সর্বশেষ সংবাদ-
ভিডিও কন্টেন তৈরীর আড়ালে চাঁদাবাজী -ব্লাকমেইল-আলোচিত মামুন গ্রেফতারশ্যামনগরে অনলাইন জুয়া চক্রের মূল হোতা আটক: ‌দুটি মোবাইল জব্দসাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন১২ কেজি এলপিজি সিলিন্ডারে এবার দাম বাড়ল ২২৩ টাকাসাতক্ষীরায় নির্মানাধীন ভবনের কাজ নিয়ে দুপক্ষের বিরোধের মীমাংসাবীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা: সাতক্ষীরায় মানববন্ধনশ্যামনগরে বাস-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে ইজিবাইক চালক নিহততালায় উপজেলার শ্রেষ্ঠ সংগঠক নির্বাচিত তরুণ সমাজকর্মী এস. এম. নাহিদকলারোয়ায় প্রবাসীর অর্ধকোটি টাকার ইটভাটা জবরদখলের অভিযোগ- বিএনপি নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলননক্ষত্রের অভিবাদন: শ্যামনগরে ১০ গুণী ব্যক্তিকে সংবর্ধনা

গণপরিবহন চলবে ২৯ এপ্রিল থেকে

অনলাইন ডেস্ক : আগামী ২৯ এপ্রিল থেকে গণপরিবহন চলবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব শেখ ইউসুফ হারুণ। তিনি বলেছেন, গণপরিবহন চালুর বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হবে।

করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণ রোধে ‘সর্বাত্মক লকডাউন’ চললেও রোববার থেকে শপিংমল, মার্কেট খোলার অনুমতি দিয়েছে সরকার। শুক্রবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারির পর স্বাস্থবিধি মেনে গণপরিবহন চালুর দাবি জানিয়েছেন মালিকরা। দূরপাল্লার বাসও চালাতে চান তারা।

করোনা সংক্রমণ রোধে সরকারি নির্দেশে ৩০ মার্চ থেকে অর্ধেক খালি রেখে ৬০ শতাংশ বাড়তি ভাড়ায় যাত্রী পরিবহন শুরু করে গণপরিবহন। ৫ এপ্রিল লকডাউন শুরুর পর গণপরিবহন চলাচল বন্ধ করে দেওয়া হয়। লকডাউনে আওতামুক্ত প্রতিষ্ঠানের কর্মীদের যাতায়াতে ৭ এপ্রিল থেকে রাজধানী ঢাকাসহ দেশের সব সিটি করপোরেশন এলাকায় সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত গণপরিবহন চলাচলের অনুমতি দেওয়া হয়। তবে বন্ধ রাখা হয় দূরপাল্লার বাস, ট্রেন ও লঞ্চ। ১৪ এপ্রিল ‘সর্বাত্মক লকডাউন’ শুরু হলে সিটি করপোরেশন এলাকায়ও বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়।

আটদিনের জন্য জারি করা সর্বাত্মক লকডাউন ২৮ এপ্রিল পর্যন্ত বেড়েছে। তবে নানা বিধিনিষেধ শিথিল করে ধীরে ধীরে বিভিন্ন সেবা চালু করা হচ্ছে। এ সুযোগ চান পরিবহন মালিকরাও।

সরকারের সূত্রগুলো বলছে, রাজধানীতে শপিং মল খোলার পর গণপরিবহন বন্ধ রাখা কঠিন। এ ছাড়া ২৯ এপ্রিল থেকে অফিস-আদালতও খুলবে। সে ক্ষেত্রে গণপরিবহন চালু করতেই হবে। এখন প্রশ্ন হচ্ছে, শুধু সিটি করপোরেশন এলাকায় গণপরিবহন চালু করা হবে, নাকি দূরপাল্লার বাসও চলবে—সেটা নিয়ে এখনো সরকারের স্পষ্ট কোনো সিদ্ধান্ত নেই।

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খোন্দকার এনায়েত উল্যাহ বলেন, তিনি সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ সরকারের বিভিন্ন পর্যায়ে যোগাযোগ করেছেন। ২৮ এপ্রিলের আগে গণপরিবহন চালুর কোনো নিশ্চয়তা পাওয়া যায়নি। তবে ২৯ এপ্রিল থেকে গণপরিবহন যাতে চালু করা যায়, সে বিষয়ে তারা জোর দাবি জানিয়েছেন।

তিনি বলেন, কবে নাগাদ বাস চালু হবে- এ বিষয়ে সরকারের কাছ থেকে এখনও কোনো নির্দেশনা পইনি। আগের মতোই শুরুতে সিটি করোপরেশন এলাকায় বাস চালু হতে পারে। পরবর্তীকালে দূরপাল্লার বাস চালু হতে পারে। তবে মালিকরা স্বাস্থ্যবিধি মেনে সব ধরনের গণপরিবহনই চালাতে চান।

এ বিষয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, মানুষের জীবন ও জীবিকা দুটোই সুরক্ষিত রাখার বিষয়ে কাজ করছে সরকার। এ ক্ষেত্রে ‘নো মাস্ক, নো সার্ভিস’-এর ওপর বেশি জোর দেওয়া হবে। গণপরিবহন চালুর বিষয়টি নিয়ে ২৮ এপ্রিল আলোচনা হবে। গণপরিবহন চালু হলে কতটা আসন ফাঁকা রাখা হবে, সে বিষয়টিও আলোচনায় আসবে। ওই বৈঠকেই সবকিছু চূড়ান্ত হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সংক্রমণ ও মৃত্যুর নতুন বিশ্বরেকর্ড, ভয়াবহ পরিস্থিতিতে ভারত

বিদেশের খবর : ভারতে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ কোটি ৬৬ লাখেরও বেশি মানুষ। নতুন করে সংক্রমণ শনাক্ত হয়েছে ৩ লাখ ৪৬ হাজার মানুষের শরীরে। যা এখন পর্যন্ত একদিনে বিশ্বে সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড। পাশাপাশি মৃত্যুতেও নতুন রেকর্ডের সাক্ষী হলো দেশটি। গত ২৪ ঘণ্টায় ভারতে ২ হাজার ৬২৪ জনের মৃত্যু হয়েছে করোনাভাইরাসে।

শনিবার (২৪ এপ্রিল) সকালে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

এদিকে, এই পরিস্থিতিতে ভারতীয় হাসপাতালগুলোতে দেখা দিয়েছে তীব্র অক্সিজেন সঙ্কট। হাসপাতালগুলো থেকে রোগী ও তার স্বজনদের এসএমএস করে জানানো হচ্ছে অক্সিজেন ও বেড সঙ্কটের কথা।

একদিনে সর্বোচ্চ মৃত্যু হয়েছে দিল্লি ও মহারাষ্ট্রে। গত ২৪ ঘণ্টায় করোনায় মহারাষ্ট্রে ৭৭৩ জন এবং দিল্লিতে ৩৪৮ জন মারা গেছেন।

করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ১০টি প্রদেশের মুখ্যমন্ত্রীদের সঙ্গে শুক্রবার বৈঠকে বসেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে তিনি বলেন, এক প্রদেশ থেকে আরেক প্রদেশে যাওয়ার সময় অক্সিজেনবাহী ট্যাংকারগুলোকে যাতে আটকানো না হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সরকারের উচিত কারফিউ জারি করা : সুবর্ণা

বিনোদন ডেস্ক : প্রাণঘাতী করোনাভাইরাসের তাণ্ডবে বিপর্যস্ত গোটাবিশ্ব। ইতোমধ্যে এই ভাইরাসের ছোবলে প্রাণ হারিয়েছে ৩০ লাখ ৮৪ হাজার মানুষ। আক্রান্তের সংখ্যা ১৪ কোটি ৫৩ লাখ ছাড়িয়ে গেছে। এর মধ্যে করোনার দ্বিতীয় ঢেউয়ে সারা বিশ্বের মতো বাংলাদেশেও দিন দিন শনাক্ত ও প্রাণহানির সংখ্যা বৃদ্ধিতে উদ্বেগ বাড়ছে।

এই রকম পরিস্থিতিতে অভিনেত্রী, প্রযোজক ও সংসদ সদস্য সুবর্ণা মুস্তাফা চাইলেন কড়া লকডাউন। তিনি মনে করেন, এছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যাবে না। প্রয়োজনে কারফিউয়ের পক্ষে তিনি।

নিজের ফেসবুক আইডিতে একটি পোস্টে তিনি লিখেছেন, লকডাউন আরও জোরালোভাবে কার্যকর করা উচিত। আমরা এখনো মহামারির ভয়াবহতার মুখোমুখি হইনি, কিন্তু সেদিকেই যাচ্ছি। প্রয়োজনে সরকারের উচিত কারফিউ জারি করা। কারণ জীবন আগে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পিঠে অক্সিজেন সিলিন্ডার বেঁধে মাকে হাসপাতালে নেয়া যুবক বাড়ি ফিরেছেন

ভিন্ন স্বাদের খবর : পিঠে অক্সিজেন সিলিন্ডার বেঁধে মাকে মোটরসাইকেলে করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া সেই যুবক মাকে নিয়ে অবশেষে বাড়ি ফিরেছেন।

শুক্রবার (২৩ এপ্রিল) দুপুরে তিনি তার মা রেহানা পারভিনকে নিয়ে মোটরসাইকেলে করে ঝালকাঠির নলছিটি পৌর শহরের বাড়িতে ফেরেন যুবক জিয়াউল হাসান।

এর আগে হাসপাতালের করোনা ওয়ার্ডের সামনে মাকে নিয়ে হাত নাড়িয়ে বিজয় চিহৃ দেখান। গত ১৭ এপ্রিল পিঠে অক্সিজেন সিলিন্ডার বেঁধে মোটরসাইকেলে করে মাকে হাসপাতালে নিয়ে যান তিনি।

জিয়াউল হাসান কৃষি ব্যাংকের ঝালকাঠি শাখার কর্মকর্তা। তার মা রেহানা পারভিন নলছিটি বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। তারা থাকেন ঝালকাঠি জেলার নলছিটি পৌর শহরের ৭ নম্বর ওয়ার্ডের সূর্যপাশা এলাকায়। গতবছর জিয়াউল হাসানের বাবা বীর মুক্তিযোদ্ধা হাকিম মোল্লা মৃত্যুবরণ করেন।

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডের এক চিকিৎসক জানান, রেহানা পারভিন করোনামুক্ত তা বলা যাবে না। কারণ পজিটিভ আসার অন্তত ১১ দিন আগে দ্বিতীয় নমুনা পরীক্ষা করানো হয় না। তার দ্বিতীয় নমুনা পরীক্ষা করানো হয়নি। কিন্তু তার শারীরিক অবস্থার ভালো উন্নতি হয়েছে। এখন আর তার শ্বাসকষ্ট নেই। রেহানা পরভিনকে মেডিকেলে ভর্তির সময় অক্সিজেন স্যাচুরেশন ছিল ৭০। আজ সেখানে অক্সিজেন স্যাচুরেশন ছিল ৯৬।

চিকিৎসক আরও বলেন, ‘এরপরও রেহানা পারভিনকে ছাড়তে আমরা রাজি ছিলাম না। কিন্তু রোগী হাসপাতালে থাকতে রাজি ছিলেন না। বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা নেয়ার কথা জানান তিনি। তার ছেলে জিয়াউল হাসান তার মাকে বাড়িতে রেখে চিকিৎসা করানোর কথা বলেন। পরে তিনি স্বেচ্ছায় মুচলেকা দিয়ে মাকে নিয়ে গেছেন। এতে রেহানা পারভিনের মাধ্যমে করোনা ছড়ানোর আশঙ্কা রয়েছেও বলে এই চিকিৎসক জানান।

ব্যাংক কর্মকর্তা জিয়াউল হাসান বলেন, ‘এখন মা আগের তুলনায় অনেকটা সুস্থ। শ্বাসকষ্ট নেই। বলতে গেলে সবকিছুই স্বাভাবিক। তাই মাকে বাড়ি নিয়ে যাচ্ছি। বাড়িতে রেখেই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা দেয়া হবে।’ মায়ের দীর্ঘায়ু কামনা করে সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।

প্রসঙ্গত, গত সপ্তাহে রেহানা পারভিন সর্দি-জ্বর-কাশিতে আক্রান্ত হন। করোনা সন্দেহ হলে তার নমুনা পরীক্ষার জন্য দেয়া হয়। গত ১৫ এপ্রিল তার রিপোর্ট পজিটিভ আসে। এরপর রেহানা পারভিন বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছিলেন। হঠাৎ করে শনিবার (১৭ এপ্রিল) সকাল থেকে তার শ্বাসকষ্ট শুরু হয়। দুপুরে শ্বাসকষ্ট আরও তীব্র হয়। কিন্তু লকডাউনের কারণে তাকে হাসপাতালে নেয়ার মতো যানবাহন পাচ্ছিলেন না স্বজনরা। আবার কেউ কেউ করোনা রোগী শুনে তাদের গাড়িতে নিতে রাজি হচ্ছিল না। এ কারণে কোনো উপায় না দেখে পিঠে অক্সিজেন সিলিন্ডার বেঁধে রেহানা পারভিনকে মোটরসাইকেলে করে বরিশাল মেডিকেলে নিয়ে আসেন জিয়াউল হাসান।

ওইদিন দুপুরে বরিশাল-পটুয়াখালী সড়কের বিশ্ববিদ্যালয় সংলগ্ন জিরো পয়েন্ট এলাকায় ডিউটি ছিল বরিশাল মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক সার্জেন্ট তৌহিদ মোর্শেদ টুটুলের। বিকেল ৩টার দিকে জিয়াউল হাসান তার মাকে নিয়ে মোটরসাইকেলে করে ওই স্থান অতিক্রমকালে দৃশ্যটি দেখে তিনি তার মোবাইল ফোনের ক্যামেরায় ধারণ করেন। এরপর সাড়ে ৩টার দিকে ছবিটি তিনি ফেসবুকে তার আইডি থেকে পোস্ট করেন। এর কয়েকঘণ্টার মধ্যে ছবিটি ভাইরাল হয়ে যায়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

অনলাইন ডেস্ক : করনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরো ৮৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজার ৮৬৯ জনে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৬২৯ জন। এতে দেশে এখন পর্যন্ত মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ৩৯ হাজার ৭০৩ জনে।

আজ শুক্রবার (২৩ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন ৫ হাজার ২২৫ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৬ লাখ ৪৭ হাজার ৬৭৪ জন।

এর আগে গত ৭ এপ্রিল দেশে একদিনে করোনা শনাক্ত হয় সাত হাজার ৬২৬ জন। যা দেশে একদিনে করোনা শনাক্তে সর্বোচ্চ রেকর্ড। আর গত ৬ এপ্রিল একদিনে করোনা শনাক্ত হয়েছিল সাত হাজার ২১৩ জন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তৃতীয় দিন শেষে ৩১২ রানে এগিয়ে বাংলাদেশ

খেলার খবর : স্কোর বোর্ডে বড় রান জমা করেই ইনিংস ঘোষণা দিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হক। কিন্তু ব্যাটিংয়ে নেমে শ্রীলঙ্কাও যে তার দাঁতভাঙা জবাব দেবে সেটা কে জানত! ব্যাটিংয়ে নেমে ওপেনিং জুটিতেই ১১৪ রান তুলে নেয় স্বাগতিকরা। সেঞ্চুরির কাছাকাছি পৌঁছে গেছেন লঙ্কান ওপেনার দিমুথ করুনারত্নে। তবে শেষ বিকেলে তিন উইকেট নিয়ে বাংলাদেশ শিবিরে কিছুটা হলেও স্বস্তি দিয়েছেন মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ ও তাইজুল ইসলাম।

পাল্লেকেলেতে আজ শুক্রবার তৃতীয় দিন শেষে তিন উইকেটে ২২৯ রানে দিন শেষ করেছে শ্রীলঙ্কা। দিন শেষে উইকেটে ৮৫ রানে অপরাজিত ছিলেন দিমুথ করুনারত্নে। তাঁর সঙ্গে ২৬ রানে অপরাজিত ছিলেন ধনঞ্জয়া ডি সিলভা। দিন শেষে এখনো ৩১২ রানে এগিয়ে আছে বাংলাদেশ।

এর আগে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে সাত উইকেটে ৫৪১ রানে ইনিংস ঘোষণা করেছে বাংলাদেশ। বিপরীতে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে দুই ওপেনার দিমুথ করুনারত্নে ও লাহিরু থিরিমান্নের শক্ত জুটিতে দারুণ শুরু করেছে শ্রীলঙ্কা। বাংলাদেশি পেসারদের পাত্তা না দিয়ে উইকেটে থিতু হয়ে যান দুই ওপেনার। ভয়ঙ্কর হয়ে ওঠা এই জুটি অবশেষে ভাঙেন মিরাজ। থিরিমান্নেকে এলবির ফাঁদে ফেলে সাজঘরে পাঠিয়েছেন এই অফ স্পিনার। ১২৫ বলে আট বাউন্ডারিতে ৫৮ রানে থেমেছেন লঙ্কান ওপেনার।

মিরাজের পর স্বাগতিকদের দ্বিতীয় উইকেট নিয়েছেন তাসকিন আহমেদ। ফার্নান্দোকে ২০ রানে আউট করেছেন তিনি। এরপর শেষ বিকেলে আরেকটি স্বস্তি এনে দেন তাইজুল। শ্রীলঙ্কা শিবিরে তৃতীয় আঘাত হানলেন তিনি। টিকতে দিলেন না অ্যাঞ্জেলো ম্যাথিউসকে। ৩২ বলে ২৫ রান করা ম্যাথিউসকে বোল্ড করে সাজঘরে ফিরিয়েছেন বাঁহাতি স্পিনার। তিন উইকেট হারানোর পর ডি সিলভাকে নিয়ে দিনের বাকি অংশ পার করেন করুনারত্নে।

এদিকে প্রথম সেশন পর্যন্ত ৫৪১ রান তুলতে বাংলাদেশ হারিয়েছে সাত উইকেট। ৬৮ রানে অপরাজিত ছিলেন মুশফিক ও ছয় রানে অপরাজিত ছিলেন তাসকিন। তৃতীয় দিন হাফসেঞ্চুরি করে আউট হন লিটন দাস। মিরাজ ও তাইজুল উইকেটে থিতু হতে পারেননি।

এর আগে গতকাল বৃহস্পতিবার দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ছিল চার উইকেটে ৪৭৪ রান।

বাংলাদেশের প্রথম ইনিংসে সেঞ্চুরি পেয়েছেন নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হক। সেঞ্চুরির পাশাপাশি নিজেদের ঝুলিতে নতুন রেকর্ড পুরেছেন মুমিনুল ও শান্ত। শ্রীলঙ্কার বিপক্ষে পাল্লেকেলে টেস্টের প্রথম ইনিংসে রেকর্ড বইয়ে নাম লিখিয়েছে এই জুটি। দুজন মিলে গড়েছেন ২৪২ রানের জুটি। তৃতীয় উইকেটে এটাই বাংলাদেশের সর্বোচ্চ জুটি। এর আগে সর্বোচ্চ ছুটি ছিল ২৩৬ রানের।

গত বুধবার টেস্টের প্রথম দিন নিজের ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি তুলে নেন নাজমুল হোসেন শান্ত। দ্বিতীয় দিন দেড়শ হাঁকিয়ে সম্ভাবনা এগিয়ে নেন ডাবল সেঞ্চুরির দিকে। কিন্তু শেষ পর্যন্ত ডাবল সেঞ্চুরির মাইলফলক ছোঁয়া হলো না। ১৬৩ রানে থামল শান্ত এক্সপ্রেস। একদম টেস্ট মেজাজে খেলা শান্ত এই রান তুলতে খেলেছেন ৩৭৮ বল। তাঁর ইনিংসটি সাজানো ছিল ১৭টি বাউন্ডারি ও এক ছক্কায়।

কাল দ্বিতীয় দিনের প্রথম সেশনে সেঞ্চুরি হাঁকালেন মুমিনুল। লাঞ্চ বিরতির আগে ধনঞ্জয়ার বলে বাউন্ডারি হাঁকিয়ে নিজের টেস্ট ক্যারিয়ারের ১১তম সেঞ্চুরি তুলে নেন বাংলাদেশ অধিনায়ক। ২২৪ বলে শতক স্পর্শ করেন তিনি।

অফ স্পিনার ধনাঞ্জয়া ডি সিলভার অফ স্টাম্পের একটু বাইরের বল কাট করে ব্যাকওয়ার্ড পয়েন্ট দিয়ে বাউন্ডারি হাঁকিয়ে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটান মুমিনুল। ক্যারিয়ারের অষ্টম বছরে এসে বিদেশে প্রথম সেঞ্চুরির স্বাদ পেলেন মুমিনুল। সেঞ্চুরির পর শেষ পর্যন্ত ১২৭ রানে থামেন অধিনায়ক। ৩০৪ বলে তাঁর ইনিংসে ছিল ১১টি বাউন্ডারি।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ প্রথম ইনিংস : ১৭৩ ওভারে ৫৪১/৭ (ডি.) (তামিম ৯০, সাইফ ০, শান্ত ১৬৩, মুমিনুল ১২৭, মুশফিক ৬৮*, লিটন ৫০, মিরাজ ৩, তাইজুল ২, তাসকিন ৬*; লাকমল ৩৬-১৪-৮১-১, বিশ্ব ৩৫-৯-৯৬-৪, কুমারা ২৮-৪-৮৮-১, ম্যাথিউস ৭-১-১৪-০, ধনাঞ্জয়া ৩০-১-১৩০-১, হাসারাঙ্গা ৩৬-২-১১১-০, করুনারত্নে ১-০-৫-০)।

শ্রীলঙ্কা প্রথম ইনিংস : ৭৩ ওভারে ২২৯/৩ (করুনারত্নে ৮৫*, লাহিরু ৫৮, ফার্নান্দো ২০, ম্যাথিউস ২৫, সিলভা ২৬ ; রাহি ৭-১-২৫-০, তাসকিন ১২-৩-৩৫-১, এবাদত ১০-১-৪৪-০, মিরাজ ২৪-৬-৬০-১, তাইজুল ২০-৫-৫৬-১)।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কলারোয়ায় অপহরণ মামলায় যুবক আটক

কলারোয়া প্রতিনিধি : সাতক্ষীরার কলারোয়ায় অপহরণ মামলায় এক যুবক আটক হয়েছে। কলারোয়া থানা পুলিশ বৃহস্পতিবার বিকালে উপজেলার কাজিরহাট বাজার থেকে তাকে আটক করে। এসময় অপহৃতা উদ্ধার করে। আটককৃত ব্যক্তিরা হলো-উপজেলা দেয়াড়া গ্রামের আজবানীর ছেলে শহিদুল ইসলাম (২৫)। সে গত ২৪ মার্চ সকালে কলারোয়া বেত্রাবতী হাইস্কুলের সামনে থেকে ওই বিদ্যালয়ের ৮ম শ্রেণিতে পড়–য়া এক ছাত্রীকে জোর পূর্বক মহিন্দ্রে দ্রতে তুলে নিয়ে অপহরণ করে। এঘটনায় তার বিরুদ্ধে কলারোয়া থানায় একটি মামলা দায়ের হয়। পরে গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই ফরিদ হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে বৃহস্পতিবার বিকালে উপজেলার কাজিরহাট বাজার থেকে অপহরণকারী শহিদুল ইসলামকে আটক করে। এসময় অপহৃতাকে উদ্ধার করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
লকডাউন থাকছে না ২৮ এপ্রিলের পর

অনলাইন ডেস্ক : আগামী ২৮ এপ্রিলের পর শিথিল হচ্ছে বিধিনিষেধ (লকডাউন)। নতুন করে আর লকডাউনের মেয়াদ বাড়ছে না। স্বাস্থ্যবিধি মেনে ধীরে ধীরে সবকিছু খুলবে। চালু হবে গণপরিবহন, সীমিত পরিসরে খুলবে সরকারি-বেসরকারি অফিস।

শুক্রবার (২৩ এপ্রিল) বিকেলে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, ‘আগামী ২৮ এপ্রিলের পর বিধিনিষেধ শিথিল করা হবে। কিন্তু নো মাস্ক নো সার্ভিস- এটা শতভাগ বাস্তবায়ন করা হবে। মানুষ মাস্ক পরবে, শারীরিক দূরত্ব মেইনটেইন করবে। কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানলেই আমরা জীবন ও জীবিকা দুটোই চলাতে পারব। এই কয়দিনে সংক্রমণ অনেকটাই কমে যাবে, এটাই স্বাভাবিক।’

তিনি বলেন, ‘গণপরিবহন চালুর বিষয়টি সিদ্ধান্তের পর্যায়ে আছে। চালু হলেও তো স্বাস্থ্যবিধি মেনেই চলতে হবে। আমাদের জীবনযাত্রা স্বাভাবিক করতে হবে। শতভাগ স্বাস্থ্যবিধি মেনেই সেটা করা হবে। যেভাবে আস্তে আস্তে বন্ধ হয়েছে, সেভাবে খুলবে।’

সামনে লকডাউন সেভাবে আর বাড়বে না। তবে তখন জীবনযাত্রার বিষয়ে দিক-নির্দেশনার দিয়ে আগামী ২৮ এপ্রিল একটা প্রজ্ঞাপন জারি করা হবে। সেখানে অফিসের জনবলের বিষয়টি উল্লেখ থাকবে বলেও জানান প্রতিমন্ত্রী।

কোভিড-১৯ সংক্রমণ রোধে গত ১৪ এপ্রিল ভোর ৬টা থেকে আটদিনের কঠোর লকডাউন শুরু হয়। লকডাউনের মধ্যে পালনের জন্য ১৩টি নির্দেশনা দেয়া হয় সরকারের পক্ষ থেকে। সেই মেয়াদ শেষ হয় গত বুধবার (২১ এপ্রিল) মধ্যরাতে। তবে করোনা সংক্রমণ পরিস্থিতির উন্নতি না হওয়ায় লকডাউনের মেয়াদ আগামী ২৮ এপ্রিল মধ্যরাত পর্যন্ত বাড়ানো হয়েছে।

এর মধ্যে বাংলাদেশ দোকান মালিক সমিতির পক্ষ থেকে দোকান ও শপিংমল খুলে দেয়ার দাবি জানানো হয়। তারা এ বিষয়ে সরকারের সর্বোচ্চ পর্যায়ে তাদের দাবি তুলে ধরেন।

এর পরিপ্রেক্ষিতে আগামী রোববার (২৫ এপ্রিল) থেকে স্বাস্থ্যবিধি মেনে ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত দোকান ও শপিং মল খোলা রাখার নির্দেশনা দিয়ে শুক্রবার (২৩ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

অপরদিকে লকডাউনের বর্ধিত মেয়াদ শেষে আগামী ২৯ এপ্রিল থেকে বাস চালাতে চান পরিবহন মালিকরা।

করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়তে থাকায় এর আগে গত ৫ এপ্রিল ভোর ৬টা থেকে ১৪ এপ্রিল ভোর ৬টা পর্যন্ত লকডাউন বা বিধি-নিষেধ ছিল। তবে গণপরিবহন, মার্কেট খোলা রেখে এই লকডাউন ছিল অনেকটাই অকার্যকর।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest