সর্বশেষ সংবাদ-
শ্যামনগরে অনলাইন জুয়া চক্রের মূল হোতা আটক: ‌দুটি মোবাইল জব্দসাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন১২ কেজি এলপিজি সিলিন্ডারে এবার দাম বাড়ল ২২৩ টাকাসাতক্ষীরায় নির্মানাধীন ভবনের কাজ নিয়ে দুপক্ষের বিরোধের মীমাংসাবীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা: সাতক্ষীরায় মানববন্ধনশ্যামনগরে বাস-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে ইজিবাইক চালক নিহততালায় উপজেলার শ্রেষ্ঠ সংগঠক নির্বাচিত তরুণ সমাজকর্মী এস. এম. নাহিদকলারোয়ায় প্রবাসীর অর্ধকোটি টাকার ইটভাটা জবরদখলের অভিযোগ- বিএনপি নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলননক্ষত্রের অভিবাদন: শ্যামনগরে ১০ গুণী ব্যক্তিকে সংবর্ধনাসাংবাদিক পুত্র কাজী ফাহিমের অতুলনীয় সাফল্য : প্রেসক্লাব নেতৃবৃন্দের অভিনন্দন

তালায় ধানের বীজ, রাসায়নিক সার বিতরণে অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ

এস এম বাচ্চু, তালা : উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে উফলী আউশ ধানের বীজ ও রাসায়নিক সার বিতারণে অনিয়ম,স্বজনপ্রীতির অভিযোগ পাওয়া গিয়েছে। তবে উপজেলা কৃষি কর্মকর্তা অভিযোগের বিষয়টি অস্বীকার করেছেন।

প্রকাশ, গত সোমবার (২৬ এপ্রিল) সকাল ১১ টায় উপজেলা কৃষি পূনর্বাসন বাস্তবায়নে তালা উপজেলা শিল্পকলা একাডেমির হলরুমে ১২টি ইউনিয়নের ১২শ কৃষকের মাঝে ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়। ২০২১-২২ মৌসুমে আউশ প্রনোদনা কর্মসূচির আওতায় ধানের বীজ ও রাসায়নিক সার প্রতি কৃষকের মাঝে ধানের বীজ ৫ কেজি, ২০ কেজি ডিএমপি সার ও ১০ কেজি এমপিও সার বিনামূল্যে বিতারন করা হয়। কিন্তু সরকার প্রদত্ত এসব কৃষি প্রনোদনা বিতারনে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,মেম্বার, ও কৃষি কর্মকর্তারা তাদের আতœীয় স্বজন এবং নিজেদের সর্মাথকদের নাম তালিকা করে জমা দিয়েছেন বলে অভিযোগ পাওয়া যায়।এতে করে কৃষি প্রনোদনা পাওয়ার যোগ্য কৃষকরা সরকারী প্রনোদনা হতে বঞ্চিত হয়েছেন বলে জানা গিয়েছে। এমনকি একজনের নাম তালিকায় দিয়ে অন্য ব্যক্তি সেই নামে ভূয়া স্বাক্ষর করে ধান ও সার আতœসাৎ করা তথ্য পাওয়া গিয়েছে।
এমন অভিযোগের বিষয়ে সরজমিনে গিয়ে জানা যায়, উপজেলার আগোলঝাড়া গ্রামের অসহায় কৃষক আরিজুল নিজের নাম স্বাক্ষর করতে না পারলেও সরকারী রেজুলেশন খাতায় স্বাক্ষর পাওয়া গিয়েছে। এবং কৃষি দপ্তরে সংবাদকর্মীরা অবস্থানকালীন সময় আরিজুলের নামের ধান ও সার অন্য একজন ব্যক্তি নিয়ে যায়। উক্ত ব্যক্তির বিষয়ে কৃষি দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার কাছে জিঙ্গাসা করলে তিনি বলেন, আব্দুল্লাহ ভাই নিয়ে গিয়েছে। এই আব্দুল্লাহ ভাইটি কে জানতে চাইলে তিনি সঠিক উত্তর দিতে ব্যর্থ হন।
উক্ত ব্লকের দায়িত্ব প্রাপ্ত উপ-সহকারী কৃষি কর্মকর্তা রেজাউল ইসলাম ভূয়া স্বাক্ষরের বিষয়টি অস্বীকার করে বলেন, তালিকায় নাম থাকা ব্যক্তির স্বাক্ষর এটি।
এমনি করে প্রতিটি ইউনিয়নের জন্য বরাদ্দকৃত ১০০ জন কৃষকের ধানের বীজ ও সার ভাই নিয়ে যাওয়ার খবর পাওয়া গিয়েছে। এসব ভাইরা হলেন সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান, মেম্বার ও উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের পোষা দালাল।
সচেতন নাগরিকের প্রশ্ন, ইউপি চেয়ারম্যান ও মেম্বার এবং উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের পোষা ভাইদের কারনে আজ সরকারী কৃষি প্রনোদনা পাওয়া হতে বঞ্চিত হচ্ছেন অসহায় কৃষকরা। এসব পোষা দালাল ভাইদের হাতে কৃষি অফিস আর কতদিন বন্ধি থাকবে!
তালা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হাজিরা বেগম জানান, কৃষি প্রনোদনা বিতারণের জন্য নামের তালিকা তৈরী করেন সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানদ্বয়। তারপরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সেটি অনুমোদন দেন। এমন একটি অভিযোগের কথা আমি শুনেছি। অভিযোগের বিষয়ে আমি মর্মাহত। অভিযোগটি তদন্ত পূর্বক ব্যবস্থা নিবো।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা বড়বাজারে বাবু খানের বরফকলে জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা বড়বাজারে প্রাণসায়ের খাল পাড়ে বাবু খানের বরফ কল ও দোকান ঘর অবৈধ বলে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন।

সোমবার (৪ মে) সকাল থেকে বিকাল পর্যন্ত এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে সাতক্ষীরা জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট লিখন দাশ। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা দীপক মন্ডল,পুলিশ ও ফায়ারসার্ভিস এর সদস্যরা।

এবিষয়ে বড়বাজারের ব্যবসায়ী বাবু খান বলেন, ২000 সালে মুনজিতপুর এলাকার আব্দুল গফুর মন্ডলের এর কাছ থেকে ২২ জন ব্যাবসায়ী ২৪ শতক জমি ক্রয় করে এখানে বানিজ্যিক প্রতিষ্ঠান গড়ে তোলা হয়। ২000 সালে রাষ্ট্রপক্ষ এই ২২ জন মালিকের ২৪ শতক জমি সরকারের দাবি করে মামলা করে।

২০১৯ সালে আমরা নিম্ন আদালতে রায় পাই। তিন মাসের মধ্যে আপিল করার নিয়ম থাকলেও রাষ্ট্রপক্ষ ১৮ মাস পর জজ আদালতে আপিল করে। কয়েক মাস আগে খাল পুনঃখননের সময় আমার বরফকল আংশিক ভাঙলে আমি উচ্চ আদালতে পিটিশন করি। এব্যাপারে উচ্চ আদালত রাষ্ট্রপক্ষকে ৬ সপ্তাহের মধ্যে বরফকল ভাঙার কারণ দর্শানোর নির্দেশ দেন। কিন্তু উচ্চ আদালতে রাষ্ট্রপক্ষ কোনো জবাব না দিয়ে আমার বরফ কল উচ্ছেদ করছে জেলা প্রশাসন।

উচ্ছেদ অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট লিখন দাশ বলেন, জেলা ম্যাজিস্ট্রেট এর নির্দেশে এই উচ্ছেদ অভিযান চালানো করা হচ্ছে। বড়বাজারে কিছু ব্যাবসায়ী দীর্ঘদিন ধরে প্রাণসায়ের খালের জায়গায় দখল করে ব্যাবসা প্রতিষ্ঠান গড়ে ছিলো। এসব জায়গা পুনরুদ্ধার করে শহরের সৌন্দর্য বর্ধন এর প্রকল্প বাস্তবায়ন করার কাজ করা হচ্ছে বলে জানান তিনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জেলা আ’লীগের দপ্তর সম্পাদকের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে প্রতারণা

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদকের নামে ভূয়া ফেসবুক আইডি খুলে প্রতারণার শুরু করেছে একটি চক্র। এঘটনায় সাতক্ষীরাবাসীকে সাবধান থাকার অনুরোধ জানিয়েছেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ। এঘটনায় তিনি ৪/০৫/২০২১ তারিখে সদর থানায় একটি সাধারণ ডায়েরিও করেছেন। যার নং- ১৯৯।
জানা গেছে, উল্লেখিত প্রতারক চক্রটি ভূয়া আইডি খুলে সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদের অসুস্থ্যতার কথা বলে সারা দেশের বিভিন্ন নেতাকর্মীদের কাছ ০১৮২৪ ৩৯২৪৬৯ (বিকাশ) ও ০১৮৪১ ৮৭৫৬৪৬৪ (রকেট) নাম্বার দিয়ে অনেক টাকা গ্রহণ করেছেন।
এঘটনায় জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ বলেন, আমি বর্তমানে অনেকটা সুস্থ্য। কিন্তু আমার অসুস্থ্যতার দোহাই দিয়ে আমার নাম ব্যবহার করে যে চক্রটি বাণিজ্য শুরু করেছেন দ্রুত তাদের খুজে বের করে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির ব্যবস্থা গ্রহণে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করছি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে জখম ও নারী নির্যাতন কারীদের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিনিধি : কালিগঞ্জে জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে দুইজনকে পিটিয়ে জখম এবং নারী নির্যাতন কারীদের দৃষ্টান্ত বিরুদ্ধে শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন কালিগঞ্জের রাজাপুর গ্রামের মৃত. বাছতুল্যা মোড়লের পুত্র আশরাফ হোসেন। লিখিত অভিযোগে তিনি বলেন, জমি জমা নিয়ে মৃত তালেব মোড়লের পুত্র আবু বক্কর মোড়লের সাথে দির্ঘদিন বিরোধ চলে আসছিল। এর জের ধরে গত ২৫ এপ্রিল‘২১ তারিখে আমার ভাই মোশাররফ ও বোন রাফেজা খাতুন বাড়ি আসার পথে আবু বক্কর মোড়লের নেতৃত্বে তার পুত্র জাহিদুল ইসলাম, তার স্ত্রী জাহানারা খাতুন জানু, জাহিদুল ইসলামের স্ত্রী নার্গিসসহ ৫/৬ জনের একটি সংঘবদ্ধ বাহিনী তাদের গতি রোধ করে এবং ধারালো অস্ত্র দিয়ে মোশারফের মাথায় কোপ মেরে মারাত্মক জখম করে। তাকে রক্ষায় আমার বোন রাফেজা খাতুন এগিয়ে গেলে তার পরনের কাপড় চোপড় টেনে হিচড়ে শ্লীলতাহানি ঘটনায়। পরে আমার ছোট ভাই তাদের উদ্ধার করতে গেলে তাকেও কুপিয়ে ও পিটিয়ে মারাত্মক জখম করে। সে সময় তাদের ডাক চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। হামলাকারীরা চলে যাওয়ার সময় বিভিন্ন হুমকি দিয়ে যায়। এঘটনায় আমি বাদী হয়ে পর দিন কালিগঞ্জ থানায় একটি এজাহার জমা দিলে তদন্তের জন্য থানার এস আই তরিকুল ইসলাম ঘটনাস্থলে গেলে তার সামনেই আবু বক্কর মোড়লগং আমাদের খুন জখমসহ বিভিন্ন হুমকি ধামকি প্রদর্শণ করে বলেন, যদি এজাহারা তুলে না নিস তাহলে ফল ভালো হবে না, তোর সন্তানসহ পরিবারের সদস্যর খুন জখম করা মর্মে হুমকি প্রদর্শন করে। পুলিশ চলে যাওয়ার পর ২৮ এপ্রিল‘২১তারিখে প্রকাশ্যে বন্দুক নিয়ে আমাদের বাড়িতে প্রবেশ করে বলে, এজাহার তুলে নিবি, আর দ্রুত তোর ভাইকে হাসপাতাল থেকে বাড়ি নিয়ে আসবি। আমরা জীবনের ভয়ে তাকে বাড়ি নিয়ে আসি। সে সময় তারা বিষয়টি থানা পুলিশকে না জানানোর জন্য হুমকি দিয়ে চলে যায়। ঘটনার এতদিন অতিবাহিত হয়ে গেল এবং মূর্মুহু হুমকি প্রদর্শন করে যাচ্ছে আবু বক্কর গং অথচ আমার আবেদনটি এজাহার হিসেবে গণ্য করা হয়নি। বর্তমানে আমার পুরো পরিবার তেিদর ভয়ে চরম আতংকে দিন কাটাচ্ছি। তার আবেদনটি পূনরায় এজাহার হিসেবে গণ্য করে উল্লেখিত ব্যক্তিদের আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তুচ্ছ ঘটনায় বিষ প্রয়োগ করে মাছ হত্যাকারীদের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সদরের দহাকুলায় তুচ্ছ ঘটনায় বিষ প্রয়োগ করে মাছ হত্যাকারীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন, পুরাতন সাতক্ষীরা দক্ষিণপাড়া গ্রামের মৃত. আওরঙ্গবেজের পুত্র আব্দুর ওহাব। লিখিত অভিযোগে তিনি বলেন, আমি দহাকুলা গ্রামের মৃত. ফাজেল সরদারের পুত্র শওকত আলী ও ইনসাফ আলীর কাছ থেকে ৫ বিঘা জমি তিন বছর মেয়াদে ডিড নিয়ে ধান এবং মৎস্য চাষ করে আসছিলাম। সম্প্রতি তাদের সাথে আমার মনোমালিন্য হওয়ায় গত ২৪ এপ্রিল‘২১ তারিখে সকাল ৮টায় ভাড়াটিয়া লোকজন নিয়ে ঐ সম্পত্তিতে আমার চাষাবাদ করা লাগানো ধান উঠাতে থাকে। আমি বাধা দিতে গেলে দুই ভাই শওকত আলী ও একাধিক মামলার আসামী ইনসাফ আলী আমাদের খুন জখমসহ বিভিন্ন হুমকি প্রদর্শণ করে। এঘটনায় আমি নিরুপায় হয়ে সাতক্ষীরা সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করি। অভিযোগ দায়েরর খবর পেয়ে শওকত আলী ও ইনসাফ আলী আরো ক্ষিপ্ত হয়ে আমার ক্ষতি করার ষড়যন্ত্র শুরু করে। এঘটনায় আমি ইতোপূর্বে সাতক্ষীরা সদর থানায় সাধারণ ডায়েরিও করেছি। এক পর্যায়ে গত ২৮ এপ্রিল‘২১ তারিখে রাতের কোন এক সময় শওকত আলী ও ইনসাফ আলী আমার মৎস্য ঘেরে বিষ প্রয়োগ করে। উক্ত বিষের কারণে ঘেরের গলদাসহ বিভিন্ন প্রজাতির প্রায় ২লক্ষাধিক টাকার মাছ মারা যায়। এবিষয়ে সাতক্ষীরা সদর থানা পুলিশ কে অবগত করানো হয়েছে। তারা আমার ঘেরেরে মাছ হত্যা করে আমাকে পথে বসানো ষড়যন্ত্র করেছে।
এব্যাপারে তিনি শওকত আলী ও একাধিক মামলার আসামী ইনসাফ আলীর কর্তৃক মাছ মারার ঘটনায় দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা টিভি জার্নালিষ্ট এসোসিয়েশনের কমিটি গঠন

প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরা টিভি জার্নালিষ্ট এসোসিয়েশন গঠনকল্পে এক সভা ৪ মে মঙ্গলবার সাতক্ষীরা প্রেসক্লাব অতিথি কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
এটিএন বাংলা ও এটিএন নিউজ এর নিজস্ব প্রতিনিধি এম কামরুজ্জমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সময় টিভির সাতক্ষীরা প্রতিনিধি সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপী, বিটিভির মোজাফ্ফর রহমান, মাছরাঙা টিভির মোস্তাফিজুর রহমান উজ্জল, বাংলাভিশন টিভির আসাদুজ্জামান, যমুনা টিভির আহসানুর রহমান রাজিব, একাত্তর টিভির বরুণ ব্যানার্জী, এস এ টিভির শাহিন গোলদার, নিউজ টোয়েন্টি ফোরের শাকিলা ইসলাম জুঁই, জিটিভির কামরুল হাসান, মাই টিভির ফয়জুল হক বাবু, এশিয়ন টিভির মনিরুজ্জামান তুহিন, বিজয় টিভির আকরামুল ইসলাম, আনন্দ টিভির হাসানুর রহমান, বাংলা টিভির গোপাল কুমার মন্ডল প্রমুখ।
সভায় বিস্তারিত আলোচনা শেষে সর্বস¤œতিক্রমে এটিএন বাংলা ও এটিএন নিউজের নিজস্ব প্রতিনিধি এম কামরুজ্জামানকে আহবায়ক এবং যুমনা টিভির নিজস্ব প্রতিনিধি আহসানুর রহমান রাজিবকে সদস্য সচিব করে সাতক্ষীরা টিভি জার্নালিষ্ট এসোসিয়েশনের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
সভায় গঠিত কমিটি সুবিধাজনক সময়ে সাধারণ সভার মাধ্যমে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে এবং আহবায়ক কমিটি সংগঠনের গঠনতন্ত্র প্রনয়ন করবে বলেও সভায় সিদ্ধান্ত গৃহীত হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় পাওনা টাকা চাওয়ায় পাওনাদার কে জখম

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় পাওনা টাকা চাওয়ায় পাওনাদার কে মারপিট ও কামড়িয়ে মারাত্মক জখমের ঘটনা ঘটেছে। ৩ মে ২০২১ রাত সাড়ে ৯টার দিকে সাতক্ষীরা শহরের রসূলপুর মেহেদীবাগ এলাকায় এঘটনা ঘটে।
এঘটনায় ভুক্তভোগী রসুলপুর গ্রামের আতিয়ার খানের পুত্র আবুল বাসার বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় একটি এজাহার জমা দিয়েছেন।
জানা গেছে, ব্যবসায়ী লেনদেনের বিষয়ে মধুমোল্লারডাঙ্গী এলাকার লিটন মির্জার কাছে ভুক্তভোগী আবুল বাসার ৩৫ হাজার টাকা পাওনা হয়। বিভিন্ন সময়ে টাকা চাইলে না দিয়ে তালবাহানা করতে থাকে লিটন মির্জা। ৩ মে রাতে রসুলপুর মেহেদীবাগ এলাকায় লিটনের সাথে দেখা হলে পাওনা টাকা চান ভুক্তভোগী আবুল বাসার। এতে ক্ষিপ্ত হয়ে লিটনসহ তার কতিপয় সহযোগী আবুল বাসারকে বেধড়ক মারপিট করে এবং একপর্যায়ে বুকের ডানপামে কামড় দিয়ে মারাত্মক জখম করে। এঘটনায় লিটন মির্জার দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করে সাতক্ষীরা সদর থানায় লিখিত এজাহার জমা দিয়েছেন ভূক্তভোগী আবুল বাসার।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
লায়ন্স ক্লাব অব ঢাকা ওয়েসিস এবং আলহাজ¦ ইয়াকুব আলী  ফাউন্ডেশনের পক্ষে ১০ হাজার মাস্ক হস্তান্তর

করোনা মোকাবেলায় লায়ন্স ক্লাব অব ঢাকা ওয়েসিস এবং আলহাজ¦ ইয়াকুব আলী মেমোরিয়াল ফাউন্ডেশনের পক্ষে জেলা প্রশাসন ও বি এম এ সাতক্ষীরায় ১০ হাজার মাস্ক হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামালের এ মাস্ক হস্তান্তর করেন। এসময় উপস্থিত ছিলেন, বি এম এ সেক্রেটারী ডা: মনোয়ার হোসেন, ডা: সুব্রত কুমার ঘোষ, আলহাজ¦ ইয়াকুব আলী ফাউন্ডেশনের সেক্রেটারী মো: হাবিবুল্লাহ ও সদস্য তাহিয়াতুল হক প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest