সর্বশেষ সংবাদ-
শ্যামনগরে অনলাইন জুয়া চক্রের মূল হোতা আটক: ‌দুটি মোবাইল জব্দসাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন১২ কেজি এলপিজি সিলিন্ডারে এবার দাম বাড়ল ২২৩ টাকাসাতক্ষীরায় নির্মানাধীন ভবনের কাজ নিয়ে দুপক্ষের বিরোধের মীমাংসাবীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা: সাতক্ষীরায় মানববন্ধনশ্যামনগরে বাস-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে ইজিবাইক চালক নিহততালায় উপজেলার শ্রেষ্ঠ সংগঠক নির্বাচিত তরুণ সমাজকর্মী এস. এম. নাহিদকলারোয়ায় প্রবাসীর অর্ধকোটি টাকার ইটভাটা জবরদখলের অভিযোগ- বিএনপি নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলননক্ষত্রের অভিবাদন: শ্যামনগরে ১০ গুণী ব্যক্তিকে সংবর্ধনাসাংবাদিক পুত্র কাজী ফাহিমের অতুলনীয় সাফল্য : প্রেসক্লাব নেতৃবৃন্দের অভিনন্দন

কঙ্গনার টুইটার অ্যাকাউন্ট স্থায়ীভাবে বন্ধ

অনলাইন ডেস্ক : স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হল বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউতের টুইটার অ্যাকাউন্ট। টুইটারের নিয়মবিধি লঙ্ঘন করে পোস্ট করায় এই পদক্ষেপ নিয়েছে কর্তৃপক্ষ। খবর এনডিটিভির।

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ফলাফল পরবর্তী সহিংসতা নিয়ে একাধিক টুইট করেছিলেন কঙ্গনা। এমনকি তৃণমূল শাসিত বাংলায় রাষ্ট্রপতি শাসনের দাবি করেন বিজেপি সমর্থক এই অভিনেত্রী।
নির্বাচনে বিজেপি’র হারের পর একাধিক টুইট ভেসে উঠেছিল কঙ্গনার দেওয়ালে। প্রত্যেকটি টুইট যে তার পছন্দের দলকে সমর্থন করে লেখা, তা আর বলার অপেক্ষা রাখে না। নির্দিষ্ট একটি টুইটে পশ্চিমবঙ্গকে কাশ্মীরের সঙ্গেও তুলনা করেন অভিনেত্রী। তার দাবি, যেসব জায়গায় বিজেপি জয়ী হয়েছে, সেখানে কোনও রকম সহিংসতামূলক কর্মকলাপ দেখা যায়নি। তবে পশ্চিমবাংলায় তৃণমূল ক্ষমতায় আসার পরই শুরু হয়েছে হত্যালীলা। ‘#বেঙ্গলইজবার্নিং’ জাতীয় হ্যাশটাগও ব্যবহার করেছিলেন এই অভিনেত্রী।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও কটাক্ষ করতে পিছপা হননি কঙ্গনা। তাকে রাবণের সঙ্গে তুলনা করেও টুইট করেন তিনি। লিখেছিলেন, “খলনায়ক হতে গেলে পরাক্রমী রাবণের মতো হন। ঠিক যেমন মমতা দিদি।”

এতদিন যেকোনও বিষয়েই নিজের মতামত টুইট আকারে তুলে ধরতেন অভিনেত্রী। তার জন্য বিতর্কও হয়েছে বিস্তর। একাধিকবার শিরোনামেও উঠে এসেছেন কঙ্গনা। তবে আপাতত টুইটারে ‘মন কি বাত’ বলার রাস্তা বন্ধ হল এই অভিনেত্রীর।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
করোনা সংক্রমণের প্রভাবে আইপিএল স্থগিত

অনলাইন ডেস্ক : করোনাভাইরাসের সংক্রমণ দেখা দেওয়ায় ক্রিকেটের সবচেয়ে জমজমাট আসর আইপিএল স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড- বিসিসিআই।

ইএসপিএন ক্রিকইনফো-এর এক প্রতিবেদনে বলা হয়, তিনটি দলের সদস্যদের মধ্যে ভাইরাসটির উপস্থিতি দেখা দেওয়ায় এই সিদ্ধান্ত জানিয়েছে তারা।

বিষয়টি নিশ্চিত করেছেন আইপিএল চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল। তিনি বলেন, সবার নিরাপত্তার কথা বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ভারতে একদিকে জ্বলছে শ্মশান, খোড়া হচ্ছে একের পর এক কবর। আর অন্যদিকে চলছিলো জাঁকজমকপূর্ণ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪তম আসর। এ নিয়ে এতোদিন অনেক সমালচনা হয়েছে। অবশেষে সবার নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে আসরটি স্থগিত করলো কর্তৃপক্ষ।

এনডিটিভি বরাতে জানা যায়, কলকাতা নাইট রাইডার্স, চেন্নাই সুপারকিংস ও সানরাইজার্স হায়েদ্রাবাদের বেশ কিছু খেলোয়াড় ও কর্মচারি ভাইরাসটিতে পজিটিভ শনাক্ত হয়েছেন। এদের মধ্যে আছেন কলকাতার ভারুন চক্রবর্তী ও সান্দিপ ওয়ারের, চেন্নাইয়ের বোলিং কোচ লক্ষীপতি বালাজি এবং স্টাফদের বেশ কয়েকজন, হায়েদ্রাবাদের ঋদ্ধিমান সাহা করোনায় আক্রান্ত হয়েছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটায় জমিজমা সংক্রান্ত বিরোধে ব্যবসায়ী নিহত

দেবহাটা ব্যুরো: সাতক্ষীরার দেবহাটায় মাটিকোমড়া গ্রামে জমিজমা সংক্রান্ত কেন্দ্র করে মারপিটে আম ব্যাবসায়ী রফিকুল ইসলাম নিহত হয়েছে। মঙ্গলবার সকাল ৯ টার দিকে দেবহাটা উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের মাটিকোমড়া গ্রামে ঘটেছে। নিহত ব্যক্তি মাটিকোমড়া গ্রামের মোজাম্মেল সরদারের ছেলে রফিকুল ইসলাম(৫৫)।
নিহতের পরিবার সূত্রে জানা যায় বাড়ির জমিজমা সংক্রান্ত কেন্দ্র করে প্রতিবেশী বাশারাত আলীর
সাথে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে মাটিকোমড়া গ্রামের ইমাম সরদারের ছেলে বাশারাত হোসেন
(৪৫), তার স্ত্রী বাশিনূর নাহার তারা(৩২) এবং একই গ্রামের মৃত কুরমান আলীর ছেলে শাহজাহান আলী(৫৫) সংঘবদ্ধ ভাবে তার উপর হামলা চালায়। এতে আম ব্যবসায়ী রফিকুল ইসলাম মারা গেলে তাকে ফেলে পালিয়ে যায়।
এবিষয়ে দেবহাটা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহা জানান, ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। লাশ ময়না তদন্ত শেষে মৃত্যুর কারণ নিশ্চিত করা হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ভারতে আক্রান্তের সংখ্যা ২ কোটি ছাড়িয়েছে

বিদেশের খবর : ভারতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। টানা কয়েক সপ্তাহ ধরেই দেশটিতে সংক্রমণের ঊর্ধ্বগতি লক্ষ্য করা যাচ্ছে। কোনভাবেই যেন দেশটিতে করোনার লাগাম টানা যাচ্ছে না। ইতোমধ্যেই দেশটিতে সংক্রমণ ২ কোটি ছাড়িয়ে গেছে।

মঙ্গলবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছে ৩ লাখ ৫৭ হাজার মানুষ। একই সময়ে দেশটিতে মারা গেছে ৩ হাজার ৪৪৯ জন।

মহামারির শুরু থেকে এখন পর্যন্ত করোনা সংক্রমণে মারা গেছে ২ লাখ ২২ হাজার ৪০৮ জন। করোনার দ্বিতীয় ঢেউয়ে দেশটির স্বাস্থ্য ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে। হাসপাতালে শয্যার অভাব, অক্সিজেন-ওষুধের সঙ্কটে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে।

করোনা সংক্রমণে এখন পর্যন্ত বিশ্বের শীর্ষ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। এই তালিকায় ভারতের অবস্থান দ্বিতীয়। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ২ কোটি ২ লাখের বেশি।

করোনা সংক্রমণে ভারতে শীর্ষ অবস্থানে রয়েছে মহারাষ্ট্র, কেরালা, কর্নাটক, উত্তরপ্রদেশ, তামিলনাড়ু এবং দিল্লি। মোট সংক্রমণের বেশিরভাগই এসব রাজ্যেই।

মহারাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্তের সংখ্যা ৪৮ হাজার ৬২১। তবে এই সময়ের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৫৯ হাজার ৫শ জন। মহারাষ্ট্রের রাজধানী মুম্বাইতে গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ২ হাজার ৬২৪। গত ৫ সপ্তাহের মধ্যে এই সংখ্যা সর্বনিম্ন।

রাজধানী দিল্লিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্তের সংখ্যা ১৮ হাজার ৪৩ এবং মারা গেছে ৪৪৮ জন। এখন পর্যন্ত রাজধানীতে এটাই সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা। তবে রাজধানীতে গত ১৫ এপ্রিলের পর প্রথমবার আক্রান্তের সংখ্যা কমতে দেখা গেছে।

অপরদিকে, কেরালায় সংক্রমণ বাড়তে থাকায় আজ থেকে কঠোর বিধি-নিষেধ জারি করা হয়েছে। বিধি-নিষেধের আওতায় শুধুমাত্র জরুরি কার্যক্রম চালিয়ে যাওয়ার অনুমতি দেয়া হয়েছে। ওই রাজ্যে বিভিন্ন অফিসে মাত্র ২৫ জনের উপস্থিতি রাখা যাবে। এর বেশি মানুষের উপস্থিতিতে নিষেধাজ্ঞা আনা হয়েছে।

গত ২৪ ঘণ্টায় কেরালায় নতুন করে আক্রান্ত হয়েছে ২৬ হাজার ১১ জন এবং মারা গেছে ৪৫ জন। ইতোমধ্যেই ওই রাজ্যে সুস্থ হয়ে উঠেছে ১৯ হাজার ৫১৯ জন।

আগামী ৬ মে থেকে তামিলনাড়ুতেও কড়াকড়ি আরোপ করা হবে। সেখানে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ২০ হাজার ৯৫২ জন। অপরদিকে মারা গেছে ১২২ জন। এদিকে, গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে ১৭ লাখ ৮ হাজার মানুষকে ভ্যাকসিন দেয়া হয়েছে। ইতোমধ্যেই ১৫ কোটি ৮৯ লাখের বেশি মানুষ ভ্যাকসিন গ্রহণ করেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পশ্চিমবঙ্গে নির্বাচনপরবর্তী সহিংসতায় ১৪ নিহত

বিদেশের খবর : বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর দফায় দফায় সংঘর্ষ চলছে পুরো পশ্চিমবঙ্গজুড়েই। গত দুই দিনে সংঘর্ষে বিজেপি, তৃণমূল কংগ্রেস ও আইএসএফের মোট ১৪ কর্মীর মৃত্যু হয়েছে বলে দাবি করেছে দলগুলো।

পশ্চিমবঙ্গে ৮ দফা ভোট শেষে ২ মে ফল ঘোষণা করে নির্বাচন কমিশন। নির্বাচনে বিজেপিকে অনেকখানি পেছনে ফেলে ম্যাজিক ফিগারের অনেক বেশি আসন নিয়ে আবারও পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসেছে তৃণমূল কংগ্রেস। বিধানসভায় ২৯৪টি আসনের মধ্যে ২৯২টি আসনে নির্বাচন হয়েছে। সেখানে তৃণমূল কংগ্রেস পেয়েছে ২১৩টি, বিজেপি পেয়েছে ৭৭টি, বাম জোট ও অন্যান্যরা পেয়েছে একটি করে আসন।

এই ফল প্রকাশের পর থেকেই পশ্চিমবঙ্গজুড়ে চলছে দফায় দফায় সংঘর্ষ। বিজেপির দাবি, তাদের নয়জন কর্মী তৃণমূলের আক্রমণে মারা গেছে। অন্যদিকে তৃণমূলের দাবি, তাদের চারজন কর্মী মারা গেছেন বিজেপির আক্রমণে। আবার উত্তর চব্বিশ পরগনার দেগঙ্গায় নিহত নওশাদ সিদ্দিকীকে নিজেদের কর্মী বলে দাবি করছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট (আইএসএফ)।

এদিকে পরিস্থিতি নিজ চোখে পরিদর্শনে আজ মঙ্গলবার (৪ এপ্রিল) পশ্চিমবঙ্গে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রতাপ নাড্ডা। তিনি মোট দুইদিন সেখানে থাকবেন। এ সময় সংঘর্ষে নিহত বিজেপির কর্মীদের বাড়িতে গিয়ে সমবেদনা জানাবেন।

আর এরই মধ্যে রাজ্যের স্বরাষ্ট্র সচিব, ডিরেক্টর জেনারেল অব পুলিশ এবং কলকাতার পুলিশ কমিশনারকে ডেকে রাজভবনে বৈঠক করেছেন রাজ্যপাল জগদীপ ধনখর। আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং নির্বাচনপরবর্তী সংঘর্ষে প্রাণহানির বিষয়ে রিপোর্টও চেয়েছেন।

এ অবস্থাতেই মুখ্যমন্ত্রী হিসেবে আগামীকাল বুধবার শপথ নিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার (৩ এপ্রিল) দলীয় কার্যালয়ে বৈঠকের পর এই সিদ্ধান্ত জানানো হয়েছে। কালীঘাটে তৃণমূল কার্যালয়ে দলের কার্যনির্বাহী সদস্যদের সঙ্গে আলোচনায় বসেন মমতা। বৈঠকের পর সাংবাদিকদের বৈঠকের সিদ্ধান্ত জানান দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। তিনি জানান, দলের নেত্রী নির্বাচিত হয়েছেন মমতাই। এ নিয়ে টানা তৃতীয়বারের মতো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বিল ও মেলিন্ডা গেটসের বিবাহ বিচ্ছেদের ঘোষণা

অনলাইন ডেস্ক : বিশ্বের অন্যতম বৃহৎ প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস (৬৫) ও তাঁর স্ত্রী মেলিন্ডা গেটস (৫৬) ২৭ বছরের সংসারের ইতি টানার ঘোষণা দিয়েছেন। বিচ্ছেদের ঘোষণায় তাঁরা বলেছেন, ‘আমরা এটা আর বিশ্বাস করতে পারছি না যে, আমাদের জীবনের পরের ধাপে দম্পতি হিসেবে আমরা একসঙ্গে থাকতে পারব।’ ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ও দ্য গার্ডিয়ানের খবরে এমনটি বলা হয়েছে।

বিল গেটস ও তাঁর স্ত্রী মেলিন্ডা পৃথিবীর ধনাঢ্য পাঁচ দম্পতির একটি। বিল গেটসের সম্পত্তির পরিমাণ ১২৪ বিলিয়ন মার্কিন ডলার। অনেকটা হঠাৎ করেই বিচ্ছেদের ঘোষণা দিলেন তাঁরা। দুই সপ্তাহ আগেও মহামারি মোকাবিলায় লড়াইরত চিকিৎসাকর্মীদের নিয়ে একটি অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন দুজন।

সোমবার টুইটারে পোস্ট করা যৌথ বার্তায় গেটস দম্পতি বলেন, ‘ব্যাপক চিন্তাভাবনা করে আমরা বিয়ের সম্পর্কের সমাপ্তি ঘোষণার সিদ্ধান্ত নিয়েছি।’

এ ছাড়া টুইটবার্তায় বিল গেটস ও মেলিন্ডা বলেন, ‘গত ২৭ বছরে আমরা অসাধারণ তিনটি সন্তান পেয়েছি। এমন একটা ফাউন্ডেশন গড়ে তুলেছি, যে ফাউন্ডেশন বিশ্বজুড়ে মানুষের স্বাস্থ্য ও সক্ষমতা নিয়ে কাজ করছে। আমরা যে বিশ্বাস থেকে ফাউন্ডেশনটি চালু করেছি, সেটা থাকবে। এই ফাউন্ডেশনের কাজ একসঙ্গে চালিয়ে যাব। কিন্তু আমরা এটা আর বিশ্বাস করতে পারছি না যে, আমাদের জীবনের পরের ধাপে দম্পতি হিসেবে আমরা একসঙ্গে থাকতে পারব।’

দ্য গেটস ফাউন্ডেশন মূলত বিশ্বের স্বাস্থ্যখাতের উন্নয়নে কাজ করে। ফাউন্ডেশনটি করোনাভাইরাসের চিকিৎসা ও টিকা তৈরিতে সবচেয়ে বড় তহবিল সরবরাহকারী। ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে তিনি বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করতে চান বলে জানান বিল গেটস।

গেটস দম্পতির তিন সন্তান, জেনিফার (২৫), রোরি (২১) ও ফোয়েব (১৮)। ইনস্টাগ্রামে জেনিফার গেটস লিখেছেন, ‘আমাদের পুরো পরিবারের জন্য একটা দুঃসময় ছিল।’ জীবনের পরবর্তী ধাপে ব্যক্তিগত গোপনীয়তার বিষয়টি বোঝার জন্য সবাইকে অগ্রিম ধন্যবাদ দেন গেটস দম্পতির বড় মেয়ে জেনিফার।

এর আগে মেলিন্ডা বলেছিলেন, ‘তাদের বিয়েটা বেশ কঠিন পর্যায়ে ঠেকেছে। বিল নিয়মিত দিনের ১৬ ঘণ্টা কাজ করে। পরিবারের জন্য তাঁর সময় বের করা দুঃসাধ্য হয়ে যায়।’ ২০১৯ সালে ২৫তম বিবাহবার্ষিকীতে সানডে টাইমসকে তিনি এ কথা বলেন।

১৯৭৫ সালে মাইক্রোসফট প্রতিষ্ঠাকালেই বিলিয়নিয়র বিল গেটস। ১৯৮৭ সালে সেখানে যোগ দেন মেলিন্ডা। পরে ১৯৯৪ সালে তাঁরা বিয়ে করেন। আসলে বিয়েই করা উচিত কি না তা নিয়ে দ্বিধায় ছিলেন চরম কর্মব্যস্ত বিল গেটস। এর আগে মেলিন্ডা জানান, কাজ এবং পরিবারের মধ্যে ভারসাম্য বজায় রাখতে পারবেন কি না তা নিয়ে ব্যাপক মাত্রায় সন্দিহান ছিলেন বিল গেটস। এমনকি তিনি হোয়াইট বোর্ডে বিয়ের ভাল মন্দ দিকগুলো লিখতে শুরু করেন।

এতটা মেপে সিদ্ধান্ত নেওয়া মানুষটি এবার বিয়ের সম্পর্ক থেকে ইস্তফার ঘোষণা দিলেন।

সাম্প্রতিক বছরগুলোর মাঝে পৃথিবীর শীর্ষ ধনী দম্পতির বিচ্ছেদের দ্বিতীয় ঘটনা এটি। ২০১৯ সালে বিশ্বখ্যাত ই-কমার্স অ্যামাজনের প্রধান নির্বাহী জেফ বেজস তাঁর স্ত্রী ম্যাকেঞ্জি স্কটের সঙ্গে বিচ্ছেদ ঘটান। বিচ্ছেদের ফলে বেজসের স্ত্রী বিশ্বের চতুর্থ ধনী নারীতে পরিণত হন। ৩৮ বিলিয়ন ডলার পরিমাণ সম্পত্তি পান ম্যাকেঞ্জি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সিসিইউতে থাকা খালেদা জিয়া স্বাভাবিক শ্বাস নিচ্ছেন

রাজনীতির খবর : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া স্বাভাবিকভাবে শ্বাস নিচ্ছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক টিমের সদস্য অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন।

সোমবার রাত ৮টায় বসুন্ধরা এভারকেয়ার হাসপাতালের সামনে উপস্থিত সাংবাদিকদের বিএনপি চেয়ারপারসনের সর্বশেষ অবস্থা জানান তিনি।

এই হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন আছেন খালেদা জিয়া।

অধ্যাপক জাহিদ বলেন, ‘করোনারি কেয়ার ইউনিটে উনি আছেন। এই ইউনিটে যখন রোগী থাকেন, তখন তো সেখানে রোগী স্বাভাবিক শ্বাস-প্রশ্বাসই নেয়।’

খালেদা জিয়া কেমন আছেন প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘দেখেন আমি এখানে আসার জাস্ট কয়েক মিনিট আগে উনার সঙ্গে দেখা করে আসছি। আমি উনার সঙ্গে কথা বলে এসেছি। উনি কেমন আছেন খোঁজ নিয়েছি।’

কী কারণে শ্বাসকষ্টটা হলো প্রশ্ন করা হলে অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন বলেন, ‘মানুষের যেকোনো সময়ে যেকোনো পরিস্থিতিতে শ্বাসকষ্ট হতে পারে। উনার পরীক্ষা-নিরীক্ষা চলছে এবং সেগুলো এখানকার চিকিৎসকরা কালেকটিভলি করছেন।’

তিনি বলেন, ‘আজকে ভোরের দিকে উনি (খালেদা জিয়া) একটু শ্বাসকষ্ট অনুভব করেন। উনি যখন শ্বাসকষ্ট অনুভব করেন চিকিৎসকরা পরীক্ষা করার পর তাকে করোনারি কেয়ার ইউনিটে নেন। আপনাদের মাধ্যমে আমরা দেশবাসীর কাছে অনুরোধ করব যে, উনার রোগমুক্তির জন্য আপনারা মহান রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন।’

এর আগে সকালের দিকে শ্বাসকষ্ট অনুভব করলে চিকিৎসকরা বিকেল ৪টায় খালেদা জিয়াকে সিসিইউতে স্থানান্তর করে।

তিনি হৃদরোগ বিশেষজ্ঞ শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধায়নে চিকিৎসাধীন রয়েছেন।

উল্লেখ্য, গত ১১ এপ্রিল খালেদা জিয়ার করোনা শনাক্ত হয়। এ সময় তার বাসভবন ফিরোজায় আরও আটজন ব্যক্তিগত স্টাফ করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হন।

এরপর থেকে গুলশানের বাসা ফিরোজায় তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এফএম সিদ্দিকীর নেতৃত্বে চিকিৎসা শুরু হয়। করোনা শনাক্তের ১৪ দিন পর খালেদা জিয়ার আবারও পরীক্ষা করা হলে ফলাফল পজিটিভ আসে।

এরপর ২৭ এপ্রিল রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় তাকে। চিকিৎসাধীন খালেদা জিয়ার জন্য গঠিত ১০ সদস্যের মেডিকেল বোর্ডের নেতৃত্বে রয়েছেন অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তালায় হাইব্রিড জাতের ধান(তেজ গোল্ড) হারভেস্টার যন্ত্রের মাধ্যমে কর্তন

তালা প্রতিনিধি: সমলয়ে বোর হাইব্রিড জাতের ধান (তেজ গোল্ড) ব্লক প্রদর্শনীর ৫০ একর জমির ধান কম্বাইন হারভেস্টার যন্ত্রের মাধ্যমে ফসল কর্তন করা হয়েছে তালা উপজেলায়।
সোমবার কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির আয়োজনে উপজেলার মাহমুদপুর,মির্জাপুর,কুমিরা ব্লকে ফসল কর্তন করা হয়। হারভেস্টার যন্ত্রের মাধ্যমে ফসল কর্তন উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হাজিরা বেগমের সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তারিফ-উল হাসান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মুরশিদা পারভীন পাপড়ী,অধ্যক্ষ এনামুল হকসহ স্থানীয় গন্যমাণ্য ব্যক্তিবর্গ।
উপজেলা কৃষি অফিসার হাজিরা বেগম জানান,হাইব্রিড জাতের ধান তেজ গোল্ড চাষ করে এবার ব্যাপক সফলতা এসেছে। এছাড়া এই হারভেষ্টার মেশিন দিয়ে ধান কাটা, মাড়াই ও বস্তাবন্দি করা যায় সহজে। তাই আমাদেও প্রদর্শণী ব্লকে হারভেস্টার যন্ত্রেও মাধ্যমে ফসল কর্তন করলাম।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest