সর্বশেষ সংবাদ-
তালা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার ফেসবুক পোস্ট ঘিরে বিতর্ক, নিন্দা সাংবাদিকদেরইছামতীতে নেই সেই মিলনমেলা : শান্তিতেই শেষ দেবহাটার বিজয়া দশমীদেবহাটায় দুর্গাপূজার নবমীতে বিভিন্ন মণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার আশরাফুল আলমআশাশুনিতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক কাউসার আজিজসাতক্ষীরায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করলেন সাবেক মেয়র চিশতিউপকূল পুনরুদ্ধারে ১০ লক্ষ বীজ রোপণ: চারা রক্ষায় ঐক্যবদ্ধ উদ্যোগের অঙ্গীকারপ্রধানমন্ত্রীর সিদ্ধান্ত মানতে পারছেন না শ্যামনগরের বিএনপি নেতা আদম আলীএখানে সকল ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে– এড.সৈয়দ ইফতেখার আলীসাতক্ষীরায় মিষ্টি পানির ছোঁয়া: শ্যামনগরে ঘুচল হাজারো মানুষের পানিকষ্টসাতক্ষীরায় শহরে দুর্গা মন্দির পরিদর্শনে প্রশাসক হাবিব

কালিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু!

কা‌লিগঞ্জ প্রতি‌নি‌ধিঃ
কালিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মনিরুল ইসলাম (৪১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সে উপজেলার কৃষ্ণনগর ইউ‌নিয়‌নের হোসেনপুর গ্রামের পল্লী চিকিৎসক সামছুর রহমান মোড়লের ছেলে।সোমবার সকাল ৮ টার দিকে অসাবধানতাবশত রাস্তার উপর থেকে বিদ্যুতের তার সরাতে যে‌য়ে তার মৃত্যু হয়।

এলাকাবা‌সি এ প্রতি‌নি‌ধি‌কে জানান, গতকাল সন্ধ্যা থেকে প্রচন্ড বৃষ্টির ফলে বিদ্যুৎতের মেইন লাইনের তার ছিড়ে রাস্তায় পড়ে। এ সময় মেইল লাইন বন্ধের জন্য বিদ্যুৎ অফিসে একাধিকবার ফোন দিলেও ফোন রিসিভ না হওয়ায় এই দূর্ঘটনা ঘ‌টে‌। থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা সত‌্যতা নি‌শ্চিত ক‌রে ব‌লেন, ঘটনাস্থলে পুলিশ পাঠা‌নো হ‌য়ে‌ছিল। থানায় এক‌টি অপমৃত্যু মামলা হ‌য়ে‌ছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা সকাল পর্যন্ত ৬৮ মিলিমিটার বৃষ্টিপাত, ভেসে গেছে মৎস্য ও চিংড়ি ঘের

দেশের খবর : গত দুইদিন ধরে সাতক্ষীরাসহ দেশের বিভ্ন্নি অঞ্চলে ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে। এর মধ্যে শুধুমাত্র গতকাল সকাল ৬ টা থেকে আজ সোমবার সকাল ৬ টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সাতক্ষীরায় ৬৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস।

সকাল থেকে জেলার বিভিন্ন স্থানে বৃষ্টিপাত অব্যাহত আছে। ব্যাপক বৃষ্টিতে তলিয়ে গেছে হাজার হাজার বিঘা জমির ফসল ও মৎস্য ঘের। সাতক্ষীরা পৌর সভার নিম্নাঞ্চল ইতিমধ্যে জলমগ্ন হয়ে পড়েছে। পানি উঠে গেছে অনেক শিক্ষা-প্রতিষ্ঠানেও। আগে থেকে বেড়িবাধ ভেঙে ও উপছে পড়ে ক্ষতিগ্রস্ত সাতক্ষীরার উপকূলীয় ইউনিয়ন প্রতাপনগরের পানিবন্দী মানুষের জীবনে নতুন করে দুর্ভোগ নেমে এসছে এই বৃষ্টিতে।

আবহাওয়া অফিস জানিয়েছে, আজ সোমবার দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরকে এক নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়েছে, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

আজ সোমবার দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ফরিদপুর, মাদারীপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এ ছাড়া আজ সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায়; রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু স্থানে এবং রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। পরবর্তী তিন দিনে আবহাওয়ার অবস্থা সামান্য পরিবর্তন হতে পারে।

আজ সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় খুলনায় সর্বোচ্চ ৯৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এ ছাড়া চট্টগ্রামে ৯০, সাতক্ষীরায় ৬৮, যশোরে ৬১, মংলায় ৫৫, মাইজদীকোর্টে ৫১, মাদারীপুরে ৪৩, পটুয়াখালীতে ৪২ ও কক্সবাজারে ৪০ মিলিমিটার বৃষ্টি হয়। এ সময় ঢাকায় সামান্য বৃষ্টি হয় বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

এ ছাড়া সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

গতকাল রোববার রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আজ মোংলা ও সীতাকুণ্ডে সর্বনিম্ন তাপমাত্রা ২৪ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। ঢাকায় গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৬ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।

পূর্বাভাসে আরও বলা হয়, মৌসুমি বায়ুর অক্ষের বাড়তি অংশ ভারতের রাজস্থান, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে ভারতের আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বাড়তি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

আজ সকাল থেকে ঢাকায় দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘন্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে। সকালে ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯১ শতাংশ।

ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ৫৮ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ৪৬ মিনিটে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
স্বাস্থ্যের গাড়িচালক মালেকের ১৫ বছরের কারাদণ্ড

দেশের খবর : অস্ত্র আইনের মামলায় স্বাস্থ্য অধিদপ্তরের গাড়িচালক আবদুল মালেক ওরফে বাদলের ১৫ বছরের কারাদণ্ডের রায় দিয়েছেন আদালত।

সোমবার দুপুরে ঢাকার অতিরিক্ত তৃতীয় মহানগর দায়রা জজ রবিউল আলম এ রায় ঘোষণা করবেন।

গত ১৩ সেপ্টেম্বর এ মামলার যুক্তিতর্কের শুনানি শেষে রায়ের জন্য ২০ সেপ্টেম্বর দিন নির্ধারণ করেন আদালত।

ওইদিন মালেককে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। এর আগে গত ৯ সেপ্টেম্বর নিজেকে নির্দোষ দাবি করে আদালতের কাছে ন্যায়বিচার প্রত্যাশা করেন মালেক।

গত ৬ সেপ্টেম্বর ঢাকা মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েশ মামলাটি ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে পরবর্তী বিচার নিষ্পত্তির জন্য বদলির আদেশ দেন।

জানা যায়, গত বছরের ২০ সেপ্টেম্বর ভোরে রাজধানীর তুরাগ এলাকা থেকে গাড়িচালক আবদুল মালেক ওরফে ড্রাইভার মালেককে গ্রেফতার করে র‌্যাব-১। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, পাঁচ রাউন্ড গুলি, দেড় লাখ বাংলাদেশি জাল নোট, একটি ল্যাপটপ ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরার তালা-কলারোয়ায় ২১ ইউপিতে ভোটগ্রহণ চলছে

আসাদুজ্জামান : দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়াই সাতক্ষীরার তালা ও কলারোয়া উপজেলার ২১ টি ইউনিয়নে টানা বর্ষণের মধ্যে ইউপি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।

বৃষ্টির কারণে ভোট কেন্দ্রগুলোতে সকালে কিছুটা ফাঁকা দেখা গেলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিততি বাড়ছে।
তালা উপজেলার ১১টি ও কলারোয়া উপজেলার ১০ টি ইউনিয়নে সকাল ৮ থেকে ভোট গ্রহন শুরু হয়েছে। যা চলবে বিকাল ৪ টা পর্যন্ত। এদিকে, তালার জালালপুর ইউনিয়নের ১ নং মক্তব কেন্দ্রের পাশে বোমা বিস্ফোরণ করে কেন্দ্র দখলে নেয়ার জন্য আতংক সৃষ্টির চেষ্টা করে নৌকার কর্মী-সমর্থকরা- এমন অভিযোগ জানিয়েছেন স্বতন্ত্র প্রার্থী মফিদুল হক লিটু। তিনি জানান, সেখানে পুলিশ সদস্যরা ফাঁকা গুলি বর্ষণ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এদিকে, রাতে কলারোয়া উপজেলার সোনাবাড়িয়া ইউনিয়নে নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে একজন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ও একজন ইউপি সদস্য প্রার্থীসহ কমপক্ষে ১৫ জন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জেলা নির্বাচন অফিসার নাজমুল কবির জানান, কলারোয়া ও তালা উপজেলার ২১টি ইউনিয়নের মধ্যে ৪টি ইউনিয়নে ইভিএমে ভোট গ্রহন অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে তালায় ৩ টি ও কলারোয়ায় একটিতে ইভিএমে ভোট গ্রহন অনুষ্ঠিত হচ্ছে। তিনি আরো জানান, নির্বাচনে চেয়ারম্যান পদে দুই উপজেলায় ৮১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া সংরক্ষিত সদস্য পদে ২৬০ জন নারী ও সাধারণ সদস্য পদে ৮৩৭ জন প্রার্থী প্রতিদন্দ্ব্বিতা করছেন।

সাতক্ষীরার জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান জানান, তালা উপজেলার সদর, জালালপুর ও খলিলনগর ইউনিয়ন এবং কলারোয়া উপজেলার কেড়াগাছি ও হেলাতলা ইউনিয়নকে ঝুকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তবে, ঝুকিপর্ণ কেন্দ্র গুলোতে বাড়তি নিরাপত্তার ব্যবস্থাও রাখা হয়েছে। তিনি আরো জানান, এই দুই উপজেলায় আইনশৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে ৬ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ২৩ জন নির্বাহি মাজিস্ট্রেটসহ ১ হাজার ১০২ জন পুলিশ, ১০০ জন বিজিবি, ৩ হাজার ৩১৫ জন আনসার সদস্য, র‌্যাবের ৬ টি টিম নির্বাচনী কাজে নিয়োজিত রয়েছেন।

উল্লেখ্য, এই দুই উপজেলায় মোট ৩ লাখ ৭৫ হাজার ২৯৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৮৮ হাজার ২৪৪ জন ও নারী ভোটার রয়েছেন ১ লাখ ৮৭ হাজার ৫০ জন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কলারোয়ার কয়লায় স্বতন্ত্র প্রার্থী রফিকুলের ভোট বর্জন

নিজস্ব প্রতিনিধি :

কলারোয়ার কয়লা ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী রফিকুল ইসলাম মোল্লা নির্বাচনী এজেন্টের বের করে দেয়া বুকে অস্ত্র ধরা সহ বিভিন্ন অভিযোগে ভোট বর্জন করেছেন।
সোমবার সকাল সাড়ে দশটায় রফিকুল ইসলাম তার নিজস্ব বাসভবনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ভোট বর্জন করেন।
এ সময় তিনি অভিযোগ করে বলেন সকাল হতেই তার নির্বাচনী এজেন্টের বের করে দেয়া হয়েছে। কেন্দ্রের ব্যালট বক্স দখল করে নৌকা প্রতীকে সীর মেরে নেওয়া হয়েছে। আমার একজন এজেন্টের বুকে প্রকাশ্যে অস্ত্র ধরে তাকে হত্যার হুমকি দেয়া হয়েছে। এছাড়া সাধারন মানুষকে ভোট কেন্দ্রে যেতে বাধাগ্রস্ত হচ্ছে নৌকার প্রার্থীর লোকজন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরার কলারোয়ার সোনাবাড়িয়ায় দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘষ: আহত-১৫

আসাদুজ্জামান : সাতক্ষীরার কলারোয়া উপজেলার সোনাবাড়িয়া ইউনিয়নে ইউপি নির্বাচনকে সামনে রেখে দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একজন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ও একজন ইউপি সদস্য প্রার্থীসহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। ঘটনার সময় হামলাকারীরা ওই প্রার্থীর নির্বাচনী কার্যালয় ভাংচুর করেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনলেও সেখানে তীব্র উত্তেজনা বিরাজ করছে। এরই মধ্যে আহতদের বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ রোববার রাত সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে।

এ হামলার জন্য স্বতন্ত্র প্রার্থী শহিদুল ইসলাম আওয়ামী লীগ দলীয় প্রার্থী মোঃ বেনজির হোসেনকে দায়ী করেছেন।
চেয়ারম্যান পদে বিএনপি সমর্থক স্বতন্ত্র প্রার্থী শহিদুল ইসলাম জানান, তিনি তার নির্বাচনী কার্যালয়ে বসে সোমবারের নির্বাচনে নেতাকর্মীদের মাঝে দায়িত্ব বন্টনের কাজ করছিলেন। এসময় আওয়ামী লীগ দলীয় প্রার্থী সহ তার সমর্থকরা অতর্কিতে হামলা করে। একইসময় তারা মেম্বর পদপ্রার্থী আনারুলের কার্যালয়েও হামলা করে। এই হামলায় কমপক্ষে ১৫ জন আহত হন। তিনি জানান, আমি নিজে আহত হয়ে আত্মরক্ষার জন্য পালিয়ে গেছি। আমার লোকজনদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।
তবে এব্যাপারে জানতে চাইলে নৌকা প্রতীকের প্রার্থী মোঃ বেনজির হোসেন বলেন, দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। আমার একজন কর্মীর মাথায় ইটের আঘাত লেগেছে।
ঘটনাস্থল থেকে কলারোয়া থানার ওসি মীর খায়রুল কবির জানান, এখন পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে। কোন পক্ষই এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ করেনি।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দলীয় সরকারের অধীনে নির্বাচন নয়— সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রিয় নেতৃবৃন্দ

নিজস্ব প্রতিনিধি : দলীয় সরকারের অধীনে বিএনপি সংসদ নির্বাচনে যাবে না মন্তব্য করে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রিয় নেতৃবৃন্দ বলেন দেশে গনতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপিসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা মাঠে থাকবেন।
দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি নিয়ে আমরা আন্দোলন চালিয়ে যাবো। কোনো রক্তচক্ষুকে ভয় না করে দলকে সংগঠিত করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের লক্ষ্যে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।

নেতৃবৃন্দ রোববার বিকালে সাতক্ষীরার তুফান কনভেনশন সেন্টারে জেলা কমিটি গঠনের লক্ষ্যে স্বেচ্ছাসেবক দলের কর্মী সভায় বক্তৃতা করছিলেন।
দলের জেলা সভাপতি সোহেল আহমেদ মানিকের সভাপতিত্বে কর্মী সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন কেন্দ্রিয় সহ সভাপতি জামির হোসেন, কেন্দ্রিয় সহ সভাপতি শেখ তৈয়বুর রহমান, যুগ্ম সম্পাদক ডিজেড এ হাসান বিন শফিক, সহ সাধারন সম্পাদক মো. আকরাম হোসেন, এসএম গালিব ইমতিয়াজ নাহিদ, সাইফুল ইসলাম প্রমূখ নেতা।

বক্তারা বলেন নিজেদের বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করে শেখ হাসিনা সরকারের পতন ত্বরান্বিত করে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে হবে। তারা বলেন যারা কেবল পদ পদবী নিয়ে বসে আছেন, কোনো কাজ করছেন না তাদেরকে জেগে উঠতে হবে। সাতক্ষীরার নির্যাতিত নেতাকর্মীদের পাশে থেকে আন্দোলন আরও বেগবান করতে হবে।

বক্তারা বলেন সরকার বিএনপিকে মাঠে দেখলেই হামলা করে। নেতাকর্মীদের গ্রেফতার করে একে একে জেলে পুরছে। তারা বিএনপির আন্দোলনকে ভয় পায় জানিয়ে নেতৃবৃন্দ বলেন আমাদের আন্দোলন চলবেই। সাতক্ষীরার প্রাণ বিএনপির কেন্দ্রিয় নেতা কয়েকবারের সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবকে বিনা অপরাধে জেলে পাঠানো হয়েছে মন্তব্য করে তারা তার মুক্তি দাবি করেন। জেল জুলুম ও নির্যাতন করে জাতীয়তাবাদী দলকে হতাশ করা যাবে না। আমরা মাঠে আছি , মাঠে থাকবো। এজন্য সবাইকে এগিয়ে আসতে হবে বলে মন্তব্য করেন তারা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটা উপজেলা ভূমিহীন সমিতির কমিটি বিলুপ্তি

সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১১টায় সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে অনুষ্ঠিত জরুরি সভায় সভাপতিত্ব করেন, সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মফিজুর রহমান।

সাধারণ সম্পাদক আব্দুস সামাদের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, জেলা ভূমিহীন সমিতির সহ-সভাপতি শেখ হাফিজুর রহমান, মো: আরমান আলী, যুগ্ম সম্পাদক শাহজাহান আলী ছোট বাবু, দপ্তর সম্পাদক মো: বাবলু হাসান, অর্থ সম্পাদক কাজী আব্দুল আলিম, প্রচার সম্পাদক মো: সোহরাব হোসেন, নেত্রী নাজমা খাতুন, সাহিদা আক্তার ময়না, নাজমা আক্তার নদী, পৌর ভূমিহীন সমিতির সভাপতি মো: আশরাফুল ইসলাম, সদর উপজেলা ভূমিহীন সমিতির সাধারণ সম্পাদক মীর আশিক ইকবাল বাপ্পী, সদস্য মো: সিদ্দিকুর রহমান, বাংলাদেশ দলিত পরিষদের উপদেষ্টা শওকত আলী, সভাপতি গৌর পদ দাশ প্রমুখ। সভায় দেবহাটা উপজেলা ভূমিহীন সমিতির সভাপতি সাইফুল ও সাধারণ সম্পাদক নজরুল সম্প্রতি সংগঠনের শৃঙ্খলা পরিপন্থি কার্যক্রমের সাথে জড়িত থাকায় দেবহাটা উপজেলা ভূমিহীন সমিতির কমিটি বিলুপ্তি ঘোষণা করা হয়। এছাড়া দ্রুত দেবহাটায় একটি স্বচ্ছ কমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest