সর্বশেষ সংবাদ-
শ্যামনগরে অনলাইন জুয়া চক্রের মূল হোতা আটক: ‌দুটি মোবাইল জব্দসাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন১২ কেজি এলপিজি সিলিন্ডারে এবার দাম বাড়ল ২২৩ টাকাসাতক্ষীরায় নির্মানাধীন ভবনের কাজ নিয়ে দুপক্ষের বিরোধের মীমাংসাবীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা: সাতক্ষীরায় মানববন্ধনশ্যামনগরে বাস-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে ইজিবাইক চালক নিহততালায় উপজেলার শ্রেষ্ঠ সংগঠক নির্বাচিত তরুণ সমাজকর্মী এস. এম. নাহিদকলারোয়ায় প্রবাসীর অর্ধকোটি টাকার ইটভাটা জবরদখলের অভিযোগ- বিএনপি নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলননক্ষত্রের অভিবাদন: শ্যামনগরে ১০ গুণী ব্যক্তিকে সংবর্ধনাসাংবাদিক পুত্র কাজী ফাহিমের অতুলনীয় সাফল্য : প্রেসক্লাব নেতৃবৃন্দের অভিনন্দন

সাতক্ষীরা মেডিকেলে করোনায় এক জনের মৃত্যু

আসাদুজ্জামান ঃ করোনায় আক্রান্ত হয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে এক জনের মৃত্যু হয়েছে। রোববার রাতে মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এনিয়ে, করোনায় আক্রান্ত হয়ে আজ পর্যন্ত জেলায় মারা গেছেন মোট ৪৩ জন। আর ভারাসটির উপসর্গ নিয়ে আজ পর্যন্ত মারা গেছেন আরো অন্ততঃ ১৬৫ জন। এছাড়া জেলায় আজ পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন মোট ১ হাজার ১০৭ জন।
মৃত ওই ব্যক্তি হলেন, কালিগঞ্জ উপজেলার নলতা গ্রামের মৃত বদর উদ্দীনের ছেলে করোনা আক্রান্ত আব্দুর রশিদ (৬৩)।
মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, করোনা আক্রান্ত হয়ে গত ১৬ এপ্রিল আব্দুর রশিদ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা পজিটিভ ইউনিটে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাত ১১ টার দিকে তিনি মারা যান।
সাতক্ষীরার সিভিল সার্জন ডাঃ হুসাইন শাফায়েত বিষয়টি নিশ্চিত করে জানান, স্বাস্থ্যবিধি মেনে মৃত ওই ব্যক্তির মরদেহ দাফনের অনুমতি দেয়া হয়েছে।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ভারতের রাজধানী দিল্লিতে প্রতি ঘণ্টায় মারা যাচ্ছেন ১২ করোনা রোগী

বিদেশের খবর : ভারতের রাজধানী দিল্লিতে করোনা রোগীদের মৃত্যু মিছিল অব্যাহত। কেন্দ্রীয় সরকারের তথ্য অনুযায়ী, চলতি সপ্তাহে দিল্লিতে প্রতি ঘণ্টায় গড়ে ১২ জনেরও বেশি রোগীর মৃত্যু হয়েছে। দিল্লির করোনা পরিস্থিতি যে কতোটা সঙ্গীন, তা বোঝা যাচ্ছে আরো একটি তথ্যে। গত সপ্তাহে প্রতি ঘণ্টায় গড়ে ৫ জন করে আক্রান্তের মৃত্যুর ঘটনা প্রকাশ্যে এসেছিলো। তবে চলতি সপ্তাহে সে সংখ্যাটা দ্বিগুণেরও বেশি হয়েছে।

রোববার (২৫ এপ্রিল) দিল্লি সরকার জানিয়েছে, সোমবার থেকে শনিবার অর্থাৎ ১৯ থেকে ২৪ এপ্রিল প্রাণ হারিয়েছেন ১ হাজার ৭৭৭ জন আক্রান্ত। অর্থাৎ, ঘণ্টাপ্রতি গড়ে ১২ জনেরও বেশি রোগী মারা গিয়েছেন। অন্যদিকে, গত সপ্তাহে ১২ থেকে ১৭ এপ্রিলের মধ্যে দিল্লিতে ৬৭৭ জনের মৃত্যু নথিবদ্ধ করা হয়েছিলো। প্রতি ঘণ্টার হিসাবে গড়ে যা ১০ জনের বেশি।

করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় মহারাষ্ট্র, কর্নাটক, উত্তরপ্রদেশ, গুজরাটসহ একাধিক রাজ্যে দৈনিক সংক্রমণ হু হু করে বাড়ছে। রাজধানী দিল্লিতেও নতুন সংক্রমণ দ্রুত গতিতে ছড়াচ্ছে। কোভিড রোগীদের ভিড়ে দিল্লির হাসপাতালগুলোতে তিল ধারণের জায়গা নেই। করোনার চিকিৎসায় শুরু হয়েছে অক্সিজেনের হাহাকার। এই অবস্থায় গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ৩৫৭ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়।

রাজধানীতে কতো দ্রুত গতিতে মৃত্যু মিছিল চলেছে? একটি পরিসংখ্যানে চোখ রাখলে তা স্পষ্ট হবে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের বুলেটিন অনুযায়ী, সোমবার দিল্লিতে ২৪০ জন কোভিড রোগী মারা গিয়েছিলেন। অর্থাৎ গড়ে ঘণ্টা প্রতি ১০ জন। তবে পরের দিন, মঙ্গলবার তা বেড়ে হয় ২৭৭। বুধবার এবং বৃহস্পতিবার যথাক্রমে ২৪৯ ও ৩০০ জনের মৃত্যু হয়। শুক্রবার এবং শনিবার তা বেড়ে ৩৪৫-তে দাঁড়ায়। শনিবার মোট ৩৫৭ জন মারা যান। অর্থাৎ প্রতি ঘণ্টায় গড়ে ১৫ জনের মৃত্যু হয়েছিলো।

দিল্লিতে মৃ্ত্যুর সংখ্যা বৃদ্ধির পাশাপাশি দৈনিক সংক্রমণের গতিকে বশে আনা যাচ্ছে না। চলতি সপ্তাহে তা ২৬.১২ থেকে ৩২.২৭ শতাংশে গিয়ে পৌঁছেছে। সূত্র: আনন্দবাজার পত্রিকা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
উত্তেজনায় ঠাসা ম্যাচে সুপার ওভারে হায়দরাবাদকে হারালো দিল্লি

খেলার খবর : একটা সময় মনে হয়েছিল হারতে যাচ্ছে সানরাইজার্স হায়দরাবাদ। তবে তা হতে দেননি কেন উইলিয়ামসন। আবার দলকে জেতাতেও পারেননি। দিল্লি ক্যাপিটালসের করা ১৫৯ রানেই শেষ হয় হায়দরাবাদের ইনিংস। ফলে উত্তেজনায় ঠাসা চেন্নাইয়ের ম্যাচটি নিষ্পত্তির জন্য গড়ায় সুপার ওভারে। এক ওভারের সেই লড়াইয়ে হায়দরাবাদকে হারিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে দিল্লি।

২০২১ সালের আইপিএলে প্রথমবার সুপার ওভার দেখলো ক্রিকেট বিশ্ব। এক ওভারের লড়াইয়ে দুই দলই বল দিয়েছিল স্পিনারের হাতে। সফল দুই স্পিনারই। দিল্লির অক্ষর প্যাটেলের সামনে ৭ রান নিতে পারেন ডেভিড ওয়ার্নার-উইলিয়ামসন জুটি। অন্যদিকে ৮ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে রশিদ খানের বোলিংয়ের সামনে একেবারে শেষ বলে জয় নিশ্চিত করেন দিল্লির শিখর ধাওয়ান।

সুপার ওভার উত্তেজনার আগে ইনিংসের শেষ ওভারে হায়দরাবাদের জিততে দরকার ছিল ১৬ রান। কাগিসো রাবাদার করা সেই ওভারে উইলিয়ামসন ও জগদিশা সুচিথ মিলে নিতে পারেন ১৫ রান। তাতে ম্যাচের স্কোরলাইন হয় সমান। ওয়ান ডাউনে নেমে উইলিয়ামসন ৫১ বলে ৮ বাউন্ডারিতে খেলেন হার না মানা ৬৬ রানের দুর্দান্ত এক ইনিংস। তার সঙ্গে ৬ বলে ১৪ রানে অপরাজিত থাকেন সুচিথ। জনি বেয়ারস্টো করেন ৩৮ রান। এছাড়া হায়দরাবাদের আর কোনও ব্যাটসম্যান যেতে পারেননি দুই অঙ্কের ঘরে।

দিল্লির সবচেয়ে সফল বোলার আভেষ খান। ৪ ওভারে ২৪ রানে তার শিকার ৩ উইকেট। সুপার ওভারে দুর্দান্ত বল করা অক্ষর ম্যাচে ২৬ রানে নেন ২ উইকেট।

এর আগে টস জিতে ব্যাটিংয়ে নামা দিল্লি শক্ত ভিত পায় উদ্বোধনী জুটিতে। ম্যাচসেরার পুরস্কার জেতা পৃথ্বি শ ৩৯ বলে ৭ বাউন্ডারি ও এক ছক্কায় করেন ৫৩ রান। আর শিখর ধাওয়ান ২৬ বলে খেলেন ২৮ রানের ইনিংস। এরপর ঋষভ পান্ত ২৭ বলে ৪ বাউন্ডারি ও এক ছক্কায় ৩৭ এবং স্টিভেন স্মিথ ২৫ বলে ৩ চার ও এক ছয়ে অপরাজিত থাকেন ৩৪ রানে। তাতে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে দিল্লির স্কোরে জমা পড়ে ১৫৯ রান।

হায়দরাবাদের সিদ্ধার্থ কাউল ৩১ রানে ২ উইকেট ও রশিদ খান সমান রান দিয়ে নেন ১ উইকেট।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আলাদা থাকছেন তবে এখনও বিচ্ছেদ হয়নি ন্যান্সির

বিনোদন সংবাদ : জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সির দ্বিতীয় সংসার ভালো যাচ্ছে না। স্বামী নাজিমুজ্জামান জায়েদের সঙ্গে থাকছেন না এই সংগীততারকা তবে তাঁদের এখনও বিচ্ছেদ হয়নি। রোববার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক হ্যান্ডেলে এসব তথ্য জানিয়েছেন ন্যান্সি।

দীর্ঘ স্ট্যাটাসে ন্যান্সি লিখেছেন, ‘আমি এবং জায়েদ দীর্ঘদিন ধরেই আলাদা থাকছি। তবে মাঝে মধ্যেই আমাদের দেখা অথবা ফোনালাপ হয়। আমার এবং জায়েদের একমাত্র কন্যাসন্তান নায়লা তাঁর বাবার সাথেই থাকে। নায়লাকে নিজের কাছে রাখবার সিদ্ধান্ত এককভাবে জায়েদের। যেহেতু স্বামী-স্ত্রীর বাইরেও আমরা দীর্ঘদিনের বন্ধু কাজেই বোঝাপড়াটা মন্দ নয়। তবে নাটকীয়ভাবে বলব না- আমরা আজীবন বন্ধু থেকে যাব। কিছু বৈরি সম্পর্ক তৈরি না হলে নিশ্চই আলাদা থাকতাম না। কে সঠিক, কে বেঠিক- এ নিয়ে ফিসফিস করবার কিছুই নেই। আমাকে অথবা জায়েদকে সরাসরি জিজ্ঞেস করলেই হয়।’

ওই স্ট্যাটাসে ন্যান্সি আরও লিখেছেন, ‘আর হ্যাঁ, আমাদের এখনও বিচ্ছেদ হয়নি। হলে নিশ্চই সবাইকে জানিয়ে দেয়া হবে। তারপর নতুন জীবনে কী করব সেটা আপাতত আমি নিজেই ভাবছি না, দয়া করে আপনারাও মানসিক চাপ নেবেন না। আপনারাও ভালো থাকুন, আমাদেরও ভালো থাকতে দিন। জীবন থেমে থাকে না, নিশ্চিত নতুন করে পথচলা শুরু করব। তবে এটাও নিশ্চিত- আমার নতুন পথচলায় কাছের মানুষরাই আমন্ত্রিত হবেন। বহিরাগতদের প্রবেশ সম্পূর্ণরূপে নিষেধ।’

নাজমুন মুনিরা ন্যান্সি ২০০৬ সালে ভালোবেসে বিয়ে করেন ব্যবসায়ী আবু সাঈদ সৌরভকে। আনুষ্ঠানিকভাবে ২০১২ সালের ২৪ মে ছয় বছরের সংসারজীবনের ইতি টানেন তিনি। তাদের একমাত্র মেয়ে রোদেলা। ন্যান্সি পরবর্তীতে নাজিমুজ্জামান জায়েদকে ২০১৩ সালের ৪ মার্চ বিয়ে করেন। জায়েদ ময়মনসিংহ পৌরসভায় চাকরি করছেন এবং ব্যবসার সঙ্গেও জড়িত।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আবারও ভোজ্যতেলের দাম বাড়াতে চান ব্যবসায়ীরা

অনলাইন ডেস্ক : দেশের বাজারে ভোজ্যতেলের দাম যে কোনো সময়ের চেয়ে এখন সর্বোচ্চ। এরপরেও আরেক দফা ভোজ্যতেলের দাম বাড়াতে চাচ্ছে উৎপাদন ও বিপণনকারী কোম্পানিগুলো। নতুন করে প্রতি লিটার ভোজ্যতেলের দাম গড়ে ৫ টাকা বাড়ানো হবে। লিটারে বোতলজাত সয়াবিন তেল ১৪৪ টাকা ও সুপার পাম তেল ১১৩ টাকা খুচরা মূল্য নির্ধারণ করে চিঠি দিয়েছে ভোজ্যতেল পরিশোধনকারীদের সংগঠন।

বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনে গত ১৯ এপ্রিল চিঠি দিয়ে নতুন দর জানিয়ে দিয়েছে ভোজ্যতেল পরিশোধনকারীদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। নিয়ম অনুযায়ী, ভোজ্যতেলের দাম বাড়ানোর আগে তা ট্যারিফ কমিশনকে জানাতে হয়। সাম্প্রতিক মূল্যবৃদ্ধির পরিপ্রেক্ষিতে প্রতি ১৫ দিন পরপর নতুন দাম ঠিক করার কথা ছিল বলে ব্যবসায়ীদের সঙ্গে আগে আলোচনা হয়েছিল।

এর আগে বাণিজ্য মন্ত্রণালয় গত ১৫ মার্চ ভোজ্যতেলের দাম বাড়ানোর বিষয়টি অনুমোদন দিয়েছে। ভোজ্যতেলের মূল্য পর্যালোচনা করে নতুন দর অনুমোদন দেয় বাণিজ্য মন্ত্রণালয়। তখন প্রতি লিটারে ৪ টাকা বাড়িয়ে বোতলজাত সয়াবিন তেল সর্বোচ্চ খুচরা মূল্য ১৩৯ টাকা ও সুপার পাম তেল ১০৯ টাকা নির্ধারণ করা হয়। এছাড়া পাঁচ লিটারের বোতল ৬৬০ টাকা করা হয়।

সংগঠনের চিঠিতে জানানো হয়, নতুন করে সর্বোচ্চ খূচরা মূল্য হবে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল ১৪৪ টাকা ও খোলা সয়াবিন তেল ১২২ টাকা। আর পাঁচ লিটার বোতলজাত সয়াবিন তেল ৬৮৫ টাকা হবে। সুপার পাম তেল ১১৩ টাকা। এতে নতুন দরে খোলা ও বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৫ টাকা বাড়বে। পাঁচ লিটারের বোতলে বাড়বে ৫৫ টাকা। পাম সুপার তেলের দাম বাড়বে লিটারে ৪ টাকা। তবে বাজার পর্যায়ে এখন পর্যন্ত কোনো কোম্পানি নতুন দরে তেল বিক্রি শুরু করেনি।

চিঠিতে সংগঠনটি দাম বড়ানোর বিষয়ে দাবি করে জানায়, বিশ্ববাজারে দাম বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে ভোজ্যতেলের মূল্য পুননির্ধারণের জন্য সমিতির পক্ষ থেকে ১০ মার্চ বাণিজ্য মন্ত্রণালয় ও ট্যারিফ কমিশনে প্রস্তাব পাঠানো হয়। এতে প্রতি লিটার সয়াবিন তেলের দাম প্রস্তাব করা হয়েছিল ১৫০ টাকা। সমিতির পক্ষ থেকে যোগাযোগ করা হলে ট্যারিফ কমিশন ২৯ মার্চ মূল্য নির্ধারণের বিষয়টি পর্যালোচনায় রয়েছে বলে জানায়। এরই মধ্যে আন্তর্জাতিক বাজারে সয়াবিন তেলের দাম আরও বেড়েছে। তবে পবিত্র রমজানের কথা বিবেচনা করে বিপণনকারীরা বোতলজাত সয়াবিন তেলের লিটারে ৭ টাকা ছাড় দিয়ে নতুন খুচরা মূল্য ১৪৪ টাকা নির্ধারণ করবে। এই দর ২৪ এপ্রিল থেকে কোম্পানিগুলো কার্যকর করার কথা বলেছে।

এ দিকে ভোজ্যতেলের দাম নিয়ন্ত্রণে রাখতে ব্যবসায়ীদের দাবি অনুযায়ী কর প্রত্যাহারের জন্য বাণিজ্য মন্ত্রণালয় জাতীয় রাজস্ব বোর্ডে সুপরিশে করেছে। এর ভিত্তিতে গত ১১ এপ্রিল ভোজ্যতেল আমদানিতে ৪ শতাংশ অগ্রিম কর প্রত্যাহার করে জাতীয় রাজস্ব বোর্ড। তবে কোম্পানিগুলো দাবি করছে, আগাম কর প্রত্যাহার করায় তেলের দামের ওপর তেমন কোনো প্রভাব পড়বে না। পার্থক্য এটুকুই, সরকার আগে ভ্যাট অগ্রিম আদায় করত। এখন বিক্রির পরে আদায় করবে। এতে কোম্পানিতে নগদ টাকার প্রবাহে কিছুটা ইতিবাচক প্রভাব পড়বে।

ভোজ্যতেল বিপণনকারী সিটি গ্রুপের পরিচালক বিশ্বজিৎ সাহা বলেন, গত ১০ মার্চ দাম বাড়ানোর প্রস্তাবের প্রেক্ষিতে পর্যালোচনা করেছে ট্যারিফ কমিশন। এর পরেও বিশ্ববাজারের দাম বাড়ছে। এ কারণে নতুন দর নির্ধারণ করে জানিয়ে দেওয়া হয়েছে। দু’এক দিনের মধ্যেই নতুন দর বাজার পর্যায়ে কার্যকর হবে বলে জানান তিনি।

বিশ্বজিৎ সাহা বলেন, আন্তর্জাতিক বাজার থেকে প্রতি টন অপরিশোধিত সয়াবিন তেল ১ হাজার ৩৬০ ডলার ও পাম তেল ১ হাজার ১৪০ ডলারে আমদানি করতে হচ্ছে। এই দরে আমদানি করে কম দামে বিক্রির সুযোগ নেই কোম্পানিগুলোর।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বিলুপ্তির কয়েক ঘণ্টা পরই হেফাজতের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা

অনলাইন ডেস্ক : হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত ঘোষণার কয়েক ঘণ্টার পরেই আহ্বায়ক কমিটি গঠন করেছে সংগঠনটি।

রবিবার মধ্যরাতে হেফাজতে ইসলামের ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে।

আহ্বায়ক কমিটিতে আল্লামা জুনায়েদ বাবুনগরীকে আমির ও আল্লামা নুরুল ইসলামকে মহাসচিব করা হয়। এছাড়া কমিটির প্রধান উপদেষ্টা করা হয়েছে মুহিব্বুল্লাহ বাবুনগরীকে এবং মাওলানা সালাহউদ্দীন নানুপুরী ও অধ্যক্ষ মিজানুর রহমানকে সদস্য করা হয়।

ফেসবুকে বলা হয়, ‘চলমান অস্থির ও নাজুক পরিস্থিতি বিবেচনায় হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় ও মহানগর কমিটি বিলুপ্তি ঘোষণা পরবর্তী উপদেষ্টা কমিটির পরামর্শেক্রমে তিন সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হলো। এই তিন সদস্যের আহ্বায়কগণ অতি দ্রুত হেফাজতে ইসলাম বাংলাদেশের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা করবেন।

এর আগে রবিবার রাত ১১টার দিকে আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসা থেকে এক ডিভিও বার্তার মাধ্যমে হেফাজতের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত ঘোষণা করেন সংগঠনটির আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী।

0 মন্তব্য
1 FacebookTwitterGoogle +Pinterest
হেফাজতের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত ঘোষণা করে বাবুনগরীর ভিডিওবার্তা

অনলাইন ডেস্ক : দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। রোববার রাত ১১টার দিকে চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসা থেকে এক ভিডিওবার্তায় এ ঘোষণা দেন সংগঠনটির আমির জুনায়েদ বাবুনগরী।

বাবুনগরী বলেন, দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় দক্ষিণ-পূর্ব এশিয়ার অরাজনৈতিক সংগঠন হেফাজত ইসলামের কেন্দ্রীয় কমিটির গুরুত্বপূর্ণ কিছু নেতার পরামর্শে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো। আগামীতে আহ্বায়ক কমিটি দিয়ে সংগঠন পরিচালনা করা হবে বলেও জানান তিনি।

গত মাসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের বিরোধিতা করে বিক্ষোভ-সহিংসতার পর হেফাজতের কেন্দ্রীয় ও গুরুত্বপূর্ণ ১৯ জন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। বিক্ষোভ-সহিংসতার ঘটনায় দেশের বিভিন্ন জেলায় হেফাজতের নেতাকর্মীদের বিরুদ্ধে অন্তত ৭৭টি মামলা হয়েছে। এসব মামলায় ৬৯ হাজারের বেশি নেতাকর্মীকে আসামি করা হয়েছে।

এসব মামলায় প্রতিদিনই ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে হেফাজতের নেতাকর্মী ও সমর্থকরা গ্রেপ্তার হচ্ছেন। এই পরিস্থিতিতে কওমি মাদ্রাসাকেন্দ্রিক সংগঠনটির কমিটি বিলুপ্তির ঘোষণা দিলেন বাবুনগরী।

এর আগে হেফাজতে ইসলামের সহিংসতার পর চলমান পরিস্থিতিতে দেশের কওমি মাদ্রাসাগুলোর ছাত্র-শিক্ষকদের রাজনীতিতে জড়ানো নিষিদ্ধ করে সর্বোচ্চ নীতি নির্ধারণী বোর্ড আল-হাইআতুল উলয়া লিল জামিআতিল কওমিয়া বাংলাদেশ। রোববার বোর্ডটির স্থায়ী কমিটির এক সভায় এ সিদ্ধান্ত হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
প্রথম ডোজের টিকা প্রদান আপাতত বন্ধ

অনলাইন ডেস্ক : মজুদ কমে আসায় এবং সরবরাহ নিয়ে অনিশ্চয়তা না কাটায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সোমবার (২৬ এপ্রিল) থেকে করোনাভাইরাসের টিকার প্রথম ডোজ দেওয়া বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

রোববার স্বাস্থ্য অধিদপ্তরের এমএনসিঅ্যান্ডএইচ শাখার লাইন ডিরেক্টর ডা. মো. শামসুল হক স্বাক্ষরিত এক চিঠিতে এ কথা জানানো হয়েছে।

ভারতের সেরাম ইনস্টিটিউটের সঙ্গে করা চুক্তি অনুযায়ী অর্ধেকের বেশি টিকা না পাওয়ায় শেষ পর্যন্ত টিকা কর্মসূচি গুটিয়ে নিতে বাধ্য হতে হলো।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২৭ জানুয়ারি করোনার টিকা প্রদান কর্মসূচির উদ্বোধন করেন। এরপর গত ৭ ফেব্রুয়ারি থেকে দেশব্যাপী গণটিকাদান কর্মসূচি শুরু হয়। প্রথম টিকা নেওয়ার ৬০দিন পর ৮ এপ্রিল থেকে দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হয়েছে। প্রতিদিন সকাল সাড়ে ৮টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত এই কার্যক্রম চলে। শনিবার (২৪ এপ্রিল) পর্যন্ত ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন ৫৭ লাখ ৯৮ হাজার ৮৮০ জন। আর দ্বিতীয় ডোজ নিয়েছেন ২১ লাখ ৫৫ হাজার ২৯৬ জন। অর্থাৎ দুই ডোজ মিলিয়ে ৭৯ লাখ ৫৪ হাজার ১৭৬ ডোজ ভ্যাকসিন দেওয়া হয়েছে।

বেসরকারি কোম্পানি বেক্সিমকোর মাধ্যমে ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তিন কোটি টিকা কেনার চুক্তি করেছিল সরকার। গত নভেম্বরে সম্পাদিত ওই চুক্তি অনুযায়ী সিরাম ইনস্টিটিউট থেকে বাংলাদেশে প্রতিমাসে ৫০ লাখ ডোজ করে টিকা আসার কথা ছিল। এরপর জানুয়ারি মাসেই রাষ্ট্রীয় প্রয়োজনে সরাসরি ক্রয় পদ্ধতিতে প্রায় এক হাজার তিনশ’ কোটি টাকায় অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার উৎপাদিত তিন কোটি ডোজ টিকা সিরাম ইনস্টিটিউট থেকে কেনার অনুমোদন দেয় সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

চুক্তির পর সেরাম ইনস্টিটিউট থেকে দু’টি চালানে এ পর্যন্ত মাত্র ৭০ লাখ ডোজ টিকা বাংলাদেশ পেয়েছে গত জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে। এরপর থেকে ৩২ লাখ ডোজ উপহার হিসেবে এলেও চুক্তি অনুযায়ী আর কোনও টিকা পায়নি বাংলাদেশ। সংক্রমণ ব্যাপকভাবে বেড়ে যাওয়ার কারণে টিকা রফতানি বন্ধ করে রেখেছে ভারত।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest