সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় নির্মাণাধীন ভবনের সাব-কন্টাক্টরের কাছে চাঁদা দাবি : থানায় অভিযোগতালায় আইনশৃঙ্খলা কমিটির সভা: সার সংকট, মাটি কাটা ও বালু উত্তোলন বন্ধে গুরুত্বারোপদেবহাটায় শিশুদের প্রারম্ভিক বিকাশে খেলাভিত্তিক সেশন পরিদর্শনসাতক্ষীরায় আবাসিক হোটেল-রেস্তোরাঁ – বেকারি ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময়সাতক্ষীরায় মোজাম্মেল মিস্ত্রী হ%ত্যা মামলার দুই প্রধান আসামি সিলেটে গ্রেফতারশ্যামনগরে সুন্দরবনের বনদস্যু নির্মূলে মানববন্ধনএবিপার্টি সাতক্ষীরা সদর উপজেলার আহবায়ক কমিটির অনুমোদনসাতক্ষীরায় শিশু ধর্ষণ ও যৌন সহিংসতার প্রতিবাদে মানববন্ধনএডিসি রিপন বিশ্বাসের অপসারণ দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি দেওয়ার সিদ্ধান্ত সাতক্ষীরা আইনজীবী ফোরামেরপ্রেরণার নির্বাহী পরিচালক শম্পার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

একনেকের সভায় গান গাইলেন প্রধানমন্ত্রী

ভিন্ন স্বাদের খবর : জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় চিলমারীতে নদীবন্দর নির্মাণ প্রকল্পের বিষয়ে আলোচনা করতে গিয়ে গান গেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (৮ জুন) গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে বৈঠকে সভাপতিত্ব করেন একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অন্যদিকে আগারগাঁওয়ের এনইসি সম্মেলন কক্ষে সংশ্লিষ্ট মন্ত্রী ও সচিবরা উপস্থিত ছিলেন।

একনেক বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সংবাদ সম্মেলনে এ কথা বলেন। তিনি বলেন, চিলমারী কিন্তু একসময় বিখ্যাত বন্দর ছিলো। দেশভাগের পরে আসামের সঙ্গে লিংক নষ্ট হওয়ায় গুরুত্ব কমে গিয়েছে। এখন যেহেতু আমরা আঞ্চলিক ব্যবসা-বাণিজ্য বাড়াচ্ছি, প্রতিবেশী রাষ্ট্র ভারতের সঙ্গেও বাড়াচ্ছি। চিলমারী বন্দরটা আবার আগের জায়গায় যাবে। তখনই প্রধানমন্ত্রী আমাদেরকে মনে করিয়ে দিলেন, ‘হাঁকাও গাড়ি ভাই চিলমারী বন্দর’।

একনেক সূত্র জানায়, নৌ-পরিবহন মন্ত্রণালয়ের ‘চিলমারী এলাকায় (রমনা, জোড়গাছ, নয়ারহাট) নদীবন্দর নির্মাণ’ প্রকল্পটি ২৩৫ কোটি ৫৯ লাখ টাকা খরচে ২০২১ সালের জুলাই থেকে ২০২৩ সালের ডিসেম্বর মেয়াদে বাস্তবায়ন করা হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
একসঙ্গে গাঁজা-নেশা করতেন সারা-সুশান্ত, রিয়ার জবানবন্দি ভাইরাল

বিনোদন ডেস্ক : তাকে মারিজুয়ানার জয়েন্ট এবং ভদকা অফার করেছিলেন সারা আলি খান। এনসিবি কর্তাদের দেওয়া জবানে এমনটাই জানিয়েছিলেন প্রয়াত সুশান্ত সিং রাজপুতের প্রেমিকা রিয়া চক্রবর্তী। রিয়ার হাতে লেখা একটি জবানের প্রতিলিপি ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়। তার সূত্র ধরেই, প্রকাশ্যে এসেছে এই খবর।

বয়ানের যে প্রতিলিপি নেটদুনিয়ায় ছড়িয়ে পড়েছে তাতে রিয়া ২০১৭ সালে হওয়া সারার সঙ্গে তার হোয়াটসঅ্যাপ চ্যাটের কথা উল্লেখ করেছেন।

রিয়া সেখানে জানিয়েছেন, সারা নিজের হাতে গাঁজার ছিলিম বানাতেন। বলতেন, নেশা করলে চাপমুক্ত থাকা যায়। আবার রিয়াকে নাকি সইফকন্যা জানিয়েছিলেন, আইসক্রিম ও গাঁজা একসঙ্গে খেলে শরীরের ব্যথা কমে। আর তিনি নিজেও শুটিংয়ের ক্লান্তি কমাতে তা করেন বলেও জানিয়েছিলেন সারা।

রিয়ার বয়ান অনুযায়ী, সারা নিজের হাতে পাকানো গাঁজা সঙ্গে রাখতেন। রিয়া আবার সারার সঙ্গে একসঙ্গে কয়েকবার নেশা করেছেন বলেও জানান।

গত বছরের ১৪ জুন বান্দ্রার ফ্ল্যাট থেকে সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। তার কিছুদিন পর থেকেই ঘটনায় মাদক যোগ খতিয়ে দেখতে শুরু করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। দীপিকা পাড়ুকোন, শ্রদ্ধা কাপুর, রকুলপ্রীত সিংদের পাশাপাশি সারাকেও জিজ্ঞাসাবাদের জন্য এনসিবি দপ্তরে হাজিরা দিতে হয়েছিলো।

সেই সময় শোনা গিয়েছিলো, সারা নাকি এনসিবি কর্তাদেরকাছে স্বীকার করেছিলেন, ‌কেদারনাথ’ ছবির শুটিংয়ের সময় তিনি সুশান্তের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন। সুশান্ত ও তার বন্ধুদের সঙ্গে থাইল্যান্ডে বেড়াতে গিয়েছিলেন। এমনকী, সুশান্তের ফার্মহাউসেও সারার যাতায়াত ছিলো বলে শোনা গিয়েছিলো।

সূত্রের খবর মানলে, সারার সঙ্গে দূরত্ব বাড়ার পরই রিয়ার সঙ্গে সুশান্তের প্রেমের সম্পর্ক শুরু হয়। সুশান্তের মৃত্যুর কিছুদিন আগে পর্যন্তও রিয়া তার সঙ্গে লিভ-ইন সম্পর্কে ছিলেন। সুশান্তের মৃত্যুর মাদক যোগের অভিযোগেই রিয়াকে ২৮ দিন জেলে থাকতে হয়েছিলো। রিয়ার ভাই সৌভিককেও গ্রেপ্তার করা হয়েছিলো। দু’জনেই এখন জামিনে মুক্ত।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় লকডাউনেও করোনার উর্দ্ধগতি: জেলায় একদিনে রেকর্ড সনাক্তের হার ৫৫ দশমিক ০৮ শতাংশ

নিজস্ব প্রতিনিধি:
সীমান্ত জেলা সাতক্ষীরায় লকডাউনের চতুর্থ দিনেও করোনা সংক্রমণের হার আরও উর্দ্ধগতি হয়েছে। সর্বশেষ ফলাফলে ১৮৭ জনের শরীরে নমুনা পরীক্ষায় ১০৩ জনের করোনা পজেটিভ সনাক্ত হয়েছে। যা পরীক্ষা বিবেচনায় ৫৫ দশমিক ০৮ শতাংশ। যা জেলায় একদিনে সর্বোচ্চ হার। এনিয়ে জেলায় আজ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছেন ১ হাজার ৯৮৯ জন।
সাতক্ষীরা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, করোনার উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন এক নারী ও আপন দুই সহোদরসহ আরো ৫ জন। মৃত ব্যক্তিরা হলেন, কালিগঞ্জ উপজেলার নোয়াপাড়া গ্রামের মনিরা খাতুন, দেবহাটা উপজেলার বদরতলা গ্রামের সুশাংক কুমার, শ্যামনগর উপজেলার পাতাখালী দু’সহোদর তোহা কামাল ও সোয়েব খান এবং সদর উপজেলার হাওয়াখালী গ্রামের আবুল হোসেন। এনিয়ে জেলায় করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন কমপক্ষে ২৩২ জন ব্যাক্তি। আর করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৮ জন।
এমন পরিস্থিতিতে সাতক্ষীরা লকডাউনের ৪র্থ দিনে করোনার লাগাম টানতে প্রশাসনকে কিছুটা কঠোর হতে দেখা গেছে। পুলিশ শহরের বিভিন্ন পয়েন্টে আরও বেশী সংখ্যক চেকপোস্ট বসিয়ে সাধারনের চলাচল নিয়ন্ত্রন করছে। জেলায় বাড়ানো হয়েছে ভ্রাম্যমান আদালতের অভিযান।

গত শনিবার থেকে সোমবার পর্যন্ত তিনদিনে ৪১টি অভিযান পরিচালনা করা হয়েছে, মামলা দায়ের করা হয়েছে ২১৭ টি এবং এই সময়ে স্বাস্থ্যবিধি না মানা ও লকডাউনের বিধিনিষেধ প্রতিপালন না করায় ১লাখ ২৩হাজার ৫৪৩ টাকা জরিমানা আদায় করা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসন।
এখনও জেলায় সব ধরনের গণপরিবহন বন্ধ রয়েছে। কিছুকিছু মটরচালিত যান চলতে দেখা গেছে কিছু এলাকায়। এছাড়া সীমিত সময়ের জন্য সকাল ৮টা থেকে ২টা পর্যন্ত চলছে ভোমরা স্থল বন্দরের আমদানী-রফতানি কার্যক্রম।

সাতক্ষীরায় প্রশাসন কঠোর হলেও নি¤œ আয়ের মানুষকে ঘরে বন্দিকরে রাখা যাচ্ছে না। বিশেষ করে ভ্যান, রিক্সা- ইজিবাইক চালকরা জীবনের ঝুঁকি নিয়েও শহরের যাত্রীবহনের চেষ্টা করে যাচ্ছেন। যদিও পুলিশ অনেক আটক করে ভ্যান উর্দ্ধমুখি করে রাখাসহ বিভিন্ন তাদের নিয়ন্ত্রনে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

সাতক্ষীরার সিভিল সার্জন ডাঃ হুসাইন শাফায়াত জানান, গত ২৪ ঘন্টায় সাতক্ষীরায় ১৮৭ জনের করোনা পরীক্ষা শেষে ১০৩ জন ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন। যা শনাক্তের হার ৫৫ দশমিক ০৮ শতাংশ। করোনা সন্দেহে মেডিকেলে দুই জন ও সদর হাসপাতালে এক জনের কথা স্বীকার করে এই স্বাস্থ্য কর্মকর্তা আরো জানান, করোনা সন্দেহে আজ পর্যন্ত জেলায় মারা গেছেন ২৩২ জন। বর্তমানে জেলায় লকডাউন চলছে আগামী দুই সপ্তাহের মধ্যে ভাল রিপোর্ট পাওয়া যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।##

০৮.০৬.২০২১

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শরীরের যে ক্ষতি করে অতিরিক্ত ভিটামিন ‘সি’

স্বাস্থ্য ও জীবন : ভিটামিন ‘সি’ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এটি শরীরের জন্য খুবই প্রয়োজনীয় উপাদান, তাই তো পুষ্টিবিদরা খাদ্যতালিকায় এ ভিটামিন রাখার পরামর্শ দিয়ে থাকেন।

কিন্তু কতটা পরিমাণ ভিটামিন সি খাবেন? অতিরিক্ত পরিমাণে এটি খেলে শরীরের বড় ক্ষতি হয়ে যেতে পারে।

ভিটামিন সির কাজ :

ভিটামিন সি, যার আরেক নাম অ্যাসকরবিক অ্যাসিড। এটি ব্যাক্টেরিয়াল ইনফেকশনের বিরুদ্ধে লড়ে। এ ছাড়া হাড় ও দাঁতের জন্য এটি অনেক উপকারী এবং ত্বকের টিস্যুর গঠনেও এটি সরাসরি অংশ নেয়।

যে কোনো ক্ষত খুব তাড়াতাড়ি সারাতে এই ভিটামিনের বিকল্প নেই। ক্ষতিকর ফ্রি-রেডিক্যাল থেকেও রক্ষা করে এটি। সারিয়ে তোলে ক্ষতিগ্রস্ত টিস্যুও।

শরীরে কতটুকু ভিটামিন সি প্রয়োজন :

স্বাস্থ্যবিদদের মতে, ১৯ বছরের বেশি বয়সি পুরুষের ক্ষেত্রে দিনে ৯০ মিলিগ্রাম ভিটামিন সি গ্রহণ করা প্রয়োজন। নারীদের ক্ষেত্রে এর পরিমাণ ৭৫ মিলিগ্রাম। এ ছাড়া গর্ভকালীন অবস্থায় বা শিশুকে স্তন্যদানের সময় দিনে ৮৫ থেকে ১২০ মিলিগ্রাম ভিটামিন সি খাওয়া প্রয়োজন। আবার ধূমপায়ীদের ক্ষেত্রে এই ভিটামিনটি বেশি খাওয়া জরুরি। কারণ ধূমপান করলে শরীরে ভিটামিন সি কমতে থাকে।

ভিটামিন সির ঘাটতি যেভাবে পূরণ হবে :

মূলত ফল ও কাঁচাসবজি থেকে ভিটামিন সির ঘাটতি পূরণ হয়। ফল ও সবজি কাঁচা খেলে ভিটামিন যথেষ্টভাবে শরীর গ্রহণ করে থাকে। এ ছাড়া বিভিন্ন শাকেও প্রচুর পরিমাণে এ ভিটামিন থাকে। তবে বেশিক্ষণ রান্না করার ফলে যে কোনো সবজি তার পুষ্টিগুণ হারিয়ে ফেলে। অতিরিক্ত তাপ ভিটামিনের রাসায়নিক গঠন ভেঙে দেয়। তবে অনেক সময় রান্না করা তরকারির ঝোলে ভিটামিন থেকে যায়। এ জন্য ভিটামিন সির ঘাটতি পূরণে সবজি কাঁচা অবস্থাতেই খাওয়ার পরামর্শ দেন বিষেশজ্ঞরা।

অতিরিক্ত ভিটামিন সি শরীরে যে প্রভাব ফেলে :

শরীরের অতিরিক্ত ভিটামিন স্বাভাবিকভাবেই মূত্রের মাধ্যমে বের হয়ে যায়। তবে ভিটামিন সি অতিরিক্ত গ্রহণের ফলে শরীরে ভিটামিন শোষণ ক্ষমতা কমে আসে। এ ছাড়া কিছু পার্শ্ব-প্রতিক্রিয়ার কারণ হতে পারে। যেমন—

১. ডায়রিয়া
২. বমি বমি ভাব হওয়া বা বমি হওয়া
৩. বুক জ্বালাপোড়া করা
৪. তলপেটে অতিমাত্রায় ব্যথা হওয়া
৫. মাথাব্যথা
৬. অনিদ্রা

তাই চিকিৎসকের পরামর্শ ছাড়া বা কোন পরীক্ষা ছাড়া ভিটামিন সির সাপ্লিমেন্ট কোনোভাবেই নেওয়া যাবে না।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কানাডায় মুসলিম পরিবারের চারজনকে ট্রাকচাপা দিয়ে হত্যা

বিদেশের খবর : কানাডার অন্টারিও প্রদেশের লন্ডন শহরে একটি মুসলিম পরিবারের ওপর ট্রাক উঠিয়ে দিয়ে চারজনকে হত্যা করেছেন চালক। দেশটির পুলিশ একে ‘পূর্বপরিকল্পিত’ হত্যাকাণ্ড বলে জানিয়েছে। গত রোববার স্থানীয় সময় সন্ধ্যায় এই হামলার ঘটনা ঘটে। যুক্তরাজ্যের সংবাদমাধ্যম বিবিবির খবরে এ তথ্য জানানো হয়েছে।

৮টা ৪০ মিনিটের দিকে মুসলিম পরিবারের চারজন রাস্তা পার হওয়ার জন্য একপাশে দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন। এমন সময় একটি কালো পিকআপ তাদেরকে চাপা দেয়।

স্থানীয় পুলিশের গোয়েন্দা প্রধান পল ওয়েইট জানান, এটা পূর্বপরিকল্পিত এবং ঘৃণা থেকে সংঘটিত ঘটনা; তার প্রমাণ রয়েছে। ভুক্তভোগীরা মুসলিম হওয়ার কারণে তাদের লক্ষ্য বানানো হয়েছে বলে মনে হচ্ছে।

সঙ্গত কারণেই নিহতদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি। তবে এদের মধ্যে ৭৪ বছর বয়সী এক নারী, ৪৬ বছর বয়সী এক পুরুষ, ৪৪ বছর বয়সী এক নারী ও ১৫ বছর বয়সী একটি মেয়েশিশু রয়েছে।

এ ছাড়া নয় বছর বয়সী একটি ছেলেশিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা উন্নতির দিকে বলে জানা গেছে।

হামলার পরপর ঘটনাস্থল থেকে ২০ বছর বয়সী একজনকে পালিয়ে যেতে দেখা গেছে। যার শরীরে আত্মঘাতী অস্ত্রের মতো একটা বন্ধনী ছিল। ঘটনাস্থল থেকে সাত কিলোমিটার দূরের একটি শপিংমল থেকে নাথানিয়েল ভেল্টম্যান নামের ওই তরুণকে আটক করা হয়েছে।

এর আগে ২০১৮ সালের এপ্রিলে টরন্টো শহরে গাড়িচাপায় ১০ জনের মৃত্যু হয়। এ ছাড়া ২০১৭ সালের জানুয়ারিতে কুইবেক সিটির একটি মসজিদে এলোপাতাড়ি গুলিবর্ষণে ছয়জনের মৃত্যু হয়।

ন্যাশনাল কাউন্সিল অব কানাডিয়ান মুসলিমের পক্ষ থেকে এক বিবৃতিতে ভয়াবহ এই হামলার বিচার দাবি করা হয়।

অন্টারিওর মুখ্যমন্ত্রী ডগ ফোর্ড টুইটে বলেছেন, ‘অন্টারিওতে ঘৃণা এবং ইসলামবিদ্বেষের কোনো স্থান নেই।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
উমা ও ঝুমা বৌদির পর এবার আসছে মৌ বৌদি

বিনোদন ডেস্ক : ভারতের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম হইচই-এর আলোচিত ওয়েব সিরিজ ‘দুপুর ঠাকুরপো’। যেখানে দেখা মেলে, বৌদি নাজেহাল করেন ঠাকুরপোদের। এর আগের দুই সিরিজে উমা ও ঝুমা বৌদি চরিত্রে অভিনয় করে সাড়া ফেলেছিলেন স্বস্তিকা মুখোপাধ্যায় ও মোনালিসা ওরফে অন্তরা বিশ্বাস।

তবে এবার নতুন সিরিজে ‘মৌ বৌদি’ চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন অভিনেত্রী মনামী ঘোষ। নতুন এই সিরিজের নাম রাখা হয়েছে ‘মৌচাক’।

কলকাতার গণমাধ্যমগুলোর খবর, এই ওয়েব সিরিজের হাত ধরেই ওয়েব দুনিয়ায় পা রাখতে চলেছেন অভিনেত্রী মনামী ঘোষ। প্রকাশ্যে এসেছে টিজার-পোস্টার।

এই সিরিজ প্রসঙ্গে কলকাতার আনন্দবাজার পত্রিকাকে মনামী জানিয়েছেন, ‘আমার অভিনয় জীবনে সব থেকে গুরুত্বপূর্ণ কাজগুলোর মধ্যে একটা। এ রকম চরিত্রে দর্শক মনামী ঘোষকে আগে দেখেননি। লটারি, টাকাপয়সা, পাড়াপড়শির ভূমিকা—সব নিয়ে একদম নতুন গল্প। মৌকে কিন্তু সবাই নাম ধরেই ডাকে। এখানে বৌদি ডাকের তত মাহাত্ম্য নেই। সেটা ওয়েব সিরিজ না দেখলে বোঝা যাবে না। স্বাভাবিকভাবে আমরা বৌদি বললেই বুঝি, একটু ন্যাকা, একটু আদুরে। আমার চরিত্রে সেই আবেদন নেই। অনেক সোজাসাপ্টা, কাঠখোট্টা। গল্পে অন্য আমেজ রয়েছে।’

জানা গেছে, ওয়েব সিরিজটি ১৮ জুন প্রচার হবে হইচই প্ল্যাটফর্মে। বাংলা টেলিভিশন জগতে বহু দিন ধরেই কাজ করছেন মনামী ঘোষ। সেই সঙ্গে হয়েছিলেন রিয়েলিটি শোয়ের বিচারকও।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় আজ একদিনে রেকর্ড ১০৩ জনের করোনা শনাক্ত

ডেস্ক রিপোর্ট : সাতক্ষীরায় করোনা শনাক্তের হার উদ্বেগজনক হারে বেড়ে চলেছে। আজ সোমবার একদিনের পরীক্ষায় রেকর্ড ১০৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

সাতক্ষীরা মেডিকেল কলেজের আরটিপিসিআর ল্যাবে ১৮৭ জনের নমুনা পরীক্ষা করে এই ১০৩ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৫৫ শতাংশেরও বেশি।

সাতক্ষীরা সিভিল সার্জন অফিস থেকে এ তথ্য পওয়া গেছে।
উল্লেখ্য, বাংলাদেশের ভারতীয় সীমান্তবর্তী সাতক্ষীরায় হঠাৎ করে করোনা সংক্রমণের হার আশংকাজনকভাবে বেড়ে যাওয়ায় গত ৫ জুন থেকে জেলায় সর্বাত্মক লকডাউন চলছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বিশ্বকাপ বাছাই : ভারতের কাছে হালে বাংলাদেশ

খেলার খবর : দীর্ঘ ১৮ বছর আগে ভারতের বিপক্ষে সর্বশেষ জয় পেয়েছিল বাংলাদেশ। ২০০৩ সালে ঘরের মাঠে মতিউর মুন্নার গোলে জিতেছিল লাল-সবুজের দল। এই ভারতের বিপক্ষে আর জিততে পারেনি তারা। কাতারে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচেও পারেনি জামাল ভুঁইয়ারা। হেরেছে ২-০ গোলে।

সোমবার কাতারের দোহায় জসিম বিন হামাদ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ভারতের পক্ষে দুটি গোলই করেন অধিনায়ক সুনীল ছেত্রী। ম্যাচের ৭৯ মিনিটে লক্ষ্যভেদ করেন এই অভিজ্ঞ স্ট্রাইকার। বাঁ-প্রান্ত থেকে পাওয়া একটি বলে চমৎকার হেডে লক্ষ্যভেদ করেন তিনি।

ম্যাচের ইনজুরি সময়ে ব্যবধান দ্বিগুণ করেন সুনীল ছেত্রী। সতীর্থের বাড়ানো ব্যাকপাসে চমৎকার শটে বল বাংলাদেশ জালে পাঠান তিনি। তাই নিশ্চিত হলো বাংলাদেশের হার।

অবশ্য ম্যাচের প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা পায়নি। তবে বেশিরভাগ সময় ভারতের দখলে ছিল বল। ভারত বেশ কয়েকটি সুযোগও পেয়েছিল, কিন্তু তা কাজে লাগাতে পারেনি বাংলাদেশের রক্ষণভাগের দৃঢ়তায়। বিশেষ করে রিয়াজুল হাসান রকি দারুণ একটি দারুণ সেভ করেন।

ম্যাচে অবশ্য প্রথম সুযোগ পেয়েছিল বাংলাদেশ। অষ্টম মিনিটে রহমত মিয়ার থ্রোয়ে সতীর্থের হেডের পর বক্সে বল পেয়েও পা ছোঁয়াতে পারেননি তারিক। তাই দারুণ সুযোগ নষ্ট হয় বাংলাদেশের।

১৫ এগিয়ে যেত পারত ভারত। ব্রেন্ডন ফের্নান্দেসের থ্রু পাস নিয়ন্ত্রণে নিলেও মানবির বল জালে জড়াতে পারেননি। বিপদমুক্ত করেন ডিফেন্ডার তপু বর্মণ।

এ ম্যাচে বাংলাদেশ একাদশে একটি পরিবর্তন আনে। সোহেল রানার জায়গায় মাঠে নামেন মানিক হোসেন মোল্লা। আফগানিস্তানের বিপক্ষে আগের ম্যাচে বদলি মাঠে নেমেছিলেন এই মিডফিল্ডার।

বাছাই পর্বে পয়েন্ট তালিকায় খুব একটা ভালো অবস্থানে নেই বাংলাদেশ। মাত্র ২ পয়েন্ট নিয়ে ‘ই’ গ্রুপে পয়েন্ট তালিকায় পঞ্চম স্থানে রয়েছে। এর আগে তারা কাতারের কাছে ৫-০, ওমানের কাছে ৪-১, আফগানিস্তানের কাছে ১-০, ভারতের সঙ্গে ১-১ গোলে ড্র এবং আফগানিস্তানের সঙ্গে ফিরতি ম্যাচে ১-১ গোলে ড্র করেছিল বাংলাদেশ।

বাংলাদেশ একাদশ : আনিসুর রহমান, রহমত মিয়া, তপু বর্মণ, জামাল ভূঁইয়া, মাশুক মিয়া জনি, বিপলু আহমেদ, মতিন মিয়া, কাজী তারিক রায়হান, রিয়াদুল হাসান, মানিক হোসেন মোল্লা ও রাকিব হোসেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest