সর্বশেষ সংবাদ-
তালা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার ফেসবুক পোস্ট ঘিরে বিতর্ক, নিন্দা সাংবাদিকদেরইছামতীতে নেই সেই মিলনমেলা : শান্তিতেই শেষ দেবহাটার বিজয়া দশমীদেবহাটায় দুর্গাপূজার নবমীতে বিভিন্ন মণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার আশরাফুল আলমআশাশুনিতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক কাউসার আজিজসাতক্ষীরায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করলেন সাবেক মেয়র চিশতিউপকূল পুনরুদ্ধারে ১০ লক্ষ বীজ রোপণ: চারা রক্ষায় ঐক্যবদ্ধ উদ্যোগের অঙ্গীকারপ্রধানমন্ত্রীর সিদ্ধান্ত মানতে পারছেন না শ্যামনগরের বিএনপি নেতা আদম আলীএখানে সকল ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে– এড.সৈয়দ ইফতেখার আলীসাতক্ষীরায় মিষ্টি পানির ছোঁয়া: শ্যামনগরে ঘুচল হাজারো মানুষের পানিকষ্টসাতক্ষীরায় শহরে দুর্গা মন্দির পরিদর্শনে প্রশাসক হাবিব

জলাবদ্ধতা নিরসনে পানি নিষ্কাশন ও খাল খননের দাবীতে সাতক্ষীরায় মানববন্ধন

আসাদুজ্জামান : জলাবদ্ধতা নিরসনে পানি নিষ্কাশন ও খাল পূনঃখননের দাবীতে সাতক্ষীরা সদর উপজেলার শিবপুরসহ কয়েকটি ইউনিয়নের পানিবন্দী মানুষ মানববন্ধন কর্মসূচি পালন করেছে। বুধবার বেলা ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে ভুক্তভোগি দেড় শতাধিক পানিবন্দী মানুষ উক্ত মানববন্ধন কর্মসূচি পালন করে।

ভুক্তভোগী এলাকাবাসী ও সদর উপজেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক এসএম আবুল কালাম আজাদের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোহাম্মদ আলী সুজন, জেলা নাগরিক উন্নয়ন সমন্বয় কমিটির সহ-সভাপতি অধ্যাপক মোজাম্মেল হোসেন, শিবপুর ইউনয়নের ইউপি সদস্য মহাদেব চন্দ্র সরকার, সফিকুল ইসলাম, আজহারুল ইসলাম, মনোরঞ্জন সরকার মজনু গাজী, আব্দুল হাই প্রমুখ।

বক্তারা বলেন, গত কয়েকদিনের ভারী বর্ষনে সাতক্ষীরা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের সোনাইবিল, পদ্মবিল, সুধিরবিল, মালিনি বিলসহ কয়েকটি বিলের প্রায় ৩ হাজার একর জমির ধান ও শতাধিক মৎস্য ঘের পানিতে তলিয়ে গেছে। পানিতে নিমজ্জিত হয়েছে বাড়ি-ঘর, ফসলী জমি, মৎস্য ঘের ও পুকুর। পানিতে তলিয়ে গেছে পাকা রাস্তাও। জলাবদ্ধতায় মানবেতর জীবন যাপন করছেন সদর উপজেলার ৪টি ইউনিয়নের লক্ষাধিক মানুষ। বক্তারা এ সময় অনতিবিলম্বে সোনাইবিলের বারোপোতা খাল, পদ্মবিলের চিংড়ি খোলা খাল, মালিনি বিলের পায়রাডাঙ্গা খাল, খানপুর পূর্বপাশের বিলের খাল, পরানদহা কচুরবিলেরখালসহ কয়েকটি খাল পূনঃখননসহ জলাবদ্ধতা নিরসনে পানি নিষ্কাশনের জোর দাবী জানান।
মানববন্ধন শেষে তারা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

কা‌লিগঞ্জ প্রতি‌নি‌ধিঃ
“ন্যায্যতা ভিত্তিক টেকসই বিশ্ব ফিরিয়ে আনবোই” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কা‌লিগ‌ঞ্জে পক্ষকাল ব্যাপি সহনশীলতা প্রচার অভিযান ও আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বেলা সা‌ড়ে ১০টায় উপজেলা প‌রিষদ মা‌ঠে এই প্রতি‌যো‌গিতা অনু‌ষ্ঠিত হয়। প‌রে উপ‌জেলা প‌রিষদ মিলনায়ত‌নে পিসক্লাবের আয়োজনে ও বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তরের সার্বিক ব্যবস্থাপনায় পুরস্কার বিতরণ অনুষ্ঠা‌নে প্রধান অতিথির বক্তব‌্য রা‌খেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম।

রূপান্তরের উপজেলা সমন্বয়কারী মিনহাজুল হকের সভাপ‌তি‌ত্বে ও শিল্পকলা একা‌ডে‌মির সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চুর প‌রিচালনায় পুরস্কার বিতরণ অনুষ্ঠা‌নে বি‌শেষ অ‌তি‌থির বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান শেখ নাজমুল ইসলাম, প্রেসক্লা‌বের সভাপতি শেখ সাইফুল বারীর সফু, সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এসএম আহম্মাদ উল‌্যাহ বাচ্ছু, সদস্য শেখ মোদা‌চ্ছের হোসেন জান্টু, মাসুদ পারভেজ ক্যাপ্টেন প্রমুখ। অা‌লোচনা সভা শে‌ষে বিজয়ী‌দের মা‌ঝে পুরস্কার প্রদান করেন অ‌তি‌থিবৃন্দ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কলারোয়ায় নির্বাচনে হেরে রাস্তা আটকে দিলেন মেম্বর প্রার্থী!

কলারোয়া প্রতিনিধি : সাতক্ষীরার কলারোয়ায় ইউপি নির্বাচনে হেরে চলাচলের রাস্তা বাশের বেড়া দিয়ে ঘিরে দেয়ার অভিযোগ উঠেছে এক আ.লীগনেতার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে- গত ২১সেপ্টেম্বর সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার জালালাবাদ ইউনিয়নের বদ্দিপুর গ্রামে। এলাকাবাসীরা জানায়, দীর্ঘ ৪২বছর ধরে বদ্দিপুর গ্রামের ৩নং ওয়ার্ডের প্রায় ৬০পরিবার যাতায়াত করে ওই রাস্তা দিয়ে। ২০সেপ্টেম্বর জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে বদ্দিপুর গ্রামের আরিজুল ইসলাম ইউপি সদস্য পদ প্রার্থী ছিলেন। তিনি নির্বাচনে হেরে যাওয়ায় এলাকাবাসী তাকে ভোট দেয়নি মর্মে অভিযোগ তুলে তার বাড়ীর পেছনের রাস্তাটি বাশের বেড়া দিয়ে ঘিরে দেয়। এতে করে ওই গ্রামের খেটে খাওয়া অসহায় মানুষেরা বর্ষার সময় বাড়ী থেকে বের হতে পারছেন না।

এক রকম তারা গৃহবন্দী রয়েছেন। এবিষয়ে ওই ৩নং ওয়ার্ডের আ.লীগের সহ-সভাপতি মৌফর মোড়ল জানায়, তারও ওই গ্রামে বাড়ী তিনিও বাড়ী থেকে বের হতে পারছেন না। রাস্তায় বাশের বেড়া দেয়ার কারনে। তিনি উক্ত বাশের বেড়া তুলে দেয়ার জন্য কলারোয়া থানা পুলিশ ও উপজেলা নির্বাহী অফিসারের দৃষ্টি আকর্ষণ করেছেন। ৩নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ মিন্টু জানান-২০সেপ্টেম্বর উপজেলার জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে বদ্দিপুর গ্রামের আরিজুল ইসলাম ইউপি সদস্য প্রার্থী ছিলেন। ভোটে হেরে যাওয়ার কারনে তিনি এলাকাবাসীকে উদ্দেশ্য করে ২০সেপ্টেম্বর রাত থেকে গালি গালাজ শুরু করে। এর পরের দিন সকালে সে তার বাড়ীর পেছনের রাস্তাটি বাশের বেড়া দিয়ে ঘিরে দেয়। এতে করে ৩নং ওয়ার্ডের মানুষেরা বাড়ী থেকে বের হতে পারছে না। এদিকে আরিজুল ইসলাম বলেন-ওই রাস্তাটি তার রেকর্ডীয় জমি। এখন তিনি ওই স্থানে একটি বাথরুম করবেন। এলাবাসী কিভাবে বাড়ী থেকে বের হবেন তা তিনি জানেন না। এদিকে এলাকাবাসী ওই রাস্তার বাশের বেড়া উচ্ছেদের দাবীতে জেলা পুলিশ সুপার ও জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বাংলাদেশিদের চাহিদা বাড়ায় কলকাতার অভিনেত্রীদের ক্ষোভ

বিনোদন ডেস্ক : ‘প্রতিযোগিতায় বিশ্বাসী নই, নিজের কাজেই মন দিতে চাই’—সব ফিল্ম ইন্ডাস্ট্রির শিল্পীরাই এমন কথা বলে থাকেন। কিন্তু খুব গোপনে অদৃশ‌্য একটি প্রতিযোগিতা তাদের তাড়া করে বেড়ায়। চাইলেও এই প্রতিযোগিতা থেকে ঠিক বেরিয়ে আসা যায় না! তবে ফিল্ম ইন্ডাস্ট্রির পরিধির উপর নির্ভর করে এই প্রতিযোগিতার ধরন।

ভারতীয় বাংলা সিনেমায় নিয়মিত অভিনয় করছেন বাংলাদেশি বেশ কজন জনপ্রিয় অভিনেত্রী। ‘আবর্ত’ সিনেমার মাধ‌্যমে জয়া আহসানের টলিউড যাত্রা শুরু। তারপর ‘রাজকাহিনী’, ‘বিসর্জন’, ‘বিজয়া’, ‘কণ্ঠ’, ‘বিনিসুতোয়’সহ আরো বেশ কিছু চলচ্চিত্রে অভিনয় করেছেন জয়া। আরো কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে।

সৃজিত মুখার্জি নির্মিত ‘রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেননি’ ওয়েব সিরিজের মাধ‌্যমে ওপার বাংলায় পা রেখেছেন আজমেরী হক বাঁধন। মুক্তির পর এটি দারুণ প্রশংসিত হয়েছে। এখন তাকে নিয়ে টলিউডের অনেক পরিচালকই কাজ করার কথা ভাবছেন। রাজর্ষি দে পরিচালিত ‘মায়া’ সিনেমার মাধ‌্যমে টলিউড যাত্রা শুরু করেন রাফিয়াথ রশীদ মিথিলা। এরপর রিঙ্গো ব‌্যানার্জির ‘অ‌্যা রিভার ইন হেভন’ সিনেমায় নাম লেখান তিনি। কিছুদিন আগে চুক্তিবদ্ধ হয়েছেন অরুণাভ খাসনবিশ পরিচালিত ‘নীতিশাস্ত্র’ সিনেমায়। কলকাতায় মিথিলার এটি তৃতীয় মিশন।

কলকাতার সিনেমায় এই তিন নায়িকা যে ধরনের সিনেমায় অভিনয় করছেন, এ ধরনের চরিত্রে আগে দেখা যেত পাওলি দাম, স্বস্তিকা মুখার্জি, রাইমা সেনকে। মূলধারার বাণিজ্যিক সিনেমার চাহিদা কমে যাওয়ায় শুভশ্রী, শ্রাবন্তী, মিমি চক্রবর্তী, নুসরাত জাহানও অন্য ধারার সিনেমার দিকে ঝুঁকেছেন। ফলে অল্প পরিসরে প্রতিযোগিতা একটু বেশি। এ নিয়ে চাপা ক্ষোভ বিরাজ করছে ওপার বাংলার অভিনেত্রীদের মধ‌্যে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক নায়িকা ভারতীয় একটি সংবাদমাধ‌্যমে ক্ষোভ প্রকাশ করে বলেন—‘এমন অনেক চরিত্রই বাংলাদেশি অভিনেত্রীদের দেওয়া হয়, যেটা এখানকার যে কেউ করতে পারত।’ তবে এই প্রতিযোগিতার দৌড়ে নামতে নারাজ জয়া আহসান। এর আগে এই অভিনেত্রী বলেছিলেন—‘সুস্থ প্রতিযোগিতা থাকা তো ভালো! আমার মতে শিল্পের কোনো সীমারেখা থাকা উচিত নয়।’

এ বিষয়ে নিজ যোগ‌্যতাকে প্রধান‌্য দিয়েছেন মিথিলা। তার ভাষায়—‘কেউ কারো কাজ, জায়গা কেড়ে নিতে পারেন না। সবাই নিজ যোগ্যতায় কাজ পাচ্ছেন। আমি বৈবাহিক সূত্রে কলকাতায় থাকছি, তাই এখন কলকাতায় কাজ করছি। আর এখানে আমি মাত্র কাজ শুরু করেছি, আমাকে বোধহয় কারো প্রতিযোগী হিসেবে দেখাটা ঠিক হবে না।’

প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, পরমব্রত চট্টোপাধ্যায়সহ অনেকে বাংলাদেশের সিনেমায় কাজ করেছেন। বাংলাদেশের ‘কমান্ডো’ সিনেমায় কাজ করেছেন দেব। আবার এ পারে এসে একাধিক নায়কের সঙ্গে জুটি বেঁধেছেন বাংলাদেশের নুসরাত ফারিয়া। অভিনেতারা অন্য ইন্ডাস্ট্রিতে গিয়ে কাজ করবেন এটাই স্বাভাবিক। পাওলি, স্বস্তিকা যেমন বলিউডে নিয়মিত কাজ করছেন। বড় ইন্ডাস্ট্রিতে কাজের সুযোগও বেশি। এ পার বাংলার অভিনেতারা বাংলাদেশের সিনেমায় কাজ করলেও, তা সংখ্যায় কম। এ বিষয়ে টলিউডের এক অভিনেত্রী বলেন—‘কলকাতায় বাংলাদেশের শিল্পীরা যতটা সুযোগ পান, সেই তুলনায় বাংলাদেশে আমাদের কাজের সুযোগ বেশ কম।’

বাংলাদেশি অভিনেত্রীরা টলিউডে কাজ করায় সেখানকার অনেকের মধ‌্যে ক্ষোভ তৈরির খবরটি শুনেছেন বাঁধন। কিন্তু এই চর্চা একজন অভিনেত্রীর উপর বাড়তি চাপ তৈরি করে বলে মনে করেন তিনি। এ বিষয়ে বাঁধন বলেন—‘অনেকে বলছেন, বাংলাদেশের অভিনেত্রীরা এসে কাজ করায় টলিউডের কিছু অভিনেত্রীর মনে ক্ষোভ তৈরি হয়েছে। আসলে আমাদের সমাজ এক ধরনের নিরাপত্তাহীনতা তৈরি করে দেয়। বিশেষ করে নারীদের উপরেই চাপটা বেশি তৈরি হয়। আমাদের কেন এই চাপ নিতে হবে? এগুলো এড়িয়ে ভালো দিকগুলো নিয়ে ভাবলে, সকলেরই কল‌্যাণ হবে। সকলে যোগ্যতা অনুযায়ী কাজ পাবেন। কথাটা কলকাতা-বাংলাদেশ সব ইন্ডাস্ট্রির নিরিখেই বলছি।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
৩য়-৪র্থ শ্রেণিতেও সপ্তাহে দুদিন ক্লাস

শিক্ষা ডেস্ক : করোনাভাইরাসের প্রকোপ কমে আসায় আগামী সপ্তাহ থেকে প্রাথমিক স্তরের তৃতীয় ও চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের সপ্তাহে দুদিন করে ক্লাসের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

মঙ্গলবার প্রাথমিক ও গণশিক্ষা শিক্ষা অধিদপ্তরের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। তবে এ ব্যাপারে খুব শিগগিরই আদেশ জারি করা হবে।

করোনার প্রাদুর্ভাবের মধ্যে প্রায় দেড় বছর শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার পর চলতি মাসের ১২ সেপ্টেম্বর স্কুল-কলেজ খুলে দিয়েছে সরকার। এখন চলতি বছরের ও আগামী বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থী এবং পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের প্রতিদিন ক্লাস হচ্ছে।

আর অন্যান্য শ্রেণির ক্লাস সপ্তাহে একদিন করে চালু করা হয়। এরই ধারাবাহিকতায় তৃতীয় ও চতুর্থ শ্রেণির একদিন করে ক্লাস হচ্ছে। নতুন নিয়ম অনুযায়ী এখন থেকে তাদের সপ্তাহে দুদিন করে ক্লাস হবে।

এর আগে, গত সোমবার থেকে মাধ্যমিকের অষ্টম ও নবম শ্রেণির ক্লাস একদিন করে বাড়িয়ে সপ্তাহে দুদিন করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
স্বাস্থ্যের তিন হাজার পদে নিয়োগ বাতিল

দেশের খবর : দুর্নীতির অভিযোগে স্বাস্থ্য অধিদপ্তরের প্রায় তিন হাজার পদে নিয়োগ প্রক্রিয়া বাতিল হয়েছে। এসব পদের মধ্যে রয়েছে মেডিকেল টেকনোলজিস্ট, মেডিকেল টেকনিশিয়ান ও কার্ডিওগ্রাফার।

সোমবার নিয়োগ বাতিল করে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে চিঠি দিয়েছে স্বাস্থ্য সেবা বিভাগ। নিয়োগে দুর্নীতির খবর গণমাধ্যমে আসার পর স্বাস্থ্য সেবা বিভাগ তদন্ত করেছিল।

সেই তদন্ত প্রতিবেদন দেখে স্বাস্থ্যমন্ত্রী তিন পদে জনবল নিয়োগের বিষয়ে নতুন নির্দেশনা দিয়েছেন বলে স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব আনজুমান আরা স্বাক্ষরিত চিঠিতে বলা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কৃষকদের উৎসাহিত করতে জমিতে সার ছড়ালেন শ্যামনগরের এমপি জগলুল 

শ্যামনগর প্রতিনিধি : শ্যামনগর উপজেলা ও কালিগঞ্জের আংশিক নিয়ে গঠিত সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এসএম জগলুল হায়দার সার ছড়াতে নিজে ধান ক্ষেতে নেমে পড়লেন। কৃষি জমিতে জৈব সার ব্যবহারে স্থানীয় কৃষকদের উৎসাহিত করতে সম্পুর্ন কৃষকের বেশে নিজের জমিতে নেমে আলোচনায় এসেছেন তিনি।

ঘটনাটি ঘটেছে ২১ সেপ্টেম্বর গত মঙ্গলবার সকালে শ্যামনগর উপজেলা সদরের নকিপুর গ্রামে। উল্লেখ্য শ্যামনগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও টানা দুই বারের এ সংসদ সদস্য মাঝেমধ্যে নানা শ্রেনী ও পেশার মানুষের সাথে সুখ দুঃখ ভাগাভাগি করতে আকস্মিকভাবে তাদের মাঝে পৌছে যান। নিজ এলাকায় অবস্থানকালে দাপ্তরিক কাজের পর তিনি ভ্যান ও সাইকেলে চড়ে বিভিন্ন এলাকায় যেয়ে সাধারন মানুষের কাতারে নিজেকে রাখার চেষ্টা করেন। জানা গেছে মঙ্গলবার সকালে সাংসদের নিজস্ব জমিতে রোপনকৃত ধান ক্ষেতে শ্রমিকরা সার ছড়ানোর কাজ করতে আসে।

এসময় সাংসদ জগলুল হায়দার নিজে তাদের সাথে ক্ষেতে নেমে পড়েন এবং প্রায় তিন বিঘা জমিতে একসাথে ঘুরে ঘুরে সার ছড়ান। এক সময় উৎসুক জনতা ধান ক্ষেতে এমপি’র সার ছড়ানোর কাজ দেখে জড়ো হতে শুরু করলে তিনি জানান, সবার যার যার নিজের কাজগুলো সময় পেলে নিজের হাতে করা উচিত। এসময় তিনি সেখানে উপস্থিত চাষীসহ স্থানীয়দের জানান, জমির উর্বরতা শক্তি ধরে রাখাসহ বৃদ্ধির জন্য তিনি আগেই নিজ বাড়িতে জৈব সার তৈরীর ব্যবস্থা রেখেছিলেন। তারমত অন্যদেরও কৃষি জমির উর্বরতা শক্তি বদ্ধিসহ বেশী ফলনের জন্য নিজ নিজ বাড়িতে জৈব সার তৈরীসহ তাদের চাষাবাদের কাজে জৈব সার ব্যবহারের পরামর্শ দেন।#

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরার কালিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইমামের মৃত্যু!

কা‌লিগঞ্জ প্রতি‌নি‌ধি : কা‌লিগ‌ঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পাঞ্জেগানা মসজিদের ইমাম বরকত উল্লাহ গাইন (৮০) এর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার বেলা ১ টার দি‌কে উপজেলার তারালী ইউনিয়নের পাইকারা রহিমপুর গ্রামে পাঞ্জেগানা মসজিদে এই আকস্মিক মৃত্যুর ঘটনা ঘ‌টে। নিহত ইমাম বরকত উল্লাহ গাইন ঐ গ্রামের মৃত মাদার গাইনের ছে‌লে। স্থানীয় মুস‌ল্লিরা জানান, মঙ্গলবার যোহরের আযান দেওয়ার জন‌্য মস‌জি‌দে যান ইমাম। এসময় ওজু কর‌তে যে‌য়ে ছিড়ে পড়ে থাকা বিদ্যুৎ এর তারে হাত লাগায় বিদ্যুতায়িত হয়ে মারা যান তিনি।

খবর পেয়ে থানার উপ-পরিদর্শক আশীষ কুমার ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ গোলাম মোস্তফা ঘটনা নিশ্চিত করে বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পাঞ্জেগানা মসজিদের ইমাম মারা গে‌ছে। কিন্ত পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest