সর্বশেষ সংবাদ-
ভিডিও কন্টেন তৈরীর আড়ালে চাঁদাবাজী -ব্লাকমেইল-আলোচিত মামুন গ্রেফতারশ্যামনগরে অনলাইন জুয়া চক্রের মূল হোতা আটক: ‌দুটি মোবাইল জব্দসাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন১২ কেজি এলপিজি সিলিন্ডারে এবার দাম বাড়ল ২২৩ টাকাসাতক্ষীরায় নির্মানাধীন ভবনের কাজ নিয়ে দুপক্ষের বিরোধের মীমাংসাবীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা: সাতক্ষীরায় মানববন্ধনশ্যামনগরে বাস-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে ইজিবাইক চালক নিহততালায় উপজেলার শ্রেষ্ঠ সংগঠক নির্বাচিত তরুণ সমাজকর্মী এস. এম. নাহিদকলারোয়ায় প্রবাসীর অর্ধকোটি টাকার ইটভাটা জবরদখলের অভিযোগ- বিএনপি নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলননক্ষত্রের অভিবাদন: শ্যামনগরে ১০ গুণী ব্যক্তিকে সংবর্ধনা

তালায় প্রসূতির মৃত্যু নিয়ে উত্তেজনা : চিকিৎসক লাঞ্চিত

তালা প্রতিনিধি : সাতক্ষীরার তালায় গর্ভবতী রোগীকে খুলনায় রেফার করায় ডাক্তারদের মারপিট করেছে রোগীর স্বজনরা। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মঙ্গলবার (২০ এপ্রিল) বিকালে তালা হাসপাতালে এ ঘটনা ঘটে।
রোগীর স্বজন ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, মঙ্গলবার সকালে উপজেলার হাজরাকাটী গ্রামের শাহাবুদ্দীন সরদারের স্ত্রী দিনা বেগম (৩০)কে তালা হাসপাতালে ভর্তি করে তার স্বজনরা। বিকালে অপারেশন থিয়েটারে নেয়ার পর চিকিৎসার জানান, রোগির অবস্থা ভালো না, তাকে দ্রুত খুলনায় নেওয়া লাগবে। খুলনা নেওয়ার পথে প্রসূতি মা ও নবজাতক সন্তান উভয়ই মারা যায়।
এতে রোগীর স্বজনরা উত্তেজিত হয়ে হাসপাতালে দায়িত্বরত ডা: অতনু ঘোষ ও ডা: ফারহা ফেরদৌসীকে শারিরীকভাবে লাঞ্চিত করে। হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে এখবর পেয়ে পুলিশ সাথে সাথে হাসপাতালে গিয়ে পরিস্থিতি শান্ত করে।

দিনা বেগমের দেবর গিয়াস উদ্দীনের অভিযোগ, ভুল চিকিৎসা হয়েছে। এ কারণেই তাঁর ভাবি ও নবজাতক সন্তান মারা গেছে।
তালা হাসপাতালের সহকারী সার্জন ডাঃ অতনু ঘোষ জানান, গর্ভবতী ঐ রোগীর ব্লাড প্রেসার ও অক্সিজেন আশংকাজনকহারে কমতে থাকায় উন্নত চিকিৎসার জন্য খুলনায় যাওয়ার পরামর্শপত্র দেওয়া হয়। এ সময় রোগির স্বজনরা না বুঝেই তাকে লাঙ্গিত করে। হাসপাতালের পক্ষ থেকে বিষয়টি লিখিতভাবে থানায় অবহিত করা হয়েছে বলে জানান তিনি।

তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মেহেদী রাসেল জানান, একজন রোগির মৃত্যুকে কেন্দ্র করে হাসপাতাল এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে।

সাতক্ষীরার সিভিল সার্জন ডাঃ হুসাইন শাফায়াত জানান, তালায় হাসপাতালে ভর্তি হওয়া গর্ভবতী রোগীর ব্লাড প্রেসার ও অক্সিজেন আশংকাজনকহারে কমতে থাকায় উন্নত চিকিৎসার জন্য খুলনায় যাওয়ার পরামর্শপত্র দিলে না বুঝেই রোগীর স্বজনরা কর্তব্যরত চিকিৎসকদের মারপিট করে। পরে ওই রোগী রাস্তায় যাওয়ার পথে সন্তান প্রসব করে। এ সময় নবজাতক ও মা মারা যায়। পরে হাসপাতালে ফের স্বজনদের উত্তেজিত হতে দেখা দিলে পুলিশের সহায়তায় পরিস্থিতি শান্ত হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
করোনারে করোনা ——– সুভাষ চৌধুরী

করোনারে করোনা
তুই হলি সব যন্ত্রণা।
তোর থাবায় মরলে লাকি
ব্যাংকার পায় পঞ্চাশ লাখ।
তুই কি মানুষ বেছে খাস
কিষান শ্রমিকের হয় কি জানিস।
রোগ সারাতে টাকা জোটেনা
মরণের পর জায়গা মেলে না।
এ গ্রাম থেকে ও গ্রাম
এই নাকি তোর বিধান।
তোর হামলায় মরলে পরে
কেউ আসে না গরিবের ধারে।
করোনারে করোনা
আরে একটুখানি থাম না।
মানুষ খেকো করোনা
তোর কি পেট ভরে না।
কারও কপালে লাখে লাখ
অন্যের বেলায় চিচিং ফাঁক।
পুলিশ ডাক্তার পায় ভাগা
মুটে মজুরের কপাল ফাঁকা।
চাকরিজীবী ঘরে বসে
বেতন তুলে খায় দায়।
গাড়ি নিয়ে ঘুরে বেড়ায়
হর্ণ বাজিয়ে লোক সরায়।
ঈদ বাজারে ভিড় করে
শপিং ব্যাগ ভর্তি করে।
আমাদের কয় সরে দাঁড়াও
আম জনতা ভয় পেয়ে যায়।
সরকারজীবী আরও মজায়
ঘরে শুয়ে ঠ্যাং নাচায়।
হাঁকিয়ে গাড়ি ভাঙ্গে লক
বলে দোকান বন্ধ রাখ।
স্কুল কলেজ খুলবি না।
ছেলে মেয়েরা থাকবি বাড়ি
প্রাইভেট পড়ে শিখে নিবি।
অটো পাস সার্টিফিকেট
পেয়েই যাবি অটোমেটিক।
নরখাদক করোনা
তোর কি হয় না করুণা।
মানুষ মেরে কী লাভ তোর
রক্ত খাস ক্যান চশমখোর।
তোর বিরুদ্ধে আমার লড়াই
করিস নাতো আর বড়াই।
দম আটকে মরছি ঘরে
এবার খুলবো জগতটারে।
ভ্যাকসিন দিয়ে পুড়াবো তোরে
চার হাত পা বেঁধে তোরে।
তোর জ¦ালাতন সইতে নারি
দেখবি আর কী করতে পারি।
বাড়াবাড়ি বন্ধ কর
নইলে তোর নেই নিস্তার।
ধর করোনারে ধর
হাসপাতাল ঘেরাও কর।
উঁচিয়ে লাঠি বাজিয়ে বাঁশী
করোনারে ধাওয়া কর।
ধরে ধরে ব্যাগে পুরে
ইনজেকশনে ধ্বংস ক’রে।
করোনামুক্ত জীবন গড়ি
লক ডাউন ফেলে চলি ফিরি।
———০০০০০———

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
উচ্চতর গ্রেড পাইয়ে দেওয়ার শর্তে সাতক্ষীরায় প্রাথমিক শিক্ষকদের কাছ থেকে অর্থ উত্তোলন !

নিজস্ব প্রতিনিধি :  উচ্চতর গ্রেড পাইয়ে দেওয়ার শর্তে সাতক্ষীরা সদরে সহকারী প্রাথমিক শিক্ষকদের কাছ থেকে নগদ অর্থ উত্তোলনের অভিযোগ উঠেছে দুই শিক্ষকের বিরুদ্ধে।
অর্থ উত্তোলনকারী শিক্ষকরা হলেন, সদরের মাছখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মাজেদ ও পলাশপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোস্তফা জামান। যদি টাকা উত্তোলনের বিষয়টি অস্বীকার করেছেন অভিযুক্ত দুই শিক্ষক।
সোমবার সদর উপজেলার কয়েকজন সহকারী প্রাথমিক শিক্ষক এধরণের অভিযোগ করেছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষকরা জানান, ১০ বছর চাকুরির বয়স অতিক্রম হওয়ায় ১২৩ জন শিক্ষককে উচ্চতর গ্রেড পাইয়ে দেওয়ার শর্তে আব্দুল মাজেদ ও মোস্তফা জামান মাথা পিছু ৯শত টাকা উত্তোলন করেছেন। এছাড়া ৩য় টাইম স্কেল পাইয়ে দেওয়ার শর্তে আরো ১০ জনের কাছ থেকে মাথা পিছু ৪০ হাজার টাকা করে উত্তোলন করেছেন। এসব টাকা নাকি শিক্ষা অফিসের বিভিন্ন উর্দ্ধতন অফিসারদের দিতে হবে।
তবে অভিযুক্ত মাছখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মাজেদ বলেন, আমি কোন টাকা উত্তোলন করিনি। যারা উচ্চত গ্রেড স্কেল পেয়েছে তারা নিজেরাই উত্তোলন করেছেন। তাছাড়া একাউন্স অফিসে কিছু খরচ তো আছে। যে কারণে গ্রেড স্কেল পাওয়া শিক্ষক সবুজ ও জিয়াসহ কয়েকজন এ টাকা উত্তোলন করেছেন।
পলাশপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোস্তফা জামান বলেন, আমি কোন টাকা উত্তোলনের সাথে জড়িত নই। আমি শুধু শিক্ষকদের অনলাইন করে দিয়েছি।
এবিষয়ে সদর উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল গণি বলেন, আমি কোন শিক্ষকদের গ্রেড স্কেল করে দিয়েছি। কিন্তু টাকা উত্তোলন করবে কেন। বিষয়টি আমার জানা ছিলনা আমি খবর নিয়ে দেখবো।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রুহুল আমিন বলেন, বিষয়টি আমাদের জানা নেই। যদি সুস্পস্ট অভিযোগ থাকে আপনারা লেখেন। তারপরও জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মিস ইউনিভার্স প্রতিযোগিতায় যাওয়া হচ্ছে না মিথিলার

বিনোদন সংবাদ : যুক্তরাষ্ট্রে গিয়ে বিশ্ব আসরে নিজেকে তুলে ধরে মিস ইউনিভার্স হওয়ার স্বপ্ন ভেঙে গেল মডেল তানজিয়া জামান মিথিলার। শেষ মুহূর্তে মূল প্রতিযোগিতা থেকে তার নাম প্রত্যাহার করা হয়েছে।

মিস ইউনিভার্স বাংলাদেশ কর্তৃপক্ষ দেশে চলমান লকডাউনে মিথিলার প্রস্তুতির ঘাটতি থাকা, ‘বিউটিফুল বাংলাদেশ’ শীর্ষক ভিডিওচিত্র নির্মাণ করতে না পারা এবং ভ্রমণ নিষেধাজ্ঞায় যুক্তরাষ্ট্রের ভিসা জটিলতার কারণে বৈশ্বিক এ আসর থেকে মিথিলার নাম প্রত্যাহার করে নিয়েছে।

মিস ইউনিভার্স বাংলাদেশের পরিচালক শফিকুল ইসলাম মঙ্গলবার গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

এর আগে প্রায় ১০ হাজার প্রতিযোগীকে পেছনে ফেলে মিস ইউনিভার্স বাংলাদেশ বিজয়ী হন মাগুরার কন্যা মিথিলা।গত ৩ এপ্রিল আনুষ্ঠানিকভাবে তার মাথায় বিজয়ীর মুকুট তুলে দেওয়া হয়।তবে পরে মিথিলার একটি ভিডিওচিত্র ও বয়স নিয়ে বিতর্ক উঠে।এরমধ্যেই গত ৯ এপ্রিল মিস ইউনিভার্সের অফিশিয়াল ওয়েবসাইটে বাংলাদেশের প্রতিযোগী হিসেবে মিথিলার নাম যুক্ত করে আয়োজকরা।সেই প্রতিযোগিতায় জয়ী হতে মিথিলা ভোটও চেয়েছিলেন।

আগামী ১৬ মে থেকে ৬৯তম মিস ইউনিভার্স প্রতিযোগিতার মূল আসর বসছে যুক্তরাষ্ট্রে।সেখানে প্রতিযোগীদের ৫ মে’র মধ্যে উপস্থিত থাকতে হবে।

মডেল মিথিলা মিস ইউনিভার্স বাংলাদেশ প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার আগে ‘রোহিঙ্গা’ নামে বলিউডের একটি সিনেমায় অভিনয় করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বড় ভাইয়ের সম্পত্তির ভাগ নিতে মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্রেস বিজ্ঞপ্তি : আপন বড় ভাইয়ের সম্পত্তির ভাগ নিতে না পেরে ক্ষিপ্ত হয়ে ভাইদের বিরুদ্ধে ষড়যন্ত্র ও মিথ্যা হয়রানি মূলক সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে জনার্কীন সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আশাশুনির পিরোজপুর গ্রামের সত্যরঞ্জন ঢালীর স্ত্রী ঊষা রাণী ঢালী।
তিনি বলেন, আমার প্রয়াত শ^শুর বীরেন্দ্র নাথ ঢালীর তিনপুত্র। পিতার মৃত্যুর পর ৩পুত্র ওয়ারেশ থাকেন। ইতোমধ্যে আমার ভাসুর সুকুমার ঢালীর পিরোজপুর মৌজায় এস এ ১২৮, ১৪৪ ও ৩৬নং খতিয়ান এবং দূর্গাপুর মৌজায় এস এ ৩০, ৩৫ ও ৫৩ নং খতিয়ানে সর্ব মোট ৬২ শতক সম্পত্তি গত ৯ এপ্রিল‘২০১৫ তারিখে আশাশুনি রেজিষ্ট্রি অফিসে হাজির হয়ে তার ভাগের ৬২ শতক সম্পত্তি ১২৭২ নং কোবলা দলিলে আমার স্বামীর নামে রেজিষ্ট্রি করে দেন। স্বাক্ষী হিসেবে শুশান্ত ঢালী, মনীন্দ্র নাথ ঢালী, কালিপদ ঢালী, কংকন ঢালী, মানবেন্দ্র সানা, চিত্ত মন্ডল, খালিয়া গ্রামের তারক সানা ও মুর্শিদ গাজীসহ অনেকেই উপস্থিত ছিলেন। রেজিষ্ট্রির পর আমরা উক্ত সম্পত্তি শান্তিপূর্ণ ভাবে ভোগদখল করে আসছিলাম। কিন্তু আমার ছোট দেবর চিত্ত রঞ্জন ঢালী ভাসুরের কাছ থেকে ক্রয়করা সম্পত্তি অবৈধভাবে দখলের ষড়যন্ত্র করতে থাকে। এমনকি ভাসুরের রেজিষ্ট্রি করে দেওয়া দলিলটি জাল মর্মে আদালতে মামলা করে। বিজ্ঞ আদালত কাগজপত্র পর্যালোচনা করে দলিলটি সঠিক আছে মর্মে চিত্ত রঞ্জনের মামলা খারিজ করে আমাদের পক্ষে রায় দেন। কিন্তু পর সম্পদ লোভী চিত্ত রঞ্জন আদালতের এ রায়কে অমান্য করে বিভিন্ন কৌশলে উক্ত সম্পত্তি দখলের চক্রান্ত চালিয়ে যাচ্ছেন। এর জের ধরে ১৮ এপ্রিল ২০২১ তারিখে সাংবাদিকদের কাছে মিথ্যা তথ্য সংরবরাহ করে পত্র-পত্রিকায় একটি মিথ্যা ভিত্তিহীন সংবাদ প্রকাশ করেন। সম্পদের লোভে চিত্ত রঞ্জন অন্ধ হয়ে আপন বড় ভাইয়ের বিরুদ্ধে নানা ধরনের মিথ্যাচার করেছেন। আমরা উক্ত মিথ্যা ভিত্তিহীন সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
তিনি আরো বলেন, চিত্তরঞ্জন প্রকৃতপক্ষে স্থানীয় একটি কুচক্রী মহলের ইন্ধনে এধরনের চক্রান্ত চালিয়ে যাচ্ছেন। এমনকি বিভিন্ন দপ্তরে মিথ্যা অভিযোগ দায়ের করে হয়রানি করছে। অথচ বিজ্ঞ আদালত দলিল জাল নয় এবং আমাদের পক্ষে রায় দিলেও ওই মহলের ইন্ধনে সে এধরনের অপপ্রচার চালিয়ে যাচ্ছে।
তিনি চিত্তরঞ্জনের হয়রানির হাত থেকে রক্ষা পেতে এবং মিথ্যা ভিত্তিহীন অপপ্রচারের প্রতিবাদ জানিয়ে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের দাবীতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

অনলাইন ডেস্ক : বাংলাদেশের স্থানীয় ফার্মাসিউটিক্যালগুলোর সঙ্গে মিলে করোনার টিকা ‘স্পুটনিক ভি’ উৎপাদনের প্রস্তাব দিয়েছে রাশিয়া।পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন বলেন, ‘আমরা তাদের সঙ্গে যৌথ উৎপাদনের বিষয়ে একমত হয়েছি, …যদিও বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রস্তাব অনুযায়ী রাশিয়া টেকনোলজি হস্তান্তর করবে আর বাংলাদেশি ফার্মাসিউটিকালগুলো ‘স্পুটনিক ভি’ টিকা উৎপাদন করবে। যদি সব ঠিকঠাক থাকে… তাহলে এটা হবে স্বল্পমূল্যের এবং এটা তুলনামূলক ভালো হবে।’

অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার জন্য ভারতের সেরাম ইনস্টিটিউটের সঙ্গে বেক্সিমকোর মাধ্যমে চুক্তি করে বাংলাদেশ। কিন্তু অভ্যন্তরীণ চাহিদার অজুহাত তুলে ভারত সরকার টিকা রপ্তানিতে নিষেধাজ্ঞা দেয়।এ অবস্থায় দেশে যেন টিকাদান কর্মসূচি ব্যাহত না হয়, সে জন্য অন্য উৎস থেকে টিকা আনতে জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ সরকার।

ইতোমধ্যে চীন ও রাশিয়ার সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তারা কথাও বলেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মডেল রোমানা স্বর্ণা প্রতারণার মামলায় রিমান্ডে

বিনোদন ডেস্ক : প্রতারণার মাধ্যমে এক সৌদি প্রবাসীর কাছ থেকে দেড় কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগের মামলায় গ্রেফতার মডেল ও অভিনেত্রী রোমানা ইসলাম স্বর্ণার একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম মামুনুর রশীদের আদালতে তার সাতদিনের রিমান্ড আবেদন করেন পুলিশ। শুনানি শেষে বিচারক একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

প্রতারণা করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে গত ১১ মার্চ অভিনেত্রী স্বর্ণাসহ আরও ছয়জনের বিরুদ্ধে মামলা করেন সৌদি প্রবাসী কামরুল ইসলাম। মামলার পরদিন স্বর্ণা, তার মা শেইলী, ছেলে আন্নাফিকে গ্রেফতার করে পুলিশ। বর্তমানে তারা কারাগারে রয়েছেন।

মামলার অভিযোগে বাদী কামরুল উল্লেখ করেন, তিনি রোমানার বাসায় কয়েকদিন অবস্থান করতে বাধ্য হয়েছিলেন এবং ২০১৯ সালের ৬ এপ্রিল সৌদি আরবে চলে যান। সৌদি আরবে যাওয়ার পর প্রথম দিকে রোমানা বাদীর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন এবং তিনি রোমানাকে নিয়মিত সাংসারিক খরচ দিতেন। চার-পাঁচ মাস পর বাদী কামরুল সৌদি আরব থেকে বাংলাদেশে এসে তার সঙ্গে দেখা করতে চাইলে, রোমানা তার সঙ্গে খারাপ আচরণ করতে থাকে এবং দেখা করতে অস্বীকৃতি জানান।

এ বিষয়ে বাদী রোমানার পরিবারের সঙ্গে কথা বললে তারাও তাকে ভয়ভীতি ও হুমকি দেন। স্বর্ণার আচরণ সন্দেহজনক মনে হওয়ায় তাকে ফ্ল্যাট ও গাড়ি বুঝিয়ে দিতে বললে সেসব নেই বলে বাদীকে জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

দেশের খবর : দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো ৯১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১০ হাজার ৫৮৬ জনে।

এছাড়া, এ সময় নতুন করে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৪ হাজার ৫৫৯ জন। মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ লাখ ২৭ হাজার ৭৮০ জনে।

মঙ্গলবার (১৯ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৬ হাজার ৮১১ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৬ লাখ ২৮ হাজার ১১১ জন।

২৪ ঘণ্টায় ২৭ হাজার ২৭৯৬ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা করা হয়েছে ২৭ হাজার ৫৬টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৬ দশমিক ৮৫ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৫২ লাখ ২১ হাজার ২৭৫টি। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৩ দশমিক ৯৪ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৯১ জনের মধ্যে ঢাকা বিভাগেরই ৬০ জন। এছাড়া চট্টগ্রামে ১৭, রাজশাহীতে ৩, খুলনায় ৫, বরিশালে ৪ এবং রংপুরে ২ জন মারা গেছেন।

২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ৫৮ জন পুরুষ এবং ৩৭ জন নারী। এদের মধ্যে ৮৮ জন হাসপাতালে, ২ জন বাড়িতে ও একজনকে হাসপাতালে আনার পথে মারা গেছেন। এ পর্যন্ত ভাইরাসটিতে মোট মারা যাওয়া ১০ হাজার ৫৮৮ জনের মধ্যে পুরুষ ৭ হাজার ৭২৭ জন এবং নারী ২ হাজার ৭৬১ জন।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ৫৪ জনেরই বয়স ৬০ বছরের বেশি। এছাড়া ৫১ থেকে ৬০ বছরের ১৮, ৪১ থেকে ৫০ বছরের ১১, ৩১ থেকে ৪০ বছরের ৭ এবং ১১ থেকে ২০ বছরের একজন রয়েছেন।

এর আগে, গতকাল (সোমবার, ১৯ এপ্রিল) ভাইরাসটিতে ১১২ জনের মৃত্যু হয়। যা দেশে একদিনে ভাইরাসটিতে সর্বোচ্চ মৃত্যু। এর আগের ৩ দিন ১৬, ১৭ ও ১৮ করোনায় মারা গেছেন যথাক্রমে ১০১, ১০১ ও ১০২ জন। এ নিয়ে টানা ৪ দিন পর ভাইরাসটিতে শতের নিচে মৃত্যু হলো।

এদিকে করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, মঙ্গলবার (২০ এপ্রিল) সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন ৯ হাজার ৭৯৩ জন এবং নতুন করে আক্রান্ত হয়েছেন ৬ লাখ ৫৬ হাজার ৪০৩ জন। এ নিয়ে বিশ্বে মোট করোনায় মৃত্যু হয়েছে ৩০ লাখ ৪২ হাজার ৮৪৩ জনের এবং আক্রান্ত হয়েছেন ১৪ কোটি ২৬ লাখ ৯০ হাজার ৬৭১ জন। এ ছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২ কোটি ১১ লাখ ৯২ হাজার ৯২৬ জন।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ৩ কোটি ২৪ লাখ ৭৫ হাজার ৪৩ জন। মৃত্যু হয়েছে ৫ লাখ ৮১ হাজার ৫৪২ জনের।

আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন এক কোটি ৫৩ লাখ ১৪ হাজার ৭১৪ জন এবং মারা গেছেন এক লাখ ৮০ হাজার ৫৫০ জন।

আক্রান্তে তৃতীয় এবং মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিল এখন পর্যন্ত করোনায় এক কোটি ৩৯ লাখ ৭৭ হাজার ৭১৩ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৩ লাখ ৭৫ হাজার ৪৯ জনের।

আক্রান্তের দিক থেকে চতুর্থ স্থানে রয়েছে ফ্রান্স। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৫২ লাখ ৯৬ হাজার ২২২ জন। ভাইরাসটিতে মারা গেছেন এক লাখ ১ হাজার ১৮০ জন।

আক্রান্তের দিক থেকে রাশিয়া রয়েছে পঞ্চম স্থানে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ৪৭ লাখ ১০ হাজার ৬৯০ জন। এর মধ্যে মারা গেছেন এক লাখ ৫ হাজার ৯২৮ জন।

এদিকে আক্রান্তের তালিকায় যুক্তরাজ্য ষষ্ঠ, তুরস্ক সপ্তম, ইতালি অষ্টম, স্পেন নবম এবং জার্মানি দশম স্থানে রয়েছে। এই তালিকায় বাংলাদেশের অবস্থান ৩৩তম।

২০১৯ সালের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest