সর্বশেষ সংবাদ-
শ্যামনগরে অনলাইন জুয়া চক্রের মূল হোতা আটক: ‌দুটি মোবাইল জব্দসাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন১২ কেজি এলপিজি সিলিন্ডারে এবার দাম বাড়ল ২২৩ টাকাসাতক্ষীরায় নির্মানাধীন ভবনের কাজ নিয়ে দুপক্ষের বিরোধের মীমাংসাবীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা: সাতক্ষীরায় মানববন্ধনশ্যামনগরে বাস-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে ইজিবাইক চালক নিহততালায় উপজেলার শ্রেষ্ঠ সংগঠক নির্বাচিত তরুণ সমাজকর্মী এস. এম. নাহিদকলারোয়ায় প্রবাসীর অর্ধকোটি টাকার ইটভাটা জবরদখলের অভিযোগ- বিএনপি নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলননক্ষত্রের অভিবাদন: শ্যামনগরে ১০ গুণী ব্যক্তিকে সংবর্ধনাসাংবাদিক পুত্র কাজী ফাহিমের অতুলনীয় সাফল্য : প্রেসক্লাব নেতৃবৃন্দের অভিনন্দন

কলারোয়ায় ধর্ষণ ও অর্থ আত্মাসাতের মামলায় ২ প্রতারক আটক

কলারোয়া প্রতিনিধি : সাতক্ষীরার কলারোয়ায় এক নারীকে বাড়ীতে ডেকে নিয়ে বিশ্রাম নেয়ার কথা বলে অন্য পুরুষ রুমে ঢুকিয়ে দিয়ে জোরপূর্বক ধর্ষণ করে ৪১ হাজার টাকা আত্মসাতের ঘটনায় দুই প্রতারক আটক হয়েছে।

ঘটনাটি ঘটেছে-কলারোয়া থানাধীন শহিদুল ইসলামের ভাড়া দেয়া বাসায়।

এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার কাউরিয়া গ্রামের গৃহবধূ (২৫) এর সাথে উপজেলার লোহাকুড়া গ্রামের ইমান আলী কারিগরের ছেলে নারী সাপলাইয়ার শাহাজান কারীগর ও তার স্ত্রী দেহ ব্যবসায়ী ফিরোজা খাতুনের পূর্ব পরিচিতি রয়েছে।

গত (১এপ্রিল) বেলা আড়াইটার দিকে ওই নারী ৪৪ হাজার টাকা নিয়ে বাড়ি থেকে সাতক্ষীরা সদর থানার ঝাউডাঙ্গা বাজারে যায়। তিনি ঝাউডাঙ্গা বাজার থেকে ৩ হাজার টাকার জামা কাপড় ক্রয় করেন। পরে ওই বাজারের শোরুমে টিভি ও ফ্রিজ পছন্দ না হওয়ায় অবশিষ্ট ৪১ হাজার টাকা নিয়ে কলারোয়া থানার সামনে মিনিষ্টার শোরুমে এসে পৌছায়। সেখানে প্রতারক দেহ ব্যবসায়ী আগে থেকেই ওই স্থানে কারর জন্য অপেক্ষা করছিলো। আমাকে দেখা মাত্রই সে জিজ্ঞাসা করে। কিসের জন্য বাজারে আসছো। আমি বলি একটি টিভি ও একটি ফ্রিজ কিনব। এসময় ওই দেহ ব্যবসায়ী বলে তুই আমার সাথে আমাদের বাড়িতে চল। তোর ভাই (আমার স্বামী শাহাজাহান) কলারোয়া বাজারের টিভি ফ্রিজের একটি শোরুমের মালিকের সাথ ভাল সম্পর্ক আছে। সেখান থেকে অল্প দামে দেখে শুনে টিভি ফ্রিজ কিনে দেবে। আমি ওই দেহ ব্যবসায়ী ফিরোজার কথা শুনে সরল মনে তার সাথে তাদের ভাড়া বাসায় যাই। সেখানে কৌশলে আমাকে দুপুর বেলা খাওয়ানোর কথা বলে তাদের শোয়ার ঘরের পাশের রুমে বিশ্রাম নেয়ার জন্য বলে। আমি তখন তাদের মতলব বুঝতে পারিনি। ওই ঘরে বিশ্রাম নেয়ার সময় হঠাৎ অজ্ঞাতনামা একজন পুরুষ যার বয়স (৩৮) বছর হবে। আমার বিশ্রাম ঘরে প্রবেশ করে। আমি ঘরের মধ্যে ঢুকতে দেখে চিৎকার দেয়ার চেষ্টা করলে সে আমাকে জোর পূর্বক খাটের উপর শোয়ানোর চেষ্টা করে। এসময় নারী সাপলাইয়ার শাহজান কারীগর বাহির থেকে উক্ত ঘরের দরজা লাগিয়ে দেয়। এক পর্যায়ে ওই ব্যক্তি জোরপূর্বক ওই নারীকে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। এসময় ওই নারীর ডাক চিৎকারে বাহির থেকে কোন লোকজন শাড়াশব্দ দেয় নাই। তার সাথে অবৈধ মেলামেশার শেষে নারী সাপলাইয়ার শাহাজাহান দরজা খুলে দিতে বললে দেহ ব্যবসায়ী ফিরোজা খাতুন রুমের দরজা খুলে দেয়। এসময় ফিরোজা খাতুন ঘরের মধ্যে প্রবেশ করে আমার ব্যাগে থাকা ৪১ হাজার টাকা বের করে নেয়। ওই নারী টাকা ফেরৎ চাইলে প্রতারক ফিরোজা খাতুন বলে- এখানে যেসকল ঘটনা ঘটেছে সব কিছু আমার নিকট আতœীয় স্বজনসহ অন্যন্য মানুষের নিকট জানাইয়া দেব। এই বলে উক্ত ৪১ হাজার টাকা নিয়ে আতœসাৎ করে।

এঘটনা উল্লেখ্য করে ওই নারী বাদী হয়ে কলারোয়া থানায় শাহাজাহান কারীগর (৪২) তার স্ত্রী ফিরোজা খাতুন (৩৭) এবং কুষ্টিয়া জেলার ইবি থানার ঝাউদিয়া গ্রামের নুর মোহাম্মাদ @ নুরু (৩৮) কে আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইন সহ মানব পাচার প্রতিরোধ দমন আইনে একটি মামলা নং-০৪(৫)২১ দায়ের করেন। থানায় মামলা হওয়ার পরে পুলিশ অভিযান চালিয়ে উপজেলার লোহাকুড়া গ্রামের ইমান আলী কারীগরের ছেলে নারী সাপলাইয়ার শাহাজান কারীগর ও তার স্ত্রীদেহ ব্যবসায়ী ফিরোজা খাতুনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

দেশের খবর : দেশে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো ৫০ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে মোট মৃত্যু হয়েছে ১১ হাজার ৭৫৫ জনের।

এছাড়া এ সময় নতুন করে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১ হাজার ৭৪২ জন। এতে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ লাখ ৬৭ হাজার ৩৩৮ জনে।

বুধবার (৫ মে) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৩ হাজার ৪৩৩ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৬ লাখ ৯৮ হাজার ৪৬৫ জন।

২৪ ঘণ্টায় ২০ হাজার ২১৭ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা করা হয়েছে ২০ হাজার ২৮৪টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৮ দশমিক ৫৯ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৫৫ লাখ ৬০ হাজার ৬৭৮টি। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৩ দশমিক ৮০ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৫০ জনের মধ্যে ঢাকা বিভাগেরই ২৮ জন। এছাড়া চট্টগ্রামে ১৬, রাজশাহীতে ১, খুলনায় ৩ এবং সিলেটে ২ জন মারা গেছেন।

২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ৩২ জন পুরুষ এবং ১৮ জন নারী। এদের মধ্যে বাসায় মারা গেছেন ৩ জন। বাকিরা হাসপাতালে মারা গেছেন। এ পর্যন্ত ভাইরাসটিতে মোট মারা যাওয়া ১১ হাজার ৭৫৫ জনের মধ্যে পুরুষ ৮ হাজার ৫৪৪ জন এবং নারী ৩ হাজার ২১১ জন।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ৩০ জনেরই বয়স ৬০ বছরের বেশি। এছাড়া ৫১ থেকে ৬০ বছরের ১৩, ৪১ থেকে ৫০ বছরের ৫ এবং ৩১ থেকে ৪০ বছরের ২ জন রয়েছেন।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
করোনা টিকার নিবন্ধন বন্ধ করে দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর

অনলাইন ডেস্ক : করোনা টিকা নিতে নিবন্ধন বন্ধ করে দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এর আগে টিকার যোগান কম থাকায় প্রথম ডোজের টিকা বন্ধ করে দেওয়া হয়।বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক মীরজাদী সেব্রিনা ফ্লোরা বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

তিনি বলেন, আপাতত টিকার নিবন্ধন আমরা স্থগিত করেছি। আপনারা জানেন, টিকার চালান চুক্তিমত আমাদের হাতে এসে পৌঁছায়নি। যে কারণে আপাতত যাদের নিবন্ধন করা আছে তাদেরই টিকা দেওয়া শেষ করতে চাই আমরা।

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কোভিড-১৯ টিকাদান কর্মসূচির নিবন্ধন বন্ধ থাকবে।

এর আগে গত ২৬ শে এপ্রিল করোনাভাইরাসের টিকার প্রথম ডোজ দেওয়া বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী ৫ মে পর্যন্ত দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ৩১ লক্ষ ৬ হাজার ৭০৯ জন মানুষ। আর প্রথম ডোজের টিকা নিয়েছেন ৫৮ লক্ষ ১৯ হাজার ৭৫৭ জন মানুষ। বাংলাদেশে গত ৭ ফেব্রুয়ারি একযোগে দেশব্যাপী টিকাদান কর্মসূচি শুরু হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাকিব-মোস্তাফিজকে ১৪ দিন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনেই থাকতে হবে

অনলাইন ডেস্ক : শ্রীলঙ্কা থেকে টেস্ট সিরিজ খেলে ভাড়া করা বিমানে মঙ্গলবার বিকালে দেশে ফেরে বাংলাদেশ ক্রিকেট দল। শ্রীলঙ্কা থেকে ফেরায় তাদের যেতে হচ্ছে না প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে। তারা নিজ নিজ বাসায় কোয়ারেন্টাইনে থাকবেন।

কিন্তু ভারতের করোনা পরিস্থিতি অনেক খারাপ। তাই সেদেশের ক্ষেত্রে কোনো ছাড় দিবে না স্বাস্থ্য মন্ত্রণালয়। ভারত থেকে আসা সবাইকেই বাধ্যতামূলকভাবে হোটেলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে।

এ জন্য ভারত থেকে দেশে ফেরার পর সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমানকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনেই থাকতে হবে। কোয়ারেন্টাইনেই শিথিল চেয়ে করা তাদের আবেদন নাকচ করে দিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

মঙ্গলবার বিকালে গণমাধ্যমকে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম। তিনি বলেন, ‘কোয়ারেন্টাইন মুক্তি চেয়ে তাদের পক্ষ থেকে আবেদন করা হয়েছিল। আমরা না বলেছি। তাদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে ১৪ দিন থাকতে হবে।’

কয়েকজন ক্রিকেটার ও সাপোর্ট স্টাফ করোনায় আক্রান্ত হওয়ায় দুপুরে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দেওয়া হয় চলমান আইপিএল। এরপরই সাকিব, মোস্তাফিজের দেশে আসা ও কোয়ারেন্টাইনের বিষয় সামনে আসে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সরকারি-বেসরকারি চাকরিজীবীদের ঈদের ছুটিতে কর্মস্থলেই থাকতে হবে

দেশের খবর : করোনাভাইরাস সংক্রমণ রোধে লকডাউনের (বিধিনিষেধের) মধ্যে ঈদুল ফিতরের তিনদিনের ছুটিতে সরকারি-বেসরকারি চাকরিজীবী ও শিল্প-কারখানার কর্মীদের কর্মস্থলেই থাকতে হবে। সংশ্লিষ্টদের এ বিষয়ে নির্দেশনা দেয়া হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

মঙ্গলবার (৪ মে) প্রতিমন্ত্রী বলেন, ‘সরকারি ও বেসরকারি ক্ষেত্রে ছুটি তিনদিনই থাকবে এবার। আমাদের প্ল্যান ছিল একদিন ছুটি দেয়ার। ঈদের ছুটির দুদিন শুক্র ও শনিবারই মনে হচ্ছে যাবে। যাতে কেউ কোথাও যেতে না পারে, ঢাকা না ছাড়তে পারে। কারণ ঢাকা হচ্ছে করোনার উচ্চ সংক্রমণশীল এলাকা। ৮০ শতাংশ সংক্রমণই হয় ঢাকায়।’

তিনি বলেন, ‘ঢাকা থেকে বা ঢাকার আশেপাশে থেকে শ্রমিকরা যদি ঈদের সময় অন্য জায়গায় চলে যায় তবে ম্যাসাকার হবে। সে জন্য আমরা চাচ্ছি সবাই কর্মস্থলেই থাকুক। সরকারি-বেসরকারি সবক্ষেত্রে নির্দেশনা দেয়া আছে, ছুটি তিনদিনই থাকবে, কেউ এর বাইরে ছুটি দিতে পারবে না।’

ফরহাদ হোসেন বলেন, ‘পরিস্থিতি অনুযায়ী এখনও চলাচলে কড়াকাড়ি আরোপ করার বিষয় আছে। আমরা বলছি, ঈদের সময় যে যেখানে আছেন সেখানেই থাকবেন। লোকজন মুভ করলে এটা ব্যাপকভাবে বেড়ে যেতে পারে। ভারতের বিষয়টি আমাদের পর্যবেক্ষণ করতে হচ্ছে। সে জন্য আমরা সতর্ক অবস্থানে আছি।’

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৩ বা ১৪ মে দেশে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

আগামী ১২ মে (বুধবার) থেকে শুরু হচ্ছে ঈদের ছুটি। রমজান মাস যদি ২৯ দিনে শেষ হয় তবে ঈদুল ফিতর হবে ১৩ মে। এক্ষেত্রে ১৩ ও ১৪ মেও (বৃহস্পতি ও শুক্রবার) ঈদের ছুটি থাকবে। তবে রমজান মাসের ৩০ দিন পূর্ণ হলে ঈদের ছুটি আরও একদিন বাড়বে, সেক্ষেত্রে ১৫ মেও (শনিবার) ছুটি থাকবে। কোভিড-১৯ সংক্রমণ রোধে গত ১৪ এপ্রিল ভোর ৬টা থেকে আটদিনের কঠোর লকডাউন শুরু হয়। লকডাউনের মধ্যে পালনের জন্য ১৩টি নির্দেশনা দেয়া হয় সরকারের পক্ষ থেকে। পরে সাতদিন করে দু-দফা লকডাউনের মেয়াদ বাড়ানো হয়। সেই মেয়াদ শেষ হবে আগামী ৫ মে (বুধবার) মধ্যরাতে।

চলমান বিধিনিষেধের মেয়াদ আগামী ১৬ মে পর্যন্ত বাড়ছে বলে সোমবার জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। তিনি জানান, ৬ মে থেকে জেলার মধ্যে গণপরিবহন চলবে। তবে আন্তঃজেলা গণপরিবহন বন্ধ থাকবে। এছাড়া ট্রেন ও লঞ্চও বন্ধ থাকবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
প্রকাশ্যে রিকশাচালককে নির্যাতনকারী ব্যক্তি আটক

অনলাইন ডেস্ক : পুরান ঢাকার বংশালের ৩৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলের কার্যালয়ের সামনে এক রিকশাচালককে মারধর করছিলেন সুলতান আহমেদ নামের এক ব্যক্তি। ঘটনাটি আজ মঙ্গলবার দুপুরের। তারপর ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এক সংবাদকর্মীর অভিযোগের পরিপ্রেক্ষিতে নির্যাতনকারীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার সন্ধ্যায় পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) সোহেল রানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপিতে এ তথ্য জানানো হয়।

ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায়, মঙ্গলবার দুপুর আনুমানিক দেড়টার দিকে বংশালে এক ব্যক্তি রিকশাওয়ালাকে চড়-থাপ্পড় মারছেন। সে সময় ওই ব্যক্তি রিকশাচালককে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। কিন্তু আশপাশে থাকা কেউ সামনে এগিয়ে আসেননি। সে সময় আরও চড়-থাপ্পড় মারতে থাকেন ওই ব্যক্তি। একপর্যায়ে রিকশাচালক মাটিতে লুটিয়ে পড়েন।

ভিডিওতে দেখা যায়, ওই রিকশাচালক যখন মাটিতে পড়ে যান তারপর আবারও গালিগালাজ করতে করতে টেনে তুলেন ওই ব্যক্তি। যখন তিনি পুনরায় রিকশাচালককে মারতে যান, তখন সেখানকার লোকজন এগিয়ে আসেন। এবং ওই ব্যক্তির কাছ থেকে রিকশাচালককে ছাড়িয়ে নেন।

আজ সন্ধ্যায় পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, সংবাদকর্মীর পাঠানো ওই ভিডিওটি দেখামাত্র পুলিশ সদর দপ্তরের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স উইং বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন ফকিরকে নির্দেশনা দেন নিপীড়নকারী লোকটিকে খুঁজে বের করে আইনের আওতায় আনতে। সেই পরিপ্রেক্ষিতে ওসি বংশালের নেতৃত্বে একটি টিম অভিযুক্ত ব্যক্তিকে খুঁজে বের করে দ্রুততম সময়ের মধ্যে তাঁকে আইনের আওতায় আনে।

জিজ্ঞাসাবাদে জানা যায়, অভিযুক্ত লোকটির নাম সুলতান আহমেদ। তিনি সেই এলাকায় স্থানীয় বাড়িওয়ালা এবং প্রভাবশালী। তাঁর বিরুদ্ধে উপযুক্ত আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বিজেপি নেতা তথাগত রায় পায়েল-শ্রাবন্তী-তনুশ্রীদের ‘নগরের নটী’ বললেন

বিদেশের খবর : ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটের ফল ঘোষণার পর উত্তাল রয়েছে রাজনীতির মাঠ। বিজেপি নেতারা তৃণমূল কংগ্রেসের জয় কোনোভাবে মেনে নিতে পারছেন না। একইভাবে নিজ দলের প্রার্থীদের যোগ্যতা নিয়েও কথা বলছেন কেউ কেউ।

মঙ্গলবার (৪ মে) বিজেপির বর্ষীয়ান নেতা তথাগত রায় এক আপত্তিকর মন্তব্য করেছেন। দলের তিন তারকা প্রার্থী শ্রাবন্তী চট্টোপাধ্যায়, পায়েল সরকার ও তনুশ্রী চক্রবর্তীকে টিকিট দেওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। একই সঙ্গে তাদের ‘নগরীর নটী’ বলেও কটূক্তি করেছেন।

তথাগত রায় টুইটারে লেখেন, ‘পায়েল-শ্রাবন্তী-তনুশ্রীরা ইত্যাদি ‘নগরীর নটীরা’ নির্বাচনের টাকা নিয়ে কেলি করে বেড়িয়েছেন আর মদন মিত্রর সঙ্গে নৌকাবিলাসে গিয়ে সেলফি তুলেছেন (এবং হেরে ভূত হয়েছেন) তাদেরকে টিকিট দিয়েছিল কে? কেনই বা দিয়েছিল? দিলীপ-কৈলাশ-শিবপ্রকাশ-অরবিন্দ প্রভুরা একটু আলোকপাত করবেন কি?’

তথাগত এমন ‘ভাষা’ ব্যবহার নিয়ে এর আগেও বিতর্কের মুখে পড়েছিলেন। তবে আগে বিরোধীদের সমালোচনা করলেও এবার তিনি নিজের দলের প্রার্থীদের দিকে আঙুল তুললেন।

এই নেতা আগে ত্রিপুরা ও মেঘালয়ের রাজ্যপাল ছিলেন। কিন্তু পদ থেকে অবসর নেওয়ার পরে আবারও রাজনীতিতে সক্রিয় হন তিনি। তবে নির্বাচনে ভবানীপুর থেকে তথাগত প্রার্থী হতে চাইলেও তাকে টিকিট দেয়নি বিজেপি।

এদিকে, টলিউডের অভিনেত্রীদের বিজেপি যেভাবে কটাক্ষ করল তা নিন্দনীয় বলে প্রতিবাদ জানিয়েছেন তৃণমূলের জয়ী বিধায়ক অভিনেতা কাঞ্চন মল্লিক।

তথাগত রায়ের টুইটের বিরুদ্ধে কড়া জবাব দিয়েছেন অভিনেত্রী সাংসদ নুসরত জাহান। এই প্রসঙ্গে তনুশ্রী, পায়েল এবং শ্রাবন্তী কোনও প্রতিক্রিয়া দিতে রাজি না হলেও এগিয়ে এলেন নুসরত।

তিনি বলেছেন, আমি বরাবরই বলে এসেছি বিজেপি নারীর প্রধান শত্রু । এই দল কখনওই নারীকে সম্মান করতে পারেনি, পারবেও না। মেয়েদের ওরা এ ভাবেই দেখে। তাঁদের যে সম্মান করা উচিৎ, সেই শিক্ষাটাই ওদের মধ্যে নেই। সেই জন্যই যোগী আদিত্যনাথ পশ্চিমবঙ্গে রোমিও স্কোয়াডের কথা বলতে পেরেছিলেন।

এই বিজেপিকেই সমূলে উৎখাত করতে ২০২১-এর বিধানসভা নির্বাচনীর প্রচারে গিয়েছেন নুসরত। প্রার্থী না হয়েও চষে বেরিয়েছেন পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকা।

নুসরত এ প্রসঙ্গে বললেন, বাংলার মানুষ জানে বিজেপি কেমন। নির্বাচনের ফলই তার প্রমাণ। তবে বাংলার মহিলারা বিজেপি-কে ব্যালট বাক্সে যা জবাব দেওয়ার দিয়ে দিয়েছে। বিজেপি-তে যোগ দিয়ে নিজেকে লজ্জিত করার কোনও মানেই হয় না।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাংবাদিক ইয়ারব হোসেনের চাচীর মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরা প্রেসক্লাবের সদস্য ও দৈনিক মানবজমিনের জেলা প্রতিনিধি ইয়ারব হোসেনের চাচী এবং তুজুলপুর গ্রামের মৃত গোলাম বারী মোড়লের স্ত্রী মাহমুদা খাতুন ক্যান্সার জনিত রোগে আক্রান্ত হয়ে মঙ্গলবার সকালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃতকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তুজুলপুর ঈদহাহ ময়দানে বাদ মাগরিব জানাজা নামাজ শেষে তাকে পারিবারিক
কবর স্থানে দাফন করা হবে। তার মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপী, সহ-সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী সুজন, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল জলিল, সাহিত্য, সাংগঠনিক সম্পাদক ঈদুজ্জামান ইদ্রিস, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক শহিদুল ইসলাম, অর্থসম্পাদক শেখ মাসুদ
হোসেন, দপ্তর সম্পাদক শেখ ফরিদ আহমেদ ময়না, নির্বাহী সদস্য মকসুমুল হাকিম, সেলিম রেজা মুকুল, আব্দুল গফুর সরদার, মাছুদুর জামান সুমন, এম শাহীন গোলদারসহ প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest