সর্বশেষ সংবাদ-
ভিডিও কন্টেন তৈরীর আড়ালে চাঁদাবাজী -ব্লাকমেইল-আলোচিত মামুন গ্রেফতারশ্যামনগরে অনলাইন জুয়া চক্রের মূল হোতা আটক: ‌দুটি মোবাইল জব্দসাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন১২ কেজি এলপিজি সিলিন্ডারে এবার দাম বাড়ল ২২৩ টাকাসাতক্ষীরায় নির্মানাধীন ভবনের কাজ নিয়ে দুপক্ষের বিরোধের মীমাংসাবীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা: সাতক্ষীরায় মানববন্ধনশ্যামনগরে বাস-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে ইজিবাইক চালক নিহততালায় উপজেলার শ্রেষ্ঠ সংগঠক নির্বাচিত তরুণ সমাজকর্মী এস. এম. নাহিদকলারোয়ায় প্রবাসীর অর্ধকোটি টাকার ইটভাটা জবরদখলের অভিযোগ- বিএনপি নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলননক্ষত্রের অভিবাদন: শ্যামনগরে ১০ গুণী ব্যক্তিকে সংবর্ধনা

খুলনা-সাতক্ষীরাসহ দেশের কিছু অঞ্চলে তাপপ্রবাহ অব্যাহত থাকবে

দেশের খবর : দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়বৃষ্টির পর ফের বাড়তে শুরু করেছে তাপমাত্রা। বর্তমানে দেশের নয়টি অঞ্চলের ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। ফলে ফের বাড়ছে গরম।

আজ শনিবার দুপুরে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে সিলেটে বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

তাপপ্রবাহের বিষয়ে বলা হয়েছে, মাদারীপুর, সন্দ্বীপ, ফেনী, রাজশাহী, খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, যশোর, চুয়াডাঙ্গা ও খেপুপাড়া অঞ্চলগুলোর ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে ও বিস্তার লাভ করতে পারে।

আগামী ২৪ ঘণ্টায় সারা দেশের দিনের ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তার পরের তিনদিনে তাপমাত্রা আরও বাড়তে পারে বলেও জানিয়েছে আবহাওয়া কার্যালয়।

পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

গতকাল শুক্রবার দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৩৭ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস। আর ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৩৪ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ফ্ল্যাট লিখে না দেয়ায় প্রবাসী স্বামীর হাতে আ. লীগ নেত্রী কনক খুন

দেশের খবর : ফ্ল্যাট লিখে না দেয়ায় জাপান প্রবাসী স্বামীর বটির আঘাতে খুন হয়েছেন আওয়ামী লীগ নেত্রী উমামা বেগম কনক (৫২)। উমামা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির সদস্য, ছাত্রলীগের সাবেক নেত্রী।

শুক্রবার (২৩ এপ্রিল) রাত ১২ টার দিকে রাজধানীর পল্লবী ডিওএইচএস এলাকার একটি ফ্ল্যাটে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ভোর সাড়ে পাঁচটার দিকে তিনি মারা যান। অভিযুক্ত ওমর ফারুককে (৫১) গ্রেপ্তার করা হয়েছে।

নিহতের বড় বোন রুমা আক্তার জানান, কনকের স্বামী ওমর ফারুক দীর্ঘদিন জাপান ছিলেন। দেশে আআসার পর থেকে তিনি বেকার। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায় সময় ঝগড়া বিবাদ হতো। এর জের ধরে গত রাতে ফারুক ধারালো অস্ত্র দিয়ে কনককে কুপিয়ে আহত করে। পরে খবর পেয়ে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন আজ ভোরে সে মারা যায়।

রুমা আরো জানান, কনককে কুপিয়ে আহত করার পর ফারুক বাসাতেই ছিলেন। তিনি সবার কাছে এই ঘটনা স্বীকারও করেছেন। এই দম্পতির বাড়ি নরসিংদী সদরে। এক ছেলে ও এক মেয়েকে নিয়ে মিরপুরের পল্লবীতে থাকতেন।

পল্লবী থানার ওসি কাজী ওয়াজেদ আলী জানান, ওমর ফারুক কয়েক বছর আগে জাপান থেকে ফিরে আসেন। পরে ডিওএইচএসের ওই ফ্ল্যাটটি স্ত্রীসহ তার নিজের নামে মালিকানায় ক্রয় করেন। এর মধ্যে স্ত্রী তার কাছ থেকে কয়েক লাখ টাকা নিয়ে অন্য আত্মীয়-স্বজনকে দিয়ে ব্যবসার নামে বিনিয়োগ করে। কিন্তু ব্যবসায় ক্ষতির কথা জানিয়ে টাকা আর ফেরত দেননি। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো। শুক্রবার রাত ১২ টার দিকে স্বামী স্ত্রীকে ফ্ল্যাটের অংশ তার নামে লিখে দিতে বলেন। রাজি না হওয়ায় ওমর ফারুক রান্নাঘর থেকে বটি এনে স্ত্রীকে উপর্যুপরি কুপিয়ে আহত করেন। পরে স্বজনরা উমামাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করালে রাতেই তিনি মারা যান। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া এ খবর নিশ্চিত করে জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। অভিযুক্ত ওমর ফারুককে (৫১) গ্রেপ্তার করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা জেলা ছাত্রলীগের উদ্যোগে ছিন্নমুল মানুষের মাঝে ইফতার বিতরণ

সাতক্ষীরা জেলা ছাত্রলীগের উদ্যোগে ছিন্নমুল মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। শনিবার সাতক্ষীরা শহরের নারকেলতলা মোড় সংলগ্ন এলাকা ছিন্নমূল মানুষের মাঝে এসব ইফতার সামগ্রি বিতরণ করেন ছাত্রলীগ নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় ছাত্রলীগের উপ ধর্ম বিষয়ক সম্পাদক জামান সাহেদ, সাতক্ষীরা জেলা ছাত্রলীগ নেতা হাসানুজ্জামান শাওন, কাজি হাশিম উদ্দিন হিমেল, কাজি শাহেদ পারভেজ ইমন, মোস্তাফিজুর রহমান শোভন, আবুল কালাম, জাহিদ হাসান, কাজি সাদিক দিপ, আব্দুল্লাহ আল নোমান, ফারিব আজমির, শেখ সালমান হাসান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সারাদিন বল করেও উইকেট শূন্য বাংলাদেশ বোলাররা!

খেলার খবর : পাল্লেকেলেতে টেস্টের চতুর্থ দিনের পুরোটা বাংলাদেশের কাটলো উইকেটের আশায়। ৩ উইকেটে ২২৯ রান নিয়ে দিনের খেলা শুরু করা শ্রীলঙ্কা আলোক স্বল্পতায় খেলা বন্ধ হওয়ার আগে চতুর্থ দিনে করেছে ৩ উইকেটে ৫১২ রান। অর্থাৎ এ দিন ২৮৩ রান তুলেছেন দুই ব্যাটসম্যান দিমুথ করুনারত্নে আর ধনঞ্জয়া ডি সিলভা। কিন্তু এতো রান খরচ করেও বাংলাদেশ একটি উইকেট তুলে নিতে পারেনি।

টাইগারদের প্রথম ইনিংস (৫৪১/৭ ডিক্লে.) থেকে লঙ্কানরা পিছিয়ে ২৯ রানে। ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি তুলে নিয়েছেন শ্রীলঙ্কার অধিনায়ক দিমুথ করুনারত্নে। ওপেন করতে নামা এই ব্যাটসম্যান ৪১৯ বল মোকাবেলায় ২৫ বাউন্ডারিতে অপরাজিত আছেন ৩২৪ রানে।

২৭৮ বল খেলে ২০ চারে ১৫৪ রানে অপরাজিত আরেক ব্যাটসম্যান ধনঞ্জয়া ডি সিলভা। চতুর্থ উইকেট জুটিতে ৮৬.৩ ওভার খেলে তারা অবিচ্ছিন্ন আছেন ৩২২ রানে।

এ টেস্টে ড্রয়ের সম্ভাবনাই প্রবল। ঝুঁকি থাকলে কিছুটা আছে বরং বাংলাদেশেরই। লঙ্কানদের হাতে ৭ উইকেট। শেষ দিনের প্রথম এক বা দেড় সেশন ব্যাট করে যদি দ্রুতগতিতে দুইশর মতো রান তুলে ফেলে করুনারত্নের দল, তবে পৌঁছে দুইশর মতো এগিয়ে থাকবে তারা। সেক্ষেত্রে শেষ এক কিংবা দেড় সেশন বাংলাদেশকে ব্যাটিং দিতে চাইবে শ্রীলঙ্কা। শেষদিনের উইকেট থেকে বাড়তি কিছু সাহায্য নিয়ে মিরাকলও ঘটাতে চাইবে। তাই বাংলাদেশের এখনই নিশ্চিন্ত ড্র ভেবে স্বস্তিতে থাকার উপায় নেই।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

দেশের খবর : দেশে মহামরি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো ৮৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১০ হাজার ৯৫২ জনে।

এছাড়া, এ সময় নতুন করে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ২ হাজার ৬৯৭ জন। এতে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ লাখ ৪২ হাজার ৪০০ জনে।

শনিবার (২৪ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৫ হাজার ৪৭৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৬ লাখ ৫৩ হাজার ১৫১ জন।

২৪ ঘণ্টায় ২০ হাজার ২২৮ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা করা হয়েছে ২০ হাজার ৫৭১টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৩ দশমিক ১১ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৫৩ লাখ ২৩ হাজার ৫৭৯টি। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৩ দশমিক ৯৫ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৮৩ জনের মধ্যে ঢাকা বিভাগেরই ৫২ জন। এছাড়া চট্টগ্রামে ১৩, রাজশাহীতে ৩, খুলনায় ৫, বরিশালে ৪, সিলেটে ৩ এবং রংপুরে ৩ জন মারা গেছেন।

২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ৫৮ জন পুরুষ এবং ২৫ জন নারী। এদের মধ্যে ৮১ জন হাসপাতালে বাকি দুজন বাড়িতে মারা গেছেন। এ পর্যন্ত ভাইরাসটিতে মোট মারা যাওয়া ১০ হাজার ৯৫২ জনের মধ্যে পুরুষ ৮ হাজার ৬৮ জন এবং নারী ২ হাজার ৮৮৪ জন।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ৫৬ জনেরই বয়স ৬০ বছরের বেশি। এছাড়া ৫১ থেকে ৬০ বছরের ১৭, ৪১ থেকে ৫০ বছরের ৬ এবং ৩১ থেকে ৪০ বছরের ৫ জন রয়েছেন।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালীগঞ্জের দারোগা জিয়ারত হোসেন স্টাণ্ড রিলিজ !

নিজস্ব প্রতিনিধি ঃ দাবিকৃত ঘুষের টাকা না পেয়ে ভারতীয় বানিয়ে এক বাংলাদেশীকে জেল হাজতে পাঠানো কালীগঞ্জ থানার উপপরিদর্শক জিয়ারত হোসেনকে স্টাণ্ড রিলিজ করা হয়েছে। শনিবার তিনি নতুন কর্মস্থল পাটকেলঘাটা থানায় যোগদান করেছেন। ঘটনার বিবরণে জানা যায়, গত ১৬ এপ্রিল রাত ১০টার দিকে দু’টি মোটর সাইকেলে উপপরিদর্শক জিয়ারত হোসেনসহ কয়েকজন সাদা পোশাকের পুলিশ কালীগঞ্জ উপজেলার ডেমরাইল গ্রামের মনোরঞ্জন মণ্ডলের বাড়িতে এসে প্রথমে তক্ষক সাপ বিক্রি, পরে গাজা ও পরে জুয়া খেলার মিথ্যা অভিযোগ এনে মনোরঞ্জন ও তার ছেলে সরোজিতের হাতে হাতকড়া পরান। বেড়াতে আসা মনোরঞ্জনের বড় ছেলে স্বপন মণ্ডলের ভায়রাভাই শ্যামনগরের কাঁচড়াহাটি গ্রামের কমলেশ মণ্ডলকে ঘর থেকে বের করে নানা প্রশ্নবানে জর্জরিত করে পুলিশ। একপর্যায়ে মনোরঞ্জনকে ছেড়ে দেওয়া হয়। চারজনকে ছেড়ে দিতে মেম্বর প্রশান্ত হালদারের কাছে এক লাখ টাকা দাবি করেন উপপরিদর্শক জিয়ারত হোসেন। টাকা দিতে রাজী না হওয়ায় মেম্বরের মোটর সাইকেলসহ জিয়ারত আলী সরোজিত, কমলেশ, দেবেন ও সুভাষকে থানায় নিয়ে যাওয়া হয়। পরদিন সকালে ৮০ হাজার টাকার বিনিময়ে প্রশান্ত মেম্বরের মোটর সাইকেলসহ তিনজনকে ছেড়ে দেওয়া হয়। মামলা দেওয়ার আগে হরিদাস মণ্ডলসহ কয়েকজন কমলেশের স্মার্ট কার্ড নিয়ে পুলিশ পরিদর্শক মিজানুর রহমান ও উপপরিদর্শক জিয়ারত আলীকে দেখালেও ২০ হাজার টাকা দিতে না পারায় কমলেশকে ভারতীয় নাগরিক বানিয়ে শনিবার মামলা দিয়ে জেলে পাঠায় পুলিশ। পরে ১৫ হাজার টাকা দিয়ে কমলেশকে দুর্বল ধারায় চার্জশীট দেবেন বলে জানান মামলার তদন্তকারি কর্মকর্তা জিয়ারত হোসেন। গত বৃহষ্পতিবার কমলেশ বিচারিক হাকিম আদালত থেকে জামিনে মুক্তি পান। যদিও তদন্তে নেমে গোয়ন্দা সংস্থার কর্মকর্তারা পত্রিকায় প্রকাশিত খবরের সত্যতা পান। তারই আলোকে জিয়ারত হোসেনকে শুক্রবার ষ্টাণ্ড রিলিজ করা হয়।
জানতে চাইলে শনিবার সকালে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দোলোয়ার হুসেন, স্টাণ্ড রিলিজ নয়, জিয়ারত হোসেনকে স্বাভাবিক বদলী করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ঢাকার বাতাস সবচেয়ে দূষিত

অনলাইন ডেস্ক : দূষণের কারণে শনিবার (২৪ এপ্রিল) সকালে বাংলাদেশের রাজধানী ঢাকা দূষিত বাতাসের শহরের তালিকায় শীর্ষস্থানে উঠে এসেছে। সকাল ৬টা ২৯ মিনিটে এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) ঢাকার স্কোর ছিল ৪৮৯, যা ‘মারাত্মক’ হিসেবে বিবেচনা করা হয়।

প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটুকু নির্মল বা দূষিত সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং তাদের জন্য কোন ধরনের স্বাস্থ্য ঝুঁকি তৈরি হতে পারে তা জানায়।

একিউআই মান ২০১ থেকে ৩০০ হলে, স্বাস্থ্য সতর্কতাসহ তা জরুরি অবস্থা হিসাবে বিবেচিত হয়। যার কারণে স্বাস্থ্য ঝুঁকিতে পড়তে পারে নগরবাসী। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ্য রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। আর একিউআই মান ৩০১ থেকে ৪০০ হলে শহরের বাতাসের মান মানুষের স্বাস্থ্যের জন্য ‘ঝুঁকিপূর্ণ’। ৪০১ থেকে ৫০০ হলে এটাকে ‘মারাত্মক’ হিসেবে বিবেচনা করা হয়।

একিউআই সূচকে ৫১ থেকে ১০০ স্কোর পাওয়ার মানে হলো বাতাসের মান গ্রহণযোগ্য। ১০১ থেকে ১৫০ স্কোর পাওয়ার অর্থ হচ্ছে বাতাসের মান অস্বাস্থ্যকর। এই সূচকে ৫০ এর নিচে স্কোর পাওয়ার মানে হলো বাতাসের মান ভালো।

বাংলাদেশে একিউআই নির্ধারণ করা হয় দূষণের পাঁচটি ধরনকে ভিত্তি করে- বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ এবং ওজোন (ও৩)।

পাকিস্তানের করাচি ও ভারতের কলকাতা যথাক্রমে ১৭৩ ও ১৬৬ স্কোর নিয়ে দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে। ইউএনবি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কৃষকের এক একর জমির ধান কাটলেন দুই নারী এমপি

ভিন্ন স্বাদের খবর : সুনামগঞ্জের লক্ষণশ্রী ইউনিয়নের নীলপুর গ্রামের হাফিজুর রহমানের এক একর জমির ধান কেটে দিয়েছেন দুই নারী সংসদ সদস্য।

শনিবার (২৪ এপ্রিল) সকালে সুনামগঞ্জের দেখার হাওরে মাথায় ছাতা, গলায় গামছা পেচিয়ে একযোগে কেন্দ্রীয় কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ্রের নেতৃত্বে ধান কাটতে শুরু করেন কেন্দ্রীয় কৃষক লীগের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি ও সংসদ সদস্য অ্যাডভোকেট শামীমা শাহরিয়ার।

ধানকাটা শেষে কেন্দ্রীয় কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ্র বলেন, প্রধানমন্ত্রী কৃষকের পাশে আছেন এবং তার নির্দেশে কৃষক লীগের প্রতিটি নেতাকর্মী কৃষকের পাশে থেকে ধান কেটে মাড়াই ঝাড়াইসহ সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত রয়েছি।

কেন্দ্রীয় কৃষক লীগের সাধারণ সম্পাদক ও গাইবান্ধা-২ আসনের নারী সংসদ সদস্য অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি বলেন, বঙ্গবন্ধুর আদর্শের কৃষক লীগ অগ্রাধিকার ভিত্তিতে হাওরসহ দেশের যেখানেই কৃষক ধানকাটা নিয়ে বিপদে পড়বে সেখানেই কৃষকের পাশে দাাঁড়াবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest