সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় পৌর ও সদর উপজেলা তাঁতীদল এর সাংগঠনিক আলোচনা সভাকলারোয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোস্তাক- সম্পাদক ফারুকীসাতক্ষীরা সদরের ৫ নং শিবপুর ইউনিয়নে কৃষক দলের কর্মীসভা অনুষ্ঠিতশ্যামনগরে চেয়ারম্যান প্রার্থী গাজী শাহ আলমের ব্যানার কেটে নষ্ট করার অভিযোগসাতক্ষীরা- খুলনা মহাসড়কের আঠারো মাইলে ঝরলো ৬ প্রাণতালা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার ফেসবুক পোস্ট ঘিরে বিতর্ক, নিন্দা সাংবাদিকদেরইছামতীতে নেই সেই মিলনমেলা : শান্তিতেই শেষ দেবহাটার বিজয়া দশমীদেবহাটায় দুর্গাপূজার নবমীতে বিভিন্ন মণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার আশরাফুল আলমআশাশুনিতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক কাউসার আজিজসাতক্ষীরায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করলেন সাবেক মেয়র চিশতি

সাগরে লঘুচাপ, বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

দেশের খবর : উত্তর বঙ্গোপসাগর এবং এর কাছাকাছি মধ্য বঙ্গোপসাগর এলাকায় লঘুচাপের সম্ভাবনা রয়েছে। এতে দেশের বিভিন্ন অঞ্চলসমূহের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

শুক্রবার সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ কথা বলা হয়েছে। খবর বাসসের।

আবহাওয়া অফিস জানায়, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে।

শুক্রবার দেশের অভ্যন্তরীণ নদী বন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চল সমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

পরবর্তী তিন দিনের শেষের দিকে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।

শুক্রবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নিকলিতে সর্বোচ্চ ২৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এ ছাড়া মাইজদিকোর্টে ১৫ মিলিমিটার বৃষ্টি হয়। এ সময় ঢাকায় ১৪ মিলিমিটার বৃষ্টি হয় বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

এছাড়া সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

গত বৃহস্পতিবার ফেনীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস। রাঙ্গামাটিতে সর্বনিম্ন তাপমাত্রা ২৫ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। ঢাকায় গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ২৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।

পূর্বাভাসে আরও বলা হয়, মৌসুমি বায়ুর অক্ষের বাড়তি অংশ রাজস্থান, মধ্য প্রদেশ, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বাড়তি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
যেভাবে ভাতও খাবেন ওজনও কমাবেন

স্বাস্থ্য ও জীবন : বাঙালির ওজন কমানোর ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা ভাত। উচ্চ ক্যালোরির এই খাবার না হলে বাঙালির চলে না। বারোমাসই বাঙালির পাতে চাই ভাত। তাই কঠোর ব্যায়াম মেনে চললেও ভাতে এসেই ভেস্তে যায় বাঙালির ডায়েট পরিকল্পনা।

তবে ভাত খেয়ে যে ওজন কমানো যাবে না, এই ধারণা একদম নাকচ করে দিচ্ছেন পুষ্টিবিদরা। পুষ্টিবিদদের মতে ওজন কমানোর জন্য সারাদিনে আমাদের শরীরে যত ক্যালরি খরচ হচ্ছে, রোজকার খাবারে তার চেয়ে কম ক্যালরি গ্রহণ করতে হবে। ভাতে প্রচুর ক্যালরি থাকায় প্রতিদিনের খাদ্য তালিকা থেকে ভাতকে একদমই বাদ দেয় অনেকে। তবে পুষ্টিবিদরা জানান, ভাত একটি সহজপ্রাচ্য কার্বোহাইড্রেট, যা সহজেই হজম হয়ে যায়। এছাড়া ভাত খেলে পেট অনেকক্ষণ থাকে। তাই ভাত খেলে চিট মিল নেওয়ার আশঙ্কা কম থাকে।

রোজকার পাতে ভাত রেখেও ওজন কমানোর উপায় বাৎলে দিয়েছেন পুষ্টিবিদরা। এজন্য ভাত খাওয়ার জন্য অবলম্বন করতে হবে কিছু কৌশল।

পুষ্টিবিদরা ওজন কমানোর জন্য ভাত মেপে খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। ভাত খাওয়ার পরিমাণ কমিয়ে দিলেই ওজন বাড়ার সমস্যা অনেকটা কমে যাবে। তবে ভাত খাওয়ার পরিমাণ একবারে না কমিয়ে ধাপে ধাপে কমানোর পরামর্শ দেন পুষ্টিবিদরা। আগে যদি দুই প্লেট ভাত খেতেন, তাহলে ওজন কমাতে চাইলে তা প্রথমে এক প্লেটে নামিয়ে আনুন। এরপর ধীরে ধীরে ভাতের পরিমাণ আরও কমিয়ে দিন।

ভাতের সঙ্গে যদি বেশি পরিমাণে ফাইবার সমৃদ্ধ খাবার খেতে পারেন, তা হলে ওজন কমানো আরও সহজ হবে। তবে কাঁচা সবজির সালাদ না খাওয়াই ভালো। এতে এসিডিটি হওয়ার আশঙ্কা থাকে। ভাতের সঙ্গে প্রচুর পরিমাণে সবজি নিন। সঙ্গে নিন পরিমিত মাছ অথবা মাংস এবং ডাল।

ভাত খেয়েও ওজন কমানোর জন্য ভাত রান্নার ধরন পরিবর্তন করার পরামর্শ দেন পুষ্টিবিদরা। ভাত রান্না করে ভাতের মাড় ঝরিয়ে ফেলুন। এতে অতিরিক্ত ক্যালরি চলে যাবে। এছাড়া ফ্রাইড রাইস, খিচুড়ি, পোলাও ও বিরিয়ারিসহ তেলযুক্ত খাবার এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন পুষ্টিবিদরা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্যামনগরে বজ্রপাতে নারী নিহত : ১ জেলে নিখোঁজ …….ছুটে গেলেন এমপি জগলুল

বিশেষ প্রতিনিধি: শ্যামনগরে বজ্রপাতে নমিতা বালা মন্ডল (৪০) নামে এক নারী নিহত হয়েছেন ও এক জেলে নিখোঁজ খবর পেয়ে ছুটে গেলেন এমপি জগলুল হায়দার।

শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে তার নিজ বারান্দায় কাজ করার সময় হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।তিনি আটুলিয়া ইউনিয়নের দক্ষিণ আটুলিয়া গ্রামের নিরাপদ মন্ডলের স্ত্রী। অপরদিকে একই দিনে বিকাল ৫টার দিকে খোলপেটুয়া নদীতে মাছ ধরার সময় দিগন্তÍ বৈদ্য (২৮) নামে এক জেলে বজ্রপাতের আঘাতে নদীতেই নিখোঁজ হয়েছেন। তিনি একই ইউনিয়নের বড়কুপট গ্রামের সুনীল বৈদ্যের ছেলে।খবর পাওয়ার সাথে সাথেই ছুটে গেলেন সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার এমপি। এবং তাদের পরিবারের সদস্যদের সান্ত্বনা দেওয়া সহ নিখোঁজ হওয়া জেলে দিগন্তের দ্রুত উদ্ধার করার জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষকে নির্দেশ দেন তিনি।বতর্মানে উদ্ধার তৎপরতা অব্যহত রয়েছে।

 

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
চাঁদা না দেওয়ায় স্বর্ণকারকে রক্তাক্ত করার অভিযোগ

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় চাঁদা না দেওয়ায় মো. আজিজুর রহমান তাপ্পু নামের এক স্বর্ণকারকে মেরে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে। এঘটনায় আহত ওই স্বর্ণকারের বোন মোছা. মর্জিনা খাতুন সাতক্ষীরা সদর থানায় একটি এজহার দাখিল করেছেন।

এজহারে তিনি উল্লেখ করেন, তার ভাই মো. আজিজুর রহমান তাপ্পু একজন স্বর্ণকার। তারা সাতক্ষীরা শহরের পলাশপোল এলাকায় নতুন বাড়ি নির্মাণ করায় একই এলাকার আশরাফ গাজীর নেশাগ্রস্থ ছেলে মো. সাকিব গাজী তার ভাইয়ের কাছে বিভিন্ন সময় মোটা অঙ্কের টাকা চাঁদা দাবি করে আসছিলেন। তার দাবিকৃত চাঁদা দিতে অস্বীকার করলে সে তার ভাইকে ভয়ভীতি ও ক্ষতিসাধনের হুমকি দেন। এবস্থায় শুক্রবার (১০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে তার ভাই দোকান থেকে বাড়ি যাওয়ার সময় সাতক্ষীরা শহরের নিউ মার্কেটের পেছন এলাকায় সাকিব গাজী তার বাবা আশরাফ গাজী ও মা শীলা বেগমসহ অজ্ঞাত আরও কয়েকজন মিলে তাকে ঘিরে ধরেন। কিছু বুঝে ওঠার আগেই সাকিব গাজী আজিজুর রহমান তাপ্পুর মাথায় চাপাতি দিয়ে কোপ মেরে রক্তাক্ত করে। পরে তারা তাপ্পুকে লাঠি দিয়ে পিটিয়ে হাড় ভাঙ্গা জখম করে। পরে তার ডাক চিৎকারে স্থানীয়রা ছুটে এলে তারা তাপ্পুকে হুমকি দিয়ে চলে যায়।

তবে অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত সাকিব গাজীর মা শীলা বেগম বলেন, চাঁদা দাবির বিষয়টি সম্পূর্ণ মিথ্যা। অন্য একটি বিষয়কে কেন্দ্র করে আমার ছেলে ও তাপ্পুর মধ্যে হাতাহাতি হয়েছে। তাপ্পুর পরিবার বিষয়টিকে ভিন্নখাতে নিয়ে চাঁদা দাবির মিথ্যা অভিযোগ করছেন।

এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানার এসআই আব্বাস বলেন, এজহারের কপি হাতে পেয়েছি। ঘটনার তদন্ত করে সত্যতা পেলে অভিযোগ গ্রহণ করে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দরগাহপুর ইউনিয়ন আ‘লীগের সভাপতি মিরাজ আলীকে দল থেকে বহিস্কারের দাবি

নিজস্ব প্রতিনিধি :
আওয়ামীলীগে অনুপ্রবেশকারী হাইব্রিড নেতা দরগাহপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শেখ মিরাজ আলীকে দল থেকে বহিস্কারের দাবি জানিয়েছেন ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দ। ইতোমধ্যে ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শেখ বখতিয়ার উদ্দিন রাজুসহ অন্যান্য নেতাকর্মীরা প্রধানমন্ত্রী, সাতক্ষীরা জেলা আওয়ামীলীগসহ বিভিন্ন দপ্তরে মিরাজের অপকর্মের খতিয়ান তুলে ধরে অভিযোগ করেছেন।

দরগাহপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বখতিয়ার উদ্দীন রাজুসহ অন্যান্য নেতাকর্মীরা জানান, বিএনপি থেকে আওয়ামীলীগে অনুপ্রবেশকারি হাউব্রিড নেতা ৪ নং দরগাহপুর ইউনিয়নের চেয়ারম্যান শেখ মিরাজ আলী প্রায় হাফ ডজন মামলার আসামী। তার অত্যাচারে এলাকার জনজীবন অতিষ্ট হয়ে উঠেছে। বিশেষ করে এলাকার ত্যাগী প্রকৃত বঙ্গবন্ধুর আদর্শের আওয়ামীলীগের নেতাকর্মীরা লাঞ্চিত-নিগৃহিত হচ্ছে। হাইব্রিড আওয়ামীলীগ নেতা শেখ মিরাজ আলী বিগত ২০০৮ সালের ২৪ এপ্রিল বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা শামছুজ্জামান দুদু’র হাতে ফুলের তোড়া দিয়ে ও ২৮ এপ্রিল সাতক্ষীরা-১ আসনের সাবেক সাংসদ হাবিবুল ইসলাম হাবিবের হাতে ফুলের তোড়া দিয়ে আনুষ্ঠানিক ভাবে বিএনপিতে যোগদান করেন। বিএনপি’র আমলে বিভিন্ন মামলা থেকে অব্যহতি পেতে তার আবেদনে সাবেক প্রতিমন্ত্রী আমানুল্লাহ আমান, এমপি যথাক্রমে হাবিবুল ইসলাম হাবিব, মাওঃ রিয়াছাত আলী ও কাজী আলাউদ্দিন সুপারিশ করেন। পটপরিবর্তন হলে চতুর শেখ মিরাজ আলী ২০১০ সালে আওয়ামীলীগে যোগদান করেন। পরে রহস্যজনকভাবে ২০১৩ সালে তিনি ৪নং দরগাহপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি নির্বাচিত হন।

শেখ মিরাজ আলী সভাপতি হওয়ার পর থেকে অদ্যবধি পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়নি। এমনকি ওয়ার্ড আওয়ামীলীগের সাথে একটি সভাও করেনি। ফলে বিএনপি থেকে আওয়ামীলীগে অনুপ্রবেশকারি হাউব্রিড নেতা শেখ মিরাজ আলীর কারণে দরগাহপুর ইউনিয়ন আ’লীগের দলীয় কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। যে কারনে হতাশ হয়ে পড়েছেন দলীয় নেতাকর্মীরা।

এদিকে শেখ মিরাজ আলী অশিক্ষিত হয়েও অবৈধভাবে প্রভাব খাটিয়ে দরগাহপুর কলেজিয়েট হাইস্কুলের পরিচালনা পরিষদের সভাপতির পদ দখল করে শিক্ষা প্রতিষ্ঠানটিকে ধ্বংসের দ্বারপ্রান্তে উপনিত করেছেন। ইউনিয়ন আওয়ামীলীগের ত্যাগী নেতাকর্মীরা ৪নং দরগাহপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতির পদ থেকে মিরাজ আলীকে বহিষ্কারের জন্য প্রয়োজনী ব্যবস্থা গ্রহণের দাবিতে মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় সেতুমন্ত্রীসহ সাতক্ষীরা জেলা আওয়ামীলীগ, আশাশুনি উপজেলা আওয়ামীলীগের সভাপতি, সাধারণ সম্পাদক সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্যামনগরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নদীতে পড়ে নিখোঁজ – ১

শ্যামনগর প্রতিনিধি:

সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার নওয়াবেঁকী খোলপেটুয়া নদীতে মাছ ধরতে গিয়ে ১০ সেপ্টেম্বর শুক্রবার আনুমানিক ৩.৩০ মিনিটে বজ্রপাতে নদীতে পড়ে একজন নিখোঁজের ঘটনা ঘটেছে।

নিখোজ ব্যক্তি হলেন, শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের দক্ষিণ বড়কুপোট গ্রামের সুনীল বৈদ্যর ছেলে দিগন্ত বৈদ্য (২২)।

জানাযায়, শুক্রবারে নওয়াবেঁকী নদীতে নৌকা নিয়ে মাছ ধরতে গিয়েছিল সুনীল বৈদ্য এবং তার দুই ছেলে দিগন্ত বৈদ্য ও সীমান্ত বৈদ্য। এক নৌকায় সুনিল বৈদ্য ও তার ছেলে সীমান্ত বৈদ্য ছিলো এবং অন্য আরেক নৌকায় দীগন্ত বৈদ্য একা ছিলো।

হটাৎ করে বৃষ্টি সহ বজ্রপাত শুরু হলে তারা জাল তুলে পাড়ে আসার চেষ্টা করছিলো কিন্তু হটাৎ তার নৌকায় বজ্রপাত হয় এবং সাথে সাথে সে নদীতে পড়ে যায়। ঘটনাটি নিজ চোখে দেখেছেন তার পিতা ও ভাই। নিজ চোখে এমন ঘটনা দেখে সহ্য করতে পারছেন না তার পিতা ও ভাই। দীগন্ত তার বাবার ট্রলার থেকে প্রায় ৫০ গজ দূরে ছিলো।

এখনো পর্যন্ত তারদেহ খুজে পাওয়া যায়নি। নদীতে এখনো খোজ করছে বিভিন্ন বাহিনী ও এলাকাবাসী।

এবং এই ঘটনায় ঘটনা স্থল পরিদর্শন ও তার পরিবারকে শান্তনা দিলেন সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এসএম জগলুল হায়দার। ও শ্যামনগর উপজেলা চেয়ারম্যান আতাউল হক দোলন।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ ওয়াহিদ মুর্শেদ বলেন, আমরা ঘটনাটি শুনেছি এবং আমাদের একটা টিম সেখানে গিয়েছে। কিন্তু এখনো তার সন্ধান পাওয়া য়ায়নি।

এবং অপর দিকে বিকাল আনুমানিক ৪ টার দিকে আরেক জনের মৃত্যু হয়। মৃত ব্যক্তি হলেন, আটুলিয়া ইউনিয়নের আটুলিয়া গ্রামের নিরাপদ মন্ডলের স্ত্রী নমিতা রানি মন্ডল।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মন্ত্রিত্ব নয়, নারীর কাজ সন্তান জন্ম দেওয়া : তালেবান

বিদেশের খবর : নারীরা মন্ত্রী হতে পারবে না, তাদের কাজ সন্তান জন্ম দেওয়া। তালেবানের মুখপাত্র সাঈদ জাকরুল্লাহ হাশিমি এক সাক্ষাৎকারে এমনটাই বলেছেন।

কয়েকদিন আগে আফগানিস্তানে অন্তবর্তীকালীন সরকার গঠন করেছে তালেবান। সেই সরকারে কোনো নারী নেই। এ নিয়ে জিজ্ঞাসা করা হলে তালেবানের মুখপাত্র জাকরুল্লাহ হাশিমি স্থানীয় সংবাদমাধ্যম টোলো নিউজকে এমনটাই বলেছেন। তার এই বক্তব্যের ভিডিও ব্যাপকভাবে শেয়ার হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। খবর এনডিটিভির।

টোলো নিউজকে তালেবান মুখপাত্র বলেন, ‘একজন নারী মন্ত্রী হতে পারে না। এটা এমন যে, আপনি তার গলায় কিছু একটা ঝুলিয়ে দিলেন, যার ভার সে বহন করতে পারে না। মন্ত্রিসভায় নারী থাকার কোনো প্রয়োজন নেই। তাদের কাজ হওয়া উচিত সন্তান জন্ম দেওয়া। বিক্ষোভরত নারীরা সব আফগান নারীরা প্রতিনিধিত্ব করে না।’

আফগানিস্তানের অর্ধেক জনগোষ্ঠী নারী এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কিন্তু আমরা তো তাদের অর্ধেক মনে করি না। কোন অর্ধেকের কথা বলছেন? অর্ধেককে এখানে ভুলভাবে চিহ্নিত করা হয়েছে। অর্ধেক মানে আপনি তাদের মন্ত্রিসভায় রাখেন আর কিছু নয়। আপনি যদি তার অধিকার হরণ করেন, সেটাও বিষয় নয়। গণমাধ্যম যাই বলুক গত ২০ বছরে যুক্তরাষ্ট্র ও তার পুতুল সরকারে যা হয়েছে তা কি অফিসে পতিতাবৃত্তি ছাড়া কিছু ছিল?’

সব নারীকে পতিতাবৃত্তির অভিযোগে অভিযুক্ত করতে পারেন না, এমন প্রশ্নের জবাবে তালেবান মুখপাত্র সাঈদ জাকরুল্লাহ হাশিমি বলেন, ‘আমি সব আফগান নারীর কথা বোঝাইনি। যে চার-পাঁচজন নারী রাস্তায় বিক্ষোভ করছে তারা আফগানিস্তানের সব নারীর প্রতিনিধিত্ব করে না। আফগান নারী তারাই যারা আফগানিস্তানের জন্য সন্তান জন্ম দিয়ে তাদের ইসলামি আইন অনুযায়ী নৈতিক শিক্ষায় শিক্ষিত করে তোলে।’

কেন একজন নারী মন্ত্রী হতে পারবেন না তা জানতে চাওয়া হলে তিনি আরও বলেন, ‘নারীরা সাধারণত যা করে থাকে, তাতে সে একটি মন্ত্রণালয় চালানোর যোগ্যতা রাখে না।’

উল্লেখ, তালেবান আফগানিস্তানে পুরুষ-সর্বস্ব সরকারের ঘোষণা দেওয়ার পর রাজধানী কাবুলসহ আফগানিস্তানের বিভিন্ন অংশে নারীরা বিক্ষোভ করছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শেষ ম্যাচে হেরে গেল বাংলাদেশ

খেলার খবর : নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ে সিরিজ শুরু করা বাংলাদেশ, হেরে যায় শেষ ম্যাচে। শুক্রবার শেষ ম্যাচে ২৭ রানের জয় পায় নিউজিল্যান্ড। এই জয়ে পাঁচ ম্যাচের সিরিজে হারের ব্যবধান (৩-২) কমায় কিউইরা।

শুক্রবার শেষ ম্যাচে আগে ব্যাট করে ৫ উইকেটে ১৬১ রানের চ্যালেঞ্জিং স্কোর করে নিউজিল্যান্ড। টার্গেট তাড়া করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে যাওয়া বাংলাদেশ গুটিয়ে যায় ১৩৪ রানে। দলের পরাজয় এড়াতেই একাই লড়াই করেন আফিফ হোসেন। তিনি সর্বোচ্চ ৪৯ রানে অপরাজিত থাকেন।

টার্গেট তাড়া করতে নেমে শুরুতেই বিপদে বাংলাদেশ। ৮.৫ ওভারে ৪৬ রানে স্বাগতিকরা হারায় লিটন দাস, সৌম্য সরকার, মোহাম্মদ নাঈম ও মুশফিকুর রহিমের উইকেট।

মোহাম্মদ নাঈমের সঙ্গে ওপেনিংয়ে মাত্র ২৬ রানের ‍জুটি গড়ে ফেরেন লিটন দাস। আগের দুই ম্যাচে ৬ ও ১৫ রানে আউট হওয়া এ ওপেনার এদিন ফেরেন ১২ বলে ১০ রান করে।

নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে (১,৩৩,১৫,৬ ও ১০) ১৩ গড়ে মাত্র ৬৫ রান করেন লিটন। শুক্রবার শেষ ম্যাচে লিটনের বিদায়ে ২৬ রানে ভাঙে ওপেনিং জুটি।

তিন নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেননি সৌম্য সরকার। নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচে সুযোগ পেয়ে প্রত্যাশিত ব্যাটিং করতে পারেননি এ তারকা ব্যাটসম্যান। চার ম্যাচ পর দলে ফিরে ৯ বলে মাত্র ৪ রানেই আউট হন।

শুরু থেকে ভালোই খেলছিলেন ওপেনার মোহাম্মদ নাঈম। ২১ বলে ২৩ রান করে ফেরেন এ ওপেনার। নাঈম আউট হওয়ার পর ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেননি মুশফিকুর রহিমও। ৮ বলে ৩ রান করে ক্যাচ তুলে দেন সাবেক এ অধিনায়ক। তার বিদায়ে ৮.৫ ওভারে ৪৬ রানে চতুর্থ উইকেট হারায় বাংলাদেশ।

এর আগে ফিন অ্যালান ও টম ল্যাথামের ঝড়ো ইনিংসে শেষ ম্যাচে ৫ উইকেটে ১৬১ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়েছে নিউজিল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ ৫০* রান করেন কিউই অধিনায়ক টম ল্যাথাম। এছাড়া ৪১ রান করেন ওপেনার ফিন অ্যালান।

শুক্রবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে উড়ন্ত সুচনা করে নিউজিল্যান্ড। উদ্বোধনীতে ৫.৪ ওভারে স্কোর বোর্ডে ৫৮ রান তুলেন দুই ওপেনার ফিন অ্যালান ও রাচিন রবীন্দ্র। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারায় সফরকারীরা।

প্রথম ৯ বলে ৩০ রান দিয়ে উইকেটের দেখা পাননি শরিফুল ইসলাম। এরপর কিউই শিবিরে জোড়া আঘাত হানেন এ তরুণ পেসার। তার শিকার হয়ে সাজঘরে ফেরেন নিউজিল্যান্ডের দুই ওপেনার ফিন অ্যালান ও রাচিন রবীন্দ্র।

১২ বলে ১৭ রান করে শরিফুলের বলে ক্যাচ তুলে দেন রবীন্দ্র। আর ২৪ বলে ৪টি চার ও তিন ছক্কায় ৪১ রানের ঝড়ো ইনিংস খেলে বোল্ড হন ফিন অ্যালন।

এরপর আফিফ হোসেনের বলে উইকেটকিপার নুরুল হাসান সোহানের হাতে ক্যাচ দিয়ে ফেরেন উইলি ইয়াং। আগের ম্যাচে দলের হয়ে সর্বোচ্চ ৪৬ রান করা এ তারকা ব্যাটসম্যানকে এদিন মাত্র ৬ রানে ফেরান আফিফ।

দলীয় ৮৩ রানে নাসুম আহমেদের স্পিনে বিভ্রান্ত হন কলিন ডি গ্রান্ডহোম। আগের চার ম্যাচে ৯ রান করা গ্র্যান্ডহোম এদিন ফেরেন ৯ রানে।

পঞ্চম উইকেটে হ্যানরি নিকোলসকে সঙ্গে নিয়ে ৩৫ বলে ৩৫ রানের জুটি গড়েন অধিনায়ক টম ল্যাথাম। ২১ বলে দুই বাউন্ডারিতে ২১ রান করে নুরুল হাসান সোহানের দুর্দান্ত ক্যাচে পরিণত হন নিকোলস।

এরপর কোল ম্যাককলিনকে সঙ্গে নিয়ে রীতিমতো তাণ্ডব চালান টম ল্যাথাম। শেষ দিকে মাত্র ২১ বলে ৪৩ রানের ঝড়ো জুটি গড়েন তারা। তাদের এই জুটিতেই ১৬১ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে নিউজিল্যান্ড। ৩৭ বলে দুটি চার ও সমান ছক্কায় ৫০ রান করে অপরাজিত থাকেন ল্যাথাম। ১০ বলে তিন চারে ১৭ রান করেন ম্যাককলিন।

সংক্ষিপ্ত স্কোর

নিউজিল্যান্ড: ২০ ওভারে ১৬১/৫ (টম ল্যাথাম ৫০*, ফিন অ্যালান ৪১, হ্যানরি নিকোলস ২০, ম্যাককলিন ১৭*, রাচিন রবীন্দ্র ১৭; শরিফুল ২/৪৮)।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest