সর্বশেষ সংবাদ-
তালা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার ফেসবুক পোস্ট ঘিরে বিতর্ক, নিন্দা সাংবাদিকদেরইছামতীতে নেই সেই মিলনমেলা : শান্তিতেই শেষ দেবহাটার বিজয়া দশমীদেবহাটায় দুর্গাপূজার নবমীতে বিভিন্ন মণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার আশরাফুল আলমআশাশুনিতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক কাউসার আজিজসাতক্ষীরায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করলেন সাবেক মেয়র চিশতিউপকূল পুনরুদ্ধারে ১০ লক্ষ বীজ রোপণ: চারা রক্ষায় ঐক্যবদ্ধ উদ্যোগের অঙ্গীকারপ্রধানমন্ত্রীর সিদ্ধান্ত মানতে পারছেন না শ্যামনগরের বিএনপি নেতা আদম আলীএখানে সকল ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে– এড.সৈয়দ ইফতেখার আলীসাতক্ষীরায় মিষ্টি পানির ছোঁয়া: শ্যামনগরে ঘুচল হাজারো মানুষের পানিকষ্টসাতক্ষীরায় শহরে দুর্গা মন্দির পরিদর্শনে প্রশাসক হাবিব

দেবহাটা থানার নবাগত ওসি শেখ ওবাইদুর রহমানের যোগদান

কে এম রেজাউল করিম দেবহাটা :
দেবহাটা থানায় নবাগত অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন শেখ ওবাইদুর রহমান। সোমবার রাত সাড়ে ৮টার দিকে দেবহাটা থানায় যোগদান করেছেন তিনি। শেখ ওবাইদুর রহমান ইতোপূর্বে কুষ্টিয়া সদর থানায় ওসি অপারেশন এবং সর্বশেষ কুষ্টিয়া পুলিশ ব্যুরো অব ইনভেষ্টিগেশন (পিবিআই) এর ওসি হিসেবে দায়িত্বরত ছিলেন। তিনি যশোর জেলার কেশবপুর উপজেলায় জন্মগ্রহন করেন। সম্প্রতি দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহা চুয়াডাঙ্গা জেলাতে বদলি হলে, দেবহাটা থানার নতুন ওসি হিসেবে শেখ ওবাইদুর রহমান নিযুক্ত হন। যোগদানকালে নবাগত ওসি শেখ ওবাইদুর রহমানকে ফুলেল শুভেচ্ছা জানান দেবহাটা থানার পরিদর্শক (তদন্ত) ফরিদ আহমেদ, সেকেন্ড অফিসার এসআই মোবাশ্বের, এসআই নূর মোহাম্মাদ, এসআই মোজাম্মেল, এসআই আশিক সহ সকল অফিসার ও পুলিশ সদস্যরা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি ঃ “যেতে নাহি দিব হায়, তবু যেতে দি

তে হয়” কবিতার চরণের উদ্ধৃতি সামনে রেখে সাতক্ষীরা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আহসান হাবিব এর বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় জেলা পরিষদের সম্মেলন কক্ষে সাতক্ষীরা জেলা পরিষদের নবাগত প্রধান নির্বাহী কর্মকর্তা এম.এম মাহমুদুর রহমানের সভাপতিত্বে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ মো. নজরুল ইসলাম।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদের সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ¦ মো. আল-ফেরদাউস আলফা, ডালিম কুমার ঘরামী, এ্যাড. শাহনওয়াজ পারভীন মিলি, মাহফুজা সুলতানা রুবি, শেখ আমজাদ হোসেন, মো. মতিয়ার রহমান গাজী, মো. ওবায়দুর রহমান লাল্টু, মো. মনিরুল ইসলাম, এস.এম আসাদুর রহমান সেলিম, মাকসুদুর রহমান মুকুল, মো. মহিতুর রহমান, কাজী নজরুল ইসলাম ও জেলা পরিষদের সহকারি প্রকৌশলী আসিফ এহসান প্রমুখ।

এসময় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আহসান হাবিব এর বদলি জনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয় এবং জেলা পরিষদের নবাগত প্রধান নির্বাহী কর্মকর্তা এম.এম মাহমুদুর রহমানকে বরণ করা হয়। এসময় সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এস.এম খলিলুর রহমান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা জেলা পূজা উদ্যাপন পরিষদের  বিক্ষোভ সমাবেশ

প্রেসবিজ্ঞপ্তি :
বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ ভোলা জেলার সভাপতি গৌরঙ্গ দে’কে মিথ্যা অভিযোগে গ্রেফতার, সারা দেশে প্রতিমা ভাংচুর ও সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে ২৭ সেপ্টেম্বর ২০২১ তারিখ, সোমবার সারা দেশের ন্যায় সাতক্ষীরায় শহীদ আলাউদ্দীন চত্ত্বরে বিকাল ৪টায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। সংগঠনের জেলার ভারপ্রাপ্ত সভাপতি মুক্তিযোদ্ধা সুভাষ ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক স্বপন কুমার শীল।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ঐক্য পরিষদের প্রেসিডিয়াম সদস্য সুধাংশু শেখর সরকার, সাতক্ষীরা জেলা পূজা উদ্যাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক নিত্যানন্দ আমিন, সাংগঠনিক সম্পাদক রঘুজিৎ গুহ, কোষাধ্যক্ষ গৌরচন্দ্র দত্ত। সদর উপজেলা সাধারণ সম্পাদক অধ্যক্ষ শিবপদ গাইন, জেলা ঐক্য পরিষদের প্রচার সম্পাদক বিকাশ চন্দ্র দাস, সদর উপজেলার সাধারণ সম্পাদক প্রভাষক বাসুদেব সিংহ, শ্যামনগর উপজেলার সাধারণ সম্পাদক জয়দেব বিশ্বাস, জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ সুব্রত ঘোষ, পৌর পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক অসিম কুমার দাস সোনা, যুব ঐক্য পরিষদের সদস্য সচিব রনজিৎ ঘোষ, ছাত্র ঐক্য পরিষদের জেলা আহবায়ক সুজন বিশ্বাস প্রমুখ।
বক্তরা ভোলা জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি গৌরাঙ্গ দে’র মুক্তি ,সারা দেশে প্রতিমা ভাংচুর ও সংখ্যালঘু নির্যাতনের বন্ধের দাবি জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটায় পূজা উদযাপন পরিষদের বিক্ষোভ সমাবেশ

কে এম রেজাউল করিম দেবহাটা :
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ভোলা জেলা শাখার সভাপতি গৌরাঙ্গ চন্দ্র দে কে সাম্প্রতিক সময়ে গ্রেফতার এবং দেশব্যাপী প্রতিমা ভাংচুর ও সংখ্যালঘুদের উপর নির্যাতনের প্রতিবাদে দেবহাটায় বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে দেবহাটা উপজেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে পারুলিয়া ব্রীজের দক্ষিন পাশে সখিপুর বাজার সংলগ্ন সড়কের উপর এ কর্মসূচি পালিত হয়। পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নির্মল মন্ডলের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগ ও গাজীরহাট দূর্গা মন্দিরের সভাপতি নেতা শরৎ চন্দ্র ঘোষ, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি চন্দ্রকান্ত মল্লিক, সাধারণ সম্পাদক অজয় চন্দ্র ঘোষ, পালপাড়া দূর্গা মন্দিরের সভাপতি শংকর স্বর্ণকার, সাধারণ সম্পাদক দিলীপ দাশ, উত্তর পারুলিয়া দূর্গা মন্দিরের সভাপতি মধূসূদন দাশ,

সদর পালপাড়া দূর্গা মন্দিরের সাধারণ সম্পাদক নারায়ন চন্দ্র পাল, নোড়ারচক দূর্গা মন্দিরের সভাপতি শংকর বিশ্বাস, অধ্যাপক মৃত্যুঞ্জয় কর্মকার, দক্ষিন পারুলিয়া জেলিয়াপাড়া দূর্গা মন্দিরের সভাপতি কার্তিক চন্দ্র মন্ডল, সাধারণ সম্পাদক দিলীপ সরকার প্রমুখ। এসময় শিক্ষক গোপাল চন্দ্র স্বর্ণকার, সুকুমার দাশ (মেনা), পঙ্কজ তরফদার, নব কুমার ঘোষ, বলরাম স্বর্ণকার, মৌসূম চ্যাটার্জি, কল্যান চ্যাটার্জীসহ পূজা উদযাপন পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সংখ্যালঘু সম্প্রদায়ের সকল শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কলারোয়ার কয়লা ইউপি নির্বাচনের ফলাফল ও গেজেট স্থগিত : ৪টি কেন্দ্রে ভোট পুনঃ গণণার দাবিতে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিনিধি ঃ সাতক্ষীরার কলারোয়া উপজেলার ৩নং কয়লা ইউনিয়ন পরিষদ
নির্বাচনের ফলাফল ও গেজেট ঘোষণা স্থগিত এবং ৪টি কেন্দ্রে ভোট পুনঃ গণণার
দাবীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে সাতক্ষীরা
প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়নতনে এক সংবাদ সম্মেলনে এ দাবী জানান,
কলারোয়া উপজেলার কয়লা গ্রামের মৃত দিসারাত মোড়লের ছেলে নৌকা প্রতিকের
প্রার্থী মাস্টার মোঃ আসাদুল ইসলাম। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি
বলেন, আমি ৩নং কয়লা ইউনিয়ন পরিষদে গত ২০ সেপ্টেম্বর ২০২১ তারিখে ইউনিয়ন
পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ দলীয় নৌকা প্রতীকের প্রার্থী ছিলাম এবং আমার
প্রতিপক্ষ মোটরসাইকেল প্রতিকের প্রার্থী ছিলেন শেখ সোহেল রানা। কিন্তু
উক্ত নির্বাচনে আমি দলীয় প্রতীক নৌকা নিয়ে ভোটে অংশগ্রহণ করলে আমার
প্রতিদ্বন্দ্বী প্রার্থী আমার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেন। তিনি উক্ত নির্বাচনে ১নং আলাইপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় (২য় তলা), ২নং আলাইপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় (নিচ তলা), ৪নং উপজেলা রিসোর্স সেন্টার
শ্রীপতিপুর ও ৩নং হামিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রভাব ও
ক্ষমতা বিস্তার করে প্রিজাইডিং ও সহকারী পোলিং অফিসারের মাধ্যমে নৌকা
প্রতিকের পরাজিত করার জন্য সুক্ষ কারচুপি করেন। উক্ত ৪টি কেন্দ্রে ভোট
চলাকালীন অবস্থায় প্রার্থী শেখ সোহেল রানার মোটরসাইকেল প্রতিকের
ষড়যন্ত্রকারীরা নৌকার এজেন্টদের জোর করে বের করে দেন এবং ভয়ভীতি দেখান।
এছাড়া ভোট গ্রহণ শেষে ফলাফল দিতে বিলম্ব হওয়ার কারণে রাত্র ৮টার সময় আমি
খবর পেয়ে ৬নং কুমার নল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গেলে অজ্ঞাত পরিচয়ের
সশস্ত্র লোকজন আমাকে এবং আমার স্ত্রীকে অপহরণ করে নিয়ে যান। এর আগে ভোট
চলাকালীন সময় তার লোকজন কেন্দ্র দখল করে নৌকার এজেন্টদের বের করে দিয়ে
তারা মোটর সাইকেল প্রতীকে সীল মারেন এবং ভোট গণনায় সময় কারচুপি করে
নির্বাচনী ফলাফল পাল্টে দেন। এছাড়া ১নং আলাইপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
(২য় তলা) কেন্দ্রে প্রথমে ভোট গণনা শেষে নৌকা প্রতীকের ৪৪১ ভোট গণনা হলেও
পরবর্তীতে নৌকা প্রতীককে মাত্র ৫২ ভোট দেখানো হয় এবং আমার প্রতিদ্বন্দ্বী
প্রার্থী মোটরসাইকেল প্রতিকে ৭৯২ ভোট দেখানো হয়। ভোট গণনা শেষে ৪টি
কেন্দ্র থেকে প্রিজাইডিং অফিসাররা আমার এজেন্ট এবং আমাকে কোন প্রকার ভোট
গণনার রেজাল্ট শীট দেখাননি।
তিনি আরো বলেন, আমি রাত আনুমানিক ১১টার দিকে অজ্ঞাত স্থান থেকে ছাড়া পেয়ে
জানতে পারি আমার নৌকা প্রতীকের ২৪৬৭ ভোট এবং আমার প্রতিদ্বন্দ্বী
প্রার্থী মটরসাইকের প্রতিককে ২৪৭৮ ভোট দেখানো হয়েছে। অর্থাৎ মাত্র ১১
ভোটে আমাকে পরাজয় দেখানো হয়। সংবাদ সম্মেলন থেকে তিনি এ সময় উক্ত ৪টি
কেন্দ্রে ভোট পুনঃ গণনাসহ ৯টি কেন্দ্রে সর্বমোট ১৪৫টি বাতিলকৃত ভোট তদন্ত
পূর্বক পুনঃ নিরীক্ষণ না করা পর্যন্ত সরকারিভাবে ফলাফল ঘোষনা এবং গেজেট
প্রকাশ স্থগিত রাখার জন্য নির্বাচন কমিশনসহ প্রশাসনের সংশ্লিষ্ট কর্তৃক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তালায় আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে মোমবাতি প্রজ্বলন

২১শে সেপ্টেম্বর আন্তর্জাতিক শান্তি দিবস” ন্যায্যতাভিত্তিক ও টেকসই বিশ্ব ফিরিয়ে আনবোই” এই প্রতিপাদ্য কে সামনে রেখে ২৭শে সেপ্টেম্বর,সন্ধ্যা ৬ঃ৩০মিনিটের সময় পিস কনসোর্টিয়াম প্রকল্পের সহায়তায় পিস ক্লাবের আয়োজনে আন্তর্জাতিক শান্তি দিবস ২০২১ উদযাপন উপলক্ষে মোমবাতি প্রজ্বলন ও শপথ গ্রহন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে মোমবাতি প্রজ্বলন ও শপথ গ্রহণ করান তালা উপজেলা চেয়ারম্যান বাবু ঘোষ সনৎ কুমার এসময় আরো উপস্থিত ছিলেন ১২টি ইউনিয়ন পিস ক্লাবের সদস্যবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
অবৈধভাবে ভারতে গমণাগমণ : সাতক্ষীরা সীমান্তে থেকে ৫ বাংলাদেশি আটক

আসাদুজ্জামান : অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে ও ভারত থেকে বাংলাদেশে গমনাগমনের সময় সময় সাতক্ষীরার দেবহাটা সীমান্ত থেকে ৫ জন বাংলাদেশী নাগরিককে আটক করেছে র‌্যাব। রোববার রাতে উপজেলার পুষ্পকাটি গ্রামস্থ সরদার বাড়ি মোড় থেকে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে দুই জন নারী ও তিন জন পুরুষ রয়েছে।

আটককৃতরা হলেন, দেবহাটা উপজেলার পুষ্পকাটি গ্রামের দাউদ আলী গাজীর ছেলে আনারুল ইসলাম (৩৯), খুলনা জেলার ফুলতলা থানার পয়গ্রামের মৃত মাহবুব মোল্লার ছেলে টুটুল মোল্লা (৩৩), তার স্ত্রী মারুফা বেগম (২৩), একই জেলার তেরখাদা থানার লস্কর গ্রামের ওবায়দুল মোল্লার ছেলে রবিউল মোল্লা (২২), একই এলাকার রাবেয়া বেগম (২০)।

র‌্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের অধিনায়ক স্কোয়াড্রন লীডার মোঃ ইশতিয়াক হোসাইন জানান, আটককৃত উক্ত ৫ বাংলাদেশী নাগরিক বিনা পাসপোর্টে দেবহাটা থানাধীন পুষ্পকাটি গ্রামস্থ সরদার বাড়ি মোড়ে সাতক্ষীরা টু শ্যামনগর গামী মহাসড়কের পূর্ব পাশে পাকা রাস্তার উপর ভারত এবং বাংলাদেশ গমনাগমন করার জন্য অবস্থান করছিল। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি টহল দল তাদের আটক করেন।

তিনি আরো জানান, আটককৃতদের বিরুদ্ধে পাস পোর্ট আইনে মামলা দিয়ে দেবহাটা থানায় হস্তান্তর করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেশে দুর্নীতি রয়েছে, অস্বীকার করার কিছু নেই : মান্নান

দেশের খবর : দেশে দুর্নীতি রয়েছে এটা অস্বীকার করার কিছু নেই বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। সোমবার (২৭ সপ্টেম্বের) বঙ্গবন্ধু আর্ন্তজাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ন্যাশনাল রেচিলিয়েন্ট প্রোগাম (এনপিআর) কর্মসূচির আওতায় তিন দিনের এই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়। জলবায়ু সংক্রান্ত তথ্য সংগ্রহ এবং এসডিজি বাস্তবায়ন সংক্রান্ত কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এ মন্তব্য করেন পরিকল্পনামন্ত্রী।

দেশ থেকে দুর্নীতি তাড়াতে হবে হুঁশিয়ারি দিয়ে তিনি বলনে, দুর্নীতি প্রতিরোধের চাপ অব্যাহত থাকবে। দেশে থেকে বিষঁফোড়া তাড়াতে হবে। কিন্তু কাউকে মারধর করে দূর্নীতি বন্ধ করা যাবে না। বিভিন্ন আইন কানুন দিয়ে প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

এম এ মান্নান বলনে, মানের সঙ্গে আপস করা যাবে না। মানসম্মতভাবে কাজ না করলে প্রকল্প বাস্তবায়ন করে লাভ নেই। আমাদের কাজ প্রকল্প আটকানো নয়। কন্তিু প্রকল্প অবশ্যই মানসম্মত হতে হবে। প্রকল্প মানুষের স্বার্থে নিতে হবে। আমরা চাই দ্রুত কাজ হোক। তবে আইন কানুনের মধ্য থেকে কাজ করতে হবে।

তিনি বলেন, জরুরি অবস্থায় আমরা সবাই এক হয়ে কাজ করি। কিন্তু স্বাভাবিক সময়ে কেন সেটি করি না। একই হাত, একই মাথা, একই মানুষ। তাহলে স্বাভাবিক সময়ে কেন জরুরি অবস্থার মতো ভালো কাজ হবে না?

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest