সর্বশেষ সংবাদ-
ভিডিও কন্টেন তৈরীর আড়ালে চাঁদাবাজী -ব্লাকমেইল-আলোচিত মামুন গ্রেফতারশ্যামনগরে অনলাইন জুয়া চক্রের মূল হোতা আটক: ‌দুটি মোবাইল জব্দসাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন১২ কেজি এলপিজি সিলিন্ডারে এবার দাম বাড়ল ২২৩ টাকাসাতক্ষীরায় নির্মানাধীন ভবনের কাজ নিয়ে দুপক্ষের বিরোধের মীমাংসাবীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা: সাতক্ষীরায় মানববন্ধনশ্যামনগরে বাস-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে ইজিবাইক চালক নিহততালায় উপজেলার শ্রেষ্ঠ সংগঠক নির্বাচিত তরুণ সমাজকর্মী এস. এম. নাহিদকলারোয়ায় প্রবাসীর অর্ধকোটি টাকার ইটভাটা জবরদখলের অভিযোগ- বিএনপি নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলননক্ষত্রের অভিবাদন: শ্যামনগরে ১০ গুণী ব্যক্তিকে সংবর্ধনা

দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপে চাকরির সুযোগ

কর্মসংস্থান : নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বসুন্ধরা গ্রুপ। প্রতিষ্ঠানটিতে ‘সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার/ অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার’ পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনের মাধ্যমে সহজেই আবেদন পারবেন।

পদের নাম  : সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার/ অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার–ইলেকট্রিক্যাল, সিমেন্ট সেক্টর।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা : স্বীকৃত যেকোনো ডিপ্লোমা প্রতিষ্ঠান থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট ক্ষেত্রে প্রার্থীর ন্যূনতম দুই থেকে তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। মাইক্রোসফট অফিসে অভিজ্ঞতা, চাপের মধ্যে কাজের মানসিকতা, বাংলা ও ইংরেজিতে যোগাযোগদক্ষতা থাকতে হবে।

কর্মস্থল : বাগেরহাট (মোংলা)।

বেতন : আলোচনা সাপেক্ষে।

আবেদনের পদ্ধতি : প্রার্থীরা বিডিজবস অনলাইনে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ : ৩০ এপ্রিল, ২০২১।

সূত্র : বিডিজবস

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেশের বিভিন্ন স্থানে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা

অনলাইন ডেস্ক : দেশের আট বিভাগের দু–এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এদিকে সীতাকুণ্ড, রাঙামাটি, নোয়াখালী, ফেনী, মৌলভীবাজার, রাজশাহী, পাবনা অঞ্চলসহ ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। কিছু এলাকায় কমতে পারে এই তাপপ্রবাহ।-খবর বাসসের

এ সময়ে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে ৩৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা সিলেট ও নেত্রকোনায় ২২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

বুধবার সন্ধ্যা ৬টা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বৃহস্পতি ও শুক্রবার বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা কমতে পারে এবং তাপমাত্রা বাড়বে। আগামী পাঁচ দিনে আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে।

আবহাওয়া অফিস বলছে, পশ্চিমা লঘুচাপের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। এর বাড়তি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জেলা পরিষদের উদ্যোগে সাতক্ষীরা প্রেসক্লাবে মাস্ক, সাবান, হ্যান্ড স্যানি টাইজার প্রদান

দ্বিতীয় ধাপে করোনা ভাইরাস জনিত পরিস্থিতি মোকাবেলায় সাতক্ষীরা জেলা পরিষদের উদ্যোগে সাতক্ষীরা প্রেসক্লাবে মাস্ক, সাবান, হ্যান্ডস্যানিটাইজার প্রদান করা হয়েছে।

বুধবার দুপুরে সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ মো: নজরুল ইসলাম সাতক্ষীরা প্রেসক্লাব নেতৃবৃন্দের কাছে এসব  স্বাস্থ্য সামগ্রি তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপী, সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী সুজন, সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জী, হাফিজুর রহমান মাসুম, মাসুদুর জামান সুমন, মেহেদী আলী সুজয়, খন্দকার আনিসুর রহমান, এম. বেলাল হোসাইন, জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা এস,এম খলিলুর রহমান এবং অন্যান্য সাংবাদিকবৃন্দ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
এবার ফিতরা সর্বনিম্ন ৭০ টাকা, সর্বোচ্চ ২৩১০

অনলাইন ডেস্ক : এ বছর বাংলাদেশে ফিতরার হার জনপ্রতি সর্বনিম্ন ৭০ টাকা ও সর্বোচ্চ ২ হাজার ৩১০ টাকা নির্ধারণ করা হয়েছে।

বুধবার (২১ এপ্রিল) রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভায় এ হার ঠিক করা হয়।

সভায় সভাপতিত্ব করেন জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভাপতি ও বায়তুল মুকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান। ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সভায় সর্বসম্মত সিদ্ধান্ত হয় যে, ইসলামী শরিয়াহ মতে সামর্থ্য অনুযায়ী আটা, খেজুর, গম, কিশমিশ, পনির ও যবের যে কোনো একটি পণ্যের নির্দিষ্ট পরিমাণ বা এর বাজারমূল্য ফিতরা হিসেবে গরিবদের মধ্যে বিতরণ করা যায়। আটার ক্ষেত্রে এর পরিমাণ এক কেজি ৬৫০ গ্রাম (অর্ধ সা’)।

খেজুর, কিশমিশ, পনির ও যবের ক্ষেত্রে ৩ কেজি ৩০০ গ্রামের (এক সা’) মাধ্যমে সাদকাতুল ফিতর (ফিতরা) আদায় করতে হয়। এসব পণ্যের বাজার মূল্য হিসাব করে সর্বোচ্চ ও সর্বনিম্ন ফিতরা ঠিক করা হয়।

ইফা বলছে, ফিতরার পণ্যের স্থানীয় খুচরা বাজার মূল্যে তারতম্য রয়েছে। ফলে স্থানীয় মূল্য পরিশোধ করলেও ফিতরা আদায় হবে। ইসলাম ধর্মে ছোট-বড়, নারী-পুরুষ সব সামর্থ্যবান মুসলিমের পক্ষে ফিতরা আদায় করা ওয়াজিব। ফিতরা ঈদের নামাজের আগে বণ্টন করাও ওয়াজিব।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ভারতে ২৪ ঘণ্টায় আক্রান্ত প্রায় ৩ লক্ষ, মৃত্যু ২ হাজার

বিদেশের খবর : নভেল করোনাভাইরাসে একদিনে বিশ্বে সবচেয়ে বেশি আক্রান্ত ভারতে। এই সময়ে দেশটিতে নতুন করে এই ভাইরাসে আক্রান্ত হয়েছে দুই লাখ ৯৫ হাজার ৪২ জন এবং মৃত্যু হয়েছে দুই হাজার ২৩ জনের। দেশটিতে একদিনে মৃত্যুর সংখ্যায় এটি এখন সর্বোচ্চ।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি আজ বুধবার জানায়, করোনা সংক্রমণে বিশ্ব দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন এক কোটি ৫৬ লাখ ১৬ হাজার ১৩০ জন। দেশটিতে করোনায় মৃত্যু হয়েছে এক লাখ ৮২ হাজার ৫৫৩ জনের।

এরই মধ্যে দেশটির বেশ কয়েকটি রাজ্য ফের কড়াকড়ি জারি করেছে। লকডাউন জারি করেছে নয়াদিল্লি রাজ্য সরকার। দিল্লিতে চার ও পাঁচতারকা হোটেলকে করোনা হাসপাতালে রূপান্তর করা হচ্ছে।

টিকা প্রদানের আরো বড় প্রকল্প হাতে নিয়েছে ভারত। দেশটি তৃতীয় টিকা হিসেবে রাশিয়ার স্পুটনিক-ভি’র জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে। এই টিকা তারা উৎপাদন করবে।

বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় সবার ওপরে রয়েছে যুক্তরাষ্ট্র। সে দেশে এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে তিন কোটি ২৫ লাখ ৩৬ হাজার ৪৭০ জন এবং মারা গেছেন পাঁচ লাখ ৮২ হাজার ৪৫৬ জন।

বুধবার (২১ এপ্রিল) সকাল পর্যন্ত করোনায় মারা গেছে ৩০ লাখ ৫৭ হাজার ৫৪১ জন। আক্রান্ত হয়েছে ১৪ কোটি ৩৫ লাখ ৪২ হাজার ৫৫০ জন।

আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছে ১২ কোটি ২১ লাখ ৫১ হাজার ৭৭৯৬ জন এবং বর্তমানে আক্রান্ত অবস্থায় রয়েছে এক কোটি ৮৩ লাখ ৩৩ হাজার ২১৩ জন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শান্তর সেঞ্চুরি, শ্রীলঙ্কায় প্রথম দিনটি শুধুই বাংলাদেশের

খেলার খবর : পা্ল্লেকেলেতে অবিশ্বাস্য একদিন উপহার দিয়েছেন তামিম ইকবাল, মুমিনুল হক, নাজমুল হোসেন শান্তরা। স্বাগতিক শ্রীলঙ্কার বোলারদের নিয়ে রীতিমত ছেলেখেলা করেছেন তারা। তাতেই টেস্টের প্রথম দিন শেষে রানপাহাড় গড়ার পথে বাংলাদেশ। ২ উইকেটে ৩০২ রান নিয়ে দ্বিতীয় দিনে খেলতে নামবে টাইগাররা। উইকেটে আছেন সেঞ্চুরিয়ান শান্ত, হাফসেঞ্চুরিয়ান মুমিনুল।

এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে চলতি দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটির প্রথম দিনে বুধবার (২১ এপ্রিল) পাল্লেকেলে স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিং বেছে নেয় বাংলাদেশ। কিন্তু দলীয় ৮ রানেই বিদায় নেন ওপেনার সাইফ হাসান। লঙ্কান পেসার বিশ্ব ফার্নান্দোর করা ইনিংসের দ্বিতীয় ওভারের শেষ বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন সাইফ (০)। যদিও শুরুতে নট আউটের ইশারা করেন ফিল্ড আম্পায়ার। কিছুক্ষণ দ্বিধাদ্বন্দ্বে ভোগার পর রিভিও নেন স্বাগতিক অধিনায়ক দিমুথ করুণারত্নে। আর তাতে সিদ্ধান্ত আউট আসে।

শুরুর ধাক্কা সামাল দেন তামিম ও শান্ত। তামিম তো রীতিমত ওয়ানডে স্টাইলে ব্যাট করেন। ৫৩ বলে তুলে নেন টেস্ট ক্যারিয়ারে ২৯তম ফিফটিও। এর মধ্যে ৪০ রানই আসে বাউন্ডারি থেকে। এক সময় তো বলের চেয়ে রানই ছিলো বেশি। ফিফটির কাছাকাছি গিয়ে নিজেকে কিছুটা সামলে নেন এই বাঁহাতি ওপেনার।

তামিম ফিফটির দেখা পাওয়ার পর রানের গতি কিছুটা কমে আসে। দ্বিতীয় সেশনে লঙ্কান বোলাররাও গুড লেন্থ খুঁজে পান। এরমধ্যেও ১২০ বলে ৭ চারে ফিফটি তুলে নেন শান্ত। এটি তার ক্যারিয়ারের মাত্র দ্বিতীয় টেস্ট ফিফটি। অন্যপ্রান্তে তামিম ছুটছিলেন সেঞ্চুরির দিকে। দুজনে ১৪৪ রানের দারুণ জুটিও গড়েন।

কিন্তু বিশ্ব ফার্নান্দোর বলে স্লিপে থাকা থিরিমান্নের হাতে ক্যাচ তুলে দিয়ে সেঞ্চুরি থেকে মাত্র ১০ রান দূরে থামেন তামিম। ১০১ বল খেলে এই ইনিংসটি সাজানোর পথে ১৫টি বাউন্ডারি হাঁকিয়েছেন এই বাঁহাতি। তার বিদায়ের পর ক্রিজে আসা মুমিনুল ধীরেসুস্থে ব্যাটিং করে শান্তকে দারুণ সঙ্গ দেন। এই জুটিতে ৩১১ বলে আসে ১৫০ রান।

এরইমধ্যে দুর্দান্ত এক সেঞ্চুরি পেয়ে যান শান্ত। ২৩৫ বলে ১২ চার ও এক ছক্কায় পাওয়া এই সেঞ্চুরি নাজমুলের আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। শেষ পর্যন্ত ২৮৮ বলে ১৪টি চার ও এক ছক্কায ১২৬ রানে অপরাজিত থাকেন।

১১৭ বলে হাফসেঞ্চুরি করা মুমিনুলও দারুণ ধর্য্যের পরিচয় দেন। তিনি ১৫০ বল মোকাবিলা করে ৬টি চারের সাহায্যে ৬৪ রানে অপরাজিত থাকেন।

লঙ্কান বোলারদের মধ্যে একমাত্র সফল ছিলেন বিশ্ব ফার্নান্দো। তিনি ২টি উইকেটই তুলে নেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় কৃষকলীগের ৪৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

সাতক্ষীরা জেলা কৃষকলীগের উদ্যোগে বাংলাদেশ কৃষকলীগের ৪৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। ১৯ এপ্রিল সোমবার কাটিয়াস্থ জেলা কৃষকলীগের কার্যালয়ে সকাল ১০টায় জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুর‌্যালে মাল্যে দান করা হয়। সকাল ১১টায় জেলা কার্যালয়ে জেলা কৃষকলীগের সভাপতি বিশ^জিত সাধুর সভাপতিত্বে স্বাস্থ্য বিধি মেনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য মিসেস মাহফুজা সুলতানা রুবি, সংগঠনের সাতক্ষীরা জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ কৃষকলীগ জাতীয় কমিটির সদস্য মো: মনজুর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ হেদায়েতুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এ্যড. আল মাহমুদ পলাশ, দপ্তর সম্পাদক মো: আতিয়ার রহমান, সদর উপজেলা কৃষকলীগের সভাপতি স ম তাজমিনুর রহমান টুটুল, সাধারণ সম্পাদক প্রভাষক মো: আবু রাইহান, পৌর কৃষকলীগের সভাপতি মো: সামছুজ্জামান জুয়েল, সদর উপজেলা কৃষকলীগের যুগ্ম সম্পাদক রেজাউল ইসলাম, পৌর কৃষকলীগের যুগ্ম সম্পাদক মো: বাবলুর রহমান, জেলা কৃষকলীগের সদস্য মো: রবিউল ইসলাম প্রমুখ। সভায় বক্তাগণ বলেণ, কৃষকদের ভাগ্য উন্নয়নের জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সাল্যে ১৯ এপ্রিল বাংলাদেশ কৃষকলীগ প্রতিষ্ঠা করেন। পরে করোনা প্রতিরোধে মাস্ক বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা জেলা ছাত্রলীগের এতিম শিশুদের নিয়ে ইফতার

করোনার এ ক্রান্তিকালে স্বাস্থবিধি মেনে হেফজখানা ও এতিম শিশুদের নিয়ে ইফতার আয়োজন করেন সাতক্ষীরা জেলা ছাত্রলীগের কাজি হাশিম উদ্দীন হিমেল। বুধবার পলাশপোল তেতুলতলা নূরুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার হেফজখানার ও এতিম শিশুদের নিয়ে অনুষ্ঠিত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় ছাত্রলীগের উপ ধর্ম বিষয়ক সম্পাদক জামান সাহেদ, সাতক্ষীরা জেলা ছাত্রলীগের হাসানুজ্জামান শাওন, কাজি শাহেদ পারভেজ ইমন, মোস্তাফিজুর রহমান শোভন, এস এম জুবায়ের, শেখ আব্দুল্লাহ আল নোমান,ফারিব আজমির, জাহিদ হাসান, শেখ আবু আল মাসুদ, মাহফুজ আলী সুজল সহ সাতক্ষীরা জেলা ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ইফতারের আগে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest