সর্বশেষ সংবাদ-
ভিডিও কন্টেন তৈরীর আড়ালে চাঁদাবাজী -ব্লাকমেইল-আলোচিত মামুন গ্রেফতারশ্যামনগরে অনলাইন জুয়া চক্রের মূল হোতা আটক: ‌দুটি মোবাইল জব্দসাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন১২ কেজি এলপিজি সিলিন্ডারে এবার দাম বাড়ল ২২৩ টাকাসাতক্ষীরায় নির্মানাধীন ভবনের কাজ নিয়ে দুপক্ষের বিরোধের মীমাংসাবীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা: সাতক্ষীরায় মানববন্ধনশ্যামনগরে বাস-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে ইজিবাইক চালক নিহততালায় উপজেলার শ্রেষ্ঠ সংগঠক নির্বাচিত তরুণ সমাজকর্মী এস. এম. নাহিদকলারোয়ায় প্রবাসীর অর্ধকোটি টাকার ইটভাটা জবরদখলের অভিযোগ- বিএনপি নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলননক্ষত্রের অভিবাদন: শ্যামনগরে ১০ গুণী ব্যক্তিকে সংবর্ধনা

যত দোষ যেন রিকশা-অটোরিকশার

অনলাইন ডেস্ক : করোনা সংক্রমণ ঠেকাতে লকডাউন শুরুর সময় থেকেই কঠোর অবস্থানে পুলিশ। তবে তাদের সে কঠোরতা সবার জন্য সমান নয়।

সেখানেও দেখা যাচ্ছে বৈষম্য। দুর্বল সেখানেও নিপীড়িত। বিষয়টি আলোচনা-সমালোচনার ঝড় বইছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও। তবু নির্বিকার পুলিশ। তারা বলছে, এটাই ঠিক আছে।

মানুষ ও যানবাহনের চলাচল নিয়ন্ত্রণে রাজাধানীর বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। চেকপোস্টে প্রথম দিন থেকেই নিয়মিত থামানো হচ্ছে অনেক মোটরসাইকেল, সিএনজিচালিত অটোরিকশা ও রিকশা। দেওয়া হচ্ছে মামলা। তবে ছাড় পাচ্ছে অনেক প্রাইভেটকার। ভুক্তভোগীদের প্রশ্ন– লকডাউন কী শুধু গরিব ও নিম্ন মধ্যবিত্তদের জন্য?
কঠোর লকডাউনের প্রথম দিন থেকেই রাজধানীর বিভিন্ন পয়েন্টে সিএনজি, রিকশা ও মোটরসাইকেলের বিরুদ্ধে কঠোর অবস্থানে দেখা যায় ঢাকা মহানগর পুলিশকে (ডিএমপি)। নানান কারণে এসব যানবাহনের মালিক ও চালকদের বিরুদ্ধে মোটা অংকের মামলা দায়ের করা হয়। রাজধানীর অনেক পয়েন্টেই সিট খুলে নিয়ে উলটো করে রাখতে দেখা গেছে রিকশাকে।

সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় এক শারীরিক প্রতিবন্ধী রিকশাচালকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সময় পুলিশের একটি ভিডিও ইন্টারনেটে ভাইরাল হয়। সেই ভিডিওতে দেখা যায়, রিকশাটির সিট নিয়ে আটকের চেষ্টা করছিল পুলিশ। অভিযোগ আছে, রিকশাচালকের গায়েও হাত তোলেন দায়িত্বরত ওই পুলিশ কনস্টেবল।

এসময় শারীরিক প্রতিবন্ধী ওই রিকশাচালক বলে ওঠেন, আমি প্রতিবন্ধী, আমার বুকে ব্যথা। বলার পরেও আমার সঙ্গে এমন করেছেন উনি (কনস্টেবল)।

অন্যদিকে রুজি-রুটির আশায় বাইরে বের হওয়া সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেল চালকদের অনেককেই গুণতে হচ্ছে মোট অংকের মামলা-জরিমানা।

রাজধানীর মিরপুর-১০ নম্বর গোলচত্বরে অবস্থান করা এক সিএনজি অটোরিকশা চালক আবদুর রশীদ বলেন, প্রথম কিছুদিন বের হয় নাই। কিন্তু আমাদের তো দৈনিক আয়। কতদিন আয় রোজগার ছাড়া থাকবো। গতকাল নিয়ে বের হইছিলাম আর গতকালই দুই হাজার টাকার মামলা দিছে। এখন সিএনজি চালায়া নিজে খামু নাকি মামলা ভাঙ্গামু? ওদিকে প্রাইভেটকার, বড় বড় গাড়ি সব যাইতে দেয় পুলিশ। শুধু আমাদের মতো গরিবদেরই ধরে। লকডাউন মনে হয় শুধু গরিবের।

সাধারণ সময়ে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পার্ট টাইম চাকরি করতেন নুরে আলম। করোনার কারণে চাকরি চলে গেলে শুরু করেন রাইড শেয়ারিং। নুর বলেন, আমি যদি আজ রাইড না দেই তাহলে আগামী ১ তারিখ কীভাবে বাসার ভাড়া দেবো? রাইড দিয়েই তো এতদিন চলছিলাম। যারা সরকারি চাকরি করে তাদের তো আর বেতন থেমে নেই। সমস্যা তো হয় আমার মতো অভাবীদের। লকডাউনে সবই তো চলছে দেখেন। শুনতেছি মার্কেটও নাকি খুলে দেবে। তো আমরা রাইড দিলে সমস্যা কী। দু’দিন আগে আমাকে এক হাজার ৫শ টাকার মামলা দিছে।

তবে নিম্ন মধ্যবিত্তরা যাই বলেন না কেন কঠোর অবস্থানের পক্ষে পর্যাপ্ত যুক্তি ও আইনি ব্যাখ্যা আছে পুলিশেরও। মাঠ পর্যায়ে দায়িত্ব পালন করা ডিএমপির ট্রাফিক বিভাগের সার্জেন্ট ঝোটন শিকদার বলেন, লকডাউনের বিধিনিষেধে গণপরিবহন চলাচলে নিষেধাজ্ঞা আছে। রিকশা, অটোরিকশা বা চুক্তির বাইক সেই হিসেবে তো গণপরিবহন হয়।

‘এর বিপরীতে প্রাইভেট গাড়ির গণপরিবহন হিসেবে ব্যবহার হওয়ার সম্ভাবনা কম। যারা প্রাইভেটকার নিয়ে বের হচ্ছেন তারা হয়তো ব্যক্তিগতভাবে জরুরি প্রয়োজনে বের হচ্ছেন। তারপরেও যে আমরা প্রাইভেটকার চেক করি না, তা না। কোনো কোনো প্রাইভেটকার দেখি ভাড়ায় বের হয়। সেগুলোকে আমরা থামাচ্ছি, জিজ্ঞাসাবাদ করছি এবং আইনানুগ ব্যবস্থা নিচ্ছি। কিন্তু সমস্যা হচ্ছে আমরা পুলিশ যাই করি তাতেই দোষ। আমরা ব্যবস্থা নিলে একপক্ষ বলবে যে, পুলিশ অমানবিক। ব্যবস্থা না নিলে বলবে যে, পুলিশ কিছুই করে না। ’

সম্প্রতি গণভবনের সামনে একটি দুর্ঘটনার উদাহরণ দিয়ে সার্জেন্ট ঝোটন শিকদার বলেন, গতকালই গণভবনের সামনে একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। মূল সড়কে চলে আসা একটি ব্যাটারিচালিত রিকশাকে বাঁচাতে গিয়ে একটি ট্রাক ধাক্কা মারে প্রাইভেটকারে। তাহলে এভাবে রিকশা যদি সড়কে চলে আসে বিশেষ করে ব্যাটারিচালিত রিকশা তখন তো দুর্ঘটনার আশংকাও থাকে।

সব যানবাহনকেই জিজ্ঞাসাবাদ করা হয় এবং কোনো যানবাহনের বিষয়েই ‘শ্রেণিবিন্যাস’ করা হয় না বলে বাংলানিজকে জানান ডিএমপির জনসংযোগ ও মিডিয়া বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার ইফতেখারুল ইসলাম।

তিনি বলেন, জিজ্ঞাসাবাদ ও আইনানুগ ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে আমরা যানবাহনে কোনো ক্ল্যাসিফিকেশন করি না যে প্রাইভেটকার ধরবো না কিন্তু সিএনজি-রিকশা ধরবো। বিষয়টা মোটেও এমন না। ব্যাটারিচালিত রিকশার ক্ষেত্রে উচ্চ আদালতের একটি নির্দেশনাই আছে। আমরা শুধু সেটি বাস্তবায়ন করছি। ’

‘রিকশা বা ভাড়ায়চালিত মোটরসাইকেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে মানুষ এখনও ঘর থেকে কম বের হচ্ছেন। নইলে প্রধান সড়কে রিকশা দিয়ে পূর্ণ থাকতো। কাজেই বিষয়টিকে এমন দৃষ্টিকোণ থেকে দেখার সুযোগ নেই। ’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
করোনার টিকা উৎপাদনে রাশিয়ার সঙ্গে বাংলাদেশের চুক্তি সই

অনলাইন ডেস্ক : ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, করোনা টিকা উৎপাদনে রাশিয়ার সঙ্গে বাংলাদেশ সমঝোতা চুক্তি সই করেছে। এছাড়া চীন বাংলাদেশকে পাঁচ লাখ টিকা উপহার দেবে।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) নিজ বাসভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।

সাংবাদিকদের জানান, বাংলাদেশ ও রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মধ্যে টিকা উৎপাদনে সই হয়েছে। সে অনুযায়ী আমরা বাংলাদেশে যৌথভাবে টিকা উৎপাদন করতে পারবো। তবে যে কোম্পানি টিকা উৎপাদন করবে, তাকে ফর্মূলা গোপন রাখতে হবে।

তিনি বলেন, টিকা নিয়ে চীনের সঙ্গেও আলোচনা চলছে। চীন আমাদের ৫ লাখ টিকা উপহার দেবে। বাংলাদেশে চীনা শিক্ষার্থী ও চীনের সঙ্গে যারা ব্যবসা করেন, তারা অনেকেই চীনা টিকা নিতে আগ্রহী। এর আগে রূপপুর পাওয়ার প্লান্টে কর্মরত রাশিয়ানরা রাশিয়ার টিকা নিয়েছেন বলেও জানান মন্ত্রী।

ড. মোমেন বলেন, ভারত বলেনি যে টিকা তারা দেবে না। আমরা অপেক্ষায় আছি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
২য় দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৪৭৪/৪

খেলার খবর : ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশ-শ্রীলঙ্কা প্রথম টেস্টের দ্বিতীয় দিনটাও সফরকারীদেরই হয়ে থাকলো। বৃহস্পতিবার (২২ এপ্রিল) দ্বিতীয় দিনের খেলা ২৫ ওভার বাকি থাকতেই শেষ করার ঘোষণা দিলেন ম্যাচ রেফারি রঞ্জন মাধুগালে। তার আগে বাংলাদেশ তুললো ৪ উইকেটে ৪৭৪ রান। ৪৩ রান নিয়ে মুশফিকুর রহীম এবং ২৫ রান নিয়ে ব্যাট করছিলেন লিটন দাস।

২৫ ওভাররে ঘাটতি পোষাতে ম্যাচের বাকি তিনদিন খেলা শুরু হবে ১৫ মিনিট আগে, তথা ৯.৪৫ মিনিটে। দিনে মোট ৯৮ ওভার খেলা চেষ্টা করা হবে। ৫.১৫ মিনিটে শেষ তিন দিনের খেলা শেষ করার সময় নির্ধারণ করা হয়েছে। ওভার বাকি থাকলে এবং পর্যাপ্ত আলো থাকলে আরো আধাঘণ্টা সময় বাড়িয়ে নেয়া যাবে বলেও জানানো হয়েছে ম্যাচ রেফারির পক্ষ থেকে।

ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে বাংলাদেশ অসাধারণ দুটি দিন উপহার দিয়েছে। নাজমুল হোসেন শান্তর বিশাল এক সেঞ্চুরির সঙ্গে অধিনায়ক মুমিনুলের বিদেশের মাটিতে প্রথম সেঞ্চুরির ওপর ভর করে দ্বিতীয় দিনের তৃতীয় সেশন শুরুর খানিক পরই বাংলাদেশের স্কোর দাঁড়িয়েছে ৪৭৪ রানে।

এমন পরিস্থিতিতে যখন দুই ব্যাটসম্যান মুশফিকুর রহীম আর লিটন কুমার দাস বাংলাদেশের রানকে এগিয়ে নিয়ে যাচ্ছিল তখনই আলোর স্বল্পনার কারণে খেলা বন্ধ করে দেয়া হয়। ব্যাড লাইটের কারণে স্থানীয় সময় বিকাল ৪টায় খেলা বন্ধ হয়ে যায়।

মৌসুমী বায়ুর কারণে পাল্লেকেলের আকাশে ঘনকালো মেঘ দেখা যাওয়ার কারণে আলোর স্বল্পতা দেখা দেয়। বৃষ্টি আসারও সম্ভাবনা আছে। যে কারণে গ্রাউন্ড স্টাফদের দেখা গেছে ত্রিপল দিয়ে উইকেটকে ঢেকে দিতে। যদিও বৃষ্টি আসেনি। কিন্তু চারদিক অন্ধকার হয়ে আসায় আলোর স্বল্পতা দেখা দেয়। এ কারণেই মূলতঃ দুই দলের খেলোয়াড়রা মাঠ ছেড়ে ড্রেসিং রুমে গিয়ে অবস্থান নেয়।

এর আগে টেস্টের প্রথম দিন ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরির দেখা পান নাজমুল হোসেন শান্ত। দ্বিতীয় দিন এসে তিনি আউট হন ১৬৩ রান করে। ক্যারিয়ারের ৮ম বছরে এসে বিদেশের মাটিতে প্রথম সেঞ্চুরির দেখা পাওয়া অধিনায়ক মুমিনুল হক আজ আউট হন ১২৭ রানে। এর আগে প্রথম দিন ৯০ রান করে আউট হন তামিম ইকবাল। সাইফ হাসান আউট হয়েছিলেন শূন্য রানে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জে চাষীদের মাঝে সার ও বীজ বিতরণ

কালিগঞ্জ প্রতিনিধি : কালিগঞ্জে ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও ধানের বীজ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠিত হয়।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সার্বিক ব্যবস্থাপনায় ২০২০-২০২১ অর্থ বছরের খরিফ-১ ও ২০২১-২২ মৌসুমে উলশী আউশ ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষে প্রণোদনা কর্মসূচীর আওতায় ২‘শ ৫০জন চাষীকে মাঝে বিনামূল্যে স্যার ও বীজ দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলামের সভাপতিত্বে ও কৃষি কর্মকর্তা ইকবাল আহমেদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী। এসময় উপস্থিত আরো ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, কৃষক আব্দুর রহিম, ঈমান আলী, বিনয়কৃৃষ্ণ ঘোষ প্রমুখ।

বিতরণ অনুষ্ঠানে প্রত্যেক কৃষককে ধানের বীজ ৫ কেজি, ডিএমপি সার ২০ কেজি ও এমওপি সার ১০ কেজি প্রদান করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জ মটর সাইকেলচালক সমিতি জরুরি সভা

কালিগঞ্জ প্রতিনিধি : উত্তর কালিগঞ্জ মটর সাইকেল চালক সমিতি জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সকাল ৯টায় সমিতির অস্থায়ী কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

সমিতির সভাপতি মোঃ রফিকুল ইসলাম সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি শোকর আলী, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর, সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান, লাইন সেক্রেটারী শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ আশরাফুল ইসলাম, সদস্য অহীদ, হাসান, গৌতম, আলিম, শেখ ইউসুফ আলি, মহসিন আলী, আমজাদ, রেজাউল, নবাব আলী, জাকির হোসেন তুহিন।

সংগঠন বিরোধী কার্যক্রমে যুক্ত থাকায় সভায় সর্বসম্মতিক্রমে উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের কামদেবপুর গ্রামের মৃত ছদরউদ্দিনের ছেলে নজরুল ইসলাম নজুকে সমিতির সাধারণ সম্পাদকের পদ অব্যহতি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আ. লীগ থেকে মামুনুল হকের ‘শ্বশুরকে’ বহিষ্কারের সিদ্ধান্ত

অনলাইন ডেস্ক : হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হকের ‘দ্বিতীয় স্ত্রী’ জান্নাত আরা ঝর্ণার বাবা ওলিয়ার রহমানকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে ইউনিয়ন আওয়ামী লীগ। বুধবার বিকালে ইউনিয়ন আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।

জান্নাত আরা ঝর্ণার বাবা ওলিয়ার রহমান একজন বীর মুক্তিযোদ্ধা এবং সাবেক সেনা সদস্য। তিনি গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য।

বুধবারের সভায় ইউনিয়ন আওয়ামী লীগের ৪ নম্বর ওয়ার্ডের জ্যেষ্ঠ সহ-সভাপতি আমিনুল ইসলামকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দলের কর্মকাণ্ড চালিয়ে নেওয়ার দায়িত্ব দেওয়া হয়।

এর আগে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকের কথিত দ্বিতীয় স্ত্রী জান্নাত আরা ঝর্ণার বাবাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে স্থানীয় আওয়ামী লীগ। সোমবার (১২ এপ্রিল) ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মোনায়েম খান ও সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন স্বাক্ষরিত এ নোটিশ পাঠানো হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

অনলাইন ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৯৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বৈশ্বিক এই মহামারিতে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১০ হাজার ৭৮১ জনে। একই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও ৪ হাজার ১৪ জন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ লাখ ৩৬ হাজার ৭৪ জনে।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশের ৩৩৫টি সরকারি-বেসরকারি ল্যাবরেটরিতে মোট ২৭ হাজার ৪২৯টি নমুনা পরীক্ষা করা হয়। এতে ৪ হাজার ১৪ জনের রিপোর্ট পজিটিভ আসে। নমুনা পরীক্ষার হিসাবে শনাক্তের হার ১৪ দশমিক ৬৩ শতাংশ।

এর আগে গত ১৬ ও ১৭ এপ্রিল দেশে করোনা আক্রান্ত হয়ে ১০১ জন এবং ১৮ এপ্রিল ১০২ জন মারা যান। আর গত ১৯ এপ্রিল (সোমবার) ১১২ জনের মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদফতর। যা একদিনে এখনও পর্যন্ত সর্বোচ্চ। সবশেষ বুধবার (২১ এপ্রিল) দেশে ৯৫ জনের মৃত্যু হয়।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এই ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ত্রাণের দাবিতে সাতক্ষীরায় শ্রমিকদের মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি : ত্রাণের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে। জেলা বাস মিনিবাস শ্রমিকদের আয়োজনে বৃহস্পতিবার বেলা ১১ টায় বাস টার্মিনাল সংলগ্ন সাতক্ষীরা-যশোর মহাসড়কে উক্ত মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি শেখ রবিউল ইসলামের সভাপতিত্বে
মানববন্ধনে বক্তব্য রাখেন, সংগঠনটির সাবেক সভাপতি শেখ মাখছুর রহমান, সাবেক সভাপতি মীর মনিরুজ্জামান মনি, শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান মহব্বত, শ্রমিক নেতা জুলফিকার হোসেন সবুজ, সঞ্জয় দাশ, সনাতন শীল প্রমুখ।
বক্তারা বলেন, করোনায় সরকার ঘোষিত টানা ১৭ দিনের লকডাউনে বাস মিনিবাস বন্ধ থাকার কারণে সাতক্ষীরার ৩ হাজার শ্রমিকের পরিবার মানবেতর জীবনযাপন করছেন। এখনো পর্যন্ত তাদের পাশে কেউ সহায়তার হাত বড়াননি। বক্তারা এসময় সাধারণ শ্রমিকদের ত্রাণ সহায়তায় জন্য প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest