সর্বশেষ সংবাদ-
তালা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার ফেসবুক পোস্ট ঘিরে বিতর্ক, নিন্দা সাংবাদিকদেরইছামতীতে নেই সেই মিলনমেলা : শান্তিতেই শেষ দেবহাটার বিজয়া দশমীদেবহাটায় দুর্গাপূজার নবমীতে বিভিন্ন মণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার আশরাফুল আলমআশাশুনিতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক কাউসার আজিজসাতক্ষীরায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করলেন সাবেক মেয়র চিশতিউপকূল পুনরুদ্ধারে ১০ লক্ষ বীজ রোপণ: চারা রক্ষায় ঐক্যবদ্ধ উদ্যোগের অঙ্গীকারপ্রধানমন্ত্রীর সিদ্ধান্ত মানতে পারছেন না শ্যামনগরের বিএনপি নেতা আদম আলীএখানে সকল ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে– এড.সৈয়দ ইফতেখার আলীসাতক্ষীরায় মিষ্টি পানির ছোঁয়া: শ্যামনগরে ঘুচল হাজারো মানুষের পানিকষ্টসাতক্ষীরায় শহরে দুর্গা মন্দির পরিদর্শনে প্রশাসক হাবিব

সাতক্ষীরার খলিষখালি ইউপিতে ১০ ভোটে জিতেছেন অধ্যাপক সাবীর হোসেন

নিজস্ব প্রতিবেদক : সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সাতক্ষীরার তালা উপজেলার খলিষখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে।
দীর্ঘ নাটকীয়তার পর সোমবার রাত ১২ টার কিছুক্ষণ আগে বেসরকারিভাবে এই ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন। ঘোষিত ফলাফলে দেখা গেছে মাত্র ১০ ভোটের ব্যবধানে নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান চেয়ারম্যান মোজাফফর রহমানকে হারিয়ে সেখানে বিজয়ী হয়েছেন সাবেক চেয়ারম্যান বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির হাতুড়ি প্রতীকের প্রার্থী অধ্যাপক সাবীর হোসেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
অডিটর বসানো হচ্ছে জেলা পরিষদ ও পৌরসভায়

দেশের খবর : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, জেলা পরিষদ ও পৌরসভায় অডিটর নিয়োগের ব্যবস্থা করা হচ্ছে। এতে স্বচ্ছতা আসবে। স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো স্বনির্ভর হবে।

সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত সংলাপে অংশ নিয়ে তিনি সোমবার এ কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএসআরএফ সভাপতি তপন বিশ্বাস। সংলাপ পরিচালনা করেন সাধারণ সম্পাদক মাসউদুল হক।

মন্ত্রী বলেন, পৌরসভাগুলোয় প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিয়োগের প্রস্তাব প্রধানমন্ত্রী অনুমোদন করেছেন। এতে সরকারের সঙ্গে পৌরসভাগুলোর সরাসরি সম্পর্ক স্থাপিত হবে, যা কাজের ক্ষেত্রে গতিশীলতা আনবে বলে মনে করছে সরকার।

সড়কে খানাখন্দের বিষয়ে তিনি বলেন, সঠিকভাবে সেবা দিতে হলে সড়কের আইডি নম্বর থাকা দরকার। পৌরসভা ও সিটি করপোরেশনের সড়কে আইডি নম্বরের বিষয়ে অল্প সময়ের মধ্যে পরিপত্র জারি করা হবে।

দেখা যায়, একই সড়কে অনেক কাজ হয়। অন্য সড়কে হয় না। আইডি থাকলে যে সড়ক মেরামত করা হলো তার স্থায়িত্ব কতদিন, মেরামতের জন্য কতদিন পর টাকা দেওয়া হবে- এসব হিসাব থাকবে। একটা রাস্তা দুবার দেখিয়ে টাকা নিচ্ছে কি না, সেটিও সহজে ধরা যাবে। ডিসেম্বরের মধ্যেই রাজধানী ঢাকাকে ঘিরে তৈরি করা ডিটেইল্ড এরিয়া প্ল্যান (ড্যাপ) চূড়ান্ত হবে বলে জানান তিনি।

তাজুল ইসলাম বলেন, ঢাকা শহরে এখন দুই কোটির বেশি মানুষ রয়েছে, যা বিশ্বের জনবহুল শহরগুলোর অন্যতম। কাউকে জোর করে বের করা যাবে না। সেজন্য আমরা গ্রামে সুযোগ-সুবিধা বাড়িয়ে শহর ছাড়ার আকর্ষণ তৈরির চেষ্টা করছি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় দুটি উপজেলার ২১ টি ইউনিয়নের চেয়ারম্যান হলেন যারা

আসাদুজ্জামান : সাতক্ষীরার তালা ও কলারোয়া উপজেলার ২১টি ইউনিয়নের মধ্যে ০৯ টি আওয়ামীলীগ দলীয় প্রার্থী ও ১২ জন স্বতন্ত্র প্রার্থী চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। স্বতন্ত্র ১২ জনের মধ্যে রয়েছেন ৭ জন আওয়ালীগের বিদ্রোহী প্রার্থী, ৪ জন বিএনপির ও একজন জামাতের।

বেসরকারীভাবে নির্বাচিতরা হলেন, তালা সদরের সরদার জাকির হোসেন (আ.লীগ), খলিলনগর ইউনিয়নের প্রণব ঘোষ বাবলু (আ.লীগ), তেতুলিয়া ইউনিয়নের আবুল কালাম (আ.লীগ), খলিশখালি ইউনিয়নের অধ্যাপক সাবীর হোসেন (ওয়ার্কার্স পার্টি),মাগুরা ইউনিয়নের গণেশ চন্দ্র দেবনাথ (আ.লীগ), ইসলামকাটী ইউনিয়নের গোলাম ফারুক (স্বতন্ত্র জামাত), ধানদিয়া ইউনিয়নে মোঃ জাহাঙ্গীর হোসেন (স্বতন্ত্র বিএনপি), সরুলিয়া ইউনিয়নের আব্দুল হাই (স্বতন্ত্র আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী), জালালপুর ইউনিয়নে মোঃ মফিদুল হক লিটু (স্বতন্ত্র বিএনপি), খেশরা ইউনিয়নে শেখ কামরুল ইসলাম লাল্টু (স্বতন্ত্র আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী )।

অপরদিকে কলারোয়া উপজেলায় বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন যুগীখালি ইউনিয়নে রবিউল হাসান(আ.লীগ), সোনাবাড়িয়া ইউনিয়নে বেনজির হোসেন(আ.লীগ), লাঙলঝাড়া ইউনিয়নে অধ্যাপক আবুল কালাম (আ.লীগ), দেয়াড়া ইউনিয়নে মাহবুবুর রহমান মফে(আ.লীগ), হেলাতলা ইউনিয়নে মোঃ মোয়াজ্জেম হোসেন(স্বতন্ত্র বিএনপি), জয়নগর ইউনিয়নে বিশাখা সাহা (স্বতন্ত্র আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী), জালালাবাদে মাহফুজুর রহমান নিশান (স্বতন্ত্র আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী), কয়লা ইউনিয়নে সোহেল রানা (স্বতন্ত্র আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী), চন্দনপুর ইউনিয়নের মোঃ ডালিম হোসেন (স্বতন্ত্র আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী, কেঁড়াগাছি ইউনিয়নের আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আফজাল হোসেন হাবিল।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

দেশের খবর : আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ৫২ প্রতিষ্ঠানকে ভারতে ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। প্রতিটি প্রতিষ্ঠানকে ৪০ মেট্রিক টন করে মোট ২ হাজার ৮০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হয়েছে।

সোমবার (২০ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের রপ্তানি-২ শাখার এক চিঠিতে এই অনুমতি দেওয়া হয়। আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রককে এ চিঠি পাঠানো হয়েছে।

এতে বলা হয়, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ইলিশ মাছ রপ্তানি বিষয়ে প্রাপ্ত আবেদনগুলো যাচাই-বাছাই করে শর্তসাপেক্ষে ৫২ প্রতিষ্ঠানকে নির্ধারিত পরিমাণ ইলিশ মাছ ভারতে রপ্তানির অনুমতি দেওয়া হলো। প্রতিটি প্রতিষ্ঠানকে ৪০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হয়েছে। সে হিসাবে মোট ২ হাজার ৮০ মেট্রিক টন মাছ রপ্তানির অনুমতি দেওয়া হয়েছে।

ইলিশ রপ্তানির শর্তে বলা হয়েছে, রপ্তানি নীতি ২০১৮-২০২১ এর বিধিবিধান অনুসরণ করতে হবে; শুল্ক কর্তৃপক্ষ দ্বারা রপ্তানি করা পণ্যের কায়িক পরীক্ষা করাতে হবে; প্রতিটি কনসাইনমেন্ট শেষে রপ্তানি সংক্রান্ত কাগজপত্র রপ্তানি-২ অধিশাখায় দাখিল করতে হবে; অনুমোদিত পরিমাণের চেয়ে বেশি ইলিশ পাঠানো যাবে না।

এতে আরও বলা হয়েছে, এ অনুমতির মেয়াদ আগামী ১০ অক্টোবর পর্যন্ত কার্যকর থাকবে। তবে সরকার মৎস্য আহরণ ও পরিবহণের ক্ষেত্রে কোনো ধরনের বিধিনিষেধ আরোপ করলে তা কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে এ অনুমতির মেয়াদ শেষ হবে; এ অনুমতি কোনোভাবেই হস্তান্তরযোগ্য নয়, অনুমোদিত রপ্তানিকারক ব্যতীত সাব-কন্ট্রাক্টে রপ্তানি করা যাবে না।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
গ্রাহক নিঃস্ব হওয়ার পরই ব্যবস্থা নিচ্ছে সরকার : হাইকোর্ট

দেশের খবর : ডেসটিনি, ই-অরেঞ্জ, ইভ্যালির মতো প্রতিষ্ঠানে টাকা বিনিয়োগ করে গ্রাহক নিঃস্ব হওয়ার পরই সরকার ব্যবস্থা নিচ্ছে বলে মন্তব্য করেছেন হাইকোর্ট।

সোমবার (২০ সেপ্টেম্বর) বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি জাকির হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন। অনিবন্ধিত সুদের ব্যবসা বন্ধ চেয়ে রিটের শুনানিতে এ মন্তব্য করেন আদালত।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নুর উস সাদিক চৌধুরী।

শুনানিতে বিদেশে টাকা পাচারের বিষয়ে হাইকোর্ট বলেন, ‘আমার বাড়ি কেন অরক্ষিত? আমার বাড়ি মানে বাংলাদেশ। দেশের মানুষ দরজা জানালা বন্ধ করে শান্তিতে ঘুমাবে। কিন্তু আমার ঘর কেন অরক্ষিত? আমাদের দরজাগুলো কেন খোলা? মানুষের টাকা কেন লুট করে নিয়ে যাচ্ছে দেশের বাইরে? এগুলো বন্ধ করা কাদের দায়িত্ব? এটা আমরা দেখতে চাই। আমরা এটা পরীক্ষা করতে চাই। আমরা এ বিষয়ে দেখেশুনে আদেশ দেবো।’

এ সময় ডেপুটি অ্যাটর্নি জেনারেল নুর উস সাদিক চৌধুরী বলেন, ‘মাই লর্ড, সরকার যে ব্যবস্থা নিচ্ছে না তা কিন্তু নয়। এহসান গ্রুপের মালিককে গ্রেপ্তার করা হয়েছে, ইভ্যালির কর্তা ব্যক্তিদেরও গ্রেপ্তার করা হয়েছে।’

তখন হাইকোর্ট বলেন, ‘সরকার তো ব্যবস্থা নিচ্ছে। কিন্তু সেটা কখন? যখন আমি নিঃস্ব হয়ে গেলাম, আমার রেমিডিটা কোথায়? আমার টাকাটা নিয়ে গেল আমি দ্বারে দ্বারে ঘুরছি। সে থানায় যাবে, জেলে যাবে যাক। কিন্তু আমার টাকাটা যে নিয়ে গেল সেটা কোথায়? আমরা মামলার করার পর চোর ধরা পড়ছে। চুরি তো ঠেকানো যাচ্ছে না।’

আদালত প্রশ্ন রেখে বলেন, সরকারের কাজ কী? এ দেশের মানুষের মৌলিক অধিকার, আইনের শাসন সবকিছু সুপ্রতিষ্ঠিত করা। সেখানে সরকার ঠিক মতো কাজ করছে কি না?

এরপর আদালত এই মামলার আদেশের জন্য ২৭ সেপ্টেম্বর দিন ধার্য করেন। এর আগে গত ৭ সেপ্টেম্বর সারা দেশের গ্রাম পর্যায়ে ছড়িয়ে পড়া অনিবন্ধিত সুদের ব্যবসা বন্ধ চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়। রিটে ৬৪ জেলার ডিসি-এসপিকে বিবাদী করা হয়েছে।

সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন জনস্বার্থে এ রিট দায়ের করেন।

ব্যারিস্টার সুমন বলেন, দেশের প্রত্যেকটি এলাকায়, প্রতিটি গ্রামে সমবায় সমিতির নামে সুদের ব্যবসা চলছে। আবার অনেকে ব্যক্তিগতভাবে ঋণ দেওয়ার নামে উচ্চ হারে সুদের ব্যবসা চালিয়ে যাচ্ছেন। কোনো নিবন্ধন নেই তাদের। সাধারণ মানুষ এসব সুদের কারবারীদের কাছে জিম্মি হয়ে পড়েছে। তাদের সাপ্তাহিক ও মাসিক ভিত্তিতে আদায় করা সুদের পরিমাণও আকাশছোঁয়া। ১০ হাজার টাকায় প্রতি সপ্তাহের সুদ ৫০০ থেকে ৬০০ টাকা, কোনো ক্ষেত্রে ১ হাজার টাকা। মাসে সুদ হিসেবে দুই থেকে আড়াই হাজার টাকা পর্যন্ত আদায় করেন তারা। অনেক পরিবার অনিবন্ধিতভাবে গজিয়ে ওঠা এসব সমবায় সমিতি ও সুদকারবারী থেকে ঋণ নিয়ে সুদের বোঝা টানতে টানতে নিঃস্ব হয়ে পড়েছে। অনেক ক্ষেত্রে প্রশাসনের চোখের সামনে তারা সুদের ব্যবসা চালিয়ে যাচ্ছে। তাই সারা দেশের অনিবন্ধিত সুদের সব ধরনের ব্যবসা বন্ধ করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেছি। রিটে ৬৪ জেলার ডিসি-এসপিকে বিবাদী করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মাহফুজুর রহমানের সঙ্গে ডিভোর্স, আবারও বিয়ে করলেন ইভা

বিনোদন ডেস্ক : বেসরকারি টিভি চ্যানেল এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমানের সঙ্গে বিয়েবিচ্ছেদ করেছেন সংগীতশিল্পী ইভা রহমান। শুধু বিচ্ছেদই নয়, এরই মধ্যে নতুন করে ঘরও বেঁধেছেন তিনি। বিয়ের বিষয়টি ইভা নিজেই সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন।

জানা গেছে, ইভার বরের নাম সোহেল আরমান। তিনি ঢাকার ছেলে। পেশায় ব্যবসায়ী।

গত ১৯ সেপ্টেম্বর ইভার গুলশানের বাসায় দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে বলে সংবাদমাধ্যমকে ইভা নিজেই জানিয়েছেন।

এর আগে রোববার (১৯ সেপ্টেম্বর) রাতে নতুন স্বামীর সঙ্গে ছবি প্রকাশ করে ইভা রহমানকে শুভেচ্ছা জানান দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী রবি চৌধুরী।

ইভা বলেন, এখন থেকে আমার নামের শেষে আর রহমান বলবেন না। আমি এখন থেকে ‘ইভা আরমান’।

ইভা আরও বলেন, একদম ঘরোয়া পরিবেশে কাছের কিছু আত্মীয়স্বজন বিয়েতে উপস্থিত ছিলেন। অতীত ভুলে নতুন করে জীবনটা শুরু করলাম। দোয়া চাই, যে বিশ্বাস ও ভালোবাসা নিয়ে নতুন দাম্পত্য জীবন শুরু করেছি সারাজীবন যেন সুখে থাকি।

ইভা রহমান এটিএন বাংলায় সংবাদ পাঠক হিসেবে কাজ করতেন। সেই সুবাদেই মাহফুজুর রহমানের সঙ্গে সখ্যতা গড়ে ওঠে। সেখান থেকে দু’জনের প্রেম গাঢ় হয়। তারা বিয়েও করেন। দীর্ঘদিন সংসার শেষে বিচ্ছেদ হলো তাদের।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় টানা বৃষ্টিতে জেলার নিম্মাঞ্চল প্লাবিত

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরায়  টানা ভারি বৃষ্টিতে সাতক্ষীর জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বৃষ্টির পানিতে তলিয়ে গেছে শহরের নিম্মাঞ্চলের পাশাপাশি জেলার বিভিন্ন এলাকার মাছের ঘের। দুর্ভোগ বাড়িয়ে দিয়েছে আশাশুনি উপজেলার প্লাবিত প্রতাপনগর এলাকার মানুষের।
ভরা পূর্নীমায় নদীর জোয়ারের পানির সাথে টানা ভারি বৃষ্টিতে আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের বির্স্তীণ এলাকায় পানি আরো বৃদ্ধি পেয়েছে। পানিতে ডুবে গেছে প্রতাপনগর ফাজিল মাদ্রাসা, প্রাইমারি স্কুলসহ কয়েকটি প্রতিষ্ঠান। মসজিদে পানি উঠায় মুসল্লীরা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে পারছে না।
ভারি বর্ষণে সাতক্ষীরার ৩৩ বিজিবি ক্যাম্প, বিনেরপোতা ঋশিল্পী, বিসিক শিল্পনগর, গোপিনাথপুর এলাকা, আবহাওয়া অফিস চত্তর পানিতে নিমজ্জিত।
সাতক্ষীরা পৌরসভার নিম্মাঞ্চলের তিন ভাগের দুই ভাগ পানিতে ডুবে গেছে বলে দাবি করেছেন জেলা নাগরিক কমিটির যুগ্ম-সচিব আলী নূর খান বাবুল। তিনি বলেন, পানিবন্দী হয়ে পড়েছে শত শত পরিবার। ভেসে গেছে হাজার হাজার বিঘা মাছের ঘের, ফসলি জমি ও পুকুর।
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতা মাধ্যমিক বিদ্যালয়, নলতা মোবারকনগর বাজার ও তৎসংলগ্ন এলাকা পানিতে ডুবে গেছে। নলতা হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মোনায়েম বলেন, এক রাতের বৃষ্টিতে তলিয়ে গেছে নলতা হাইস্কুল, কেবি আহসানিয়া জুনিয়র স্কুল, নলতা শরীফের বিভিন্ন প্রতিষ্ঠান, হাট-বাজার ও রাস্তাঘাট।
তিনি আরো বলেন, পানি নিষ্কাশনের পথ দখল করে মাছের ঘের করার কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে। এতে করে পানিতে নিমজ্জিত শিক্ষা প্রতিষ্ঠানগুলো কোন শ্রেণি কার্যক্রম পরিচালনা করা সম্ভব হচ্ছে না। কবে নাগাদ সম্ভব হবে তাও অনিশ্চিত।

এদিকে অতিবৃষ্টির ফলে শহরতলীর গদাইবিল, ছাগলার বিল, শ্যাল্যের বিল, বিনেরপোতার বিল, রাজনগরের বিল, মাছখোলার বিলসহ কমপক্ষে ১০টি বিলে পানি থই থই করছে। এসব বিলের মাছের ঘের ভেসে গেছে। বেতনা নদী তীরবর্তী এই বিলগুলোর পানি নদীতে যেতে পারছে না। ফলে এই পানি পৌরসভার দিকে এগিয়ে আসছে। অতিবৃষ্টিতে গ্রামাঞ্চলের সব পুকুর পানিতে তলিয়ে গেছে।
এদিকে, বৃষ্টির পানিতে সয়লাব হয়ে গেছে উপকুলীয় উপজেলা শ্যামনগর, কালিগঞ্জ ও আশাশুনিসহ জেলার সাতটি উপজেলা। সেখানে প্রধান সড়কের ওপর দিয়েও পানি প্রবাহিত হচ্ছে। এসব এলাকার মাছের ঘের তলিয়ে গেছে। বৃষ্টির কারেণে সাতক্ষীরার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। নিম্ন এলাকায় মানুষের বাড়িঘরে পানি ঢুকেছে।
সাতক্ষীরা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী রিপন জানান, নিম্নচাপের প্রভাবে রবিবার বিকাল ৩টা থেকে সোমবার বিকাল ৩টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ১০৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। সামনে এমন বৃষ্টিপাতের আরো সম্ভাবনা রয়েছে বলে তিনি জানান।
সাতক্ষীরা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যকর্মকর্তা জিয়াউর রহমান জানান, ভারী বর্ষণে জেলার নিম্ন এলাকা প্লাবিত হয়েছে। এতে সদ্য রোপা আমন ও আউশ ধানের বীজ তলিয়ে গেছে। উপজেলা কৃষি কর্মকর্তাদের জরিপ করে ক্ষয়ক্ষতি নিরূপণ করে তালিকা পাঠাতে বলা হয়েছে।

প্রতাপনগর ইউপি চেয়ারম্যান শেখ জাকির হোসেন বলেন, নদীর বাঁধ ভেঙ্গে এমনিতেই প্রতাপনগর জোয়ারে ডোবে, আর ভাটায় জাগে। গোনে গোনে গোটা ইউনিয়নে জোয়ার-ভাটা খেলে। গত রাতের টানা বৃষ্টিতে পানি আরো বৃদ্ধি পেয়েছে। ফলে নতুন করে দুর্ভোগ বাড়িয়ে দিয়েছে প্রতাপনগরের প্লাবিত এলাকার মানুষের। বাড়িঘর ভেঙ্গে প্রতিনিয়ত গৃহহারা হচ্ছে মানুষ। বাঁচার তাগিদে ও আশ্রয়ের খোঁজে গৃহারা মানুষ চলে যাচ্ছে অন্যত্র।

সাতক্ষীরা জেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা এমএ বাসেদ বলেন, জেলার সাত উপজেলায় ক্ষয়-ক্ষতি নিরূপনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা আগেই দেওয়া আছে। জেলায় দুর্যোগ মোকাবেলায় ৭ লক্ষ ৯০ হাজার টাকা ও ৮৫ মেট্রিকটন চাল বরাদ্দ আছে। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থদের মধ্যে এ টাকা ও চাল বিতরণ করা হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ডিজিটাল জীবনমানে দক্ষিণ এশিয়ায় সবার নিচে বাংলাদেশ

দেশের খবর : ডিজিটাল জীবনমানে বিশ্বের ১১০টি দেশের মধ্যে বাংলাদেশ ১০৩তম হয়েছে। এশিয়ার মধ্যে বাংলাদেশের অবস্থান ৩০তম এবং দক্ষিণ এশিয়ায় সর্বনিম্নে অবস্থান করছে।

সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান সার্ফশার্ক সম্প্রতি ‘ডিজিটাল কোয়ালিটি অব লাইফ ইনডেক্স-২০২১’ সালের প্রতিবেদন সম্প্রতি প্রকাশ করেছে।

সার্ফশার্ক বিশ্বের ১১০টি দেশের জনগণের ডিজিটাল কল্যাণের মান নিয়ে এ প্রতিবেদন করেছে। প্রতিবেদনটি করা হয়— ডিজিটাল জীবনযাত্রার মান নির্ধারণে ইন্টারনেট সামর্থ্য, ইন্টারনেটের মান, ই-অবকাঠামো, ই-নিরাপত্তা, ই-সরকার এ পাঁচটি সূচকের ওপর ভিত্তি করে।

ডিজিটাল জীবনমানে বিশ্বের শীর্ষ ১০টি দেশ হচ্ছে ডেনমার্ক, দক্ষিণ কোরিয়া, ফিনল্যান্ড, ইসরাইল, যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর, ফ্রান্স, সুইজারল্যান্ড, জার্মানি ও যুক্তরাজ্য।

তালিকায় সবার শেষে রয়েছে ইথিওপিয়া।

দক্ষিণ এশিয়ায় ভারত রয়েছে শীর্ষে। দেশটির বৈশ্বিক র‌্যাংকিং ৫৯। নেপাল রয়েছে ৮৭ নম্বরে, ৮৮ নম্বরে রয়েছে শ্রীলঙ্কা ও পাকিস্তান রয়েছে ৯৭ নম্বরে।

এর আগে সার্ফশার্কের ডিজিটাল জীবনমানের ২০২০ সালের প্রতিবেদনে বাংলাদেশ অবস্থান ছিল ৮৫টি দেশের মধ্যে ৭৮তম।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest