সর্বশেষ সংবাদ-
প্রতাপনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদ্রাসার আরবি প্রভাষক রহমাতুল্লাহর মৃত্যুসাতক্ষীরায় প্রকৃতি ও জীবন ক্লাবের সাধারণ সভা: সভাপতি মুনির- সম্পাদক সামাদসাতক্ষীরায় ঘোড়ার মাংস গরু বলে বিক্রির অভিযোগে এক ব্যক্তি আটকসরকার গণতন্ত্রের পরিবর্তে জবরদখল ও দলীয়করণ শুরু করেছে: এমপি ইজ্জত উল্লাহআ.লীগ ও ভারতের সঙ্গে সমঝোতা করে দেশ চালাচ্ছে সরকার: নাহিদএনসিপির কমিটি পুনর্গঠন: পাটওয়ারী-হাসনাত-সারজিস-আসিফের পদোন্নতি৮১ বছরে জাতিসংঘ: বিশ্ব চায় প্রতিশ্রুতির কার্যকর বাস্তবায়ন – নিকোলাস বিশ্বাসএরশাদের ৯ বছরের শাসন আমলে দেশের মানুষ সবচেয়ে ভালো ছিল: সাবেক এমপি আশুসাতক্ষীরায় জামায়াতে যোগ দিলেন ইসলামী আন্দোলনের নেতা ফারুক হোসেনসাতক্ষীরায় পৌর ও সদর উপজেলা তাঁতীদল এর সাংগঠনিক আলোচনা সভা

আফগানিস্তানের ‘প্রেসিডেন্ট হচ্ছেন’ তালেবান নেতা গনি বারাদার

বিদেশের খবর : আফগানিস্তানে টানটান উত্তেজনা বিরাজ করছে। তালেবান যোদ্ধারা চতুর্দিক থেকে রাজধানী কাবুল ঘিরে ফেলেছে। এই অবস্থায় অন্তর্বর্তীকালীন সরকারের কাছে প্রেসিডেন্ট আশরাফ গনি পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে জানা গেছে।

বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, আফগানিস্তানের নতুন প্রেসিডেন্ট হতে যাচ্ছেন তালেবানের সিনিয়র নেতা মোল্লা আব্দুল গনি বারাদার।

সূত্র বলছে, তালেবানের এই নেতা রোববার সকালে আশরাফ গনি এবং আমেরিকার কূটনীতিবিদদের সঙ্গে সমঝোতা করতে প্রেসিডেন্টের বাসভবনে হাজির হন।

এর আগে শনিবার রাতে আফগানিস্তানের উত্তরের মাজার-ই-শরিফ দখলের পর থেকেই কাবুলের পতন ঘণ্টা বাজতে শুরু করে। রোববার সকালে জালালাবাদ দখলের মাধ্যমে বর্তমান আফগান সরকারের চূড়ান্ত পতন শুরু হয়। এর পর তালেবান যোদ্ধারা দলে দলে রাজধানী কাবুলে ঢুকতে শুরু করেন।

তবে তালেবান যোদ্ধারা সিনিয়র নেতাদের নির্দেশনা মেনে রাজধানীর প্রবেশ পথের গেটে গেটে অবস্থান নেন। তালেবানের নেতৃত্ব ঘোষণা দেন, শক্তি প্রয়োগ করে তারা রাজধানী শহর দখল করতে চান না।

এর পরেই মার্কিন কূটনীতিবিদ এবং ন্যাটো প্রতিনিধিদের সঙ্গে জরুরি বৈঠকে বসেন প্রেসিডেন্ট আশরাফ গনি। এই বৈঠকে আমন্ত্রণ জানানো হয় তালেবান নেতৃত্বকে। মোল্লা আবদুল গনি বারাদারের নেতৃত্বে প্রেসিডেন্টের বাসভবনের উদ্দেশে রওনা দেন তালেবানের একটি প্রতিনিধি দল। সেখানে তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করেন আশরাফ গনি।

একটি সূত্র জানিয়েছে, তালেবান নেতা মোল্লা আব্দুল গনি বারাদার আফগানিস্তানের অন্তর্বর্তীকালীন সরকারের প্রেসিডেন্ট মনোনীত হয়েছেন। তবে তালেবান কিংবা আফগান সরকারের কাছ থেকে আনুষ্ঠানিক ঘোষণা না আসায় বিষয়টি শতভাগ নিশ্চিত না।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
‘সাধারণ ক্ষমা’ ঘোষণা তালেবানের

বিদেশের খবর : বর্তমান আফগান প্রশাসনের বিভিন্ন পদে কর্মরত অথবা অতীতে পশ্চিমাদের পক্ষে কাজ করা সবার জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেছে আফগানিস্তানে ক্ষমতা দখলের দ্বারপ্রান্তে থাকা তালেবান। রোববার বিকেলে সশস্ত্র গোষ্ঠীর মুখপাত্র সুহেইল শাহীন এক টুইটে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেছেন, যারা এর আগে ‘আগ্রাসনবাদীদের’ জন্য কাজ করেছেন বা তাদের সাহায্য করেছেন অথবা এখন যারা ‘দুর্নীতিবাজ’ কাবুল প্রশাসনের বিভিন্ন পদে কর্মরত– আইইএ (ইসলামিক আমিরাত অব আফগানিস্তান) তাদের সবার জন্য দরজা খোলা রেখেছে এবং এরই মধ্যে ক্ষমা ঘোষণা করেছে। আমরা তাদের আরেকবার আমন্ত্রণ জানাচ্ছি, যেন তারা দেশ ও জাতির সেবায় কাজ করতে এগিয়ে আসেন।

এর আগে সশস্ত্র গোষ্ঠীর এ মুখপাত্র বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, আমরা আফগান প্রেসিডেন্ট আশরাফ গানি এবং অন্য নেতাদের আমাদের সঙ্গে কাজ করার আহ্বান জানাচ্ছি।

তালেবান নারীদের বিষয়ে আগের রক্ষণশীল অবস্থা থেকে সরে আসবে বলেও জানিয়েছেন তিনি। শাহীন বলেছেন, আফগান নারীরা চাইলে বাড়ির বাইরে বের হতে পারবেন, তবে অবশ্যই হিজাব পরতে হবে।

তিনি আরও জানান, তালেবান ক্ষমতা গ্রহণের পর গণমাধ্যমকে সমালোচনা করার অনুমতি দেওয়া হবে। কিন্তু সচেতনভাবে সংবাদ পরিবেশন করতে হবে এবং শাস্তিযোগ্য অপরাধের বিচার আদালত পর্যন্তই সীমাবদ্ধ থাকবে।

তালেবানের এই মুখপাত্র বলেন, আমি কাবুলের বাসিন্দাদের আশ্বস্ত করছি, তাদের সম্পত্তি, বাড়িঘর এমনকি জীবন নিরাপদ থাকবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্যামনগরে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকীতে এমপি পুত্র রাজিব’র স্বেচ্ছায় রক্তদান

শ্যামনগর প্রতিনিধি :
১৫ ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকীতে এক গরীব অসহায় অসুস্থ‍্য মুমুর্ষ রোগীকে নিজের শরীর থেকে রক্তদান করলেন এমপি পুত্র সায়েদ বিন হায়দার রাজিব।

শ্যামনগর উপজেলা স্বাস্থ্য বিভাগ ও হিতৈষী রক্তদান সংস্থার রক্তদান কর্মসূচিতে নিজের শরীরের থেকে স্বেচ্ছায় রক্তদান করেছেন সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার এমপি’র পুত্র নকিপুর জায়ান্ট একাডেমির চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক এস,এম সায়েদ বিন হায়দার রাজীব।উক্ত রক্তদান অনুষ্ঠানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের নিহত সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সকলের জন্য দোয়া চেয়েছেন এই যুবনেতা সায়েদ বিন হায়দার রাজিব।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জনতা ব্যাংক সাতক্ষীরা এরিয়ায় জাতীয় শোক দিবস পালন

জনতা ব্যাংক, সাতক্ষীরা এরিয়ায় ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন করা হয়। এই উপলক্ষ্যে সকাল সাড়ে আটটায় মোঃ জাকির হোসেন, সহকারী মহাব্যবস্থাপক (এরিয়া ইনচার্জ) এর নেতৃত্বে ব্যাংকের সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে সাতক্ষীরার খুলনা রোডস্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পমাল্য প্রদান করা হয়। সকাল সাড়ে নয়টায় ব্যাংকের এরিয়া অফিস, সাতক্ষীরায় শোক দিবসের উপর আলোচনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মোঃ জাকির হোসেন, এজিএম(এরিয়া ইনচার্জ) তাঁর বক্তব্যে বলেন বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে হলে আমাদেরকে সম্মিলিতভাবে দেশের জন্য কাজ করতে হবে। অর্থনৈতিক মুক্তির জন্য ব্যাংক সমূহকে অগ্রণী ভুমিকা পালন করতে হবে। মোঃ রুকনুজ্জামান, সহকারী মহাব্যবস্থাপক বিশেষ অতিথির বক্তব্যে বলেন বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশের কাতারে উপনীত। সবুজ সোনার বাংলা তৈরীর জন্য এ সময় আমরা প্রত্যেকে একটি করে বৃক্ষ রোপন করতে পারি।
এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য পেশ করেন সিবিএ সভাপতি একরামুল কবীর খান চৌধুরী, স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের সভাপতি মোঃ আব্দুর রহিম, সিনিয়র সহ-সভাপতি মিন্টু কুমার সরখেল, সহ-সভাপতি মোঃ শহিদুজ্জামান ও সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান। এছাড়া দুইজন শাখাব্যবস্থাপক মোঃ শাহিনুর রহমান এবং বিশ্বনাথ দেবনাথ, এরিয়া অফিস, সাতক্ষীরার কর্মকর্তা শেখ বে-নজীর আহম্মেদ, এসপিও এবং উজ্জ্বল কান্তি মন্ডল, পিও।
শেষে অত্র অফিসের ইমাম মোঃ ইয়াসিন আরাফাত বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। সর্বশেষ দুপুর ১.৩০ টায় কোভিড আক্রান্ত এলাকা হিসাবে সাতক্ষীরায় পঞ্চাশটি দরিদ্র পরিবারকে খাদ্য প্রদান, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন মোঃ মাগফুর রহমান, প্রিন্সিপাল অফিসার, এরিয়া অফিস, সাতক্ষীরা। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় জাতির পিতার ম্যুরালে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

অনলাইন ডেস্ক :
বিন¤্র শ্রদ্ধায় সাতক্ষীরায় স্মরণ করা হচ্ছে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টের শহীদদের।

রোববার সকালে সাতক্ষীরা শহরের খুলনা রোডের মোড়স্থ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে শ্রদ্ধা জানিয়েছে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন রাজনৈতিক দল এবং সামাজিক সাংস্কৃতিক সংগঠন।

দিবসটি উদযাপন উপলক্ষে রোববার সূর্যোদয়ের সাথে সাথে সরকারি, আধা সরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান ও বিভিন্ন বাসভবনে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন করা হয়।

সকাল সাড়ে ৮টা থেকে সাতক্ষীরা জেলা প্রশাসন, জেলা পুলিশ, জেলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সাংসদসহ বিভিন সংগঠণের পক্ষ থেকে শহরের সদর হাসপাতালমোড়স্ত বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে জেলা প্রশাসনের পক্ষ থেকে সার্কিট হাউজে ও জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে শিল্পকলা একাডেমীতে আলোচনা সভার আয়োজন করা হয়।

দুপুরে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে মুনাজাত ও বিশেষ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে । এ ছাড়া দুপুরে শহরের প্রতিটি ওয়ার্ডে, জেলার সকল উপজেলা, ইউনিয়নসহ গুরুত্বপূর্ণ এলাকা, এতিমখানা ও জেলখানায় উন্নত মানের খাবার পরিবেশনের ব্যবস্থা করা হচ্ছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্যামনগরের যথাযথ মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত

মেহেদি মারুফ শ্যামনগর :
শ্যামনগরে শোকাবহ পরিবেশে জাতীয় শোক দিবস পালিত হয়েছে।আজ ১৫ আগস্ট রোববার সকাল সাড়ে ৯ টায় উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু ম্যুরালে ১৯৭৫ সালে শাহাদাত বরণকারী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল শহীদদের স্মরণে পুষ্পার্ঘ নিবেদন করে শ্রদ্ধা জানান সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এসএম জগলুল হায়দার।এ সময় উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার আ ন ম আবুজর গিফারী,শ্যামনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক সাইদুজ্জামান সাঈদ, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি,শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শহীদুল্লাহ, শ্যামনগর থানার অফিসার ইনচার্জ ওয়াহিদ মুর্শেদ, শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সম আব্দুস সাত্তার, যুগ্ম সাধারণ সম্পাদক সহকারি অধ্যাপক মোশারফ হোসেন, শ্যামনগর সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাংবাদিক আকবর কবীর, উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগন, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

পর্যায়ক্রমে বঙ্গবন্ধু ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করেন শ্যামনগর উপজেলা প্রশাসন, শ্যামনগর উপজেলা আওয়ামী লীগ, শ্যামনগর থানা, শ্যামনগর উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়, শ্যামনগর সাব-রেজিস্ট্রি অফিস, জাতীয় মহিলা সংস্থা, ইসলামিক ফাউন্ডেশন সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান।

পরে শ্যামনগর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার। পরে শ্যামনগর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস এম জগলুল হায়দার এমপি। এ সময় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত ছিলেন।

পরে শ্যামনগর উপজেলা পরিষদ জামে মসজিদে ১৫ আগস্ট সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন মসজিদের পেশ ইমাম মুফতি আলহাজ্ব আব্দুল খালেক।দোয়া অনুষ্ঠানে দলীয় সকল পর্যায়ের নেতাকর্মী ও মুসুল্লিরা উপস্থিত ছিলেন। শ্যামনগর সাব-রেজিস্ট্রি অফিস এর পক্ষ থেক
হাজী আয়েজুদ্দিন কওমি মাদ্রাসা ও এতিমখানার বাচ্চাদের মাঝে দুপুরবেলা উন্নত মানের খাবার বিতরণ করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
চতুর্দিক দিয়ে আফগানিস্তানের রাজধানী কাবুলে ঢুকছে তালেবান

বিদেশের খবর : চতুর্দিক দিয়ে আফগানিস্তানের রাজধানী কাবুলে ঢুকতে শুরু করেছে সশস্ত্র গোষ্ঠী তালেবান। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীর বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

ইউরোপীয় ইউনিয়ন ও মার্কিন যুক্তরাষ্ট্রের কূটনীতিক ও নাগরিকেরা নিরাপদে রয়েছেন বলে জানায় আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়। যুক্তরাষ্ট্র ও ন্যাটো কর্মকর্তাদের আফগানিস্তান থেকে সরিয়ে নেওয়ার কার্যক্রম চলছে।

কাতারের দোহায় তালেবানের কার্যালয়ে থাকা এক নেতা রয়টার্সকে বলেন, রাজধানীতে প্রবেশের ক্ষেত্রে যোদ্ধাদের সংঘাত এড়িয়ে চলার নির্দেশনা দেওয়া হয়েছে। কেউ পালিয়ে যেতে চাইলে তাকে সেই সুযোগ দেওয়া হবে এবং নারীদের সুরক্ষিত এলাকায় স্থানান্তর করা হবে।

তালেবান নেতা রয়টার্সকে বলেন, ‘আমরা একজন বেসামরিক আফগানকেও হত্যা বা আহত করতে চাই না। তবে আমরা যুদ্ধবিরতি ঘোষণা করিনি।

অন্যদিকে, প্রেসিডেন্ট আশরাফ ঘানির কার্যালয়ের পক্ষ থেকে বলা হয়, ‘বিচ্ছিন্ন কিছু গোলাগুলির ঘটনা ঘটেছে। তবে, কাবুলে কোনো হামলা হয়নি। শহরের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনী আন্তর্জাতিক মিত্রদের সঙ্গে মিলে কাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শোক শ্রদ্ধায়  ডি.বি ইউনাইটেড হাইস্কুলে  জাতীয় শোক দিবস পালন

প্রেস বিজ্ঞপ্তি : এ উপলক্ষে রবিবার সকাল সাড়ে ৮টায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে ডিবি ইউনাইটেড হাই স্কুলের প্রধান শিক্ষকের অফিস কক্ষে ভার্চুয়াল আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রধান শিক্ষক মমিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে বঙ্গবন্ধুর জীবনী নিয়ে আলোচনা করেন ডিবি ইউনাইটেড হাই স্কুলের সভাপতি ও ৯ নং রাজাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সম. শহীদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডি বি ইউনাইটেড হাই স্কুলের সহকারি প্রধান শিক্ষক কঙ্কন কুমার দাস, সিনিয়র শিক্ষক সুকুমার সরকার, ইউনাইটেড হাই স্কুলের বিদ্যোৎসাহী সদস্য আব্দুল আহাদ।

এসময় উপস্থিত ছিলেন ডিবি ইউনাইটেড হাই স্কুলের শিক্ষক ও কর্মচারী বৃন্দ। আলোচনা শেষে ১৫ই আগস্ট শহীদ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল সদস্যের আত্মার শান্তি কামনা এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া পরিচালনা করেন ডি.বি. ইউনাইটেড হাই স্কুলের ধর্মীয় শিক্ষক মাওলানা মহসিন উদ্দিন।
এর আগে সকালে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয়। এবং বাদ মাগরিব ব্রহ্মরাজপুর বাজার মসজিদে ডিবি ইউনাইটেড হাই স্কুল এর পক্ষ থেকে জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া অনুষ্ঠান ও ব্রহ্মরাজপুর সার্বজনীন কালী মন্দিরে প্রার্থনার আয়োজন করা হয়েছে।##
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest