সর্বশেষ সংবাদ-
ভিডিও কন্টেন তৈরীর আড়ালে চাঁদাবাজী -ব্লাকমেইল-আলোচিত মামুন গ্রেফতারশ্যামনগরে অনলাইন জুয়া চক্রের মূল হোতা আটক: ‌দুটি মোবাইল জব্দসাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন১২ কেজি এলপিজি সিলিন্ডারে এবার দাম বাড়ল ২২৩ টাকাসাতক্ষীরায় নির্মানাধীন ভবনের কাজ নিয়ে দুপক্ষের বিরোধের মীমাংসাবীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা: সাতক্ষীরায় মানববন্ধনশ্যামনগরে বাস-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে ইজিবাইক চালক নিহততালায় উপজেলার শ্রেষ্ঠ সংগঠক নির্বাচিত তরুণ সমাজকর্মী এস. এম. নাহিদকলারোয়ায় প্রবাসীর অর্ধকোটি টাকার ইটভাটা জবরদখলের অভিযোগ- বিএনপি নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলননক্ষত্রের অভিবাদন: শ্যামনগরে ১০ গুণী ব্যক্তিকে সংবর্ধনা

‘এক সপ্তাহের মধ্যেই গ্লোব বায়োটেকের করোনা ভ্যাকসিনের নৈতিক অনুমোদন’

অনলাইন ডেস্ক  : এক সপ্তাহের মধ্যেই গ্লোব বায়োটেকের করোনা ভ্যাকসিনের নৈতিক অনুমোদন দেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদের (বিএমআরসি) চেয়ারম্যান অধ্যাপক ডা. সৈয়দ মোদাচ্ছের আলী।

আজ রবিবার তিনি গণমাধ্যমকে এ তথ্য জানান।

বাংলাদেশের প্রতিষ্ঠান গ্লোব বায়োটেকের তৈরি করা তিনটি ভ্যাকসিনকে গত বছরের অক্টোবরে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ভ্যাকসিন প্রি-ক্লিনিক্যাল ক্যান্ডিডেটের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়।

 

বিস্তারিত আসছে……..

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কলারোয়ায় পাওনা টাকা চাইতে গিয়ে বিপাকে ব্যবসায়ী

কলারোয়া প্রতিনিধিঃ  কলারোয়ায়  ইউনুছ নামে এক মাছের খাদ্য বিক্রেতা বাকিতে খাদ্য বিক্রয়  করে বিপাকে পড়েছেন । এ ঘটনায় শনিবার সকালে উপজেলার বড়ালী গ্রামের আ: রাজ্জাকের ছেলে কলারোয়া উপজেলার প্রতারক হিসাবে পরিচিত  জাকির হোসেনের বিরুদ্ধে কলারোয়া থানায় একটি  লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলা পৌর সদরের সমতা এন্টারপ্রাইজ এর পার্টনার গদখালী গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে ওই মাছ ব্যবসায়ী  ইউনুছ আলীর দোকান থেকে ৪ লাখ ৫৫ হাজার টাকার মাছের খাদ্য বাকিতে ক্রয় করে প্রতারক  জাকির  হোসেন। সম্প্রতি তার টাকা  পরিশোধের কথা থাকলেও  টাকা না দিয়ে বিভিন্ন ভাবে তালবাহনা ও হয়রানী করে আসছে। এসমন কি ওই টাকা চাইলে সে অপরাধমুলক ভয়ভীতি ও খুন করার হুমকি ও প্রদান করে যাহা অডিও রেকর্ড রহিয়াছে  । গত ২২এপ্রিল সকাল ১১টার দিকে  জাকির হোসেন আমাকে তার দোকানের সামনে টাকা পরিশোধ করবে বলে মোবাইলে ফোন করে ডেকে নিয়ে যান। আমি  সরল বিশ^াসে তার দোকানের সামনে গেলে সে কোন কারণ ছাড়াই আমার উপর চড়াও হয়। এসময় খাদ্য ব্যবসায়ী ইউনুস আলী বলে জাকির ভাই আপনি এরকম করছেন কেন। সে কোন উত্তর না দিয়ে অশ্লীল ভাষায় গালিগালাজ করে এবং মারতে উদ্যত হয়  খারাপ আচারণ করে। এমনকি উক্ত টাকার কথা সে অস্বীকার করে। শুধু তাই নয় কখনও টাকা দাবী করিলে মিথ্যা মামলায় জড়িয়ে জেলের ঘানি টানাবে বলে হুমকি প্রদর্শন করে। এসকল ঘটনা উল্লেখ্য করে ওই খাদ্য ব্যবসায়ী তার টাকা উদ্ধারের জন্য শনিবার সকালে কলারোয়া থানা পুলিশের সহযোগিতা কামনা করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এদিকে পৌর সদরের সমতা এন্টারপ্রাইজের পার্টনার ইউনুছ আলী বলেন-তার দোকানের টাকা দিবেনা বলে নাটক সাজিয়ে মিথ্যা ও বানোয়ার্ট তথ্য উপস্থাপন করে উল্টো তাদের হয়রানী করার জন্য ওই সূদে ব্যবসায়ী জাকির হোসেন কলারোয়া থানায় একটি অভিযোগ দিয়েছে। মাছের খাদ্য ব্যবসায়ী ইউনুছ আলী এঘটনায় তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নিতে জেলা পুলিশ সুপারের সু-দৃষ্টি কামনা করেছেন। এই বিষয়ে জাকির হোসেনের মুঠো ফোনে জানতে চাইলে  পরে কথা হবে বলে ফোন কেটে দেয়। তবে ভুক্তভোগী ওই ব্যবসায়ী জানান যে কলারোয়া উপজেলার এক যুবলীগ নেতা  ইন্ধনে এই কাজ করছে ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শিবিরের সাবেক সভাপতি হেফাজতের শীর্ষ নেতা ড. কাদের গ্রেপ্তার

রাজনীতির খবর : শিবিরের সাবেক সভাপতি এবং হেফাজতে ইসলামের নায়েবে আমির ড. আহমেদ আবদুল কাদেরকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের তেজগাঁও বিভাগ। তিনি ২০ দলীয় জোটভুক্ত খেলাফত মজলিসেরও মহাসচিব। শনিবার (২৪ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে মেয়ের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এ নিয়ে ঢাকায় হেফাজতের ১৯ জন কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার হলেন। কাদের ছাত্র জীবনে জামায়াতের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের সঙ্গে জড়িত ছিলেন। তিনি ওই সংগঠনটির সভাপতি ছিলেন। তবে আশির দশকে শিবিরে ভাঙনের পর তিনি কওমি ঘরনার দলের সঙ্গে মিশে যান।

আহমদ আবদুল কাদের ২০১৩ সালে মতিঝিল শাপলা চত্বরে হেফাজতের নাশকতা ও সম্প্রতি মোদিবিরোধী আন্দোলনের ঘটনায় দায়ের করা মামলার আসামি।

ডিএমপির যুগ্ম-কমিশনার (ডিবি) মাহবুব আলম এই তথ্য নিশ্চিত করে বলেন, ‘আহমদ আবদুল কাদের আমাদের কাছে গ্রেপ্তার আছেন। তার বিরুদ্ধে একাধিক মামলা আছে। রোববার তাকে আদালতে তোলা হবে।’

এর আগে দুপুরে নিজ কার্যালয়ে হেফাজতে ইসলামের নেতাদের গ্রেফতার ও জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডিবির যুগ্ম কমিশনার মাহবুব আলম জানিয়েছিলেন, নাশকতার অভিযোগে ঢাকাসহ সারা দেশে বেশকিছু মামলা হয়েছে। এর মধ্যে ঢাকায় ১২টি মামলা দায়ের হয়েছে। এ ছাড়া ২০১৩ সালে হেফাজতের শাপলা চত্বরের সমাবেশকে কেন্দ্র করে সহিংসতা নাশকতার ঘটনায় মোট ৭৩টি মামলা দায়ের হয়। মোট ৬৪টি মামলা তদন্তাধীন আছে। এ পর্যন্ত হেফাজতে ইসলামের ১৫ জন কেন্দ্রীয় নেতাকে গ্রেফতার করেছে ডিবি। তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আহমেদ আবদুল কাদের শিক্ষককতা পেশার সঙ্গেও জড়িত। আহমদ আবদুল কাদের ২০১৮ সালের নির্বাচনে বিএনপি জোট থেকে হবিগঞ্জ-৪ আসনে ধানের শীষ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন। এর আগেও এই আসনে কয়েক বার প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

খেলাফত মজলিসের আমীর মোহাম্মদ ইসহাক বলেছেন, এক বিবৃতিতে আব্দুল কাদেরের গ্রেপ্তারের নিন্দা জানিয়েছেন। তিনি অবিলম্বে তার দলের মহাসচিবের মুক্তি দাবি করেছেন।

বুধবার বিকালে হেফাজতের কেন্দ্রীয় সহকারী মহাসচিব ও খেলাফত মজলিশের নায়েবে আমির মাওলানা খুরশিদ আলম কাশেমীকে এবং ঢাকা মহানগরের নেতা ও খেলাফত মজলিশের যুগ্ন সাধারণ সম্পাদক মুফতি শারাফত হোসাইনকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

ওই দিনে ফোর কওমী মাদ্রাসাভিত্তিক দলটির কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব ও ঢাকা মহানগরের প্রচার সম্পাদক মাওলানা আতাউল্লাহ আমিনকে গ্রেপ্তার করে র‌্যাব।

এর আগে দলটির যুগ্ম মহাসচিব মামুনুল হককে রোববার গ্রেপ্তার করে পুলিশ। তাকে মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদ্রাসা থেকে গ্রেপ্তার করা হয়।

এছাড়া মঙ্গলবার দলটির ঢাকার নেতা কোরবান আলী কাসেমীকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। তিনি বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব কোরবান হেফাজতের ঢাকা মহানগর শাখার সহ-সভাপতির দায়িত্বে রয়েছেন।

হেফাজতের যে নেতাদেরকে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে তাদের সবাইকে সাম্প্রতিক সহিংসতা ও ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে অবস্থানকে ঘিরে তাণ্ডবের পুরনো মামলায় গ্রেপ্তার দেখানো হচ্ছে।

গত ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের দিন থেকে হেফাজত কর্মীরা দেশের বিভিন্ন স্থানে যে তাণ্ডব চালিয়েছে, তার পরিপ্রেক্ষিতে গত ১১ এপ্রিল থেকে শুরু হওয়া গ্রেপ্তার অভিযানে হেফাজতের যে নেতাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, তাদের মধ্যে আহমাদ আবদুল কাদেরই সবচেয়ে বড়। সংগঠনের আমির জুনায়েদ বাবুনগরীর অবস্থানই কেবল নায়েবে আমিরের ওপরে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের উদ্যোগে ফুড প্যাকেজ হাইজিন বক্স বিতরণ

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের উদ্যোগে ফুড প্যাকেজ, রিং হাইজিন বক্স বিতরণ করা হয়েছে। শনিবার ঘূর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্থদের মাঝে মানবিক সহায়তা হিসাবে শ্যামনগর উপজেলার, গাবুরা, বুড়িগোয়ালিনী, কাশিমাড়ী, ইউনিয়নের হত দরিদ্র অসহায় ৮০০ পরিবারের মধ্যে ফুড প্যাকেজ, রিং হাইজিন বক্স বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রেড ক্রিসেন্ট সাতক্ষীরা ইউনিটের সেক্রেটারী সৈয়দ ফিরোজ কামাল শুভ্র। বিশেষ অতিথি ছিলেন, ইউনিটের ভাইস চেয়ারম্যান শেখ নূরুল হক, ইউনিট নির্বাহী কমিটির সদস্য শেখ তৌহিদুর রহমান ডাবলু, শ্যামনগর উপজেলা ভাইস চেয়ারম্যান আতাউল হক দোলনসহ ইউনিয়নের উপ-পরিচালক ও যুব সদস্যবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
করেনার ভারতীয় ভ্যারিয়েন্ট দেশে প্রবেশ করলে পরিস্থিতি হবে ভয়াবহ : ডা. শরফুদ্দিন

অনলাইন ডেস্ক : বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, পৃথিবীর অধিকাংশ দেশেই আগের তুলনায় করোনাভাইরাসে মানুষ বেশি আক্রান্ত হচ্ছে। বাংলাদেশে বর্তমানে আফ্রিকান ভ্যারিয়েন্টে মানুষ বেশি আক্রান্ত হচ্ছে। এই ভ্যারিয়েন্টে সংক্রমণ ছড়ানোর মাত্রা বেশি। প্রতিবেশী দেশ ভারতে করোনার ডাবল ভ্যারিয়েন্টে মানুষ আক্রান্ত হচ্ছে। ভারতের এই ভ্যারিয়েন্টে সংক্রমণ ও মৃত্যুর হার আগের তুলনায় বেশি পরিলক্ষিত হচ্ছে।

তিনি বলেন, ভারতের ডাবল ভ্যারিয়েন্ট যেন বাংলাদেশে প্রবেশ না করতে পারে সে ব্যাপারে সজাগ দৃষ্টি রাখতে হবে। ভারতসহ বিভিন্ন দেশ থেকে আগতদের অবশ্যই কোয়ারেন্টাইন নিশ্চিত করতে হবে। যদি ভারতের ডাবল ভ্যারিয়েন্ট বাংলাদেশে প্রবেশ করে তাহলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে। তাই ভারতের ডাবল ভ্যারিয়েন্ট যাতে দেশে প্রবেশ না করতে পারে সেজন্য এখনই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে।

বর্তমান করোনা পরিস্থিতি বিবেচনায় নিয়ে শনিবার (২৪ এপ্রিল) দুপুরে বিএসএমএমইউ সি ব্লকের ১০ম তলায় ১০ বেডের নতুন আইসিইউ ইউনিটের উদ্বোধন শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

উদ্বোধন করা এ আইসিইউতে নন-কোভিড রোগীরাও ভর্তির সুযোগ পাবেন। অন্যদিকে কেবিন ব্লকের ৮ম তলায় অবস্থিত নন-কোভিড রোগীদের জন্য নির্ধারিত ১০ বেডের আইসিইউ ইউনিটে করোনাভাইরাসে আক্রান্ত রোগীরা ভর্তি হবেন। অর্থাৎ নন-কোভিড রোগীদের জন্য নতুন এই আইসিইউ ইউনিট চালুর ফলে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের জন্য আইসিইউর সংখ্যা আরও ১০টি বৃদ্ধি পেল।

এছাড়াও বর্তমান প্রশাসনের তত্ত্বাবধানে কেবিন ব্লকের ৭ম তলায় করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের জন্য ২০ বেডের আইসিইউ চালু রয়েছে। নতুন এই আইসিইউ ইউনিট চালুর ফলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কোভিড ও নন-কোভিড মিলিয়ে মোট আইসিইউ বেডের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪০টিতে। বর্তমানে এই বিশ্ববিদ্যালয়ে আইসিইউসহ করোনা রোগীদের জন্য মোট শয্যা সংখ্যা দাঁড়িয়েছে ৩৫০টি।

উদ্বোধনের সময় বিএসএমএমইউ (প্রশাসন) অধ্যাপক ডা. মুহাম্মদ রফিকুল আলম, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. জাহিদ হোসেন, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. এ কে এম মোশাররফ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. এ বি এম আব্দুল হান্নান, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. জুলফিকার আহমেদ আমিন, অ্যানেসথেশিয়া, অ্যানালজেশিয়া অ্যান্ড ইনটেনসিভ কেয়ার মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. এ কে এম আখতারুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

এদিকে দুপুরে হেপাটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীলের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ ‘জিরো ভাইরাস এবং এন্টিজেন টেস্ট’ নিয়ে কার্যক্রম শুরু করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
৫৩ যাত্রী নিয়ে নিখোঁজ সাবমেরিনটি ডুবে গেছে

অনলাইন ডেস্ক : বুধবার নিখোঁজ হয়ে যাওয়া নৌ-বাহিনীর সাবমেরিনটি ডুবে গেছে বলে ঘোষণা করেছে ইন্দোনেশিয়ার সামরিক বাহিনী। এসময় ডুবোজাহাজটিতে ৫৩ জন ক্রু ছিল।

জাহাজটির সন্ধানে যারা উদ্ধার তৎপরতা পরিচালনা করছিল তারা ওই জাহাজের কিছু জিনিসপত্র পেয়েছে এবং তা থেকেই ধারণা করা হচ্ছে যে সাবমেরিনটি ডুবে গেছে। যেসব জিনিস পাওয়া গেছে তার মধ্যে রয়েছে জায়নামাজ।
ধারণা করা হচ্ছে, সমুদ্রের যতো গভীরে সাবমেরিনটি চলাচল করতে পারতো তার চেয়েও সাড়ে আটশো মিটার নিচে এটি তলিয়ে গেছে।

বালি দ্বীপের কাছে সমুদ্রে টর্পেডো মহড়া চালানোর সময় এটি নিখোঁজ হয়ে যায়।

নিখোঁজ হওয়ার সাথে সাথেই শুরু হয় উদ্ধার তৎপরতা। কারণ জাহাজটিতে যে পরিমাণ অক্সিজেন ছিল তা দিয়ে ক্ররা শনিবার সকাল পর্যন্ত বেঁচে থাকতে পারবে বলে ধারণা করা হচ্ছিল। সূত্র: বিবিসি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শিশুর বিকাশে পরিবারকে এগিয়ে আসার আহ্বান

প্রেস বিজ্ঞপ্তি : করোনা পরিস্থিতি শিশুদের বিকাশকে বাধাগ্রস্ত করেছে। সামাজিকীকরণ সুষ্ঠুভাবে হচ্ছে না। দীর্ঘদিন নিয়মতান্ত্রিক জীবনে অনভ্যস্ত হয়ে পড়া শিশু ও শিক্ষার্থীদের মানসিক বিকাশ শঙ্কার মুখে পড়েছে। সাতক্ষীরার শিশুদের নিয়ে কাজ করা সংগঠন প্রথম প্রহর ফাউন্ডেশন, সাতক্ষীরা’র দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত ‘করোনা কি শিশুর বিকাশে বাধা?’ শীর্ষক ওয়েবিনারে বক্তারা এসব কথা বলেন।

শনিবার (২৪ এপ্রিল) বেলা ১১.৩০টায় প্রথম প্রহর ফাউন্ডেশনের অফিশিয়াল ফেসবুক পাতায় ওয়েবিনারটি সরাসরি সম্প্রচারিত হয়।

প্রথম প্রহর ফাউন্ডেশন, সাতক্ষীরা’র সভাপতি মো. রাকিবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওয়েবিনারটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু।

অনান্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসরকারি উন্নয়নমূলক সংস্থা হেড, সাতক্ষীরা’র নির্বাহী পরিচালক লুইস রানা গাইন, গ্লোবাল প্লাটফর্ম বাংলাদেশ এর অ্যাসোসিয়েট ট্রেইনার নাদিরা আনজুম দিনা, সিডিও ইয়ুথ টিম, শ্যামনগর উপজেলা ইউনিটের সাধারন সম্পাদক মো. হাফিজ, প্রথম আলো বন্ধুসভা, সাতক্ষীরা’র সভাপতি মরিয়াম কেয়া, সাতক্ষীরা স্টুডেন্ট সোসাইটি’র সভাপতি শেখ শাকিল হোসেন এবং ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী জেরিন তাসমিম রিয়া।

বক্তারা বলেন, ঘরবন্দী শিশুদের বিভিন্ন সৃজনশীল কাজে সংপৃক্ত করতে হবে। শিশুর মানসিক বিকাশে পরিবারকে এগিয়ে আসতে হবে। করোনাকালে মেয়ে শিক্ষার্থীদের ওপর সহিংসতা ও নির্যাতনের মাত্রা বৃদ্ধি পাচ্ছে। সামাজিক অনাচারের শিকার হচ্ছে মেয়ে শিক্ষার্থীরা। টিউশন বা পার্টটাইম জব হারিয়ে অনেক শিক্ষার্থীরা আর্থিক হুমকিতে পড়েছে। আমাদের শিশুরা এবং শিক্ষার্থীরা আগামী দিনের ভবিষ্যৎ। তাদের এই দীর্ঘমেয়াদী ক্ষতি পুষিয়ে নিতে দরকার মহাপরিকল্পনা। এসময় বক্তারা ক্ষতি মোকাবেলায় নীতিনির্ধারকদের কার্যকরী সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান এবং করোনা মহামারীতে সম্মুখসারিতে থেকে শিশুদের জন্য কাজ করায় প্রথম প্রহর ফাউন্ডেশনের ভূয়সী প্রশংসা করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় কারাবন্দীদের জন্য স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান

আসাদুজ্জামান : করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সাতক্ষীরা জেলা কারাগারের কারাবন্দীদের জন্য স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী ও সিলিং ফ্যান প্রদান করেছেন সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। শনিবার বলা ১১টায় তিনি সাতক্ষীরা জেলা কারাগার পরিদর্শনে গিয়ে কারবন্দীদের খোঁজ-খবর নেন এবং স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী প্রদান করেন।

এ সময় এমপি রবি বলেন, ‘প্রাণঘাতী করোনা ভাইরাস যাতে সাতক্ষীরা জেলা কারাগারে ছড়িয়ে পড়তে না পারে সেজন্য বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। করোনা ভাইরাস সংক্রমণ রোধে দেশের সকল জেলা কারাগারে বিশেষ সতর্কতা জারী করেছে সরকার। কারাগারে এমনিতেই অনেক বন্দি থাকে। তাই কারারক্ষীদের সব সময় সজাগ থাকার পরামর্শ দেন তিনি। একসাথে তিনি কারা কর্তৃপক্ষকেও সতর্ক ও সজাগ থাকার নির্দেশ দেন এবং কারাগারের মূল ফটক ও ওয়ার্ডগুলোতে সাবান ও হান্ডওয়াশ দিয়ে হাত ধোয়ার ব্যবস্থা করা এবং হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার নিশ্চিত করার নির্দেশ দেন।

এসময় এমপি রবি তার পক্ষ থেকে সাতক্ষীরা জেলা কারাগারের কারাবন্দীদের জন্য স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার ও ৫টি সিলিং ফ্যান প্রদান করেন। তিনি এ সময় জেলার কামরুল ইসলাম, জেল সুপার মো. সাঈদ হোসেন ও ডেপুটি জেলার রাকিব শেখের সাথে কারাগারের সার্বিক অবস্থা ও কারাবন্দীদের বর্তমান অবস্থা নিয়ে কথা বলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest