সর্বশেষ সংবাদ-
শ্যামনগরে অনলাইন জুয়া চক্রের মূল হোতা আটক: ‌দুটি মোবাইল জব্দসাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন১২ কেজি এলপিজি সিলিন্ডারে এবার দাম বাড়ল ২২৩ টাকাসাতক্ষীরায় নির্মানাধীন ভবনের কাজ নিয়ে দুপক্ষের বিরোধের মীমাংসাবীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা: সাতক্ষীরায় মানববন্ধনশ্যামনগরে বাস-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে ইজিবাইক চালক নিহততালায় উপজেলার শ্রেষ্ঠ সংগঠক নির্বাচিত তরুণ সমাজকর্মী এস. এম. নাহিদকলারোয়ায় প্রবাসীর অর্ধকোটি টাকার ইটভাটা জবরদখলের অভিযোগ- বিএনপি নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলননক্ষত্রের অভিবাদন: শ্যামনগরে ১০ গুণী ব্যক্তিকে সংবর্ধনাসাংবাদিক পুত্র কাজী ফাহিমের অতুলনীয় সাফল্য : প্রেসক্লাব নেতৃবৃন্দের অভিনন্দন

এক অ্যাম্বুলেন্সে ২২ শ্মশানে লাশ গেল, মহারাষ্ট্রের করুণ দৃশ্য

অনলাইন ডেস্ক : করোনাভাইরাসে মারা যাওয়া ২২ জনের লাশ একটি অ্যাম্বুলেন্সে বহন করার ঘটনায় হৈ চৈ পড়ে গেছে। এমন ঘটনা ঘটেছে ভারতের মহারাষ্ট্রের বীর জেলার আম্বাজোগাইয়ে। এভাবেই ঠাসাঠাসি করে ওই লাশগুলো সৎকারের জন্য একটি শ্মশানে নিয়ে যাওয়া হয়।

এমন ঘটনায় মানুষজন ক্ষুদ্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে। এরপরই এ ঘটনা খতিয়ে দেখতে আম্বাজোগাইয়ে একটি টিম পাঠিয়েছে বীর জেলা প্রশাসন। একজন প্রত্যক্ষদর্শী বলেন, পুলিশের সামনেই এমন ঘটনা ঘটেছে। এই দৃশ্য ভিডিও করছিলেন মৃতদের দুজনের আত্মীয়। কিন্তু পুলিশ তাদের মোবাইল ফোন কেড়ে নেয়।

বীর জেলার প্রশাসক রবীন্দ্র জগতপ বলেন, ‘আম্বাজোগাইয়ের অতিরিক্ত জেলা প্রশাসককে ঘটনা তদন্তের নির্দেশ দেয়া হয়েছে। যদি কারও দোষ থাকে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’

টুইটারে কয়েক সেকেন্ডের ওই ভিডিওতে দেখা গেছে, মহারাষ্ট্রের বীর জেলার আম্বাজোগাইয়ের স্বামী রামানন্দ তীর্থ মরাঠাওয়াড়ায় সরকারি হাসপাতালের মর্গের সামনে একটি অ্যাম্বুলেন্স। তাতে করোনায় মৃতদের দেহ গাদাগাদি করে তোলা হচ্ছে। বস্তাবন্দি মরদেহ দাবিয়ে দাবিয়ে জায়গা তৈরি করে আরও দেহ রাখা হচ্ছে।

হাসপাতালের ডিন শিবাজি সুকরে বলেন, ‘সৎকার করতে মরদেহ নিয়ে যাওয়ার জন্য মাত্র দুটি অ্যাম্বুলেন্স রয়েছে। আমরা আরও অ্যাম্বুলেন্সের দাবি জানিয়েছি। কেউ মারা গেলে স্থানীয় প্রশাসনের হাতে মরদেহ তুলে দেওয়া পর্যন্ত আমাদের দায়িত্ব। তারা কীভাবে শ্মশান বা কবরস্থানে নিয়ে যাবে, তা আমাদের নিয়ন্ত্রণে নেই।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

অনলাইন ডেস্ক : কয়েক দিন ধরেই দেশে তীব্র গরম। তবে সেই তুলনায় আজকে সামান্য কম গরম অনুভূত হয়েছে। সামনে গরমের তীব্রতা আরও কমে আসবে। সেই সঙ্গে দেশে ঝড়বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। আগামী ২৪ ঘণ্টায় দেশের দুই অঞ্চল ও ৫ বিভাগে কালবৈশাখীর ঝড়বৃষ্টি বয়ে যেতে পারে।

মঙ্গলবার (২৭ এপ্রিল) সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

আবহাওয়া অফিস বলছে, আগামী ২৪ ঘণ্টায় সারাদেশের দিনের তাপমাত্রা কমতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

পূর্বাভাসে বলা হয়েছে, কুমিল্লা ও কুষ্টিয়া অঞ্চলসহ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট ও ঢাকা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

তাপপ্রবাহের পূর্বাভাসে বলা হয়েছে, সীতাকুণ্ড, হাতিয়া, রাঙামাটি, কুমিল্লা, মাইজদিকোর্ট, ফেনী, রাজশাহী ও পাবনা অঞ্চলসহ ঢাকা, রংপুর, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে।

লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

আজ দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে শ্রীমঙ্গলে ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আর ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৩৮ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া দেশের অধিকাংশ অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ ও ৩৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনির খাজরা ইউনিয়ন আ’লীগের কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন

প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরার আশাশুনিতে সম্পূর্ন অগঠনতান্ত্রিকভাবে বিএনপি ও নাশকতা মামলার আসামীদের দিয়ে সদ্য গঠিত খাজরা ইউনিয়ন আওয়ামী লীগের অবৈধ কমিটি বাতিলের দাবি জানিয়েছেন স্থানীয় আ’লীগ নেতারা। মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান খালিয়া গ্রামের মৃত বানিকান্ত মন্ডলের ছেলে আ’লীগ নেতা মিলন কান্তি মন্ডল। লিখিত বক্তব্যে তিনি বলেন, বিগত প্রায় ২৫ বছর ধরে অত্যান্ত সুনামের সাথে আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছি। খাজরা ইউনিয়ন আ’লীগের পূর্নাঙ্গ কমিটি এখনো বহাল রয়েছে। কিন্তু আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে ইউনিয়ন আ’লীগকে বির্তকিত করতে খুলনার বিএনপি কর্মী অহিদুল ইসলাম ভোল পাল্টে আ’লীগ নেতা হওয়ার জন্য চক্রান্ত শুরু করে। এক পর্যায় মোটা অংকের অর্থের বিনিময় আশাশুনি উপজেলা আ’লীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে ম্যানেজ করে গত ১ মার্চ খাজরা ইউনিয়ন আ’লীগের একটি কমিটি অনুমোদন নিয়েছেন। যা সম্পূর্ন অগঠনতান্ত্রিক ও অবৈধ। কারন উপজেলা কমিটিই এখনো পূর্নাঙ্গ হয়নি। কেন্দ্রের নির্দেশনা না থাকলেও আশাশুনি উপজেলা আ’লীগের অপূর্নাঙ্গ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক একটি মনগড়া কমিটির অনুমোদন দিয়েছে। মহামারি করোন কালিন সময়ে সকল কার্যক্রম বন্ধ থাকলেও তারা কিভাবে এই কমিটি অনুমোদন দিলেন তা আমার বোধগম্য নয়। মিলন কান্তি মন্ডল অভিযোগ করে বলেন, তাদের মনগড়া কমিটির ৬৯ জন সদস্যের মধ্যে ২০-২৫ জন নাশকতাসহ একাধিক মামলার আসামি। তিনিসহ ওয়ার্ড আ’লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক অনেকেই এই কমিটির বিষয় অবগত নন। এমনকি ওয়ার্ড ও ইউনিয়ন আ’লীগের কোন সম্মেলনও হয়নি। অবৈধ এই কমিটির সভাপতি অহিদুল ইসলাম ৩০/৩৫ বছর ধরে খুলনায় বসবাস করেন। বিএনপি’র রাজনীতির সাথে জড়িত থাকার পরও শুধুমাত্র টাকার বিনিময় নিজেকে সভাপতি করে কমিটি নিয়েছেন বলে প্রতিয়মান হয়। এমন অগঠনতান্ত্রিকভাবে কমিটি দেয়ায় বাংলাদেশ আ’লীগের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে বলে আমি মনে করি। শুধুমাত্র খাজরা নয় আনুলিয়া ও প্রতাপনগরসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নে অগঠনতান্ত্রিকভাবে কমিটি দেয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে। সাতক্ষীরা জেলা আ’লীগের নেতৃবৃন্দও এসব অবৈধ কমিটি সর্ম্পকে অবগত নন বলে আমরা জানতে পেরেছি। তিনি আরো বলেন, আমরা এই অবৈধ কমিটির বিরুদ্ধে জেলা আ’লীগের সম্পাদক বরাবর লিখিত অভিযোগ দিয়েছে। কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছেও অভিযোগ করার প্রস্তুতি নিচ্ছি। তিনি অগঠনতান্ত্রিক ভাবে দেয়া এই কমিটি বাতিল করে সম্মেলনের মাধ্যমে ত্যাগি ও প্রকৃত নেতাকর্মীদের দিয়ে কমিটি গঠনে সাতক্ষীরা জেলা আ’লীগসহ কেন্দ্রীয় আ’লীগের উর্দ্ধতন নেতৃবৃন্দের হস্তক্ষেপ কামনা করেন। এবিষয়ে আশাশুনি উপজেলা আ’লীগের সভাপতি এবিএম মোস্তাকিম বলেন, নিয়ম মেনে সম্পূর্ন গঠনতান্ত্রিকভাবেই খাজরা ইউনিয়ন আ’লীগের কমিটি অনুমোদন দেয়া হয়েছে। যারা দলীয় কর্মকান্ডে নিষ্ক্রিয় ছিল তাদেরকে বাদ দিয়ে ত্যাগি ও প্রকৃত নেতাকর্মীদের দিয়েই কমিটি গঠন করা হয়েছে। তবে কমিটি প্রদানে আর্থিক লেনদেনের বিষয়টি তিনি অস্বীকার করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জ ও শ্যামনগরে দুই কৃষকের জমির ধান কেটে দিলেন কৃষকলীগ নেতৃবৃন্দ

প্রেস বিজ্ঞপ্তি : কৃষকলীগের ধানকাটা উৎসব ২০২১ উপলক্ষ্যে কালিগঞ্জ ও শ্যামনগর উপজেলায় দুই কৃষকের জমির ধান কেটে দিলেন কেন্দ্রীয়, জেলা ও উপজেলা কৃষকলীগের নেতৃবৃন্দ। এ উপলক্ষ্যে মঙ্গলবার সকাল ৮টায় কালিগঞ্জ উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে নিরাপদ জোতদারের নেতৃত্বে দিনবন্ধু জোতদারের খড়মির বিলের জমির ধান কাটা হয়। ধান কাটা উৎসবে প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় কৃষকলীগের কার্যনির্বাহী সদস্য মাহফুজা সুলতানা রূবি। বিশেষ অতিথি ছিলেন, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মো: মনজুর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক শেখ হেদায়েতুল ইসলাম, দপ্তর সম্পাদক মো: আতিয়ার রহমান। এছাড়া উক্ত ধান কাটা উৎসবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আমির হামজা, ধলবাড়িয়া ইউনিয়ন কৃষকলীগের ভারপ্রাপ্ত সভাপতি মো: আমিনুর রহমান, সাধারণ সম্পাদক তারক বর্মন, কুশলিয়া ইউনিয়ন কৃষকলীগের সভাপতি মো: ইব্রাহিম হোসেন, কৃষ্ণনগর ইউনিয়ন কৃষকলীগের সভাপতি মো: ফজর আলী, সাধারণ সম্পাদক আব্দুল বারি, রতনপুর ইউনিয়ন কৃষকলীগের আহবায়ক মো: হাফিজুর রহমান, যুগ্ম আহবায়ক মো: রফিকুল ইসলাম পট। অনুষ্ঠানে অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানান শিক্ষিকা ভবানী বৈদ্য ও গৃহিণী সবিতা জোতদার।
পরে বেলা ১১টায় শ্যামনগর উপজেলার নুরনগর বিলে উপজেলা কৃষকলীগের সভাপতি মুনজুর এলাহীর সভাপতিত্বে ও উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মো: আনিছুর রহমানের পরিচালনায় নুরনগর ইউনিয়ন কৃষকলীগের সভাপতি গোলাম মোস্তফার জমির ধান কাটা হয়। ধান কাটা উৎসবে প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় কৃষকলীগের কার্যনির্বাহী সদস্য মাহফুজা সুলতানা রূবি। বিশেষ অতিথি ছিলেন, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মো: মনজুর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক শেখ হেদায়েতুল ইসলাম, দপ্তর সম্পাদক মো: আতিয়ার রহমান, শ্যামনগর উপজেলা কৃষি অফিসার এস এম এনামুল ইসলাম, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষন অফিসার মো: জিয়াউল হক।
অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন,শ্যামনগর উপজেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক দেওয়ান কবির, কাশিমাড়ী ইউনিয়ন কৃষকলীগের সভাপতি আব্দুর রাজ্জাক, ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক আব্দুল হক, কৈখালী ইউনিয়ন কৃষকলীগের সভাপতি অমল কৃষ্ণ গাইন, সাধারণ সম্পাদক মহসীন হোসাইন, যুগ্ম সম্পাদক মেহেদী হাসান, শ্যামনগর উপজেলা কৃষকলীগের মহিলা বিষয়ক সম্পাদিকা রোমানা পারভীন, ঈশ^রীপুর ইউনিয়ন কৃষকলীগের যুগ্ম আহবায়ক জি এম আবুজার, মীর শাহিনুর, ই¯্রাফিল হোসেন মঞ্জুরা পারভীন, শাহীন, ইমান আলী, রফিকুল ইসলাম, রবিউল ইসলাম, নুর হোসেন, আব্দুল গফুর ও রফিকুল ইসলাম প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
লাবসায় অন্যের পুকুর থেকে মাছ লুট : বিনেরপোতা থেকে পুলিশের হাতে মাছ জব্দ

নিজস্ব প্রতিনিধি : লাবসায় অন্যের পুকুর থেকে মাছ লুট করে বিক্রয়ের অভিযোগ উঠেছে। যদিও ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে পুলিশ বিনেরপোতা মাছবাজার থেকে মাছগুলো জব্দ করেছেন। মঙ্গলবার সকালে সাতক্ষীরা সদর উপজেলার লাবসা ইউনিয়নের দেবনগর এলাকায় এঘটনা ঘটে।
এঘটনায় দেবনগর গ্রামের মৃত জবেদ আলী ফকিরের পুত্র ভুক্তভোগী অজেদ আলী ফকির সাতক্ষীরা সদর থানায় একটি লিখিত এজাহার দায়ের করেছেন।
এজাহার সুত্রে জানা গেছে, লাবসা মৌজায় জে এল নং-৮৮, এস.এ ৩৭৬ নং খতিয়ানে ১১৩২ দাগে ডাঙ্গা, ৩৯ শতক, ১১৩৩দাগে পুকুর ২২শতক ১১৩৪ দাগে পুকুর পাড় ২শতক সম্পত্তির পৈত্রিক সূত্রে মালিক অজেদ আলী ফকির গংয়ের হলেও সম্প্রতি একই এলাকার মুক্তার আলী সরদারের পুত্র নজরুল সরদার গং জোরপূর্বক দখলের চক্রান্ত শুরু করে। একপর্যায়ে গত ২০১৯ সালের ১৫ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৭টায় মুক্তার সরদারের পুত্র নজরুল সরদার, সিরাজুল সরদার, শফি সরদার, ইসলাম সরদার,শফি সরদারের পুত্র ইকবাল সরদার, সিরাজুল সরদারের পুত্র আরিফ সরদার, মৃত. শাহাদাৎ গাজীর পুত্র কাদের গাজী, মৃত আকপার গাজীর পুত্র মিজান গাজী, মৃত. মহরম সরদারের পুত্র মনিরুল সরদার উক্ত পুকুর থেকে জোরপূর্বক ১লক্ষ ২৫ হাজার মাছ চুরি করে আত্মসাত করে। এঘটনায় ভুক্তভোগী অজেদ আলী ফকির বাদী হয়ে সাতক্ষীরা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন। আদালত কর্তৃক আদৃষ্ট হয়ে গত ২৫ নভেম্বর ২০২০ ইং তারিখে কাটিয়া পুলিশ ফাঁড়ীর ইনচার্জ পুলিশ পরিদর্শক(নি:) মিজানুর রহমান তদন্তপূর্বক প্রতিবেদন দাখিল করেন। সেখানে উল্লেখিত নজরুল গং উক্ত পুকুর থেকে মাছ ধরে নিয়ে যায়। যা প্রাথমিকভাবে ৪৪৭/৩৭৯/৫০৬(২)/৩৪ প্যানেল কোড ধারায় অপরাধ বলে প্রমানিত হয় মর্মে প্রতিবেদনে উল্লেখ করেন। এঘটনায় উল্লেখিত নজরুল গং আরো ক্ষিপ্ত হয়ে ওঠে এবং দলীয় প্রভাব খাটিয়ে উক্ত পুকুর জবর দখলসহ মাছ লুটপাট এবং ভুক্তভোগীদের মারপিট ও খুন জখমের হুমকি ধামকি প্রদর্শণ করতে থাকে। একপর্যায়ে গত ২৭ এপ্রিল ২০২০১তারিখ ভোরে নজরুল সরদারের নেতৃত্বে রাশেমের পুত্র ফরিদসহ উল্লেখিত ব্যক্তিরা আবারো উক্ত পুকুর থেকে জাল দ্বারা রুই, কাতলা, মৃগেলসহ বিভিন্ন প্রজাতির প্রায় ১লক্ষ টাকা মূল্যের মাছ লুটকরে নিয়ে যায়। খবর পেয়ে ভুক্তভোগী অজেদ আলী ফকির ৯৯৯ এ ফোন দিলে সাতক্ষীরা সদর থানার পুলিশ বিনেরপোতা বাজার থেকে উক্ত মাছ বিক্রয়ের সময় জব্দ করেন। এঘটনায় প্রতিকার চেয়ে ভুক্তভোগী থানায় এজাহার দায়ের করলে বিষয়টি তদন্তের জন্য কাটিয়া ফাঁড়ির ইনচার্জের উপর দায়িত্ব প্রদান করেন।
ভুক্তভোগী অজেদ ফকির জানান, উল্লেখিত নজরুল সরদার গং দীর্ঘ দিন ধরে দলীয় প্রভাব খাটিয়ে এলাকার নিরীহ মানুষের পুকুর থেকে মাছ লুট, চাঁদা আদায়সহ নানা অপকর্ম চালিয়ে যাচ্ছেন। বাধা দিতে গেলে মারপিট ও মিথ্যা মামলায় ফাঁসিয়ে হয়রানিসহ অত্যাচার নির্যাতন চালিয়ে আসছে। তিনি উল্লেখিত নজরুল গংদের দ্রুত গ্রেফতার পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা আইনজীবী সমিতির সাবেক সভাপতির উপর হামলা : ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

নিজস্ব প্রতিনিধি : ভার্চুয়াল আদালতে ধর্ষণ মামলার এক আসামীর জামিন শুনানীকালে পিপিকে কটাক্ষ করার অভিযোগে আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড. এম শাহ আলমকে মারপিট, তার ল. চেম্বার ভাঙচুরের ঘটনায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির নীচের তলায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে আইনজীবী সমিতিকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়।
আওয়ামী আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. আজাহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড. এম শাহ আলম, সাবেক সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা অ্যাড. ইউনুছ আলী, অ্যাড. ওসমান গনি, অ্যাড. আমজাদ হোসেন, অ্যাড. তোজামম্মেল হোসেন তোজাম, অ্যাড. তপন কুমার দাস, অ্যাড. এসএম আশরাফুল আলম অ্যাড. নুরুজ্জামান অ্যাড. সায়েদুজ্জামান সায়েদ, অ্যাড. রফিকুল ইসলাম, প্রমুখ।
বক্তারা বলেন, সোমবার দুপুরে এম শাহ আলমের চেম্বারে যে হামলা চালানো হয়েছে তা পূর্ব পরিকল্পিত। আইনজীবী সমিতির নব নির্বাচিত সাধারণ সম্পাদক অ্যাড. রেজোয়ান উদ দৌলা সবুজ হামলাকারিদের সঙ্গে থেকে রক্ষক সেজে হামলার সহায়ক হিসেবে কাজ করেছেন। অ্যাড. সৈয়দ একলেছার আলী বাচ্চু, অ্যাড. এবিএম সেলিম, অ্যাড. বদিউজ্জামান বাচ্চু, অ্যাড. নুরুল আমিনসহ কয়েক ভাড়াটিয়া বিএনপি আইনজীবী পিপি অ্যাড, আব্দুল লতিফের সঙ্গে প্রত্যক্ষ হামলা চালিয়েছেন। হামলার শুরুতেই অ্যাড. এসএম হায়দার আলী, অ্যাড, আব্দুল মজিদ(২) ও অ্যাড. সালাউদ্দিন হামলাকারিদের ইন্ধন দিয়েছেন।
১৯৭১ সালে মুক্তিযুদ্ধে অ্যাড. সালাউদ্দিন রাজাকার ছিল উল্লেখ করে অ্যাড. আজাহারুল ইসলাম বলেন, লতিফের মত নারী লোভী, দূর্ণীতিবাজ ও জাল সার্টিফিকেট ধারাী আইনজীবীর সঙ্গে অপর দূর্ণীতিবাজ অ্যাড. আব্দুল মজিদ ও অ্যাড. এসএম হায়দ]ার আলী হাত মিলিয়েছেন। সমিতিকে বুড়ো আঙুল দেখিয়ে তারা পরিকল্পিত হামলা চালিয়েছে। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে জেলা আইনজীবী সমিতিকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়। এর ব্যত্তয় হলে আগামি রোববার থেকে প্রতিবাদ সমাবেশ, বিক্ষোভ মিছিলসহ বিভিন্ন কর্মসুচি পালনের সিদ্ধান্ত ঘোষণা করা হয়।#

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
হাইকোর্টের সতর্কতা : শখের বশে রিট করলে জরিমানা

অনলাইন ডেস্ক : চিকিৎসক-পুলিশ ও ম্যাজিস্ট্রেটের বাগবিতণ্ডার ঘটনায় সংক্ষুব্ধ ব্যক্তি না হয়েও রিট দায়ের করায় সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দকে সতর্ক করেছেন হাইকোর্ট।

আদালত বলেছেন, ‘শখের বশে কোনো মামলা (রিট) করবেন না। এ ধরনের রিট করলে খারিজ করে জরিমানা করা হবে। জরিমানা দেওয়ার জন্য প্রস্তুত থাকবেন।’

মঙ্গলবার বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন।

শুনানির শুরুতে অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ আদালতে চিকিৎসক-পুলিশ ও ম্যাজিস্ট্রেটের বাগবিতণ্ডার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন চেয়ে রিট এবং লকডাউন স্থগিত চেয়ে রিট শুনানির জন্য উপস্থাপন করেন।

এ সময় আদালত বলেন, ‘মিস্টার আকন্দ, আপনি শখের বশে মামলা করবেন না। চিকিৎসক-পুলিশ ও ম্যাজিস্ট্রেটের বাগবিতণ্ডার ঘটনায় রিট করার আবেদনের এখতিয়ার আপনার নাই। এটা আগেই বলেছি। এ ধরনের রিট রিজেক্ট করলে হেভি কস্ট (জরিমানা) দিয়ে রিজেক্ট করব। প্রিপেয়ার থাকবেন।’

এর আগে গতকাল সোমবার লকডাউনে মুভমেন্ট পাস নিয়ে চিকিৎসক-পুলিশ ও ম্যাজিস্ট্রেটের বাগবিতণ্ডার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠনের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়। রিটে চিকিৎসককে হয়রানির অভিযোগ এনে নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মামুনুর রশিদ ও সংশ্লিষ্ট পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলা হয়েছে। এ ছাড়া ওইদিন মোবাইল কোর্ট পরিচালনার বৈধতা চ্যালেঞ্জ করা হয়।

এদিকে গত ২৫ এপ্রিল জরুরি অবস্থা জারি করা ছাড়া লকডাউন দেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। দুটি রিটই দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ।

আলোচিত বিষয় নিয়ে রিটকারী আইনজীবী হিসেবে পরিচিত অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ গত বছরের ১২ অক্টোবর ভার্চুয়াল আদালত পরিচালনা নিয়ে ফেসবুকে কটাক্ষ করে স্ট্যাটাস দেন। এতে গুরুতর আদালত অবমাননা হয়েছে জানিয়ে তাঁকে দোষী সাব্যস্ত করেন আপিল বিভাগ। এ ঘটনায় তাঁকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে তাঁকে তিন মাসের জন্য আইন পেশা থেকে বরখাস্ত করেন আদালত।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রাশিয়ার টিকা দেশে জরুরি ব্যবহারে অনুমোদন পেল

অনলাইন ডেস্ক : চলমান করোনা পরিস্থিতি মোকাবেলায় দেশে জরুরি ব্যবহারের অনুমোদন দেওয়া হয়েছে রাশিয়ার টিকা স্পুটনিক ভি।

স্বাস্থ্য মন্ত্রণালয় গঠিত জরুরি জনস্বাস্থ্য ক্ষেত্রের ওষুধ, পরীক্ষামূলক ওষুধ, টিকা ও মেডিক্যাল সরঞ্জামবিষয়ক কমিটি এই অনুমোদন দিয়েছে।

আজ মঙ্গলবার (২৭ এপ্রিল) ঔষুধ প্রশাসন অধিদপ্তরের এক সভায় টিকা অনুমোদনের সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্য দিয়ে রাশিয়ার এই টিকা আমদানি ও ব্যবহারে আইনি বাধা দূর হলো।

সরকারি নথিপত্রে উল্লেখ করা হয়েছে, কিনতে চাইলে রাশিয়া বাংলাদেশকে আগামী মাস অর্থাৎ মে থেকেই টিকা দিতে পারবে।

এর আগে আজ রাশিয়ার করোনা টিকা ‘স্পুটনিক ভি’ বাংলাদেশে জরুরি ব্যবহারের অনুমোদনের সুপারিশ করা হয়েছে বলে জানায় ঔষধ প্রশাসন অধিদপ্তর। ঔষধ প্রশাসন অধিদপ্তরের টেকনিক্যাল কমিটি এ সুপারিশ করে।

তারও আগে চীনের সিনোফার্ম এবং রাশিয়ার স্পুটনিক ভি ভ্যাকসিন কেনার জন্য সুপারিশ করা হয়েছিল কভিড-১৯ ভ্যাকসিন প্রাপ্তির উৎস ও সংগ্রহসংক্রান্ত কোর কমিটির পক্ষ থেকে। গতকাল সোমবার (২৬ এপ্রিল) কমিটি তাদের এ সুপারিশ প্রধানমন্ত্রী কার্যালয়ে পাঠানো হয়েছিল বলে জানায় ঔষধ প্রশাসন অধিদপ্তর।

গত শুক্রবার (২৩ এপ্রিল) পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন জানিয়েছিলেন, রাশিয়ার ভ্যাকসিন স্পুটনিক ভি দেশেই উৎপাদনের জন্য মস্কো-ঢাকা সম্মত হয়েছে। চলছে চীনা ভ্যাকসিন আনার আলাপ-আলোচনাও। তিনি বলেছিলেন, দেশে টিকা উৎপাদন করতে রাশিয়ার প্রস্তাবে আমরা একমত হয়েছি। কারণ আমরা সেটা তৃতীয় দেশেও বিক্রি করতে পারব।

গত বছরের ১১ আগস্ট রাশিয়া উদ্ভাবিত করোনার টিকা স্পুটনিক ভি’র অনুমোদন দেয় দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। রাশিয়ার গামেলিয়া ন্যাশনাল রিসার্চ সেন্টার ও রাশিয়ান ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ডের তৈরি স্পুটনিক ভি নামের এই টিকাটি গত ৮ সেপ্টেম্বর সে দেশের নাগরিকদের জন্য উন্মুক্ত করা হয়।

বিশ্বের ৬০টি দেশ এ পর্যন্ত জরুরি প্রয়োজনে এ টিকা ব্যবহারের অনুমোদন দিয়েছে। করোনার বিরুদ্ধে স্পুটনিক ভি এর কার্যকারিতা ৯৫ শতাংশ বলে জানিয়েছে গামালিয়া।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest