সর্বশেষ সংবাদ-
শ্যামনগরে অনলাইন জুয়া চক্রের মূল হোতা আটক: ‌দুটি মোবাইল জব্দসাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন১২ কেজি এলপিজি সিলিন্ডারে এবার দাম বাড়ল ২২৩ টাকাসাতক্ষীরায় নির্মানাধীন ভবনের কাজ নিয়ে দুপক্ষের বিরোধের মীমাংসাবীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা: সাতক্ষীরায় মানববন্ধনশ্যামনগরে বাস-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে ইজিবাইক চালক নিহততালায় উপজেলার শ্রেষ্ঠ সংগঠক নির্বাচিত তরুণ সমাজকর্মী এস. এম. নাহিদকলারোয়ায় প্রবাসীর অর্ধকোটি টাকার ইটভাটা জবরদখলের অভিযোগ- বিএনপি নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলননক্ষত্রের অভিবাদন: শ্যামনগরে ১০ গুণী ব্যক্তিকে সংবর্ধনাসাংবাদিক পুত্র কাজী ফাহিমের অতুলনীয় সাফল্য : প্রেসক্লাব নেতৃবৃন্দের অভিনন্দন

রোটারী ক্লাব অব সাতক্ষীরা’র শোক

রোটারী আন্তজার্তিক ডিস্ট্রিক্ট ৩২৮১,বাংলাদেশ এর ডিজি মোঃ রুবাইয়্যাত হোসেন এর মাতা বাংলাদেশ স্পেলাইজড হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় রোববার ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।) তার মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন রোটারী ক্লাব অব সাতক্ষীরা এর সভাপতি রোটাঃ আনিসুর রহমান, সেক্রেটারি রোটাঃ মাহফুজা খাতুন রুবি, আর.সি.সি চেয়্যারম্যান রোটাঃ পিপি ইনসান বাহার বুলবুল, পি.এস.সি.সি চেয়্যারম্যান রোটাঃ মাগফুর রহমান সহ প্রমুখ রোটারিয়ান, রোটার‌্যাক্ট ক্লাব অব সাতক্ষীরা এর সভাপতি রোঃ এ,কে,এম মাহবুবুল ইসলাম ডিস্ট্রিক্ট অ্যাডভাইজর রোঃ পিপি জি.এম আবুল হোসাইন সভাপতি ইলেক্ট রোঃ মাসুদ পারভেজ সভাপতি নমিনী রোঃ মোঃ উজ্জল মোল্যা সহ প্রমুখ। রোটার‌্যাক্টর ইন্টার‌্যাক্ট ক্লাব অব সাতক্ষীরা এর সভাপতি ইন্টাঃ আবুল ফারাহ তানভির, সেক্রেটারি ইন্টাঃ মোন্তাসির রহমান সহ প্রমুখ ইন্টার‌্যাক্টর এর পক্ষ থেকে গভীর সমবেদনা জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেশে বছরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে আজ

অনলাইন ডেস্ক : চলতি বছরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। রোববার (২৫ এপ্রিল) রাজশাহীতে ৪১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

আবহাওয়া অফিসের তাপমাত্রার তথ্য বিশ্লেষণ করে এসব তথ্য পাওয়া গেছে।

আবহাওয়া অফিস জানায়, গতকাল ঢাকায় সর্ব্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আজ তা বেড়ে দুপুরে দাঁড়িয়েছে ৩৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া খুলনায় ৪০ দশমিক ৯, বরিশালে ৪০ দশমিক ৮, চট্টগ্রামে ৩৬ দশমিক ৬, সিলেটে ৩৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছে।

আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে দেখা যাচ্ছে, রোববার দিন ও রাতের তাপমাত্রা আরও বাড়তে পারে। শ্রীমঙ্গল অঞ্চলসহ ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও রাজশাহী বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি দাবদাহ বয়ে যাচ্ছে। যার এলাকা আরও বিস্তৃত হতে পারে।

গত ২০ এপ্রিল রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। যা এ বছরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল। এর আগে ২০১৯ সালে রাজশাহীতে সর্বোচ্চ ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

0 মন্তব্য
1 FacebookTwitterGoogle +Pinterest
ড্র হলো বাংলাদেশ-শ্রীলঙ্কা প্রথম টেস্ট

খেলার খবর : পাল্লেকেলের উইকেটে বোলাররা সুবিধা পাবে না, প্রথম দিনই সেটার আভাস মিলেছিল। এরপর উইকেটশূন্য চতুর্থ দিন পার করে বাংলাদেশও বুঝেছে মরা উইকেটে বিনোদনের খোরাক কেবল ব্যাটসম্যনারাই দিতে পারেন। হয়েছেও তাই! বাংলাদেশের দুজন পেয়েছেন সেঞ্চুরি। শ্রীলঙ্কার একজন ডাবল সেঞ্চুরি, আরেকজন হাঁকালেন দেড়শ। রান উৎসবের ম্যাচটিতে শেষ পর্যন্ত ড্র করেছে বাংলাদেশ-শ্রীলঙ্কা।

এই ড্রয়ের সুবাদে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্টের খাতা খুলল বাংলাদেশ। লঙ্কানদের বিপক্ষে ড্র করে ২০ পয়েন্ট পেল মুমিনুল হকের দল। এর আগের পাঁচ ম্যাচের সবকটিতেই হেরেছিল বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট আগামী ২৯ এপ্রিল শুরু হবে।

গতকাল শনিবার চতুর্থদিন গতি, বাউন্স ও লাইন-লেংথ ঠিক করে বল করেও সাফল্য পায়নি বাংলাদেশ। তবে আজ রোববার পঞ্চমদিন উইকেট পেয়েছেন বাংলাদেশি বোলাররা। দিনের শুরুতেই লঙ্কান দুই সেঞ্চুরিয়ানকে সাজঘরে পাঠান তাসকিন আহমেদ।

২৪৪ রানে থামেন লঙ্কান ওপেনার দিমুথ করানারত্নে। ৪৩৭ বলে তাঁর ইনিংসে ছিল ২৬টি বাউন্ডারি। অন্যদিকে আরেক সেঞ্চুরিয়ান ধনঞ্জয়া ডি সিলভা করেছেন ১৬৬ রান। ২৯১ বলে ২২টি বাউন্ডারি হাঁকিয়েছেন তিনি। দুই টপ অর্ডারের শক্ত জুটি ভাঙার পর বাকিদের ব্যাটে চড়ে আট উইকেটে ৬৪৮ রানে প্রথম ইনিংস ঘোষণা করে শ্রীলঙ্কা। প্রথম ইনিংসে লিড পায় ১০৭ রানের।

পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই জোড়া উইকেট হারায় বাংলাদেশ। ইনিংসের শুরুতেই আউট হন তরুণ ওপেনার সাইফ। প্রথম ইনিংসে সেঞ্চুরি হাঁকানো নাজমুল হোসেন শান্তও ফিরেছেন শূন্য রানে। দলীয় ২৭ রান তুলতেই জোড়া উইকেট হারিয়েছে মুমিনুল হকের দল। তবে দুই সতীর্থ ভুল করলেও তাড়াহুড়ো করেননি তামিম ইকবাল।

প্রথম ইনিংসের আগ্রাসী তামিম এই ইনিংসেও একই রূপে ধরা দিলেন। নান্দনিক সব শটে তুলে নিয়েছেন ক্যারিয়ারের ৩০তম হাফসেঞ্চুরি। পঞ্চাশ ছোঁয়ার পর সেঞ্চুরির পথে হাঁটছিলেন এই বাঁহাতি ওপেনার। কিন্তু তামিমের সেঞ্চুরির পথেই বাধা হয়ে দাঁড়ায় বৃষ্টি। তামিমকে ৭৪ রানে অপরাজিত রেখে শেষ হয় দ্বিতীয় সেশন। এর মাঝে ক্যান্ডিতে বৃষ্টির বাড়লে তৃতীয় সেশনের খেলা মাঠে গড়ায়নি। শেষ পর্যন্ত লঙ্কানদের স্থানীয় সময় বিকেল ৪টার পর দুই অধিনায়ক মিলে ম্যাচের ফল ড্র মেনে নেন।

গতকাল শনিবার চতুর্থদিন তিন উইকেটে ৫১২ রান নিয়ে দিন শেষ করে শ্রীলঙ্কা। তিন উইকেটে ২২৯ রানে কাল দিন শুরু করে শ্রীলঙ্কা। প্রথম ঘণ্টায় কোনো সুবিধাই তৈরি করতে পারেননি সফরকারী বোলাররা। বরং আগের দিন ৮৫ রানে অপরাজিত থাকা দিমুথ করুনারত্নে সেঞ্চুরি তুলে নিয়েছেন। ২৪৭ বলে ক্যারিয়ারের ১১তম সেঞ্চুরি করেছেন তিনি।

ওই সেঞ্চুরিকেই দিনের শেষ সেশনে ডাবল সেঞ্চুরিতে রূপ দেন লঙ্কান ওপেনার। ৩৮৭ বল খেলে ২১ চারে ডাবল সেঞ্চুরির ঘর স্পর্শ করেন করুনারত্নে। যদিও ডাবল সেঞ্চুরির বলটি মোকাবিলা করার সময়েই আউট হতে পারতেন তিনি। তাসকিনের বলে কাট করতে গিয়ে তাঁর ব্যাটের কানায় লেগে উপরে উঠে যায়। সহজ ক্যাচ নিতে পারতেন কিপার লিটন। কিন্তু সেটা আর হলো না। বল চলে যায় বাউন্ডারিতে। করুনারত্নেও পৌঁছে যান দ্বিশতকের ঘরে।

পুরো দিনে করুনারত্নের সঙ্গে দারুণভাবে ব্যাট করেছেন ধনঞ্জয়াও। এই জুটিতে নিজেদের লক্ষ্যে ছুটছিল শ্রীলঙ্কা। কিন্তু আজ আর সেটা সম্ভব হয়নি। আলোর স্বল্পতার কারণে দিনের ২২ ওভারে খেলা বাকি থাকতেই শেষ হয় চতুর্থ দিন।

এর আগে গতকাল স্কোরবোর্ডে ৫৪১ রানের বিশাল রান নিয়েই ইনিংস ঘোষণা করেছিলেন বাংলাদেশের অধিনায়ক মুমিনুল হক। সেঞ্চুরির দেখা পেয়েছেন বাংলাদেশের দুই ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত ও অধিনায়ক মুমিনুল হক। ৩৭৮ বলে ১৬৩ রান করেছেন শান্ত। আর ৩০৪ বলে ১‌২৭ রান এসেছে অধিনায়ক মুমিনুলের ব্যাট থেকে।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ : ৫৪১/৭, ৩৩ ওভারে ১০০/২ ( তামিম ৭৪*, সাইফ ১, শান্ত ০, মুমিনুল ২৩ ; লাকমল ৮-২-২১-২, ফার্নান্দো ৫-২-১৮-০, ডি সিলভা ১১-১-৪৬-০)।

শ্রীলঙ্কা ১ম ইনিংস: ১৭৯ ওভারে ৬৪৮/৮ (আগের দিন ৫১২/৩) (করুনারত্নে ২৪৪, ধনাঞ্জয়া ১৬৬, নিসানকা ১২, ডিকভেলা ৩১, হাসারাঙ্গা ৪৩, লাকমল ২২*, বিশ্ব ০*; আবু জায়েদ ১৯-২-৭৬-০, তাসকিন ৩০-৬-১১২-৩, ইবাদত ২১-১-৯৯-১, মিরাজ ৫৮-৬-১৬১-১, তাইজুল ৪৫-৯-১৬৪-২, মুমিনুল ৪-০-১৮-০, সাইফ ২-০-৫-০)।

ফল : ম্যাচ ড্র

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কওমি মাদ্রাসায় ছাত্র-শিক্ষকদের রাজনীতি নিষিদ্ধ ঘোষণা

রাজনীতির খবর : কওমি মাদ্রাসার ছাত্র ও শিক্ষকরা প্রচলিত সর্বপ্রকার রাজনীতি থেকে মুক্ত থাকবে বলে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে আল-হাইআতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ।

রোববার (২৫ এপ্রিল) কওমি মাদরাসার সর্বোচ্চ নীতি নির্ধারণী বোর্ড আল-হাইআতুল উলয়া লিল জামিআতিল কওমিয়া বাংলাদেশের স্থায়ী কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বোর্ডের অফিস সম্পাদক মু. অছিউর রহমান স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে জানানো হয়, রোববার রাজধানীর যাত্রাবাড়ীতে জামিয়া ইসলামিয়া দারুল উলূম মাদানিয়া মাদরাসায় স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন আল-হাইআতুল উলয়া লিল জামিআতিল কওমিয়া বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসান।

সভায় দেশের কওমি অঙ্গনে বিরাজমান অস্থিরতা থেকে ঐতিহ্যবাহী এই শিক্ষাব্যবস্থার সুরক্ষা এবং উলামায়ে কেরামের শান ও মান বজায় রেখে স্বাভাবিক অবস্থায় নানামুখী ‘দিনি’ কার্যক্রম চালিয়ে যাওয়ার সুষ্ঠু পরিবেশ তৈরির উদ্যোগ নিতে বেশ কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সভায় কওমি মাদরাসার ছাত্র ও শিক্ষকরা প্রচলিত সর্বপ্রকার রাজনীতি থেকে মুক্ত থাকবে মর্মে চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সভায় ঠিক হয়- কওমি মাদরাসা সম্পর্কিত যাবতীয় বিষয়ে সিদ্ধান্ত ও পদক্ষেপ নেবে আল-হাইআতুল উলয়া। আল-হাইআতুল উলয়ার অধীন এক বা একাধিক বোর্ড কিংবা কোনো সংগঠন বা ব্যক্তি আল-হাইআতুল উলয়ার সিদ্ধান্ত ব্যতীত পৃথকভাবে কওমি মাদরাসা বিষয়ক কোনো সিদ্ধান্ত বা পদক্ষেপ বা উদ্যোগ নিতে পারবে না।

আল-হাইআতুল উলয়ার সিদ্ধান্তসমূহ বাস্তবায়নের জন্য এবং কওমি মাদরাসা সম্পর্কিত যাবতীয় বিষয়ে সিদ্ধান্তগ্রহণ ও তত্ত্বাবধানের জন্য আল-হাইআতুল উলয়ার অধীন ৫ বোর্ডের ৫ জন, বেফাকুল মাদারিসিল আরাবিয়া থেকে ৫ জন এবং চেয়ারম্যান কর্তৃক মনোনীত ৫ জন সমন্বয়ে সর্বমোট ১৫ জনের একটি ‘বাস্তবায়ন সাব-কমিটি’ গঠিত হবে।

উদ্ভূত পরিস্থিতিতে কওমি মাদরাসার যে নিরীহ ছাত্র, শিক্ষক, আলেম-ওলামা, ধর্মপ্রাণ মুসলমান এবং মসজিদের ইমাম ও মুসল্লিদের গ্রেফতার করা হয়েছে, রমজানের এই রহমতের মাস বিবেচনায় সরকারের নিকট তাদের মুক্তির আহ্বান জানানো এবং নিরীহ আলেম-ওলামা, মাদরাসার ছাত্র ও ধর্মপ্রাণ মুসলমানদের হয়রানি না করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

পবিত্র রমজান কুরআন তেলাওয়াতের মাস। কুরআন তেলাওয়াতের মাধ্যমে বালা-মুসিবত ও মহামারি দূর হয়। তাই রমজানের মধ্যেই প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে হিফজ ও মক্তব বিভাগ খুলে দেওয়ার জন্য এবং রমজানের পর কওমি মাদরাসার শিক্ষাকার্যক্রম চালু করার জন্য সরকারের কাছে বিশেষভাবে আবেদন করা হয়েছে।

আল-হাইআতুল উলয়ার সভার সিদ্ধান্ত সম্পর্কে সরকারকে অবহিত করার জন্য ৩ সদস্যের একটি প্রতিনিধিদলের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সিদ্ধান্ত গৃহীত হয়। সদস্যরা হলেন, মাওলানা মুফতি রুহুল আমীন, মাওলানা মুফতি মোহাম্মদ আলী ও মাওলানা মুফতি জসীমুদ্দীন।

সভায় আল-হাইআতুল উলয়ার কো-চেয়ারম্যান আল্লামা মুফতি ওয়াক্কাসের মাগফিরাত কামনা করা হয় এবং বর্তমান করোনা পরিস্থিতিতে দেশবাসীসহ বিশ্বমানবতার জন্য দোয়া করা হয়।

সভায় উপস্থিত ছিলেন আল-হাইআতুল উলয়ার অধীন বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সহসভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস, মাওলানা নূরুল ইসলাম জিহাদী, মাওলানা সাজিদুর রহমান, মাওলানা আব্দুর রহমান হাফেজ্জী, মাওলানা আতাউল্লাহ ইবনে হাফেজ্জী, মাওলানা ছফিউল্লাহ, মাওলানা মুফতি ফয়জুল্লাহ, মাওলানা মুছলেহুদ্দীন রাজু, মাওলানা উবায়দুর রহমান মাহবুব, মহাসচিব মাওলানা মাহফুজুল হক, সহকারী মহাসচিব মাওলানা মুফতি নূরুল আমীন ও মাওলানা মুফতি জসীমুদ্দীন প্রমুখ। এ ছাড়া আরো উপস্থিত ছিলেন আল-হাইআতুল উলয়ার পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা মুহাম্মাদ ইসমাইল ও অফিস সম্পাদক মাওলানা মু. অছিউর রহমান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

দেশের খবর : দেশে মহামারি করোনাভাইরাসে প্রথম মৃত্যুর ১৩ মাস পর এসে সে সংখ্যা ১১ হাজার ছাড়াল। গত একদিনে করোনায় আরও ১০১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মারা গেলেন ১১ হাজার ৫৩ জন।

এদিকে প্রায় পাঁচদিন পর মৃতের সংখ্যা আবার একশো ছাড়ালেও শনাক্তের সংখ্যা তিন হাজারে নিচে রয়েছে। গত একদিনে শনাক্ত হয়েছেন ২ হাজার ৯২২ জন।

রবিবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেয়া সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ২১ হাজার ৯২২টি নমুনা পরীক্ষায় ২ হাজার ৯২২ জন আক্রান্ত হিসেবে শনাক্ত হন। এতে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ লাখ ৪৫ হাজার ৩২২ জনে। পরীক্ষা অনুযায়ী ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৩.৩৩ শতাংশ।

দেশে এখন পর্যন্ত করোনার মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৫৩ লাখ ৪৫ হাজার ৫০১টি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা করা হয়েছে ৩৯ লাখ ৫৭ হাজার ৪৫৪টি এবং বেসরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা করা হয়েছে ১৩ লাখ ৮৮ হাজার ৪৭টি।

স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্য অনুযায়ী ১৯ এপ্রিল সর্বোচ্চ ১১২ জনের মৃত্যুর নয়দিন পর সে সংখ্যা নব্বইয়ের নিচে ছিল গতকাল (৮৩ জন)। সবশেষ ১২ এপ্রিল ৮৩ জন ও ১৩ এপ্রিল ৬৯ জনের মৃত্যুর তথ্য জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। এরপর সে সংখ্যা বাড়তে বাড়তে ১১২ জনে গিয়ে থামে।

এদিকে গতকালের মতো এক মাস পর সংক্রমণও আজও তিন হাজারের নিচে। গত একদিনে শনাক্ত হয়েছেন ২ হাজার ৯২২ জন। আর গতকাল তার আগের ২৪ ঘণ্টায় ২ হাজার ৬৯৭ জনের শনাক্তের তথ্য জানানো হয়। এর আগে সবশেষ ২২ মার্চ শনাক্ত হন ২ হাজার ৮০৯ জন। এরপর সেই সংখ্যা বাড়তে বাড়তে ৭ হাজার ছাড়িয়ে যায়।

এদিকে সরকারি হিসাবে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন চার হাজার ৩০১ জন, এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ছয় লাখ ৫৭ হাজার ৪৫২ জন।

দেশে গত বছরের ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে। কয়েক মাস সংক্রমণ ও মৃত্যুর হার ঊর্ধ্বগতিতে থাকার পর অনেকটা নিয়ন্ত্রণে চলে আসে। চলতি বছরের শুরুতে করোনাভাইরাসের প্রকোপ অনেকটা নিয়ন্ত্রণে থাকলেও মার্চ মাস থেকে তা শুধুই বাড়ছে। গত ১৬ এপ্রিল মৃত্যু একশো ছাড়ায়। সেদিন ও তার পরদিন ১৭ এপ্রিল ১০১ করে মৃত্যু হয় করোনায়। ১৮ এপ্রিল ১০২ জন ও ১৯ এপ্রিল ১১২ জন মারা যান, যা একদিনে সর্বোচ্চ।

বিশেষজ্ঞরা এটাকে বাংলাদেশে করোনার ‘দ্বিতীয় ঢেউ’ বলছেন। করোনা সংক্রমণ মারাত্মক আকার ধারণ করায় প্রথমে ২১ এপ্রিল ও পরে তা বাড়িয়ে ২৮ এপ্রিল পর্যন্ত লকডাউন ঘোষণা করেছে সরকার।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সময় বাড়িয়ে রাত ৯টা পর্যন্ত দোকানপাট-শপিংমল খোলা

অনলাইন ডেস্ক : ‘সর্বাত্মক লকডাউনের’ মধ্যেই মালিক ও কর্মচারীদের দাবির মুখে সংক্রমণের ঝুঁকি নিয়েই আজ থেকে ১০টা-৫টা দোকান খোলার সিদ্ধান্ত দিয়েছিল সরকার। এবার দোকান খোলা রাখার সেই সময় বাড়িয়ে রাত ৯টা পর্যন্ত করা হয়েছে।

রোববার রাতে বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন এনটিভি অনলাইনকে বলেন, ‘সন্ধ্যায় আমি ডিএমপি কমিশনার মোহা: শফিকুল ইসলামকে ফোন করেছিলাম। তিনি আমাকে দোকানপাট খোলা রাখার সময় বাড়ানোর কথা জানিয়েছেন।’

‘কমিশনার আরও জানিয়েছেন, সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত দোকান খোলা রাখা যাবে। সুতরাং আমরা আগামীকাল সোমবার সকাল থেকে রাত ৯টা পর্যন্ত দোকান খোলা রাখব’, যোগ করেন হেলাল উদ্দিন।

বাংলাদেশ পুলিশের সহকারী মহাপরিদর্শক (এআইজি) সোহেল রানাও রাতে বিষয়টি নিশ্চিত করেছেন।

গত শুক্রবার মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সমন্বয় শাখার উপসচিব রেজাউল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে দোকানপাট ও শপিংমল খোলার কথা জানানো হয়। এতে বলা হয়, ব্যাপক সংখ্যক মানুষের জীবন-জীবিকার বিষয় বিবেচনা করে রোববার থেকে দোকানপাট-শপিংমল সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত যথাযথ স্বাস্থ্যবিধি প্রতিপালন সাপেক্ষে খোলা রাখা যাবে। বিধি প্রতিপালনের বিষয়ে সংশ্লিষ্ট বাজার বা সংস্থার ব্যবস্থাপনা কমিটি প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের প্রকোপ কমাতে গত ৫ এপ্রিল চলাচলে বিধিনিষেধ আরোপ করে সরকার। তবে সীমিত পরিসরে সরকারি-বেসরকারি অফিস, আদালত, ব্যাংক ইত্যাদি খোলার রাখার অনুমতি দেওয়া হয়েছিল। এর একদিন পরে রাস্তায় গণপরিবহনের সংকট দেখা দিলে ৭ এপ্রিল থেকে সিটি করপোরেশন এলাকা গণপরিবহণ চলার অনুমতি দেয় সরকার।

পরে সর্বশেষ ১৪ এপ্রিল সকাল থেকে ২১ এপ্রিল মধ্যরাত পর্যন্ত সারা দেশে কঠোর বিধি-নিষেধ ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।

গত মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে তা ২১ এপ্রিল মধ্যরাত থেকে ২৮ এপ্রিল মধ্যরাত পর্যন্ত বাড়ানো হয়। এর আগে করোনা মোকাবিলায় জাতীয় টেকনিক্যাল কমিটি বৈঠক করে চলমান বিধিনিষেধের মেয়াদ এক সপ্তাহ থেকে দুই সপ্তাহে উন্নীত করার সুপারিশ করে। সেই আলোকে আন্তমন্ত্রণালয়ের বৈঠকে ২৮ এপ্রিল পর্যন্ত কঠোর বিধি-নিষেধ বাড়ানোর নীতিগত সিদ্ধান্ত হয়। পরে তা প্রধানমন্ত্রীর অনুমোদন পায়।

কঠোর বিধি-নিষেধ আরোপের পর থেকেই রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে দোকান মালিকেরা স্বাস্থ্যবিধি মেনে দোকান খোলা রাখার অনুমতি চেয়ে আন্দোলন করে আসছিলেন। সরকার তা বিবেচনায় নিয়ে প্রজ্ঞাপন জারি করে।

এমন এক সময়ে সরকার এই দোকানপাট খুলে দেওয়ার সিদ্ধান্ত নিল, যখন দেশে করোনা পরিস্থিতি গত এক বছরের মধ্যে ভয়াবহ আকার ধারণ করেছে। টানা কয়েকদিন ধরে প্রায় একশ জনের মৃত্যু হচ্ছে।

করোনা শুরুর পর থেকে এখন সবচেয়ে ভয়াবহ অবস্থা মোকাবিলা করছে বাংলাদেশ। গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১০১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ১১ হাজার ৫৩ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া দেশে নতুন করে আরও দুই হাজার ৯২২ জন আক্রান্ত হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটায় ভ্রাম্যমাণ আদালতে জব্দকৃত অপিরপক্ক আম বিনষ্ট

কে এম রেজাউল করিম, দেবহাটা : দেবহাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত অপিরপক্ক আম বিনষ্ট করা হয়েছে।
রবিবার (২৫ এপ্রিল, ২১) দুপুর সাড়ে ৩ টার দিকে উপজেলা পরিষদের শিক্ষা অফিস ভবনের পাশে জব্দকৃত উক্ত অপরিপক্ক আমগুলো বিনষ্ট করা হয়।
গত বৃহষ্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছলিমা আক্তার উপজেলা কামটা এলাকার একটি বাগান থেকে উক্ত অপিরপক্ক ৩৩ ক্যারেট আমগুলো জব্দ করেন। পরে আমগুলো উপজেলা পরিষদ গোড়াইনে রেখে দিলে সেগুলো ক্যামিক্যাল মিশানো বলে প্রমান পাওয়া গেলে সেগুলো রবিবার বিনষ্ট করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এসময় বলেন, মানবদেহের জন্য ক্ষতিকর রাসায়নিক মিশিয়ে এই ধরনের অপিরপক্ক আম পেড়ে পাকানোর ব্যবস্থা করা হয়েছিল। ঢাকার বাজারে চড়া মূল্যে বিক্রির জন্য এইধরনের কাজ করা হচ্ছে এবং যার কারণে এই অপিরপক্ক আমগুলো বিনষ্ট করা হচ্ছে।
আম বিনষ্ট করার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে উপজেলা কৃষি কর্মকর্তা শরীফ মোহাম্মদ তিতুমীর, উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা শওকত ওসমান, উপজেলা আমার বাড়ি আমার খামার প্রকল্পের সমন্বয়কারী মুক্তা মন্ডল প্রমুখ উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সদর উপজেলার পাঁচরথি এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। রোববার সকালে পাঁচরথি গ্রামের পাঁকা রাস্তার ওপর থেকে তাকে আটক করা হয়। আটক হওয়া ইয়ারুল ইসলাম (৪০) সদর উপজেলার পাঁচরথি গ্রামের আফতাছ পশারীর ছেলে।
সাতক্ষীরা র‌্যাব সিপিসি-১ এর কমান্ডার বজলুর রশিদ জানান, পাঁচরথি গ্রামের পাঁকা রাস্তার ওপর বিক্রয় নিষিদ্ধ গাঁজা কেনা-বেচা হচ্ছে,এমন সংবাদে তার নেতৃত্বে অভিযান চালানো হয়। অভিযানে ১ কেজি গাঁজাসহ আটক করা হয় ইয়ারুলকে। তিনি দীর্ঘদিন ধরে গাঁজা ব্যবসার সাথে জড়িত বলে জানা গেছে। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে জব্দকৃত আলামত ও আটককৃত আসামীকে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে। মামলা নং-৫।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest