সর্বশেষ সংবাদ-
ভিডিও কন্টেন তৈরীর আড়ালে চাঁদাবাজী -ব্লাকমেইল-আলোচিত মামুন গ্রেফতারশ্যামনগরে অনলাইন জুয়া চক্রের মূল হোতা আটক: ‌দুটি মোবাইল জব্দসাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন১২ কেজি এলপিজি সিলিন্ডারে এবার দাম বাড়ল ২২৩ টাকাসাতক্ষীরায় নির্মানাধীন ভবনের কাজ নিয়ে দুপক্ষের বিরোধের মীমাংসাবীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা: সাতক্ষীরায় মানববন্ধনশ্যামনগরে বাস-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে ইজিবাইক চালক নিহততালায় উপজেলার শ্রেষ্ঠ সংগঠক নির্বাচিত তরুণ সমাজকর্মী এস. এম. নাহিদকলারোয়ায় প্রবাসীর অর্ধকোটি টাকার ইটভাটা জবরদখলের অভিযোগ- বিএনপি নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলননক্ষত্রের অভিবাদন: শ্যামনগরে ১০ গুণী ব্যক্তিকে সংবর্ধনা

সাতক্ষীরায় গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সদর উপজেলার পাঁচরথি এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। রোববার সকালে পাঁচরথি গ্রামের পাঁকা রাস্তার ওপর থেকে তাকে আটক করা হয়। আটক হওয়া ইয়ারুল ইসলাম (৪০) সদর উপজেলার পাঁচরথি গ্রামের আফতাছ পশারীর ছেলে।
সাতক্ষীরা র‌্যাব সিপিসি-১ এর কমান্ডার বজলুর রশিদ জানান, পাঁচরথি গ্রামের পাঁকা রাস্তার ওপর বিক্রয় নিষিদ্ধ গাঁজা কেনা-বেচা হচ্ছে,এমন সংবাদে তার নেতৃত্বে অভিযান চালানো হয়। অভিযানে ১ কেজি গাঁজাসহ আটক করা হয় ইয়ারুলকে। তিনি দীর্ঘদিন ধরে গাঁজা ব্যবসার সাথে জড়িত বলে জানা গেছে। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে জব্দকৃত আলামত ও আটককৃত আসামীকে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে। মামলা নং-৫।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জেলা আ’লীগের সাধারণ সম্পাদক  নজরুল ইসলামকে সম্মিলিত সাংবাদিক এসোসিয়েশনের  শুভেচ্ছা

‌নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. নজরুল ইসলামের সাথে সম্মিলিত সাংবাদিক এ্যসোসিয়েশনের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১১ টায় সাতক্ষীরা জেলা পরিষদ কার্যালয়ে সম্মিলিত সাংবাদিক এ্যসোসিয়েশনের সভাপতি ও দৈনিক পত্রদূত পত্রিকার নিজস্ব প্রতিনিধি আব্দুর রহিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আলহাজ্ব মো. নজরুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য আল ফেরদৌস আলফা । সম্মিলিত সাংবাদিক এসোসিয়েশনের সাধারণ সম্পাদক দৈনিক সাতনদী পত্রিকার নিজস্ব প্রতিবেদক মো.ফিরোজ হোসেন, দৈনিক সুপ্রভাত পত্রিকার নিজস্ব প্রতিবেদক মাহফিজুল ইসলাম আককাজ, দৈনিক কাফেলা পত্রিকার স্টাফ রিপোর্টার শেখ কামরুল ইসলাম, প্রতিদিনের কথার জেলা প্রতিনিধি মাসুদ আলী , দৈনিক আজকের তথ্য সাতক্ষীরা প্রতিনিধি রাহাত রাজা , দৈনিক কালের চিত্র পত্রিকার স্টাফ রিপোর্টার মো. সেলিম হোসেন, একুশে টেলিভিশন এর ক্যামেরা পার্সন শহিদুল রহমান শিমুল, দৈনিক যুগের কথা পত্রিকার স্টাফ রিপোর্টার আল ইমরান প্রমুখ। এসময় সম্মিলিত সাংবাদিক অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির সদস্য বৃন্দ আলহাজ্ব মো. নজরুল ইসলাম কে ফুলেল শুভেচ্ছা জানান এ সময় তিনি সকলের উদ্দেশ্যে বলেন সাংবাদিকতা একটি মহান পেশা করোনাকালীন সময়ে মানুষকে সচেতন করতে হবে। মাটি ও মানুষের কথা তুলে ধরতে হবে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ ও জাতির উন্নয়নের সাংবাদিকতা ধারাবাহিকতা বজায় রাখতে আহ্বান জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কাল থেকে দুই সপ্তাহ বন্ধ থাকবে ভারত সীমান্ত

অনলাইন ডেস্ক : ভারতে করোনাভাইরাস (কোভিড-১৯) পরিস্থিতির ক্রমাবনতি হওয়ায় দেশটির সঙ্গে বাংলাদেশের সব সীমান্ত বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামীকাল সোমবার (২৬ এপ্রিল) থেকে দুই সপ্তাহ পর্যন্ত এ সিদ্ধান্ত বলবৎ থাকবে।

রোববার (২৫ এপ্রিল) স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এ কথা জানান।

তিনি বলেন, ‘মন্ত্রিপরিষদ বিভাগের নেয়া সিদ্ধান্ত অনুযায়ী আমাদের ভারতের সীমান্ত বন্ধ রাখতে বলা হয়েছে। এটা বন্ধ হয়ে যাবে। তবে যারা আসবেন তাদের সীমান্তে ১৪ দিন বাধ্যতামূলকভাবে কোয়ারেন্টাইনে থাকতে হবে।’

সরকারের সিদ্ধান্ত অনুসারে, ভারত সীমান্ত দিয়ে জনচলাচল বন্ধ হয়ে গেলেও পণ্য আমদানি-রফতানি চলবে।

আগে থেকেই ভারতের সঙ্গে আকাশপথে চলাচল বন্ধ রয়েছে। রোববারের এ সিদ্ধান্তের ফলে তাদের সঙ্গে স্থলপথে চলাচল বন্ধ হয়ে যাবে।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুসারে, দেশটিতে প্রতিদিনই করোনা শনাক্ত ও সংক্রমণের রেকর্ড হচ্ছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে প্রায় সাড়ে তিন লাখ মানুষ নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে। অপরদিকে মারা গেছেন আড়াই হাজারের বেশি মানুষ।

বাংলাদেশের স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ভারতে করোনার যে ‘বেঙ্গল ভ্যারিয়েন্ট’ শনাক্ত হয়েছে, তা অত্যন্ত মারাত্মক। এই ভ্যারিয়েন্টের চারদিকে সংক্রমণ করার ৩০০ গুণ ক্ষমতা রয়েছে।

ভারতের এই ডাবল কিংবা ত্রিপল মিউটেশন ভাইরাস যেন কোনোভাবেই দেশে আসতে না পারে সেজন্য সবাইকে সতর্কতা অবলম্বনের কথাও বলে আসছিলেন তারা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা মেডিকেলে করোনায় ও উপসর্গে দুই বৃদ্ধের মৃত্যু

আসাদুজ্জামান ঃ করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে দুই বৃদ্ধের মৃত্যু হয়েছে। এনিয়ে, করোনায় আক্রান্ত হয়ে আজ পর্যন্ত জেলায় মারা গেছেন মোট ৪২ জন। আর ভারাসটির উপসর্গ নিয়ে আজ পর্যন্ত মারা গেছেন আরো অন্ততঃ ১৬৫ জন। রবিবার ভোর রাতে মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়
মৃত ব্যক্তিরা হলেন, শ্যামনগর উপজেলার পাতাখালী গ্রামের মৃত মোসলেম উদ্দীনের ছেলে করোনা আক্রান্ত মোবারক আলী (৮০) ও দেবহাটা উপজেলার পারুলিয়া গ্রামের গহর আলীর ছেলে ইফসুফ আলী (৬৫)। তিান করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন।
মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, করোনা আক্রান্ত হয়ে গত ১৯ এপ্রিল বৃদ্ধ মোবারক আলী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা পজিটিভ ইউনিটে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার ভোর রাত আড়াইটার দিকে তিনি মারা যান।
এর আগে, জ¦র, সর্দি, কাশি, শ^াসকষ্ট ও হার্টের সমস্যাসহ করোনার উপসর্গ নিয়ে শনিবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটে মারা যান ইউছুফ আলী। তিনি গত ২২ এপ্রিল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। তার নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষার জন্য পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে।
সাতক্ষীরার সিভিল সার্জন ডাঃ হুসাইন শাফায়েত বিষয়টি নিশ্চিত করে জানান, স্বাস্থ্যবিধি মেনে মৃত ওই দুই ব্যক্তির মরদেহ দাফনের অনুমতি দেয়া হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
করোনায় বিপর্যস্ত ভারতকে সাহায্যের হাত বাড়াল পাকিস্তান

অনলাইন ডেস্ক : করোনাভাইরাস মহামারির সময় শত্রুতা ভুলে ভারতের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিল পাকিস্তান। করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত দেশটিকে ভেন্টিলেটর, বাইপ্যাপ, ডিজিটাল এক্স-রে, পার্সোনাল প্রোটেক্টিভ ইক্যুপমেন্ট (পিপিই) কিটসহ বিভিন্ন সামগ্রী পাঠানোর প্রস্তাব দিয়েছে ইসলামাবাদ।

শনিবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জাহিদ হাফিজ চৌধুরী টুইটারে বলেন, কোভিড-১৯-এর বর্তমানে ঢেউয়ের মধ্যে ভারতের মানুষের পাশে দাঁড়িয়ে তাদেরকে ভেন্টিলেটর, বাইপ্যাপ, ডিজিটাল এক্স-রে, পিপিই কিটসহ বিভিন্ন সামগ্রী পাঠানোর প্রস্তাব দিয়েছে পাকিস্তান।

অপর একটি টুইটে বলা হয়, সেই সমগ্র সামগ্রী দ্রুত পাঠানোর জন্য ভারত এবং পাকিস্তানের দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষ সেই বিষয়ে কাজ করতে পারে। মহামারির কারণে যে চ্যালেঞ্জের সম্মুখীন হতে হচ্ছে, তা সমাধানের জন্য দু’দেশে সম্ভাব্য উপায়েরও সন্ধান করতে পারে।

দুটি টুইটেই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে ট্যাগ করা হয়েছে। তবে বিষয়টি নিয়ে নয়াদিল্লির এখনও কোনো প্রতিক্রিয়া মেলেনি।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের টুইটের আগে দুপুরের দিকে করোনা পরিস্থিতিতে ভারতের পাশে দাঁড়ানোর বার্তা দেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান।

একটি টুইটবার্তায় ইমরান বলেন, করোনাভাইরাসের বিপজ্জনক ঢেউয়ের বিরুদ্ধে লড়াইয়ের সময় আমরা ভারতীয়দের পাশে দাঁড়াচ্ছি। আমাদের প্রতিবেশী এবং বিশ্বের যে দেশগুলো এই মহামারিতে জর্জরিত, তাদের দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরে আসার জন্য প্রার্থনা করছি। আমাদের অবশ্যই একত্রিতভাবে এই বিশ্বব্যাপী সংকটের মোকাবিলা করতে হবে।

এর আগে ভারতকে সাহায্যের প্রস্তাব দেন পাকিস্তানের সমাজকর্মী এবং মানবাধিকার রক্ষা আন্দোলনের ‘মুখ’ ফয়সাল ইধি।

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, জনকল্যাণমূলক সংস্থা ইধি ফাউন্ডেশনের প্রধান ভারতে ৫০টি অ্যাম্বুলেন্স এবং স্বেচ্ছাসেবক পাঠানোর অনুমতি চেয়েছেন নয়াদিল্লির কাছে।

গত শুক্রবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি পাঠিয়ে এই প্রস্তাব দিয়েছেন ফয়সাল।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ঢাকায় আসছেন চীনের প্রতিরক্ষামন্ত্রী

অনলাইন ডেস্ক : আগামী মঙ্গলবার (২৭ এপ্রিল) একদিনের সফরে ঢাকায় আসছেন চীনের প্রতিরক্ষামন্ত্রী জেনারেল উই ফেংহে।

ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রগুলো এটি নিশ্চিত করেছে।

সূত্র জানায়, ঢাকা সফরকালে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন উই ফেংহে। বৈঠক করবেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের সঙ্গেও।

দুই সপ্তাহ আগে বাংলাদেশ ঘুরে গেছেন ভারতের সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে। আবার চীনের সঙ্গে বাংলাদেশের প্রতিরক্ষা সহযোগিতা প্রতিনিয়ত সম্প্রসারিত হচ্ছে। সর্বশেষ টিকা নিয়ে সংকটের প্রেক্ষাপটে চীনের কাছ থেকে টিকা পেতে আলোচনা চলছে।

পরিবর্তনশীল ভূরাজনীতি, প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করা এবং টিকা কূটনীতির এ পর্বে জেনারেল উই ফেংহের ঢাকা সফর তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন নিরাপত্তা ও কূটনৈতিক বিশ্লেষকরা।

এর আগে গত বছরের নভেম্বরে ঢাকায় আসার কথা ছিল চীনা প্রতিরক্ষামন্ত্রীর। তবে সফরের আগ মুহূর্তে তা স্থগিত হয়ে যায়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ইরাকে করোনা হাসপাতালে ভয়াবহ আগুনে নিহত ২৭

অনলাইন ডেস্ক : ইরাকে রাজধানী বাগদাদের দক্ষিণ-পূর্বাঞ্চলে দিয়ালা ব্রিজ এলাকায় ইবনে খতিব নামে একটি করোনা রোগীদের হাসপাতালে আগুন লেগে কমপক্ষে ২৭ জন নিহত হয়েছেন।

এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪৬ জন। আরও ৯০ জনকে অন্য হাসপাতালে সরিয়ে নেওয়া হয়েছে। খবর স্কাই নিউজের।

হাসপাতালের আইসিইউতে থাকা অক্সিজেন ট্যাংক বিস্ফোরণের পর শনিবার ওই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে।

অগ্নিকাণ্ডের পর বহুসংখ্যক অ্যাম্বুলেন্স হাসপাতালে গেছে এবং আগুনে আহতদের চিকিৎসার জন্য অন্য হাসপাতালে নিয়ে যাচ্ছে। এমনকি আগুনে আহত হননি এমন রোগীকেও অন্য হাসপাতালে স্থানান্তর করা হচ্ছে।

অগ্নিকাণ্ডের পর হাসপাতালে থাকা ১২০ রোগীর মধ্যে এ পর্যন্ত ৯০ জনকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন ইরাকি সিভিল ডিফেন্সের প্রধান মেজর জেনারেল খাদিম বোহান।

কয়েক দশকের নিষেধাজ্ঞা, যুদ্ধ এবং অবহেলায় ইরাকের স্বাস্থ্য ব্যবস্থা অনেকটাই ধ্বংস হয়ে গেছে। করোনাভাইরাস মহামারিতে সেই সংকট আরও প্রকট আকার ধারণ করেছে।

করোনা মহামারি শুরুর পর থেকে ইরাকে এখন পর্যন্ত ১০ লাখ ২৫ হাজারেরও বেশি মানুষ ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে মারা গেছেন ১৫ হাজার ২১৭ জন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ভারতে একদিনে করোনায় ২৭৬০ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক : কোভিড-১৯ মহামারিতে বিধ্বস্ত ভারত। মহামারির দ্বিতীয় ঢেউয়ে ভেঙে পড়েছে দেশটির স্বাস্থ্য ব্যবস্থা। রাত পোহালেই সংক্রমণ ও আক্রান্তের নতুন রেকর্ড শুনতে পাচ্ছেন ভারতীয়রা।

গত ২৪ ঘণ্টায় দেশটিতে দুই হাজার ৭৬০ জনের প্রাণ কেড়ে নিল সর্বনাশা করোনাভাইরাস। রোববার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির নির্ভরযোগ্য গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া ও এনডিটিভির খবরে এ তথ্য তুলে ধরা হয়েছে।

খবরে বলা হয়েছে, চতুর্থ দিনের মতো সংক্রমণ তিন লাখের গণ্ডি পেরিয়েছে রোববার। নতুন তিন লাখ ৪৯ হাজার ৩১৩ জন আক্রান্ত হয়েছেন, যা বিশ্বের দেশগুলোর মধ্যে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড। গত তিন দিনে দেশটিতে ১০ লাখের বেশি মানুষ আক্রান্ত হলেন।

আর নতুন ২৭৬০ জন নিয়ে দেশটিতে গত তিন দিনে মৃত্যু বেড়ে দাঁড়াল সাড়ে ৭ হাজারে। আগের দিন এই সংখ্যা ছিল দুই হাজার ৬২৪ জন।

টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, বিশ্বজুড়ে করোনা মহামারি শুরুর পর থেকে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত ও মৃত্যুর তালিকায় যদিও শীর্ষে আছে যুক্তরাষ্ট্র, কিন্তু আন্তর্জাতিক পরিসংখ্যান বলছে— দৈনিক আক্রান্ত ও মৃত্যুর হিসেবে ইতোমধ্যে যুক্তরাষ্ট্রকে অনেক পেছনে ফেলেছে ভারত। যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৫২ হাজার ৬৪৫ জন, মারা গেছেন ৭৪২ জন।

যুক্তরাষ্ট্র তো বটেই, এমনকি দৈনিক সংক্রমণ ও মৃত্যুর হিসেবে ভারতের ধারেকাছে নেই তার প্রতিবেশী দেশগুলোও। শুক্রবার যেখানে ভারতে করোনায় আক্রান্ত হয়েছিলেন তিন লাখ ৪৬ হাজার রোগী, সেখানে একই দিন পাকিস্তানে করোনায় আক্রান্ত নতুন রোগীর সংখ্যা ছিল ৫ হাজার ৮৭০ এবং বাংলাদেশে ছিল তিন হাজার ৬২৯ জন। নেপাল ও শ্রীলংকায় শুক্রবার দৈনিক সংক্রমণ ছিল যথাক্রমে দুই হাজার ৪৪৯ এবং ৯৬৯ জন।

গত মার্চ থেকে ভারতে করোনা সংক্রমণ বাড়তে থাকলেও সেটি প্রায় নিয়ন্ত্রণের বাইরে যাওয়া শুরু করেছে ৬ এপ্রিল থেকে। এই দিনই ভারতে দৈনিক আক্রান্তের সংখ্যা এক লাখ অতিক্রম করা শুরু করে এবং মৃত্যুর সংখ্যাও পৌঁছায় হাজারের কাছাকাছি।

বর্তমানে ভারতের রাজ্যগুলোর মধ্যে করোনা সংক্রমণে শীর্ষে আছে মহারাষ্ট্র। শনিবার দেশটিতে নতুন আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ৬৭ হাজার ১৬০ জন। এই দিন রাজ্যটিতে করোনায় মারা গেছেন ৬৭৬ জন।

এ নিয়ে ভারতে করোনায় সংক্রমণ এক কোটি ৬৯ লাখ ৫১ হাজার ছাড়িয়ে গেছে। এখন পর্যন্ত মারা গেছেন এক লাখ ৯২ হাজার ৩১০ জন।

করোনার বৈশ্বিক সংক্রমণে ভারতের অবস্থান দ্বিতীয় আর মৃত্যুতে চতুর্থ। মৃত্যু ও আক্রান্তে সবার শীর্ষে যুক্তরাষ্ট্র।

আনন্দবাজার জানায়, ব্রিটেনের অভিজ্ঞতা দেখে গত নভেম্বরেই বিজ্ঞানীরা সতর্ক করে দিয়েছিলেন যে, ভারতে কোভিড সংক্রমণের আরও মারাত্মক দ্বিতীয় ঢেউ আসতে চলেছে।

বিশেষজ্ঞদের অভিযোগ, ওই সতর্কবার্তা সত্ত্বেও পরিকাঠামোগত উন্নতির দিকে কেন্দ্রীয় সরকার মনোযোগ না-দেওয়ার খেসারত এখন দিতে হচ্ছে ভারতকে।

সংক্রমণ বাড়ায় বেশ কয়েকটি রাজ্যে লকডাউন ও কারফিউ জারি করা হয়েছে। দিল্লির কারফিউ আরও এক সপ্তাহ বাড়ানোর চিন্তা চলছে বলে এনডিটিভির খবরে বলা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest