সর্বশেষ সংবাদ-
তালা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার ফেসবুক পোস্ট ঘিরে বিতর্ক, নিন্দা সাংবাদিকদেরইছামতীতে নেই সেই মিলনমেলা : শান্তিতেই শেষ দেবহাটার বিজয়া দশমীদেবহাটায় দুর্গাপূজার নবমীতে বিভিন্ন মণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার আশরাফুল আলমআশাশুনিতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক কাউসার আজিজসাতক্ষীরায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করলেন সাবেক মেয়র চিশতিউপকূল পুনরুদ্ধারে ১০ লক্ষ বীজ রোপণ: চারা রক্ষায় ঐক্যবদ্ধ উদ্যোগের অঙ্গীকারপ্রধানমন্ত্রীর সিদ্ধান্ত মানতে পারছেন না শ্যামনগরের বিএনপি নেতা আদম আলীএখানে সকল ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে– এড.সৈয়দ ইফতেখার আলীসাতক্ষীরায় মিষ্টি পানির ছোঁয়া: শ্যামনগরে ঘুচল হাজারো মানুষের পানিকষ্টসাতক্ষীরায় শহরে দুর্গা মন্দির পরিদর্শনে প্রশাসক হাবিব

সারা দেশে বজ্রসহ ভারি বৃষ্টির আভাস

দেশের খবর : মৌসুমি বায়ুর কারণে দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

শুক্রবার আবহাওয়া অধিদপ্তর এক পূর্বাভাসের মাধ্যমে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়েছে, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে। এ কারণে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।

গত ২৪ ঘণ্টায় রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস এবং তেঁতুলিয়ায় সর্বনিম্ন ২৪ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্যামনগরে স্বর্ণ ব্যবসায়িদের আয়োজনে শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত
শ্যামনগর প্রতিনিধি:
সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার জুয়েলার্সে সমিতির আয়োজনে প্রতি বছরের ন্যায় ২৫ তম শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা জুয়েলার্স সমিতির সভাপতি ও হিন্দু পরিষদের যুগ্ম আহবায়ক বিকাশ ঘোষ, উপজেলা জুয়েলার্স সমিতির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মন্ডল, সহ-সভাপতি সমীরণ কুমার দে, যুগ্ম সম্পাদক উত্তম কুমার দে, সদস্য কার্তিক কর্মকার,রনজীৎ বিশ্বাস, আনন্দ দে এর ঐকান্তিক প্রচেষ্টায় ১৭ সেপ্টেম্বর শুক্রবার বেলা ১২ টায় জুয়েলার্স সমিতির নিচ তালায় বিশ্ব ভূবণ নির্মাতা শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত হয়। উক্ত পূজায় পুরোহিত্য করেন অশোক চক্রবর্তী।
এবং পূজা শেষে সর্ব সাধারণের মাঝে সারদিন ব্যাপি প্রসাদ বিতরণ করেন কমিটির সদস্য বৃন্দ। পূজা মন্ডপ পরিদর্শন করেন শ্যামনগর উপজেলা হিন্দু পরিষদের আহবায়ক, অনাথ মন্ডল , যুগ্ম আহবায়ক সুজন দাস, হিমাংশু মন্ডল, সদস্য সচিব উৎপল মন্ডল ও সদস্য দেবব্রত মন্ডল।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাংবাদিক আজিজুল ইসলামের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

দৈনিক যুগের বার্তা পত্রিকার বিশেষ প্রতিনিধি ও বিডিএফ প্রেসক্লাবের  সভাপতি মোঃ আজিজুল ইসলাম আর নেই। (ইন্না লিল্লাহি-রাজেউন)। শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ
করেন। তরুণ উদীয়মান সংবাদকর্মী আজিজুল ইসলামের অকাল মৃত্যুতে গভীর শোক ও  শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন সাতক্ষীরা  প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপী, সহ-সভাপতি হাবিবুর রহমান, সাধারণ
সম্পাদক মোহাম্মাদ আলী সুজন, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল জলিল, সাংগঠনিক  সম্পাদক এম ঈদুজ্জামান ইদ্রিস, সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক শহিদুল ইসলাম, অর্থসম্পাদক শেখ মাসুদ হোসেন, দপ্তর সম্পাদক শেখ ফরিদ  আহমেদ ময়না, নির্বাহী সদস্য মকসুমুল হাকিম, সেলিম রেজা মুকুল, আব্দুল গফুর সরদার, মাছুদুর জামান সুমন, এম শাহীন গোলদারসহ প্রেসক্লাবের সকল
সদস্যবৃন্দ প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থার সম্মেলন 

কালিগঞ্জ প্রতিনিধিঃ
কালিগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা ১১ টায় প্রেসক্লাবের সভাকক্ষে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সাংবাদিক সংস্থা’র কেন্দ্রীয় কমিটির (ভারপ্রাপ্ত) সভাপতি শাহাজান মোল্লা। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু’র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় কমিটির পাঠাগার সম্পাদক এ্যাডঃ এবিএম সেলিম, নির্বাহী সদস্য মোহসীন হোসেন সবুজ, প্রেসক্লাবের সহ সভাপতি অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, শেখ আনোয়ার হোসেন, সোহরাওয়ার্দী পার্ক কমিটির সদস্য সচিব এ্যাডঃ জাফরুল্যাহ ইব্রাহিম, রেডিও নলতার ষ্টেশন ম্যানেজার প্রভাসক সেলিম শাহারিয়া প্রমুখ।

সম্মেলনের দ্বিতীয় পর্বে সংবাদ কর্মীদের উপস্থিতিতে জাতীয় সাংবাদিক সংস্থা উপজেলা শাখার কমিটি গঠন করা হয়। এম হাফিজুর রহমান শিমুলকে সভাপতি ও শেখ নাজমুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্যের কমিটি ঘোষনা করেন কেন্দ্রীয় কমিটির (ভারপ্রাপ্ত) সভাপতি। কমিটির অন্যান্য সদস‌্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি এসএম আহম্মাদ উল্যাহ বাচ্ছু ও সেলিম শাহারিয়ার, যুগ্ম সম্পাদক শেখ শোয়েব আহমেদ, সাংগঠনিক সম্পাদক শেখ আতিকুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, কোষাধ্যক্ষ মারুফ হোসেন, দপ্তর সম্পাদক শেখ মোদাচ্ছের হোসেন জান্টু, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক শাহাদৎ হোসেন, নির্বাহী সদস্য জাহাঙ্গীর হোসেন, গৌরপদ দাশ, হাফেজ আব্দুল গফুর মু‌ন্সি আরাফাত হোসেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা জেলা পরিষদের পক্ষ থেকে বিভিন্ন প্রতিষ্ঠানে অনুদানের চিঠি প্রদান 

সাতক্ষীরা জেলা পরিষদের পক্ষ থেকে জেলার বিভিন্ন প্রতিষ্ঠানে প্রায় পাঁচ কোটি টাকার অনুদানের চিঠি বিতরণ করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় সাতক্ষীরা রেডক্রিসেন্ট ইউনিটের সম্মেলন কক্ষে জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম চিঠি বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। এ সময় তিনি সাতক্ষীরা সদর উপজেলার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, মন্দির, স্কুল, এবং সামাজিক প্রতিষ্ঠানের অনুদানের  চিঠি বিতরণ করেন। এছাড়া জেলা পরিষদের সদস্যদের মাধ্যমে জেলার বিভিন্ন প্রতিষ্ঠানের অনুদানের চেক বিতরণ করা হয়।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হারুন অর রশিদ, সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবদুর রশিদ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেনসহ দলীয় নেতৃবৃন্দ। এ সময় জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম বলেন, মাননীয় প্রধানমন্ত্রী প্রদত্ত এই অর্থ জেলার বিভিন্ন প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নের  জন্য প্রদান করা হচ্ছে। তিনি প্রধানমন্ত্রীর সুস্থতা কামনা করে এ ধরণের কার্যক্রম চলমান রাখার জন্য আহ্বান করেন।  প্রেস বিজ্ঞপ্তি :
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ছাত্র ঐক্য পরিষদ সাতক্ষীরা সদর উপজেলা শাখার আহবায়ক কমিটি

বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদ সাতক্ষীরা সদর উপজেলা শাখার আহবায়ক কমিটি গঠন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকাল ৪টায় বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, সদর উপজেলা ছাত্রঐক্য পরিষদের সংগঠক শুভ সাহা।
প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক স্বপন কুমার শীল। বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ সদর উপজেলা শাখার সভাপতি নিত্যানন্দ আমীন, জেলা শাখার সাংগঠনিক সম্পাদক অসীম কুমার দাস সোনা, সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক প্রভাষক বাসুদেব সিংহ, সাতক্ষীরা জেলা যুবঐক্য পরিষদের যুগ্ম আহবায়ক মিলন রায়, বাংলাদেশ ছাত্রঐক্য পরিষদ সাতক্ষীরা জেলা শাখার আহবায়ক সুজন বিশ^াস, যুগ্ম আহবায়ক অমিত বিশ^াস প্রমুখ।
এছাড়াও বক্তব্য রাখেন, অনুতোষ কুমার ঘরামী, উত্তম কুমার পাল, সঞ্জিব মল্লিক, পবিত্র দাস, স্মৃতি বিশ^াস। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা ছাত্রঐক্য পরিষদের অন্যতম নেতা দেবব্রত মিস্ত্রি।

এসময় সর্ব সম্মতিক্রমে শুভ সাহা কে আহবায়ক, প্রান্ত ঘোষ কে সদস্য সচিব এবং অনুপ ঘোষ, জয়ন্ত ঘোষ, মোহন্ত ঘোষ, সুবীর বিশ^াস, তপু মজুমদার, রিপন সাহাকে যুগ্ম আহবায়ক করে ৪১ সদস্য বিশিষ্ট সাতক্ষীরা সদর উপজেলা ছাত্র ঐক্য পরিষদের আহবায়ক কমিটি গঠন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কা‌লিগঞ্জ প্রতি‌নি‌ধিঃ কা‌লিগঞ্জ থানা পুলিশ হাসিনা খাতুন নামের এক নারীর লাশ উদ্ধার করেছে। শুক্রবার বিকেলে উপজেলার দাদপুর গ্রামের গোলাম মোস্তফার পরিত্যক্ত বাড়ি সংলগ্ন বাগান থেকে এ লাশ উদ্ধার করা হয়। খারহাট গ্রামের আবু হাসান গাজী জানান, তার বাবা নবাব আলী গাজী মারা যাওয়ার পর তার মা হাসিনা খাতুন বাড়িতে থাকতো না। বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে  জীবন কাটতো তার। শুক্রবার দুপুরে তার মায়ের লাশ দাদপুর গ্রামের গোলাম মোস্তফার পরিত্যক্ত বাড়ির সামনের বাগানে পড়ে থকেতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। বিকেলে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নি‌য়ে যায়। স্থানীয়রা জানান, হাসিনা খাতুন (৫২) সামাজিক সম্মান ছিল না।
খারহাট গ্রামের গৌতম ঘোষের বাড়ির ভাড়াটিয়া দুধ বিক্রেতা প্রদীপ ঘোষের সঙ্গে তার সম্পর্ক ছিল। এ ছাড়া গৌতম ঘোষের মাধ্যমে হাসিনা বিদেশ যাওয়ার জন্য বেশ কিছু টাকা দেয়। বিদেশে যে‌তে না পারায় হাসিনা টাকা ফেরৎ চায় গৌতমের কাছে। এ নিয়ে স্থানীয়ভাবে শালিসও হয়ে‌ছে। ধারণা করা হচ্ছে দু’ তিন দিন আগে হাসিনাকে গোলাম মোস্তফার পরিত্যক্ত বাড়িতে এনে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা জানান, লাশ উদ্ধার করে থানায় নি‌য়ে অাসা হ‌য়ে‌ছে। ময়না তদন্তের জন্য অাগা‌মিকাল সাতক্ষীরা ম‌র্গে পাঠা‌নো হ‌বে।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটা থানায় জিআর ওয়ারেন্টভূক্ত ১ জন আসামী গ্রেফতার

দেবহাটা ব্যুরো ঃদেবহাট পুলিশের বিশেষ অভিযানে। সিনিয়র সহকারী পুলিশ সুপার (দেবহাটা সার্কেল) এসএম জামিল আহমেদ এর সার্বিক তত্ত্বাবধানে এবং দেবহাটা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহা এর নেতৃত্বে।

দেবহাটা থানা এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, গ্রেফতারী পরোয়ানা তামিল ও বিশেষ অভিযান পরিচালনা কালে। ইং ১৭/০৯/২০২১ তারিখ এসআই (নিঃ) মোঃ আশিক রায়হান, এএসআই(নিঃ)/ সোহেল উদ্দীন সঙ্গীয় ফোর্সের সহায়তায় দেবহাটা থানাধীন পুষ্পকাটি এলাকা হইতে জিআর-৫৮৫/১৯, টিআর ১০৫/২০, পি-৪৭৯/২০ এর আসামী ১। মাসুদ রানা (২৪) , পিতা- আলদ সরদার ওরফে আলমগীর, সাং-পুষ্পকাটি, থানা-দেবহাটা, জেলা-সাতক্ষীরাকে গ্রেফতার করেন । ইং ১৭/০৯/২০২১ তারিখ আসামীকে বিচারার্থে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest