সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় পৌর ও সদর উপজেলা তাঁতীদল এর সাংগঠনিক আলোচনা সভাকলারোয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোস্তাক- সম্পাদক ফারুকীসাতক্ষীরা সদরের ৫ নং শিবপুর ইউনিয়নে কৃষক দলের কর্মীসভা অনুষ্ঠিতশ্যামনগরে চেয়ারম্যান প্রার্থী গাজী শাহ আলমের ব্যানার কেটে নষ্ট করার অভিযোগসাতক্ষীরা- খুলনা মহাসড়কের আঠারো মাইলে ঝরলো ৬ প্রাণতালা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার ফেসবুক পোস্ট ঘিরে বিতর্ক, নিন্দা সাংবাদিকদেরইছামতীতে নেই সেই মিলনমেলা : শান্তিতেই শেষ দেবহাটার বিজয়া দশমীদেবহাটায় দুর্গাপূজার নবমীতে বিভিন্ন মণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার আশরাফুল আলমআশাশুনিতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক কাউসার আজিজসাতক্ষীরায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করলেন সাবেক মেয়র চিশতি

সাতক্ষীরায় স্কুল ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে যুবক আটক

আসাদুজ্জামান : সাতক্ষীরায় স্কুল ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে আল আমিন হোসেন নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার দুপুরে শহরের সরকারি মহিলা কলেজের সামনে থেকে তাকে আটক করা হয়।

আটক যুবক আল-অমিন শ্যামনগর উপজেলার গবুরা ইউনিয়নের আব্দুল ওয়াব আলীর ছেলে। সে বর্তমানে সাতক্ষীরা শহরের বাগানবাড়ি এলাকার বাসিন্দা।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ দেলোয়ার হুসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, সাতক্ষীরা শহরের বাগানবাড়ি এলাকার আবু রায়হানের মেয়ে মোছাঃ মুসফিরাত রায়হানকে(১৪) প্রায়ই উত্ত্যক্ত করতো বখাটে যুবক আল-আমিন। অভিযোগ পেয়ে আজ শনিবার দুপুরে তাকে আটক করা হয়। মুসফিরাত রায়হান সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রী ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায়  এবি পার্টির  দলীয় কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরায় দলীয় নেতাকর্মীদের নিয়ে এবি পার্টির কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১১ সেপ্টেম্বর ২০২১ শনিবার সকাল ১০টায় শহরের একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন, এবি পার্টির সাতক্ষীরা শাখার সমন্বয়ক শেখ মুরাদুল হোসেন।
প্রধান অতিথি ছিলেন, এবি পার্টির কেন্দ্রীয় কমিটির আহবায়ক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব এএফএম সোলাইমান চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় এবি পার্টির সহকারী সদস্য সচিব ও অর্থ সম্পাদক আমিনুল ইসলাম(এফসিএ), সহকারী সদস্য সচিব শাহ আব্দুর রহমান।
সাতক্ষীরা জেলা এবি পার্টির যুগ্ম সমন্বয়ক ভিপি আব্দুল কাদেরের সঞ্চালনায় বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
কর্মশালায় প্রধান অতিথি বলেন, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার নিশ্চিত করে একটি কল্যাণ মূলক রাষ্ট্র গঠন করায় আমাদের লক্ষ্য। এই সংগঠনে যোগ্যতার ভিত্তিতে নেতৃত্ব নির্বাচিত হবে। এই সংগঠন পরিবার তান্ত্রিক সংগঠন না। এখানে যার নেতৃত্বের যোগ্যতা রয়েছে সেই নেতৃত্বে আসবে।
আমিনুল ইসলাম (এফসিএ) বলেন, ১৮৫৭ সালে প্রথম দু-বাংলার মানুষ অধিকারের প্রশ্নে ঐক্যবদ্ধ হয়। যার কারনে বাংলা শত্রু মুক্ত হয়। পরে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার নিশ্চিত করতে ঐক্যবদ্ধ হয়। যার ফলশ্রুতিতে ১৯৭১ সালে স্বাধীনতা অর্জিত হয়। কিন্তু আজ পর্যন্ত কিন্তু রাজনৈতিক দল সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার নিশ্চিত করতে ভূমিকা রাখেনি। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কেড়াগাছী ইউপি’র চেয়ারম্যান প্রার্থীদের মুক্তির দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা কলারোয়া উপজেলার কেঁড়াগাছী ইউনিয়নে আসন্ন ইউপি নির্বাচনে নিরপেক্ষ ও শান্তি পূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন করার, চেয়ারম্যান প্রার্থী মারুফ হোসেনের মুক্তি, চেয়ারম্যান আফজাল হোসেন হাবিলের মামলা থেকে মুক্তি ও দল থেকে সাময়িক বহিস্কার প্রত্যাহারের দাবিতে ইউনিয়নবাসী জেলায় মানববন্ধন করছেন।
মানববন্ধন শেষে নবনির্বাচিত জেলা আওয়ামী লীগের প্রথম সভায় কেঁড়াগাছী ইউনিয়ন তৃণমূল পর্যায়ের আওয়ামী লীগের নেতা কর্মীরা হাবিল ও মারুফের সাময়িক বহিস্কার প্রত্যাহারের স্মারকলিপি জমা দেন।

শনিবার (১১ সেপ্টেম্বর) দুপুর ১২ টা ৩০ মিনিটে সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের পরিচিত সভাস্থল লেকভিউ চত্বরে এই মানববন্ধন করেন ইউনিয়নবাসীরা। জেলায় মানববন্ধন করার আগে সকাল ১১ টার সময় ইউনিয়নের বোয়ালিয়া কলেজ মাঠে মানববন্ধ করেন ইউনিয়নবাসীরা।

মানববন্ধনে  বক্তারা জেলা আওয়ামীলীগের নবনির্বাচিত কমিটির সবাই কে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বলেন, আমরা কেড়াগাছি ইউনিয়নের সাধারন মানুষের পক্ষ থেকে এস এম আফজাল হোসেন হাবিল ও মারুফ হােসানের নিঃস্বার্থ মুক্তির দাবি জানাচ্ছি।সেই সাথে সাথে আসন্ন ইউপি নির্বাচন নিরপেক্ষ ও শান্তি পূর্ণ পরিবেশের দাবি জানাচ্ছি।

আর আমরা মিডিয়ার মাধ্যমে জানাসছি ৫নং কেঁড়াগাছী ইউনিয়নে যেভাবে ভোট হচ্ছে সেটা আসলে গণতান্ত্রিক পন্থায় ভোট হচ্ছে না। সেখানে শান্তিপূর্ণভাবেই ভোট হচ্ছে না সেখানে একের পর এক বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে এবং নৌকা প্রতীকের কর্মীরা আফজাল হোসেন ও মারুফ ভাইয়ের অফিস ভাঙচুর করছে,প্রচার গাড়িতে বাধাগ্রস্ত করছে, প্রচার মাইক এর মেমোরি কার্ড কেড়ে নিচ্ছে এবং আফজাল ও মারুফ ভাইয়ের কর্মী ও সমার্থনদের হুমকি -ধামকি দিচ্ছে প্রতিনিয়ত।

আমরা মিডিয়ার মাধ্যমে জেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ দের জানাতে চাই যে ,৫নং কেড়াগাছি ইউনিয়নে নির্বাচনের গতিধারা কিভাবে চলছে তা পর্যবেক্ষণ করুন। কারণ আমরা শান্তি প্রিয় মানুষ। আমরা শান্তি পূর্ণ পরিবেশের মাধ্যম আমরা আমাদের ভোটাধিকার প্রয়োগ করতে চাই। সাধারণ মানুষের ভোট অধিকার প্রয়োগের মাধ্যমে যে নির্বাচিত হবে চেয়ারম্যান হিসেবে তাকেই আমরা আমাদের ইউনিয়নের অভিভাবক হিসেবে গ্রহণ করব।
সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের নেত্রীবৃন্দ সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বিশেষ ভাবে অনুরোধ জানাছি যে আপনারা কলারোয়া উপজেলার ৫নং কেঁড়াগাছী ইউনিয়নে সুদৃষ্টি দিন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বিরোধ ভুলে নির্বাচনের প্রস্তুতি নিন- সাতক্ষীরায় আ. লীগকে ডা. রুহুল হক এমপি

আব্দুল জলিল : আওয়ামী লীগের কেন্দ্রিয় উপদেষ্টামণ্ডলীর সদস্য সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডা. আফম রুহুল হক এমপি বলেন, আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়ার সময় এসেছে। তিনি বলেন সরকারের সাফল্য ও অর্জনের কথা জনগনের কাছে তুলে ধরতে হবে। এজন্য দলকে সংগঠিত করা জরুরি। আগামী ইউপি নির্বাচনে নিজেদের মধ্যকার সব বিরোধ ভুলে গিয়ে দলীয় প্রার্থীদের পক্ষে কাজ করার আহবান জানান তিনি।

ডা. রুহুল হক এমপি শনিবার সাতক্ষীরার তুফান কনভেনশন সেন্টারে দলের ভারপ্রাপ্ত জেলা সভাপতি সাবেক সংসদ সদস্য একে ফজলুল হকের সভাপতিত্বে ‘৮ জানুয়ারি কেন্দ্র অনুমোদিত জেলা আওয়ামী লীগের পরিচিতি সভা’য় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। জঙ্গিবাদ এখনও নির্মুল হয়নি জানিয়ে তিনি আরও বলেন, দেশে একটি মহল অস্থিতিশীল পরিবেশ ও বিশৃংখলা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে। তাদেরকে প্রতিহত করতে হবে।

সভায় আরও বক্তব্য রাখেন সাতক্ষীরা ২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এসএম জগলুল হায়দর, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার শেখ মুজিবর রহমান, সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, সহ-সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, সাত উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, ঘোষ সনৎ কুমার, এবিএম মোস্তাকিম, আমিনুল ইসলাম লাল্টু, মো. মুজিবর রহমান, আতাউল হক দোলন ও সাঈদ মেহেদি। এ সময় জেলা আওয়ামী লীগের ৭৫ সদস্যের কমিটির অধিকাংশ নেতা উপস্থিত ছিলেন।

শেখ হাসিনার সরকার সাতক্ষীরায় ব্যাপক উন্নয়ন করেছেন জানিয়ে ডা. আফম রুহুল হক বলেন জনগণকে এসব বিষয় অবহিত করতে হবে। তিনি দলের ছোটখাটো বিরোধ দূর করারও আহবান জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় শ্রমিক সংগঠন দখলচেষ্টার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল ভোমরা বন্দর

আসাদুজ্জামন : সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন দখলের চেষ্টা ও কমিটি গঠনকে কেন্দ্র করে দুই গ্রুপের মুখোমুখি অবস্থান করে বিক্ষোভ সমাবেশ করছে। পুলিশ সংঘর্ষ এড়াতে পুলিশ সেখানে এক রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে। এসময় শ্রমিকরা আরও বিক্ষুব্ধ হয়ে ওঠে। তারা ভোটের মাধ্যমে হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের নির্বাচনের দাবিতে অনড় রয়েছেন। তবে পুলিশ গুলি ছুড়বার কথা অস্বীকার করেছে।

শনিবার দুপুরে ভোমরা স্থলবন্দরের হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের ১১৫৯ শাখার শ্রমিকরা ভোটের মাধ্যমে সাধারণ নির্বাচনের দাবিতে বিক্ষোভ করেন। এই দাবিতে তারা বন্দরে আমদানিকৃত ভারতীয় পণ্য খালাস করা বন্ধ করে দেন।

চলমান কমিটির সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম জানান, বিষয়টি নিষ্পত্তির জন্য সিএ্যান্ডএফ ভবনে তাদেরকে ডাকা হয়। সেখানে উপস্থিত থেকে নির্বাচন ছাড়াই দুইটি মনগড়া কমিটির কাগজপত্রে তাদের জোর করে স্বাক্ষর করিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। এই দুই কমিটির একটির সভাপতি ও সম্পাদক আনারুল ইসলাম এবং হাফিজুর রহমান। অন্যটির মোঃ রেজাউল ইসলাম ও হারুনার রশিদ। ভয়ভীতি দেখিয়ে জোর করে স্বাক্ষর নেওয়ার চেষ্টায় শ্রমিকরা আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন। এসময় বিশৃংখলা সৃষ্টির অভিযোগে পুলিশ তাদের তাড়া করে ১ রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করেন। আতংকিত শ্রমিকরা তাদের অফিসের মধ্যে ঢুকে যান। এ নিয়ে সেখানে চরম উত্তেজনা বিরাজ করছিল।

গুলি বর্ষণের বিষয়ে জানতে চাইলে সদর থানার ওসি দেলোয়ার হুসেন বলেন, ফাঁকা গুলি ছোড়ার কোন ঘটনা ঘটেনি। শ্রমিকরা বিক্ষোভের সময় বিশৃংখলা সৃষ্টি করে। পরে বিষয়টি নিয়ে আলোচনা চলছিল বলে জানান তিনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বাংলাদেশকে ছোট করায় বলিউডে অভিনয়ে মেহজাবিনের অস্বীকৃতি

বিনোদন ডেস্ক : বলিউডের সিনেমায় অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন বাংলাদেশের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী।

জানা গেছে, নেটফ্লিক্সের জন্য ‘খুফিয়া’ নামের একটি বলিউডের সিনেমায় অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন মেহজাবিন। কিন্তু সম্প্রতি সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন তিনি।

বলিউডের খ্যাতিমান নির্মাতা বিশাল ভরদ্বাজ অভিনেত্রীকে এই প্রস্তাব প্রস্তাব দিয়েছিলেন। প্রস্তাব ফিরিয়ে দেওয়ার বিষয়ে মেহজাবিন একটি গণমাধ্যমকে বলেন, ‘গত জুলাই মাসের শুরুর দিকে আমার হোয়াটসঅ্যাপে এই সিনেমার কাস্টিং ডিরেক্টর যোগাযোগ করেন। সিনেমাটার গল্পের প্রয়োজনে বাংলাদেশি একজন অভিনয় শিল্পী লাগবে বলে যোগাযোগ করেছিলেন তারা। সেই কারণে আমার সঙ্গে বিস্তারিত কথা বলেছেন। আমাকে গল্পের সারসংক্ষেপ পাঠিয়েছিলেন। আমার চরিত্রটি সম্পর্কেও ধারণা দেওয়া হয়।’

অভিনেত্রী বলেন, ‘গল্প শুনে সারসংক্ষেপ পড়ে আমার মনে হয়েছে সিনেমার গল্পে আমাদের দেশকে ছোট করা হয়েছে। সেই কারণেই তাদের প্রস্তাব ফিরিয়ে দিয়েছি।’

তিনি আরও বলেন, ‘সিনেমার গল্প চিত্রনাট্যে বাংলাদেশের রাজনীতির কিছু অংশ তুলে ধরা হয়েছে। সিনেমাটার সেই চরিত্রে অভিনয় করলে বাংলাদেশের রাজনীতিকে ভুলভাবে তুলে ধরা হতো। দেশের প্রতি ভালোবাসা থেকে এই সিনেমাটা করিনি। মূল বিষয় হচ্ছে আমার দেশটাকে ছোট করার কোনো ইচ্ছা আমার নেই। সেই কারণে আমি রাজী হইনি।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
১৭ হাজার কোটি টাকা লোপাট সুদবিহীন বিনিয়োগের লোভ দেখিয়ে

অর্থনীতির খবর : এমএলএম কোম্পানি খুলে অতি মুনাফার প্রলোভন দেখিয়ে গ্রাহকদের ১৭ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত এহসান গ্রুপের চেয়ারম্যান মুফতি রাগীব হাসান ও তার ভাই আবুল বাশারকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় পিরোজপুর সদর উপজেলা খলিশাখালী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এরপর তাদের ঢাকায় নিয়ে আসা হয়। রাগীব ও বাশারের প্রতারণার কৌশল ও গ্রাহকদের নিঃস্ব করে দেওয়ার বিষয় জানাতে এ সংবাদ সম্মেলন করে র‍্যাব।

র‍্যাব সদর দপ্তরের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানান, গ্রেপ্তারকৃত রাগিব আহসান র‍্যাবকে জানায় তিনি বাংলাদেশের বিভিন্ন প্রান্তের ধর্মপ্রাণ মুসলমানদের ধর্মীয় অনুভূতির অপব্যবহার করে সবাইকে শরিয়াহসম্মত সুদবিহীন বিনিয়গের জন্য আকৃষ্ট করেন। প্রায় ১৭ হাজার কোটি টাকার আত্মসাতের ব্যাপার অভিযোগ এসেছে। কিন্তু উনি জিজ্ঞাসাবাদের বিভিন্ন গ্রাহকের কাছ থেকে ১১০ কোটি টাকা নেওয়ার কথা প্রাথমিকভাবে স্বীকার করেছেন। এবং এ ব্যাপারে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন।

জানা যায়, দুই ভাই মিলে রিয়েল এস্টেট কোম্পানি খুলে গ্রাহকদের কাছ থেকে ১৭ হাজার কোটি টাকা সংগ্রহ করেন। সেই টাকা দিয়ে কোম্পানির নামে জমি না কিনে নিজেদের ও আত্মীয়-স্বজনের নামে জমি নিবন্ধন করেন। সেসব জমির ৯০ শতাংশ গোপনে বিক্রি করে টাকা আত্মসাত করে প্রতারকরা। লক্ষাধিক গ্রাহক প্রতারণার শিকার হওয়ার পর তারা প্রতিকারের আশায় মানববন্ধন ও বিক্ষোভ করেছে।

র‌্যাব জানায়, রাগীব আহসান ১৯৮৬ সালে পিরোজপুরের একটি মাদ্রাসায় পড়াশোনা শুরু করেন। পরবর্তী সময়ে তিনি ১৯৯৬ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত হাটহাজারীর একটি মাদ্রাসা থেকে দাওরায়ে হাদিস এবং ১৯৯৯-২০০০ পর্যন্ত খুলনার একটি মাদ্রাসা থেকে মুফতি সম্পন্ন করে পিরোজপুরে একটি মাদ্রাসায় চাকরি নেন।

২০০৬-২০০৭ সালে রাগীব আহসান ইমামতির পাশাপাশি ‘এহসান এস মাল্টিপারপাস’ নামে একটি এমএলএম কোম্পানিতে ৯০০ টাকা বেতনের চাকরি করতেন। এই প্রতিষ্ঠানে চাকরির সময় তিনি এমএলএম কোম্পানির আদ্যোপান্ত রপ্ত করেন। পরবর্তী সময়ে নিজে ২০০৮ সালে ‘এহসান রিয়েল এস্টেট’ নামে একটি এমএলএম কোম্পানি প্রতিষ্ঠা করেন।

এখন এহসান গ্রুপের অধীনে ১৭টি প্রতিষ্ঠান রয়েছে। এগুলো হলো এহসান এহসান গ্রুপ বাংলাদেশ, এহসান পিরোজপুর বাংলাদেশ (পাবলিক) লিমিটেড, এহসান রিয়েল এস্টেট অ্যান্ড বিল্ডার্স লিমিটেড, নুর-ই মদিনা ইন্টারন্যাশনাল ক্যাডেট একাডেমি, জামিয়া আরাবিয়া নুরজাহান মহিলা মাদ্রাসা, হোটেল মদিনা ইন্টারন্যাশনাল (আবাসিক), আল্লাহর দান বস্ত্রালয়, পিরোজপুর বস্ত্রালয়-১ ও ২, এহসান মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড, মেসার্স বিসমিল্লাহ ট্রেডিং অ্যান্ড কোং, মেসার্স মক্কা এন্টারপ্রাইজ, এহসান মাইক অ্যান্ড সাউন্ড সিস্টেম, এহসান ট্যুর অ্যান্ড ট্রাভেলস, ইসলাম নিবাস প্রজেক্ট, এহসান পিরোজপুর হাসপাতাল, এহসান পিরোজপুর গবেষণাগার এবং এহসান পিরোজপুর বৃদ্ধাশ্রম।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

৪২ বছরে পপি

কর্তৃক Daily Satkhira

বিনোদন ডেস্ক : এক সময়ের তুমুল জনপ্রিয় অভিনেত্রী সাদিকা পারভিন পপি। অভিনয় এবং আবেদনময়তা দিয়ে কোটি ভক্তের মন জিতেছেন তিনি। এখন পর্দায় খুব একটা দেখা না মিললেও ভক্তদের হৃদয়ে রয়েছেন আগের মতোই। আজ এই গুনী অভিনেত্রী ৪২ বছর বয়সে পদার্পন করেছেন। ১৯৭৯ সালের ১০ সেপ্টেম্বর বাংলাদেশের খুলনা জেলায় জন্মগ্রহণ করেন।

লাক্স আনন্দ বিচিত্রার সুন্দরী প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে পরিচিতি পান পপি। এরপর মডেলিং থেকেই চলচ্চিত্রে পা রাখেন এই গ্ল্যামারাস তারকা। আমার ঘর আমার বেহেশত ছায়াছবিতে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে পা রাখেন পপি। কিন্তু তার প্রথম মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র কুলি। এই চলচ্চিত্রে তার বিপরীতে অভিনয় করেন ওমর সানি। ছবিটি সেই সময়ে সাত কোটি টাকা ব্যবস্যা করে মাইলফলক করে। এরপর রিয়াজের বিপরীতে বিদ্রোহ চারিদিকে, মান্নার বিপরীতে কে আমার বাবা ও লাল বাদশা, ক্ষেপা বাসু ও বাবুল রেজা পরিচালিত ওদের ধর ছায়াছবিগুলোও ব্যবসাসফল হয়। মান্না প্রযোজিত লাল বাদশা ছায়াছবি ব্যবসা সফল হয় ও তার অভিনয় জীবনে বড় পরিবর্তন নিয়ে আসে।
সম্পর্কিত খবর

এই ছায়াছবিতে আবেদনময়ী খেতাব পাওয়া পপি নিজেকে নতুনভাবে তুলে আনেন রুবেল এর সাথে জুটি গড়ে। একে একে তার সাথে অভিনয় করেন ২২টি ছায়াছবিতে। সেসময় আবেদনময়ী নায়িকা হিসেবে একচেটিয়া ব্যবসা সফল সিনেমা করেন এই লাস্যময়ী অভিনেত্রী। তবে কিছু ভিন্নধর্মী সিনেমার জন্য নিজের ঝুলিতে জমিয়েছেন বেশ কিছু পুরস্কারও। কারাগার সিনেমায় টোকাই চরিত্রে অভিনয় করে প্রথম বারের মত শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। বিদ্রোহী পদ্মায় তার অভিনয় সমালোচকদের প্রশংসা অর্জন করে।

এছাড়া ফেরদৌসের বিপরীতে রানীকুঠিরের বাকী ইতিহাস, এইডস বিষয়ক সচেতনতামূলক ছায়াছবি মেঘের কোলে রোদ ও চন্দন চৌধুরী পরিচালিত কি যাদু করিলা চলচ্চিত্রে অভিনয় করেও দর্শক মহলে সাড়া পেয়েছেন।

মেঘের কোলে রোদ চলচ্চিত্রের জন্য তিনি অর্জন করেন দ্বিতীয় বারের মত শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এছাড়া কি যাদু করিলা চলচ্চিত্রে অভিনয়ের জন্য অর্জন করেন শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে বাচসাস পুরস্কার। পরের বছর সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড পরিচালিত গঙ্গাযাত্রা ছায়াছবিতে ধুঙ্গরের চরিত্রে অভিনয় করেন। এ চলচ্চিত্রের জন্য তিনি তৃতীয় বারের মত শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। এছাড়াও পান টানা দ্বিতীয়বারের মত বাচসাস পুরস্কার।

তবে আস্তে আস্তে পর্দার আড়ালে চলে গিয়েছেন একসময়ের তুমুল জনপ্রিয় এই অভিনেত্রী। ৪২ বছরেও এখনো সিঙ্গেল পপি। সম্প্রতি জানিয়েছিলেন বিয়ের জন্য পাত্র খুঁজছেন তিনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest