সর্বশেষ সংবাদ-
তালা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার ফেসবুক পোস্ট ঘিরে বিতর্ক, নিন্দা সাংবাদিকদেরইছামতীতে নেই সেই মিলনমেলা : শান্তিতেই শেষ দেবহাটার বিজয়া দশমীদেবহাটায় দুর্গাপূজার নবমীতে বিভিন্ন মণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার আশরাফুল আলমআশাশুনিতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক কাউসার আজিজসাতক্ষীরায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করলেন সাবেক মেয়র চিশতিউপকূল পুনরুদ্ধারে ১০ লক্ষ বীজ রোপণ: চারা রক্ষায় ঐক্যবদ্ধ উদ্যোগের অঙ্গীকারপ্রধানমন্ত্রীর সিদ্ধান্ত মানতে পারছেন না শ্যামনগরের বিএনপি নেতা আদম আলীএখানে সকল ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে– এড.সৈয়দ ইফতেখার আলীসাতক্ষীরায় মিষ্টি পানির ছোঁয়া: শ্যামনগরে ঘুচল হাজারো মানুষের পানিকষ্টসাতক্ষীরায় শহরে দুর্গা মন্দির পরিদর্শনে প্রশাসক হাবিব

শ্যামনগরে একাধিক মামলার আসামী কর্তৃক অপহৃত ছোট ভাইকে উদ্ধারের দাবীতে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগরে হত্যা ও চাঁদাবাজিসহ একাধিক মামলার আসামী হাছিম গং কর্তৃক অপহৃত ছোট ভাই আলমগীরকে দ্রুত উদ্ধার ও জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের দাবীতে বড় ভাই আয়জুল ইসলাম সংবাদ সম্মেলন করেছেন। শনিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে উক্ত সংবাদ সম্মেলন অনুষ্ঠি হয়। আয়জুল ইসলাম শ্যামনগর উপজেলার জাবাখালী গ্রামের ইমান আলী মোড়লের ছেলে।

তিনি তার লিখিত বক্তব্যে বলেন, আমরা ৮ ভাই প্রত্যেকই কাজ কর্ম করে জীবিকা নির্বাহ করি। ভাইদের মধ্যে আমি সাতক্ষীরা শহরের বসবাস করি। আমার এক ভাই সাইফুল ইসলাম ভোমরা পোর্টের শ্রমিকের কাজ করে। গত ৮ সেপ্টেম্বর আমার ভাই সাইফুল স্ব-পরিবারে গ্রামের বাড়িতে বেড়াতে যায়। সন্ধ্যা ৭টার দিকে জাবাখালী নতুন বাজারে বসে গল্প করার সময় পূর্ব শত্রুতার জের ধরে গোমনতালী গ্রামের গোলাম মোস্তফার পুত্র সন্ত্রাসী, চাঁদাবাজী ও হত্যাসহ একাধিক মামলার আসামী হাছিম সরদার, একই গ্রামের রবিউল ইসলাম, আটুলিয়া চরের ইব্রাহিম সানা, আবাদ চন্ডীপুর গ্রামের ইয়াছিন মোল্ল্যাসহ কয়েকজন আমার ভাই সাইফুলের উপর হামলা করে। এসময় তার ডাক চিৎকারে আমার ছোট ভাই আলমগীর হোসেন ঘটনাস্থলে পৌছে তাদের কাছ থেকে আমার অপর ভাই সাইফুলকে উদ্ধার করতে গেলে উক্ত হামলাকারীরা তাকেও মারপিট করে। হামলাকারীরা এ সময় সাইফুলের মোটরসাইকেল ভাংচুর করতে গেলে আলমগীর এতে বাধা দেওয়ায় তারা প্রকাশ্যে পিস্তল উঁচিয়ে তাকে জিম্মি করে। এসময় গামছা দিয়ে আলমগীরের চোঁখ বেধে জোরপূর্বক মোটরসাইকেলে তুলে তাকে অপহরণ করে নিয়ে যায়। খবর পেয়ে আমিসহ আমার পরিবারের সদস্যরা তাকে বিভিন্ন স্থানে খোঁজাখঁজি করে তার কোন সন্ধান না পেয়ে শ্যামনগর থানায় মামলা দায়ের করতে গেলে পুলিশ মামলা গ্রহণ করেনি।

এ ঘটনার ৪দিন পর আমরা কোন উপায় না পেয়ে বিজ্ঞ আমলী ৫ নং আদালতে একটি মামলা দায়ের করি। আদালত বিষয়টির তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দিয়েছে। তিনি বলেন, সন্ত্রাসী হাছিম সরদার ও রবিউলগং আমার ভাইকে হত্যা ও গুমের ভয়ভীতি প্রদর্শন করে প্রকাশ্যে অস্ত্র উচিয়ে বাজার থেকে অপহরণ করে নিয়ে গেছে। এ ঘটনায় ৯ দিন অতিবাহিত হলেও আমার ভাইয়ের কোন সন্ধান এখনও পাইনি। এদিকে তাকে না পেয়ে আমার বৃদ্ধা পিতা-মাতা অবিরাম চোখের পানি ফেলছেন। আমরা সাত ভাই বিভিন্ন স্থানে খোঁজ খবর করেও তার কোন সন্ধান না পেয়ে হতাশা গ্রস্থ হয়ে পড়েছি। তিনি আরে বলেন, আসামীদের মধ্যে হাছিম সরদার ও রবিউল ইসলাম চাঁদাবাজি, ধর্ষন ও হত্যাসহ প্রায় ১৩/১৪ টি মামলার আসামী। তারপরও তাদের বিরুদ্ধে মামলা দায়ের করতে গেলে পুলিশ মামলা গ্রহণ করেনি। উক্ত সন্ত্রাসীরা বর্তমানে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। সংবাদ সম্মেলন থেকে এ সময় আয়জুল ইসলাম উক্ত সন্ত্রাসীদের হাত থেকে তার অপহৃত ছোট ভাই আলমগীরকে দ্রুত উদ্ধারসহ তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দৃষ্টিপাত পত্রিকার সম্পাদকের স্ত্রীর মৃত্যুতে  সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

সাতক্ষীরা প্রেসক্লাবের সদস্য ও দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক ও প্রকাশক জিএম নুর ইসলাম এর স্ত্রী এবং প্রেসক্লাবের সদস্য জিএম আদম শফিউল্লাহ এর মাতা আনোয়ারা খাতুন হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…….রাজিউন)।

তিনি শনিবার ভোররাতে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৫৭) বছর। মৃত্যুকালে ২ছেলে, ১ মেয়েসহ আতœীয় স্বজন ও বহু গুনগ্রাহী রেখে গেছেন। শনিবার দুপুর ২ টায় সাতক্ষীরা শহরের মেহেদীবাগ

মাসজিদে কুবায় মরহুমের জানাযার নামাজ শেষে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়। তার মৃত্যুাতে সাতক্ষীরা প্রেসক্লাবের পক্ষ থেকে গভীর শোক জ্ঞাপন ও রুহের মাগফিরাত কামনা করা হয়েছে। শোক জানিয়ে বিবৃতি দিয়েছেন প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপী, সহ-সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী সুজন, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল জলিল, সাংগঠনিক সম্পাদক এম ঈদুজ্জামান ইদ্রিস, সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক শহিদুল ইসলাম, অর্থসম্পাদক শেখ মাসুদ হোসেন, দপ্তর সম্পাদক শেখ ফরিদ আহমেদ ময়না, নির্বাহী সদস্য মকসুমুল হাকিম, সেলিম রেজা মুকুল, আব্দুল গফুর সরদার, এম
শাহীন গোলদার, মাছুদুর জামান সুমনসহ প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনি আনুলিয়া ইউনিয়ন আ’লীগের পকেট কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরার আশাশুনি উপজেলার ৯নং আনুলিয়া ইউনিয়ন আ’লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আলমগীর আলম লিটনের বিরুদ্ধে অগঠনতান্ত্রিক ভাবে আনুলিয়া ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগের পকেট কমিটি গঠনের অভিযোগ উঠেছে। শনিবার (১৮ সেপ্টেম্বর) সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে অগঠনতান্ত্রিকভাবে গঠিত ওই পকেট কমিটি বাতিল পূর্বক নতুন করে কমিটি গঠনের দাবি জানিয়েছেন ইউনিয়ন আ’লীগের নেতৃবৃন্দ।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আনুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ ফারুকুজ্জামান বলেন, ২০১২ সালে অনুষ্ঠিত সম্মেলনে নির্বাচনের মাধ্যমে আনুলিয়া ইউনিয়ন আওয়ামীগের কমিটি গঠিত হয়। সেই থেকে আমরা সকলে ইউনিয়ন আ’লীগকে সুসংগঠিত করতে দায়িত্ব পালন করে আসছি। কিন্তু ইউনিয়ন আ’লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আলমগীর আলম লিটন সম্মেলন না করে নির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক এমনকি ওয়ার্ডের সভাপতি ও সম্পাদককে না জানিয়ে সম্পূর্ন অগঠনতান্ত্রিকভাবে দলে অনুপ্রবেশকারি হাইব্রীডদের নিয়ে ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগের একটি পকেট কমিটি গঠন করেছেন। কমিটিতে তারা আপন তিন ভাই, একজন চাচা, চাচাতো ভাই, দুই ফুফাতো ভাই, আপন মামা ও মামাতো ভাই রয়েছে। এছাড়া ওই পকেট কমিটিতে বিএনপি ক্যাডার, রাজাকার পরিবারের সদস্য ও মাদকাসক্ত ব্যক্তিদেরকে রাখা হয়েছে। পক্ষান্তরে ইউনিয়ন আ’লীগের প্রতিষ্ঠাতা সভাপতি, সাবেক সভাপতি ও সম্পাদক, মুক্তিযোদ্ধা কমান্ডারসহ সিনিয়র নেতা কর্মীদেরকে ওই কমিটিতে রাখা হয়নি। পরে তিনি উপজেলার সভাপতি ও সম্পাদককে ভুল বুঝিয়ে ওই পকেট কমিটি অনুমোদন করিয়েছেন। ফলে লিটন এর স্বেচ্চাচারিতার কারণে আ’লীগের অনেক ত্যাগী নেতাকমী ঐতিহ্যবাহী এই সংগঠন থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। নিজের হিনস্বার্থ চরিতার্থ করার জন্য লিটন আনুলিয়া ইউনিয়ন আ’লীগকে ধ্বংসের পথে ঠেলে দিয়েছেন।

তিনি অভিযোগ করে বলেন, ছাত্রদলের রাজনীতি থেকে অনুপ্রবেশ করে আওয়ামীলীগের রাজনীতিকে পুজি করে চেয়ারম্যান লিটন নিজের ও স্ত্রী’র নামে বেনামে অঢেল সম্পত্তির মালিক হয়েছেন। আলমগীর আলম লিটন একজন স্বার্থন্বেষী, অর্থপিপাসু, দুর্নীতিবাজ, ক্ষমতালোভি ও অহংকারি ব্যক্তি। তিনি সব সময় দাম্ভিকতার সাথে বলে বেড়ান “আমার জনগণের ভোট লাগবে না, সরকারের প্রয়োজনে নৌকা প্রতীক দিয়ে আমাকে চেয়ারম্যান নির্বাচিত করবে”। একারণে ইউনিয়নের প্রকৃত আ’লীগের নেতা কর্মীদের বঞ্চিত করে আলমগীর আলম লিটন জামায়াত ও বিএনপি’র লোকদেরকে পৃষ্টপোষকতা করে চলেছেন। মোটা অংকের অর্থের বিনিময় তিনি সেনাবাহিনীতে চাকুরির জন্য জামায়াতের রোকন নয়াখালী গ্রামের জহির উদ্দিনের এক ছেলে ও নাশকতা মামলার আসামী বিএনপি ক্যাডার বিছট গ্রামের আবদুল মোড়লের দুই ছেলেকে আওয়ামী পরিবারের সন্তান বলে সনদ দিয়েছেন।
ফারুকুজ্জামান আরো বলেন, দলের গঠনতন্ত্র অনুযায়ি একই ব্যক্তি উপজেলা আ’লীগের সহ সভাপতি ও ইউনিয়নের সভাপতি পদে থাকতে পারবেন না। কিন্তু আলমগীর আলম লিটন দু’টি পদেই রয়েছেন। যে কারণে গঠনতন্ত্র অনুযায়ি স্বচ্ছতার সাথে আওয়ামীলীগের আনুলিয়া ইউনিয়ন কমিটি নবায়ন করা দরকার।
তিনি আনুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগকে শক্তিশালী করতে আলমগীর আলম লিটন কর্তৃক গঠিত ইউনিয়ন ও ওয়ার্ডের পকেট কমিটি বাতিল করে গঠনতন্ত্র অনুযায়ি কমিটি নবায়ন ও লিটনের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণে আশাশুনি উপজেলা ও জেলা আওয়ামীলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক সহ সংশ্লিষ্ট সকলের জরুরী হস্তক্ষেপ কামনা করেন।
সংবাদ সম্মেলনে আনুলিয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড অওয়ামীলীগের সভাপতি ও সম্পাদক যথাক্রমে দবির উদ্দিন, শরিফুল ইসলাম, শাহাবুদ্দীন গাজী, আশরাফ উদ্দীন, যুবলীগ নেতা নয়ন প্রমুখ উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বিশ্ববিদ্যালয়গুলোতে গোয়েন্দা নজরদারির প্রস্তুতি, বসানো হচ্ছে সিসিটিভি ক্যামেরা

শিক্ষা ডেস্ক : করোনাভাইরাসের কারণে গত বছরের ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছিল। চলতি বছর করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় গত ১২ সেপ্টেম্বর থেকে স্কুল ও কলেজ খুলে দেওয়া হয়েছে। তবে বিশ্ববিদ্যালয়গুলো আগামী ২৭ সেপ্টেম্বরের পর থেকে খোলার অনুমতি দিয়েছে সরকার।

গত ২৭ আগস্ট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আশঙ্কা প্রকাশ করে বলেন, এখন বাংলাদেশে ষড়যন্ত্র বিদ্যমান। এখনো বাংলার আকাশে ষড়যন্ত্রের গন্ধ। সতর্ক থাকতে হবে। সামনের দিনে আরও চ্যালেঞ্জ আছে। দক্ষিণ এশিয়ার একটি দেশে ক্ষমতার পরিবর্তনের পর একটি গোষ্ঠী উচ্ছ্বসিত। দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি দেশে ক্ষমতার পরিবর্তনের পর এখানে যারা উল্লসিত তাদের মতলব কী, উদ্দেশ্য কী- তা বুঝতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রস্তুতি চলছে। ফলে অনেক অস্থিরতা সৃষ্টি হতে পারে। এবার মাঠে নামবে, বিশ্ববিদ্যালয়কে ঘিরেই তারা বিশৃঙ্খলা তৈরি করবে। বিশ্ববিদ্যালয় খোলার প্রস্তুতির সঙ্গে সঙ্গে তারা অস্থিতিশীল পরিস্থিতি তৈরির প্রস্তুতি নিচ্ছে। ষড়যন্ত্রের প্রস্তুতি নিচ্ছে, শেখ হাসিনার সরকার হটানোর প্রস্তুতি নিচ্ছে।

দীর্ঘদিন পর বিশ্ববিদ্যালয় খুললে এমন নানান সমস্যা আসতে পারে। গত ২ সেপ্টেম্বর নিরাপত্তা সংক্রান্ত জাতীয় কমিটি এক বৈঠকের সিদ্ধান্তের উদ্ধৃতি দিয়ে শিক্ষা মন্ত্রণালয় গত ৯ সেপ্টেম্বর ইউজিসিকে এক চিঠি দিয়ে দেশের সব বিশ্ববিদ্যালয়কে গোয়েন্দা সংস্থাগুলোর নজরদারির আওতায় আনার নির্দেশ দিয়েছে। পুনরায় চালু হওয়ার পর যেন কোনো ধরনের ‘অরাজক পরিস্থিতি’ তৈরি না হয়, প্রয়োজনে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলা হয় ওই চিঠিতে।

ওই চিঠির পর গত ১৬ সেপ্টেম্বর দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের সঙ্গে এক ভার্চুয়াল বৈঠক করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো খোলার পর ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে ক্লোজড সার্কিট (সিসিটিভি) ক্যামেরা বসানো হবে। একইসঙ্গে যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে ক্যাম্পাসগুলোকে বিশেষ নজরদারিতে রাখা হবে। পাশাপাশি যে কোনো ধরনের ‘নৈরাজ্য’ ও ‘জঙ্গিবাদ প্রচার’ হওয়ার আশঙ্কা সংক্রান্ত কোনো তথ্য আছে কি না- সে বিষয়ে জানতে গোয়েন্দা সংস্থাগুলোর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বৈঠক সূত্র বলছে, বিশ্ববিদ্যালয়গুলো খোলার পর সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে কর্তৃপক্ষ গুরুত্বপূর্ণ জায়গাগুলো সিসিটিভি ক্যামেরার আওতায় আনবে। তাছাড়া ক্যাম্পাসের সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে নিরাপত্তা সংশ্লিষ্টদের বিশেষ নজরদারি থাকবে। তবে শিক্ষক ও শিক্ষার্থীদের নিরাপত্তা বিঘ্ন হয়- এমন কিছুই করা হবে না।

এদিকে শিক্ষা মন্ত্রণালয় ওই চিঠিতে ইউজিসিকে সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে কোনো ধরনের ‘জঙ্গিবাদ প্রচার’ হচ্ছে কি না, সে ব্যাপারে তথ্য সংগ্রহ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয়ের মূল প্রবেশপথসহ ক্যাম্পাসের স্পর্শকাতর জায়গাগুলো সিসিটিভি ক্যামেরার আওতায় আনবে। যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ বজায় রাখবে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বৈঠকের বিষয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন একটি গণমাধ্যমকে বলেন, বিশ্ববিদ্যালয় খোলার পর কী ধরনের প্রস্তুতি নেওয়া যেতে পারে, সে বিষয়ে ইউজিসির সঙ্গে আমাদের বৈঠক হয়েছে। আমাদের নিজেদেরও নানা ধরনের পরিকল্পনা রয়েছে। সেসব বাস্তবায়নে কাজ করা হচ্ছে।

বৈঠকের সভাপতি ও মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক দিল আফরোজা বেগম একটি গণমাধ্যমকে বলেন, পাবলিক বিশ্ববিদ্যালয় খোলার পর কী করণীয়- তা ঠিক করতে বৈঠক হয়।

বৈঠক সূত্রের ভাষ্য, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। তারপরও সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে গোয়েন্দা সংস্থাগুলোর সঙ্গে যোগাযোগ রাখা এবং প্রবেশপথসহ ক্যাম্পাসের স্পর্শকাতর জায়গাগুলোতে সিসিটিভি ক্যামেরা বসানোর ব্যাপারে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

আসাদুজ্জামান : সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় করোনার উপসর্গ নিয়ে দুই জনের মৃত্যু হয়েছে। করোনা ডেডিকেটেড সামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। মৃত ব্যক্তিরা হলেন, সদর উপজেলার ধুলিহন গ্রামের আজিজুল ইসলাম (৩৬) ও খুলনা জেলার পাইকগাছা উপজেলা নৈকাটি গ্রামের মোহার ফকির (৭০)।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টসহ করোনার নানা উপসর্গ নিয়ে গত এক সপ্তাহ আগে তারা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তারা মারা যান। এ নিয়ে জেলায় আজ পর্যন্ত করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন মোট ৬৭২ জন। আর ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন আরো ৮৮ জন
সাতক্ষীরার সিভিল সার্জন ডা. হুসেইন শাফায়েত করোনা সংক্রমণের হার কমাতে সকলকে মাস্ক পরার এবং স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগকে ‘চাঁদাবাজ’ অভিহিত করে অনুষ্ঠান বন্ধ করালেন কাদের

রাজনীতির খবর : মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগকে ‘চাঁদাবাজ’ আখ্যা দিয়ে সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান বন্ধ করে দিলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সংগঠনটির প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, এসব দোকান অনেকে খুলে থাকে চাঁদাবাজির জন্য। এগুলো আসলে চাঁদাবাজদের প্রতিষ্ঠান। অবশ্য সবাই করে তা নয়, কিছু কিছু প্রতিষ্ঠান আছে, এরা চাঁদাবাজিনির্ভর। এরা দলের নাম ভাঙায়।

শনিবার (১৮ সেপ্টেম্বর) বঙ্গবন্ধু অ্যাভিনিউতে মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের আয়োজন করলে ওবায়দুল কাদেরের নির্দেশে দলের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া সেখানে গিয়ে অনুষ্ঠান বন্ধ করে দেন। পরে মঞ্চ ও অন্যান্য আয়োজন গুটিয়ে নেয় সংগঠনটি।

এদিন সকালে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির সম্পাদকমণ্ডলীর সভায় যোগ দিতে যথারীতি কার্যালয়ে আসেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এসময় কার্যালয়ের সামনে ‘মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ’র অনুষ্ঠান প্রস্তুতি তার চোখে পড়ে। পরে কার্যালয়ে ঢুকে দলের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াকে প্রজন্ম লীগের অনুষ্ঠান বন্ধ করতে নির্দেশ দিলে সে অনুযায়ী সভা বন্ধ করে দেওয়া হয়।

সম্পাদকমণ্ডলীর সভায় অনুষ্ঠান বন্ধ করে দেওয়ার ব্যাখ্যাও দেন ওবায়দুল কাদের। তিনি বলেন, আওয়ামী লীগ অফিসের সামনে কিছুক্ষণ অগে খবর পেলাম, প্রতিষ্ঠালগ্নের কী আয়োজন করেছে আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ। মুক্তিযোদ্ধা প্রজন্মের ব্যাপারে আমাদের কোনো দ্বিমত নেই। কিন্তু লীগ আর আওয়ামী যখন যুক্ত হয়, তখন এখানে আমাদের সংশ্লিষ্টতা এসে যায়। এখানে আমাদের ভাবমূর্তির বিষয়টা এসে যায়।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক দলের কেন্দ্রীয় নেতাদের উদ্দেশে বলেন, এসব সংগঠনের কোনো প্রকার আয়োজনে, প্রতিষ্ঠাবার্ষিকী হোক যেটাই হোক, আমি আমাদের কেন্দ্রীয় নেতাদের আহ্বান জানাব, আপনারা কোনো অবস্থায়ই এসব সংগঠনের সভায় আনুষ্ঠানিকভাবে উপস্থিত থাকবেন না।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বিদ্যুৎ স্পৃষ্টের সাতদিন পর সাতক্ষীরার নির্মাণ শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি : বিদ্যুৎ স্পৃষ্টে মারাত্মক আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে সাতক্ষীরার নির্মাণ শ্রমিক হীরা(৩০) এর। তিনি সাতক্ষীরা শহরের মধুমল্লারডাঙ্গী এলাকার সেলিম হোসেনের পুত্র।
শুক্রবার রাত ১২টার দিকে ঢাকার বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

হীরার স্ত্রী নাসরিন খাতুন জানান, তার স্বামী হীরা নির্মাণ শ্রমিক হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। গত ১১ সেপ্টেম্বর শনিবার দুপুরে হীরা তাদেরই বাড়ির পাশে জজ কোর্টের অতিরিক্ত পিপি অ্যাড. জিল্লুর রহমানের বাড়িতে কাজ করছিলেন। এ সময় ভবনের বাহিরে তক্তার পাটাতনে বৈদ্যুতিক তারে শক লেগে শরীর ঝলসে যায়। পাটাতন থেকে নীচে পড়ে যায় হীরা। বৈদ্যুতিক তারে জড়িয়ে তার পিঠ ও পায়ের বেশ কিছু অংশ পুড়ে যায়। আশাঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকার বারডেম হাসপাতালের আইসিইউতে ভর্তি করান অ্যাড. জিল্লুর রহমান। শুক্রবার রাত ১২টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় হীরার মৃত্যু হয়। ময়না তদন্ত শেষে শনিবার রাতে হীরার লাশ বাড়িতে আনা হবে।#

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেশে ৭০ শতাংশ মানুষের দেহে অ্যান্টিবডি তৈরি হয়েছে

দেশের খবর : দেশের ৬০ থেকে ৭০ শতাংশ মানুষের দেহে করোনাভাইরাসের সংক্রমণের অ্যান্টিবডি তৈরি হয়েছে বলে জানিয়েছেন প্রখ্যাত বিজ্ঞানী ও আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআর,বি) ইমিউনোলজি বিভাগের প্রধান ড. ফেরদৌসী কাদরী। শুক্রবার সকালে তার র‌্যামন ম্যাগসেসে পুরস্কার-২০২১ প্রাপ্তি উপলক্ষে আয়োজিত এক ভার্চুয়াল সাক্ষাৎকারে তিনি একথা জানিয়েছেন।

দেশে এখন করোনা সংক্রমণ কমে এসেছে উল্লেখ করে ড. ফেরদৌসী কাদরী বলেন, ‘বিশ্বের প্রতিটি দেশেই এ সংক্রমণ বেড়ে গিয়ে আবারও কমছে। কমার পেছনে অন্যতম কারণ হলো অ্যান্টিবডি। ভাইরাসটির বিরুদ্ধে আমাদের দেশেই ৬০ থেকে ৭০ শতাংশ মানুষের দেহে অ্যান্টিবডি তৈরি হয়েছে।’

তিনি বলেন, সংক্রমণ থেকে মুক্ত হতে সবাইকে নিয়মিত হাত ধুতে হবে, মাস্ক পরতে হবে, সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। এছাড়া টিকা কার্যক্রমকে গতিশীল করার পাশাপাশি আরও ব্যাপক সংখ্যক মানুষকে টিকার আওতায় আনতে হবে বলেও জানিয়েছেন তিনি।

কলেরার টিকা নিয়ে গবেষণা এবং সহজলভ্য করার কাজ করেছেন ড. ফেরদৌসী কাদরী। লাখো মানুষের জীবন বাঁচানোর টিকা আবিষ্কারে তার ভূমিকা রয়েছে।

‘দেশে বর্তমানে করোনার সংক্রমণ কমেছে কিন্তু এতে খুব বেশি আশান্বিত হওয়ার কিছু নেই’ মন্তব্য করে ফেরদৌসী কাদরী বলেন, অনেক দেশেই সংক্রমণ এভাবে কমে আবার বেড়ে যাওয়ার নজির রয়েছে। তাই করোনার সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি অবশ্যই মেনে চলতে হবে। সবচেয়ে বেশি দরকার ব্যাপক হারে টিকা দেওয়া।

বিশ্বের অনেক দেশের সাংবাদিকই সংলাপে উপস্থিত ছিলেন। তাদের মধ্যে জাপানের এনএইচকে গণমাধ্যমের আইকো ডোডেন জানতে চান, বিশ্বে টিকা নিয়ে যে এক অসম পরিস্থিতি তৈরি হয়েছে তা অর্থনৈতিক নাকি রাজনৈতিক, নাকি ধনী রাষ্ট্রের একচ্ছত্র আধিপত্যের নমুনা—এমন প্রশ্নের জবাবে ফেরদৌসী কাদরী বলেন, হয়তো এসব কারণ আছে। কিন্তু বিপরীতে মানবিকতারও অনেক উদাহরণ আছে। যেমন, আমরা কোভ্যাক্স ফ্যাসিলিটি থেকে টিকা পাচ্ছি। এটা অনন্য উদ্যোগ। কোভিড-১৯ সংক্রান্ত গবেষণার কাজে পশ্চিমা অনেক দেশ থেকে সহযোগিতা পেয়েছি। তাই পুরো বিশ্ব বন্ধুহীন হয়ে গেছে, এমনটা ভাবা চলবে না।’

বাংলাদেশে কয়েক সপ্তাহ ধরে করোনা রোগীর সংখ্যা দুই হাজারের নিচে। কিন্তু ফিলিপাইনে তা এখনও ১৮ থেকে ২০ হাজার। বাংলাদেশের এ সাফল্যের নেপথ্যে কী রয়েছে এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশে সম্প্রতি সংক্রমণ কিছুটা কম। এটা নিয়ে এখনই উপসংহারে আসার মতো কিছু বলা যাবে না। বাংলাদেশ সরকার বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। মানুষের মধ্যে মাস্ক পরার প্রবণতা বেড়েছে। পাশাপাশি টিকার চলমান উদ্যোগ আরও এগিয়ে নিয়ে যেতে হবে। সামাজিক দূরত্ব, হাত ধোয়ার অভ্যাস বজায় রাখতে হবে।

‘বাংলাদেশ একটি টিকাবান্ধব দেশ’ মন্তব্য করে ফেরদৌসী কাদরী বলেন, আমাদের ইপিআই কর্মসূচির সুনাম রয়েছে। প্রসঙ্গত, গত ৩১ আগস্ট র‌্যামন ম্যাগসেসে অ্যাওয়ার্ড ফাউন্ডেশনের বোর্ড অব ট্রাস্টি ২০২১ সালের পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করেন। বিজ্ঞানী ফিরদৌসী কাদরী ছাড়াও এ বছর পাকিস্তানে দারিদ্র বিমোচনে ভূমিকা রাখায় দেশটির অন্যতম বৃহৎ এক ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের প্রধান মোহাম্মদ আমজাদ সাকিব এবং দক্ষিণ-পূর্ব এশিয়ায় বাস্তুচ্যুত শরণার্থীদের জীবন পুনর্গঠনে কাজ করা স্টিভেন মুনচি-ও এ পুরস্কার পেয়েছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest