সর্বশেষ সংবাদ-
তালা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার ফেসবুক পোস্ট ঘিরে বিতর্ক, নিন্দা সাংবাদিকদেরইছামতীতে নেই সেই মিলনমেলা : শান্তিতেই শেষ দেবহাটার বিজয়া দশমীদেবহাটায় দুর্গাপূজার নবমীতে বিভিন্ন মণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার আশরাফুল আলমআশাশুনিতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক কাউসার আজিজসাতক্ষীরায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করলেন সাবেক মেয়র চিশতিউপকূল পুনরুদ্ধারে ১০ লক্ষ বীজ রোপণ: চারা রক্ষায় ঐক্যবদ্ধ উদ্যোগের অঙ্গীকারপ্রধানমন্ত্রীর সিদ্ধান্ত মানতে পারছেন না শ্যামনগরের বিএনপি নেতা আদম আলীএখানে সকল ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে– এড.সৈয়দ ইফতেখার আলীসাতক্ষীরায় মিষ্টি পানির ছোঁয়া: শ্যামনগরে ঘুচল হাজারো মানুষের পানিকষ্টসাতক্ষীরায় শহরে দুর্গা মন্দির পরিদর্শনে প্রশাসক হাবিব

কবি ও বিচারক শেখ মফিজুর রহমানের কবিতায় দেশপ্রেম এবং মানবিকতার শ্রেষ্ঠত্ব ফুটে উঠেছে

নিজস্ব প্রতিনিধি :  সাতক্ষীরার জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমানের লেখা কবিতার বই ‘নিরন্তর প্রতীক্ষা’ এর মোড়ক উন্মোচন করা হয়েছে।

মঙ্গলবার বিকেল তিনটায় সাতক্ষীরা জজশিপ আয়োজিত প্রকাশনা উৎসবে এ মোড়ক উন্মোচন করা হয়। জেলা ও দায়রা জজ এর সম্মেলন কক্ষে সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক আব্দুল হামিদের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরার জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম,জে গোলাম আযম, অতিরিক্ত জেলা ও দায়রা জজ বিশ্বনাথ মণ্ডল, মুখ্য বিচারিক হাকিম মোঃ হুমায়ুন কবীর প্রমুখ।

মুখ্য আলোচক ছিলেন সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক বাসুদেব বসু। এ ছাড়া যুগ্ম জেলা ও দায়রা জজ মোখলেছুর রহমান, বিচারিক হাকিম বিলাস কুমার মণ্ডল, বিচারিক হাকিম রাজীব কুমার রায়, রাকিবুল ইসলাম, একলাছ মোমিন উপস্থিত ছিলেন।

অন্যদের মধ্যে বক্তব্য দেন সাতক্ষীরা জজ কোর্টের পিপি অ্যাড. আব্দুল লতিফ, জিপি অ্যাড. শম্ভুনাথ সিংহ, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. আবুল হোসেন, সাধারণ সম্পাদক অ্যাড. আকম রেজোয়ান উল্লাহ সবুজ প্রমুখ।

বক্তারা আরও বলেন, তিনি বিচারক হিসেবে যেমন একের পর এক মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন, তেমনি তার লেখা কবিতাও তিনি মানবিক সমাজের জন্য ‘নিরন্তর প্রতীক্ষা’র আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন। তার কবিতায় সাবলীল ভাষায় জীবনের সুক্ষ্মাতিসুক্ষ্ম অনুভূতিগুলো মূর্ত হয়ে ধরা দিয়েছে। তিনি বিচারক হিসেবে প্রতিনিয়ত সমাজের যে অসঙ্গতি, দুর্দশা ও বেদনা আদালতের চার দেয়ালে বসে দেখতে পান তা থেকে মুক্ত হয়ে সাধারণ মানুষের জীবন যেন সুখের হয়, সুন্দর হয় সেই প্রত্যাশা কবিতার মাধ্যমে তুলে ধরেছেন। কবি শেখ মফিজুর রহমানের লেখায় মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, বাংলাদেশ, মানুষ ও মানবিকতাই মূখ্য চরিত্র হয়ে ধরা দিয়েছে।

বক্তারা সাতক্ষীরার জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমানকে একজন বিশিষ্ঠ কবি হিসেবে তার লেখা বিভিন্ন কবিতার বিশেষত্ব তুলে ধরেন। একই সাথে বিচার কার্য পরিচালনার পাশপাশি মননশীল বিভিন্ন কবিতা লেখার জন্য তাকে উৎসাহিত করেন।
সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন জ্যেষ্ট বিচারিক হাকিম ইয়াসমিন নাহার।

অনুষ্ঠানে কবির ‘নিরন্তর প্রতীক্ষা’ কাব্যগ্রন্থ থেকে আবৃত্তি করেন, ইয়াসমিন, অ্যাড, এখলেচার ও মন্ময় মনির।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তালায় আগুনে পুড়ে ৫ টি দোকান ভস্মীভূত! ১০ লক্ষ টাকার ক্ষতিসাধন

তালা প্রতিনিধি :
সাতক্ষীরার তালায় আগুন লেগে ৫টি মুদি দোকান পুড়ে ভস্মীভূত হয়েছে। এতে প্রায় ১০ লক্ষ টাকার ক্ষতিসাধন হয়েছে। মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে তালা সদরের ব্রীজ সংলগ্ন এলাকায় এ অগ্নিকা-ের ঘটনা ঘটে। তবে, কিভাবে এ আগুনের সূত্রপাত হয়েছে সে সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয়রা জানান, হঠাৎ আগুনে জ্বলতে দেখে এলাকাবাসী দ্রুত থানার সংবাদ দিলে তালার এসআই প্রীতিশ রায় ঘনটাস্থলে পৌছে তার নিজ উদ্যোগে তালা-পাইকগাছা সড়ক নির্মাণ কাজে নিয়োজিত ঠিকাদারের পানির গাড়ি নিয়ে হাজির হন। এ সময় দ্রুত আগুন নিয়ন্ত্রের চেষ্টা করা হয়। অন্যদিকে খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে আসার আগেই আগুন নিয়ন্ত্রণে আসে। প্রায় ৪৫ মিনিট পর উক্ত আগুন নিয়ন্ত্রণে আসে। কিন্তু তার আগেই পুড়ে শেষ হয়ে যায় দোকানের মালামাল, টাকাসহ অন্যান্য জিনিসপত্র।

স্থানীয় ব্যবসায়ী ইউনুস শেখ জানান, মঙ্গলবার বেলা সাড়ে ১২ টার দিকে সবুজ নামে এক ব্যবসীয়র দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। এ সময় সবুজ, সাইদুল, সোহাগ, আব্দুর কাদেরসহ ৫ জনের দোকন পুড়ে ছাই হয়ে গেছে। এতে ১০ লক্ষ টাকার বেশি ক্ষতি হয়েছে বলে জানান তিনি।
এদিকে তালা সদর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান সরদার জাকির হোসেনও ছুটে যান ঘটনাস্থলে। তিনি বলেন, আগুনে দোকান পুড়ে ব্যবসায়ীদের ব্যাপক ক্ষতি হয়ে গেলো।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল জানান, পুলিশ খবর শুনে দ্রুত ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। আগুন লেগে ৫টি দোকান পুড়ে ব্যবসায়ীদের কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বুড়িগোয়ালিনীতে ‘লবণ পানিতে চিংড়ি চাষ বন্ধে উচ্চ আদালতের রায় বাস্তবায়ন পরস্থিতি পর্যালোচনা ’ বিষয়ক পরামর্শ সভা

২১ সেপ্টেম্বর ২০২১ সকাল ১১ টায় বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)’র আয়োজনে সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের পোড়াকাটলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ‘লবণ পানিতে চিংড়ি চাষ বন্ধে উচ্চ আদালতের রায়: মাঠ পর্যায়ে বাস্তবায়ন পরস্থিতি পর্যালোচনা ’ বিষয়ক এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। উক্ত পরামর্শ সভায় সভাপতিত্ব করেন অত্র স্কুলের ব্যবস্থাপনা কমিটির সভাপতি খোকন চন্দ্র তালুকদার। মূখ্য আলোচক হিসেবে উপস্তিত ছিলেন সুন্দরবন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও বেলা’র নেটওয়ার্ক সদস্য শেখ আফজাল হোসেন এবং সামগ্রীক মাঠ পর্যায়ের পরিস্থিতি ও উচ্চ আদালতের রায়ের বাস্তবতা নিয়ে বিশদ আলোচনা করেন লিডর্সি’র এ্যাডভোকেসী কর্মকর্তা পরিতোষ কুমার বৈদ্য।

সঞ্চালক হিসেবে দায়িত্ব পালন করেন বেলা’র বিভাগীয় সমন্বয়কারী মাহফুজুর রহমান মুকুল। উক্ত আলোচনা সভায় বক্তারা বলেন, কৃষি জমিতে বাণিজ্যিকভাবে লবণ পানি ঢুকিয়ে চিংড়ি চাষ বন্ধে উচ্চ আদালতের রায় থাকা সত্ত্বেও বুড়িগোয়ালিনী এলাকায় চিংড়ি চাষ বন্ধ করা যাচ্ছে না। দশ ভাগ ঘের মালিকদেও কারণে বাধ্য হয়ে বাকী নব্বই ভাগ কৃষক চিংড়ি চাষে বাধ্য হচ্ছে। উপস্থিত অংশগ্রহণকারী উদ্বেগ প্রকাষ করে বলেন, লবণ পানিতে চিংড়ি চাষের কারণে এলাকায় খানসহ অন্যান্য চাষাবাত, গবাদি পশু পালন, ফলজ ও বনজ উদ্ভিদ সংরক্ষণ এখন হুমকীর সম্মুখে। উপস্থিত সকলে জরুরীভাবে উচ্চ আদালতের আইন বাস্তবায়ন করে মিষ্টি পানির ব্যবস্থাপনার মাধ্যমে এলাকাকে ফসল চাষ ও গবাদি পশু পালনযোগ্য করার আহ্বান জানান। পরামর্শ সভায় অন্যান্যদের মধ্যে আলোচনা করেন দেবব্রত গাইন, শ্যামল কুমার, মধুময় সরদার, শান্তিলতা, মানসী রাণী প্রমূখ। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্যামনগরে ৫০০ বৃক্ষ রোপন কর্মসূচী উদ্বোধন করলেন এমপি জগলুল হায়দার

বিশেষ প্রতিনিধি : সবুজায়ন ও পরিবেশ রক্ষার পাশাপাশি সড়কের নান্দনিকতা বৃদ্ধির বিষয়টি বিবেচনা করে গত ইং ২১ সেপ্টেম্বর মঙ্গলবার বিকাল ৫ টায় শ্যামনগর নকিপুরে সেচ্ছাসেবী সংগঠন শ্যামনগর অনলাইন ব্লাড ব্যাংক এর উদ্দোগে ৫০০ বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করেন সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার এমপি ।

এসময় উপস্থিত ছিলেন শ্যামনগর অনলাইন ব্লাড ব্যাংক এর প্রতিষ্ঠাতা আব্দুল আলিম সহ সংগঠনের সেচ্ছাসেবী মোকলেছুর রহমান কাজল, জি এম আবুজার, মুকুল হোসেন, তুহিন, গাজী ইব্রাহিম, নাজমুল হোসেন, রাশেদুল ইসলাম, আব্দুর রহমান, ফারুক হোসেন, ইয়াসিন, মহিউদ্দিন, আবু তাহের, সাইফুল ইসলাম, হাসানুর রহমান, লিটন, মানিক হোসেন প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তালায় ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে কে কত ভোট পেলেন

নিজস্ব প্রতিনিধি : তালা উপজেলার ১১ টি ইউনিয়ন পরিষদ নির্বাচন সোমবার সকাল ৮টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচনে বিজয়ী চেয়ারম্যান প্রার্থী এবং নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা কে কত ভোট পেলেন..
১নং ধানদিয়া ইউনিয়নের টেবিল ফ্যান প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মোঃ জাহাঙ্গীর আলম ৫৩৫৬ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী দিদারুল ইসলাম ৪৭৭২ ভোট পেয়ে পরাজিত হন।
২নং নগরঘাটা ইউনিয়নের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মোঃ কামরুজ্জামান ৭৯০৬ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকের মোঃ জাহাঙ্গীর হোসেন ৩২৭১ ভোট পেয়ে পরাজিত হন।

৩নং সরুলিয়া ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী শেখ আব্দুল হাই মটরসাইকেল ৫৬৪৬ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকের মোঃ আব্দুর রব ৫২৯৫ ভোট পেয়ে পরাজিত হন।
৫নং তেঁতুলিয়া ইউনিয়নের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এস, এম, আবুল কালাম আজাদ ১১১৫৬ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী চশমা প্রতীকের শেখ ডা: আপ্তাব উদ্দীন ২৩০৬ ভোট পেয়ে পরাজিত হন।
৬নং তালা সদর ইউনিয়নের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সরদার জাকির হোসেন ৭৮৮১ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম জাতীয় পার্টি মনোনীত প্রার্থী এস,এম নজরুল ইসলাম ৭১১৯ ভোট পেয়ে পরাজিত হন।
৭নং ইসলামকাটি ইউনিয়নের চশমা প্রতীকের গোলাম ফারুক ৪৫৩৯ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সুভাষ চন্দ্র সেন ৩৮৬৫ ভোট পেয়ে পরাজিত হন।
৮নং মাগুরা ইউনিয়নের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী গনেশ দেবনাথ ৪২৯১ ভোট পেয়ে বিজয়ী হন। নিকটতম ওয়ার্কার্স পার্টির মনোনীত প্রার্থী হিরন্ময় মন্ডল ৩৮৪৯ ভোট পেয়ে পরাজিত হন।
৯নং খলিষখালী ইউনিয়নের ওয়ার্কার্স পার্টির মনোনীত প্রার্থী অধ্যাপক মোল্লা সাবীর হোসেন ৬১৮৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মোঃ মোজাফ্ফর রহমান ৬১৭৫ ভোট পেয়ে পরাজিত হন।
১০নং খেশরা ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকের শেখ কামরুল ইসলাম ৯১৬৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মোঃ রাজিব হোসেন ৭৪৮৬ ভোট পেয়ে পরাজিত হন।
১১নং জালালপুর ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী এম মফিদুল হক লিটু ৭৪৮৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রবিউল ইসলাম মুক্তি ৬২৫৬ ভোট পেয়ে পরাজিত হন।
১২নং খলিলনগর ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী প্রভাষক প্রনব ঘোষ বাবলু ১০৩১৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকের এস, এম, আজিজুর রহমান রাজু ৭৩৬৬ ভোট পেয়ে পরাজিত হন।
তালা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ১১টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪৯, সাধারণ সদস্য পদে ৪৪৫ এবং সংরক্ষিত নারী সদস্য পদে ১৩৫ জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করছেন। উপজেলায় ১১টি ইউনিয়নে ২ লাখ ৩০ হাজার ৮২৪ জন ভোটার রয়েছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
প্রধানমন্ত্রীর হাতে জাতিসংঘের এসডিজি অগ্রগতি পুরস্কার

দেশের খবর : জাতিসংঘের সাসটেইনেবল ডেভেলপমেন্ট সলিউশনস নেটওয়ার্ক (এসডিএসএন) দারিদ্র্য দূরীকরণ, পৃথিবীর সুরক্ষা এবং সবার জন্য শান্তি ও সমৃদ্ধি নিশ্চিত করতে পদক্ষেপ গ্রহণের সার্বজনীন আহ্বানে সাড়া দিয়ে বাংলাদেশের সঠিক পথে অগ্রসরের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘এসডিজি অগ্রগতি পুরস্কার’ প্রদান করেছে।

স্থানীয় সময় সোমবার নিউইয়র্কে সাংবাদিকদের ব্রিফিংকালে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন বলেন, ‘প্রধানমন্ত্রী এ পুরস্কার গ্রহণ করে বলেন- তিনি বাংলাদেশের জনগণকে এটি উৎসর্গ করছেন।’

মোমেন সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যের (এসডিজি) বিভিন্ন ক্ষেত্রে সফলতা অর্জনের পর টেকসই উন্নয়নের লক্ষ্যে (এসডিজি) দ্রুত এগিয়ে চলার ক্ষেত্রে এ পুরস্কার পাওয়াকে দেশের সফলতার গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে অভিহিত করেন।

বিশিষ্ট অর্থনীতিবিদ ও উন্নয়ন কৌশলবিদ অধ্যাপক জেফ্রি ডি. সচ’র নেতৃত্বে জাতিসংঘ মহাসচিবের পৃষ্ঠপোষকতায় ২০১২ সালে এসডিএসএন প্রতিষ্ঠা করা হয়।

টেকসই উন্নয়নের জন্য বাস্তবভিত্তিক সমাধান জোরদারে বিশ্বের বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত বিশেষজ্ঞদের কাজে লাগানোই এ প্ল্যাটফরমের লক্ষ্য।

অনুষ্ঠানের সঞ্চালক শেখ হাসিনাকে ‘জুয়েল ইন দি ক্রাউন অব দি ডে’ হিসেবে তুলে ধরেন এবং সচ বিশ্বব্যাপী মহামারি করোনাভাইরাস চলাকালেও এসডিজি প্রচারণা কার্যক্রম চালাতে তার নেতৃত্বের প্রশংসা করেন।

এ অনুষ্ঠানে তিনি বলেন, এ পুরস্কার হচ্ছে এসডিজির লক্ষ্য অর্জনের ক্ষেত্রে জোরালো দায়িত্ব পালনের একটি প্রমাণপত্র।’

প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের (ইউএনজিএ) ফাঁকে আজ আরো কয়েকটি আন্তর্জাতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। তিনি ব্রিটেন প্রধানমন্ত্রী বরিস জনসন ও জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের যৌথভাবে আয়োজিত জলবায়ু পরিবর্তন বিষয়ে সরকারপ্রধানদের গুরুত্বপূর্ণ রুদ্ধদ্বার বৈঠকে অংশ নেন। সূত্র- বাসস।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জে দশম শ্রেণির শিক্ষার্থীর আত্মহত্যা !

কা‌লিগঞ্জ প্রতি‌নি‌ধিঃ কা‌লিগ‌ঞ্জে বিয়ের প্রতিশ্রুতি‌তে দীর্ঘদিন চুটিয়ে প্রেম করার পর বিয়ে করতে অস্বীকার করায় মনিকা মন্ডল (১৯) নামের দশম শ্রেণির শিক্ষার্থী অভিমানে আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে গত সোমবার বেলা অাড়াইটার দি‌কে উপজেলার মোস্তফাপুর গ্রামে।
নিহত ঐ শিক্ষার্থী ধলবাড়িয়া ইউনিয়নের মোস্তফাপুর গ্রামের হারাধন মন্ডলের কন্যা। স্থানীয় ইউপি সদস্য প্রশান্ত হালদার জানান, পাশের নন্দী কাটি গ্রামের অনিমেশ সরকারের ছে‌লে সাতক্ষীরা সরকারি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী অলোকেশ্বর (২৮) এর সা‌থে ম‌নিকার প্রেমের সম্পর্ক ছিল। ‌কিন্ত প্রেমিক অলোকেশ্বর বিয়ে করতে অস্বীকার করায় অভিমানে ঘরের আড়ার সা‌থে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে ম‌নিকা।

খবর পে‌য়ে সোমবার রাত সাড়ে ৭টার দি‌কে উপ-পরিদর্শক হাসানুর রহমান ঘটনাস্থলে যে‌য়ে সুরতহাল রি‌র্পোট তৈরী শে‌ষে নিহত ঐ শিক্ষার্থীর লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এব‌্যাপা‌রে থানায় এক‌টি অপমৃত‌্যু মামলা হ‌য়ে‌ছে, মামলা নং ৪৬।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় ২১ ইউনিয়নের একমাত্র নারী চেয়ারম্যান বিশাখা তপন

নিজস্ব প্রতিনিধি:
সাতক্ষীরায় সদ্য সমাপ্ত তালা কলারোয়ার ২১ টি ইউনিয়নে নির্বাচনে একমাত্র নারী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বিশাখা তপন সাহা।
তিনি কলারোয়া উপজেলার জয়নগর ইউনিয়ন পরিষদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অটোরিক্সা প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেন।

বিশাখা তপন সাহার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন নৌকা প্রতীকের শামসুদ্দিন আল মাসুদ বাবু।
সোমবারের নির্বাচনে নৌকা প্রতীকের শামসুদ্দিন আল মাসুদ বাবুকে বিপুল ভোটের ব্যবধানে পরাজিত করে বিশাখা তপন সাহা বিজয়ী হন।

নবনির্বাচিত চেয়ারম্যান বিশাখা তপন সাহার স্বামী স্বর্গীয় তপন সাহা ছিলেন একই ইউনিয়নের সাবেক জনপ্রিয় চেয়ারম্যান।
বিশাখা তপন সাহা বলেন, তিনি জনগণের ভালোবাসায় নির্বাচিত হয়েছেন। জনগণই তাকে ক্ষমতা দিয়েছে। তাই জনগণের সুখ-দু:খের সাথী হিসেবে তিনি আজীবন জনসেবামূলক কাজ করে যাবেন। বিশেষ করে ইউনিয়নকে একটি মডেল হিসেবে গড়ে তুলবেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest