সর্বশেষ সংবাদ-
তালা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার ফেসবুক পোস্ট ঘিরে বিতর্ক, নিন্দা সাংবাদিকদেরইছামতীতে নেই সেই মিলনমেলা : শান্তিতেই শেষ দেবহাটার বিজয়া দশমীদেবহাটায় দুর্গাপূজার নবমীতে বিভিন্ন মণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার আশরাফুল আলমআশাশুনিতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক কাউসার আজিজসাতক্ষীরায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করলেন সাবেক মেয়র চিশতিউপকূল পুনরুদ্ধারে ১০ লক্ষ বীজ রোপণ: চারা রক্ষায় ঐক্যবদ্ধ উদ্যোগের অঙ্গীকারপ্রধানমন্ত্রীর সিদ্ধান্ত মানতে পারছেন না শ্যামনগরের বিএনপি নেতা আদম আলীএখানে সকল ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে– এড.সৈয়দ ইফতেখার আলীসাতক্ষীরায় মিষ্টি পানির ছোঁয়া: শ্যামনগরে ঘুচল হাজারো মানুষের পানিকষ্টসাতক্ষীরায় শহরে দুর্গা মন্দির পরিদর্শনে প্রশাসক হাবিব

সাতক্ষীরায় মনসা পূজার সাথে শুরু গুড় পুকুরের মেলা

আসাদুজ্জামান : সর্প দেবী মনসা পূজার মধ্য দিয়ে সাতক্ষীরায় শুরু হলো প্রাচীন লোকজ সংস্কৃতি মেলা ‘গুড় পুকুরের মেলা’। তিন শ’ বছর আগে শুরু হওয়া ভাদ্র মাসের শেষ দিনের এই পূজা ও মেলা বসে সাতক্ষীরা শহরের পলাশপোলে গুড় পুকুর পাড়ে প্রাচীন বটবৃক্ষের নিচে। শহরব্যাপী জমজমাট হয়ে থাকা এ মেলা ১৫ দিন থেকে একমাসেরও বেশি সময় ধরে চলে।

আজ হিন্দু ধর্মাবলম্বীদের বিশ^াস মতে গুড় পুকুর বটতলায় মন্ত্র জপ , হুলু ধ্বনি, ঢাক ঢোল ও শংখ ধ্বনির মধ্যে পূজিত হলেন সর্প দেবী মা মনসা।
সাতক্ষীরা জেলা প্রশাসক মো. হুমায়ুন কবির মনসা পূজার উদ্বোধন করেন শুক্রবার দুপুর ১২ টায়। তবে করোনা পরিস্থিতির কারণে এবারও বন্ধ থাকছে মেলার জৌলুসভরা আয়োজন।

হিন্দু ধর্মাবলম্বী শত শত নারী ও পুরুষ সদস্যরা দুধ কলা ও অন্যান্য উপচার নিয়ে মনসা পূজা দেন। এ সময় পুরোহিতের মন্ত্র জপের সাথে সাথে বেজে ওঠে ঢাক ঢোল কাঁসর। সর্প দেবী মনসাকে তুষ্ট করতে পরিবেশিত হয় ভাসান গান।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় নাশকতার প্রস্তুতিকালে ১০ নারী জামায়াত কর্মীকে আটক

নিজস্ব প্রতিনিধি :  নাশকতার প্রস্তুতিকালে ১০ নারী জামায়াত কর্মীকে আটক করেছে সাতক্ষীরা সদর থানা পুলিশ।
বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার আলীপুর এলাকা থেকে তাদেরকে আটক করে পুলিশ।

শুক্রবার দুপুরে সাতক্ষীরা থানায় প্রেস ব্রিফিংয়ে সদর থানার অফিসার ইনচার্জ দেলোওয়ার হোসেন জানান,আলীপুর শফির বাঁশতলা নামক স্থানে নিষিদ্ধ রাজনৈতিক সংগঠনের জামায়াতের কিছু মহিলা কর্মী অবস্থান করে নাশকতা সৃষ্টির পরিকল্পনার প্রস্তুতি গ্রহণ করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) বাবুল আক্তার এবং পুলিশ পরিদর্শক আজিজুর রহমানের নেতৃত্বে সেখানে অভিযান চালিয়ে ১০ মহিলাকর্মীকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১৯টি ব্যক্তিগত রিপোর্ট বইসহ জামায়াত ইসলামের ৩৩টি বিভিন্ন বই এবং ৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন, আলীপুর শফির বাঁশতলা এলাকার আব্দুল জলিলের স্ত্রী মাজেদা খাতুন(৪৫), বাগেরহাট জেলার চিতলমারী থানার পরানপুর গ্রামের মৃত মোস্তফার স্ত্রী আনোয়ারা(৫৮), সাতানী বাঁশদহা এলাকার মনিরুল বাশারের স্ত্রী খাদিজা পারভীন(৪০), সুলতানপুর ঝিলপাড়ার গ্রামের মৃত আবুল হোসেনের স্ত্রী চায়না পারভীন (৩৫), আলীপুর তালবাড়িয়া গ্রামের মৃত সামাদ সরদারের স্ত্রী ফিরোজা বেগম(৫৫), মৃত গোলাপ শেখের স্ত্রী ফরিদা খাতুন(৪৫), গোলাম মোস্তফার স্ত্রী রাজিয়া খাতুন (৩৫), মৃত হামিদ সরদারের স্ত্রী রাফিজা খাতুন (৩৫), আলীরপুর বাজারখোলা গ্রামের ইসমাইল মোড়লের স্ত্রী মর্জিনা খাতুন(৩০), আলীপুর হাটখোলা গ্রামের দবির সরদারের স্ত্রী বিউটি খাতুন(৪৫)। এঘটনায় সদর থানায় ১৯৭৪ সালের স্পেশাল এ্যাক্ট এর ১৫(৩)/২৫খ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। যার নং ৫৩।

 

১৭.৯.২১

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় ধান ক্ষেতে বিদ্যুতের তারে জড়িয়ে প্রাণ গেল দুই যুবকের

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার আশাশুনি উপজেলার শোভনালিতে ধান ক্ষেতে ফেলে রাখা বৈদ্যুতিক তারে জড়িয়ে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। একইভাবে মারা গেছে একটি শৃগালও।

নিহতরা হলেন আশাশুনির শোভনালি ইউনিয়নের গোদাড়া গ্রামের রশীদ মোল্লা (২২) ও একই গ্রামের ইদ্রিস পাড়(২৩)। বৃহস্পতিবার রাত থেকে তারা নিখোঁজ ছিলেন।

শুক্রবার সকালে মাঠে যাওয়া কৃষকরা লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয় । পরে পুলিশ এসে লাশ দুটি উদ্ধার করে।
পুলিশ ওই ধান ক্ষেতের মালিক পূর্ব গোদাড়া গ্রামের কবির পাড়কে গ্রেফতার করেছে। তিনি শৃগাল মারার লক্ষ্যে তার ধান ক্ষেতে বৈদ্যুতিক তার ছড়িয়ে রেখেছিলেন বলে জানিয়েছেন পুলিশকে।

আশাশুনি থানার পুলিশ পরিদর্শক বিশ^জিত অধিকারী জানান ‘প্রাথমিকভাবে আমরা ধারনা করছি বৈদ্যুতিক তারে ষ্পৃষ্ট হয়ে দুই যুবক রশীদ ও ইদ্রিসের মৃত্যু হয়েছে। একটি শৃগালও সেখানে তারে জড়িয়ে মারা গেছে’।

তিনি বলেন জমির মালিক লাশ দুটি সরিয়ে ধান ক্ষেতের পানির নালায় ফেলে রাখে। নিজের অপরাধ ঢাকা দেওয়ার লক্ষ্যে কবির পাড় এই অপকৌশল গ্রহন করে। তার বিরুদ্ধে আশাশুনি থানায় মামলা হয়েছেবলে জানান পুলিশ পরিদর্শক।
ময়না তদন্তের জন্য লাশ দুটি সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় করোনায় প্রাণ গেল সাংবাদিক আজিজুলের

নিজস্ব প্রতিনিধি:

ব্রহ্মরাজপুর বিডিএফ প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক যুগের বার্তা পত্রিকার স্টাফ রিপোর্টার আজিজুল ইসলাম শুক্রবার (১৭ সেপ্টেম্বর ২০২১) রাত ১টা ৩০ মিনিটে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজেউন।
শুক্রবার মরহুমের যানাজা জুম্মা বাদ অনুষ্ঠিত হবে।

আজিজুল করোনা আক্রান্ত ছিলেন। তার বাড়ি ধুলিহর সানাপাড়া গ্রামে। সে আব্দুল জলিল থান্দারের পুত্র।
আজিজুলরা তিন ভাই। ভাইদের মধ্যে আজিজুল মেঝো। ছোটকালে তার মাকে হারিয়েছেন। আজিজুলের বয়স মাত্র ২৭ বছর । সে অবিবাহিত ছিল। এম এ পাশ করে শিক্ষা জীবন শেষ করে।

নম্র, ভদ্র স্বভাবের সদালাপী, সৎ ও হাস্যময়ী ব্যবহার সবাইকে মুগ্ধ করত । অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও প্রতিবাদী যুবক ছিল আজিজুল। যে কোন ধরনের অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থেকে মনের ভাষা পত্রিকার পাতায় তুলে ধরতেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও একজন একটিভ মানুষ ছিলেন। আজিজুলের ব্যবহার, সততা ও দায়িত্ববোধ সব কিছুতেই ছিল অসাধারণ । তাকে কখনো ভোলার নয়।
তার মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ইউএনও’র মতো উপজেলা চেয়ারম্যানদেরও নিরাপত্তা দেওয়ার নির্দেশ

বিশেষ ডেস্ক : প্রতিটি উপজেলা পরিষদের চেয়ারম্যানকে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মতো নিরাপত্তা দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে উপজেলা পরিষদ ভবনের সাইনবোর্ডে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের পরিবর্তে উপজেলা পরিষদ কার্যালয় লেখা সাইনবোর্ড টানানোর নির্দেশ দেওয়া হয়েছে।

এ ছাড়া উপজেলা পরিষদ আইন ১৯৯৮ এর ধারা ১৩(ক),১৩(খ) ও ১৩(গ) কেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হবে না- তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। সরকারকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এসএম মনিরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ গত সপ্তাহে এ আদেশ দেন। বৃহস্পতিবার এ সংক্রান্ত লিখিত আদেশ প্রকাশ হয়। আদেশের বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদী হাসান চৌধুরী।

আদালতে রিটের পক্ষে ছিলেন ব্যারিস্টার আজমালুল হোসেন কিউসি ও ড. মহিউদ্দিন মো. আলামিন। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদী হাসান চৌধুরী ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল সমরেন্দ্রনাথ বিশ্বাস।

মেহেদী হাসান চৌধুরী বলেন, চলতি বছরের ১৫ জুন উপজেলা চেয়ারম্যানদের ক্ষমতা খর্ব করে উপজেলা নির্বাহী অফিসারদের ক্ষমতা দেওয়ার বৈধতা নিয়ে হাইকোর্টে রিট করা হয়। পটুয়াখালীর দশমিনা উপজেলা চেয়ারম্যান মো. আবদুল আজিজসহ তিনজন উপজেলা চেয়ারম্যান এ রিট দায়ের করেন।

এদিকে গত ১৪ সেপ্টেম্বর হাইকোর্টের আরেকটি বেঞ্চ উপজেলা পরিষদের অধীনে ন্যস্ত সব দপ্তরের কার্যক্রম পরিষদের চেয়ারম্যানের অনুমোদনক্রমে ও বিধি অনুসারে করার জন্য ইউএনওদের প্রতি নির্দেশনা দেন। এ বিষয়ে এর আগে জারি করা সার্কুলার অনুসরণের নির্দেশ দেওয়া হয়। একইসঙ্গে ইউএনওরা যাতে ওই সার্কুলার অনুসরণ করেন সেজন্য পৃথক আরেকটি সার্কুলার জারি করতে মন্ত্রিপরিষদ সচিব, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্ট বিবাদীদের নির্দেশ দিয়েছেন আদালত। বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। বাংলাদেশ উপজেলা পরিষদ অ্যাসোসিয়েশনের এক সম্পূরক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটায় ১৩’শ ২০ বিঘা সম্পত্তি উদ্ধার পূর্বক রেকর্ডীয় মালিকদের ফেরত দেয়ার দাবিতে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিনিধি ঃ সাতক্ষীরার দেবহাটা উপজেলার খলিশাখালিতে ১৩’শ ২০ বিঘা জমি ও মৎস্য ঘের স্থানীয় ভুমিহীন নামধারী ভূমিদস্যু সন্ত্রাসী কর্তৃক অবৈধভাবে জবর দখলের প্রতিবাদে ও উক্ত সম্পত্তি উদ্ধার করে তা প্রকৃত রেকর্ডীয় মালিকদের কাছে দখল ফিরে দেয়ার দাবীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২ টায় সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন করেন, দাবীকৃত জমির মালিক আইডিয়াল’র পরিচালক ডা. মোঃ নজরুল ইসলাম, কাজী গোলাম মোরশেদ ও আলহাজ¦ মোঃ আনছার আলী। সংবাদ সম্মেলনে তাদের পক্ষে লিখিত বক্তব্যে ডা. নজরুল ইসলাম বলেন, খলিশাখালিতে আমাদের রেকর্ডীয় ও লীজকৃত ৩০টি খন্ডে বিভক্ত বিস্তীর্ণ জমি স্থানীয় কিছু ভূমিহীন নামধারী এবং জেলা ও জেলার বাইরে বিভিন্ন এলাকা থেকে আসা ৭ শতাধিক সন্ত্রাসী অস্ত্রেসস্ত্রে সজ্জিত হয়ে গত শনিবার ভোররাতে আমাদের লীজ গ্রহীতা ও মৎস্য ঘেরের কর্মচারীদের মারধর করে জোরপূর্বক দখল করে নেয়। এসময় তারা উক্ত মৎস্য ঘের থেকে আনুমানিক ৪ কোটি টাকার মাছ লুটপাট এবং ঘেরের বাসাবাড়ি ভাংচুর করে আনুমানিক ৩৬ লক্ষাধিক টাকার ক্ষতিসাধন করে। তাৎক্ষনিকভাবে প্রতিকার চেয়ে দেবহাটা থানা কর্তৃপক্ষকে জানালে তারা কোন পদক্ষেপ গ্রহন করেননি। এমনকি উক্ত ঘটনাকে কেন্দ্র করে আমাদের কয়েকজন জমির মালিক দেবহাটা থানায় মামলা করতে গেলে থানা কর্তৃপক্ষ কোন মামলা গ্রহন না করে তাদের ফিরিয়ে দেন।

নিরুপায় হয়ে গত ১২ সেপ্টেম্বর সাতক্ষীরা কোর্টে মামলা দায়ের করা হলে আদালত মামলা গ্রহন করে পিবিআইকে তদন্তের নির্দেশ দেন। তারা বলেন, ১৮১২ নং সিএস খতিয়ানে ১১১৭৫ নং দাগসহ ২৭টি দাগে উল্লেখিত ৪৩৯.২০ একর (১৩’শ ২০ বিঘা) জমির মালিক চন্ডীচরণ ঘোষ। সেখান থেকে বিভিন্ন কোবলা দলিল, পাট্টা দলিল ও কোর্টের রায় মোতাবেক এসএ ২৯৬২ থেকে ২৯৮০ খতিয়ানে রেকর্ড প্রকাশের পূর্বে কলিকাতা সাব রেজিষ্ট্রি অফিসে বিগত ০৮/০৩/৫৩ তারিখে ৬৯৪ নং বিনিময় দলিল মূলে দেবহাটা থানার তেজেন্দ্রনাথ চৌধুরীর পুত্র সুরেন্দ্রনাথ চৌধুরীরর সাথে বিনিময় করেন। এসএ রেকর্ড পরবর্তী উক্ত বিনিময় দলিলের গ্রহীতা শিমুলিয়া গ্রামের কাজী আব্দুল মালেক এর ওয়ারেশগণসহ ক্রমিক হস্তান্তর সূত্রে অপরাপর মালিকগণ বর্তমানে বিএস রেকর্ড প্রাপ্ত হন এবং তৎপরবর্তী প্রিন্ট পর্চাসহ প্রায় ৩০০ মালিকের নামে প্রায় ২০০টি পর্চায় উক্ত সমুদয় সম্পত্তি গেজেট প্রকাশিত হয়। এর মধ্যে অনেক মালিকগন হালসন পর্যন্ত খাজনাও পরিশোধ করেছেন। সংবাদ সম্মেলনে আরো উল্লেখ করেন যে, উক্ত সম্পত্তি ভোগদখল করার অসৎ উদ্দেশ্যে সাতক্ষীরা যুগ্ম জেলা জজ আদালতে জনৈক জোনাব আলী ১৮/২০১০ নং মামলাটি দায়ের করেন। উক্ত মামলার স্বত্বের কোন বিচারিক কার্যক্রম শুরু না করে বাদীপক্ষ আদালতে প্রভাব বিস্তার করে নিজস্ব ব্যক্তিবর্গের নামে রিসিভার গ্রহণ করেন। এর বিরুদ্ধে হাইকোর্টে আমাদের বিবাদী পক্ষের দায়ের রিভিশন মামলা নং ২১৬/১২ এবং ২৫৬৮/১৬ এর আদেশে সুপ্রিম কোর্টের নির্দেশনা মোতাবেক মহামান্য হাইকোর্ট মূল মামলা ১৮/২০১০ খারিজ করেন এবং নিন্ম আদালত কর্তৃক দেয়া রিসিভার বাতিল করেন। এরপর আমরা হাইকোর্টের আদেশ জেলা যুগ্ম আদালতে দাখিল করলে এই আদালতও মুল মামলা খারিজ এবং রিসিভার বাতিল করে দেন। পরবর্তীতে বাদীপক্ষ সুপ্রিম কোর্টে আপীল করলে সেখানে জেলা প্রশাসক উক্ত সম্পত্তির স্বত্ব প্রচারের জন্য নিন্ম আদালতে মামলা দায়ের করতে পারেন বলে আদেশ দেন। সেক্ষেত্রে মামলা চলাকালীন সময়ে উক্ত সম্পত্তি জেলা প্রশাসক আইনানুযায়ী নিয়ন্ত্রণে রাখবেন।

যেহেতু উক্ত জমির সিএস রেকর্ড থেকে এসএ ও বিএস রেকর্ডের প্রিন্ট পর্চা মালিকদের নামে গেজেট প্রকাশিত হয়েছে, সেহেতু সুপ্রিম কোর্টের আদেশের বিরুদ্ধে বিবাদী পক্ষ সুপ্রিম কোর্টে রিভিউ মামলা দায়ের করেন। যার নং ১৬৮/২১। বর্তমানে মামলাটি বিচারাধীন রয়েছে। সংবাদ সম্মেলনে তারা আরো বলেন, যে সম্পত্তি ১৯৫৩ সাল থেকে সিএস, এসএ এবং প্রিন্ট পর্চাসহ গেজেট প্রকাশিত হয়েছে এবং ৭০ বছর যাবত বিবাদী পক্ষ ভোগদখলে আছেন, সেই সম্পত্তিতে অন্যপক্ষের যাওয়ার কোন সুযোগই নেই। অথচ উক্ত সম্পত্তি রাতের আঁধারে জোরপূর্বক দখল করে প্রতিরাতে সেখান থেকে মাছ লুট করা হচ্ছে। সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা এ সময় উক্ত সম্পত্তি দখলমুক্ত ও প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দিতে জেলা প্রশাসকসহ প্রশাসনের উচ্চ পদস্থ কর্মকর্তাদের কাছে জোর দাবী জানান।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কলারোয়া থানার ওসি’র মোবাইল ফোন নাম্বার হ্যাক !

কলারোয়া প্রতিনিধি: কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)’র মোবাইল ফোন নম্বর হ্যাক করা হয়েছে। কলারোয়া থানা পুলিশ সাতক্ষীরা’র ফেস বুক আইডি সূত্রে বৃহস্পতিবার(১৭ সেপ্টেম্বর) জানা যায়, যদি কোন ব্যক্তি কলারোয়া থানার অফিসার ইনচার্জ(ওসি’র) পরিচয় দিয়ে ফোন করে কোন প্রকার লেনদেনের কথা বলে বা যে কোন তথ্য জানতে চাইলে নিশ্চিত না হয়ে কোন তথ্য না দেয়ার জন্য
বলা হয়েছে। এ ব্যাপারে, কলারোয়া থানার অফিসার ইনচার্জ(ওসি) মীর খায়রুল কবির বিষয়টি নিশ্চিত করে জানান, কেউ না কেউ +৮০০০১৩২০১৪২২০৫ নং টি হ্যাক করে নিজেকে বিভিন্ন দপ্তরের উর্দ্ধতন কর্মকর্তা পরিচয় দিয়ে আসন্ন ইউপি নির্বাচনে প্রভাব ফেলার চেষ্টা করে এবং একাধিক চেয়ারম্যান প্রার্থীকে বিভ্রান্ত করে। কলারোয়া থানার সরকারি মোবাইল নং এর সাথে মিল থাকায় তিনি বিষয়টি পুলিশ প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তাদের অবগত করিয়েছেন বলে জানান।

এ দিকে, হ্যাক হওয়া মোবাইল নং থেকে বিশেষ সুবিধা দেয়ার কথা বলায়, লাঙ্গলঝাড়া, জালালাবাদ ও জয়নগরসহ কয়েকটি ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী পৃথকভাবে কলারোয়া থানায় জিডি করেছেন বলে থানা সূত্রে জানা যায়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তালায় পক্ষকাল ব্যাপি আন্তর্জাতিক শান্তি দিবসের কর্মসূচির উদ্বোধন

‘ন্যায্যতাভিত্তিক ও টেকসই বিশ্ব ফিরিয়ে আনবোই’ এই প্রতিপাদ্য কে সামনে রেখে ১৬ই সেপ্টেম্বর,২১ সকাল ১১টায় পিস কনসোর্টিয়াম প্রকল্পের সহায়তায় পিস ক্লাবের আয়োজনে আন্তর্জাতিক শান্তি দিবস ২০২১ উদযাপন উপলক্ষে বেলুন উড়িয়ে পক্ষকালব্যাপী প্রচার অভিযানের শুভ উদ্বোধন করেন তালা উপজেলা নির্বাহী অফিসার মোঃ তারিফ উল হাসান।

আন্তর্জাতিক শান্তি দিবস ২০২১ উপলক্ষে অনলাইন ছবি ও ভিডিও প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, তালা থানার অফিসার ইনচার্জ মেহেদি রাসেল,পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ আলহাজ্ব নাজমুল হুদা। এসময় আরো উপস্থিত ছিলেন ১২টি ইউনিয়ন পিস ক্লাবের সদস্যবৃন্দ।

উল্লেখ্য: উক্ত প্রতিযোগিতায় যে কেউ অংশগ্রহণ করতে পারবে। আগ্রহীরা ভিডিও পাঠাতে এই লিংকে https://rb.gy/1gghf6 এবং ছবি পাঠাতে এই লিংকে https://rb.gy/93shla  যোগাযোগ করুন। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest