সর্বশেষ সংবাদ-
শ্যামনগরে অনলাইন জুয়া চক্রের মূল হোতা আটক: ‌দুটি মোবাইল জব্দসাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন১২ কেজি এলপিজি সিলিন্ডারে এবার দাম বাড়ল ২২৩ টাকাসাতক্ষীরায় নির্মানাধীন ভবনের কাজ নিয়ে দুপক্ষের বিরোধের মীমাংসাবীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা: সাতক্ষীরায় মানববন্ধনশ্যামনগরে বাস-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে ইজিবাইক চালক নিহততালায় উপজেলার শ্রেষ্ঠ সংগঠক নির্বাচিত তরুণ সমাজকর্মী এস. এম. নাহিদকলারোয়ায় প্রবাসীর অর্ধকোটি টাকার ইটভাটা জবরদখলের অভিযোগ- বিএনপি নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলননক্ষত্রের অভিবাদন: শ্যামনগরে ১০ গুণী ব্যক্তিকে সংবর্ধনাসাংবাদিক পুত্র কাজী ফাহিমের অতুলনীয় সাফল্য : প্রেসক্লাব নেতৃবৃন্দের অভিনন্দন

ভারতে করোনা শনাক্ত ও মৃত্যুতে আবারও নতুন রেকর্ড

বিদেশের খবর : করোনা মহামারিতে ভারতের পরিস্থিতি বর্ণনাতীত। প্রায় দু’সপ্তাহ ধরে ধারাবাহিকভাবে বেড়ে চলার পর দৈনিক মৃত্যুর সংখ্যা মঙ্গলবার কিছুটা কমলেও তা আবারও রেকর্ড সংখ্যায় বেড়েছে।

গত ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছেন ৩২৯৩ জন। আর এর মাধ্যমে মহামারি শুরুর পর থেকে দক্ষিণ এশিয়ার এই দেশটিতে করোনায় মৃত্যুর মোট সংখ্যা ছাড়িয়েছে দুই লাখের ঘর। এছাড়া একই সময়ে নতুন করে ৩ লাখ ৬০ হাজার ৯৬০ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। যা টানা সপ্তম দিনের মধ্যে সর্বোচ্চ রেকর্ড।

বুধবার (২৮ এপ্রিল) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৩ লাখ ৬০ হাজার ৯৬০ জন। সর্বশেষ এই সংখ্যা নিয়ে মহামারির শুরু থেকে দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৭৯ লাখ ৯৭ হাজার ২৬৭ জনে।

গত কয়েকদিন ধরে ভারতে দৈনিক মৃত্যু আড়াই হাজারের ওপরেই রয়েছে। কিন্তু বুধবার সেই সংখ্যা ছাপিয়ে গেছে আগের সব পরিসংখ্যানকে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩ হাজার ২৯৩ জন।

এতে মোট মৃত্যুর সংখ্যা পার হয়েছে দুই লাখের ঘর। করোনা মহামারির শুরু থেকে দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ১ হাজার ১৮৭ জনে। সূত্র: এনডিটিভি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবকলীগের উদ্যেগে ফ্রী এ্যাম্বুলেন্স ও অক্সিজেন সার্ভিস চালু

নিজস্ব প্রতিনিধি : কোভিড-১৯ করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় ও আক্রান্ত রোগীর জরুরি সেবা প্রদানের লক্ষে সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবকলীগের উদ্যেগে ফ্রী এ্যাম্বুলেন্স ও অক্্িরজেন সার্ভিস চালু করা হয়েছে। হটলাইন (০৯৬৯৬৩৩৯৩৭৫)।
২৮ এপ্রিল (বুধবার) বেলা সাড়ে ১২ টায় শহরের ইটাগাছা মোড়ে মহতি উদ্যেগের শুভ উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাবেক জেলা ছাত্রলীগের সভাপতি কাজী আক্তার হোসেন।
জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক মীর মোস্তাক আলীর সভাপতিত্বে স্বাস্থ্য মেনে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: সুব্রত কুমার ঘোষ, জেলা স্বেচ্ছাসেবকলীগের সহসভাপতি এড.সাইদুজ্জামান জিকো (এপিপি), উপ-দপ্তর সম্পাদক খন্দকার আনিসুর রহমান, সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি এড.ফারুক হোসেন(এজিপি), পৌর স্বেচ্ছাসেবকলীগ নেতা মো: রফিকুল ইসলাম, নাইম হোসেন, সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের হাবিবুর রহমান হাবিব প্রমুখ নেতৃবৃন্দ।
এসময় বক্তারা বলেন, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবকলীগ মানুষের জন্য কাজ করে চলেছে। ইফতারি বিতরণ, দুস্থ্যদের মাঝে খাদ্য সরবারহসহ বিভিন্ন ধরনের কাজ করে মানুষের মনে স্থান করে নিয়েছে। বক্তারা আরো জানান, হটলাইন নাম্বারে (০৯৬৯৬৩৩৯৩৭৫) ফোন করে আন্ত:জেলা করোনা সংক্রান্ত যে কোন সেবা গ্রহণ করতে পারবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বাঁশখালী হত্যাকান্ডের বিচারের দাবিতে শ্যামনগরে অবরোধ কর্মসূচি

শাকিল হোসেন : চট্রগ্রামের বাঁশখালীতে এসএস কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের শ্রমিকের ন্যায্য দাবির সমাবেশে পুলিশ ও এসএস পাওয়ার লিমিটেডের অস্ত্রধারীদের গুলিতে ৭ জন শ্রমিক নিহত ও ৫০ জনের বেশি গুরুতর আহত হয়। এ ঘটনার প্রতিবাদে এবং শ্রমিকদের ন্যায় বিচার ও ক্ষতি পূরণের দাবিতে সাতক্ষীরার শ্যামনগরে অবরোধ কর্মসূচি পালন করেছে উপজেলার শিক্ষার্থী ও তরুণরা।
বুধবার (২৮ এপ্রিল) বেলা ১১টায় উপকূলীয় শ্যামনগর উপজেলার পাতাখালি বাজারে এলাকার সোচ্চার জনগণ, স্থানীয় শিক্ষার্থীরা এবং জলবায়ু যোদ্ধারা স্ট্রাইকে অংশগ্রহণ করেন। পরিবেশবাদী সংগঠন ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিস ও বাংলাদেশ ওয়ার্কিং গ্রুপ অন এক্সটারনাল ডেট (বিডব্লিউজিইডি) এই প্রতিবাদ কর্মসূচির আয়োজন করে। ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিসের সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মুহতারাম বিল্লাহ সভাপতিত্বে স্ট্রাইকে বক্তব্য রাখেন সংগঠনটির সাতক্ষীরা জেলা সমন্বয়ক ও সাতক্ষীরা স্টুডেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক শাহিন বিল্লাহ, শাহরিয়া সুলতানা, তৈয়েবুর রহমান প্রমুখ।
এসময় সংক্ষুব্ধ তরুণরা বলেন, বিদ্যুৎ কেন্দ্রে বকেয়া বেতন ও বোনাসের দাবিতে শ্রমিকরা দাবি জানিয়ে আসলেও মালিকপক্ষ বারবার এড়িয়ে গেছে এবং তাদের উপর নানাভাবে হুমকি দিয়ে আসছে। গত ১৭ তারিখ তাদের ন্যায্য বেতন-বোনাসের দাবিতে আন্দোলনের এক পর্যায়ে মালিকপক্ষ তাদের উপর চড়াও হয়। পরে মালিকের নির্দেশে পুলিশ এসে শ্রমিকদের উপর নির্বিচারে গুলি চালায়। শ্রমিকদের দাবি নিয়ে কথা বলার অধিকার ন্যায়সম্মত। ফলে তাদের ন্যায্য দাবি নিয়ে গড়ে উঠা গণতান্ত্রিক আন্দোলনে তাদের উপরে হামলা করার অধিকার কারো নেই।
বাঁশখালীতে শ্রমিক হত্যার বিচার, শ্রমিকদের নামে দায়ের করা মামলা প্রত্যাহার, করোনাকালে জনগণের চিকিৎসাসেবা, খাদ্য নিরাপত্তা ও কর্মসংস্থানের নিশ্চয়তা দিবে হবে। এছাড়া জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী কয়লা ভিত্তিক সকল কেন্দ্র বন্ধ ঘোষণার জন্য আহ্বান জানান তারা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বেশ কয়েকটি পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া

রাজনীতির খবর : সিটি স্ক্যানসহ বেশ কয়েকটি পরীক্ষা করতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এভার কেয়ার হাসপাতালে গেছেন। আজ মঙ্গলবার রাত ৯টা ৩০ মিনিটের দিকে তিনি গুলশানের ফিরোজা বাসভবন থেকে গাড়িতে করে বের হন।

বিএনপি চেয়ারপারসনের গণমাধ্যম শাখার কর্মকর্তা শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এভার কেয়ার হাসপাতালে শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করানোর পর সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে আবার গুলশানের বাসায় আনা হবে।

খালেদা জিয়ার সঙ্গে আছেন তাঁর চিকিৎসক দলের প্রধান অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী, অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন ও ডা. মোহাম্মদ আল মামুন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মুনিয়ার ফ্ল্যাট থেকে ৬ ডায়েরি উদ্ধার, বসুন্ধরার এমডির দেশত্যাগে নিষেধাজ্ঞা

দেশের খবর : কলেজছাত্রী মোসারাত জাহান মুনিয়ার ফ্ল্যাট থেকে ছয়টি ডায়েরি ও দুটি মোবাইল উদ্ধার করেছে পুলিশ। এসব ডায়েরিতে কী লেখা আছে তা যাচাই করছে পুলিশ।

রাজধানীর গুলশানে অভিজাত একটি ফ্ল্যাট থেকে মুনিয়ার মরদেহ উদ্ধারের ঘটনায় দায়ের হওয়া মামলার আলামত হিসেবে এগুলো উদ্ধার করা হয়।

এর আগে সোমবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় মুনিয়ার মরদেহ উদ্ধারের পর গুলশান থানায় মামলা করেন তার বড় বোন নুসরাত জাহান।

এতে আসামি করা হয় বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীরকে। তার বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ আনা হয়। এর পরিপ্রেক্ষিতে পুলিশ ঘটনার তদন্ত করছে।

মঙ্গলবার (২৭ এপ্রিল) রাতে গুলশান বিভাগের উপ-কমিশনার (ডিসি) সুদীপ কুমার চক্রবর্তী জানান, মুনিয়ার মরদেহ উদ্ধারের পর সেখান থেকে তার মোবাইলসহ বিভিন্ন ধরনের আলামতের সঙ্গে ৬টি ডায়েরি পাওয়া যায়। এসব ডায়েরিতে কী লেখা আছে তা যাচাই করা হচ্ছে।

তিনি বলেন, গত ১ মার্চ ওই তরুণী একাই ফ্ল্যাটটিতে উঠেন। সব মিলিয়ে বাড়িওয়ালার সঙ্গে এক লাখ ১১ হাজার টাকার ভাড়ার চুক্তি ছিল। প্রায় পৌনে দুই মাস ওই ফ্ল্যাটে অবস্থান করেন মুনিয়া।

ডিসি আরও বলেন, ওই ফ্ল্যাটে মুনিয়া একা থাকার কথা বলা হলেও কে কে আসা-যাওয়ার মধ্যে থাকত তা জানতে ভবনের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। উদ্ধার হওয়া ডায়েরির সঙ্গে সেগুলো যাচাই চলছে।

সুদীপ কুমার চক্রবর্তী বলেন, মামলার তদন্তের প্রয়োজনে সায়েম সোবহানের দেশ ত্যাগের বিষয়ে আদালতের কাছে নিষেধাজ্ঞা চাওয়া হয়, যা আদালত মঞ্জুর করেন। আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম এ আদেশ দেন।

এ বিষয়ে আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) মোহাম্মদ আলমগীর হোসেইন বলেন, ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আজ এ মামলার এজাহার ও এফআইআর এসে পৌঁছালে আগামী ৩০ মে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দেন। এ ছাড়া মামলার তদন্ত কর্মকর্তা আসামি বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহান আনভীরের দেশত্যাগে নিষেধাজ্ঞার আবেদন করলে বিচারক তা মঞ্জুর করেন।

‘এখন আমরা অপেক্ষা করছি ময়নাতদন্তের প্রতিবেদনের জন্য। আপাতত বিষয়টি হ্যাংগিং মনে হলেও প্রতিবেদন থেকে জানা যাবে কিভাবে তার মৃত্যু হয়েছে।’

এরপরেই তদন্তের গতি নির্ধারণ হবে বলে জানান গুলশান বিভাগের উপ-কমিশনার (ডিসি) সুদীপ কুমার চক্রবর্তী।

এদিকে মুনিয়ার মরদেহ কুমিল্লায় তার মা-বাবার কবরের পাশে সমাহিত করা হয়েছে। মঙ্গলবার বাদ আসর জানাজা শেষে কুমিল্লা শহরের টমছমব্রিজ কবরস্থানে তাকে দাফন করা হয়।

উল্লেখ্য, গত সোমবার (২৬ এপ্রিল) রাতে গুলশান ২-এর ১২০ নম্বর সড়কের ওই ফ্ল্যাট থেকে মুনিয়ার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। তিনি রাজধানীর একটি কলেজের উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। একাই থাকতেন ফ্ল্যাটে। তবে তার পরিবার থাকে কুমিল্লা শহরে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নারী ও শিশু নির্যাতন মামলার আসামী কর্তৃক খুন জখমের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

েপ্রস বিজ্ঞপ্তি ঃ নারী ও শিশু নির্যাতন মামলার আসামী কর্তৃক বাদীসহ তার পরিবারের বিরুদ্ধে মিথ্যা মামলা এবং খুন জখমের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন, কলারোয়ার মুরারীকাটি গ্রামের শরিফুল ইসলামের কন্যা তানিয়া সুলতানা তানিসা।
লিখিত অভিযোগে তিনি বলেন, গত ১৮ অক্টোবর‘১৯ তারিখে যশোরের ঝিকরগাছা থানার গদখালী গ্রামের খলিলুর রহমানের পুত্র মনিরুল ইসলামের সাথে ইসলামী শরিয়ত মোতাবেক আমার ১লক্ষ টাকা দেন মোহর ধার্য্যে বিবাহ হয়। বিবাহের সময় কন্যার সুখের কথা চিন্তা করে নগদ ১ লক্ষ ৩০ হাজার টাকা, স্বর্ণের আংটি সহ ঘরের আসবাবপত্র দেন আমার পরিবার। কিছুদিন পর হতে যৌতুক লোভী মনিরুল তার পরিবারের কু পরামর্শে যৌতুকের দাবিতে আমাকে মারপিট করতে থাকে। পিতা-মাতার
আর্থিক অবস্থার কথা ভেবে কিছুদিন নিরবে নির্যাতন সহ্য করলেও গত ২০ ফেব্রুয়ারি‘২০ তারিখে পুনরায় যৌতুক দাবি করে আমাকে মারপিট করে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। পিতার বাড়িতে কয়েক মাস অবস্থান করলেও মনিরুল কোন খবর না
নেওয়ায় ১০ আগস্ট‘২০ তারিখে মিমাংসার জন্য স্থানীয় ব্যক্তিদের নিয়ে তাদের
বাড়িতে গেলে মনিরুল আমাকে শ^াসরোধ করে হত্যার চেষ্টা করে।

সে সময় উপস্থিত ব্যক্তিরা তার হাত থেকে আমাকে উদ্ধার করে কলারোয়া স্বাস্থ্য কমপ্লেক্সে
ভর্তি করে। এঘটনায় আমি কলারোয়ার বেসরকারি সংস্থা ব্র্যাকে অভিযোগ করলে ব্র্যাকে তাকে দুই বার নোটিশ করলেও মনিরুল হাজির হয়নি। পরে উপায়ন্তর হয়ে
আমি বাদী হয়ে সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যালে একটি মামলা দায়ের করি। মামলায় পুলিশ আটক করে তাকে জেল হাজতে প্রেরণ করেন। ০৮ নভেম্বর‘২০ তারিখে আদালত জামিনে মুক্তি পেয়েই মনিরুল আমাকে ১নং আসামী করে
আমার পিতা-মাতাসহ ৭ জনের নামে ঝিকরগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে মনিরুল ইসলামের বাড়ি থেকে আমি নগদ ৪০ হাজার টাকাসহ ১ লক্ষ ২৩ হাজার স্বর্ণের গহনা চুরি করে নিয়ে এসেছে মর্মে একটি মিথ্যা কাল্পনিক
মামলা দায়ের করে। বিবাহের সময় মনিরুলের পরিবার বলেছিল তার পূর্বে একটি মাত্র বিবাহ ছিলো। অথচ বিবাহের পরে আমি বুঝতে পারি মনিরুলের ইতোপূর্বে একাধিক স্ত্রী ছিলো। পূর্বের স্ত্রীদের কাছ থেকেও টাকা পয়সা হাতিয়ে নিয়ে তাদের কে তাড়িয়ে দিয়েছে। এছাড়া বিবাহের সময় মনিরুল বেনাপোল পোর্টের
কর্মরত থাকার কথা বললেও ধীরে ধীরে আমি বুঝতে পারি মনিরুল চিহ্নিত মাদক ব্যবসায়ী। আমাকে বোতলজাত করে ব্যাগ ভর্তি করে কাশির সিরাপ বলে ঢাকা যেতে
বলেছিল। পরবর্তীতে আমি জানতে পারি ওই ব্যাগে ফিন্সিডিল ছিলো। আমার শ^শুর খলিলুর রহমান পেয়ারার কাটুনের মধ্যে ফেন্সিডিল সাজিয়ে পাচার করে। আমার সুখের জন্য পিতা-মাতা ঋণ করে স্বামীর সকল চাহিদা করেছে । তিনি অসহায়
পরিবারের কন্যা হিসেবে মাদক ব্যবসায়ী মনিরুল গংয়ের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মাস্ক না পরায় থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে জরিমানা

ভিন্ন স্বাদের খবর : একটি জরুরি বৈঠকে মাস্ক না পরায় থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রায়ুথ চান-ওচাকে ছয় হাজার বাথ (১৯০ মার্কিন ডলার) জরিমানা করা হয়েছে। সোমবার সকালে ওই বৈঠক অনুষ্ঠিত হয়। খবর নিউ ইয়র্ক টাইমস’র।

প্রায়ুথ তার ফেসবুক পাতায় বৈঠকের একটি ছবি পোস্ট করেন। যেখানে দেখা যায়, মাস্ক ছাড়াই তিনি বৈঠকে অংশ নিচ্ছেন। যদিও ছবিটি পরে সরিয়ে নেওয়া হয়। ওই ছবি প্রকাশের পর প্রায়ুথকে জরিমানা করা হয় বলে জানান ব্যাংককের গভর্নর অশ্বিন ওয়ানমুয়াং।
রাজধানী ব্যাংককসহ থাইল্যান্ডের ‍৪৮টি প্রদেশে মাস্ক পরার বাধ্যবাধকতার সময় বাড়ানো হয়েছে এবং নিয়ম আরো কঠোর করা হয়েছে। সেখানে এখন একমাত্র বসতবাড়ির ভেতর ছাড়া সব জায়গায় মাস্ক পরা বাধ্যতামূলক। এমনকি ব্যক্তিগত গাড়িতে একজনের বেশি আরোহী থাকলেও মাস্ক পরতে হবে।

সোমবার থেকেই নতুন এই নিয়ম কার্যকর হয় এবং প্রধানমন্ত্রী প্রায়ুথই প্রথম ব্যক্তি যিনি ওই আইনে প্রথম জরিমানা দিতে যাচ্ছেন। যদিও এ অপরাধে সর্বোচ্চ জরিমানা ২০ হাজার বাথ (৬৩৯ মার্কিন ডলার)।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
‘সেফ হোম’-এ অব্যবস্থাপনা প্রতিবাদে করোনা রোগীদের সড়ক অবরোধ!

অনলাইন ডেস্ক : করোনার দ্বিতীয় ঢেউ সামাল দিতে হিমশিম খাচ্ছে গোটা ভারত। সেখানে পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুরের গুরুত্বপূর্ণ একটি সড়ক অবরোধ করেছেন করোনা রোগীরা। এক পর্যায়ে রাস্তায় যান চলাচলে বিঘ্ন ঘটলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার বলছে, সরকারি ‘সেফ হোম’-এ নানা অব্যবস্থাপনার অভিযোগ সড়ক অবরোধ করেছেন করোনা রোগীরা। মঙ্গলবার সকালের দিকে পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুরের ইটাহারের গটলু এলাকায় এমন ঘটনা ঘটেছে। করোনা রোগীদের কোয়ারান্টাইন না মেনে রাস্তায় নামার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সরকারি ব্যবস্থাপনায় সেই সেফ হোমটিতে অন্তত ৪০ জন করোনা রোগী ভর্তি আছেন। রোগীদের অভিযোগ, তাদের কোনরকম দেখভাল করা হচ্ছে না। গাফিলতির পাশাপাশি সেখানে ন্যূনতম স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা বিধিও মানা হচ্ছে না।

রোগীদের দাবি, সেফ হোমে অত্যন্ত নিম্নমানের খাবার দেয়া হচ্ছে। অবহেলা এতই যে, খাওয়ার পানিতে জমে আছে শ্যাওলা। খাবার মেন্যুতেও নেই মানসম্মত খাবার। বিষয়টি নিয়ে স্বাস্থ্য দফতরেও অভিযোগ জানিয়েও সুরাহা হয়নি বলে জানান রোগীরা। শেষমেষ তারা রাস্তায় নামতে বাধ্য হন।

রাস্তা অবরোধের পর পুলিশের কাছ থেকে আশ্বাস পাওয়ার পর তারা সরে আসেন। পরিস্থিতি না বদলালে বুধবার ফের রাস্তায় নামবেন বলে জানান করোনা রোগীরা। তাদের অভিযোগ, এখানে রোগীদের প্রয়োজনীয় পুষ্টিকর খাবারই দেয়া হচ্ছে না। দিনের পর দিন বাঁধাকপি আর ঢ্যাঁড়শ চলছেই। রোগীদের বিক্ষোভের প্রেক্ষিতে এখনো কোনকিছু জানায়নি স্বাস্থ্য অধিদফতর। তবে রোগীদের আর্জি যথাযথ কর্তৃপক্ষকে জানিয়েছে ইটাহার থানার পুলিশ।

প্রসঙ্গত, গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৩ লক্ষ ২৩ হাজার ১৪৪ জন। ফলে মোট কোভিডে আক্রান্ত হলেন ১ কোটি ৭৬ লক্ষ ৩৬ হাজার ৩০৭ জন। আর গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ২ হাজার ৭৭১ জন। এখন পর্যন্ত করোনায় প্রাণ হারিয়েছে ১ লক্ষ ৯৭ হাজার ৮৯৪ জন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest