সর্বশেষ সংবাদ-
প্রতাপনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদ্রাসার আরবি প্রভাষক রহমাতুল্লাহর মৃত্যুসাতক্ষীরায় প্রকৃতি ও জীবন ক্লাবের সাধারণ সভা: সভাপতি মুনির- সম্পাদক সামাদসাতক্ষীরায় ঘোড়ার মাংস গরু বলে বিক্রির অভিযোগে এক ব্যক্তি আটকসরকার গণতন্ত্রের পরিবর্তে জবরদখল ও দলীয়করণ শুরু করেছে: এমপি ইজ্জত উল্লাহআ.লীগ ও ভারতের সঙ্গে সমঝোতা করে দেশ চালাচ্ছে সরকার: নাহিদএনসিপির কমিটি পুনর্গঠন: পাটওয়ারী-হাসনাত-সারজিস-আসিফের পদোন্নতি৮১ বছরে জাতিসংঘ: বিশ্ব চায় প্রতিশ্রুতির কার্যকর বাস্তবায়ন – নিকোলাস বিশ্বাসএরশাদের ৯ বছরের শাসন আমলে দেশের মানুষ সবচেয়ে ভালো ছিল: সাবেক এমপি আশুসাতক্ষীরায় জামায়াতে যোগ দিলেন ইসলামী আন্দোলনের নেতা ফারুক হোসেনসাতক্ষীরায় পৌর ও সদর উপজেলা তাঁতীদল এর সাংগঠনিক আলোচনা সভা

হোমিও-ইউনানি ডিগ্রিধারীরা ডাক্তার শব্দ ব্যবহার করতে পারবেন না

দেশের খবর : হোমিওপ্যাথিক ও ইউনানি চিকিৎসাশাস্ত্রে ডিগ্রিধারী কোনো ব্যক্তি নামের আগে ডাক্তার পদবি ব্যবহার করতে পারবেন না বলে রায় দিয়েছেন হাইকোর্ট। রায়ে এসব বিকল্প চিকিৎসা ব্যবস্থা নিয়ে পৃথক মন্ত্রণালয় গঠনের পরামর্শ দিয়েছেন আদালত।

এ সংক্রান্ত জারি করা রুল খারিজ করে শনিবার (১৪ আগস্ট) বিচারপতি মো. আশরাফুল কামাল ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ ৭১ পৃষ্ঠার এ রায় প্রকাশ করেছেন।

রায়ে বলা হয়েছে, দুঃখজনকভাবে এটি লক্ষ্যণীয় যে, এখানে বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০ এর ২৯ ধারা অনুযায়ী বিএমডিসি এর নিবন্ধনভুক্ত মেডিকেল বা ডেন্টাল ইনস্টিটিউট কর্তৃক এমবিবিএস অথবা বিডিএস ডিগ্রিধারী ছাড়া অন্য কেউ তাদের নামের পূর্বে ডাক্তার (Dr.) পদবি ব্যবহার করতে পারবেন না। সেখানে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের বিগত ২০১৪ সালের ৯ মার্চ তারিখের সংশোধিত বিজ্ঞপ্তিতে ‘অল্টারনেটিভ মেডিকেল কেয়ার’ (Alternative Medical Care) শীর্ষক অপারেশনাল প্লানের বিভিন্ন পদে কর্মরত হোমিওপ্যাথি, ইউনানি ও আয়ুর্বেদিক কর্মকর্তাদের স্ব-স্ব নামের পূর্বে ডাক্তার (ডা.) পদবি সংযোজনের অনুমতি প্রদান করেছে, যা এক কথায় আইনের কর্তৃত্ব ব্যতিত তথা বেআইনি।

এছাড়াও বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ড কর্তৃক ইংরেজি ২০২০ সালের ৬ ফেব্রুয়ারি জারি করা বিজ্ঞপ্তিতে বিভিন্ন শাখায় হোমিওপ্যাথিক চিকিৎসকদেরকে তাদের নামের পূর্বে পদবি হিসেবে ডাক্তার (Dr.) ব্যবহারের অনুমতি প্রদান করাও বেআইনি।

এর আগে হোমিওপ্যাথিক ও ইউনানি চিকিৎসা শাস্ত্রে ডিগ্রিধারীরা নামের পূর্বে ডাক্তার ব্যবহারের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ে করেছিলেন। রিটের পরিপ্রেক্ষিতে আদালত রুল জারি করেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রাশনা ইমাম ও অ্যাডভোকেট খোন্দকার নীলিমা ইয়াসমিন। অপরপক্ষে ছিলেন ব্যারিস্টার তানজীব উল আলম।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পরীমণির করা মামলায় নাসির-অমির বিরুদ্ধে চার্জশিট

বিনোদন ডেস্ক : মাদক মামলায় ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

তবে এজাহারনামীয় তিন নারী আসামির সম্পৃক্ততা না থাকায় তাদের মামলা থেকে অব্যাহতির আবেদন করা হয়েছে।

শনিবার আদালতের বিমানবন্দর থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই ফরিদ আহম্মেদ এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, গত ২৭ জুলাই ঢাকা মহানগর হাকিম আদালতে এ চার্জশিট দেয়া হয়েছে। করোনাভাইরাসের প্রার্দুভাবের কারণে আদালতে স্বাভাবিক কার্যক্রম বন্ধ থাকায় চার্জশিটের কোনো কার্যক্রম হয়নি।

অভিযোগপত্রে অব্যাহতি পাওয়া তিন আসামি হলেন- লিপি আক্তার, সুমি আক্তার ও নাজমা আমিন স্নিগ্ধা।

গত ১৪ জুন চিত্রনায়িকা পরীমনি সাভার থানায় ধর্ষণচেষ্টা, হত্যাচেষ্টা ও মারধরের অভিযোগে মামলা করার পর দুপুরে ঢাকার উত্তরার একটি বাসা থেকে এজাহারভুক্ত দুই আসামি নাসির ও অমিকে গ্রেফতার করা হয়। সে সময় ওই বাসা থেকে মদ ও ইয়াবা উদ্ধারের কথা জানায় গোয়েন্দা পুলিশ।

ওই বাসা থেকে নাসির ও অমির সঙ্গে তিন নারীকেও গ্রেফতার করা হয়, যাদের ‘যৌন কাজে’ সেখানে রাখা হয়েছিল বলে পুলিশের ভাষ্য।

পরে মধ্যরাতে বিমানবন্দর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলাটি করেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগের এসআই মানিক কুমার শিকদার।

এরপর এ মামলায় গত ১৫ জুন আদালত ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমির সাত দিন করে রিমান্ড মঞ্জুর করেন। এছাড়াও অপর তিন আসামি লিপি আক্তার, সুমি আক্তার ও নাজমা আমিন স্নিগ্ধাকে তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

বর্তমানে নাসির জামিন রয়েছেন। তবে অমি কারাগারে আটক রয়েছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কাবুলের ‘দুয়ারে’ তালেবান, বাড়িঘর ছাড়ছে আতঙ্কিত মানুষ

বিদেশের খবর : আফগানিস্তানে উগ্রপন্থি জঙ্গিগোষ্ঠী তালেবান বাহিনী ধারণার চেয়ে দ্রুত গতিতে রাজধানী কাবুলের দিকে অগ্রসর হচ্ছে। এরই মধ্যে দেশটির অধিকাংশ অঞ্চল তালেবানের দখলে চলে গেছে। সর্বশেষ আফগানিস্তানের দ্বিতীয় ও তৃতীয় বৃহত্তম শহর কান্দাহার ও হেরাত দখল করে নিয়েছে তালেবান। ব্রিটিশ গণমাধ্যম বলছে, এ দুটি বড় শহর দখলকে তালেবানের সামরিক বিজয় হিসেবে ধরা হচ্ছে।

এই অবস্থার মধ্যে হাজার হাজার আফগান নাগরিক নিজেদের বাড়িঘর ছেড়ে জীবন বাঁচাতে শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছে। এ পর্যন্ত অনেক বেসামরিক মানুষ সামরিক আগ্রাসনে প্রাণ হারিয়েছেন। সবচেয়ে বেশি দুর্ভোগের শিকার হচ্ছে নারী ও শিশু। তালেবানের দখলে চলে যাওয়া প্রদেশগুলো থেকে মানুষ রাজধানী কাবুলের দিকে আশ্রয়ের জন্য ছুটে যাচ্ছে। কারণ, কাবুলই এখন সবচেয়ে নিরাপদ আশ্রয়স্থল।

এই অবস্থার মধ্যে জাতিসংঘ আফগানিস্তানের প্রতিবেশীদের সীমান্ত খুলে দেওয়ার আহ্বান জানিয়েছে। বিশ্ব খাদ্য কর্মসূচি বলেছে, খাদ্য মজুদের অবস্থা ভয়াবহ। দেশটিতে ‘মানবিক বিপর্যয়ের’ ব্যাপারে শঙ্কা প্রকাশ করেছে সংস্থাটি।

এদিকে, আজ মার্কিন যুক্তরাষ্ট্র জানিয়েছে, কাবুলে মার্কিন দূতাবাসের কূটনীতিক এবং মার্কিন নাগরিকদের সরিয়ে নিতে তিন হাজার সেনা পাঠানো হবে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে, ওই সৈন্যরা কাবুল বিমানবন্দরে মোতায়েন থাকেবে এবং বিশেষ বিমানে করে মার্কিন নাগরিক এবং কূটনীতিকদের ফিরে আনার কাজে সাহায্য করবে।

এর বাইরে আরও অতিরিক্ত চার হাজার মার্কিন মেরিন সেনা ওই অঞ্চলে যাচ্ছে বলেও জানিয়েছি পেন্টাগন। পরিস্থিতি বেগতিক হলে তারা দ্রুত তারা আফগানিস্তানে যেতে পারে।

এদিকে ব্রিটেনও জানিয়েছে, কাবুলে ব্রিটিশ দূতাবাসের কর্মী এবং ব্রিটিশ নাগরিকদের ফিরিয়ে আনায় সাহায্য করতে ৬০০ সৈন্য কাবুলে পাঠানো হচ্ছে।

গত প্রায় দুই দশক ধরে আফগানিস্তানে মার্কিন সামরিক উপস্থিতি রয়েছে। জো বাইডেনের সরকার ক্ষমতায় আসার পর আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্র সেনা প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দেয়। এরপর থেকে দ্রুত তালেবানের উত্থান ঘটতে শুরু করে।

গত মাসে যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা জানিয়েছিলেন, আফগানিস্তান থেকে বিদেশি সেনা প্রত্যাহারের ছয় মাসের মধ্যে তালেবান কাবুল দখল করতে পারে। ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত আফগানিস্তানের বেশির ভাগ জায়গায় শাসন পরিচালনাকারী তালেবানের ক্ষিপ্র গতিতে অগ্রসর হওয়া দেখে আফগান সরকার ও তার মিত্ররা হতবাক হয়েছে।

পরিবর্তিত পরিস্থিতিতে গত বুধবার মার্কিন যুক্তরাষ্ট্র বলেছে, ৯০ দিনের মধ্যে তালেবান আফগানিস্তানের রাজধানী কাবুল দখল করে নিতে পারে। এর মধ্যেই আজ গজনি ও হেরাতের দখলে নেওয়ার খবর এলো।

ইউরোপীয় ইউনিয়নের কর্মকর্তা জানান, তালেবান বর্তমানে আফগানিস্তানের ৬৫ শতাংশ দখলে নিয়ে ফেলেছে।

জাতিসংঘ জানিয়েছে, গত এক মাসের সংঘাতে আফগানিস্তানে এক হাজারের বেশি সাধারণ মানুষ নিহত হয়েছেন। আন্তর্জাতিক রেড ক্রস কমিটি জানিয়েছে, ১ আগস্ট থেকে অন্তত চার হাজার ৪২ জন সাধারণ মানুষ আহত হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বাবা-ছেলে মোবাইলে নারীকণ্ঠে কথা বলে হাতিয়ে নিতেন টাকা

ভিন্নরকম খবর : রাজধানীর কাফরুলের বাসায় ছিলেন জনৈক রুমানা জান্নাত (৪০)। ১৫ জুন দুপুর ১টা ২৬ মিনিটে ০১৮৮৪-২১২৬৫২ নম্বর থেকে তার কাছে একটি ফোন আসে। অপর প্রান্ত থেকে নারী কণ্ঠে বলা হয়, ‘আমি আপনার শ্বশুরবাড়ির দিক দিয়ে আত্মীয়। আমার একজন রিলেটিভ হাসপাতালে ভর্তি ছিলেন। আজ তাকে রিলিজ দিয়েছে। হাসপাতালের বিল পাঁচ হাজার টাকা কম পড়েছে। টাকা পরিশোধ করা ছাড়া হাসপাতাল ছাড়তে পারছি না। আপনি আমাকে পাঁচ হাজার টাকা ধার দিলে সন্ধ্যার মধ্যেই আপনাকে টাকা ফেরত দেব।’

সঙ্গে সঙ্গেই রুমানা একটি বিকাশ নম্বরে (০১৭৮১-৫০১৮১৯) পাঁচ হাজার টাকা পাঠিয়ে দেন। এ টাকা পাওয়ার পর রুমানাকে বলা হয়, ‘আমি আপনাকে ভুল করে পাঁচ হাজার টাকার কথা বলেছি। আসলে হাসপাতালে আমার ১০ হাজার টাকা লাগবে। আপনি আমাকে আর পাঁচ হাজার টাকা পাঠালে বেশ উপকার হয়।’ পরে রুমানা আরও পাঁচ হাজার টাকা পাঠান। এর ১ ঘণ্টা পর সেই নারী কণ্ঠধারী (প্রতারক) লজ্জিত ভঙ্গিতে আরও পাঁচ হাজার টাকা পাঠাতে বললে রুমানা তা পাঠান। এরপর নারী কণ্ঠধারী ব্যক্তিটি তার মোবাইল ফোন বন্ধ করে দেন। পরে সন্ধ্যা ৭টা ১০ মিনিটে আবারও রুমানাকে ফোন করে পাঁচ হাজার টাকা পাঠানোর জন্য চাপ দেন। অনেকটা বাধ্য হয়েই রুমানা আবার পাঁচ হাজার টাকা পাঠান। এরপর থেকে বন্ধ হয়ে যায় ওই মোবাইল নম্বরটি।

নারী কণ্ঠধারী প্রতারকের নাম আলী আকবর হীরা (৫১)। ছেলে শেরে আলী জিতুকে (২০) নিয়ে তিনি গড়ে তুলেছিলেন প্রতারণার চক্র। মোবাইল ফোনের অপশনে নারী কণ্ঠ জুড়ে দিয়ে তারা ফোন করেন টার্গেট করা ব্যক্তিকে। ছেলে জিতু তার বাবাকে ভিআইপি সিরিয়ালের (০১৭১১১…, ০১৬১১১…, ০১৯১১ ইত্যাদি) মোবাইল নম্বর সংগ্রহ করে দেয়। আর ওইসব নম্বরে ফোনের ম্যাজিক ভয়েসকে কাজে লাগিয়ে নারী কণ্ঠে কথা বলেন বাবা হীরা। ৭ বছর ধরে প্রতারণার মাধ্যমে হাতিয়ে নিয়েছেন লাখ লাখ টাকা। বিভিন্ন সমস্যা দেখিয়ে আত্মীয় পরিচয়ে ই-ট্রানজেকশনের (বিকাশ, নগদ ও রকেট) মাধ্যমে তারা টাকা দাবি করেন। টাকা পাওয়ার পর আবারও নতুন বাহানায় টাকা দাবি করেন। যতক্ষণ পর্যন্ত ভিকটিমরা বুঝতে না পারেন যে, তারা প্রতারণার শিকার হয়েছেন, ততক্ষণ পর্যন্ত চলতে থাকে বাবা-ছেলের প্রতারণা।

বুধবার রাজধানীর গেণ্ডারিয়া থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের সদস্যরা এ দুই প্রতারককে গ্রেফতার করেছে। গ্রেফতারের পর তারা তাদের প্রতারণার বিস্তারিত বর্ণনা দিয়েছেন ডিবির কাছে। পরে বৃহস্পতিবার তাদের আদালতে হাজির করা হলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এ চক্রের হাতে ১৭ জন প্রতারিত ব্যক্তি ইতোমধ্যে ডিবির সঙ্গে যোগাযোগ করেছেন।

ডিবি সূত্র জানায়, গ্রেফতারকৃতদের নামে রাজধানীর শাহবাগ এবং বরিশাল সদর থানাসহ দেশের বিভিন্ন থানায় বেশ কয়েকটি মামলা আছে। গোপনীয়তা রক্ষার জন্য তারা ই-ট্রানজেকশনের ক্ষেত্রে কোনো ব্যক্তিগত নম্বরে লেনদেন করত না। বাসার আশপাশের ই-ট্রানজেকশনের এজেন্ট নম্বরের মাধ্যমে টাকা তুলে আত্মসাৎ করত। বেশিরভাগ ক্ষেত্রেই টাকা তুলত জিতু। কখনো কখনো প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া টাকা তারা এজেন্টদের কাছ থেকে নিজেদের মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিত। তাদের এলাকায় বিভিন্ন ই-ট্রানজেকশন এজেন্টের দোকানের ক্যাশ আউট স্টেটমেন্ট পর্যালোচনা করে অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়া গেছে। হীরা এবং জিতুর বৈধ কোনো আয়ের উৎস নেই। তাদের মূল পেশাই ছিল প্রতারণা।

এ বিষয়ে জানতে চাইলে ডিবির অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) জুনায়েদ আলম সরকার বলেন, বাবা-ছেলের প্রতারণার প্রধান টার্গেট হল ভিআইপি সিম ব্যবহারকারীরা। তাই তারা ভিআইপি সিম সিরিজের নম্বরগুলোতে এক ডিজিট পরিবর্তন করে ফোন করত। ফোন করার আগে সেই নম্বর ইমো অ্যাপসের মাধ্যমে ব্যবহারকারীর নাম জেনে নিত। কেউ কল রিসিভ করার পর তাদের দূর সম্পর্কের আত্মীয় পরিচয় দিত। মহিলা কণ্ঠে কথা বলে ধীরে ধীরে ভুক্তভোগীর বিশ্বাস অর্জন করে নিত। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ৩টি মোবাইল সেট ও ৪টি সিম জব্দ করা হয়েছে বলে জানান এডিসি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বিধিনিষেধ শিথিলে সরকারের তাড়াহুড়ায় জাতীয় কমিটির উদ্বেগ

দেশের খবর : বিধিনিষেধ শিথিলতার ক্ষেত্রে সরকার কিছুটা তাড়াহুড়া করেছে বলে মত প্রকাশ করেছে কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি।

সারাদেশে কোভিড-১৯-এর সংক্রমণ ও মৃত্যুর হার সর্বোচ্চ পর্যায়ে থাকার সময় সরকারের এমন সিদ্ধান্তে উদ্বেগ প্রকাশ করে লকডাউন অব্যাহত রাখার সুপারিশ করেছে কমিটি।

শুক্রবার রাতে কমিটির সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ সহিদুল্লার সই করা এক বিজ্ঞপ্তিতে এ উদ্বেগের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্বাস্থ্যবিধি শিথিল করার বিষয়ে সরকার তাড়াহুড়ো করেছে। যে কারণে সংক্রমণ আবারও বাড়তে পারে। সরকারের নেওয়া সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার আহ্বান জানিয়েছে কমিটি।

এতে আরও বলা হয়, ২৩ জুলাই থেকে ১০ আগস্টের বিধিনিষেধ কঠোরভাবে পালিত না হলেও জনসমাবেশ হওয়ার মতো বেশকিছু গুরুত্বপূর্ণ স্থান বন্ধ থাকায় সংক্রমণ হারে উন্নতি পরিলক্ষিত হয়। তবে সংক্রমণ এবং মৃত্যুর হার কোনোটাই স্বস্তিদায়ক অবস্থায় আসেনি। এ অবস্থায় সরকারের দ্রুত বিধিনিষেধ শিথিল করার/তুলে নেওয়ার সিদ্ধান্তে সভা উদ্বেগ প্রকাশ করে।

জাতীয় কারিগরি পরামর্শক কমিটি জীবিকা ও দেশে অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখতে সরকারের দায়িত্ব উপলব্ধি করে ও সরকারের অবদান কৃতজ্ঞতার সঙ্গে উল্লেখ করে।

সভা মনে করে বিধিনিষেধ শিথিল করায় সংক্রমণ আবারও বাড়তে পারে। তাতে অর্থনীতি আরও বেশি হুমকির মুখে পড়বে।

করোনার সংক্রমণের ঠেকাতে গত ১ জুলাই থেকে বিধিনিষেধ শুরু হয়। তবে ঈদ উপলক্ষে ১৪ জুলাই মধ্যরাত থেকে ২৩ জুলাই ভোর ৬টা পর্যন্ত বিধিনিষেধ শিথিল করা হয়।

ঈদের পর ২৩ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত আবারও বিধিনিষেধ কার্যকর করা হয়। পরে তা আরেক দফা বাড়িয়ে ১০ আগস্ট পর্যন্ত করা হয়েছিল।

টানা ১৯ দিন বিধিনিষেধের পর গত ১১ আগস্ট তা শিথিল করা হয়। ফলে দীর্ঘবিরতির পর রাস্তায় গণপরিবহন চলাচলসহ মানুষের চলাচল বৃদ্ধি পায়। এতে অনেকক্ষেত্রে উপেক্ষিত হচ্ছে স্বাস্থ্যবিধি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ভারতকে হারানোয় ১২৩ কোটি টাকা পেল শ্রীলংকা

খেলার খবর : ভারতকে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে হারিয়ে ১২২ কোটি ৭৭ লাখ ২৩ হাজার ৪১০ টাকা পেল শ্রীলংকা ক্রিকেট দল।

শ্রীলংকা সফরে গিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে জয় পেলেও টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে হেরে যায় শিখর ধাওয়ানের নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দল।

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিজেদের শেষ টি-টোয়েন্টি সিরিজে হেরে যায় ভারত।

পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে অংশ নিতে ইংল্যান্ড সফরে রয়েছে বিরাট কোহলিসহ ভারতের প্রথমসারির অধিকাংশ ক্রিকেটার। তাই শ্রীলংকা সফরে দ্বিতীয় সারির দল পাঠায় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।

তার চেয়েও বড় কথা হলো সফরে গিয়ে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচের পরেই করোনা আক্রান্ত হন ক্রুনাল পান্ডিয়া। তার সংস্পর্শে আসা ৮ জন তারকাকে কোয়ারেন্টিনে পাঠিয়ে দেওয়া হয়েছিল।

ভারতকে সিরিজ হারিয়ে লাভবান হওয়ার বিষয়টি নিশ্চিত করে শ্রীলংকা ক্রিকেট বোর্ডের সচিব মোহন ডি সিলভা জানান, ভারতের বিপক্ষে সিরিজ আয়োজন করে ১৪.৫ মিলিয়ন মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় ১২২ কোটি ৭৭ লাখ ২৩ হাজার ৪১০ টাকা) লাভ হয়েছে।

ডেইলি এফটিকে ডি সিলভা আরও জানিয়েছেন, ফিউচার ট্যুর প্রোগ্রাম অনুযায়ী, ভারতের বিপক্ষে আমাদের তিনটি ওয়ানডে ম্যাচ খেলার কথা ছিল। তবে বোর্ড সভাপতি সাম্মি সিলভা ভারতকে আরও তিনটি টি-টোয়েন্টি খেলতে রাজি করান; যাতে আর্থিকভাবে শ্রীলংকান বোর্ড লাভবান হতে পারে। সম্প্রচারসহ বাকি সব স্বত্ব থেকে আমাদের সবমিলে উপার্জনের পরিমাণ ১৪.৫ মিলিয়ন মার্কিন ডলার।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় সমাজ কল্যাণ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট‘র উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি : “মাদক মুক্ত জীবনগড়ি সমাজ টাকে সুন্দর করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় সমাজ কল্যাণ গোল্ডকাপ ২০২১ এর শুভ উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার বিকেল ৫টায় সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি সমাজ কল্যান সংস্থার আয়োজনে (১৩আগস্ট) পঞ্চম গ্রাম ফুটবল মাঠে খেলাটির শুভ উদ্বোধন করেন ঢাকা কলেজের মেধাবী ছাত্র ও সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো: সুমন হোসেন।

উদ্বোধনের আগমুহূর্তে শোকের মাস আগষ্ট উপলক্ষে ১ মিনিট নিরাবতা পালন করা হয়।
এ সময় জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুমন হোসেন বলেন মাদকে না বলি খেলাধুলা কে হ্যা বলি। মাদক মুক্ত যুব সমাজ গড়তে খেলাধুলার বিকল্প কিছু নেই। বর্তমান করোনাকালীণ সময়ে খেলা ধুলার মাধ্যমে মানুষকে সুস্থ থাকতে হবে।

সারাদেশ ব্যাপী খেলাধুলা প্রশিক্ষণের লক্ষে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় জেলা ক্রিড়া সংস্থার মাধ্যমে প্রতিটি উপজেলা ও ইউনিয়ন পর্যায় কাজ শুরু।

উদ্বোধনীয় খেলায় অংশ গ্রহন করেন মাধবকাটি কিংস একাদশ বনাম দিগরডাঙ্গা ফুটবল একাদশ ।

খেলা শুরু ৪০ মিনিটের মাথায় মাধবকাটি কিংস একাদশের ক্যাপ্টেন রনি গোল করে দলকে এগিয়ে নিয়ে যায় ।

শেষ পর্যন্ত ২-১গোলে মাধবকাটি কিংস একাদশ জয় লাভ করে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মন্দির ও প্রতিমা ভাংচরের প্রতিবাদে কালিগঞ্জে মানববন্ধন

কালিগঞ্জ প্রতিনিধি : খুলনা জেলার রূপসা উপজেলার শিয়ালী গ্রামে মন্দির ও প্রতিমা ভাংচুরের প্রতিবাদে কালিগঞ্জে ঘন্টাব্যাপি মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার বিকালে উপজেলা সদরের কাঁকশিয়ালী সেতু সংলগ্ন বঙ্গবন্ধু ম্যুরালের পাশে মহাসড়কে উপর “সুজন” সুশাসনের জন্য নাগরিক, জাতীয় হিন্দু মহাজোট ও যুব মহাজোট উপজেলা শাখা আয়োজনে পৃথক পৃথকভাবে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। “সুজন” সুশাসনের জন্য নাগরিক উপজেলা কমিটির সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু‘র সঞ্চালনায় মানববন্ধন কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন সহ-সভাপতি এ্যাডঃ জাফরুল্লাহ ইব্রাহিম।

এসময় উপস্থিত ছিলেন সুজনের সদস্য ও সাংবাদিক এসএম, আহম্মাদ উল্যাহ বাচ্চু, শেখ মোদাচ্ছের হোসেন জান্টু, জাহাঙ্গীর হোসেন, দি হাঙ্গার প্রজেক্ট-এর আনিসুর রহমানসহ অন্যান্য সদস্যবৃন্দ। অপর দিকে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট উপজেলা শাখার সভাপতি ডাক্তার পতিরাম মল্লিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গোপাল চন্দ্র সরদারের পরিচালনায় মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত শিক্ষক প্রভাষ চন্দ্র মন্ডল, তাপস কুমার, চন্ডীচরণ মন্ডল, তারক সরকার, সিদাম বিশ^াস প্রমুখ। এসময় বক্তারা বলেন, ধর্মীয় সংখ্যালঘু সুরক্ষা আইন প্রনয়ণ করতে হবে। এধরনের ঘটনা যাতে পুনরায় না ঘটে সে জন্য সরকারকে কঠোর ভূমিকা নিতে হবে। অসাম্প্রদায়িক বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের উপর বর্বর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ করেন। সংখ্যালঘুদের উপর নির্যাতন, মন্দির ও প্রতিমা ভাংচুরকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest