসই বেড়ীবাঁধ নির্মাণ। বাধ ব্যবস্থাপনা নিশ্চিত করা। বেড়ীবাধ নির্মাণে সরকারের পরিকল্পনায় টিআরএম এর বিষয়টি বিবেচনায় রাখা। রাস্তাকে ঘেরে বেড়ীবাঁধ হিসেবে ব্যবহার না করতে দেওয়া, বাঁধ ছিদ্র করে লবনপানি ঢুকিয়ে চিংড়ি চাষ বন্ধ করা। কৃষি জমিতে জোরপূর্বক লোনা পানি উত্তোলন করে চিংড়ী চাষ বন্ধ করা। চিংড়ী চাষের জন্য চিংড়ী জোন করা। এছাড়া আগামী আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে ক্ষতিগ্রস্থ মানুষদের ক্ষতিপূরণ দাবি আদায়ে জোরালো ভূমিকা রাখার আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আজ শেখ হাসিনার ৭৫তম জন্মদিন

বিশেষ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন আজ। তিনি ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছার জ্যেষ্ঠ সন্তান এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি তিনি।

জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী জন্মদিনে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। তার অনুপস্থিতিতেই দিনটিতে উৎসব মুখর পরিবেশে নানা কর্মসূচি পালন করবে আওয়ামী লীগসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন।

জন্মদিন উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আওয়ামী লীগ এদিন সকাল সাড়ে ১০টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আলোচনা সভার আয়োজন করেছে।

এছাড়া একইদিনে কেন্দ্রীয়ভাবে বাদ জোহর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ দেশের সব মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। এছাড়া অন্যান্য ধর্মের উপাসনালয়গুলোতে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে।

শেখ হাসিনার শিক্ষাজীবন শুরু হয়েছিল টুঙ্গিপাড়ার এক পাঠশালায়। ১৯৫৪ সালের নির্বাচনে বঙ্গবন্ধু প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হয়ে পরিবারকে ঢাকায় নিয়ে আসেন। তখন পুরান ঢাকার রজনী বোস লেনে ভাড়া বাসায় ওঠেন তারা।

বঙ্গবন্ধু যুক্তফ্রন্ট মন্ত্রিসভার সদস্য হলে সপরিবারে ৩, নম্বর মিন্টু রোডের বাসায় তারা বসবাস শুরু করেন। শেখ হাসিনাকে ঢাকা শহরে টিকাটুলির নারী শিক্ষা মন্দিরে ভর্তি করা হয়। এখন এই শিক্ষা প্রতিষ্ঠানটি শেরেবাংলা গার্লস স্কুল এন্ড কলেজ নামে খ্যাত।

তিনি ১৯৬৫ সালে আজিমপুর বালিকা বিদ্যালয় থেকে মাধ্যমিক, ১৯৬৭ সালে ইন্টারমিডিয়েট গার্লস কলেজ (বর্তমান বদরুন্নেসা সরকারি মহিলা মহাবিদ্যালয়) থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাস করেন। ওই বছরেই তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা ও সাহিত্যে অনার্সে ভর্তি হন এবং ১৯৭৩ সালে স্নাতক ডিগ্রি লাভ করেন।

শেখ হাসিনা ইন্টারমিডিয়েট গার্লস কলেজে পড়ার সময় ছাত্র সংসদের সহ-সভাপতি নির্বাচিত হন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সদস্য এবং রোকেয়া হল শাখার সাধারণ সম্পাদক ছিলেন। ছাত্রলীগের নেত্রী হিসেবে তিনি আইয়ুব বিরোধী আন্দোলন এবং ৬-দফা আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

শেখ হাসিনা ১৯৮১ সালে আওয়ামী লীগের নেতৃত্ব গ্রহণের পর থেকে দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে দলকে সুসংগঠিত করেন এবং ১৯৯৬ সালে প্রথম, ২০০৮ সালে দ্বিতীয় এবং ২০১৪ সালে তৃতীয় এবং ২০১৮ সালে চতুর্থবারের মতো নির্বাচনে জয়লাভ করে দলকে দেশের নেতৃত্বের আসনে বসাতে সক্ষম হন।

তিনি রাজনৈতিক প্রজ্ঞা ও কূটনৈতিক দক্ষতা দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে দেশের জন্য কুড়িয়েছেন সুনাম। দেশের জন্য বয়ে এনেছেন গৌরব ও সাফল্য। রাষ্ট্র পরিচালনায় বিগত বছরের রাজনৈতিক পরিস্থিতি ও দেশের চলমান উন্নয়নের ধারার কথা তুলে ধরে রাজনৈতিক বিশ্লেকরা প্রধানমন্ত্রীকে বর্তমান বিশ্বের একজন সফল রাষ্ট্রনায়ক হিসেবে অভিহিত করেছেন।

তাদের মতে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দক্ষতা ও বিচক্ষণতা দিয়ে এখন বিশ্বমানের নেতার পর্যায়ে নিজের স্থান করে নিয়েছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest